শরৎ

সাদা মেঘ চলছে উড়ে
আকাশে রঙের মেলা
কাশফুলে ছেয়ে গেছে বন
করছে তারা খেলা।
কেটে গিয়ে আষাঢ়ের মেঘ
কাটিয়ে ঘনঘটা
পূবের বায়ু গুনছে নিমেষ
কমে বৃষ্টির ফোঁটা ।
পাকা তালের গন্ধে মাতাল
জুঁই শিউলির বন
শরৎ আসে এই ধরাতে
মাতাতে সবার মন।

প্রকাশকাল: নভেম্বর ২০২৪