জোনাকি

0
0

ও জোনাকি! ও জোনাকি!
কই পেলে এই আলো?
আঁধার রাতে মিটমিটিয়ে
থোকায় থোকায় জ্বালো।

উঠান কোণে লেবুর তলে
যেই না বসো এসে,
হলদে আবির গায়ে মেখে
খিলখিলিয়ে হেসে।

হাসিতে যে মুক্তা ঝরে
আঁধার রাতের বুকে,
ইচ্ছে করে তোমার মতো
থাকি আমি সুখে।

আমি তোমার বন্ধু হবো
নেবে তোমার সাথে?
দু’জন মিলে গল্প করবো
তারা ভরা রাতে।

দেবে তোমায় ছুঁতে একটু
ঝলমলে ‍ওই রূপ
ও জোনাকি! লজ্জা পেলে?
আছো কেনো চুপ।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬