আকাশ জুড়ে বজ্র ডাকে
দীঘল কালো মেঘ,
কাজের লোকের তবু যেনো
নেই কোনো উদ্বেগ।
মাথার উপর গুড়ুম গুড়ুম
বৃষ্টি পূর্বাভাস,
বৃষ্টি নামুক জোরেসোরে
ভিজুক সর্বনাশ।
সর্বনাশের মুখে ফুটুক
কল্যাণীয়া গান,
অবুঝ হৃদয় সবুজ করে
সৃজন অফুরান।
আমার মনের বাসনা তো
বৃষ্টি আসুক আজ,
অরণ্যে তাই হারিয়ে যাবো
নিয়ে চোখের লাজ।
রাশি রাশি স্বপ্নমালা
বুনে দেবো হাতে,
বাসতে পারে হাসতে পারে
মানুষ যেনো তাতে।
প্রকাশকাল: আগস্ট ২০২৬



