উত্তরের এই একটি দেশ নরওয়ে নাম তার,
দিন রাত্রির হিসাব হেথায় ঠিক থাকে না আর।
দিন যে হেথায় হয় নাকো শেষ রাতেও সূর্য থাকে,
নিশীথ সূর্যের দেশ বলে একে তাই তো সবাই ডাকে।
শীতের সময় সূর্যিমামা দেয় না মোটেই দেখা,
শুধুই সাদা বরফ দিয়ে দেশটা থাকে ঢাকা।
কোলাহল ছাড়ায় দেশ যে এটা সারা শব্দ কম,
পাখির ডাকে সকালবেলা ভাঙে না তাদের ঘুম।
এই দেশেতেই উত্তর মেরু ওয়ার্ল্ডস এন্ড বলে,
তার পরেতেই নীল নীলিমা শুধুই সাগর জলে।
এই দেশেতেই আরো অনেক আছে দেখার মতো ,
বিস্তারিত যায় না বলা দেখা হলো যত।
সুন্দর এই দেশটি দেখে কাটছে সময় বেশ,
মনের মাঝে এখন শুধু আনন্দ আবেশ।
উপায় তো নেই যেতেই হবে ফিরে আপন দেশ,
মনটি ভরে থাকবে ছেয়ে এই দেশেরই রেশ।
প্রকাশকাল: আগস্ট ২০২৫



