ঘুরতো মানুষ বনেভয়ের কাঁপন মনে।
নামে আয়না ঘর
আন্ধারে থরথর।
চোখের ভেতর আগুন
উধাও বুকে ফাগুন।
বিবেক ঘুমায় খামে
দিবস এবং যামে।
গন্ধরাজের পাখা
বুকের জেবে রাখা।
জুলাই নামে উত্তাল
যেন সবুজ সকাল।
আসলো যখন জুলাই
রক্ত জবা ঝুলাই।
প্রকাশকাল: আগস্ট ২০২৬



