বৈশাখ এলেই আমাদের দেশে শুরু হয় ঝড়ের দাপট। বিকেলের আকাশ হঠাৎ কালো হয়ে যায়, দমকা হাওয়া বইতে থাকে, বিদ্যুৎ চমকায়, আর মেঘ গর্জে ওঠে। এই সময়েই কখনো কখনো বৃষ্টির ফোঁটার বদলে আকাশ থেকে টুপটাপ পড়ে বরফের ছোট ছোট টুকরা। আমরা যাকে বলি শিলাবৃষ্টি।
কিন্তু ভেবে দেখেছো, এত গরমের দিনে আকাশে বরফ এলো কোথা থেকে?
চলো, গল্পের মতো করে জানি।
আকাশের অনেক উপরে আছে বিশাল বিশাল মেঘ। এই মেঘের ভেতরে সবসময়ই ছোট ছোট পানির ফোঁটা ভেসে বেড়ায়। যখন বজ্রঝড় শুরু হয়, তখন মেঘের ভেতরে তৈরি হয় খুব শক্তিশালী বাতাস, যা নিচ থেকে উপরের দিকে উঠে যায়। এই বাতাস এত জোরে ওঠে যে ছোট পানির ফোঁটাগুলোকে অনেক উঁচুতে নিয়ে যায়।
উপরে যত উঠা যায়, তত ঠান্ডা। এতটাই ঠান্ডা যে সেই পানির ফোঁটাগুলো জমে বরফ হয়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ না।
এই বরফ কণাগুলো আবার বাতাসে ভেসে নিচে নামে, আবার উপরে ওঠে। এইভাবে বারবার ওঠানামা করতে করতে প্রতিবারই তাদের গায়ে নতুন করে পানির স্তর জমে এবং সেটাও ঠান্ডায় বরফ হয়ে যায়। ঠিক যেমন তুমি পেঁয়াজের খোসা একটার পর একটা দেখো, শিলার ভেতরেও তেমন স্তর তৈরি হয়।
একসময় বরফের টুকরাটি এত বড় হয়ে যায় যে মেঘের ভেতরের বাতাস আর তাকে ধরে রাখতে পারে না। তখন সেটি ধপ করে মাটিতে পড়ে। এটাই শিলাবৃষ্টি।
তুমি যদি শিলা হাতে নিয়ে দেখো, কখনো তা সাদা ঘোলাটে, আবার কখনো কাচের মতো স্বচ্ছ। এরও আছে মজার কারণ।
যখন পানি খুব দ্রুত জমে যায়, তখন তার ভেতরে ছোট ছোট বাতাস আটকে পড়ে। তখন শিলা সাদা বা দুধের মতো দেখায়। আর যখন ধীরে ধীরে জমে, তখন বাতাস বেরিয়ে যেতে পারে। ফলে শিলা হয় একেবারে স্বচ্ছ, যেন কাচের টুকরো।
শিলাবৃষ্টি দেখতে মজার হলেও সবসময় নিরাপদ নয়। ছোট শিলা হাতে নিয়ে খেলা করা যায়, কিন্তু বড় শিলা হলে তা বিপদ ডেকে আনতে পারে। অনেক সময় ঘরের টিনের চাল ফুটো হয়ে যায়, গাড়ির কাচ ভেঙে যায়, এমনকি গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়। খুব বড় শিলা মানুষ বা পশুপাখির জন্যও বিপজ্জনক হতে পারে।
পৃথিবীর কিছু জায়গায় শিলাবৃষ্টি বেশি হয়। যেমন যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় এত বেশি শিলা পড়ে যে সেই জায়গাগুলোর নামই হয়ে গেছে হেইল অ্যালি। সেখানে বছরে কয়েকদিন নিয়ম করে শিলাবৃষ্টি দেখা যায়।
আরেকটি মজার তথ্য জানো, কখনো কখনো একটি শিলা মেঘের ভেতরে অনেকবার উঠানামা করে বলে সেটি খুব বড় হয়ে যায়। ইতিহাসে এমন শিলাও পাওয়া গেছে, যা প্রায় একটি ক্রিকেট বলের মতো বড় ছিল।
তাই পরের বার যখন আকাশে ঝড় উঠবে আর টুপটাপ করে শিলা পড়বে, তখন ভয় না পেয়ে মনে মনে ভাবতে পারো, তুমি যেন আকাশের এক দারুণ বিজ্ঞান পরীক্ষার ফল দেখছো।
প্রকৃতি সত্যিই আশ্চর্যময়। কখনো সে মেঘ হয়ে ভাসে, কখনো বৃষ্টি হয়ে নামে, আর কখনো বরফের টুকরো হয়ে আমাদের চমকে দেয়।
আমরা বিগত তিন পর্বে পার্সোনালিটি এবং অনুযায়ী ক্যারিয়ার চয়েসের বিষয়ে কিছুটা আলাপ করেছি। গত পর্বে বলেছিলাম ব্যবসায়ী বা উদ্যোক্তা হবার ক্ষেত্রে কোন ধরনের মানসিক প্রস্তুতি রাখতে হবে। আজকে আমরা চাকুরিকে ক্যারিয়ার হিসেবে নেবার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে আলোচনা করবো।
ঢাকার কর্মব্যস্ত দু’টি এলাকা ফার্মগেট ও বড় মগবাজার। গবেষণায় দেখা গেছে, এ দু’টি এলাকায় ১০ শতাংশ শিশু ও কিশোরদের পড়ালেখার সাথে কোনো সম্পর্ক নেই। যে বয়সে তাদের বিদ্যালয়ে যাওয়ার কথা, সে বয়সে তারা বিভিন্ন পেশায় নিয়োজিত। যেমন কেউ সবজি বিক্রেতা, কেউ হোটেলের কাজ, বাসা-বাড়িতে ঝিয়ের কাজ, দোকানে বিক্রেতার কাজ করছে, আবার কেউ শিল্পকারখানায় শ্রমিকের কাজ করছে। কেউবা ভিক্ষা করছে ফুটপাতে, কেউ ফুল বিক্রি করছে। দেশের সব পথশিশুর একই চিত্র।শিল্পায়ন ও নগরায়নের ফলে আমাদের নগর বা শহরে সভ্যতা অনেক দূর এগিয়ে গেলেও শোষিত মানুষের সংখ্যা কমেনি। প্রতি বছর মে মাস এলেই শ্রমিকের কথা ভাবতে বসি আমরা। আসে পথশিশুদের কথা।

এক পথশিশু। নাম নিলয়। থাকার জায়গা নেই, রাস্তায় এটা-সেটা টোকায়। সারাদিন যা টোকায়, তা এক ভাঙ্গারির দোকানে বিক্রি করে। তা দিয়ে কোনোমতে একটু খেয়ে ক্ষুধার কষ্ট কিছুটা লাঘব করে। কিন্তু কখনোই পেট ভরে খেতে পারে না। ওর বয়স বেশি না, মাত্র ৮ বছর। এই ৮ বছর বয়সে যেখানে আর দশটা শিশু স্কুলে পড়ে, খেলাধুলা করে, মা-বাবার সাথে ঘুরে বেড়ায় নানা জায়গায়, সেইখানে মাত্র ৮ বছর বয়সেই ছোট্ট নিলয় চিনতে শুরু করেছে এই পৃথিবীর আসল রূপ। বুঝতে শুরু করেছে, কত নিষ্ঠুর এই পৃথিবী।
কে যেন তপুর গালে কষে চড় মেরে বসে। চড় খেয়ে তপু ধড়ফড় করে বিছানায় উঠে বসে। এবং আড়মোড়া ভেঙে হাই তুলতে তুলতে বলল, কে?