রূপালি ইলিশ

0
1

পদ্মা নদীর ইলিশ রে ভাই
খেতে দারুণ মজা,
গভীর জলের মাছ ইলিশ
দৌড়ে বেড়ায় সোজা।
দেহখানি রূপোর মতো
স্বাদে গন্ধে অপার,
রূপালি ইলিশ এই বাংলায়
অতি প্রিয় সবার।
মৌসুম কালে জেলে ধরে
ঝাঁকে ঝাঁকে ইলিশ,
জেলে নৌকায় ইলিশগুলো
দেখতে রূপোর পলিশ।
জাতীয় মাছ ইলিশ মোদের
ইলিশ সম্পদ বাংলার,
রপ্তানি হয় রূপালি মাছ;
ইলিশ প্রিয় সবার।

প্রকাশকাল: নভেম্বর ২০২৪