প্রশ্ন : ১
আসসালামু আলাইকুম প্রিয় সবজান্তা ভাইয়া।
আমি জানি, এখন আমার প্রশ্ন দেখলে
আপনার মাথা ঘুরে যেতে পারে।
যদি প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন,
তাহলে আমার বাসায় আপনার দাওয়াত রইলো।
তাহলে শুরু করি
১. আকাশ থেকে টাকা না পড়ে কেন বৃষ্টির পানি পড়ে?
২. মিষ্টি কেন ঝাল হয় না? আবার ঝাল কেন মিষ্টি হয় না?
৩. আপনি কি কখনো ভূতের তাড়া খেয়েছেন?
৪. মানুষ কেন ভাত বেশি খায়? অন্যান্য জিনিস কেন কম খায়?
৫. গাছের পাতা কী জন্য সবুজ হয়?
৬. পৃথিবীর সকল ভাষা এক না হয়ে কেন ভিন্ন ভিন্ন হলো?
জানি আপনি এগুলো পারবেন না।
যদি পারেন, উত্তর দিয়েই দেখান…
-মুহাম্মদ তানভীর আহমেদ
নবম শ্রেণি, উত্তরা, ঢাকা।
সবজান্তার উত্তর : ১
ওয়া আলাইকুমুস সালাম। তানভীর, তোমার
চিঠি পেয়ে মনটা আনন্দে আটখানা,
ষোলখানা হয়ে গেছে। আবার চিঠি লিখবে,
কেমন!
১. আকাশে বৃষ্টির প্রিন্টার সেট করা।
টাকা ছাপানোর প্রিন্টার নেই, তাই বৃষ্টি
পড়ে; টাকা পড়ে না।
২. নাম বদলে দিলেই হয়। বোম্বাই মরিচ
খেয়ে চিৎকার করে বলবে- মিষ্টিইইই,
আবার রসগোল্লা খেয়ে বলবে- উমম্ কী
মজার ঝাল!
৩. ভূত তো নিজেই তাড়ার উপরে থাকে!
সে আবার তাড়াতে আসবে কেন?
৪. ভাত চাবাতে সহজ সেজন্য ভাত বেশি
খায়।
৫. পশু-পাখি, মানুষ সবার জন্যই গাছ ‘গ্রিন
সিগন্যাল’ দেয়, তাই পাতার রঙও সবুজ।
৬. ভাষা শিক্ষার কোচিং সেন্টারগুলো
চালানোর জন্য।
প্রশ্ন : ২
কোথায় গেলে সবজান্তা
বেঁচে আছো নাকি?
প্রশ্ন আমি করছি তোমায়
দিও না কোনো ফাঁকি।
নামের কথা বললে তোমায়
দাও না কেন সায়?
ট্রেন ভ্রমণ করলে এমন
কী মজা পাওয়া যায়?
বলো তো তুমি স্কুলেতে
রোলটা আমার কত?
উত্তর দিতে না পারলে ভাববো
তুমিও সবার মতো।
সবার থেকেই তুমি কেন
দাওয়াত নাও ভাই,
এবার আমিই তোমার থেকে
দাওয়াত নিতে চাই।
-নাম: আসিফ খান
নবম শ্রেণি, চাঁদপুর।
সবজান্তার উত্তর : ২
এই তো হাজির সবজান্তা
তোমার জবাব দিতে
জবাব পেলে কী খাওয়াবে
চাও নাকি সব ফ্রিতে?
সবজান্তা নামটি আমার
পাঠক সবাই জানে
তুমি কি ভাই ঘুমিয়ে থাকো
ট্রেন-বাসে সবখানে?
রোল কলেও তোমায় নাকি
পায় না টিচারেরা
সাত সতেরোর দ্বন্দ্বে থাকো
মন থাকে ঘরছাড়া।
দাওয়াত দিবে দাওয়াত নিবে
এটাই তো সম্প্রীতি
দাওয়াত দিতে হচ্ছে কেন
অন্তরে ভয়-ভীতি!
আম কাঁঠালের যাচ্ছে সিজন
আসবে কখন বলো
কোরমা পোলাও পাবে সাথে
মৌসুমী সব ফলও।
প্রকাশকাল: আগস্ট ২০২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি শিরোপা জিতল টিম ইন্ডিয়া। এর আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। সেই জয়ের ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। মাঝে অবশ্য ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে টিম ইন্ডিয়া। সেই নিরিখে বলা যায়, ভারত ১৩ বছর পরে ফের কোনো বিশ্বকাপ জিতলো এবং ১১ বছর পরে আইসিসি ট্রফি জিতলো।
টানা ২১ বছর ইংল্যান্ড ক্রিকেটকে সার্ভিস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংলিশ পেসার এবং সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী পেস বোলার জেমস এন্ডারসন। লর্ডস মাঠেই জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ঘটেছিল জিমির। সেই লর্ডসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ার জীবনের ইতি টানলেন তিনি। পেছনে রেখে আসলেন এক বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ার। টেস্ট ক্রিকেটের বোলার হিসেবে লঙ্কান মুত্তিয়া মুরালিধরন (৮০০) এবং শেন ওয়ার্ন (৭০৮) এর পর তৃতীয় সর্বোচ্চ এবং পেসার হিসেবে সর্বোচ্চ (৭০৪) উইকেট শিকারী জিমি। পেসার হিসেবে এন্ডারসনের পর সর্বোচ্চ উইকেট নিয়েছেন তাঁরই স্বদেশি স্টুয়ার্ট ব্রড। ব্রডের উইকেট সংখ্যা ৬০৪। ঠিক বরাবর ১০০ উইকেট দূরে। বলা যায় পেস বোলারদের জন্য এক অনতিক্রম্য রেকর্ডই রেখে গেলেন এন্ডারসন। বর্তমানে টি-২০’র আগ্রাসী প্রভাব, খেলোয়াড়দের টেস্ট খেলতে অনীহা এবং সর্বোপরি ক্লান্তির কারণে টানা টেস্ট ক্রিকেট খেলাও প্রায় অসম্ভব। জিমি এন্ডারসন আরেকটি রেকর্ডও করে গেছেন। তা হলো দ্বিতীয় সর্বোচ্চ ১৮৮টি টেস্ট খেলার রেকর্ড। তাঁর সামনে আছেন শুধু ভারতীয় লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। তিনিই একমাত্র ২০০টি টেস্ট খেলার গৌরব অর্জন করেন। যদিও ধারণা করা হয়েছিল জিমি টেন্ডুলকারের রেকর্ড ভাঙবেন কিন্তু অবসরের ঘোষণায় তা আর হয়ে উঠলো না।
জেমস এন্ডারসনের অভিষেক ঘটে ২০০২ সালে ওয়ানডে ক্রিকেটের মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর টেস্ট অভিষেক। আধুনিক হালের টি-২০ খেলেন ১৯টি। তবে সেটার সমাপ্তি ঘটে ২০০৯ সালে। এন্ডারসনের ওয়ানডে রেকর্ডও বেশ ভালো। যদিও ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে ভরাডুবির পর ইসিবি তাদের ক্রিকেটের খোলনলচে বদলে ফেলে। তারই ধারাবাহিকতায় এন্ডারসন ও স্টুয়ার্ট ব্রডসহ বেশকিছু সিনিয়র ক্রিকেটার বাদ পড়েন।
সাদা মেঘের ভেলায় চড়ে
দূর্বা ভিজে সূর্য হাসে
বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো, বর্ষার এই সময়ে ঘন ঘন বৃষ্টি ও স্যাঁতস্যাঁতে পরিবেশের কারণে জমে থাকা পানিতে ব্যাকটেরিয়া ও ভাইরাসের বংশবৃদ্ধি ঘটে। আর কোনোভাবে তোমাদের বয়সী ছেলেমেয়েরা এর সংস্পর্শে এলে অসুস্থ হয়ে পড়ে। সর্দি-কাশি, জ্বর তো আছেই। এসবের পাশাপাশি দেখা দেয় ডায়রিয়া, টাইফয়েডের মতো নানা পানিবাহিত রোগ। এছাড়াও আছে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো ভয়াবহ রোগ।