ঈদ কি নামে নীলের খাটে
ঈদ কি নামে চাঁদে,
সেই চাঁদে কি আকাশ বুড়ি
তেলের পিঠা রাঁধে।
কোরমা পোলাও ফিরনি পায়েশ
মন্ডা মিঠাই, দই
ঈদ কি আসে সাঁঝের বেলা
ছড়িয়ে তারার খই।
ফোকলা দাঁতে হাসছে বুড়ি
ভাজছে তেলের পিঠা,
তেলের পিঠায় জোসনা মাখন
নেই যে গুড়ের ছিটা।
ঈদ কি নামে সন্ধ্যা রাতে
চম্পা ফুলে ফুলে,
পিঠায় ভরা আকাশ উঠান
চাঁদের চোখে ঝুলে।
ঈদের ঠোঁটে কাব্যকথা
ছড়ায় ছড়ায় রাত,
ভাজছে বুড়ি জোসনা পিঠা
স্বপ্নে মাখা হাত।
প্রকাশকাল: মার্চ ২০২৫
