Home Blog Page 158

যেসব স্মৃতি প্রেরণা জোগায়

এমন কিছু ইতিহাস আছে যা আমাদেরকে শিক্ষা দেয়। হোক সেটি সফলতার কিংবা ব্যর্থতার। আবার এমন কিছু ইতিহাস আছে যা আমাদেরকে প্রেরণা দিয়ে থাকে। এ সংখ্যায় তেমনি খেলার মাঠের কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করবো যা ক্রিকেটপ্রেমীদের প্রেরণার পাশাপাশি আনন্দ জোগাবে।

শততম টেস্টে বাংলাদেশের অবিস্মরণীয় জয়
২০১৭ সালের ঐতিহাসিক ৭ মার্চ শুরু হয় শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ। আর এজন্য দ্বিপক্ষিয় সিরিজের নাম দেয়া হয় ‘জয় বাংলা কাপ’। দুই টেস্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথের অফ স্পিন সামলাতেই পারেনি মুশফিকুর রহীমের দল। ফলে ২৫৯ রানের বিশাল ব্যবধানে হারে টাইগাররা।

তবে ওই ব্যর্থতাকে ভুলিয়ে দেয়ার মোক্ষম সুযোগটা বাংলাদেশ ছাড়েনি নিজেদের শততম টেস্টে। কলম্বোতে ঠিক তিন বছর আগের স্মরণীয় দিন ১৯ মার্চ শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারানোর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে টাইগাররা। নিজের ৩৯তম জন্মদিনে মুশফিকদের কাছে ৪ উইকেটে হারের তেতো স্বাদ পান লঙ্কান অধিনায়ক হেরাথ।

কলম্বোর পি সারা ওভালে টস জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। মোস্তাফিজুর রহমান ও শুভাশিস রায়ের পেসের সঙ্গে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের স্পিনে বিপাকে পড়েছিল স্বাগতিকরা। দিনেশ চান্দিমালের ১৩৮ রানের কল্যাণে তিনশ ছাড়ায় তারা। ৩৩৮ রানে শ্রীলঙ্কাকে অলআউট করার পর সাকিবের সেঞ্চুরিতে লিড নেয় বাংলাদেশ। ১১৬ রানের সেরা ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটসম্যান। সৌম্য সরকার (৬১) ও মুশফিকুর রহীমের (৫২) পর ৭৫ রানের ইনিংস খেলে অভিষেকটা স্মরণীয় করেন মোসাদ্দেক হোসেন। সফরকারী টাইগারদের প্রথম ইনিংস শেষ হয় ৪৬৭ রানে।

দ্বিতীয় ইনিংসে সাকিবের স্পিন আর মোস্তাফিজের পেসে সুবিধা করতে পারেনি লঙ্কানরা। দিমুথ করুণারতেœর ১২৬ রান তাদের সম্মানজনক স্কোর (৩১৯) তৈরিতে ভূমিকা রাখে। সাকিব ৪টি আর মোস্তাফিজ নেন ৩টি উইকেট। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯১ রান।

প্রথম ইনিংসে ১ রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হওয়া তামিম এবার দেখান দাপট। ৮৭ বলে ফিফটি করেন। দলকে জিতিয়ে মাঠ ছাড়তে না পারলেও তার ৮২ রান ছিল ম্যাচসেরা পারফরম্যান্স। টানা দুই বলে ২ উইকেট হারানোর পর তামিমের সঙ্গে ১০৮ রানের শক্তিশালী জুটি গড়েন সাব্বির রহমান (৪১)। বাংলাদেশের সহজ জয়ের ভিত গড়ে ওঠে তখনই। ২২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মুশফিক। অবিস্মরণীয় এই জয়ে তার সঙ্গে অপর প্রান্তে ছিলেন মেহেদী হাসান (২*)।

রাষ্ট্রপ্রধান যখন বিশ্বকাপ জয়ের মহানায়ক
১৯৯২ সালের বর্ণিল ক্রিকেট বিশ্বকাপ নানা কারণে স্মরণীয় হয়ে আছে ক্রিকেটপ্রেমীদের কাছে। কিন্তু সব কারণের মধ্যে বড় কারণ ছিল নিশ্চয়ই পাকিস্তানের শিরোপা জয়। পাকিস্তানের সেই শিরোপা জয়ের নায়ক ছিলেন ইমরান খান, যিনি এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সর্বকালের সেরা এই অলরাউন্ডারের হাত ধরে ১৯৯২ সালের ২৫ মার্চ পাকিস্তান ঘরে তোলে স্বপ্নের বিশ্বকাপ।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন হয় আগের তিন আসরের সেমিফাইনালিস্ট পাকিস্তান। ওই আসর দিয়েই বিশ্বকাপে রঙিন পোশাক ও সাদা বলে খেলার নতুন ইতিহাস তৈরি হয়। ওই আসর দিয়েই বিশ্বকাপ জিতে ক্যারিয়ার শেষ করেন ক্রিকেট ইতিহাসের অন্যতম দুই তারকা জাভেদ মিয়াদাঁদ ও ইমরান খান। এছাড়া এই দুজন লিজেন্ড তখন পর্যন্ত অনুষ্ঠিত সকল বিশ্বকাপে অংশগ্রহণ করা ক্রিকেটার ছিলেন। অর্থাৎ ১৯৭৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত প্রতিটি আসরেই খেলেছেন এ দুই পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার। ইতিহাসে এমন কীর্তি আর কারোর নেই।

সেই বছর পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়া ছিল সত্যি বিস্ময়কর। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়া ফাইনালে ইংল্যান্ডকে ২২ রানে হারিয়ে শিরোপা জেতে ইমরান খানের পাকিস্তান। মিয়ানদাদের ৫৮ ও ইমরানের ৭২ রানে বেশ ভালো ভিত গড়ে পাকিস্তান। এর পর সেমিফাইনালের নায়ক ইনজামামের ৩৫ বলে ৪২ রান ও শেষ দিকে ওয়াসিম আকরামের ১৮ বলে ৩৩ রানের বদৌলতে পাকিস্তান ৬ উইকেটে তোলে ২৪৯ রান। জবাবে ইংল্যান্ড বাজে শুরুর পর মধ্যভাগে ফিরে আসে ম্যাচে। কিন্তু ওয়াসিম আকরামের এক স্পেলে দুমড়ে-মুচড়ে শেষ হয়ে যায় তাদের শিরোপার স্বপ্ন।

পাকিস্তানের দারুণ ইতিহাস রচনার আসরে ওয়াসিম আকরাম ছিলেন তাদের মূল শক্তি। আসরের ১০ ম্যাচে ১৮ উইকেট নেন তিনি। এছাড়া একটি ম্যাচে ৪ উইকেটও নেন ইতিহাসের অন্যতম সেরা এই বাঁহাতি পেসার। ওয়াসিম আকরামই ছিলেন ঐ আসরের সেরা বোলার। ১৬ উইকেট নিয়ে তার পরে ছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথাম। ব্যাট হাতে পাকিস্তানের ত্রাতা ছিলেন জাভেদ মিয়ানদাদ। পাকিস্তান ক্রিকেটের ‘বড়ে মিয়া’ ৯ ম্যাচে ৪৩৭ রান করেন। তার চেয়ে বেশি রান করেছিলেন কেবল মার্টিন ক্রো। তার সংগ্রহ ছিল ৪৫৬ রান।

রাউন্ড রবিন লিগে ৫ ম্যাচের চারটিতেই হেরেছিল পাকিস্তান। পরের তিন ম্যাচ টানা জিতে ইমরান খানের দল পৌঁছে যায় সেমিফাইনালে। সেমিফাইনালে নিউজিল্যান্ড বাধা টপকে যায় সহজে। আর ফাইনালে কষ্টার্জিত জয়ে পাকিস্তান পায় বিশ্বকাপের মুকুট।

এই স্বপ্ন পূরণের মূল নায়ক ইমরান খান। বড় মজার ব্যাপার হলো সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডারের ক্যারিয়ারের সূর্য তখন ছিল প্রায় অস্তগামী। এমন সময় অর্থাৎ ’৯২ এর বিশ্বকাপের প্রায় দুই বছর আগে ইমরান খান তার ব্যাট-প্যাড তুলে রাখতে চেয়েছিলেন। কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হক ইমরান খানকে অনুরোধ করেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ খেলতে। নিজের শেষ সময়ে ইমরান খান দেশকে দিয়েছেন সবচেয়ে মর্যাদার শিরোপা। সেই শিরোপা জিতিয়ে তিনি হয়েছেন পাকিস্তান ক্রিকেট ইতিহাসের মহানায়ক।

টি-টোয়েন্টি না পাওয়াদের নিয়ে টি-টোয়েন্টি একাদশ
ক্রিকেট বিশ্বের আকাশে তারা এক একজন ধ্রুবতারা। নিজেদের পারফরম্যান্সে দীর্ঘ সময় বুঁদ করে রেখেছেন ক্রিকেটপ্রেমীদের। তারা কেউ পেয়েছেন শুধুু টেস্ট ক্রিকেট। আবার কেউ খেলেছেন টেস্ট ও ওয়ানডে। কিন্তু খেলার সুযোগ পাননি আধুনিক ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি।

অনেকেই প্রশ্ন করে থাকেন স্যার ডন ব্র্যাডম্যান যদি টি-টোয়েন্টি খেলতেন তাহলে তার ব্যাটিং গড় কতো হতো? আবার অনেকেই জানতে চান স্যার ভিভিয়ান রিচার্ডস টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করতেন কত বলে? ইমরান খান ও কপিল দেব আধুনিক ক্রিকেটে কতটাই বা কী করতেন?
তাদের শ্রেষ্ঠত্ব এতটাই ঐশ্বর্যপূর্ণ ছিল যে, ওই রেকর্ড দিয়েই বিবেচনা করা হচ্ছে তারা থাকতেন টি-টোয়েন্টির সেরা একাদশে। টি-টোয়েন্টি না পাওয়া ক্রিকেটারদের নিয়ে সম্প্রতি সেরা টি-টোয়েন্টি একাদশ তৈরি করেছে ফক্স স্পোর্টস।
ফক্স স্পোর্টসের একাদশে জায়গা পাওয়া ক্রিকেটাররা হলেন স্যার ভিভিয়ান রিচার্ডস, মার্ক ওয়াহ, ডন ব্র্যাডম্যান, স্যার গ্যারফিল্ড সোবার্স, স্যার ইয়ান বোথাম, কপিল দেব, ইমরান খান (অধিনায়ক), রোড মার্শ, রিচার্ড হ্যাডলি, আব্দুল কাদির ও জোয়েল গার্নার।

ফক্স স্পোর্টস বলছে, এসব ক্রিকেটাররা নিজেদের সময়ে এতটাই প্রভাব বিস্তার করে খেলেছেন যে, তারা এটি নিশ্চিতÑ টি-টোয়েন্টি ফরম্যাট পেলে সেখানেও তারা থাকতেন সেরাদের কাতারে। শুধু নিজেদের পারফরম্যান্স নয়; নিজেদের ক্রিকেটিভ মেধা এবং সামর্থ্য দিয়ে সর্বকালের সেরা যেকোনো দলকেও চ্যালেঞ্জ করতে পারতেন কিংবদন্তি এসব ক্রিকেটাররা।

সরপুঁটির ছোটাছুটি

বড় নদী থেকে ছোট খালে এসে খুশিতে লাফালাফি করছে সরল। ও বন্ধুদের সাথে ঝাঁক বেঁধে চলে। ছোট বলে সবাই ওকে বেশ আদর করে। সবাই ওর যতœ নেয়। নদীতে ভালো খাবার নেই বলে ওরা এসেছে খালে। ছোটখালে খাবারের অভাব নেই। নানান রকম মজার মজার খাবার রয়েছে এখানে। পোকামাকড়, রেণুমাছ, ছোটপোনা ও গাছের পাতার মিষ্টিরস। আরো কত কী! সরল বন্ধুদের সাথে আজ সারা দিন খেলবে আর মজার মজার খাবার খাবে। ইশ! বড় নদীতে ঘুরতে ঘুরতে তাদের কত দিন অভুক্ত থাকতে হয়েছে, সে সবের হিসেব নেই। দু’এক দিন পর বাবা অথবা মা এক টুকরো খাবার এনে দিয়েছে বৈকি! কিন্তু তাতে কি আর সরলের পেট ভরে, সে এখন আস্তে আস্তে বড় হচ্ছে না? এখানে সরল নিজেই নিজের খাবার খুঁজে খেতে পারছে। বাবা মাকে কোনো কষ্ট করতে হচ্ছে না। সরল মজা করে এটা ওটা খায় আর বন্ধুদের সাথে ছোটাছুটি করে। মা বলেছে, ছোট খালে খাবার বেশি, কিন্তু বিপদও বেশি। মজার মজার খাবার খাও, ছোটাছুটি করো। কিন্তু সাবধান! পাড়ের দিকে যেও না। গ্রামের লোকজন জাল মেরে তুলে নেবে। শুনেছি, মানুষদের মধ্যে নাকি ভারি অভাব! তারা ছোটমাছও ছাড়ছে না। বটিতে কুটনা কুটে সরাসরি উনুনে তরকারির হাঁড়িতে নিয়ে ফেলছে। উফ! ভাবতেও কি যে ভয় লাগে! সাবধান বাছা আমার! তাছাড়া বড়শীবাজরাও আছে তক্কে-তক্কে! বড়শীতে আটার গোলা, বোলতার ছানা, কেঁচো, চিংড়িমাছ ও নানান ধরনের টোপ দিয়ে খালের পাড়ে বসে থাকে! মজার খাবার-দাবার মনে করে মুখে দিয়েছ তো সর্বনাশ! গলায় বড়শী যাবে গেঁথে আর বড়শীবাজ তোমায় নিয়ে যাবে বাড়ি। বটিতে কুটনা কুটে সোজা যাবে হাঁড়ি। সাবধান বাছা সাবধান!
সরল মন দিয়ে মায়ের সাবধান বাণী শোনে। আর শপথ করে কখনো সে খালের পাড়ে যাবে না। মায়ের কথার অবাধ্য হয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনবে না। মা-টা বেশি সাবধানী। সব সময় সরলকে চোখে চোখে রাখে। সবার চেয়ে ছোট বলে অন্য ভাইদের থেকে তার কদর বেশি। বাবাটা মায়ের একদম বিপরীত! সারাদিন হাসি আনন্দে মেতে থাকে। একবার এদিকে ছোটে তো আরেকবার ওদিকে! সরলকে পিঠে নিয়ে ঘোরাঘুরি করে। কী যে মজা হয়! বাবার পিঠে চড়ে নীল আকাশ দেখতে সরলের বেশি ভালো লাগে। মা জলের ওপর উঠতে বারণ করেন। কিন্তু বাবার পিঠে থাকলে তিনি নিশ্চিন্তবোধ করেন। তাই বাবা পিঠে নিলেই কেবল সরল আকাশ দেখতে পায়। আহ্ কী সুন্দর! সাদা সাদা মেঘদের ওড়াউড়ি। ঝাঁক বেঁধে পাখিদের ছুটে যাওয়া। সরল উড়ন্ত পাখির কণ্ঠে মিষ্টি গানও শুনতে পায়। সে সবুজ মাঠ দেখে। গরু-বাছুরের ঘাস খাওয়া দেখে। আহা! মনটা আনন্দে ভরে যায় সরলের।
বন্ধুমহলে সরল বেশ সাদাসিধে বলে পরিচিত। তাই সকলে মিলে তার নাম দিয়েছে সরল। বন্ধুরা তাকে খুব ভালোবাসে। সরল পাখিদের গান শুনে একটু-আধটু শিখেছে। বন্ধুরা বায়না ধরলে সে একটু গেয়ে শোনায়। এতে তারা বেশ মজা পায়! খুদে গায়ক হিসেবেও ঝাঁকে তার বেশ সুনাম আছে। সরল ঠোঁট নেড়ে নেড়ে গুনগুন করে গান গায়। আর মাথা ও পাখনা দুলিয়ে নাচে। সরলের গান শুনে বড়রাও পাখনাতালি দেয়। সবাই সরলের মিষ্টিগানের গলার প্রশংসা করে। ঝাঁকের কোনো অনুষ্ঠান হলে, গানের কারণে সরল হয় তার মধ্যমণি। বড়দের আলাপ আলোচনায় সবাই সরলের গান শুনতে বায়না ধরে। সরলের গাওয়া গান ছাড়া অনুষ্ঠান অপূর্ণই মনে হয়। ঝাঁকের সর্দার বলেছেন, বিপদ কেটে সুদিন আসায় দু’দিন পর বড় একটা আনন্দ-উৎসব হবে। খালের সবচেয়ে প্রশস্ত অংশ, হিজলতলায়। অনুষ্ঠান হবে রাতে। কারণ এসময় শিকারি জেলেরা জাল ফেলতে আসে না। তাই রাতেই আনন্দ-উৎসব নিরাপদ।
সরল বাবার কাছে বায়না ধরেছে, বাবা দু’দিন পর অনুষ্ঠান। আমি একটা নতুন গান শিখব। আমাকে পিঠে নিয়ে পাখির গান শুনতে দাও। ছেলের বায়নাক্কায় বাবা সরলকে পিঠে নিয়েছেন কি! অমনি সরল ঝুপ করে বাবার পিঠ থেকে নেমে গেল! কী হলো, কী হলো? চারদিকে রব উঠল। সরলের চোখে শঙ্কা দেখে বাবা বললেন, কি হলো সরল? তুমি তো কখনো এমন করো না! পিঠ থেকে নেমে গেলে যে! সরল ভয়ে কাঁচুমাচু! সর্দারও কারণ জিজ্ঞেস করলে একটু-আধটু সাহস সঞ্চার করে বলল, সর্বনাশ! পালাও পালাও! তোমার পিঠে উঠতেই দেখলাম, কিছু লোক জাল নিয়ে এদিকে আসছে। সরলের সাবধান বাণী শুনে সরপুঁটির ঝাঁক নিমেষেই খালের অপর দিকে ছুটে গেল। সরলের বুদ্ধিমত্তায় বাঁচল ঝাঁকের সব সরপুঁটি। সরল সাবধান না করলে তো এখনই সবাই জালে আটকা পড়ত। তারপর ঢুলায় ভরে সোজা বাড়ি। কুটনাকুটা শেষে চুলার উনুনে, তরকারির হাঁড়িতে। সর্দার সরলের বুদ্ধির প্রশংসা করলেন। ছোট হলেও সে বেশ সাহসী। সে আজ আমাদের সবাইকে বাঁচিয়ে দিলো। সামনের আনন্দ অনুষ্ঠানে এজন্য তাকে বছরের সেরা সরপুঁটির পুরস্কার দেয়া হবে। এত কম বয়সে এ পুরস্কার আগে কেউ পায়নি। সরলই প্রথম এত কম বয়সে এই উপাধি অর্জন করতে চলেছে। সর্দারের ঘোষণা শুনে বন্ধুরা সকলে সরলকে পিঠে নিয়ে আনন্দে হইচই শুরু করে দিলো। এর মধ্যে সরল দেখল, লোকগুলো ওপাড়ে কিছু টেংরা আর চিংড়ির পোনা পেয়ে হতাশ মনে চলে যাচ্ছে। সরলের মা বাবাও তার কৃতিত্বে খুশি হয়ে তাকে বুকে চেপে ধরে আদর করতে থাকে।

গুপ্তধন (পর্ব ১০)

দশ

আন্তঃজেলা রোলার স্কেটিং কম্পিটিশনে প্রথম হয়েছে এষা। পুরস্কার দেয়া হবে পয়লা জানুয়ারি। নতুন বছরের প্রথম দিনে। চারজনই নানা ভাইয়ের সাথে রাজশাহী যাবে বলে ঠিক করল। ছোট খালার বাসায় বেড়ানো হয় না অনেক দিন।
কয়েক দিন অমানুষিক পরিশ্রম করেছে সবাই। বেশ কয়েকবার গুহাতে গিয়েছে। ব্যাগ ভরে নিয়ে এসেছে স্বর্ণমুদ্রা। প্রতিটি কয়েনের ওজন সম্ভবত এক ভরি। গ্রামের হিসেবে ১১.৬৬৪ গ্রাম। সেই হিসেবে ৫০ হাজার স্বর্ণমুদ্রার ওজন ৫৮৩ কেজি। ওরা সর্বসাকুল্যে আনতে পেরেছে হয়তো ১৮০ কেজি। আরো অন্তত চার’শ কেজি মুদ্রা রয়ে গেছে গোপন গুহার কালো সিন্দুকে। শেষবার গিয়ে ভয়াবহ বিপদের মুখোমুখি হয়েছিল ওরা। কুসুম আপু আর এষাকে প্রথমে পাঠিয়ে বাঁধের ওপর বসে ছিল ইফতু আর সাজিদ। গুহায় ঢুকে সিন্দুকের পাল্ল­াগুলো খুলতে শুরু করবে ঠিক সেই মুহূর্তে বাইরে মানুষের কথার আওয়াজ শুনতে পেয়েছিল ওরা। ক্রমশ নিকটবর্তী হচ্ছিলো সে আওয়াজ। এটা কোনো ক্রমেই নৌকার জেলেদের কথোপকথন নয়। গুহার ভেতরে লুকানোর তেমন কোনো জায়গা নেই। যে সিঁড়ি দিয়ে গুহায় প্রবেশ করা হয় তার পেছনে খানিকটা ফাঁকা জায়গা রয়েছে। ভালো করে আলো ফেললে চোখে পড়ে যাবে এমন। সেখানটায় গিয়ে মুদ্রা ক্যারি করার ব্যাগ দুটোর মধ্যে হাত পা শরীর ঢুকিয়ে কোনোমতে উবু হয়ে বসে পড়েছিল ওরা। প্রথমে আলো ফেলল তারপর দুটো লোক প্রবেশ করল। লোক দুটো অনেকক্ষণ কথা বলছিল ভেতরে বসে, অতীতের ভুল আর ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে। একজনের কণ্ঠস্বর অভিজাত লাগছিল। মৃণাল সেন হতে পারে লোকটা।
– এত বড় বড় রাঘব বোয়ালদের জালে ঢুকিয়ে শেষমেশ দুটো চুনোপুঁটির কাছে আটকে গেলাম।
– ও দুটোকে কোঁচ দিয়ে গেঁথে ফেলছেন না কেন বস?
– কাগজটা হাতে পাই আগে। কোঁচ লাগবে না, কাঁটাচামচ দিয়েই গেঁথে ফেলা যাবে মাছ দুটোকে।
একটা ইঁদুর দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করছিল এষার মাথায় আর কপালে। নাকের কাছে এসে হঠাৎ কামড়ে দিলো থুঁতনিতে। চিৎকার করে উঠল ও। আতঙ্ক তৈরি করার জন্য কুসুমও বিকট শব্দে চেঁচিয়ে উঠল। হাত থেকে টর্চ পড়ে গেল লোক দুটোর। এই সুযোগে সিঁড়ি বেয়ে তরতর করে উঠে গেল ওরা। লোক দুটোও পেছন পেছন উঠে এলো। একজনের হাতে পিস্তল। দৌড়ানোর চিন্তাটা বাদ দিয়ে ঘুরে দাঁড়ালো দুজনই। ঘামে পুরো শরীর ভিজে গেছে। থরথর করে কাঁপছে, ধরা পড়ার আতঙ্কে।
– তোমরা কারা? এখানে কী করছিলে? বসটা জিজ্ঞেস করলো।
– এটা আমাদের জমি। আমরা যা খুশি তাই করব। বরং আপনারা কারা তাই বলুন! অত্যন্ত তেজের সাথে পাল্টা প্রশ্ন করল এষা।
বসটা এগিয়ে এলো।
– তোমাদের জায়গা মানে? তোমরা চৌধুরী বাড়ির মেয়ে ?
– জি, বলল কুসুম।
– আমরা তো এই জমি কেনার কথা ভাবছি।
– সে যখন কিনবেন তখন কিনবেন। এখন এখানে আপনাদের কী কাজ ?
– সে কৈফয়ত তোমাদের দাদার কাছে দেবো। চল, বলে ওদেরকে সামনে হাঁটতে বলে পেছনে পেছনে হাঁটা শুরু করেছিল লোক দুটো।
– এই জায়গাটা চিনলে কেমন করে, আগে কখনো এসেছো? কুসুম ছোট্ট করে জবাব দিলো, ‘না’।
– কোনো কিছু জানো এই গুহা সম্পর্কে?
– জি না।
– তাহলে আমাদের দেখে লুকিয়ে পড়েছিলে কেন?
– ভয়ে, বলল এষা।
– আর কখনো আসবে না। তোমাদের কোনো ধারণা আছে আমরা দুজন তোমাদের সাথে কী করতে পারতাম? জঙ্গলের কিনারায় চলে এসেছে ওরা। লোকটা তার পিস্তল পকেটে ঢুকিয়ে ফেলেছে।
– গুলি করতেন তাই না? জিজ্ঞেস করল এষা।
– করতাম, তবে পিস্তল দিয়ে নয়। বলে অশ্লী­ল ভঙ্গিতে মেয়ে দুটোকে পেছন থেকে জাপটে ধরা চেষ্টা করতেই ওরা সেই লেভেলের দুটো জুডোর প্যাঁচ কষিয়ে দিলো। টাল সামলাতে না পেরে নালার মাঝখানে চিৎপটাং হয়ে পড়ল লোক দুটো।

সাজিদ আর ইফতু লোক দুটোকে জঙ্গলে ঢুকতে দেখে ওদের পিছুপিছু জঙ্গলে ঢুকেছিল। পুরুষ কণ্ঠের কথোপকথন শুনে আবার আগের জায়গায় ফিরে এসেছিল। ফিরে এসে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে ছিল জঙ্গলে ঢোকার পথের মুখটায়। লোক দুটোকে জুডোর প্যাঁচে কুপোকাত হতে দেখে তড়াক করে লাফিয়ে সাইকেল দুটো রেডি করে ফেলল ওরা। হাঁপাতে হাঁপাতে উঠে এলো কুসুম আর এষা।
কুসুম সাজিদকে নিলো ক্যারিয়ারে আর ইফতু নিলো অন্য সাইকেলটা। পড়িমড়ি করে উঠে আসছে লোক দুটো। একটা মেয়েকে একা ফেলে ওরা চলে যাচ্ছে কেন বুঝতে পারছিল না লোক দুটো। ওদের ভুল ভাঙলো, যখন দেখল, ওদের বিস্মিত চোখের সামনে দিয়ে সাঁই সাঁই করে চাকাওয়ালা জুতা পড়ে হাওয়া হয়ে গেল এষা।

আছরের আজান দিতেই বাড়ির আঙ্গিনায় অটো এসে হাজির। ওরা আজ চারঘাট যাবে। মেজ মামার বাসায়। সাজিদ, শিমু এষা, ইফতু, কুসুম আপু, সেজো মামী সবাই। সেজো মামাও আসবেন গোদাগাড়ি থেকে। উপলক্ষ ছোটমামার আগমন। এত বছর পর নিজ বাড়িতে ফিরতে ভীষণ লজ্জা পাচ্ছেন তিনি। নানার মুখোমুখি হবার ভয়ও আছে। মেজ মামা তাই তার বাসায়ই আসতে বলেছেন প্রথমে। ওরা যাচ্ছে নতুন বউকে বরণ করতে।
সন্ধ্যার আগেই চারঘাট পৌঁছে গেল অটো। মাদরাসার পেছনে অধ্যক্ষের জন্য একটা টিনশেড তৈরি করে দেয়া হয়েছে। চার পাঁচটা রুমের বড়সড় কোয়ার্টার। সেখানেই থাকেন মামা। সপরিবারে।
ছোটমামীকে দেখে মুগ্ধ হয়ে গেল ওরা। চাইনিজ মেয়ে। চায়না পুতুলের মতো ফুটফুটে দুটো বাচ্চাও রয়েছে ওদের। মামা একজন একজন করে সবাইকে জাপটে ধরে কাঁদলেন আর ছোটমামী তার ছোট ছোট চোখ দিয়ে অবাক হয়ে তাকিয়ে থেকে মিটিমিটি করে হাসলেন। ছোটমামীকে খুব পছন্দ হলো ওদের। মনে হলো ওদেরই একজন। বাংলায় ভালোই কথা বলতে পারেন তবে তাতে চাইনিজ টোন সুস্পষ্ট। রাতে খাওয়া-দাওয়া হয়ে গেলে গল্পে বসলো সবাই। এলাকাটা ঘুরে দেখার নাম করে ইফতু আর সাজিদ বাজারে চলে এলো।

কনকনে হিমেল হাওয়া। শৈত্যপ্রবাহ চলছে। বাহাদুর আঙ্কেলের চাদরটা আজো ওকে উষ্ণ করে রেখেছে। একটা ফোন-ফ্যাক্সের দোকানে ঢুকলো ওরা। দিলরুবাদের বাসায় ফোন দিলো। দিলরুবাই ধরলো যথারীতি।
– হ্যালো ভাইয়া! কেমন আছেন? কী বিপদ বলুনতো দেখি, আপনি ফোন না দিলে তো আপনার সাথে যোগাযোগ করার কোনো উপায়ই থাকে না। কোনো জরুরি সংবাদ থাকলেও তা জানানো যায় না।
এক নিঃশ্বাসে বলে গেল দিলরুবা।
– কেন, কোনো বিপদ হয়েছে?
– ওরা জেনে গেছে, কাগজটা আপনার কাছে। সাবধানে থাকবেন।
দোকান থেকে বের হতেই আপাদমস্তক ফিটফাট এক লোকের মুখোমুখি হলো ওরা। লোকটা ইফতুর চাদরের দিকে তাকিয়ে আছে।
– এই চাদর কোত্থেকে কিনেছ খোকা ?
কণ্ঠস্বর শুনেই মৃণাল সেনকে চিনে ফেললো ইফতু।
– আপনি মৃণাল সেন, তাই না?
– আর তুমি ইফতেখার আহমেদ।
– জি।
– কাগজটা কোথায়?
ক্লিয়ারকাট কথা বলেও যে ক্রিমিনাল হওয়া যায় মৃণাল সেনকে না দেখলে জানতই না ইফতু। লোকটার এই স্টাইলটা ওর খুব পছন্দ হয়েছে।
ওটা তো বাড়িতে। যেন খুব সাধারণ কোন কাগজ নিয়ে কথা বলছে ইফতু। আমি এসেছি আমার মামার বাসায় বেড়াতে। কাল-পরশু কোনো এক সময় আসেন ইউসুফপুরে। দিয়ে দেবো নে।
এত সহজে কাগজটার কথা স্বীকার করবে ছেলেটা, ভাবতে পারেনি মৃনাল সেন। কিছুটা চিন্তিত হলো সে। খানিকটা বিচলিতও।

বাসায় জায়গা না হওয়ায় রাতে মেজ মামার সাথে মাদরাসার হুজুরাখানায় ঘুমাতে এলো ইফতু আর সাজিদ। অনেক রাত পর্যন্ত মামার সাথে গল্প করল ওরা। কথায় কথায় গুপ্তধনের ধর্মীয় বিধান সম্পর্কে জানতে চাইলে একটা চমৎকার গল্প বললেন মামা।
একবার এক সাহাবী তার এক খ- জমি অন্য আর এক সাহাবীর কাছে বিক্রি করে দিলো। চাষাবাদ করতে গিয়ে সে ওই জমিতে একটি স্বর্ণমুদ্রা ভর্তি কলস পেল। সাথে সাথে সে দৌড়ে এলো বিক্রেতা সাহাবীর কাছে।
– জনাব, আপনার জমিতে আপনার যে সম্পদ রয়ে গেছে তা উত্তোলন না করেই আপনি জমিটা আমার কাছে বিক্রি করে দিয়েছেন। এই নিন আপনার সেই সম্পদ, বলে স্বর্ণমুদ্রা ভর্তি কলসটা বিক্রেতা সাহাবীর হাতে দিলো।
– তা কী করে হয় জনাব। আমি তো পুরো জমিটাই আপনার কাছে বিক্রি করে দিয়েছি। সুতরাং জমির ভেতর যা কিছু আছে সবই আপনার।
– কিন্তু আমি তো আপনার কাছ থেকে কেবল জমিটুকু কিনেছি। এর ভেতরে যে সম্পদ রয়েছে তা কিনিনি। আর তাছাড়া এই স্বর্ণমুদ্রার দাম জমির জন্য যে দাম আপনাকে দিয়েছি তার থেকে ঢের বেশি। দুজনের কেউই এই স্বর্ণমুদ্রাগুলো নিতে রাজি হলো না।
আমাদের দেশের ঠিক উল্টো, তাই না মামা? মামা একটু দম নিলেন।
– তারপর? সাজিদের আগ্রহ ভরা প্রশ্ন।
– দুজনের মধ্যে বিবাদ লেগে গেল। অবশেষে বিষয়টি ফয়সালা করার জন্য তারা দুজনই আমিরুল মুমিনিনের কাছে গেল। সব কথা শুনে তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং একটা চমৎকার সমাধান করে দিলেন। তিনি তাদের দুজনকে জিজ্ঞেস করলেন, তোমাদের কি কারো বিবাহের উপযুক্ত পুত্র বা কন্যা সন্তান আছে? দুজনের একজন বললেন, আমার একটা পুত্র সন্তান আছে। বিবাহের জন্য পাত্রী খুঁজছি। অন্যজন বললেন, আমার রয়েছে বিবাহের উপযুক্ত একটি কন্যাসন্তান। আমিরুল মুমিনিন বললেন তাহলে উভয়ের মধ্যে বিবাহের আয়োজন কর আর এই স্বর্ণমুদ্রাগুলো তাদের নতুন সংসার শুরু করার জন্য উপহার হিসেবে দাও। দুজনই খুশিমনে বাড়ি ফিরে গেল।

চলবে…

ও ক্যাপটেন মাই ক্যাপটেন

ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন অনেক বড় আনন্দের দিন। তোমরা বালক আর আমি বয়স্ক বালক। বলো তো কার আনন্দ বেশি আমার না তোমাদের? তোমরা হয়তো বলবে যে বয়স্ক বালক আবার আনন্দ করবে কী করে? করবে করবে, আনন্দ তো মনের! মনের আনন্দ বড় আনন্দ! আমি চোখ বুজলেই তো ৪৪ বছরের আনন্দ দেখি। হাজার হাজার বেলুন দেখি। হাজার হাজার ফুলকুঁড়ি দেখি। কতজন কত ভাবে পতাকা উড়াচ্ছে। কত মার্চপাস্ট করছে। কত শৃঙ্খলা, কত নির্দেশনা, কী অনুপম, নিখুঁত সব দৃশ্য। সত্যি বলছি এই এখন এখানে বসে সব যেন দেখছে আমার ছানি পড়া চোখ। কিন্তু চোখ বুজলে সব দেখা যায়। এই তো তোমরা হাসছো কথাবলছো, বক্তৃতা করছো, গান গাচ্ছ, তোমাদের থিম করতালি দিচ্ছ। ভোজ হচ্ছে, একদল খাদ্য বিতরণ করছে, আরেকদল মজা করে খাচ্ছে। মজার মজার কথা হচ্ছে। কিন্তু শৃঙ্খলার কোনো অভাব নেই। ব্লু-নীলে-সাদায় সাজানো তোমাদের পোশাক। ওই তো দূর থেকে আসমানের নীল সাদা মেঘের নোঙ্গর যেন। আকাশ আর মেঘের এই যে মাখামাখি, উহঃ খুব দারুণ লাগছে আমার কাছে। কখনো দেখছি ইঞ্জিনিয়ার ফয়েজ ভাইকে, কখনো দেখছি সানাউল্লাহ নূরী ভাইকে, কখনো বিচারপতি আবদুর রউফ ভাইকে, কখনো মাসুদ আলী, কখনো শাহ আব্দুল হালিম, কখনো জয়নুল আবেদীন আজাদ, কখনো এ কে এম বদরুদ্দোজা, কখনো হাসান মুর্তাজা। ওই তো আমার দৃষ্টিসীমায় উঁকিঝুঁকি মারছে আবু জাফর, মাহিন, মুহিব্বুল্লাহ।
অনেকের কথাই মনে পড়ছে তাদের মধ্যে শফিউল আলম রতন(মরহুম), ডা. মোয়াজ্জেম হোসেন, বিজ্ঞানী পবন, তপন, আদনান এরা সবাই ছিল উজ্বল কর্মী। মার্চপাস্টে কেউ জাতীয় পতাকা উড়াচ্ছে, আবার কেউউড়াচ্ছে ফুলকুঁড়ি আসরের পতাকা। আরে ওই তো কবির কবি আল মাহমুদকে দেখা যাচ্ছে। মাত্র ক’দিনআগে আমাদের ছেড়ে তিনি চলে গেলেন। আবার আমার দৃষ্টিসীমায় কাউকে যেন দেখা যাচ্ছে। আরে.. আমাদের আব্দুর রশিদ চৌধুরী, সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী, ভুটিবাবু শহিদুল ইসলাম, নধরকান্তি নূরী ভাই আমার পেটে গুঁতো মারছেন, অনেকের সঙ্গে দুষ্টুমি করছেন। মিউজিক্যাল চেয়ার খেলার সময় সে কি আনন্দ! সবচেয়ে বেশি আনন্দের দৃশ্য দেখছি চোখ বাঁধা অবস্থায় হাঁড়িভাঙা খেলায়। নৌবিহার, বনভোজন।মোটরসাইকেলের পেছনে বসে নূরী ভাইয়ের দূরে চলে যাওয়া, শুধু কি ঢাকায়? সারাদেশের কত অনুষ্ঠানের ছবি আমি জ্বলজ্বলভাবে দেখছি। নাহ, হঠাৎ এই আনন্দের মধ্যে আমার মনটা বিষাদে ম্লান হয়ে গেল।
ফয়েজ ভাই নেই, নূরী ভাই নেই, গিয়াস ভাই নেই, আল-মাহমুদ নেই। ফুলকুঁড়ি আসরের সাথে কত ওতপ্রোত সম্পর্ক। মনটা বলছে ওরা এত আনন্দের আসর ছেড়ে চলে গেল কেন? কী অসুবিধা ছিল তাদের এই নশ্বর পৃথিবীতে? একটু আশ্বস্ত হয়ে মন বলছে ওরা বিষণড়বড়ব বা দুঃখ নিয়ে যায়নি। ওরা মহান আল্লাহর সেই ডাকে চলে গেছেনÑ যে ডাকে তিনি বলছেন, ‘হে প্রশান্ত আত্মা তুমি আনন্দচিত্তে ও খুশি মনে জানড়বাতে (তোমার গৃহে) প্রবেশ করো’। তারা নিজ নিজ ঘরে ফিরে গেছেন। এখানে তো ছিলেন মুসাফিরখানায়। কে আর কত দিন মুসাফিরখানায় থাকতে পারে বলো? যখন নিজ নিজ ঘর থেকে ডাক আসে, সেই ডাক তো আরো আনন্দের ডাক। মহা আনন্দের ডাক। তার নিজ বাড়িতে ফিরে যাওয়া, তার চেয়ে আর আনন্দ কি আছে বলো? ওই তো দেখতে পাচ্ছিÑ ফুলকুঁড়ি আসরের একটি রুমে একদল ফুলকুঁড়ি গান গাচ্ছে, গলা ভাজছে।
পাশের আরেক রুমে একজন টেবিল টেনিস খেলছে, তার কোনায় কেউ বসে ক্যারামবোর্ড খেলছে, আবার আরেক কোনায় চলছে ফুলকুঁড়ি পত্রিকার সাহিত্যসভা। আসর পরিচালনা করছেন জয়নুল আবেদীন আজাদ। অতিথির আসনে বসে আছেন আলী ইমাম, আমিরুল ইসলাম, লুৎফর রহমান লিটন, আসলাম সানী, বুলবুল সরওয়ার, আসাদ বিন হাফিজ, হাসান আলিম, মতিউর রহমান মল্লিক, মুকুল চৌধুরী, সোলায়মান আহসান, মোশাররফ হোসেন খান, শরীফ আবদুল গোফরান, শিল্পী হামিদুল ইসলাম, আহমদ মতিউর রহমান, তমিজউদ্দিন লোদী।
সবার নাম বলছি না। কিন্তু বিশ্বাস করো সবার চেহারা আমি দেখছি। না হলেও প্রায় ২০০ সাহিত্যসভায় আমি নিজে ছিলাম। কী উজ্জ্বল উচ্ছল প্রাণবন্ত দেখেছি এসব সাহিত্যসভাগুলো। পত্রিকার জন্য ছবি আঁকতো শিল্পী হামিদুল ইসলাম। জয়নুল ভাই তার পাশে বসে থাকতেন। ছবি আঁকতেন সবিহ উল আলম ভাই। পাশেসুবোধ বালকের মতো দেরি হচ্ছে বলে মাথা চুলকাতাম। শরীফ আবদুল গোফরান নিরীহ মানুষটি বসে আছে মোমিন উদ্দিন খালেদের বাসায়। খালেদের অনেক কাজ, অনেক ব্যস্ত। গোফরানের শরীরটা ভালো না, তবু সে বসে আল্লাহ- আল্লাহ করছে কখন খালেদ প্রচ্ছদসহ ছবিদেবে। আগামী মাসের পত্রিকা এ মাসের ২০ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে। এমন তাড়নায় একটা বিরাট যন্ত্রণা সৃষ্টি করতো। ওহ, সেকি দৌড়াদৌড়ি। একদিকে স্কুল- কলেজের পড়ালেখা, ফুলকুঁড়ি আসরের নিয়মিত অনেক কাজ অন্য দিকে পত্রিকার জন্য ছোটাছুটি। আহারে আমার কী যে মায়া লাগত। দেখতাম আর ভাবতামÑকী করে ওরা এত পারে? সবাই তো আর বাবা-মার কাছে থাকে না। লজিং, পেইং গেস্ট, মেস কোনোটাই তো আর অত সুন্দর ব্যবস্থা নয়। মায়ের হাতের ন্যালা তো আর সবার ভাগ্যে জোটে না। এই সব ছেলেরা আগামীদিনের নেতারা কী কষ্ট কী পরিশ্রমই না করত এবং করছে, পাশে থেকে না দেখলে তা বুঝা যায় না।
আসরের অফিসে পত্রিকার জন্য একটা ছোট্ট রুম ছিল। যেখানে আমি, জয়নুল আবেদীন আজাদ, শরীফ আবদুল গোফরান, জাকির আবু জাফর, মোজাক্কেরুল হক বসে পত্রিকার কাজ করতাম। আমাদের সামনে আসত আগামী দিনের কবি সাহিত্যিক বুদ্ধিজীবীরা। কত কথা হতো, কত আশার বাণী উচ্চারিত হতো! কত স্বপড়ব, কত পরিকল্পনা এখনো সে সব আছে। স্বপেড়বরা কখনো মরে যায় না। স্বপেড়বরা স্বপেড়বর জন্ম দেয়। কুঁড়িরা ফুল হয়, ফুলেরা ফল হয়। ফলেরা গড়েছে ফুল মেলা। সে তো আসরেরই অবদান! তোমাদের প্রধান স্লোগান হলো পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো। অনেকবার ভেবেছি, নতুন কোনো স্লোগান তৈরি করা যায় কি না। অনেক ভেবেছি অনেক ড্রাফট করেছি, কিন্তু ঘুরেফিরে মনে হয়েছে এত স্বপড়বময় আর বাস্তব কোনো স্লোগান হয় না। নিজেকে গড়তে হবে নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশ ও জাতির জন্য এবং সর্বোপরি সারা পৃথিবীর জন্য। পৃথিবীর অনেক জায়গায় তোমাদের সাথে দেখা হয়েছে। তোমাদের মানে ফুলকুঁড়িদের সাথে। প্রায় সবাইকে দেখেছি নিজ নিজ জায়গায় ক্যাপ্টেন বনে আছে। তখন আমার কাছে মনে হয়েছে এই আসর যেন ক্যাপ্টেন বানানোর আসর। চোখ বন্ধ করতেই একটি স্লোগান এসে কর্ণকুহরে প্রবেশ করছে ‘ও ক্যাপটেন, মাই ক্যাপটেন’ স্যালুট তোমাদেরকে।

হলুদ কার্ড

প্রচন্ড শীতে থরথর করে কাঁপছে জলিল মিয়া। উঁকি দিয়ে সামনের দিকে তাকায়। লম্বা লাইনের সামনের মানুষ গুলো যেন কমছে না। জলিল মিয়ার অনেক খিদে পেয়েছে। তবে লাইন ছেড়ে চলে গেলে, আবার পিছনে গিয়ে দাঁড়াতে হবে। এই তো সামনে আর মাত্র কয়েক জন আছে। পরে জলিল মিয়ার সিরিয়াল। জলিল মিয়া হাতের হলুদ রঙের কার্ডের ভাঁজ খুলে আস্তে আস্তে এগিয়ে চলছে শত মানুষের লম্বা লাইনে। বিজয় দিবস উপলক্ষে দূর্গাপুর ইউনিয়নে গরীব দুখী মানুষের মাঝে চাল, ডাল, সাহায্য করবে ইউনিয়নের চেয়ারম্যান। যদিও সবাই বলাবলি করছে এই চাল, ডাল হলুদ রঙের কার্ডধারি গরীব দুখীদের জন্য বিনামূল্যে দেয়া হচ্ছে। তবে চেয়ারম্যানের লোকেরা, প্রায় প্রতি জনের কাছ থেকে গোপনে কিছু টাকা ঘুষ নিয়ে তবে কার্ড দিয়েছে। তবে এই নিয়ে কারো মনে আক্ষেপ নেই। দুই’শ টাকা ঘুসের বিনিময়ে যদি, এক হাজার টাকার চাল, ডাল ফ্রি পাওয়া যায়। তবে খারাপ কি!

দুই
বেলা বাড়ার সাথে সাথে, দূর্গাপুর স্কুলের মাঠ জুড়ে মানুষের ভীড় আরো বাড়ল। জলিল মিয়া বৃদ্ধ মানুষ। শত শত মানুষের ধাক্কা-ধাক্কি সহ্য করেও লাইনে দাঁড়িয়ে আছে সেই সকাল থেকে। এই তো আর মাত্র তিনজন মানুষ আছে সামনে। এর পরে জলিল মিয়ার সিরিয়াল। জলিল মিয়ার ফোকলা মুখে হাসি ফোটে! মনে মনে ভাবে, শত কষ্ট করে হলেও চাল, ডাল তো পাব। সামনের কয়েক দিন অন্তত মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চাইতে হবে না। হঠাৎ মাইকে ভেসে আসে, হলুদ কার্ডের চাল, ডাল শেষ দয়া করে সবাই চলে যান। মাইকে এমন প্রচার শোনা মাত্র, শত শত মানুষ চিৎকার করে ওঠে। সবাই রাগে ফুঁসে ওঠে। স্কুল মাঠ জুড়ে শুরু হয় ধাক্কা-ধাক্কি।

তিন
জলিল মিয়া বৃদ্ধ মানুষ, শত শত মানুষের ভীড় ঠেলে চলতে গিয়েও পারে না। মানুষের ধাক্কায় পড়ে যায় স্কুল মাঠে। সে দিকে কারো নজর নেই, সবাই ব্যস্ত আপন স্বার্থ উদ্ধারে। এক সময় শত মানুষের পায়ের নিচে পিষ্ট হয় বৃদ্ধ জলিল মিয়া। থানা থেকে পুলিশ এসে ছত্রভঙ্গ করে দেয় সবাইকে। জলিল মিয়াকে ধরাধরি করে নেওয়া হয় পাশের হাসপাতালে। ততক্ষণে জলিল মিয়ার নাক ও মুখ দিয়ে রক্ত পড়ছে। হাসপাতালে নেওয়ার সময় জলিল মিয়া আক্ষেপ করতে করতে বলে। অনেক স্বপড়ব আর আশা নিয়ে একাত্তর সালে দেশটা স্বাধীন করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে জীবনের মায়া ত্যাগ করে পাকিস্তানি সেনাবাহিনী রুখে দিয়েছি। বুলেট গুলির সামনে আপন বুক পেতে দিয়েছি। দেশের জন্য, লাল সবুজের পতাকার জন্য। হারিয়ে ফেলেছি বাবা মা, ছেলে মেয়ে ও স্ত্রী। তবুও আশাহত হইনি। বুকে সাহস নিয়ে এগিয়ে চলেছি। লাল সবুজের বিজয় নিশ্চিত করে তবেই শান্ত হয়েছি। স্বপড়ব ছিল, আশা ছিল, নতুন করে বেঁচে থাকার। দু’মুঠো ভাত সুখে শান্তিতে খাওয়ার। নতুন দেশে, মুক্ত স্বাধীন ভাবে চলাচল করার।

চার
জলিল মিয়ার নাক মুখ দিয়ে রক্ত পড়া কিছুতেই বন্ধ হচ্ছে না। ডাক্তার দেখে বলল, দুঃখিত আমাদের কিছু করার নেই, অনেক দেরি হয়ে গেছে। জলিল মিয়া হাসপাতালের বেডে শুয়ে কয়েক বার বমি করল। আনমনে বিড় বিড় করে কী যেন সব বলল। দেখতে দেখতে এক সময় নিথর হয়ে গেল, জলিল মিয়ার দেহ অবয়ব। পশ্চিমের আকাশে লাল সূর্যটা তখন ডুবুডুবু করছে। মুক্ত স্বাধীন ডানা মেলে নীড়ে ফিরছে পাখিদের দল। জলিল মিয়া শেষ বারের মতো চোখ মেলে তাকায়, জোরে জোরে শ্বাস নেয়। ঠোঁটের কোনে এক চিলতে মিষ্টি হাসি এনে, শরীরের সমস্ত শক্তি দিয়ে কী যেন বলতে চায়! তবে কেউ বুঝতে পারে না, জলিল মিয়ার শেষ কথা। কে জানে হয়তো জলিল মিয়া বলতে চাইছে, আমার শেষ বিদায় যেন হয় লাল সবুজের পতাকায় মোড়ানো। জলিল মিয়ার লাল তাজা রক্তের স্রোত বয়ে যায় হাসপাতালের মেঝে জুড়ে। লাল সূর্যটাও বিষণড়ব মন নিয়ে হারিয়ে যায় পশ্চিম আকাশের বুকে।
শিক্ষার্থী, সফিপুর, গাজীপুর

সাফিরের অদম্য ইচ্ছা

শহরতলির একটি বাসায় বাস করেন নীরব ও মেহেনাজ দম্পতি। নীরব পেশায় একজন সাংবাদিক। আর হেনাজ কলেজের প্রভাষক। এই দম্পতির একমাত্র সন্তান সাফির সাদিক। ১২ বছর বয়স তার। কেজি ফাইভের ফার্স্টবয়। সাফির তাদের টিনশেড বাসার দক্ষিণা জানালা খুললেই একটি আমবাগান দেখতে পায়। দোয়েল পাখি শিষ দেয় বাগানে। কয়েকটি ময়না পাখি ফুড়ুৎ ফুড়ুৎ করে উড়ে গিয়ে এ ডালে ও ডালে বসে। বাগানের গাছগুলো খুব বড় নয়। তবে যখন আম ধরে ছোট ছোট এই গাছগুলো ভরে যায় আমে। আর আমের ভারে প্রায় মাটি ছুঁইছুঁই করে গাছের ডালগুলি। আমগাছগুলোর উত্তর পাশ ঘেঁষে এক চিলতে ফাঁকা জায়গা আছে। বাগানের মালিক আব্দুল খালেক। বেশ শৌখিন মানুষ। তার শখ বাগানের পাশাপাশি সবজির চাষ করার। তাই সেই চিলতে ফাঁকা জায়গায় ঝিঙে, কুমড়ো ও শসা চাষ করা শুরু করেছেন তিনি।
ঝিঙে, কুমড়ো ও শসার জন্য তিনি সেখানে একটি মাচান করেছেন। সাদা রঙের ঝিঙে ফুল ও হলদে রঙের কুমড়ো ফুলে ভরে যায় চিলতে জায়গার মাচানটি। ফুল ফোঁটার পর মাচানটিতে ঝুলতে থাকে ঝিঙে ও কুমড়ো। ঝিঙেগুলো তেমন ভারি নয়। কিন্তু কুমড়োগুলো ভারি। আর সেই কুমড়োর ভারে মাচানটি ভগড়বপ্রায়। আব্দুল খালেক ভালো মনের মানুষ। তিনি ঝিঙে ও কুমড়োগুলো মাচান থেকে তুলে নিজেদের জন্য কিছু রেখে অবশিষ্টাংশ প্রতিবেশীদের মাঝে বিলিয়ে দেন।
ঝিঙে ও কুমড়োর মওসুম শেষে শসার লকলকে ডাল ও কচিপাতায় ভরে যায় মাচানটি। শসার সাদা সাদা কচি ফুল আর সবুজের সমারোহে মাচানটি মনোহর রূপ ধারণ করে। সাফির বার বার জানালা খুলে সেই দৃশ্য দেখে আর আপ্লুত হয়। ‘আম্মু দেখো, কত সুন্দর সাদা সাদা শসাফুল!’ ‘জি বাবা, শসাফুলগুলো অনেক সুন্দর! সুবহানাল্লাহ!
সাফির, তুমি কি ভুলে গেছো যে সুন্দর কোনো কিছু দেখলে সুবহানাল্লাহ বলতে হয়?’
‘ওহহো! আম্মু, আমি তো ভুলেই গেছিলাম। আল্লাহ এত সুন্দর শসাফুল সৃষ্টি করেছেন! সুবহানাল্লাহ!’
‘সাফির, এই শসাফুলগুলোর আগেও তো এখানে কুমড়ো ও ঝিঙেফুল ফুটেছিল। কেন, সেগুলো কি সুন্দর ছিল না?’
‘আম্মু, ওই ফুলগুলোও তো অনেক সুন্দর ছিল। আসলে আল্লাহ তায়ালার প্রত্যেকটি সৃষ্টিই অনেক সুন্দর ও নিখুঁত।’ বিকেলবেলা বাসার সামনে ফাঁকা জায়গায় সাফির তার বন্ধু বুলেট ও অন্যদের সাথে খেলছিল। পাশের বাসার রানা হাতে কিছু আমড়া নিয়ে আসে। রানা সেই আমড়াগুলো সবাইকে খেতে দেয়। ‘কিরে রানা, এই আমড়া কই পেলি? তোদের তো কোনো আমড়াগাছ নেই।’ বুলেটের জিজ্ঞাসা। ‘আমি এই আমড়াগুলো হানিফদের গাছ থেকে চুপ করে ছিঁড়েছি। ওরা কেউই টের পায়নি।’ রানার উত্তর। রানার কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। পরদিন বিকেলবেলা সাফির স্কুল থেকে ফেরার পর বাসার সামনের সেই ফাঁকা জায়গায় রানা ও অন্য বন্ধুদের সাথে খেলতে থাকে।
বুলেট পলিথিনে করে অনেকগুলো পেয়ারা নিয়ে আসে। সাফির, রানাসহ অন্যদেরকে সেই পেয়ারা ভাগ করে দেয়। সবাই মজা করে পেয়ারা খাচ্ছিল। বুলেট একটু গর্বের সুরে বলে ওঠে, ‘নুহুরা কেউ বাসায় নেই। ওরা নানাবাড়ি বেড়াতে গেছে। আমি এই সুযোগে ওদের গাছ থেকে পেয়ারাগুলো চুরি করে আনলাম।’ সবাই হাসিতে মেতে ওঠে আর পেয়ারা চিবোয়। পেয়ারা চিবোতে চিবোতে সাফির বলে ওঠে, ‘আমাদের জানালার পাশে আব্দুল খালেক আঙ্কেল শসা লাগিয়েছেন। শসার মাচানে এখন অনেকগুলো ছোট ছোট শসা এসেছে। তোমাদের আমড়া আর পেয়ারা চুরি করা দেখে আমারো মনে অনেক ইচ্ছে হয় শসাগুলো চুরি করে আনি।’
‘শুধু কি আমরাই চুরি করে খাওয়াব? তুই আনবি না। তা হবে না। তুইও শসা চুরি করে এনে আমাদের খাওয়াবি।’ রানার জোর দাবি।
‘আচ্ছা, আগামীকাল আমি তোদের শসা চুরি করে খাওয়াব।’ সাফির তার বন্ধুদের কাছে এই প্রত্যয় ব্যক্ত করে মনের মধ্যে শসা চুরির এক অদম্য ইচ্ছা লালন করে রাত অতিবাহিত করে। পরদিন স্কুলেও সে অনেক ভেবেছে শসা চুরির পরিকল্পনা নিয়ে। স্কুল থেকে বাসায় ফেরে সাফির। রানা, বুলেটসহ অন্য বন্ধুদের বাসার সামনের ফাঁকা জায়গায় অপেক্ষায় রেখে শসা চুরি করার জন্য চলে যায় সে। হাতে একটি শপিং ব্যাগ। শসার মাচানের কাছে গিয়ে সাইজে বড় ধরনের একটি শসা ছিঁড়তে যাবে সাফির।
আচমকা কী যেন মনে পড়ে তার। শসাটি না ছিঁড়ে ভগড়বপ্রায় মাচানটির মাটিতে পড়ে থাকা দুটো খুঁটি ঠিক করে দিয়ে ফিরে আসে। অধীর আগ্রহে অপেক্ষমাণ রানা, বুলেটসহ অন্য বন্ধুদের কাছে যখন সাফির খালি হাতে ফেরত আসে তখন সবাই মন খারাপ করে। রানা কিছুটা রাগত ও বিস্ময়ের স্বরে জিজ্ঞেস করে, ‘কিরে তুই গেলি শসা চুরি করতে! আর আসলি খালি হাতে! কী ব্যাপার?’ সাফির রানার প্রশেড়বর উত্তরে বলছে, ‘শোন রানা, আমি যখন শসা ছিঁড়তে যাব তখনি আমার আম্মুর একটা কথা মনে পড়ে। আম্মু আমাকে বলেছিল, কারো কোনো কিছু না বলে নেয়া হচ্ছে চুরি। আর চুরি করা অনেক বড় খারাপ কাজ। চুরি করা খাদ্য খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হয় না। আর আমি তো নামাজ পড়ি। আল্লাহ তায়ালা তো আমার নামাজ কবুল করবেন না যদি এমন চুরি করা খাবার খাই। আগে যা করেছি ভাই আর আমি এ ধরনের কাজ করব না। আম্মু আরো বলেছেন, কারো উপকার করতে না পারলে যেন ক্ষতি না করি। তাই আমি মাচানের মাটিতে পড়ে থাকা দুটো খুঁটি ঠিক করে দিয়ে এসেছি।’