কাঠবিড়ালি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাঠবিড়ালি কবিতা অবলম্বনে-

 

কাঠবিড়ালি, একা একা
পেয়ারা কেনো খাও?
দেখো খুকি রাগ করেছে,
তাকেও দুটি দাও।

পেয়ারা গাছে নিত্য আসো
খাওয়ার লোভে লোভে
তোমায় দেখে ছোট্ট খুকি
জ্বলছে দারুণ ক্ষোভে।

কাঠবিড়ালি, হোঁৎকা পেটুক
ডাইনী তুমি বড়ো
পেয়ারা সকল করতে সাবাড়
অশুভ প্ল্যান গড়ো।

চুরি করে পেয়ারা খেলে
পিলে হবে পেটে
বাঁদরমুখি তকমা তোমায়
খুকি দেবে সেঁটে।

পেয়ারা গাছ লাগিয়েছিলো
ঘরের ধারে দাদু
পেয়ারা তুমিই খেয়ে যাবে
নিত্য সেজে সাধু!

তা হবে না দিচ্ছি বলে
এখন থেকে আর
ঢিল ছুঁড়বো ঠিকই এবার
হয়ে ঘরের বার।

কাঠবিড়ালি, সকাল সাঁঝে
পেয়ারা শুধুই খাবে
একা একা পেয়ারা খেয়ে
কী সুখ বলো পাবে?

পেয়ারা দুটি খুকিকে দাও,
ডাকছি তোমায় বাপ
নয়তো খুকি তোমায় দেবে
কঠিন অভিশাপ।

প্রকাশকাল: আগস্ট ২০২৬