মিশকাতুল জান্নাত মিশু
ফুলকুঁড়িতে ফুলের আসর
ফুলকুঁড়িতে ফুলের আসর
মৌমাছিদের চুম,
ফুলপরিরা নিত্য এসে
নাচ করে রুমঝুম।
ফুলকুঁড়িতে ফুলের বাহার
বসায় রঙের মেলা,
রংবেরঙের প্রজাপতি
রোজই করে খেলা।
ফুলকুঁড়িতে ফুলগুলো রোজ
সুবাস বিলায় হেসে,
গল্প-গানে মাতে সবাই
ফুলকে ভালোবেসে।
প্রকাশকাল: মার্চ ২০২৫