বৃষ্টি ভেজা সকাল আসে
ঠান্ডা হাওয়ায় ভেসে
স্মৃতিগুলো দিচ্ছে নাড়া
মন জানালায় এসে।
টাপুর-টুপুর বৃষ্টি ফোঁটা
কচুপাতায় জল
তারই সাথে ছলাৎ ছলাৎ
নামলো বানের ঢল।
বৃষ্টি পেয়ে মিষ্টি খুকির
মুখটা রঙিন হয়
তারই সাথে গল্প নানান
দাদি বসে কয়।
সবুজ পাহাড় বন-বনানী
বৃষ্টি ছোঁয়া পেয়ে
মনের সুখে বর্ষারই গান
উঠলো আবার গেয়ে।
প্রকাশকাল: আগস্ট ২০২৬



