বকুল গাছের তলে

0
0

তোমরা যখন খেলা কর
বকুল গাছের তলে
ডাকে ময়না তোতা পাখি
বসে যে মগডালে।
মাঝে মাঝে আরও কতো
পাখি ডেকে ওঠে
পাখির ডাকে সকাল হয়
কৃষক মাঠে ছোটে।
ছোট বেলার খেলার সাথী
তোদের মনে পড়ে
আয় রে আবার দল বেঁধে
যাই যে মাঠের ধারে।
আয় রে পারু আয় রে নীরা
আয়রে তোরা চলে
আয়রে আবার সাঁতার কাটি
কীর্তনখোলার জলে
আবার মাতি বয়স সময় ভুলে
সবাই হাসি আয়নারে প্রাণ খুলে।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৪