Home Blog Page 157

ঈদ মানে

রমজান প্রায় শেষের দিকে। আর কয়েক দিন পরেই ঈদুল ফিতর। চতুর্দিকে কেনাকাটার ধুম পড়েছে। খোকাও সবার মতো নতুন জামা কিনবে। আব্বু-আম্মুকে আগ-থেকেই বলে দিয়েছে এবারের ঈদে ওকে দুটো পাঞ্জাবি কিনে দিতে হবে। একটি নিজের জন্য, আরেকটির কথা কাউকে এখনো বলেননি। ওর কথামতো ঠিক দুটো পাঞ্জাবিই কিনে দিলেন। খোকা তো আনন্দে আত্মহারা, অন্তরে খুশির জোয়ার।
ঈদের আর মাত্র দু’দিন বাকি। পাশের বাড়ির রাকিব এখনো কিছুই কিনতে পারেননি। ওর আব্বু সামান্য একজন কৃষক, প্রতিদিনের আয় দিয়ে খাবার যোগাড় করতেই খুব কষ্ট হয়, বিলাসিতা করা আর হয়ে ওঠে না।

দুঃখের কথা কাউকে বলতেও পারে না, অশ্রুভেজা চোখে বসে আছে নদীরধারে। মাঝে-মধ্যে চিৎকার করে বলে- হে আল্ল­াহ, আমাদের কেনো গরীব বানিয়ে পৃথিবীতে পাঠালে?
কেনো আমাদের জীবনে এত কষ্ট? ভাত পেলে কাপড় পাই না, কাপড় পেলে ভাত পাই না! নিয়তির লিখন কেনো এত নিষ্ঠুর?
আবার নিজেই নিজেকে সান্তনা দেয়Ñ পৃথিবীর সবাই যদি ধনী হতো, সবাই যদি প্রভাবশালী হতো, হয়তো তখন আর কেউ কাউকে মূল্য দিতো না। সবাই নিজের মতো করে চলত, কেউ কারো কোনো কাজে আসত না। এতে পৃথিবীতে বিশৃঙ্খলা লেগে থাকত। হয়তো আল্ল­াহ তাই ধনী-গরীব সৃষ্টি করেছেন।

পেছন থেকে হঠাৎ খোকা আসলো। হাতে শপিং ব্যাগ। বললÑ এটা তোমার জন্য আমার পক্ষ থেকে সামান্য উপহার। খোকার দুটো পাঞ্জাবি থেকে একটি রাকিবকে উপহার দিয়ে দিলো। এই মহান উদারতা দেখে রাকিব তো অবাক! এবং খুবই আনন্দিত। নতুন জামা পেয়ে রাকিবের মুখে তৃপ্তির হাসি। একটি পাঞ্জাবি উপহার দিয়ে খোকা যে নজির পৃথিবীতে স্থাপন করলো তা খুবই প্রশংসনীয়। সবাইকে বুঝয়ি দিলো মানুষ মানুষের জন্য। দূর করলো ধনী-গরীবের ব্যবধান। বুঝিয়ে দিলো ঈদ মানে সবার মুখে হাসি ফোটানো।
শিক্ষার্থী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ

নোনাজল

রিজওয়ান, সেই ক্লাসের টপক্লাস বেয়াদব ছেলেটি আজ বিশাল এক সফল ব্যবসায়ী। কোটি কোটি টাকার মালিক। আর এর সবই সম্ভব হয়েছে নোনাজলের কারণে। নোনাজলই ছিল তার সাফল্যের পেছনে সবচেয়ে বড় প্রেরণা। নবম ক্লাস অবধি রিজওয়ান ছিলো সেরা বাউ-ুলে। কোনো ভালো কাজে কেউ কখনো তাকে পায়নি। স্কুলে যত রকমের খারাপ কাজ হতো সবই তার দ্বারা সংঘটিত হতো। ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানোই ছিল তার মূল কাজ। এমনকি সিগারেটও খেতো। ভাবাই যায় না ক্লাস নাইনের একটা ছেলে রীতিমতো বিড়িখোর। সুযোগ পেলে মেয়েদের বাজে কমেন্ট করাও কখনো ছাড়েনি। ক্লাসের দুর্বল ছেলেদের ভয় দেখিয়ে টাকা হাতানো তাদের টিফিন কেড়ে নেয়া ছিল নিত্যদিনের সাধারণ ব্যাপার। ভয়ে কেউ কখনো তার নামে স্যারেদের কাছে নালিশও করত না। কিন্তু এগুলো স্যারদের চোখ ফাঁকি দিত না। প্রায়ই স্যাররা তার মাকে ডেকে এনে বিচার দিত নানানভাবে অপমান অপদস্থ করত এতে ওর কিছু যায় আসত না। কারণ সবই তো তার মায়ের ওপর দিয়ে যেত। দুষ্টু ছেলেদের যেমন লজ্জা থাকে না, ঠিক সেও এর বিপরীত নয়। এসব বিচার সালিশ যেন তার এই কান দিয়ে ঢুকত আর ওই কান দিয়ে বের হয়ে যেত। লেখাপড়ায় ভালো হওয়া তো বহু দূর। তাই বরাবরই ক্লাসে টপার ফেইলার পার্সন ছিল। তবে প্রতি বছরই তার মায়ের আবদারে ক্লাসে উঠানো হতো। আর সবই ছিল তার কাছে স্বাভাবিক বিষয়। ধীরে ধীরে দুষ্টামির মাত্রাটা বেড়ে একটা চরম পর্যায় চলে যায় অতিরিক্ত পর্যায়ে। স্কুলের ছাত্রীদের সাথে দুর্ব্যবহার করার দুঃসাহসও দেখিয়ে ফেলে। যথারীতি, হেড স্যারের কাছে নালিশ যায়, বিরাট আকারে। বিষয়টাকে প্রতিবারের মতো এবারও স্বাভাবিক ভেবেছিল সবাই, কিন্তু যা ঘটল তা তার কল্পনাতীত। মাকে ডাকা হলো। সে ভেবেছিল প্রতিবারের মতো এবারও তার মা ক্ষমা চেয়ে তাকে বাঁচিয়ে দেবে, কিন্তু তার মা যা বলল তা সে শোনার জন্য প্রস্তুত ছিল না একেবারেই।
Ñ এটা ঠিক আমার সন্তান কি না জানি না তবে একটা পশুর সমতুল্য হয়েছে। একজন সাধারণ জনগণ হিসেবে ওর যোগ্য শাস্তি দাবি করছি কথাটার শোনার পর আতঙ্কে যেন তার হাতপা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, শুকিয়ে যায় কলিজার পানি। কিছুই যেন বুঝে উঠতে পারছিল না। ভয়ে মাথা নিচু করেছিল একটু সাহস করে ওর মায়ের চোখের দিকে তাকাতেই দেখতে পেল মায়ের চোখের কোণে চিকচিক করা নোনাজল। বুকের ভেতর যেন আর একবার ধক করে উঠে হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে আসার উপμম। আমাকে পুলিশে দেয়ার সিদ্ধান্ত মাÑই নিলেন। কিন্তু স্যার তা করলেন না বললেন তারা নিজেরাই এর শাস্তি দেবেন, ছোট ছেলেকে পুলিশে দেয়া দরকার নেই।
তাকে কিছু শাস্তি দেয়া হলো। সে এক বিন্দু শব্দটুকুও করেনি। অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিল তার মায়ের চোখ থেকে ঝরে পড়া নোনাজলের দিকে। তার শরীরের ভেতর করার চেয়ে বেশি যন্ত্রণা পাচ্ছিল তার মায়ের চোখে নোনালজ দেখে। হৃদয়টা যেন দুমড়েমুচড়ে যাচ্ছিল এক পর্যায় তার মা অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তার পর তারও কিছু খেয়াল নেই। যখন চোখ খোলে তখন সে হাসপাতলে। সেদিন বুঝতে পেরেছিল মায়ের সামনে তার ছেলেকে যদি কোনোরকম শাস্তি দেয়া হয়, সেটা মায়ের জন্য কেমন হতে পারে? সেদিনই সে প্রতিজ্ঞা করেছিল জীবনে আর কখনো তার মায়ের চোখে জল আসতে দেবে না। সেদিনের সেই নোনাজলই তাকে পাল্টে দিয়েছিল। জীবনের মানে শিখেছিল সেদিন। এর পর থেকেই মায়ের স্বপ্ন পূরণে এগিয়ে যায় রিজওয়ান।

নতুন বছর

 

তোমরা বলো নতুন বছর নতুন করে
বৈশাখে তার নতুন আলো পড়ছে ঝরে।
দিন তো সবই নতুন এবং নতুন সময়
রাতের শেষে ভোর দেখো কী আনন্দময়।

বৈশাখে ঝড় বৃষ্টি বাদল তুফান শুরু
প্রচ-তায় হৃদয় কাঁপে দুরুদুরু।
মেঘের হৃদয় ছড়িয়ে পড়ে ঝড়ের সাথে
ঝড়ের থাবা দিন দুপুর ও মধ্যরাতে।

হঠাৎ ভাঙে গরিব দুখীর ঘরের চালা
ঘুড়ির মতো ওড়ায় ওদের ভাতের থালা।
ভয়ের চোটে থরথরানো অভাবী মন
আচম্বিতে ঝড়ের মাতম যখন তখন।

বাবুই পাখির বাসা ভাঙে দমকা হাওয়া
বজ্রপাত ও বিজলি ভয়ে চমকে যাওয়া।
নিঃস্ব মনের দুঃখী চোখে অশ্রু ঝরে
তোমরা বলো নতুন বছর নতুন করে।

রাতের শেষে ভোরগুলো সব নতুন আসে
সময় সবই নতুন করে নতুন হাসে।
যে পুরোনো সে হয়ে যায় অতীত স্মৃতি
পুরোনো আর নতুন মিলেই জীবন প্রীতি।

তোমরা যখন নতুন দিনের স্বপ্ন বোনো
কালের দেহে কান লাগিয়ে গল্প শোনো।
জীবন নিজেই মস্ত বড় গল্প গাথা
স্বপ্ন এঁকে দাও ভরিয়ে জীবন খাতা।

নতুন ভোরে নতুন দিনের বাজছে সানাই
নতুন বছর, শুভেচ্ছা ও সালাম জানাই।

মহামারী ভাইরাস করোনা

সবার মুখে মুখে এখন করোনা ভাইরাসের কথা। এর ভয়াবহতার কথা। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার কথা। সব মানুষ করোনার আতঙ্কে ভুগছে। ছোট্ট আদিবাও তার ব্যতিক্রম নয়। সে বাবা-মায়ের কাছে এই ভাইরাসের কথা অনেকবার শুনেছে। কবে যে তার মনের ভেতর করোনার ভয় বাসা বেঁধেছে সে এখন বলতে পারে না। অনেকের মতো সেও যে ভয়ে কাতর তা তার আচার-আচরণে স্পষ্ট বোঝা যায়। স্কুলে যাওয়ার সময় একদিন হঠাৎ সে আম্মুকে বলে, আমার স্কুলে যেতে খুব ভয় করছে! আমি স্কুলে যাব না। মা আদর করে আদিবাকে বুকের কাছে টেনে নিয়ে বলে, তোমার শরীর খারাপ? ভালো লাগছে না?
− আমি যদি করোনায় আক্রান্ত হই?
− ও তাই? ভয় পেও না। তোমার কিছু হবে না। তাছাড়া আমাদের দেশে তো এখনো কেউ করোনায় আক্রান্ত হয়নি।
− খবরে যে প্রতিদিন দেখাচ্ছে। আমাদের দেশেও করোনায় আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে।
− হ্যাঁ তুমি ঠিকই বলেছ। ওরা অবশ্য বিদেশে ছিল। তবে ওরা সংখ্যায় খুব কম। এখনো ভয়ের কিছু হয়নি। আর যদি কোনো সমস্যা হয় তাহলে নিশ্চয়ই তোমাদের স্কুল কর্তৃপক্ষ বন্ধ করে দেবে। স্কুলে যাও মা কোনো সমস্যা হবে না। মায়ের সান্ত¡নার কথা শুনে আদিবা স্কুলে যায়। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে মা কিন্তু শান্তি পান না। তার মনটা আজ ভালো নেই। কখন জানি কী হয়! সবসময় টিভির পর্দায় চোখ রাখেন। বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ শোনেন। করোনা ভাইরাস নিয়ে যেসব টকশো হয় তাও তিনি নিয়মিত শোনেন। সকলের মঙ্গলের জন্য
আল্ল­াহর কাছে প্রার্থনা করেন।
স্কুল থেকে আদিবা বাসায় ফিরে এলে মা তার সেবাযত্ন করেন। স্কুলের বন্ধুবান্ধবের খোঁজখবর নেন। শারীরিক অবস্থা কার কেমন আছে তা মেয়ের কাছ থেকে কৌশলে জেনে নেন। করোনা ভাইরাস নিয়ে আদিবার কৌতূহলের শেষ নেই। সে সারাক্ষণ এটা ওটা জিজ্ঞাসা করে। মা কখনো বিরক্ত হন না। বরং খুশিই হন। মা একে একে মেয়ের সব প্রশ্নের উত্তর দেন। আদিবা মায়ের কাছে জানতে চায়, মা, করোনা ভাইরাস কেন হয়? প্রথমে কোথায় দেখা দেয়?
− ঠিক কিভাবে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়েছিল তা এখনো কেউ নির্ভুলভাবে বলতে পারে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত কোনো প্রাণী এর উৎস ছিল। প্রাণী থেকেই প্রথমে ভাইরাসটি কোনো মানুষের দেহে ঢুকেছে। তারপর এক মানুষ থেকে অন্য মানুষে ছড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন জ্যান্ত মুরগি, বাদুড়, খরগোশ কিংবা সাপ থেকে এ ভাইরাস আসতে পারে। কিছু সামুদ্রিক প্রাণী যেমন বেলুগা জাতীয় তিমি থেকে করোনা ভাইরাস আসতে পারে। মধ্য চীনের উহান শহর থেকে এই রোগের সূচনা। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে ওই শহরে নিউমোনিয়ার মতো একটি রোগ ছড়াতে দেখা যায়। ১১ জানুয়ারি ২০২০ তারিখে ওই রোগে প্রথম একজনের মৃত্যু হয়। এর পর ভাইরাসটি চীনের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। কিছু দিন পর চিকিৎসকগণ জানতে পারেন এই ভাইরাসের নাম কোভিড-১৯ বা করোনা ভাইরাস। অল্প দিনের মধ্যে এ ভাইরাস চীনের বাইরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ইতালি, ইরান, স্পেন, থাইল্যান্ড, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের ১৯৬টি দেশের মধ্যে প্রায় সকল দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এটি এমন একটি ভাইরাস যা একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে দ্রুত ছড়িয়ে পড়ে। লক্ষ লক্ষ মানুষ আজ ওই ভাইরাসে আক্রান্ত হয়েছে। কত মানুষ যে করোনার আক্রমণে মারা গেছে তা কেউ বলতে পারে না।
− মা, মানুষ কিভাবে বুঝতে পারবে তার করোনা হয়েছে?
− খুব সুন্দর প্রশ্ন। তাহলে বলছি শোনো। প্রথমে ঠা-া লেগে সাধারণ জ্বর হয়। তারপর শুরু হয় শুকনো কাশি। একই সাথে মাথা, গলা ও পেশিতে ব্যথা হতে পারে। সপ্তাহখানেক পরেই শুরু হয়ে যায় রোগীর প্রচ- শ্বাসকষ্ট। ধীরে ধীরে শরীরে মারাত্মক নিউমোনিয়া দেখা দেয়। রোগীরা কষ্ট সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। অবশেষে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
− ওষুধ খেলেও সাড়বে না?
− এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো চিকিৎসা বা প্রতিষেধক আবিষ্কার হয়নি। এজন্যই তো এই ভাইরাসকে এত ভয়।
− মা, আমার না খুব ভয় করছে! আমার আবার করোনা হবে না তো?
− ভয় পেও না, মা। একদম ভয় পাবে না। আমরা সবাই সতর্ক থাকব। তাহলে দেখবে আমাদের কিচ্ছু হবে না। এই ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন ধরো− অকারণে আমরা রোগীর সংস্পর্শে যাবো না। প্রয়োজনে নাক মুখ ঢেকে আক্রান্ত রোগীর সেবাযত্ন করব। এছাড়া আমাদের আরো কিছু নিময় মেনে চলতে হবে। যেমন: মাঝে মাঝে সাবান, পানি বা স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে। পারতপক্ষে হাত না ধুয়ে কেউ মুখ, চোখ ও নাক স্পর্শ করব না। মুখে মাস্ক ব্যবহার করতে হবে। হাঁচি কাশি দেয়ার সময় মুখ ঢেকে রাখতে হবে। বন্য জীবজন্তু কিংবা গৃহপালিত পশুকে খালি হাতে স্পর্শ করব না। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সঙ্গে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকব। যেখানে সেখানে থুথু ফেলব না। খালি পায়ে হাঁটাহাঁটি করব না। জিনিসপত্র, বাড়িঘর আশপাশের এলাকা সবসময় পরিষ্কার করে রাখব। কাপড়-চোপড় একবার ব্যবহার করে ধুয়ে ফেলব। রান্না করার আগে খাবার ভালো করে ধুয়ে সিদ্ধ করে রান্না করতে হবে। এর পরেও যদি এ রোগের কোনো লক্ষণ দেখা দেয় তাহলে দ্রুত এ রোগের বিশেষজ্ঞগণের সাথে যোগাযোগ করতে হবে।
মায়ের কথাগুলো শুনে আদিবার মুখখানা ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। মা আদিবাকে বুকের মাঝে টেনে নিয়ে বলেন, তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি। সবসময় পড়বে। তাহলে করোনার মতো ভয়াবহ রোগ কিংবা যেকোনো মহামারীর প্রকোপ থেকে আল্ল­াহ আমাদের রক্ষা করবেন। দোয়াটি হলো–
(বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাছি, ওয়াল জুনুন ওয়াল জুযাম, ওয়া সায়্যিইল আসক্বাম)। দোয়াটি শিখতে পেরে আদিবা খুব খুশি। সে মনে সাহস পায়। করোনার কথা শুনে সে আর ভয় পায় না। সবসময় দোয়াটি মনে মনে পড়তে থাকে। তাকে এখন হাসিখুশি দেখা যায়। সে তার বন্ধুবান্ধবকেও দোয়াটি শিখিয়ে দেয়। আদিবার মন থেকে করোনা ভীতি দূর হওয়ায় তার মা বাবা দু’জনই এখন বেশ খুশি।

করোনা যুদ্ধে সফল যারা

আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রতিবারে বলি যে, আশা করি তোমরা ভালো আছো। অত্যন্ত কষ্টকর বিষয় হচ্ছে এই আশাটা এবারে চাইলেও করতে পারছি না। কারণ সমগ্র পৃথিবীর মানুষ আমরা কেউই আজ আসলে ভালো নেই। অতি ক্ষুদ্রকায় ভাইরাস নভেল করোনার হাতে উত্তর-আধুনিক এই বিশ্ব একেবারেই নাজেহাল অবস্থায় পতিত হয়েছে। এই অবস্থাতেও কিছু দেশ করোনাভাইরাসের অদৃশ্য ভয়াল হামলা থেকে নিজেদের যথাসম্ভব বাঁচিয়ে রেখে দৃষ্টান্ত স্থাপন করেছে। আজ আমরা তেমন কয়েকটি দেশ সম্পর্কে জানবো।
দক্ষিণ কোরিয়া এমনই একটি দেশ। চীনের পরে যে দেশে সবচেয়ে দ্রুত করোনাভাইরাস ছড়িয়ে পড়ছিল, তা হলো দক্ষিণ কোরিয়া। ২০ জানুয়ারি তারিখে প্রথম দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসের রোগী শনাক্ত করা হয়। আক্রান্তের সংখ্যা ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল ৩০ জন এবং এই সময় পর্যন্ত কেউই এ ভাইরাসের কারণে মারা যায়নি। ১৮ ফেব্রুয়ারি দেশটি ৩১তম করোনাভাইরাসের রোগী শনাক্ত করে এবং বিপত্তিটা তখনই শুরু হয়।
এই ৩১তম রোগী ছিলেন একজন মধ্যবয়স্কা ভদ্রমহিলা। এই রোগীকে পরিচয় দেয়া হয় ‘প্যাশেন্ট-৩১’ নামে। ১৮ ফেব্রুয়ারি টেস্ট করার আগের দিন পর্যন্ত উনি রাজধানী সিউল এবং দায়েগো শহরের লোকে লোকারণ্য জায়গাগুলোতে যান, ছোট অ্যাক্সিডেন্টের কারণে হাসপাতালেও ভর্তি হন। হাসপাতালে চিকিৎসা চলাকালীনই শরীরে জ্বর অনুভূত হওয়া সত্ত্বেও উনি ২ বার চার্চে যান, এক বন্ধুর সাথে রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে যান। এই সময়ের পুরোটাজুড়ে যারাই তার সংস্পর্শে এসেছে, নিজের অজান্তেই উনি করোনাভাইরাস তাদের মাঝে ছড়িয়েছেন। এর ফলে ১৮ ফেব্রুয়ারির পরে ১০ দিনের মধ্যে দক্ষিণ কোরিয়ায় রোগীর সংখ্যা দাঁড়ায় ২৩০০ এর উপরে এবং এর মধ্যে মৃত্যুবরণ করেন ১৬ জন ।
এইভাবে অবিশ্বাস্য গতিতে করোনাভাইরাস ছড়ানো শুরু করলেও, সেদেশের সরকারের যুগান্তকারী আর সাহসী সিদ্ধান্ত এই ছড়ানোর গতিকে থামিয়ে দিতে সক্ষম হয়। দায়েগো শহরকে জরুরিভাবে ‘স্পেশাল কেয়ার জোন’ ঘোষণা করা হয়। দেশে লকডাউন ঘোষণা করা না হলেও সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও গণজমায়েত নিষিদ্ধ করে। প্যাশেন্ট-৩১ যে চার্চে গিয়েছিলেন, সে চার্চের দেড় শতাধিক মানুষের করোনাভাইরাস পজেটিভ পাওয়ার পর সে চার্চের সাথে সম্পর্কিত ৯ হাজার জন স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে চলে যান। এই সমস্যাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে রোগ নির্ণয়ের ব্যবস্থা নিশ্চিত করে দেশটি। বিজ্ঞানীদের নেতৃত্বে গড়ে তোলে ছোট ছোট বায়োটেক প্রতিষ্ঠান, যেখানে তৈরি হয় করোনা শনাক্তকরণ কিট। প্রায় ৫ কোটি মানুষের দেশ দক্ষিণ কোরিয়ায় প্রতিদিন প্রায় ১৫ হাজার করে সবমিলিয়ে সাড়ে ৩ লাখের বেশি মানুষের করোনা টেস্ট করা হয়। অর্থাৎ প্রায় প্রতি ১৫০ জনের বিপরীতে ১ জনকে টেস্ট করা হয়।
এছাড়া প্রযুক্তিতে নিজেদের দক্ষতাকে বেশ দক্ষতার সাথে কাজে লাগায় দেশটি। দেশের সকল নাগরিক এবং বসবাসরত বিদেশী নাগরিকদের তথ্য থাকে সরকারি তথ্যভা-ারে। প্রতিটি সরকারি সংস্থা, হাসপাতাল পরিসেবা, আর্থিক সেবা সংস্থা, মোবাইল ফোন অপারেটরসহ সব ধরনের সেবা প্রদানকারীদের সিস্টেমের সঙ্গে সংযুক্ত এই তথ্যভা-ার। যখনই কোনো করোনা পজেটিভ পাওয়া যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ভ্রমণ ডিটেইলস, তার বিগত কিছু দিনের কর্মকা-Ñ কোন কোন রুটে তিনি যাতায়ত করেছেন সেই ম্যাপসহ কাছাকাছি এলাকার সব মোবাইল গ্রাহক নোটিফিকেশনে পেয়ে যাচ্ছেন। এসব নোটিফিকেশন মোবাইলের সিস্টেম পুশ হিসেবে আসছে। আর যখন নোটিফিকেশন আসে তখন মোবাইলের কলসহ অন্য কার্যক্রম বন্ধ হয়ে যায়। অর্থাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করোনাভাইরাস সংক্রান্ত নোটিফিকেশন পাঠানো হচ্ছে। এছাড়া ড্রাইভিং-থ্রো ল্যাব হিসেবে পরিচিত এমনভাবে করোনা শনাক্তের অস্থায়ী ল্যাব তৈরি করা হয়, যে ল্যাবে গাড়ি নিয়ে প্রবেশ করা যায়। গাড়িতে বসে থাকা অবস্থায় রক্তের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করে কয়েক মিনিটের মধ্যে ফলাফল পাওয়া যায়। রাস্তায় গাড়ি নিয়ে যাওয়ার সময় মোবাইল ফোনে নোটিফিকেশন আসে, আশেপাশে কোথায় ড্রাইভিং-থ্রো ল্যাব আছে। এভাবে মার্চের ১০ তারিখের মধ্যেই দক্ষিণ কোরিয়া পরিস্থিতিকে একটি মোটামুটি নিয়ন্ত্রিত অবস্থানে নিয়ে আসে। এই ফিচার লেখার সময় পর্যন্ত তাদের আক্রান্তের পরিমাণ মোট ৯৭৮৬, আর মৃত্যু ১৬৫ জন।
করোনাভাইরাসের আক্রমণে সারা বিশ্ব যখন দিশেহারা, বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগের মাধ্যমে সিউল সরকার তখন এপ্রিলের প্রথম সপ্তাহে স্কুল খুলে দেয়ার কথা ভাবছে।
করোনাভাইরাসের আক্রমণ ঠেকাতে নিজেদের পারঙ্গমতা দেখিয়েছে এশিয়ান টাইগার খ্যাত সিঙ্গাপুর। তোমরা তো জানো, সিঙ্গাপুরে বিভিন্ন দেশ থেকে প্রচুর মানুষ ব্যবসায়িক কারণে এবং ঘুরতে যায়। এ দিক বিবেচনা করলে এ দেশটি শুরু থেকেই খুব রিস্কে ছিল। কিন্তু সিঙ্গাপুর কর্তৃপক্ষ শুরু থেকেই সমস্যাকে সিরিয়াসলি নিয়ে একে মারাত্মক পর্যায়ে যাবার আগেই আটকে দেয়।
সিঙ্গাপুর প্রথম দিকে করোনাভাইরাস শনাক্ত হওয়া দেশগুলোর একটি, যাতে ২৩ জানুয়ারি প্রথম রোগী শনাক্ত হয়। তবে তার আগেই দিনই করোনাভাইরাস প্রতিরোধে সিঙ্গাপুরে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে মাল্টি-মিনিস্ট্রিয়াল কমিটি গঠন করা হয়। ২ জানুয়ারি থেকে সিঙ্গাপুরে উহান থেকে আসা সকলের এবং ২০ জানুয়ারি থেকে চীন থেকে আসা সকলের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়। ধাপে ধাপে বাইরে থেকে আসা সকলকেই এই টেস্টের আওতায় আনা হয়। এখান থেকে যাদের মধ্যে করোনার কোনো উপসর্গ দেখা যেত, তাদের সবাইকে ১৪ দিনের জন্য সরকার নিয়ন্ত্রিত কোয়ারেন্টিনে পাঠিয়ে দেয়া হতো।

এর বাইরে সিঙ্গাপুরও রীতিমতো গণহারে টেস্ট করা শুরু করে। দেখা যায় প্রতি শনাক্ত হওয়া রোগীর বিপরীতে প্রায় ১০০ জনকে টেস্ট করা হয়েছে। যাদের টেস্টে পজিটিভ রিপোর্ট আসে, তাদের সাথে সাথে আলাদা করে ফেলা হয়। কোনো এক গ্রুপের একজন বা কোনো বাসার একজন করোনাভাইরাসে আক্রান্ত হলে সে পরিবার বা গ্রুপের সবাইকে আলাদাভাবে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়, যাতে করোনাভাইরাস ছড়াতে না পারে। এরপর তাদের সাথে দীর্ঘসময় স্বাস্থ্যকর্মীরা কথা বলে সাম্প্রতিক সময়ে যাদের সংস্পর্শে গেছেন, সবাইকে ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনের নির্দেশ দেয়া হয়, অন্যথায় জরিমানা বা জেল বা উভয় দ-ের বিধান রাখা হয়। ২ জন চীনা নাগরিক এ সময় বাইরে যাওয়ায় তাদের শাস্তির আওতায়ও আনা হয়। প্রতিটি বাস, ট্রেন, ট্যাক্সি এমনকি শপিংমলের সিঁড়ি, লিফট কেমিক্যাল স্প্রে করে ভাইরাসমুক্ত করা হয়।
সরকারের সকল বিভাগের সম্পৃক্ততা, সর্বনি¤œ ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা, অত্যন্ত পাওয়ারফুল কন্টাক্ট ট্রেসিং সিস্টেম এবং সরকারের সব সিদ্ধান্তে জনগণের সহযোগিতায় সিঙ্গাপুর করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করে। এ কারণে চীনের খুব কাছে হয়েও (লেখার সময় পর্যন্ত) সিঙ্গাপুরে আক্রান্তের সংখ্যা ৯২৬ জন আর মৃত্যুবরণ ৩ জনে আটকে রাখতে পেরেছে।
আজকের লেখায় সবশেষে যে দেশটির করোনা প্রতিরোধে সফলতার কথা লিখতে যাচ্ছি, সে দেশটি চীন থেকে মাত্র ১৩০ কিমি প্রস্থের প্রণালী দিয়ে বিচ্ছিন্ন। সোয়া ২ কোটির বেশি মানুষের তাইওয়ানে (এ ফিচার লেখার সময় পর্যন্ত) করোনাভাইরাসের রোগীর সংখ্যা মাত্র ৩২২ আর মৃতের সংখ্যা ৫ জন। তাইওয়ানে প্রথম করোনা রোগী ২১ জানুয়ারি শনাক্ত হলেও, তারা প্রস্তুতি শুরু করেছিল আরো আগে। চীনের উহানে এ ভাইরাস ছড়িয়ে পড়ার সাথে সাথেই সতর্ক হয় তাইওয়ান প্রশাসন। তাদের করোনাভাইরাস প্রতিরোধী স্ট্র্যাটেজির মধ্যে একাধারে আগে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ, পূর্বসতর্কতামূলক ব্যবস্থাগ্রহণ, ডাটাসেন্টার ও অনলাইন প্লাটফর্মসমূহের সর্বোচ্চ ব্যবহার এবং সরকারের যাবতীয় পদক্ষেপের ব্যাপারে জনগণের কাছে স্বচ্ছ ধারণা দেয়া অন্তর্ভুক্ত ছিল। শুরু থেকেই হাত ধোয়া, মাস্ক ব্যবহার, জনসমাগম এড়িয়ে চলার ব্যাপারে ছোট ছোট করে মেসেজ পাঠানো হয় সবার ফোনে। টিভিতে করোনাভাইরাসের রিস্ক আর করণীয় নিয়ে ব্যাপক প্রচার চালানো হয়।

 

তাইওয়ানের লক্ষ লক্ষ মানুষ চীনে কাজ করে, যার কারণে চীন আর তাইওয়ানের মাঝে বিমান যোগাযোগ ও পর্যটকদের আনাগোনা অনেক বেশি। এ বিষয়টি তাইওয়ান শুরুতেই গুরুত্ব দেয়। ৩১ ডিসেম্বর থেকেই তাইওয়ান উহান থেকে আসা সকল প্যাসেঞ্জারকে পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসে; ২৩ জানুয়ারি তারিখ থেকে উহানের অধিবাসীদের আগমন নিষিদ্ধ করে; ২৫ জানুয়ারি থেকে চীন ভ্রমণ বন্ধ ঘোষণা করে এবং ৬ ফেব্রুয়ারি থেকে চীন থেকেই সব ধরনের আগমন বন্ধ করে দেয়। মেডিকেল কর্মকর্তা ও সাধারণ মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে ২৪ জানুয়ারি থেকে দেশটি সার্জিকাল মাস্ক রপ্তানি বন্ধ করে দেয়ার পাশাপাশি স্থানীয় কোম্পানিগুলোকে উৎপাদন বাড়াতে অনুরোধ করে। এরই সাথে সেনাবাহিনীকে অনুরোধ করে এ কাজে সহযোগিতা করার জন্য। সেনাসদস্যরা মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে শুরু করে, যাতে মার্চের শুরুতে দৈনিক মাস্কের উৎপাদন ৯০ লাখ ছাড়িয়ে যায়। এরই সাথে সাপ্তাহিক হিসেবে মাস্ক কেনার ওপর সীমারেখা তৈরি করে দেয় এবং অনলাইনে অর্ডার করে বাসায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করে। তাইওয়ানের অ্যালকোহল ও সুগার করপোরেশন স্যানিটাইজার তৈরির জন্য অ্যালকোহল তৈরি ৭৫ শতাংশ বাড়িয়ে দেয়।
তাইওয়ানের রয়েছে বিশ্বের অন্যতম সেরা স্বাস্থ্যসেবা, যেটি সমন্বিত পদ্ধতিতে সুবিধাজনকভাবে স্বল্পমূল্যে দেশের সকল নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে। এতে রোগীদের সকল মেডিকেল হিস্ট্রি সংরক্ষিত থাকে, যাতে পরবর্তীতে যেকোনো চিকিৎসায় ডাক্তাররা তার সহায়তা নিতে পারে। এছাড়া তাইওয়ান প্রযুক্তির দিক থেকে বেশ এগিয়ে থাকা দেশ। এই দুই সক্ষমতাকে তাইওয়ান বেশ কার্যকরভাবে ব্যবহার করে। তারা তাদের ন্যাশনাল ডাটা সিস্টেমের মাধ্যমে তাদের দেশের নাগরিক ও বিদেশীদের ১৪ দিনের ট্রাভেল হিস্ট্রি তাদের মেডিকেল হিস্ট্রির সাথে সমন্বয় করে এবং সকল সরকারি-বেসরকারি হাসপাতাল ও ফার্মেসিকে তা ব্যবহারের সুযোগ করে দেয়। এর বাইরে যারা হোম কোয়ারেন্টাইনে আছে, তাদের ট্র্যাক করা হয়, যেন তারা বাসার বাইরে না যেতে পারে।
আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জার্নাল বলছে, তাইওয়ান শুরু থেকে করোনাভাইরাস প্রতিরোধে ১২৪টি পৃথক সিদ্ধান্ত নেয়। তাইওয়ানের এ উদ্যোগগুলো বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসিত হয় এবং পরবর্তীতে অনেক দেশ তাইওয়ানের উদ্যোগসমূহকে অনুসরণ করা শুরু করে।
কথায় আছে, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ওপরে যে ৩টি দেশের কথা উল্লেখ করলাম তারা এই আপ্তবাক্যের বাইরে এসে কাজ করায় নিজেদের এই মহামারী থেকে যথেষ্ট রক্ষা করতে পারছে। ২০০৩-০৪ সালে সার্স নামের আরেকটি ভাইরাসজনিত রোগ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছিল। এরপরই উল্লিখিত দেশগুলো এরকম অসুবিধা পরবর্তীতে হলে তার জন্য আগেই ব্যবস্থা নিয়ে রাখে এবং চীন ৩১ ডিসেম্বর এ বিশেষ ধরনের ভাইরাসের ঘোষণা দেয়ার পর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমলে নেয়। যুক্তরাষ্ট্র বা ইউরোপের অধিকাংশ দেশ একে এশিয়ান সমস্যা হিসেবে প্রথমে পাত্তা না দেয়ায় এর মূল্য চুকাতে হচ্ছে।

নিঃস্বার্থ ভালোবাসা

আমাদের ছোট্ট একটি গ্রাম। গ্রামের নাম কনইল। সরদার পাড়ায় আমাদের বাড়ি। আমরা দু’ভাই। সোহেল ও জুয়েল। দুই ভাইয়ের মধ্যে আমিই কনিষ্ঠ। মা বাবার ইচ্ছে ছিল এক ছেলেকে স্কুলে এবং আরেক ছেলেকে মাদরাসায় পড়াবেন। সৃষ্টিকর্তা সেটা পূর্ণ করেছেন। বড় ভাই ভীমপুর হাইস্কুলের ছাত্র। আমি জাফরাবাদ দাখিল মাদরাসার ছাত্র ছিলাম। তখন উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না। বাড়ি থেকে মাদরাসায় হেঁটে যেতে বিশ-পঁচিশ মিনিট লাগত। মাদরাসার অনেক স্যারই আমার প্রিয়। তাঁদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন ইবরাহীম স্যার।

স্যার যেমন সহজ-সরল, তেমনি রাগী। বেয়াদবি করলে বা পড়া মুখস্থ না হলে স্যারের বেতের ঘা অদ্যাবধি মনে আছে। স্যারের সঙ্গে কথা বলতে ছাত্রছাত্রীরা বড্ড ভয় পেত। আমাদের গ্রামের দর্জিপাড়ায় স্যারের বাড়ি। সেই সুবাদে ছোটবেলা থেকেই অনেক দিনের চেনাজানা। স্যারকে অন্যদের মতো আমি ভয় পেতাম না। উচ্চতায় ক্লাসের সবচেয়ে ছোট ছিলাম। ইবরাহীম স্যার ছাত্রছাত্রীদের খুব ভালোবাসতেন। কেন জানি আমাকে একটু বেশি ভালোবাসতেন। তখন হয়তো বুঝেও না বোঝার ভান করেছি। এভাবেই সেখানে পাঁচটি বছর কেটেছে। দাখিল পরীক্ষায় কাক্সিক্ষত সাফল্য পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিলাম।

এরপর উল্ল­াসপুর আলিম মাদরাসা থেকে আলিম পাস করলাম। মাদরাসার হোস্টেলে থাকতাম। তখন হাতে হাতে ফোন ছিল না। তারপর ফার্স্ট অ্যাডমিশনে নওগাঁ সরকারি কলেজে অনার্সে ভর্তি হলাম। সেকেন্ড অ্যাডমিশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলাম। সেখান থেকেই পড়াশোনার পাট চুকিয়ে চাকরির জন্য মহাসংগ্রামে ঝাঁপিয়ে পড়লাম। যাই হোক, মা-বাবার সঙ্গে দেখা হলেই স্যার আমার খোঁজখবর নিতেন। ধারাপাতের নামতার মতোই স্যার আমার সব কথা মনে রেখেছেন। স্যারের সঙ্গে তেমন যোগাযোগ করতাম না বলে তিনি অভিমানও করতেন।

গ্রামে গেলেই স্যার আমাকে তাঁর বাড়িতে ডাকতেন। যতœসহকারে আপ্যায়ন করাতেন। একদিন বললেন, এখন সবার হাতে হাতে ফোন। চাইলেই কারো সঙ্গে কথা বলা যায়। তুমি কি আমাকে মিস করো? মিস করলে আমার ফোনে একবার মিস তো দিতে পারো! স্যারকে বললাম, চাকরির টেনশনে থাকি। পড়াশোনার পাশাপাশি কয়েকটা টিউশনি করি। সত্যিই আপনাকে খুব মিস করি। সময়ের অভাবে কথা বলা হয় না।
তিনি বললেন, আমি চাকরি করি, সংসার দেখভাল করি। আরো অনেক কাজ থাকে। আমাকে সবার সঙ্গে যোগাযোগ রাখতে হয়।

স্যারের বড় মেয়ের জামাই রাজশাহী শহরে থাকেন। সেখানে বেড়াতে এলেই আমার কাছে আসেন। জামাইয়ের বাসায় নিয়ে যান। গত কুরবানি ঈদের ছুটিতে বাড়ি গিয়ে স্যারের সঙ্গে দেখা করিনি। অন্তত দু’দিনে একবার ফোনেও কথা বলা হয়নি। আসলে সেটা আমারই ব্যর্থতা ছিল। স্যার আমার ওপর প্রচ- রাগ করেছেন। একদিন তিনি হঠাৎ আমাকে ফোন দিলেন। বললেন, এবার ছুটিতে জামাইয়ের বাসায় যাব। তোমার সঙ্গে দেখা করব। বললাম, খুউব ভালো হবে। আসেন স্যার, জলদি আসেন। একটা কথা বলতে গিয়ে আমার গলা শুকিয়ে গেল। স্যার বললেন, নির্ভয়ে বলো। আমি তোমাকে ছেলের মতোই দেখি। বললাম, আমার বাড়ি থেকে কিছু জিনিসপত্র পাঠাবে। আপনাকে নিয়ে আসতে কেমনে বলি? তিনি বললেন, আমি তো তোমার ওখানেই যাচ্ছি। তুমি টেনশন করো না বাবা। কোনো অসুবিধে হবে না। আমিই নিয়ে যাব। বড়ভাইয়ের স্যারের বাড়িতে জিনিসপত্র পৌঁছে দেবার কথা ছিল। পরদিন খুব সকালে স্যার নিজেই হেঁটে আমাদের বাড়িতে গেলেন। জিনিসগুলো নিজ হাতে বহন করে শহরে এসে আমাকে দিলেন। স্যারকে আন্তরিক ভালোবাসা ও অজ¯্র কৃতজ্ঞতা জানালাম। তিনি বললেন, শহরে কয়েকটা দিন আছি। দুজন মিলে ঘোরাঘুরি করব। তুমি থাকলে আমার অনেক অনেক ভালো লাগবে।

শহরে আমি একটি সাবলেটে ভাড়া থাকি।
একদিন সকালে স্যার আমার বাসায় এলেন। নাশতার পর্ব শেষে উনি আমাকে জামাইয়ের বাসায় নিয়ে যেতে চাইলেন। বললেন, একদম খালি হাতে যাওয়া ঠিক হবে না। জামাই বলবে তুমিই কিনেছ। স্যার দোকান থেকে আপেল ও মিষ্টি কিনলেন। আমাকে বিল পরিশোধের কোনো সুযোগ দিলেন না। প্যাকেট দুটো আমার হাতে নিলাম। ভরদুপুরে সেখানে পৌঁছালাম। দুলাভাই বললেন, এগুলো নিয়ে আসার কোনো দরকার ছিল না। তুমি এখন ছাত্র। এক টাকার অনেক মূল্য। চাকরি পেলে ভিন্নকথা। আমি থাকলে খরচ করতেই দিতাম না। দুলাভাই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীতে কাজ করেন। অবৈধ ইনকামে বড় হতে চান না। বৈধ ইনকামে জীবন কাটাতে চান। তার দুই মেয়ে। প্রখর মেধাবী। নাশতার পর্ব শেষে বিশ্রাম নিলাম। বাসার সবাই মিলে জমজমাট আড্ডা দিলাম। জোহরের নামাজ আদায় করে খেতে বসলাম। আপা মেয়েদেরকে
খাওয়ালেন। আর দুলাভাই নিজ হাতে আমাদেরকে আপ্যায়ন করালেন। এরপর উনি খেতে বসলেন।
তারপর আমি ও স্যার একটি রুমে গিয়ে বিশ্রাম নিলাম। স্যার বললেন, আজ কিছু কথা বলি বাবা মন দিয়ে শোনো। আমার একটাই ছেলে। সে রংপুর মেডিকেল কলেজে পড়ে। বোনের বাসায় আসার তেমন সুযোগ পায় না। বছরে দু-একবার আসতে পারে। তুমি আমার ছাত্র। আমার ছেলের মতো। তোমার কোনো বোন নেই। যখন মন খারাপ হবে বড় বোনের বাসায় বেড়াতে এসো! নাতনিদের দেখে যেও। আমাকে ভালো মন্দ খবর জানাবে। তোমার জন্য প্রাণভরে দোয়া করি। একদিন তুমি চাকরি পাবে। সংসার হবে। খুব ব্যস্ত থাকবে। স্যারের কথা মনে রেখো। মা বাবাকে কখনো ভুলে যেও না। স্যারের কথায় দু’চোখ ছলছল করে উঠল। বুঝলাম, স্যার আমাকে কত্ত ভালোবাসেন! তাঁর সংস্পর্শে না এলে হয়তো আজো এই নিঃস্বার্থ ভালোবাসার মর্ম বুঝতাম না।