Home Blog Page 148

চার কিশোরের গোয়েন্দাগিরি

তিন বছর আগের কথা।

যখন আমরা চর্তু শ্রেণিতে পড়ি। আমরা তাসফীন, নাহিদ, শামিম ও জিহাদ অনেক ভালো বন্ধু ছিলাম। আমরা সব সময় এক সাথে খেলাধুলা করতাম। আমাদের জীবনে একটা ঘটনা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। ঘটনাটা হলো আমরা একদিন একটা পুরাতন বাড়ির উঠানে খেলতে গিয়েছিলাম। বাড়িটা দেখে মনে হয় ২০০-৩০০ বছর আগের। যাই হোক আমরা খেলছিলাম। আমি শামীমকে বললামÑ বন্ধু তুই স্ট্যাম্পগুলো বসা আমরা ব্যাট বল নিয়ে আসছি। শামীম বলল, আচ্ছা আমি স্ট্যাম্প বসাই তোরা তাড়াতাড়ি আসিস। এই বলে সে স্ট্যাম্প বসাতে শুরু করল। সে চেষ্টা করছে কিন্তু স্ট্যাম্প বসছে না। সে বারবার চেষ্টা করছে কিন্তু বসছেই না। তখন আমরা সবাই আসলাম। আমি শামীমকে জিজ্ঞেস করলাম স্ট্যাম্প বসাসনি কেন? সে বলল অনেকবার চেষ্টা করলাম কিন্তু পারিনি। তখন আমি বললাম আমাকে দে আমি চেষ্টা করে দেখি। আমিও অনেক বার চেষ্টা করলাম কিন্তু স্ট্যাম্প বসাতে পারলাম না। তখন আমাদের বুদ্ধিমান বন্ধু নাহিদকে বললাম এটার একটা ব্যবস্থা করতে। সে একটু ভাবলো এবং সে জিহাদকে বলল মাটি খুঁড়তে। সে মাটি খুঁড়তে শুরু করল। তারপর সে মাটি খুঁড়তে খুঁড়তে একটা পলিথিনের ব্যাগ পেল। সে পলিথিনের ব্যাগটা বের করল। তারপর সে দেখতে পেল পলিথিনের ব্যাগের ভেতরে একটা কাগজ। তারপর সবাই পলিথিনের ব্যাগ থেকে সেই কাগজটা খুলল। কিন্তু আমরা এই কাগজের কোনো সুত্রই খুঁজে পেলাম না।

তখন নাহিদ এর সূত্রটা বুঝতে পারল। এটা কোনো একটা বাড়ির ম্যাপ। তখন আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। আমাদের বাড়ির পাশের একজন কাকা ছিল। সে অনেক ইতিহাস সম্পর্কে জানে। তাই আমরা তাকে প-িতকাকা বলে ডাকি। আমরা সবাই উনার কাছে ছুটে গেলাম এবং তাকে আমাদের পাওয়া ম্যাপটি দিলাম। তখন তিনি আমাদের জিজ্ঞেস করলেন তোমরা এই পুরাতন ম্যাপ কোথায় পেয়েছো। আমরা সব কথা তার কাছে খুলে বলি। তিনি বললেন তোমরা যে বাড়ির উঠানে খেলাধুলা কর সেটা একটা রাজার বাড়ি। তখন তিনি আমাদের পুরো রহস্যটা খুলে বললেন। অনেক অনেক দিন আগের কথা। সেই রাজার বাড়িতে একদিন একটা ঘটনা ঘটেছিল। সেটা অনেক হতাশাজনক। রাজার বাড়িতে অনেক অনেক সোনা-দানা ছিল। একদিন রাজা খুব অসহায় হয়ে পড়লেন। তখন তার কাছে সামান্য কিছু টাকা পয়সা ছিল। তিনি এগুলো দিয়ে চোর ধরার জন্য কিছু গোয়েন্দাকে দায়িত্ব দিলেন। রাজা মারা যাবার পর তারা সবাই চোরের সন্ধান করা বন্ধ করে দেয়। তারা তাদের নিজের কাজে মন দেয়।

তখন আমরা মনস্থির করলাম আমরাই চোরের সন্ধান করব। তখন প্রায় রাত নয়টা বাজে। আমরা তখন সবাই সবার বাড়িতে গিয়ে খাবার খেয়ে ঘুমাতে গেলাম। সকাল হলো। সকালে আমরা সবাই এই রহস্যটার সন্ধানে বের হলাম। বের হবার সময় আমরা মা-বাবার কাছে বন্ধুর বাড়ি যাব বলে বের হয়েছিলাম। সত্যি বললে হয়তো রহস্যটা বের করতে পারতাম না। রহস্যটা রহস্যই থেকে যেত। আমরা রওয়ানা হলাম ওই রাজার বাড়িতে। আমরা সবাই অনেক কৌতুহল ও ভয়ে আছি। তখন আমরা গেইট টপকে ভেতরে ঢুকলাম। তখন হঠাৎ আচমকা একটা শব্দ হলো। ওহ এটা গেইটের শব্দ। আমরা ভেতরে ঢুকে পড়ি। আমরা প্রমে দরজার সামনে যেতে না যেতেই দরজা খুলে যায়। অবশ্য এটা অস্বাভাবিক নয়। কারণ রাজার বাড়ি তো। ভেতরে অনেক অন্ধকার। আসার সময় নাহিদ ও জিহাদ লাইট নিয়ে এসেছিল। তখন আমরা ভয়ে ভয়ে এগোচ্ছি। কথা না বলে আমরা রাজার ঘরে ঢুকি। মাকড়সার জালে ভরা ঘরটা। তখন আমরা দেখলাম রাজার বিছানাটা। সেখানে আমরা আর একটা ম্যাপ পেলাম। এটার সাথে আগের ম্যাপের কোনো মিল নেই এটা বুঝতে আমাদের কষ্ট হলো না। তখন হঠাৎ জিহাদ রহস্য পেয়েছি বলে চিৎকার দিয়ে উঠল। আমরা তাকে জিজ্ঞেস করলাম কী পেয়েছিস? সে বলল প-িত কাকা বলেছিল রাজা তার সোনাদানার জায়গায় একটা ম্যাপ পায়। আমার মনে হয় চুরি করার সময় হঠাৎ ম্যাপটা পকেট থেকে পড়ে যায়। তখন আমরা বুঝতে পারলাম রহস্য হাতে পেতে আর দেরি নেই।

আমরা সবাই ম্যাপ অনুসারে আরেকটা পুরানো বাড়ি পেলাম ঠিক রাজার বাড়ির মতোই। শুধু পার্থক্য নামে। তখন আমরা এর ভেতর ঢুকলাম। এ সময় আমরা কিছু একটা অনুভব করছি। তখন আমরা দুটি চোখ দেখলাম। শামীম ও নাহিদ তা দেখে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের জ্ঞান ফিরিয়ে এইটা একটি বিড়াল বলে তাদের ভয় ভাঙালাম। হঠাৎ হিজাদ চিৎকার দিয়ে উঠল। বলল সে দুইটি কঙ্কাল দেখেছে। হ্যাঁ জিহাদ ঠিকই বলেছে, এটা আমার জীবনের প্রম। কঙ্কালগুলোর সাথে পেলাম একটা চিঠি। চিঠিতে লেখা ‘জানি কেউ না কেউ এখানে আসবে। আমরা খাবারের অভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমরাই সেই রাজার ধন-সম্পদ চুরি করেছি। আমরা ভয়ে এ বাড়ি থেকে বের হইনি। কারণ যদি আমরা ধরা পড়তাম তাহলে আমাদের ফাঁসি হতো। তখন আমাদের জন্য আমাদের পরিবারে অপমান হতো। আমরা অনেক গুনাহ করেছি। এই ঘরের দুই নম্বর আলমারিতে আছে সেই সোনাদানা। আলমারির ওপরে আছে এর চাবি। এগুলো রাজার কাছে পৌঁছে দেবেন রাজা যদি মারা যায় তবে সোনাদানা সেবাকেন্দ্রে পৌঁছে দেবেন। আমার মনে হয় এই উছিলায় আল্লাহর শাস্তি থেকে ক্ষমা পাব। এই চিঠিটা পড়ে আমরা কষ্ট পেলাম। তখন আমরা সব কিছু নিয়ে রাজবাড়ি থেকে বের হয়ে তাদের কথামতো সোনাদানা সেবাকেন্দ্রে পৌঁছে দিলাম। আর এই রহস্যটা আমরা সবাইকে জানাই।

সবাই আমাদের অভিনন্দন জানাল আর প্রশংসা করল।

নবম শ্রেণি, গভঃ ল্যাবরেটরি হাইস্কুল, কুমিল্লা

ফিরোজের ডায়েরি

গ্রীষ্মের ছুটির পর থেকে নাহিদের মধ্যে পরিবর্তন লক্ষ করল শাহিন। আগের মতো সবাইকে নিয়ে আড্ডা দেয়া স্কুল ফাঁকি দেয়া, সুযোগ পেলেই ঘুরতে যাওয়া এই বদঅভ্যাসগুলো যেন নাহিদ ভুলে যাচ্ছে। প্রতিটি কাজের ক্ষেত্রে সময়ের প্রতি লক্ষ রাখে। অপরিকল্পিত কোনো কাজ করে না। যেন নির্দিষ্ট একটি নিয়মের মধ্যেই সে চলে এসেছে। কিন্তু হঠাৎ এই পরিবর্তন কেন? প্রশড়ব জাগে শাহিনের মনে।

নাহিদ আর শাহিন একে অপরের ভালো বন্ধু। স্কুলে নতুন এসে শাহিনকে বন্ধু করে নেয় নাহিদ। নাহিদ জেএসসি পরীক্ষা দিয়েছে অন্য একটি স্কুল থেকে। তবে শাহিন এই স্কুলেই পড়ছিল আগে থেকেই। একসময় শাহিনকে ছাড়া নাহিদ কোথাও যেত না। ক্লাসে যাওয়া, ক্লাস থেকে আসা, খেলতে যাওয়া, ঘুরতে যাওয়া, এককথায় প্রতিটি কাজে একসঙ্গে থাকতো ওরা। এমনকি অনিচ্ছা সত্ত্বেও নাহিদকে সঙ্গ দেয়ার জন্য বিভিনড়ব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়েছে শাহিনকে। কিন্তু গ্রীষ্মের ছুটির পর থেকে নাহিদের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ করেছে শাহিন।

পড়াশোনায় শাহিন ভালো হলেও নাহিদ কিন্তু তেমন খারাপ না। গত অর্ধবার্ষিক পরীক্ষায় নাহিদের রোল সাত হলেও বার্ষিক পরীক্ষায় শাহিনের পরের স্থান দখল করে রোল দুইয়ে চলে এসেছে নাহিদ। নাহিদের সাম্প্রতিক এই পরিবর্তনে শাহিন দুশ্চিন্তায় পড়ে গেছে। ফলে এই পরিবর্তনের কারণ বের করার সিদ্ধান্ত নিলো শাহিন।

স্কুলের গ্রীষ্মকালীন ছুটিতে ফিরোজদের বাড়িতে বেড়াতে যায় নাহিদ। ফিরোজ নাহিদের ফুফাতো ভাই। নামকরা একটি সরকারি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। জেএসসি, এসএসসি দুটোতেই গোল্ডেন এ প্লাস পেয়েছে। ভালো ছেলে হিসেবে এলাকায় নামডাক রয়েছে ফিরোজের। নাহিদ দেখল ফিরোজের রিডিং রুমে বিশাল একটা বুকশেলফ রয়েছে। যেটাতে গল্প, উপন্যাস, ভ্রমণকাহিনীসহ বিভিনড়ব মনীষীর জীবনসংবলিত ইসলামিক, অনৈসলামিক অনেক বই আছে। যা দেখে নাহিদ তার চেহারাটাকে বাংলা পাঁচের মতো করে ফেলে। স্কুলের সিলেবাসের বাইরে তেমন একটা অন্য বই পড়তে পছন্দ করে না নাহিদ। তাই এসব বই একেবারেই দেখতে পারে না সে। কিন্তু ফিরোজের টেবিলের বাম পাশে বড় একটি ডায়েরি দেখে চমকে উঠেছে নাহিদ! তবে খুলে দেখার সাহস হয়নি তার। কোনো এক সময় এক হুজুরের কাছ থেকে শুনেছিল, অনুমতি ছাড়া কারো জিনিসপত্রে হাত দেয়া গুনাহ। তাই দেখেনি ডায়েরিটা। তবে ডায়েরির ভেতর কী আছে তা দেখার জন্য উদগ্রীব হয়ে আছে তার মন। সুযোগ পেলেই একবার খুলে দেখবে ফিরোজের ডায়েরিটা।

একদিন রাতে খাবারের পরে গল্প করতে বসে নাহিদ ও ফিরোজ। বিভিনড়ব বিষয়ে কথা বলছিল তারা। কথার ফাঁকে নাহিদ জিজ্ঞেস করে, তুমি এতগুলো বই কী করো? এগুলো পড় কখন? রেজাল্টও ভালো করেছ তুমি। অথচ আমি সবকিছু বাদ দিয়ে শুধুই পড়াশোনা করি তবুও জেএসসিতে এ প্লাস পেলাম না।

ফিরোজ বলল, বই পড়ার কারণে আমার এত সফলতা। বই পড়ে আমি এমন কিছু জানতে পারি, শিখতে পারি যা পাঠ্যবইয়ে নেই। এমনকি মা-বাবা বা অন্য কারো কাছ থেকেও এমন কিছু জানতে পারি না যা বই পড়ে আমি জানতে পারি। বই পড়ার কিছু গুরুত্বও তুলে ধরল নাহিদের সামনে। নাহিদ কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল।

কথা শেষ হলে নাহিদ বলল, বই পড়ে এমন কী জেনেছ তুমি যার কারণে এত সফলতা?

Ñ অনেক কিছু জেনেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ওই যে ডায়েরিটা দেখছ না? হ্যাঁ দেখছি। সোজা উত্তর নাহিদের।

Ñ ফিরোজ আবার বলে উঠল, ওটা আমার ডায়েরি। আমি আমার সব কাজ নিয়মিত ডায়েরিতে লিখে রাখি। প্রতিদিন রাতে ডায়েরিটা সামনে নিই। তারপর ভেবে দেখি পরদিন কী কী কাজ আছে বা করতে হবে। ওপরে ওই দিনের তারিখটা দিয়ে সব কাজ ডায়েরিতে লিখে রাখি। ক্লাসের বাইরে যে সময়টুকু থাকে, তা কয়েক ভাগে ভাগ করে নিই। যেখানে ক্লাসের পড়ার পাশাপাশি কিছু আউট বই পড়া, পত্রিকা পড়া, খেলাধুলাসহ আরো কিছু কাজ অন্তর্ভুক্ত থাকে। যা করে আমি আনন্দ পাই। পরের দিন ডায়েরি দেখে দেখে একেকটা কাজ শেষ করতে থাকি এবং রাতে সব কাজ শেষ হয়েছে কিনা তা নিজে নিজে পর্যালোচনা করি। তারপর পরের দিনের কাজগুলো আবার ডায়েরিতে লিখে রাখি। এভাবে আমি আমার সময়গুলো নির্দিষ্ট পরিকল্পনার আলোকে অতিবাহিত করি। নাহিদ ফিরোজের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। ফিরোজের কথা শেষ হলে নাহিদ বলল, আজ থেকে আমিও ডায়েরি লিখব এবং বিভিনড়ব বই পড়ব। ঠিক আছে বলে সেদিনের মতো দুজনেই ঘুমিয়ে পড়ল। পরেরদিন নাহিদ বাড়িতে চলে যাবার সময় ফিরোজ তাকে কিছু বই কিনে দিলো। নাহিদ বইগুলো নিয়ে বাড়িতে চলে যায় এবং তার জন্মদিনে বাবার গিফট করা ডায়েরিটা বের করে নিয়মিত ডায়েরি লেখা শুরু করে দেয়।

স্বাভাবিক নিয়মেই শাহিন একদিন নাহিদের বাড়িতে বেড়াতে গেল। বাড়িতে গিয়ে নাহিদের পড়ার টেবিলে বসতেই শাহিনের চোখ গিয়ে থামল নাহিদের ডায়েরির ওপর। অবশ্যই শাহিন আসবে জানলে নাহিদ ডায়েরিটা লুকিয়ে রাখত। শাহিন তাদের বাড়িতে প্রায় এলেও মাঝখানে বেশ কিছু দিন আসেনি। ডায়েরিটা খুলেই অবাক হলো শাহিন! গ্রীষ্মের ছুটির পর থেকে প্রতিটা দিন এবং প্রতিটা দিনের প্রতিটা কাজ নাহিদের ডায়েরিতে লেখা! এমনকি নাহিদ যে একদিন তাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল সেটাও তার ডায়েরিতে লেখা আছে! ডায়েরিটা যেন তার নিত্যদিনের প্রতিচ্ছবি! যা কিছু করে সব লেখা আছে ডায়েরিতে। শাহিন অবাক হয় এবং নাহিদের সাম্প্রতিক পরিবর্তনের কারণটি বুঝে যায়।

আজ নাহিদের কিছু ভাল্লাগছে না। সকালে নাশতা করার পর দুপুর পর্যন্ত আর কিছু খায়নি। দুপুরের খাবার না খেয়েই শুয়ে আছে সে। রসায়ন ছাড়া বাকি সব পরীক্ষা ভালো হয়েছিল নাহিদের। তবু রেজাল্ট নিয়ে টেনশন হচ্ছে। এবারের এসএসসি পরীক্ষার জন্য অনেক পরিশ্রম করেছে সে। রাত জেগে বেশি পড়ার কারণে মাঝখানে অসুস্থ হয়ে গিয়েছিল সে। মা অনেক বুঝানোর চেষ্টা করেছে তাকে। তবু যেন মনকে বুঝাতে পারছে না সে। চোখে একটু একটু ঘুম আসতে যাচ্ছিল এমন সময় নাহিদ নাহিদ বলে কয়েকটি আওয়াজ ভেসে এলো তার কানে। একবুক আশা নিয়ে দ্রুত উঠে দরজার দিকে আসতেই দেখতে পেল বাবাকে। বাবা দরজার সামনেই ছেলেকে পেয়ে হাসিমুখে তাকে জড়িয়ে ধরে বললেন, তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছো!

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

দূরের বন্ধু

বন্ধু আমার! থেকে থেকে কোন্‌ সুদূরের বিজন পুরে
ডাক দিয়ে যাও ব্যথার সুরে?
আমার অনেক দুখের পথের বাসা বারে বারে ঝড়ে উড়ে,
ঘর-ছাড়া তাই বেড়াই ঘুরে।।
তোমার বাঁশীর উদাস কাঁদন
শিথিল করে সকল বাঁধন
কাজ হ’ল তাই পথিক সাধন,
খুঁজে ফেরা পথ-বঁধরে,
ঘুরে’ ঘুরে’ দূরে দূরে।।

হে মোর প্রিয়! তোমার বুকে একটুকুতেই হিংসা জাগে,
তাই তো পথে হয় না থামা-তোমার ব্যথা বক্ষে লাগে!

বাঁধতে বাসা পথের পাশে
তোমার চোখে কান্না আসে
উত্তরী বায় ভেজা ঘাসে
শ্বাস ওঠে আর নয়ন বুজে,
বন্ধু, তোমার সুরে সুরে।।

ছোটদের কবি কাজী নজরুল ইসলাম

ছোট্ট বন্ধুরা! কেমন আছ তোমরা? আশাকরি ভালো আছ সবাই। সুস্থতার সাথে সময় পার হচ্ছে তোমাদের। করোনাকালের এই ক্রান্তিকালে সকলের সুস্থতা ও নিরাপদ জীবন কামনা করছি। আল্লাহ তায়ালা এই দুনিয়ায় আবারও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দিন সেই ফরিয়াদ তাঁর শাহি দরবারে।
আজকে তোমাদের আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা শোনাবো। তোমরা কাজী নজরুল ইসলামের নাম শুনেছ নিশ্চয়ই? হুম, শুনেছি তো! অনেক শুনেছি। ঝাঁকড়া চুলের কবি তিনি। বাবরি দোলানো দারুণ ছবি তার। ভাসা ভাসা চোখে তার আশার আলো। স্বপ্নীল হাতছানি। আলোর সন্ধানী স্বপ্ন পুরুষ! আমাদের বিদ্রোহী কবি। আমাদের জাতীয় কবি।

আমাদের এই কবি ১৮৯৯ সালের ২৪ মে (১৩০৬ বঙ্গাব্দ ১১ জ্যৈষ্ঠ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিখ্যাত কাজী পরিবারের দুখু মিয়ার পিতার নাম কাজী ফকির আহমদ। মাতা জাহেদা খাতুন। প্রাথমিক শিক্ষা গ্রামের মক্তবেই সম্পন্ন করেন তিনি। পরে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর হাইস্কুুলে পড়াশোনা করেন। তারপর ভর্তি হন বর্ধমান জেলার সিয়ারসোল রাজ হাইস্কুলে। এই স্কুুলের দশম শ্রেণির ছাত্র থাকা অবস্থায় প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। এরপর আর প্রাতিষ্ঠানিক পড়াশোনার সুযোগ হয়নি কবির।
অনেক দুঃখ কষ্টের জীবন পারি দিয়েছেন তিনি। মক্তবে পড়িয়েছেন। মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। পরে রুটির দোকানেও কাজ করেছেন। প্রয়োজনের তাগিদে লেটো গানের দলে যোগ দেন। এখানে গান গাইতেন। নিজে গান লিখতেন। নিজের লেখা গানে নিজেই সুর করতেন। এখান থেকেই সাহিত্যের আঙিনায় শুরু হয় তার পথচলা। লিখেছেন গান -কবিতা, গল্প, উপন্যাস আর নাটক। ছড়াপাতায় নেচেছেন ছোটদের সাথে। স্মৃতিকথা, ভ্রমণকাহিনীসহ সাহিত্যের সকল শাখায় তার সরব বিচরণ ছিল। বাংলার সাহিত্য ভান্ডারে কাজী নজরুল ইসলামের অবদান অপরিসীম। কাজী নজরুল ইসলাম যেমন বড়দের কবি ঠিক তেমনি ছোটদেরও প্রিয় কবি। আজকে কবির শিশুতোষ ছড়া থেকে কিছু জানতে চেষ্টা করব।
কবি শিশুদের খুব ভালোবাসতেন। আদর করতেন হৃদয় ভরে। কবি চাইতেন ছোটরা অলস না হোক। তারা হবে কর্মচঞ্চল। শিশুরা যেন ভোরের বিছানায় অলস হয়ে ঘুমিয়ে না থাকে সেজন্য তাদের ডেকেছেন। জাগতে বলেছেন। ছুটতে বলেছেন ফুল পাখিদের সাথে। কবির ভাষায়Ñ
ভোর হলো দোর খোল
খুকুমণি ওঠোরে!
ঐ ডাকে জুঁই-শাখে
ফুল-খুুকি ছোটরে!
আমরা জানি তরী হাল খুলে পাল তুলে গন্তব্যের দিকে ছুটে চলে। তার যাত্রীদের পৌঁছে দেয় কাক্সিক্ষত মঞ্জিলে। কবি শিশুদের তেমনি নিজেদের গন্তব্যে পৌঁছে যেতে চোখ মেলে তাকাতে বলেছেন। নতুন কিছু করার জন্য বন্ধ চোখ খুলতে বলেছেন। এখানেÑ
খুলি হাল তুলি পাল
ঐ তরী চলল,
এইবার এইবার
খুকু চোখ খুলল।
কবি শিশুদের পাখির সাথে তুলনা করেছেন। পাখির মতো পরিবারের অন্য সবার আগে নিজেদের জাগতে বলেছেন। শিশুদেরকে কুসুমবাগে ডাকতে হবে। ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই দুনিয়াকে কুসুমবাগের বসুন্ধরা বানাতে হবে। এজন্য শিশুদের এগিয়ে আসতে অনুপ্রাণিত করেছেন কবি। মায়ের বাধা উপেক্ষা করে শিশুরা জেগে উঠবে এটাই কবির আশা। ফুলে ফলে দুনিয়াকে সাজাবে শিশুরাই। কবির কবিতা থেকেই জেনে নিইÑ
আমি হব সকাল বেলার পাখি।
সবার আগে কুসুমবাগে উঠব আমি ডাকি।
সূয্যি মামা জাগার আগে উঠব আমি জেগে,
হয়নি সকাল, ঘুমো এখন মা বলবেন রেগে!
বলব আমি, আলসে মেয়ে! ঘুমিয়ে তুমি থাক,
হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না’ক!
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে।
ঠিক। শিশুরা জাগলেই জেগে উঠবে বসুন্ধরা। আলোকিত হবে দুনিয়া। প্রকৃতিতে জাগবে নতুনত্বের সারা।
কবি ছিলেন চঞ্চল! দুরন্ত প্রকৃতির ছিলেন তিনি। নীরব নিথর হয়ে চুপচাপ থাকতে পারতেন না। ভীরুতা আর অলসতাকে একেবারেই পছন্দ করতেন না কবি। তারুণ্যে ভরপুর ছিল তার হৃদয় মঞ্জিল। তাই তিনিও চাইতেন শিশুরা হোক চঞ্চল এবং দুরন্ত। ফুটন্ত গোলাপ। হোক অগ্রগামী বীর সেনানী। কবি শিশুদেরকে তাই সামনে এগুতে বলেছেন। আসুন কবির কবিতা থেকেই জেনে নিইÑ
চল্ চল্ চল্।
ঊর্ধ্ব গগনে বাজে মাদল,
নিম্নে উতলা ধরণী-তল,
অরুণ প্রাতের তরুণ-দল
চলরে চলরে চল্
চল্ চল্ চল্।
শিশুরা নিরন্তর এগিয়ে চলুক এটাই আমাদের চাওয়া। কোনো প্রতিবন্ধকতা ওদের থামিয়ে দিক সেটা আমাদের চাওয়া নয়।
কবি শিশুদের রাঙা প্রভাত আনতে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন। তিমিরে ঢাকা দুনিয়ায় আলোর সমাজ গড়তে উৎসাহ দিয়েছেন। সকল বাধা মাড়িয়ে সামনে চলতে অনুপ্রাণিত করেছেন। ঊষার দুয়ারে আঘাত হেনে আলোর প্রভাত আনতে শিশুদের অনুপ্রাণিত করেছেন।
কবির ভাষায়Ñ
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।
কবি শিশুদের চার দেয়ালের ঘরে আবদ্ধ রাখার পক্ষপাতী নন। তিনি চান শিশুরা সারা দুনিয়ায় ঘুরবে। দেশ থেকে দেশান্তরের তেপান্তরে হারিয়ে যাবে। জ্ঞানের আঙিনায় বিশ্ব বিজয়ী বীর হবে তারা। জ্ঞানের সব দুয়ারে ওদের পদচারণা বিকশিত হোক এটাই কবির চাওয়া। তাইতো জগতটাকে নিজের করে সাজাতে বলেছেন শিশুদের। কবির কবিতায় চোখ রাখিÑ
থাকবো নাকো বদ্ধ ঘরে
দেখবো এবার জগৎটাকে
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘুর্ণিপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে
কেমন করে করছে তারা
বরণ মরণ যন্ত্রণাকে।
ভ্রমণের বিষয়ে তাগিদ দিয়েছেন আল্লাহ তায়ালা নিজেও। পবিত্র কুরআনের সূরা আল ইমরানে ভ্রমণের গুরুত্ব বর্ণনা করে আল্লাহ তায়ালা বলেনÑ তোমাদের আগে অতীত হয়েছে অনেক ধরনের জীবনাচরণ। তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখ যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পরিণতি কি হয়েছে। (আল ইমরান-১৩৭)।
কবি গ্রামীণ প্রকৃতিকে ভালোবেসেছেন হৃদয় থেকে। গ্রামের সবুজ বন বনানী, বাড়ির আঙিনার শাকসবজির আকুলতা হৃদয় ভরে অনুভব করেছেন। ছোটদেরকেও কবি সেই অনুভূতির স্বাদ নিতে বলেছেন। ঝিঙেফুল কবিতায় সেই উপমা পরিলক্ষিত হয়। একটু হেঁটে আসি কবিতার পেলব জমিন থেকে। কবির ভাষায়Ñ
ঝিঙেফুল! ঝিঙেফুল!
সবুজপাতার দেশে
ফিরোজিয়া ফিঙে-ফুলÑ
ঝিঙেফুল।
গুল্ম পর্ণে
লতিকার কর্ণে
ঢল ঢল স্বর্ণে
ঝলমল দোলে দুল-
ঝিঙে ফুল।
পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোঁটাতে,
গান তব শুনি সাঁঝে তব ফুটে ওঠাতে।
পউষের বেলা শেষ
পরি জাফরানি বেশ
মরা মাচানের দেশ
করে তোলে মশগুল-
ঝিঙেফুল।
আমরা ঝিঙেকে একটি সবজি হিসেবেই জানি। যাকে আমরা তরকারি হিসেবে খেয়ে থাকি। ঝিঙে নিয়ে এখানেই খান্ত দিই আমরা। কিন্তু কবি! হ্যাঁ, সবজির স্বাদে নিজেকে বুঁদ করে রাখেননি তিনি। কবি ঝিঙের বাহারি রূপের বর্ণনা দিয়েছেন। ঝিঙেকে ভিন্ন আঙ্গিকে তুলে এনেছেন। এখানেই কবিত্ব! কবির দূরদৃষ্টির আলোকপাত এখানেই!
কবি শিশুদের যাদুকর বলেছেন। তবে এটি ক্ষতিকর দুষ্ট যাদু নয় কিন্তু! যাদুর মতো শিশুরা হয় আকর্ষণীয়! এদের মোহে পরেছিলেন কবি। যেন যাদুর মোহে! ছড়ায় সেটাই বুঝাতে চেয়েছেন তিনি। চলো তাহলে একটু দেখে নিই শিশু যাদুকরে কী বলেছেন কবিÑ
পার হয়ে কত নদী কত সে সাগর
এই পারে এলি তুই শিশু যাদুকর!
কোন্ রূপ-লোকে ছিলি রূপকথা তুই
রূপ ধরে এলি এই মমতার ভুঁই।
আহা! কবির কী ভাবনা!
কাঠবিড়ালির সাথে কবির খুব মিতালী ছিল। কাঠবিড়ালি খুব পেটুক। তাই কাঠবিড়ালীর সাথে কবির আড়ি খুব। খুকীরাও ছিল কবির আদরের ধন। দেখে আসি খুকী ও কাঠবিড়ালীতে কী বলেছেন কবিÑ
কাঠবেড়ালি! কাঠবেড়ালি! পেয়ারা তুমি খাও?
গুড়-মুড়ি খাও? দুধ-ভাত খাও? বাতাবি-নেবু? লাউ?
বিড়াল-বাচ্চা? কুকুর-ছানা? তাও
ডাইনি তুমি হোঁৎকা পেটুক,
খাও একা পাও যেথায় যেটুক!
বাতাবি-নেবু সকলগুলো
একলা খেলে ডুবিয়ে নুলো!
তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস পাটুস চাও?
ছোঁচা তুমি! তোমার সঙ্গে আড়ি আমার! যাও!
কাঠবেড়ালি! বাঁদরীমুখী! মারবো ছুঁড়ে কিল?
দেখবি তবে? রাঙাদাকে ডাকবো? দেবে ঢিল!
পেয়ারা দেবে? যা তুই ওঁচা!
তাইতে নাকটি বোঁচা!
হুতমো-চোখী! গাপুস গুপুস
একলাই খাও হাপুস হুপুস!
পেটে তোমার পিলে হবে! কুড়ি-কুষ্টি মুখে!
হেই ভগবান! একটা পোকা যাস পেটে ওর ঢুকে!
ইস! খেয়ো না মস্তপানা ঐ সে পাকাটাও!
আমিও খুবই পেয়ারা খাই যে! একটি আমায় দাও!
কাঠবেড়ালি! তুমি আমার ছোড়দি’ হবে? বৌদি হবে? হুঁ!
রাঙা দিদি? তবে একটা পেয়ারা দাও না! উঃ!
এ রাম! তুমি ন্যাংটা পুঁটো?
ফ্রকটা নেবে? জামা দুটো?
আর খেয়ো না পেয়ার তবে,
বাতাবি-নেবুও ছাড়তে হবে!
দাঁত দেখিয়ে দিচ্ছ ছুট? অ’মা দেখে যাও!
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
কবির প্রিয় ফল লিচু। বাবুদের পুকুরে কুকুরের সাথে কী ঘটেছিল কবির! শুনতে চাও বুঝি! হুম শোনাব। চল এবার তাহলে লিচুচোরকে দেখে আসিÑ
বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাঁড়া।
পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গে যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,
ও বাবা মড়াৎ করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।
শিশুদের জন্য এরকম অনেক মজার মজার ছড়া লিখেছেন আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। তার মতো শিশুতোষ ছড়া খুব কমই লেখা হয়েছে।
বাংলা কাব্যে তিনি আরেকটি নতুন ধারার জন্ম দিয়েছিলেন। সেটি হল ইসলামী সঙ্গীত বা গজল। কবি ছোটদের জন্য ছড়া-কবিতা, গল্প, নাটক লেখার পাশাপাশি প্রচুর গানও লিখেছেন। তার লেখা গানগুলো আজও সমধিক জনপ্রিয়। তার গানকে নজরুল সঙ্গীত বা নজরুলগীতিও বলা হয়।
মধ্যবয়সে এসে কবি পিক্স ডিজিজে আক্রান্ত হন। যার কারণে আমৃত্যু তিনি আর সাহিত্যকর্মে ফিরে আসতে পারেননি। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৯৭২ সালে তিনি সপরিবারে ঢাকা আসেন। কবিকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। তিনি বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন। ১৯৭৬ সালের ২৯ আগস্ট মোতাবেক ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র জগতবাসিকে কাঁদিয়ে কবি ইন্তেকাল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়।

অশ্রুজলে ধোয়া

খাবার টেবিলে খেতে বসে মাথাটা রেগে টং হয়ে যায় মাহির। তার যত অপছন্দের খাবারের সমাবেশ সেখানে শাক, সবজি, মাছ। দেখেই চোখ ফেটে জল এসে যায় তার। আচ্ছা, মামণিটা এমন কেন? কোন বিষয়ে তার পছন্দ-অপছন্দের কানাকড়ি মূল্যও তার কাছে নেই? শাক, সবজি, মাছ, দুধ এসব ছাড়া কি পৃথিবীতে খাবার মতো কিছুই নেই? সে কি গরু যে, প্রতিবেলা তাকে নিয়ম করে কচ কচ করে ঘাস, লতাপাতা চিবাতে হবে? মাছ খেতে তার কেমন এক অসহ্য গন্ধ লাগে, অথচ বিড়ালের মতো প্রতিদিন মাছ খাবার জন্য তাকেই করা হবে জোরাজুরি? যে দুধের গন্ধে তার বমি এসে যায়, সেটা খেতে না পারলে কিনা মামনির বাক্যবাণ ঝরতে থাকে কুয়াশাচ্ছন্ন শীতের রাতে শিশির ঝরার মতো? অসহ্য! একেবারেই অসহ্য! কোন মা কি তার ছেলের প্রতি এমন নির্দয়, নিষ্ঠুর, নির্মম হতে পারে?
শুধু কি খাবার? মাহির কোন্ কাজটা আম্মুর বিধিনিষেধের আওতামুক্ত? চুল কাটাতে গিয়ে একটু এদিক ওদিক হলে কতরকম অপমানজনক তিরস্কারই না তাকে হজম করতে হয়! সেদিন কেটে আসা চুল যথোচিত ভদ্রস্থ হয়নি বলে মামণি তাকে পুনরায় সেলুনে পাঠিয়ে সেলুনমালিকের কাছে কী লজ্জাটাই না দিলো! এভাবে কি বাঁচা যায়? না এটাকে বেঁচে থাকা বলে? উঠতে, বসতে, জীবনের প্রতিটি মুহূর্তে শাসনের এমন উদ্যত চাবুক তার জীবনকে করে তোলে বিবর্ণ, ধুসর, অসহনীয়। অথচ তার বন্ধুদের মায়েরা ছেলেদের পছন্দ-অপছন্দের প্রতি কত না যত্নশীল। বন্ধু নীরবের পছন্দের খাবার ফার্স্টফুড। ছেলের পছন্দের খাবারের ব্যবস্থা করতে তার মায়ের তো অনাগ্রহ নেই! আইসক্রিম আদরের খুব প্রিয়। তার মা তো কোনোসময় তাকে আইসক্রিম কিনে দিতে কার্পণ্য করেন না! কাচ্চি বিরিয়ানিটা খুব প্রিয় রনির। তার মা-ও তো তাকে প্রায়ই সেটা কিনে খাওয়ান! কিন্তু তার বেলাতেই কেন বিধি-নিষেধের এমন বেড়াজাল?
অপ্রিয়, বিস্বাদ, কটুগন্ধময় সব খাবার খাওয়ার জন্য তার উপরেই কিনা যত চাপ, প্রতিচাপ? তার মতো হতভাগ্য, পৃথিবীতে আর একটাও কি আছে? উহু, একটু ভুল বলা হলো, তার মতো ইঁদুর কপালে আরো একজন আছে, সে তারই বন্ধু আয়ান। বরঞ্চ বলা ভালো, আয়ানের অবস্থা তার চেয়ে শোচনীয়, একেবারে দূর্বিষহ, নরক যন্ত্রণাময়! আয়ানকে নাকি প্রতিদিন সকাল-বিকেল লেবু, আদার রস সহযোগে কীসব অসহ্য পানীয়ও গিলতে হয়। আরে বাবা দণ্ডপ্রাপ্ত কোনো আসামীকেও তো মানুষ এভাবে শাস্তি দেয় না। আর নিজের পেটের ছেলেকে কিনা…! না, না এভাবে বাঁচার কোনো মানে হয় না। আজকেই এই বন্দীখানার অসহ্য পরিবেশ থেকে মুক্তি নিয়ে আয়ানের সাথে চূড়ান্ত কথা বলতে হবে।
স্কুলে এসে পড়ায় মন বসে না মাহির। টিফিন ছুটিতে আয়ানের সাথে বসে তাদের এতদিনকার পরিকল্পনাটা বাস্তবায়নে করণীয় ঠিক না করা পর্যন্ত অস্বস্তি যায় না তার। স্বাধীনতাশূন্য রিক্ত জীবনের ধুসর পর্দা ছিড়ে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার জন্য এটা একান্ত অপরিহার্য হয়ে পড়েছে বৈকি! এ ব্যাপারে আয়ানের ভরসায় বসে থেকে অনেক সময় নষ্ট হয়েছে, কিন্তু আর নয়। আজকেই তার সাথে একটা চূড়ান্ত কথা বলে ফেলতে হবে। আয়ানের মতো এমন ভীতুর ডিম, গর্দভের জন্য সে অবশ্য অপেক্ষা করতোও না। যদি না একাকী বের হবার মতো নগদ কিছু টাকার ব্যবস্থা তার থাকতো। আয়ানের বাবা বিরাট বড়লোক। তার পকেট থেকে পাঁচ ’শ কি হাজার টাকার নোট সরালেও কিচ্ছু টের পান না তিনি। আর এভাবে গত একবছরে প্রায় ত্রিশ হাজার টাকা জমা হয়েছে আয়ানের। তাই মাহি আয়ানকে ছাড়া একাকী ঘর ছাড়ার সাহস পায় না। কিন্তু মেছোভূতটার অপেক্ষায় থেকে কি কোনো লাভ হবে? মনে মনে আয়ানকে গালি বকে মাহি। সেবার তো বাসা থেকে চুপিচুপি কাপড়চোপড় গুছিয়ে এনেও আয়ান আজ নয়, আরেকদিক বলে ফিরে গিয়েছিল। মনে মনে তিক্ততা আর অস্বস্তিটা বাড়তেই থাকে মাহির।
শ্রাবণের মধ্য দুপুর। আকাশে মেঘমালার বিপুল সন্তরণ। কৃষ্ণ মেঘের সঘন উপস্থিতিতে চতুর্দিকে আঁধার আসে ঘনিয়ে। প্রায় অন্ধকার পরিবেশে সবকিছুকে কেমন যেন মুষলধারায় ভাসিয়ে নেয়ার উন্মাতাল প্রস্তুতি। মাহির হৃদয়াকাশেও সে মেঘের চঞ্চল ছোটাছুটি। বারে বারে সেখানে ধ্বনিত হয় বজ্রপাতের তর্জনগর্জন। জীর্ণতা আর দীর্ণতাকে ভাসিয়ে নেয়ার আটঘাট প্রস্তুতি সেখানে। কিন্তু কখন সেখানে মূষলধারায় নামবে বর্ষণের অবিরাম ধারা? কখন সে উদ্দাম প্লাবনে খড়কুটোর মতো ভেসে যাবে মাহির যত দুঃখ-কষ্ট?

দুই
কর্দমাক্ত মাঠে ফুটবল নিয়ে মেতে উঠেছে সবাই। যতটা না খেলা হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে পরস্পরের গায়ে কাঁদা ছিঁটাছিটি। অন্যদিন মজার এ খেলায় মাহিরের আগ্রহই ছিল সবচেয়ে বেশি। কিন্তু অবাক কাণ্ড! আজ একেবারে শান্তশিষ্ট হয়ে মাঠের এক কোণায় চুপচাপ বসে আছে সে। কিছুক্ষণ পর আয়ানও এসে অবস্থান নেয় তার পাশে। তার চেহারা আরো থমথমে। আষাঢ়ের প্রবল বর্ষণের পূর্বাভাস তাতে। আয়ানের থমথমে মুখ দেখে মুখ ফুটে কিছু বলে না মাহি। সময় বয়ে যায়। দুজনেই নির্বিকার বসে থাকে অনেকক্ষণ। একসময় অসহনীয় গুঁমোট কাটাতে প্রশ্নমুখর হয় মাহি, কীরে ভীতুর ডিম! মন খারাপ কেন?
আর বলিস না। আম্মু বলেছিল বিকেল বেলা তার সাথে কী একটা কাজে যেতে। আমি বলেছি খেলার পরে যাবো। তাতেই যত্তসব বকাঝকা শুনতে হয়েছে। গোমড়ামুখে জবাব দেয় আয়ান।
এতে মন খারাপের কী আছে? নিত্যদিনের রুটিনবাঁধা অনুষঙ্গ। কোনোদিন না হলেই বরং অস্বাভাবিক লাগে।
তাই বলে সারাদিনে খেলার জন্য মাত্র যে ঘন্টাখানেক সময় পাই, সে সময়েই কিনা ওনাদের যত কাজের দরকার পড়ে? অন্যসময় বললে কি যাই না?
কি আর করবি বন্ধু! আয়ানের পিঠে সান্ত্বনাসূচক হাত বুলায় মাহি, কিছু একটা করা সাহসে না কুলালে মুখ বুজে এসব অত্যাচার তো সহ্য করতেই হবে তাই না?
না, না। আর নয়। এবারে সত্যি সত্যি কঠিন শপথ নিয়ে এসেছি। সত্যিই আমি এ কারাগার ছেড়ে অগস্ত যাত্রায় বেরিয়ে পড়বো! আয়ানের কথায় কেমন এক দৃঢ়তা টের পায় মাহি। তবুও তাকে বাজিয়ে দেখার জন্য বিদ্রুপাত্মক পরিহাসে মেতে ওঠে সে, আরে রাখ তোর অগস্ত যাত্রা। অগস্ত যাত্রার মানে জানিস? ঘর থেকে দু’কদম ফেলতেই যার কলিজা শুকিয়ে মরুভূমি হয়ে যায়, সে ধনীনন্দন ছাড়বে চিরদিনের জন্য সুখের আলয়?
অন্যদিন হলে মাহির এহেন খোঁচায় তেলেবেগুনে জ্বলে উঠতো আয়ান। কিন্তু আজ তার মাঝে সেরকম কোনো আভাসই পরিলক্ষিত নয়। খুব সংক্ষেপে নিজের সিদ্ধান্তের দৃঢ়তা জানিয়ে দেয় শুধু, সত্যি বলছি। কসম।

মনে মনে ভীষণ আশান্বিত হয় মাহি। অনেকদিন পর তার প্রত্যাশা পূরণ হতে চললো নাকি? মুক্তির শ্বেত পায়রারা ডানা মেলবে নাকি তার বিস্তীর্ণ নীলিমায়? এরপর নানান পরিকল্পনায় মেতে ওঠে দু’জন। সাব্যস্ত হয় যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে আগামী সপ্তাহে রওনা হবে তারা। সাথে কী কী নিতে হবে, কেউ টের না পায় মতো কাপড়চোপড় ও অন্যান্য জিনিসপত্র কীভাবে সরানো হবে তার বিশদ প্ল­্যানও সাজায় তারা নিখুঁতভাবে।
হঠাৎ বড় বড় ফোটায় ঝমঝমিয়ে বৃষ্টি নামে। আয়ানের আবার ঠাণ্ডার ধাত। দৌড়ে বাসার দিকে চলে যায় সে। কিন্তু মাহির মন সায় দেয় না জায়গা ছেড়ে উঠতে। অনেক দিনের জমানো ব্যথার অবসানে ঝুম বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগছে তার। মনে হচ্ছে বর্ষণের প্রবলধারা তার দেহমন থেকে যাবতীয় দুঃখ-কষ্ট-পেরেশানীকে ধুয়েমুছে দিচ্ছে। ওহ্! সে এক অনন্য অনুভূতি! স্বচ্ছ সুখের সে এক অজানা পরশ! তার মন চলে যায় দিগন্ত পেরিয়ে অচিনপুরের দেশে। যেখানে আকাশের নীলিমা দিগন্তে এসে মেশে। পাখপাখালির জীবনদায়িনী মহাসঙ্গীত সেখানে সর্বদা কোরাস গায়। ফুলের কুঁড়িরা সেখানে হাসিমুখে বিলায় বন্ধুত্বের সুরভি আহবান। জীবন সেখানে ব্যস্ততার কোলাহলে যান্ত্রিক নয়। সময়েরা নয় বাঁধাধরা শৃঙ্খলে বন্দী। মনের ইচ্ছেরূপী প্রজাপতিরা আটক নয় নিষেধের ঘেরাটোপে! সে আর আয়ান সেখানে বুট-বাদাম ফেরি করে যা উপার্জন করে, তা দিয়েই দিব্যি চলে যায় তাদের দিনকাল। তারপর ইচ্ছেমতো বিহঙ্গের মতো ডানা মেলে মুক্ত আকাশে ওড়াউড়ি। আহ্! স্বাধীনতার আনন্দানুভূতি কি ভাষায় প্রকাশ করা যায়?

তিন
মাছিটা অনেকক্ষণ ধরেই জ্বালাতন করছিল মাহিকে। সারাক্ষণ নাকে, মুখে ভন ভন শব্দে কানে তালা লেগে যাবার দশা তার। মাথায় কেমন যেন ঝিম ধরে গেছে। ইচ্ছে করছে এক থাপ্পড়ে হারামীটার ভবলীলা সাঙ্গ করে দিতে। কিন্তু মারবে কি, সে তো নিজের চোখদুটোই মেলতে পারছে না! হাতদুটো মনে হচ্ছে পাথরের মতো ভারী। কী ব্যাপার? শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলি তার অচল হয়ে গেল নাকি? নাকি মারা গেছে সে? না, না, তা কী করে হয়? তাহলে মাছির ভনভন শব্দ আর মামণির কুরআন তেলাওয়াতের সুর শুনতে পাচ্ছে কীভাবে সে? তাছাড়া এতক্ষণ আয়ানকে নিয়ে ট্রেনের বগিতে ফেরি করে বুট-বাদাম বিক্রি করছিলো কীভাবে সে, এই বাদাম! বুট, বাদাম! গরম গরম ভাজা বুট-বাদাম! কিচ্ছু বুঝতে পারে না মাহি। চেতন-অচেতনের মাঝামাঝি এক নিঃসাড় অনুভূতি নিয়ে হাসপাতালে নির্জীব পড়ে থাকে সে।
ছেলের মুখে পুনরায় ফেরিওয়ালার কণ্ঠস্বর ও বলার ভঙ্গিমা অনুসরণে আবোল-তাবোল বকাবকি শুনে চমকে ওঠেন মাহির মা। প্রবল জ্বরের ঘোরে আজ তিনদিন ধরে অচেতন ছেলে অসংলগ্ন কথাবার্তা বলেই চলেছে। দরদী মায়ের উৎকন্ঠিত হৃদয় তাই সততই ছিল পেরেশান। ছেলের চিন্তায় অস্থির মাতৃমন এই তিনদিনে এক ফোটা দানাপানিও গ্রহণ করেননি। সারাক্ষণ অচেতন ছেলের শিয়রে বসে মহান স্রষ্টার কাছে ছেলের রোগমুক্তির জন্য জানিয়েছেন সকাতর নিবেদন। মাহির বাবা ও অন্যান্যরা তাকে অনেক বুঝিয়েও এতটুকু সময়ের জন্য তাকে বিশ্রাম নিতে রাজি করাতে পারেননি। বিশেষভাবে আয়ানের কাছে মাহির মনোবেদনা ও তাদের অনেক প্ল্যান-পরিকল্পনার কথা শুনে অনুশোচনার তীব্র আগুনে নিয়ত দগ্ধ হয়েছেন। যে ছেলের মঙ্গল আর অকল্যাণ থেকে রক্ষার জন্য তিনি সর্বদা সজাগ দৃষ্টিতে থাকেন সক্রিয়, সে ছেলেই যদি উল্টো তাকে ভুল বোঝে তা এক অব্যক্ত মনোবেদনার কারণ হলেও মাতৃমনের মায়াপ্রান্তরে জাগলো ভিন্নরকম আবেগ-অনুভূতি। তার কাছে মনে হতে লাগলো, অতিরিক্ত চিপাচিপির ফলে লেবু যেমন তেঁতো হয়ে যায়, তেমনি সন্তানের কল্যাণার্থে শাসন যেরূপ দরকার, তেমনি তাতে পরিমিতিবোধের আবশ্যকতাও গুরুত্বহীন নয়। তাই মনোকষ্ট তার বেড়ে চলে উত্তরোত্তর। সাশ্রু নয়নে আবোলতাবোল বকতে থাকা ছেলের
মাথায় মমতাভরা হাতখানি বুলাতে থাকেন তিনি। ছেলের কষ্টগুলো সহস্রগুণ বর্ধিত হয়ে তার বুকে বিঁধতে থাকে বিষাক্ত শেল হয়ে। চোখ দিয়ে ঝরতে থাকে শ্রাবণধারার মতো অবিরাম প্রবাহ। বারেবারে সন্তানের আরোগ্য কামনায় প্রভুর কাছে আত্মনিবেদনে ব্রতী হন তিনি।
পৃথিবীতে মাতৃস্নেহের সত্যিই কোনো তুলনা নেই। অনন্য, অসাধারণ, উপমাবিহীন সে মমতা-পরশ। আশীর্বাদের সে সর্বজয়ী উপাদানই ধরাধামে জীবকূলের অস্তিত্বকে রেখেছে সাবলীল, ছন্দময়, প্রকাশোন্মুখ। কিন্তু মাহির মায়ের স্নেহ-মমতার যুথবদ্ধ বহিঃপ্রকাশ ছিল তারচেয়েও মহিমাছড়ানো, আবেগভরা, বিষ্ময়জাগানো। মৃত জীবাত্মার প্রাণহীন দেহেও যেন তা বহাতে পারে প্রাণের স্পন্দন। আর মায়ের এমন অমানুষিক পরিশ্রম, ক্লান্তিবিহীন সেবা-যত্ন আর হৃদয় নিংড়ানো মিনতি আর আবেদনে মরণোন্মুখ মাহির দেহ ফিরে পায় প্রাণচঞ্চল সাড়া।

চার
হাসপাতালের সপ্তম দিনের সূচনালগ্ন মাহির মায়ের জন্য বয়ে আনে প্রত্যাশা ও আনন্দের সোনালি বিচ্ছুরণ। আঁধারের বুক চিরে ঊষালোকের জীবনদায়িনী বিকাশ যেন! দীর্ঘ সাতদিন জ্বর ও নিউমোনিয়ায় ভোগার পর আজ মাহির শরীর অনেকটাই সুস্থ। তার শীর্ণ দেহে প্রাণচঞ্চলতার সাড়া লক্ষণীয়। মাহির মায়ের চোখে-মুখে তাই স্বস্তির প্রকাশ-বিকাশ। মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতার অন্তহীন অনুরণন তার হৃদয়মাঝে।
কেবিনের দরজা ঠেলে নির্দিষ্ট সময়ে হাজির হন ডিউটি ডাক্তার। মাহির অবস্থার উন্নতি দেখে হর্ষোৎফুল্ল হয়ে ওঠেন তিনি, মাশাআল্লাহ্, রোগীর অবস্থা দ্রুত ইম্প্রুভ হচ্ছে। তারপর মাহির মায়ের দিকে ফিরলেন তিনি। বললেন, আপনি সত্যিই সার্থক মা। জন্ম এবং মৃত্যু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত চিরন্তন এ সত্যকে কিছুক্ষণের জন্য ভুলে গেলে বলা যেত মৃত্যুর সাথে যুদ্ধ করেই আপনি ছিনিয়ে এনেছেন আপনার ছেলেকে।
Ñ কী যে বলেন! ছেলের অসুস্থতায় কোনো মা কি স্বাভাবিক থাকতে পারে?
Ñ সে তো ঠিকই আছে। কিন্তু আমার চিকিৎসাজীবনে কোনো মানুষকে এভাবে বিরামহীন পরিশ্রমে অনন্য সেবায় বিলীন হতে দেখিনি!
মাঝখানে কথা বলে ওঠেন মাহির বাবা, শুধু কি সেবা আর যত্ন? তার পাশাপাশি এই সাতদিনের প্রতিটি মুহূর্ত সে ব্যস্ত ছিল আল্লাহর দরবারে অশ্রুবিসর্জনে ফরিয়াদমুখর।
Ñ না, না, এটা আপনার নেহায়েত বাড়াবাড়ি ভাবী। মাহির মাকে লক্ষ করে বলেন ডাক্তার, এভাবে বিরামহীন পরিশ্রমে আপনি নিজেই ভেঙ্গে পড়বেন যে!
Ñ কী করবো ডাক্তার সাহেব? মাহির মায়ের কণ্ঠ কেমন ভেজা ভেজা। Ñ ছেলেটা আমার নেহায়েত অবুঝ ও চাপা স্বভাবের। তার মঙ্গলের জন্য আমাকে প্রায়শই কঠোর হতে হয়। বাসায় নেই আমাকে বিভিন্ন কাজেকর্মে টুকিটাকি সাহায্য করার মতো কেউ। তদুপরি ছেলেমেয়েদের রয়েছে খাবারদাবার আর বিভিন্ন বিষয়ে ভীষণরকম বাছবিচার। তাদের জীবনাচরণও অগোছালো, বিশৃঙ্খল, যা আমার একেবারেই অপছন্দ। ফলে অনেক সময় মেজাজকে সামলে রাখা দায় হয়ে পড়ে। একটানা কথাগুলো বলে একটু থামেন মা। তারপর আবার যোগ করেন, তাইতো তাদের বুনিয়াদী জীবনের জন্য আমাকে আরোপ করতে হয় নানান কঠিনতা। আর আমার শাসনের প্রকৃতি বুঝতে না পেরে তাদের কচিমন হয়ে ওঠে নেহায়েত অবুঝ অভিমানে বিদ্রোহী। ছেলের চাপা স্বভাবের কারণে আমারও পরখ করার অবকাশ মেলেনি তার অন্তর্বেদনকে উপলব্ধি করার। দীর্ঘ কথাগুলোর শেষদিকে ঝর ঝর করে কেঁদে ফেলেন মা।
মায়ের সরল কান্না ডাক্তারকে কেমন যেন বিব্রত করে তোলে। আরে! আরে! কাঁদছেন কেন আপনি? আজ তো আনন্দের দিন। আর শাসনের কথা বলছেন? যে ছেলে-মেয়ের মঙ্গলার্থে মা-বাবা তাদের যাবতীয় সুখ-স্বাচ্ছন্দ্য, আরাম-আয়েশকে হাসিমুখে জলাঞ্জলি দেয়, যাদের যাবতীয় প্রয়াস, সাধনা হচ্ছে সন্তানের সুখ-সুবিধার জন্য তাদের শাসনদণ্ডও ছেলে-মেয়েদের সুন্দর আগামীর জন্য একান্ত অপরিহার্য বৈকি!
Ñ না, ভাই। আমি বোধ হয় সে শাসনদণ্ড ব্যবহারে পরিমিতিবোধ ও যথার্থতা প্রমাণে ব্যর্থ হয়েছি! কণ্ঠ তার এখনো ভারী ও আর্দ্র।
Ñ কী বলছেন ভাবী? আজকালকার ছেলেমেয়েদের চঞ্চলতার বিপরীতে এতো কোমল হলে কী চলে? বাইরে থেকে আপনাকে যতটুকু শক্ত ও কঠিন বলে মনে হয়, আসলে ভেতরটা দেখছি আপনার মোমের মতোই নরম। সে যাক, ছেলেকে ঘন ঘন তরল খাবার দিন। আর যেকোনো প্রয়োজন আমাকে জানাবেন বলে বিদায় নেন ডাক্তার।
এতক্ষণ ডাক্তার আঙ্কেলের সাথে মা-বাবার কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলো মাহি। তার প্রতি মামণির এমন সীমা ছাড়ানো ভালোবাসা, বর্ণনাতীত পরিচর্যার বিষয়টি তো সে এভাবে মনোযোগ দিয়ে ভাবেনি! আসলেই তো, মামণি তো তাঁর নিজের সুখ-সুবিধার জন্য তাদেরকে শাসনের গণ্ডিতে বাঁধেন না! বরঞ্চ আমাদের সবার সুন্দর, সুশৃঙ্খল জীবন পরিচালনার জন্যই তো আম্মুর এত উদ্বেগ-উৎকন্ঠা। আর পরম দরদী, স্নেহ-মমতার একমাত্র আধার সে মাকেই এতদিন ভুল বুঝে এসেছি আমি? হায়! মানুষ এত অর্বাচীন হয়? আমার মতো বোকা বুঝি পৃথিবীতে দ্বিতীয়টি আছে? ভাবতে ভাবতে মায়ের প্রতি এক প্রবল ভালোবাসা ও আত্মগ্ল­ানির সুতীব্র হুতাশনে মাহির মন নদীতে জাগে উথালপাতাল ঢেউ। সে ঢেউয়ের প্রবল ঝঞ্ঝায় তার দু’চোখ বেয়ে নামে অশ্রুকণার ধারা। মনে মনে প্রতিজ্ঞামুখর হয় সে,
Ñ মামণি, আপনি দেখবেন, এখন থেকে আপনার সব কথার একান্ত অনুগত হবো আমি।
মাহির দুচোখে নীরব অশ্রুর ধারাপ্রবাহ দেখে আবার ব্যতিব্যস্ত হয়ে ওঠেন মা।
Ñ কী ব্যাপার বাবা? আবার খারাপ লাগছে তোমার”? উৎকন্ঠায় ভরা তার কণ্ঠ শুষ্ক, বিষাদগ্রস্ত।
দু’পাশে মাথা নাড়ায় মাহি।
Ñ তাহলে? প্রশ্ন করে মা।
মাকে কী জবাব দেবে মাহি? তার আবেগরুদ্ধ আর্দ্র হৃদয় মুখে কোনো ভাষা জোগায় না। কিন্তু মনের অনুতাপ আর গ্ল­ানিময় অশ্রুকণাগুলোকে কোনোমতেই রোধ করতে পারে না সে। সে অশ্রুধারার সাথে গলে গলে পড়তে থাকে তার যত দুঃখ-ব্যথা ও অকারণ কষ্টবোধ।

বগা বগির সংসার

একটা বড় বাঁশবাগান। সেই বাঁশবাগানে দিনের বেলাতেই ঢুকতে ভয় লাগে। অন্ধকার আর ঘন বাঁশবাগান। সেই বাঁশবাগানে বাস করে দুটো বক। বগা ও বগি। দুজনে এক সাথে সংসার পেতেছে। বগি চারটা ডিম পেড়েছে। বগা মাথা উঁচু করে বগিকে বলে, তুমি বাসাতেই থাকবে। ডিমে তা দিবে। বাচ্চা ফুটাবে। আমাদের সংসারে নতুন অতিথি আসবে। কী আনন্দ হবে।
বগি সারাদিন বাসাতেই থাকে। ডিমে তা দেয়। মায়ের বুকের উম পেয়ে ডিম ফুটে ছানা বের হলো। সংসারে যোগ হলো আরো চারজন ছানা। মোট হলো ছয়জন। বগি সারাদিন ছানাদের বুকের ভেতর রেখে পাহারা দেয়। বগা খাবারের সন্ধানে ছুঁটে বেড়ায়। সারাদিন এদিক সেদিক ঘুরে ফিরে খাবার সংগ্রহ করে। নিজে খায়। বগির জন্য নিয়ে আসে। ছানাদের জন্য ছোট মাছ ধরে নিয়ে আসে।
সকালের সূর্য উঠেছে। বাঁশবাগানের ভেতরে রোদ ঢুকে আলো ছায়ার খেলা করছে। বগি বুকের ভেতর ছানাদের নিয়ে চুপচাপ বসে আছে। বগা সারাদিন খাবার খুঁজে বাসায় ফেরে সন্ধায়। সে খুব ক্লান্ত থাকে। বগি তাকে ডাকে না। কিন্তু বগার আর ঘুম হয় না। বের হতে হবে খাবারের জন্য। বগা আড়মোড়া দিয়ে ঘুম ভাঙ্গে। বগিকে বলে, তুমি কোথাও বের হবে না। চারিদিকে অনেক শত্রু ওঁতপেতে থাকে। কাল একটা চিলকে এদিকেই ঘুরতে দেখেছি। খবরদার বাসার বাইরে যাবে না। সুযোগ পেলেই চিল এসে হামলা করবে। আমি গেলাম তাহলে।
বগি বলে, তুমি কোনো চিন্তা কর না। আমি কোথাও যাব না। তুমি সাবধানে থেকো।
বগা উড়ে যায় খাবারের সন্ধানে। বগি ছানাদের বুকের তলে নিয়ে গল্প করে। জীবনের গল্প। সারা জীবনের অভিজ্ঞতার গল্প শোনায়। কিছুক্ষণ পর আকাশে চিল উড়তে দেখা যায়। বগির বুক কেঁপে ওঠে। চিলের চোখ বগা বগির বাসার দিকে। বগি কোথাও গেলে সে সুযোগে ছোঁ মেরে তুলে নিয়ে যাবে ছানাদের।

বাঁশবাগান থেকে কিছুটা দূরে একটা বিরাট বিল। সেই বিলের ধারে বগা বসে থাকে। মাছ শিকারের আশায় বসে আছে বগা। একটা মাছ পায় আর মুখের ভেতরে বিশেষ কায়দায় রেখে দেয় পরিবারের জন্য। সকাল শেষে দুপুর। বিকেলের শেষ ভাগে এসেছে বেলা। আজ বেশি মাছ শিকার করতে পারেনি বগা। আর দু’ একটা মাছ পেলেই বাসায় ফিরে যাবে। এভাবে যাব যাব করে প্রায় সন্ধা হয়ে এসেছে। এদিকে বগি চিন্তায় অস্থির। বগার বাড়ি ফিরতে এত দেরি হয় না কোনোদিন। আজ কেন এত দেরি হচ্ছে। কপালে চিন্তার ভাঁজ। বগি মাথা তুলে দেখে আশে পাশে চিল আছে কিনা। কিছুক্ষণ আগেও উড়তে দেখেছে। সারাটা দিন চিলটা মাথার ওপর উড়েছে। ওর মতলব ভালো না। বগি ছানাদের রেখে কোথাও যায়নি। মনে হচ্ছে চিলটা চলে গেছে। বগি বের হয় বগার খোঁজে। বগি জানে বগা বিলের কোথাও আছে। দুজনে এক সাথে কত্ত ঘুরেছে, মাছ শিকার করেছে বিলে। বগি সারা বিল এক চক্কর দিয়ে এসে বসে বিলের পাশে একটা বট গাছের মগ ডালে।
কোথাও বগা নেই। বগির বুক কাঁপে। বগার কিছু হলো নাতো? হঠাৎ বগি দেখতে পায় বগা বিলের কচুরিপানার মধ্যে পড়ে আছে। উপর থেকে বেশ দেখা যায়। বগি আসে বগার কাছে। বগা এখনো বেঁচে আছে। ডানা নিয়ে রক্ত ঝরছে। বগি বিল থেকে পানি আনে। বগার মুখে দেয়। মাথায় দেয়। বগা এবার কিছুটা সুস্থ হয়। বগা বলে, ছানাগুলোর জন্য কয়েকটা ছোট ছোট মাছের আশায় বসে ছিলাম। এমন সময় একটা আওয়াজ হল। উড়াল দিলাম। উড়তে কষ্ট হচ্ছিল। তখন বুঝতে বাকি রইলো না যে গুলিটা আমার ডানায় এসে লেগেছে। প্রাণপন চেষ্টা করে এখানে এসে পড়লাম। হয়তো আমাকে খুঁজে পায়নি শিকারী। ভাগ্য ভালো যে গুলিটা বুকে এসে লাগেনি।
বগি কাঁদো কাঁদো স্বরে বলল, বাসায় চলো। ক’দিন বিশ্রাম নিলে সেরে যাবে। এ ক’দিন আমিই মাছ ধরে এনে তোমাকে আর বাচ্চাগুলোকে খাওয়াব।
বাচ্চার কথা মনে হতেই বগা বলল, তাড়াতাড়ি চল। ওদিকে আবার চিল এসে সব্বনাস না করে বসে।
বগা রক্তমাখা ডানা নিয়ে কষ্ট করে কোনো মতে বাসায় এলো। একি! আরেকটা বাচ্চা কোথায়? ছানারা মা মা করে কাঁদে আর বলে, চিল এসেছিল। তোমাদের আসতে দেখে পালিয়েছে। বড় ভাই লড়াই করেছে। আমাদের নিয়ে যেতে দেয়নি। তাকে তুলে নিয়ে গেছে। নিয়ে যেতে পারেনি। নিশ্চয়ই আশে পাশে কোথাও আছে।
বগা বগি বাসার আশেপাশে খুঁজতেই দেখে কিছুটা দূরে তাদের বাচ্চাটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বগি বলল, এখনে আর থাকা যাবে না। অন্য কোথাও চলে যাবো। আমাদের বাসা বদলাতে হবে। বগির কথায় বগা সম্মতি দেয়। মাথা নাড়ে। এভাবেই চলে পৃথিবীতে থাকা প্রাণীদের বেঁচে থাকার লড়াই।