নূপুর পায়ে ঝুমুর ঝুমুর
ঝনাৎ ঝনাৎ নাচে,
রিনিক ঝিনিক চপল পায়ে
বর্ষা এলো কাছে!
মেঘের মেয়ে যায় ডেকে যায়
গুড়ুম গুড়ুম স্বরে,
গ্যাঁ-গো গ্যাঁ-গো ব্যাঙ ডেকে যায়
ডোবায় একাতরে!
দমকা হাওয়া দোল দিয়ে যায়
এই প্রকৃতির সবই,
তাই না দেখে মনের ভেতর
জেগে ওঠে কবি!
নদী-নালা টইটম্বুর
বৃষ্টি ছলাৎছল,
কীসের দুখে কাঁদেরে ভাই
আকাশ অনর্গল?
প্রকাশকাল: আগস্ট ২০২৬



