কাজল বরন মেঘলা আকাশ
উতল বিতল হাওয়া,
এমন দিনে ভেজা সবই
কষ্ট বাইরে যাওয়া।
অঝোর ধারা ঝরছে শুধু
ভিজছে ফাঁকা ছাদ,
ভিজছে পথের মানুষগুলো
ভিজে সব বরবাদ।
ঝর ঝর ঝর বাদলে মন
উদাস হয়ে পড়ে,
এই ধারাতেই ভিজে পথিক
চলছে যে যার ঘরে।
ভিজছে ছাদে নীল শাড়িটা
ভিজছে ডালে কাক,
দস্যি ছেলে ভিজছে দেখে
ব্যাকুল মায়ের ডাক।
ঝর ঝর ঝর ঝরেই চলে
অঝোর বৃষ্টি ধারা,
এই ধারাতেই মনটি সবার
হয় যে আপন হারা।
প্রকাশকাল: আগস্ট ২০২৬



