আয় না বন্ধু
হাডুডু খেলি
খেলি এক্কাদোক্কা
নয়তো চলো
লুডুতে বসে
মেরে দেখাই ছক্কা।
খেলার সাথে
সময় মতো
করবো লেখাপড়া
এই তো সময়
এখনই তো
চলবে জীবন গড়া।
সুন্দর আর
অপরাধহীন
রাখবো পরিবেশ
আমাদের হাতে
উঠবে গড়ে
সোনার বাংলাদেশ।
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৪



