চির সুন্দর মা

আমার কাছে মায়ের আঁচল
সবচেয়ে শীতল ছায়া
এই ভুবনে সবচেয়ে বেশি
আমার মায়ের মায়া।

সূর্যের আলোর চেয়ে বেশি
উজ্জ্বল আমার মায়ের চোখ
এই জগতে চির সুন্দর
আমার মায়ের হাসি মুখ।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬