খালেদ হোসাইন
কোমল মায়ার ধাঁচ
আকাশ খুবই দূর ছিল
তারই নিচে উড়ছিল
অনেকগুলো পাখি
তাদের পাশে উড়ছে কারা
দেখতে পাচ্ছ না কি?
ওরা হলো মেঘ,
ওদের
অফুরন্ত বেগ।
মেঘের নিচে গাছ ছিল
তোর্সা দেখতে পাচ্ছিল
গাছে সবুজ পাতা
তাকালেই হচ্ছে...
তোর্সা কোথায়, সবার প্রাণে
তোর্সা কোথায়? গেছে ছাতে।
এই না ছিল বারান্দাতে?
দেখেছিলাম পড়ার ঘরে।
কী করে সে? কাব্য পড়ে।
প্রবন্ধ কী? উপন্যাসও?
কিন্তু তোমরা কেন হাসো?
ড্রয়িংরুমে কী করে সে?
গল্প করে হেসে হেসে।
ওখানে...