দূর্বা ভিজে সূর্য হাসে
শরৎ ঋতুর শিশিরে।
রাঙা পায়ে শিউলি ঝরে
ডাকছে মেঘের পিসিরে।
পদ্ম পাতায় পদ্ম ফোটা
হাসছে দিঘির বুকেতে
কাশবনে ঐ বকের সারি
কাটাচ্ছে দিন সুখেতে।
শুভ্র লাজে রাঙলো শরৎ
এই পৃথিবীর মাঝেতে
হরেক রকম সৃষ্টি যতো
সাজলো নতুন সাজেতে।
প্রকাশকাল: আগস্ট ২০২৪


