সাদা মেঘের ভেলায় চড়ে
শরৎ এলো চলে
বৃষ্টির ছাট কমবে এবার
পাখপাখালি বলে।
দেখা যাবে শিউলি তলায়
শুভ্র সাদা ফুল
শরৎ রানী প্রকৃতিতে
নাই যে তাহার তুল।
বকের সারি ধানের ক্ষেতে
কাশফুল হাসে অই
এই দেখলাম মেঘ এখানে
এখন গেল কই?
মেঘ ভেসে যায় দূরে কোথাও
ভেসে যায় রে মন
সাদা বকের সাথে উড়ি
ইচ্ছে সারাক্ষণ।
প্রকাশকাল: আগস্ট ২০২৪


