আকাশ খুবই দূর ছিল
তারই নিচে উড়ছিল
অনেকগুলো পাখি
তাদের পাশে উড়ছে কারা
দেখতে পাচ্ছ না কি?
ওরা হলো মেঘ,
ওদের
অফুরন্ত বেগ।
মেঘের নিচে গাছ ছিল
তোর্সা দেখতে পাচ্ছিল
গাছে সবুজ পাতা
তাকালেই হচ্ছে মনে
ঝাঁকাচ্ছে খুব মাথা।
এটা ওদের সখ,
পাতা
করছিল ঝকমক।
মেঘের ওজন বাড়ছিল
ওদের কালো পাড় ছিল
ভিজছিল তাই তরু
বৃষ্টি যদি না হতো, তো
দেশটা হতো মরু।
ময়না শালিক বক,
দ্যাখে
পাতার সবুজ ত্বক।
প্রকাশকাল: মার্চ ২০২৫



