মায়া সরকার
আয় না বন্ধু
আয় না বন্ধু
হাডুডু খেলি
খেলি এক্কাদোক্কা
নয়তো চলো
লুডুতে বসে
মেরে দেখাই ছক্কা।
খেলার সাথে
সময় মতো
করবো লেখাপড়া
এই তো সময়
এখনই তো
চলবে জীবন গড়া।
সুন্দর আর
অপরাধহীন
রাখবো পরিবেশ
আমাদের হাতে
উঠবে গড়ে
সোনার বাংলাদেশ।
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৪
ষড়ঋতু
বৈশাখ জ্যৈষ্ঠ দুই মাসকে
গ্রীষ্মকাল বলা
দারুণ গরম তখন সবার
প্রাণ যে ঝালাপালা।
আষাঢ় শ্রাবণ বর্ষাকাল
অঝোরে বারি ঝরে
খাল বিল নদী নালা
যায় যে সবই ভরে।
ভাদ্র আশ্বিন শরৎকালে
কাশফুলের ওই মেলা
নীল...
শীতকাল
হেমন্ত বুঝি নিল গো বিদায়
শীত বলে আসি আসি,
ঘাসের ডগায় তাই দেখা যায়
মুক্তো যে রাশি রাশি।
শীতের দাপটে আমরা সবাই
নামাই শীতের জামা,
নিজের গুহায় বসেই কাঁপেন
আমাদের বাঘ...
ঈদের খুশি
একটি মাসের সিয়াম শেষে এলো খুশির ঈদ,
চাঁদ উঠেছে আকাশ গাঙে নেইকো চোখে নিদ।
খুকু ভাবে রাতটা বুঝি গেলই বড় হয়ে,
গিন্নিরা আজ ব্যস্ত সবাই ঈদের রান্না...
নরওয়ে ভ্রমণ
উত্তরের এই একটি দেশ নরওয়ে নাম তার,
দিন রাত্রির হিসাব হেথায় ঠিক থাকে না আর।
দিন যে হেথায় হয় নাকো শেষ রাতেও সূর্য থাকে,
নিশীথ সূর্যের দেশ...