শরতের পরশে

0
1

গ্রীষ্ম গেল বর্ষা গেল, শরৎ এলো আজ
হরেক রকম ঢঙে এখন পল্লী গাঁয়ের সাজ।
আকাশেতে সাদা মেঘের এলো-মেলো খেলা
রোদ-মেঘের লুকোচুরি দেখে কাটে বেলা।

বিলের মাঝে শাপলা শালুক নতুন নতুন ফুল
সাইফা মনি তুলতে যাবে বাঁধছে এখন চুল।
শরৎকালে কাশের বনে বাতাস নেচে যায়
মনের সুখে গাঁয়ের ছেলে তালের ডোঙা বায়।

শিউলি ফুল মন মাতানো ছড়ায় সুবাস গন্ধ
কবিরা সব লিখতে বসে খুঁজে বেড়ান ছন্দ।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬