মেঘে মেঘে ছাওয়া আকাশ বৃষ্টি সারাক্ষণঝড় বাতাসে মাথা নুয়ে দুলতে থাকে বন
এমন সময় যায় হারিয়ে অজানায় এই মন।
অঝোর ধারায় বৃষ্টি ফোঁটায়
টগবগে মন ঘোড়া ছোটায়
রাজকন্যা চম্পাবতীর অচিনপুরের দেশ
হরিণ কাজল চোখ দু’টো আর মেঘ কালো তার কেশ।
মনটা মেঘের শরীর ছুঁয়ে
সূর্য কোথায় আছে গিয়ে
দেখতে যে চাই ইচ্ছে আমার
ফুরসত নেই তাই যে থামার।
ব্যাঙের ঘ্যাঁ ঘোঁ ঝিঁঝিঁর ডাকে বৃষ্টি একাকার
ঘরে বসে একা একা যায় না থাকা আর।
বৃষ্টি ছটায় ফুল ফুটে ওই দোলে কদম জুঁই
ভরে গেছে বৃষ্টি ধারায় শুষ্ক চৌচির ভূঁই।
প্রকাশকাল: আগস্ট ২০২৫



