মে দিবসের দাবি হলো
কর্মঘণ্টা আট,
সেই দাবিটা মেনে নিয়ে
মালিক দেখায় ঠাট।
মনে মনে মুচকি হেসে
করে আসল কার্য,
একেবারে অল্প টাকায়
বেতন করে ধার্য।
সেই বেতনে শ্রমিক মরে
জোটে না তো ভাত,
চালাক-চতুর মালিক পাতে
মন ভোলানো ফাঁদ।
মূল বেতনে ভাত জোটে না
করায় ওভারটাইম,
অমানুষিক খাটায় ওদের
তবুও নয় ক্রাইম।
কে বলে আট-ষোলো ঘণ্টায়
খেটে মরে লেবার,
মালিক বলে ঠিক আছে সব
কোথায় যাবি এবার।



