আবদুল হাই শিকদার
বিজয়ের গান
অশ্রু এবং রক্তের নদী এনেছিল সন্দেশ,
বিজয়ের গান বিজয় দিবস দৃপ্ত বাংলাদেশ।
বিজয়ের গান মাঠে ও গঞ্জে বিজয়ের গান বক্ষে,
সে বিজয় ছিল স্বাধীনতা আর শোষণমুক্তি লক্ষ্যে।
স্বাধীনতা...
স্বাধীনতা তুমি স্বাধীনতা
নিবিড় নদীর ধারা বয়ে যেতে যেতে
টেনেছিলো তোমাকে কাছে
মাটির অন্তর থেকে ফুটে ওঠা প্রাণ
ধানের সবুজ আশীষ
বারবার ডেকেছে তোমাকে
পাখির প্রতিটি ডানা জনপদে উড়ে
ছড়িয়েছে তোমার খবর
স্বধীনতা তুমি...