ষড়ঋতু

0
1

বৈশাখ জ্যৈষ্ঠ দুই মাসকে
গ্রীষ্মকাল বলা
দারুণ গরম তখন সবার
প্রাণ যে ঝালাপালা।
আষাঢ় শ্রাবণ বর্ষাকাল
অঝোরে বারি ঝরে
খাল বিল নদী নালা
যায় যে সবই ভরে।
ভাদ্র আশ্বিন শরৎকালে
কাশফুলের ওই মেলা
নীল আকাশে ভাসে তখন
সাদা মেঘের ভেলা।
কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল
শিশির ঝরে পড়ে
মাঠের দুর্বা ঘাসের মাথায়
মুক্তো শিশির ঝরে।
পৌষ মাঘ মাস শীতকাল যে
সবাই শীতে কাঁপে
গুহায় বসে বাঘ মামা যে
সেও শীতকে যাপে।
ফাল্গুন চৈত্র দুই মাসকে
বসন্তকাল বলে
সোনার বাংলা সাজে নতুন
পাতা ফুল ফলে।

প্রকাশকাল: নভেম্বর ২০২৪