শরতের শোভা

0
0

দিগন্ত ছেয়ে যায়
সাদা সাদা কাশে,
শিশিরেরা চোখ খোলে
ভোরের বাতাসে।

সাদা মেঘে সেজে ওঠে
শরৎ আকাশ,
শাপলায় ভরে বিল,
সাদা ফুলে ঘাস।

শিউলি ফুলের রূপ
বড় মনোলোভা,
সকলের মন কাড়ে
শরতের শোভা।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬