শরৎ মেঘের নৃত্য

নীল আকাশে মেঘের ভেলা
ভেসে ভেসে যায়,
শরৎ মেঘের নৃত্য দেখে
উড়তে মনে চায়।

ঝম ঝমা ঝম বৃষ্টি নামে
আবার রোদের খেলা,
বিলের জলে কী অপরূপ
পদ্ম ফুলের মেলা।

মেঘে মেঘে নেচে বেড়ায়
নূপুর পরে পায়,
নীল আকাশে চেয়ে থেকে
মনটা ভরে যায়।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬