সাজজাদ হোসাইন খান
সবুজ সকাল
ঘুরতো মানুষ বনে
ভয়ের কাঁপন মনে।
নামে আয়না ঘর
আন্ধারে থরথর।
চোখের ভেতর আগুন
উধাও বুকে ফাগুন।
বিবেক ঘুমায় খামে
দিবস এবং যামে।
গন্ধরাজের পাখা
বুকের জেবে রাখা।
জুলাই নামে উত্তাল
যেন সবুজ সকাল।
আসলো যখন...
দেশের ছবি
সোঁদামাটি পরিপাটি শালিকেরা পবনে
রঙধনু উঁকি দেয় আকাশের ভবনে।
চাঁদ আছে তারা আছে মেঘ আছে কালচে
উড়ে যায় দূরে যায় কখনো বা লালচে।
ধলবগা নলডগা ভাসে হাঁস পুকুরে
রোদ...
জোসনা পিঠা
ঈদ কি নামে নীলের খাটে
ঈদ কি নামে চাঁদে,
সেই চাঁদে কি আকাশ বুড়ি
তেলের পিঠা রাঁধে।
কোরমা পোলাও ফিরনি পায়েশ
মন্ডা মিঠাই, দই
ঈদ কি আসে সাঁঝের বেলা
ছড়িয়ে তারার...