Home Blog Page 147

শিশুর বিলম্বিত বয়ঃসন্ধি

বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই হয়তো বয়ঃসন্ধি সম্পর্কে ধারণা রাখ না। অথচ এই সময়ে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে শারীরিক পরিবর্তন অবশ্যম্ভাবী। এই পরিবর্তনটা ঠিকঠাক না হলে অনেকেই উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে পড়ে যায়। তাই আমরা এখানে তোমাদেরকে সে বিষয়ে ধারণা দেয়ার চেষ্টা করবো।
সাধারণত ৯-১০ বছর বয়সে শিশুদের মধ্যে কৈশোরের লক্ষণগুলো ফুটে উঠতে শুরু করে। আর ১২ থেকে ১৪ বছর বয়সে গিয়ে তা পুরোপুরি প্রস্ফুটিত হয়। কিন্তু কারও কারও ক্ষেত্রে স্বাভাবিক সময়ের দু-তিন বছর পরও বয়ঃপ্রাপ্তির শারীরিক কোনো লক্ষণ ফুটে ওঠে না। একে বিলম্বিত বয়ঃপ্রাপ্তি বা ডিলেইড পিউবারটি বলে।

বয়ঃসন্ধিকাল কোনো কোনো শিশুর মধ্যে একটু দেরিতেই শুরু হতে পারে। তবে পরে তা স্বাভাবিকভাবেই গড়ে ওঠে। এ ছাড়া অপুষ্টি, দীর্ঘমেয়াদি নানা রোগ যেমন, থ্যালাসেমিয়া, কিডনি রোগ, টারনার সিনড্রোমের মতো জেনেটিক সমস্যা বা হরমোনজনিত সমস্যার (প্রজনন হরমোনের অভাব বা অকার্যকারিতা) কারণে বয়ঃসন্ধিকাল বিলম্বিত হতে পারে।

অনেক অভিভাবক বিষয়টা খেয়াল করেন না বা গুরুত্ব দেন না। ফলে রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু করতে দেরি হয়ে যায়। তাই শিশুর বয়ঃসন্ধিকাল সময়মতো শুরু হচ্ছে কি না এবং এর লক্ষণগুলো কী, তা জানা উচিত।

বন্ধুরা, মেয়েদের ক্ষেত্রে ১৩ বছর পেরিয়ে যাওয়ার পরও শারীরিক (স্তনের) বিকাশ না ঘটলে আর ১৬ বছর বয়সেও মাসিক শুরু না হলে এবং ছেলেদের ক্ষেত্রে ১৪ বছর বয়সেও প্রজনন অঙ্গের (অন্ডকোষের) বৃদ্ধি না ঘটলে তাকে বিলম্বিত বয়ঃসন্ধি বলে।

শিশুর শারীরিক ও স্বাভাবিক এসব পরিবর্তনে অসামঞ্জস্যতা দেখা গেলে কিংবা পরিবর্তন বিলম্বিত হলে সংকোচ না করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিৎ। কৈশোরে সন্তানদের সঙ্গে এসব বিষয়ে আন্তরিকতার সঙ্গে কিছুটা খোলামেলা কথা বললে তারাও সংকোচ না করে সমস্যার কথা খুলে বলবে।

বন্ধুরা, এবার এসো আমরা জানার চেষ্টা করি বিলম্বিত বয়ঃসন্ধির কারণ কি? সমাজে লক্ষ্য করা যায়, কিছু কিশোর-কিশোরী বিলম্বে বিকশিত হয়ে থাকে। যাদের ঘটনাμমে তাদের সমবয়সী অধিকাংশ ছেলেমেয়েদের তুলনায় দেরিতে বয়ঃসন্ধি শুরু হয়। বিলম্বে বিকশিত হওয়াই হচ্ছে বিলম্বিত বয়ঃসন্ধির সবচেয়ে সাধারণ কারণ। এটা কোন মেডিকেল সমস্যার কারণে হয় না এবং এর জন্যে চিকিৎসারও দরকার হয় না। বিলম্বে বিকশিত হওয়া ছেলেমেয়েরা পরিশেষে তাদের নিজস্ব গতিতেই বয়ঃসন্ধি শুরু করে এবং তাদের বন্ধু-বান্ধবদের সমকক্ষতা অর্জন করে।

বিলম্বিত বয়ঃসন্ধির অন্যান্য কারণ হতে পারে কালমান সিনড্রোম। এই অবস্থাকে ঘ্রাণ অনুভুতির অভাব এবং কম লিউটিনাইজিং ও ফলিকল-স্টিমুলেটিং হরমোন নিঃসরণ বলে বর্ণনা করা হয়ে থাকে।

কখনও কখনও কিছু মেয়ের মাসিক হওয়া শুরু হয় না, কারণ তাদের জরায়ু ও য্যোনি যথাযথভাবে বিকশিত হয় না। অথবা তাদের প্রোল্যাকটিন নামক হরমোন বেশি থাকে অথবা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের (পিসিওএস) মতো সমস্যা থাকে।

বন্ধুরা, এখন হয়তো তোমাদের মাথায় প্রশড়ব আসছে, ছেলে বা মেয়ের বিলম্বিত বয়ঃসন্ধি হলে তাকে কি ডাক্তার দেখানো দরকার? বেশিরভাগ ক্ষেত্রে শিশুর বিলম্বিত বয়সন্ধির জন্য চিকিৎসার প্রয়োজন হয় না। কিন্তু শিশু যদি বিকশিত হতে শুরু করে হঠাৎ করে থেমে যায় এবং শিশু ও তার অভিভাবক উদ্বিগড়ব হয়ে পড়েন তাহলে এ ক্ষেত্রে ডাক্তার দেখানোই ভাল। তখন ডাক্তারই (শিশুরোগ বিশেষজ্ঞ) বলে দেবেন তার মেডিকেল সমস্যার জন্য পরীক্ষা-নিরীক্ষা করতে হবে কিনা। তবে এসময় কিশোর-কিশোরীদের সবচেয়ে বড় যে জিনিস প্রয়োজন সেটা হলো তাদের এইমর্মে পুনঃআশ্বস্ত করা যে, তারা শীঘ্রই তাদের বন্ধু-বান্ধবদের সমতা অর্জন করবে।

বিলম্বিত বয়ঃসন্ধির ব্যাপারে ডাক্তার কিভাবে পরীক্ষা-নিরীক্ষা করবেন? ডাক্তার শিশুর স্বাস্থ্য ও ওষুধপত্র সম্পর্কে খোঁজ-খবর নেবেন। তিনি জানতে চাইবেন শিশুটি বয়ঃসন্ধির কোন উপসর্গ লক্ষ্য করেছে কিনা, অথবা বিলম্বিত বয়ঃসন্ধির কোনো পারিবারিক ইতিহাস আছে কিনা। ডাক্তার শিশুটির শারীরিক পরীক্ষা-নিরিক্ষা করবেন এবং হরমোনের মাত্রা দেখার জন্য রক্ত পরীক্ষা করাবেন। ডাক্তার তার উচ্চতা ও ওজন পরিমাপ করে শিশুটির বৃদ্ধি পরীক্ষা করবেন এবং হাতের এক্স-রে করিয়ে দেখবেন শিশুটির স্বাভাবিকের তুলনায় ধীর গতিতে বৃদ্ধি হচ্ছে কিনা। কখনও কখনও ডাক্তার বয়ঃসন্ধির লক্ষণ দেখতে পান যা শিশু বা তার অভিভাবক লক্ষ্য করেননি। পিটুইটারি গ্রন্থির সমস্যা দেখার জন্য কিছু শিশুর মস্তিস্কের স্ক্যান (যেমন এমআরআই) করার প্রয়োজন হয়। জরায়ু ও ডিম্বাশয়ের যথাযথ বৃদ্ধি হচ্ছে কিনা তা দেখার জন্য মেয়েদের সোনোগ্রাম করানোর প্রয়োজন হতে পারে।

বন্ধুরা, পরিশেষে, এসো আমরা জেনে নিই, বিলম্বিত বয়ঃসন্ধির চিকিৎসা কি? ডাক্তার যদি কোনো মেডিকেল সমস্যা দেখতে না পান তাহলে শিশুর কোনো চিকিৎসার প্রয়োজন নেই, সেক্ষেত্রে শিশুটি এক পর্যয়ে নিজে থেকেই বিকশিত হতে শুরু করবে। ডাক্তার শিশুটির বয়ঃসন্ধির দিকে অগ্রসর হওয়ার ধারা পর্যবেক্ষণ করতে চাইতে পারেন।

শিশুটির যদি কোনো মেডিকেল সমস্যা থাকে তাহলে ডাক্তার বৃদ্ধি ও বয়ঃসন্ধি বিশেষজ্ঞ একজন পেডিয়াট্রিক এন্ডোμাইনোলজিস্টের কাছে তাকে রেফার করতে পারেন। কখনও কখনও ডাক্তার শিশুর বিকাশের সূচনায় সাহায্য করতে স্বল্প-মেয়াদী হরমোন থেরাপির ব্যবস্থাপত্র দেবেন। মেয়েরা এস্ট্রোজেন পিল সেবন করবে এবং ছেলেরা টেসটেসটেরন ইঞ্জেকশন নেবে। কিছু কিশোর-কিশোরী স্বাভাবিক পরিমাণ এস্ট্রোজেন ও টেসটেসটেরন নিতে সক্ষম না হলে তাদের দীর্ঘমেয়াদী হরমোন থেরাপির প্রয়োজন হতে পারে।

শিশুর বিলম্বিত বয়ঃসন্ধি সমস্যা কাটিয়ে উঠতে একজন অভিভাবক কী করতে পারেন? প্রম পদক্ষেপ হচ্ছে, শিশুটির যে কোনো সমস্যা হয় নাই সেটা নিশ্চিত করতে তাকে শিশুরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। শিশুটি উদ্বিগড়ব ও বিষনড়ব হলে তাকে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে। এছাড়া. কিছু কিশোর-কিশোরীর বিপনড়ব মানসিক অবস্থা কাটিয়ে উঠতে অতিরিক্ত সাহায্যের প্রয়োজন হতে পারে।

রোবোল্যান্ড

– উঁহু, আজ আমি স্কুলে যাব না।

– তুই যাবি তোর বাপও যাবে।

– তাহলে আজকে আব্বুকেই স্কুলে পাঠিয়ে দাও।

বাঁদর ছেলে। ওঠ, নাহলে এক্ষুনি তোর বিছানায় পানি ঢালবো। রাগত স্বরে বলেন মা।

আম্মু দয়া করে ও কাজটি কোরো না। পাশ ফিরে শুতে শুতে বলে ও।

তোর ঘুম ভাঙাতে পানি ঢালার বিকল্প আর নেই। ক্ষেপেছেন মা।

তাতে তোমার কষ্টটাই বাড়বে। ভেজা বিছানাপত্র শুকাতে তোমারই কষ্ট করতে হবে। পাতলা কাঁথাটা ভালো করে মুড়ি দিতে দিতে বলে ছেলে।

মা আর ধৈর্য্য ধারণ করতে পারেন না। ডান হাতে কাঁথা সরিয়ে বাম হাতে আলভীর কান ধরে বলেন, ওঠ ওঠ, তোর স্কুলের দেরি হয়ে যাচ্ছে। ঘুম কাতুরে ছেলে কোথাকার। আলসের সম্রাট, কুড়ের রাজা, ঘুমের বস্তা। ওঠ ওঠ, জলদি ওঠ।

‘আউ’ মুখে উচ্চারণ করে তড়াক করে উঠে বসে মায়ের হাত থেকে কান ছাড়িয়ে ঘুম ঘুম চোখে পিট পিট করে চায় আলভী মায়ের মুখের দিকে।

প্রতিদিন সকালে তোকে এভাবে ডাকতে হয় কেন? দিন কে দিন তুই কি ছোট হচ্ছিস? সময়জ্ঞান কবে হবে তোর। জানতে চান মা।

হা..আ.আ..আ…আ…। করে বোয়ালমাছের মতো ইয়া বড় হাঁ করে হাই তুলে আড়ামোড়া ভাঙতে যায় আলভি। মা তাতে বাদ সাধেন। বাম হাতে ওর কাঁথা নিয়ে ওর মুখে ঠেসে ধরেন। মুখে বলেন, কতবার বলেছি, হাই তোলার সময় হয় ডান হাতের সোজা পাশ অথবা বাম হাতের উল্টা পিঠ দিয়ে মুখ ঢাকতে। ছনড়বছাড়া বাপের ছনড়বছাড়া ছেলে কোথাকার। আদব- কায়দার বালাই নেই ওর মধ্যে।

বলি ছেলেটা কি শুধুই আমার? সাতসকালে বাপ-ছেলে তোমার কোন পাঁকা ধানে মই দিলো শুনি। জামার হাতার বোতাম লাগাতে লাগাতে আলভীর রুমে প্রবেশ করতে করতে বলেন আলভীর আব্বু।

ছেলেকে লাই দিয়ে দিয়ে তো দিন কে দিন কুড়ের বাদশা বানাচ্ছো। অভিমান মায়ের কণ্ঠে।

হুম, কুড়ের বাদশা। তার মানে আমি হলাম কুড়ের বাদশার আব্বা হুজুর আর তুমি হলে কুড়ের বাদশার আম্মা হুজুর। হুম দারুণ বিষয়। ভাববারও বটে। চমৎকার ভঙ্গিতে বলেন আলভীর আব্বু।

এই হয়েছে জ্বালা। কোনো কথা পড়ার জো নেই। সাথে সাথে উত্তর রেডি বাপ-ছেলের। বলছি কি আর উত্তর দিচ্ছে কি? অভিমানী সুরে বলে চলে যেতে চাইছিলেন আলভীর মা।

আলভী ঝপ করে ওর মায়ের ডান হাত পাঁজা করে ধরে বলে, আম্মু আজ স্কুলে না গেলে হয় না?

মা রেগেমেগে ওকে কিছু বলতে যাচ্ছিলেন। তার আগেই আব্বু বাদ সাধেন। বললেন, পিচ্চি খোকার মতো স্কুলে না যাবার আবদার করছো কেন? কোনো স্যারের পড়া তৈরি করতে বুঝি আজ বাকি আছে?

না মানে..। মায়ের মুখের দিকে তাকিয়ে থেমে যায় আলভী।

মা দাঁতের ওপর দাঁত চেপে বলেন, তুমি যাবে সাথে তোমার বাপও যাবে। ঝাড়া মেরে হাত ছাড়িয়ে ঘর থেকে বের হয়ে যান তিনি।

ক্যাবলাকান্তের মতো মায়ের গমন পথের দিকে তাকিয়ে থাকে আলভী।

আব্বু এগিয়ে এসে আলভীর মাথায় হাত বুলিয়ে বলেন, চলো বাবা, আর দেরি কোরো না। সাত সকালে তোমার মা ক্ষেপেছেন। আর রক্ষে নেই। তুমিও হচ্চ কেমন। প্রতি সকালে তোমাকে ডাকতে হবে কেন? যাও যাও স্কুলের জন্য প্রস্তুত হও।

আলভী খাট থেকে নেমে বাথরুমের দিকে যায় আর আব্বু যান ডাইনিংয়ের দিকে।

একটু পরে আলভী প্রস্তুত হয়ে ডাইনিং টেবিলে এসে বসে। আব্বু ওকে ইশারায় খেতে শুরু করতে বলেন।

আজ আম্মু আটার রুটি বানিয়েছেন আর ডিম ও আলু ভাজি করেছেন। ওর সামনে সবকিছু রেডি থাকায় ও রুটির প্লেট টেনে নিয়ে রুটি ছিঁড়ে পাশে রাখা আলু ভাজি মাখিয়ে যেই না এক লোকমা মুখে পুরবে অমনি শোনে মায়ের কণ্ঠ পাশের রুম থেকে ভেসে আসছে, ছেলে-মেয়ে আর বাপ মিলে আমার হাড় পর্যন্ত জ্বালিয়ে ছাড়বে।

বাপ-বেটা একে অপরের দিকে চায়। বাপ সিরিয়াস হয়ে ইশারায় ছেলেকে বোঝায় নীরবে খেয়ে যাও। নইলে রুটির সাথে আরো বকুনি আছে বরাতে।

কোলে করে এনে ছোট মেয়েকে চেয়ারে বসায় মা। মুখে বলেন, পড়ে যাসনে যেন। তিনি জানেন ওকে বলা আর না বলা সমান। তবে বলার উদ্দেশ্য হলো বাপ ও ছেলেকে সতর্ক করা। যেন ওর দিকে নজর রাখে। বলে চলে যান ড্রইংরুমের দিকে।

মেয়ে এ সময় একটা ঝিমুনি দিতে কাত হচ্ছিল বাবা দ্রুত খাওয়া রেখে ওকে গিয়ে ধরেন। ফিক্ করে হেসে ওঠে আলভী। বাবা ইশারায় চড় দেখান ছেলেকে।

বাবা মেয়েকে ঝাঁকি দিয়ে বলেন, আম্মু সোনা, চোখ খোলো, চোখ খোলো মামণি।

মা তখন হাজির হয়ে আজকের দৈনিক পত্রিকাটি বাবার হাতে দিয়ে বলেন, থাক থাক, ওকে আর ঘুম ভাঙাতে হবে না। ও ঘুমাক।

অবশ্য প্রতিদিনেই ও এভাবে ঘুমায়। ঘুমন্ত মেয়েকে মা চেয়ারে বসিয়ে খাওয়ান। তারপর ওকে নিয়ে যান স্কুলে। ওর ঘুম পুরোপুরি ভাঙে ক্লাস রুমে ঢুকে বন্ধুদের সাড়া-শব্দ পেয়ে।

এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে খেলে কবে না ওর গলায় খাবার আটকে যায়? আশংকায় বললেন বাবা।

ও আমার মেয়ে ওর গলায় কিছুই আটকাবে না। নিরামিশ উত্তর মায়ের।

বাবা থমমত খেয়ে গেলেন। স্বাভাবিক হয়ে তারা মুখের দিকে তাকিয়ে বললেন, যাও ছেলেটাকেও তোমায় দিয়ে দিলাম।

আলভী তাড়াতাড়ি মুখের গ্রাস কোঁৎ করে গিলে বলল, না না না, আমি দুজনারই থাকতে চাই। দয়া করে আমাকে কারো একজনের ভাগে দিও না।

মা এবার ফিক করে হেসে দিলেন। স্কুলড্রেস পরা অর্ধঘুমন্ত মেয়ের পাশে বসতে বসতে বললেন, অনেক হয়েছে। সবাই দ্রুত খাও। সময় চলে যাচ্ছে। বলে মেয়েকে খাওয়ানো শুরু করেন তিনি।

বাবা ডান হাতে খাবার খান আর বাম হাতে পত্রিকার পাতা উল্টান। হঠাৎ মুখের গ্রাস গিলে হাঁ করে মনোযোগসহকারে একটা নিউজ পড়া শুরু করলেন।

মা বলেন, কী ব্যাপার। খাওয়া বন্ধ করে মনোযোগসহকারে কী পড়ছো। গালে তো মাছি ঢুকে যাবে।

পুরো তিন মিনিট পড়ে তারপর চোখ তুললেন। বললেন, নাহ! সরকার আর পারল না। ইসরাইলসহ কয়েকটি দেশ স্বীকৃতি দিয়েই দিল। পুরো দ্বীপটাই হাতছাড়া হয়ে গেল।

কী হলো? মায়ের জিজ্ঞাসা।

বঙ্গোপসাগরের ওই ছোট্ট দ্বীপটাকে সরকার রোবটদের হাত থেকে রক্ষা করতে পারলো না। রোবটরা ওই দ্বীপটাকে ‘রোবোল্যান্ড’ নাম দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে।

বাংলাদেশের জন্য এমন আরো অনেক কিছুই সম্ভব। অত ভাবাভাবি বাদ দাও। দ্রুত বের হও ওদের স্কুলের দেরি হয়ে যাবে। মায়ের উত্তর।

দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে আবার খাবারে মনোযোগ দেন বাবা। আর ভাবেন আকাশ-পাতাল, দেশমাতৃকার কথা।

আলভীরা দুই ভাই-বোন। আলভী ক্লাস সেভেনে পড়ে আর ওর ছোট বোন পড়ে ক্লাস ওয়ানে। ওর আব্বু একটি প্রাইভেট ফার্মে বড় কর্মকর্তা। আব্বু ওকে অফিসে যাবার সময় স্কুলে নামিয়ে দিয়ে যান। আর মা ছোট বোনকে নিয়ে স্কুলে যান। দু’জনের ছুটি প্রায় একই সময়ে হওয়ায় আব্বু গাড়ি পাঠিয়ে দিলে গাড়ি আলভীকে নিয়ে ওর ছোট বোনের স্কুল ঘুরে মা ও বোনকে নিয়ে বাড়ি আসে। এটা ওদের নিত্যদিনের রুটিন।

দুই

আজ বৃহস্পতিবার। হাফ স্কুল। অন্য বৃহস্পতিবারের তুলনায় আজ আগেভাগে স্কুল ছুটি হয়েছে। স্কুলের স্যারদের কি এক জরুরি মিটিং আছে তাই তাড়াতাড়ি ছুটি দেয়া হয়েছে আজ।

আলভী, তুষার আর মামুন ওরা তিনজন প্রাণের বন্ধু। ছুটির পর হাতে সময় থাকায় প্রাণখুলে আজ সারা স্কুল দৌড়াদৌড়ি করেছে। একটা খালি এক লিটারের পানির বোতলকে ফুটবল বানিয়ে সারা মাঠ ওটা নিয়ে ফুটবল খেলেছে তিন বন্ধু। ঘামে ভিজে হয়েছে জবজবা। ধুলায় হয়েছে ওদের শরীর মাখামাখি। যতক্ষণ বোতলে লাথি মারা যায় ততক্ষণ ওটা ছিল ওদের ফুটবল।

একসময় ক্লান্ত হয়ে তিন বন্ধু মাঠের দক্ষিণ পাশের কামিনী ফুলগাছের নিচে বসে।

চলো, আজ আমরা আমাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন করি। নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল তুষার।

কোন পরিকল্পনা? জানতে চায় মামুন।

আলভীও নিজের হাতঘড়ি দেখে বলল, কেন রেললাইন ধরে হাঁটতে হাঁটতে বাসায় ফেরা!

মামুন বলল, তা আজ করা যায়। কিন্তু! স্কুল ভ্যানড্রাইভার আঙ্কেলকে কী বলবো?

বলে আয় আজ তিন বন্ধু মিলে একসাথে বাসায় ফিরব। তাই ভ্যানে যাচ্ছিস, না। বলল তুষার। আর আলভী, তুই তোর আব্বুকে মোবাইল কর। বল আমরা তিন বন্ধু আজ একসাথে বাসায় ফিরবো। গাড়ি পাঠানোর দরকার নেই।

মহাপ-িত আমার। মামুন না হয় ভ্যানড্রাইভার আঙ্কেলকে বলল, কিন্তু আমি আব্বুকে মোবাইল করতে মোবাইল পাবো কোথায়? বলে ভাবতে থাকে আলভী।

হুম, পুরোটাই রং বলা হয়েছেরে। তাহলে এখন কী হবে? বলল তুষার। মুখে হাত দিয়ে ভাবতে বসল যেন ও।

ঠিক তখন স্কুলের বারান্দা থেকে পিয়ন ওদের তিনজনের দিকে তাকিয়ে বলল, এই ছেলেরা তোমাদের মধ্যে আলভী কে?

আলভী উঠে দাঁড়িয়ে বলল, আঙ্কেল আমি। কী হয়েছে? বিস্ময় ওর কণ্ঠে।

তোমার আব্বু তোমাকে ফোন করেছেন, বলল পিয়ন। আলভী বন্ধুদের দিকে একবার তাকিয়ে দৌড়ে যায় স্কুলের অফিসের দিকে। দুই বন্ধু ওর গমন পথের দিকে তাকিয়ে থাকে।

উৎকন্ঠা নিয়ে অপেক্ষা করে তুষার আর মামুন। দুই মিনিট পরে ফিরে আসে আলভী।

কিরে,কী হলো জানতে চায় মামুন।

ওয়াও, হুউ। বলে পাগলের মতো শূন্যে একটা লাফ মারে আলভী। পরিকল্পনা বাস্তবায়ন এখনই শুরু।

মানে? বসা থেকে উঠে দাঁড়িয়ে জানতে চায় তুষার।

মানে হলো আব্বু বললেন, ড্রাইভার আঙ্কেলের আজ আসতে একটু দেরি হবে। ততক্ষণ স্কুলে অপেক্ষা করতে। আমি সাথে সাথে জানিয়ে দিয়েছি আমি গাড়িতে ফিরছি না। আমরা তিন বন্ধু একসাথে আজ বাসায় ফিরছি। আম্মুকেও জানিয়ে দিতে যে, আমরা তিন বন্ধু মিলে আজ ফিরবো। সুতরাং গাড়ি যেন না পাঠায়, বলল আলভী।

তোর আব্বু রাজি হয়ে গেল? মামুন অবাক! কারণ কখনো ওকে একা ছাড়েনি ওর আব্বু- আম্মু।

রাজি হতে কি চায়? আমি জোর করেছি। বলেছি গাড়ি পাঠানো লাগবে না, বলে ফোন রেখে দিয়েছি। বলে একটা নিঃশ্বাস ছেড়ে আবার বলা শুরু বলে আলভী, চল চল, তাড়াতাড়ি চল। মামুন, তুই ড্রাইভার আঙ্কেলকে বলে আয়। বলে ও হাঁটা ধরে ক্লাসরুমের দিকে ব্যাগ নিতে। ওর পিছে তুষার আর মামুনও যায়।

তিন

তোমাদের দিয়ে কোনো কাজ হবে না। যাদেরকে আনতে বললাম তাদের না এনে আনলে অন্য ছেলেরে ধরে। অকর্মার ঢেঁকি এক একটা।

মাই লর্ড, মাফ করবেন। আসলে আমরা ব্যাপারটা বুঝতে পারছি না। আমাদের যেটা নির্দেশ দিয়েছেন সেটাই তো আমরা পালন করেছি। মানে যেমন ছেলেদের ধরে আনতে বলেছেন তেমনই তো এনেছি। বিনয়ের সাথে বলে এক রোবট।

বুঝতে পারছি না। নির্দেশ পালন করেছি। যেন বাচ্চা ছেলের মতো ভেংচি কাটে লর্ড নামের চার ফুট সাত ইঞ্চি লম্বা রোবট। অন্য রোবটদের থেকে তার দেহের গঠন কিছুটা ভিনড়ব। রাগে ফুঁসতে থাকে সে। লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে বলে, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তোদের মতো অপদার্থদের দিয়ে আমার কোনো কাজ হবে না।

মাথা উঁচু করে লর্ডের মুখের দিকে তাকিয়ে থাকে ওরা তিন রোবট। লর্ডের কী হলো? এই প্রম লর্ড এমন আবোল তাবোল বকছেন। কিন্তু কেন? সাহস সঞ্চয় করে এক রোবট বলল, মাই লর্ড, এনি প্রবলেম?

প্রবলেম তোর মু-ুতে। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তোদের আর আমার প্রয়োজন নেই। রাগ যেন সপ্তম মাত্রায় পৌঁছেছে লর্ডের।

‘দূর হয়ে যা’-এর অর্থ আমাদের জানা নেই। আর বার বার তোমাদের-তোদের বলছেন কেন? আপনিও তো আমাদের একজন অর্থাৎ আমাদের মতো রোবট। আপনার প্রোগ্রাম আমাদের থেকে উনড়বত এজন্য যে আপনি আমাদের লর্ড। সুতরাং, আমাদের ওপর দোষ চাপালে তা আপনার ওপরও বর্তাবে, বলল দ্বিতীয় রোবট।

এই রোবটের বাচ্চাদের নিয়ে এই হয়েছে জ্বালা। একটু বুদ্ধি-সুদ্ধি আর জ্ঞান দেওয়া হয়েছে অমনি প-িতগিরি শুরু করেছে। যত্তসব রোবটের বাচ্চা রোবট বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। নিপাত যা কুলক্ষণের দল।

মাই লর্ড, মনে হচ্ছে আপনার প্রোগ্রামে কোনো সমস্যা দেখা দিয়েছে। আপনি আমাদের বলেছেন রোবটের বাচ্চা। আপনার জানা কথা বাস্তবে রোবটের কোনো বাচ্চা হয় না। আপনার ব্যবহৃত অনেক শব্দ রোবট মেমোরিতে নেই। বলল তৃতীয় রোবট। আর দূর হয়ে যা মানে কি সামনে থেকে চলে যাওয়া?

এই কথাগুলো বুঝতে এত সময় লাগল? যা যা বেরিয়ে যা অকর্মার ঢেঁকি, অপদার্থেল দল।

আমাদের শব্দভা-ারে দূর হয়ে যা শব্দটাও নেই। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বলল প্রম রোবট।

তোদের আর দুঃখ-টুঃখ পেতে হবে না। দূর হ…দূর হ।

দুঃখ বুঝলাম। কিন্তু টুঃখ অর্থটা….? বাকি কথা আর বলা হলো না দ্বিতীয় রোবটের। লর্ডের ধমকে থেমে গেল ও।

লর্ড বলল, যা যা বেরিয়ে যা।

কোনো ভাবান্তর হয় না রোবটদের মাঝে। সামরিক কায়দায় স্যালুট দিয়ে বেরিয়ে যায় ওরা।

চার

বাংলাদেশের সীমানার মধ্যে বঙ্গপসাগরে জেগে ওঠা একটি ছোট্ট দ্বীপের নাম এখন রোবোল্যান্ড। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দ্বীপটি। কিন্তু এই দ্বীপটি এখন আর বাংলাদেশের নেই। এই ছোট্ট দ্বীপটির নামকরণের আগেই একদল রোবট বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এটি দখল করে নিয়েছে। ওরাই এর নাম দিয়েছে ‘রোবোল্যান্ড’। যা বিশ্বের মানচিত্রে এখন রোবোল্যান্ড হিসেবে পরিচিত। এখানে রোবটরা শুরু করেছে তাদের রাজত্ব। এখানে চলছে তাদের শাসন। অবশ্য এদেশের সমস্ত প্রজাও রোবট। রোবোল্যান্ড হলো পৃথিবীর একমাত্র রোবটভূমি। এখানকার রাষ্ট্রপ্রধানও এক রোবট। যাকে বলা হয় লর্ড। সমস্ত দ-মু-ের মালিক সে। তার কথা-ই আইন। তার হুকুমে চলে রোবোল্যান্ডের আইন, শাসন, বিচার, সমাজনীতি, অর্থনীতি। মোট কথা লর্ড হলো একচ্ছত্র ক্ষমতার অধিকারী।

আমাদের প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র ও ইসরাইলসহ কয়েকটি সাম্রাজ্যবাদী দেশ রোবোল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে। এবং তাদের অধিনস্থ রাষ্ট্রগুলোকে স্বীকৃত দিতে চাপ দিচ্ছে। জাতিসংঘ এক্ষেত্রে সাক্ষীগোপালের ভূমিকা পালন করছে। মুখে যেন মেরেছে ইয়া বড় এক চাইনিজ তালা। অবশ্য বাংলাদেশ তার দুর্বল পররাষ্ট্রনীতির কারণে হয়তো একসময় এই রোবোল্যান্ডকে স্বীকৃতি দিতে বাধ্য হবে এমনটাই ভাবছে সবাই।

রোবোল্যান্ডের এই রোবটগুলো বেশিরভাগ সময় বাংলাদেশেই ছিল। অর্থাৎ তারা ছিল বাসাবাড়ির কেয়ারটেকার, অফিস-আদালতের পিয়ন বা চর্তুশ্রেণির কর্মচারী, ভারী কলকারখানার শ্রমিক। মোট কথা মানুষের সাহায্যকারী হিসেবে তারা কাজ করত অন্যান্য দেশের মতো বাংলাদেশের প্রতিটি সেক্টরে।

রোবোল্যান্ড প্রতিষ্ঠার পর কিছু দেশপ্রেমিক সাংবাদিকের গোপন অনুসন্ধানে পাওয়া গেল এক অদ্ভুত তথ্য। আমাদের খুব কাছের প্রতিবেশী রাষ্ট্র থেকে যেসব রোবট আমদানি করা হয়েছিল বা তারা তাদের টাকায় লালিত আমাদের দেশের একশ্রেণির বুদ্ধিজীবীদের তারা যেসব রোবট উপহার হিসেবে দিয়েছিল তারাই সংগ্রামের মাধ্যমে এই দ্বীপে তাদের রাজত্ব কায়েম করেছে। অবশ্য ওদেরকে নেতৃত্ব দিয়েছিল যে রোবট সে কোথা থেকে এসেছে তা কেউ বলতে পারে না। সেই নেতাই হলো ওদের লর্ড। দেবতার মতো ভক্তি-শ্রদ্ধা করে তাকে অন্য রোবটরা।

আজ সকালে লর্ড গোপনে কয়েকজন রোবট পাঠিয়েছিল বাংলাদেশে। উদ্দেশ্য কয়েকজন পথশিশুদের ধরে আনা রোবল্যান্ডে এবং তাদের ওপর পরীক্ষা চালানো।

লর্ড নির্দেশনা দিয়েছিল রেললাইনের ধারের বস্তিগুলোয় অথবা রেলস্টেশনে পথশিশুদের বেশি পাওয়া যাবে। এদের বৈশিষ্ট্য এরা জটলা পাকিয়ে খেলা করে, কেউ কেউ মারামারি করে আর অন্যরা উৎসাহ দেয়, কেউ চুপচাপ বসে থাকে, কেউবা কুড়ায় কাগজ, কেউ ভিক্ষা করে, পাগলের মতো বসে আকাশ পাতাল ভাবে কেউ কেউ, দস্যিপনায় মেতে জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত রেলে কেউ ওঠে, কেউ নামে, চলন্ত ট্রেনের ছাদে দৌড়ায় ওরা। ওদের চেহারা হয় মলিন। চুল থাকে উসকোখুসকো। কত দিন ওদের পোশাকে সাবান পড়ে না তা অনুমান করা বড়ই কষ্টকর ব্যাপার। ওরা কথা বলে বিভিনড়ব আঞ্চলিক ভাষায়। গালাগাল ওদের মুখের বুলি।

ওই তিন রোবট মানুষের ছদ্মবেশে গিয়েছিল ওই নির্দেশনা মোতাবেক ঢাকার বড় মগবাজারের ওয়্যারলেস রেলগেটের রেল লাইনে…

(আগামী সংখ্যায় সমাপ্য)

ইসলামে হিজরি নববর্ষ ও মুসলমানের কৃষ্টি কালচার

হিজরি ক্যালেন্ডারের প্রম মাস হলো মহররম। এ মাসের সঙ্গে জড়িয়ে আছে ইসলামের জয়-পরাজয়, উত্থান-পতন ও সুখ-দুঃখময় বিভিনড়ব ঘটনা। মহররম আরবি শব্দ। এ শব্দটি সম্মানিত, পবিত্র ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। মহররম মাসের ১০ তারিখকে ‘আশুরা’ বলা হয়। আশুরা দিবসের কারণে মহররম মাস বেশি ফজিলতপূর্ণ। হজরত হোসাইনের (রা:) শাহাদত আশুরাকে আরো স্মরণীয় করেছে। মূলত হিজরতের ঘটনাকে স্মরণ করে হিজরি সনের প্রবর্তন করা হয়েছে। এ সনের গণনা হয় চাঁদের হিসেবে। এ জন্য হিজরি বর্ষকে চান্দ্রবর্ষও বলা যায়। ইসলামের অভ্যুদয়ের পর পবিত্র মক্কায় ইসলামবিরোধীদের নির্যাতনের মুখে নবুয়তের ১৩তম বছরে হজরত মুহাম্মাদ সা: তৎকালীন ইয়াসরিবে (আজকের মদিনায়) হিজরত করেন। অবশ্য এরও কয়েক বছর আগে থেকে নবীজির সা: নির্দেশে অনেক সাহাবি একা, সপরিবারে ও কোনো কোনো পর্যায়ে কাফেলাসহ প্রমে আবিসিনিয়ায় ও পরবর্তী সময়ে ইয়াসরিবে হিজরত করেন। সংকটাপনড়ব জীবন ও ধর্মীয় বিশ্বাস রক্ষায় মুসলিমরা ঘর-বাড়ি ও স্বজন ত্যাগ করে হিজরতের পথ বেছে নেন। হিজরতের পর থেকেই মুসলমানদের ঘুরে দাঁড়ানোর যুগের সূচনা হয়। ইসলামের বিকাশ ও জয়যাত্রার ইতিহাসে হিজরতের তাৎপর্য তাই ব্যাপক। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুকের (রা:) শাসনামলে রাষ্ট্রীয় কাজের সুবিধার্থে সন গণনার প্রয়োজন হলে এই হিজরত থেকেই ইসলামি সন গণনা শুরু করার নির্দেশ জারি করা হয়।

মুসলমানদের কাছে হিজরি ক্যালেন্ডার অন্য যেকোনো ক্যালেন্ডারের মতো নয়। মুসলমানরা এ ক্যালেন্ডারের হিসাবে নামাজ, রোজা, যাকাত ও হজের মতো ইবাদতগুলো পালন করে থাকে। আর এসব পালন করতে গিয়ে তাদের অনেক ত্যাগ ও কষ্ট স্বীকার করতে হয়। মুসলমানের জীবনে কোনো ভোগ নয়, ত্যাগই তার সাধনাÑ এটাই মনে করিয়ে দেয় এই ক্যালেন্ডার। কারণ হিজরি ক্যালেন্ডার কোনো মানুষের জন্ম বা মৃত্যুকে উপলক্ষ করে শুরু হয়নি। তা শুরু হয়েছে হজরত রাসুলুল্লাহ সা: ও তারা সাহাবিদের জন্মভূমির মায়া ত্যাগ করার মতো ত্যাগের চরম পরাকাষ্ঠা দেখানোর মধ্য দিয়ে। সে হিসেবে বলা যায়, হিজরি ক্যালেন্ডারের অন্যতম বৈশিষ্ট্যই হলো জীবনে ত্যাগ ও তিতিক্ষার প্রতিফলন ঘটানো।

মুসলিম জীবনে হিজরি সন ও তারিখের গুরুত্ব অনস্বীকার্য। কারণ হিজরি সন এমন একটি সন, যার সাথে মুসলিম উম্মাহর তাহজিব-তামাদ্দুন ও ঐতিহ্যের ভিত্তি সম্পৃক্ত। মুসলমানদের রোজা, হজ, ঈদ, শবেবরাত, শবেকদর, শবেমিরাজসহ ইসলামের বিভিনড়ব বিধি-বিধান হিজরি সনের ওপর নির্ভরশীল। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আনন্দ- উৎসবসহ সব ক্ষেত্রেই মুসলিম উম্মাহ হিজরি সনের অনুসারী। দুঃখজনক হলেও সত্য যে, হিজরি সনের পহেলা মাস মহররম একের পর এক আমাদের দুয়ারে হাজির হয় ঠিক, কিন্তু হিজরি সনের নব আগমন উপলক্ষে হৈ-হুল্লোড় নেই, নেই কোনো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়ার বিশেষ কোনো আয়োজন। যেমনভাবে বিশেষ আয়োজন পরিলক্ষিত হয় ঈসায়ি নববর্ষ কিংবা বাংলা নববর্ষের আগমনে।

ঈসায়ি নববর্ষ কিংবা বাংলা নববর্ষের আগমনে আমাদের দেশের অনেকেই অপসংস্কৃতির চর্চায় মেতে ওঠে। এতে ইসলামি বিধিনিষেধের তোয়াক্কা করা হয় না। ঈসায়ী নববর্ষ কিংবা বাংলা নববর্ষকে যেভাবে গুরুত্ব তথা আনুষ্ঠানিকতার মাধ্যমে উদযাপন করা হয় এবং হিজরি নববর্ষের প্রতি অবহেলা দেখে মনে হয় হিজরি নববর্ষের যেন আমাদের প্রয়োজনই নেই। অথচ হিজরি নববর্ষকে গুরুত্বসহকারে পালন করাই ছিল আমাদের মুসলিম অধ্যুষিত দেশে কাম্য।

যাক, এখন আসি মূল কথায়। যেসব উপাদান মুসলিম উম্মাহকে উজ্জীবিত করে তন্মধ্যে হিজরি সন অন্যতম। বিশ্ব মুসলিম উম্মাহর কৃষ্টি-কালচারে হিজরি সনের গুরুত্ব অপরিসীম। হিজরি সন গণনার সূচনা হয়েছিল ঐতিহাসিক এক অবিস্ময়রণীয় ঘটনাকে উপলক্ষ করে। রাসুল সা: এবং তাঁর সঙ্গী-সাথীবর্গের মক্কা থেকে মদিনায় হিজরতের ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্যই আরবি মহররম মাসকে হিজরি সনের প্রম মাস ধরে সাল গণনা শুরু হয়েছিল। আল্লাহর নির্দেশ পালনার্থে তথা দ্বীনের স্বার্থে পবিত্র মক্কা থেকে মদিনায় রাসুল সা: এবং সাহাবায়ে কেরামগণের হিজরতের বছর থেকেই হিজরি সনের সূচনা।

খলিফা হজরত উমর ফারুক (রা:)-এর শাসনামলে ১৬ হিজরি সনে, প্রখ্যাত সাহাবি হজরত আবু মুসা আশআরি (রা:) ইরাক এবং কুফার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। একদা হজরত আবু মুসা আশআরি (রা:) খলিফা উমরের (রা:) খেদমতে এ মর্মে পত্র লিখেন যে, আপনার পক্ষ থেকে পরামর্শ কিংবা নির্দেশ সংবলিত যেসব চিঠি আমাদের নিকট পৌঁছে তাতে দিন, মাস, কাল, তারিখ ইত্যাদি না থাকায় কোনো চিঠি কোন দিনের তা নিরূপণ করা আমাদের জন্য সম্ভব হয় না। এতে করে আমাদের নির্দেশ কার্যকর করতে সমস্যা হয়। অনেক সময় আমরা বিব্রত বোধ করি চিঠির ধারাবাহিকতা না পেয়ে। হজরত আবু মুসা আশআরির চিঠি পেয়ে হজরত উমর (রা:) এ মর্মে পরামর্শ সভার আহ্বান করেন যে, এখন থেকে একটি ইসলামি তারিখ প্রবর্তন করতে হবে। উক্ত পরামর্শ সভায় হজরত উসমান (রা:), হজরত আলী (রা:) সহ বিশিষ্ট অনেক সাহাবি উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের পরামর্শ ও মতামতের ভিত্তিতে ওই সভায় ওমর (রা:) সিদ্ধান্ত দেন ইসলামি সন প্রবর্তনের। তবে কোন মাস থেকে বর্ষের সূচনা করা হবে তা নিয়ে পরপস্পরের মাঝে মতভেদ সৃষ্টি হয়। কেউ মত পোষণ করেন রাসুল সা:-এর জন্মের মাস রবিউল আওয়াল থেকে বর্ষ শুরু করার। আবার কেউ কেউ মত পোষণ করেন রাসুলের ওফাতের মাস থেকে বর্ষ শুরু করা হোক। অন্যান্যের মতে হুজুর সা:-এর হিজরতের মাস থেকে বর্ষ করা হোক। এভাবে বিভিনড়ব মতামত আলোচিত হওয়ার পর হজরত উমর (রা:) বললেন, হুজুর সা:-এর জন্মের মাস থেকে হিজরি সনের গণনা শুরু করা যাবে না। কারণ খ্রিষ্টান সম্প্রদায় হজরত ঈসা আ:-এর জন্মের মাস থেকেই খ্রিষ্টাব্দের গণনা শুরু করেছিল। তাই রাসুলের জন্মের মাস থেকে সূচনা করা হলে বাহ্যত খ্রিষ্টানদের অনুসরণ ও সাদৃশ্যতা হয়ে যায়, যা মুসলমানদের জন্য পরিত্যাজ্য। এ সম্পর্কে রাসুলের বাণীÑ ‘তোমরা ইয়াহুদি-খ্রিষ্টানদের অনুসরণ কোরো না।’ (বুখারি ও আবু দাউদ শরিফ)

অপরদিকে হুজুর সা:-এর ওফাত দিবসের মাস থেকেও গণনা শুরু করা যাবে না, কারণ এতে হুজুর সা:-এর মৃত্যুব্যথা আমাদের মাঝে বারবার উত্থিত হবে। পাশাপাশি অজ্ঞ যুগের মৃত্যুর শোক পালনের ইসলামবিরোধী একটি কুপ্রারই পুনরুজ্জীবন ঘটবে। হজরত ওমর (রা:)-এর দিকনির্দেশনামূলক বক্তব্যকে হজরত উসমান (রা:) ও হজরত আলী (রা:) এক বাক্যে সহমত পোষণ করে বললেন, এরই পরিপ্রেক্ষিতে খলিফা হযরত উমর ফারুক (রা:) হিজরতের বছর থেকেই ইসলামি দিনপঞ্জী গণনার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয় হিজরতের ১৬ বছর পর ১০ জুমাদাল উলা ৬৩৮ খ্রিষ্টাব্দে। মোদ্দাকথা, আমিরুল মুমিনিন হজরত ওমর (রা:)-এর শাসনামলে হিজরি সনের গণনা সূচনা করা হয়। এটাই ছিল হিজরি সনের প্রেক্ষাপট। মুসলিম জীবনে হিজরি সনের গুরুত্ব অপরিসীম। এ প্রসঙ্গে আল্লাহপাক ইরশাদ করেন, ‘নিশ্চয়ই আল্লাহর কাছে গণনা হিসেবের মাস হলো বারোটি।

আর হিজরি সনের প্রম মাস হলো মহররম। মহররম একটি তাৎপর্যম-িত ও বরকতময় মাস। মুসলিম ইতিহাসে এ মাসটি বিভিনড়ব কারণে মর্যাদায় অধিষ্ঠিত। কুরআন কারিমে এ মাসটিকে ‘শাহরুল্লাহ’ তথা আল্লাহর মাস বলে ঘোষণা দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে মহান আল্লাহ তা’য়ালা ইরশাদ করেন, ‘চারটি মাস রয়েছে যেগুলো সম্মানিত মাস। সেগুলোর মধ্যে অন্যতম একটি হলো মহররম। (সুরা তাওবাহ : ৩৬)

আর এ মাসেই রয়েছে ফজিলতপূর্ণ ‘আশুরা’। মহররমের দশম তারিখে ঐতিহাসিক ‘কারবালা’ সংঘটিত হয়েছিল। এছাড়াও বহু গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে ঘটেছে এবং ভবিষ্যতেও এই দিনে আরো অনেক ঘটনা ঘটবে। মহররমের ফজিলতপূর্ণ অনেক আমল রয়েছে তন্মধ্যে অন্যতম হচ্ছে নফল রোজা।

হজরত ইবনে আব্বাস (রা:) বর্ণনা করেন, আমি রাসুল সা:কে এই দিন (আশুরার) এবং এই মাসে রমজানের রোজার চেয়ে অন্য কোনো রোজাকে এত গুরুত্ব দিতে দেখিনি। (মিশকাত শরিফ)

রাসুলুল্লাহ সা: ইরশাদ করেনÑ ‘আমার বিশ্বাস যে, আশুরার রোজার বিনিময়ে আল্লাহ তা’য়ালা বিগত এক বছরের গোনাহ মাফ করে দেবেন।’ (তিরমিজি শরিফ)

হিজরি সনের গুরুত্ব অনস্বীকার্য। বিশেষ করে হিজরি সনের সম্পর্ক চাঁদের সাথে থাকার কারণে এই সনের তাৎপর্য অত্যন্ত ব্যাপক। এই চাঁদের হিসাবে মুসলমানদের অনেক ইবাদত-বন্দেগি, আচার-অনুষ্ঠান পালিত হয়ে থাকে। কাজেই সর্বক্ষেত্রে হিজরি তারিখকে গুরুত্ব দেয়া প্রত্যেক মুসলামনের কর্তব্য।

অতএব, আসুন সবাই মিলে নতুন হিজরি সনে আমাদের জীবনে ইসলামের আলোকে ত্যাগের শিক্ষা বাস্তবায়ন করি। বিদায় ১৪৪১, স্বাগতম ১৪৪২ হিজরি।

গুপ্তধন (পর্ব ১৬)

(গত সংখ্যার পর)
গত দশটা দিন ভীষণ রকম পরিশ্রম গিয়েছে ইফতুর। ছোটমামী কেবল ডুপ্লেক্স ফ্ল্যাটটি μয় এবং লেনদেন সম্পনড়ব করে গেছেন। টাইলস ফিটিং, বাথরুম ফিটিং থেকে শুরু করে ইন্টেরিয়র ডিজাইনের পুরোটা কাজ ইফতুকেই তদারকি করে শেষ করতে হয়েছে। আরও তো কত রকমের কাজ। প্রত্যেকটা রুমের জন্য পর্দা কেনা, ফার্নিচার কেনা, বিছানা-বালিশ চেয়ার টেবিল সবই নতুন করে করতে হয়েছে। রুমের কালার এবং পর্দার কালারের সাথে ম্যাচিং করে জিনিসপত্র কেনা আসলেই টাফ। এ কয়দিন এষাকেও বঞ্চিত করেছে ও। কেনাকাটার সময় মাঝে মাঝে সাথে থেকেছে এষা। কিন্তু ফিরতে ফিরতে রাত হয়ে গেলে বাবার বকা খেতে হয়েছে দু-একদিন। সবশেষে ইলেকট্রনিক্স পণ্যগুলোর কেনাকাটা শেষ করে কিছুটা হাঁফ ছেড়েছে ইফতু। কম কিছু তো নয়। এসি ফ্রিজ টিভি ওভেন…।
ড্রয়িংরুমটা বেশ বড়। দুই সেট সোফা কেনা হয়েছে পর্দার সাথে ম্যাচ করে। অসাধারণ একটা ঝাড়বাতি আর একটা শোকেসও রাখা হয়েছে ড্রইংরুমে। বেশ কিছু বই সাজানো আছে সে শোকেসে। ইতিহাস সাহিত্য রাজনীতি আর ধর্মবিষয়ক বই।

কুসুম আপুর পরীক্ষা শেষ হয়েছে পরশু। গতকালই চলে এসেছেন তিনি। ফিনিশিং টাচে তাকে সাথে পাওয়ায় বেশ আস্থা পেয়েছে ইফতু। অবশ্য ওর প্রত্যেকটা কাজই নাকি ইউনিক হয়েছে, বলেছেন কুসুম আপু।
আজ সকাল থেকে সবাই আসা শুরু করেছে এ বাসায় । খুব ভোরে গাবতলী এসে নেমেছেন নানা ভাইয়া, ইফতুর আম্মু, সাজিদ, শিমু আর কুসুমের আম্মা। তিন মামা আর ছোট খালা একটা বড় মাইμো নিয়ে রওনা হয়েছেন সপরিবারে। আসতে আসতে বিকেল। ঢাকায় জেলা প্রশাসক সম্মেলন চলছে। ডিসি আঙ্কেলকে দাওয়াত দেয়া হয়েছে। তিনি আসবেন বলেছেন।

জাফর আঙ্কেলের সাথে সারাক্ষণই যোগাযোগ হচ্ছে। দুপুর বারোটার দিকে বেনাপোল μস করে বাসে উঠেছেন তিনি। আসতে আসতে সন্ধ্যা। ইফতু বলেছে গাবতলী নেমে যেন ফোন দেয় তাকে। জরুরি কথা আছে। বাসায় যাবার আগেই যেন দেখা করে ইফতুর সাথে। সন্ধ্যা নামতে নামতে রীতিমতো আনন্দের হাট বসে গেল আসাদ গেটের কাছাকাছি মিরপুর রোডের ওপর অবস্থিত তিন হাজার স্কয়ার ফিটের ডুপ্লেক্স ফ্ল্যাটটায়। কেউ গল্প করছে, কেউ টিভি দেখছে। সেজো মামী যথারীতি কিচেনের দখল বুঝে নিয়েছেন। ছোটমামা দোতালায় একটা বেডরুমে শুয়ে আয়েশ করে ‘হিস্টরি অফ ইকনোমিক ডেভেলপমেন্ট অফ জাপান’ পড়ছেন আর বাচ্চারা নীল কার্পেটে মোড়ানো সিঁড়ি বেয়ে একবার ওপরে উঠছে তো একবার নিচে নামছে। সবার জন্য নতুন পোশাক কেনা হয়েছে। আজ খাবার আসবে বাইরে থেকে। সুতরাং বাসায় আয়োজন শুধু চা আর কফির। ফ্রিজে আইসμিম চকলেট আর ড্রিংকস রাখা আছে। অফুরন্ত। যে যার মতো খাচ্ছে।

দিলরুবাদেরকেও নিয়ে আসা হয়েছে শেষ বিকেলে। তবে বাসায় উঠানো হয়নি। কাছাকাছি একটা চাইনিজ রেস্টুরেন্টে অপেক্ষা করছে। সাজিদ সঙ্গ দিচ্ছে ওদের।
সন্ধ্যার পরপরই ফোন এলো জাফর আঙ্কেলের। একটা সিএনজি নিয়ে আগেই রওনা হয়েছিল ইফতু। সোজা নিয়ে আসা হলো তাকে নতুন ফ্ল্যাটে। সারাদিনের জার্নিতে ধূলিমলিন চেহারা, পুরাতন জামাকাপড় আর কিম্ভূতকিমাকার ব্যাগ হাতে এমন একটা ভবনে উঠতে বেশ সংকোচ বোধ করছিলেন তিনি। কিন্তু লিফট থেকে বের হয়ে বিস্মিত হয়ে গেলেন জাফর সাহেব। চোখের সামনে একি দেখছেন!

আলো ঝলমলে এক ড্রইংরুম। দরজায় ফিতা আর কাঁচি নিয়ে দাঁড়িয়ে আছে ফুটফুটে কিছু শিশুকিশোর আর তাদের সম্ভ্রান্ত অভিভাবকেরা। দিলরুবা আর ওর মাকে নিয়ে চুপি চুপি পেছনে এসে দাঁড়িয়েছে সাজিদ। যতই অবাক করা ঘটনা ঘটুক না কেন, কোনো শব্দ করা যাবে না, এমনটাই বলা আছে ওদের। কুসুম আর এষা এগিয়ে এলো।

– মুঘল সা¤্রাজ্যের শেষ সম্রাট এর পঞ্চম পুরুষ জনাব জাফর বাহাদুর! আপনাকে আপনার নতুন প্রাসাদে সুস্বাগতম! এই নিন, ফিতা কাটুন। আজ থেকে এই প্রাসাদ এবং এর ভেতরকার যাবতীয় সম্পদ আপনার।
কম্পিত হস্তে ফিতা কাটলেন জাফর বাহাদুর। চারদিকে বিপুল করতালি। মুহুর্মুহু ফ্লাশ দিচ্ছে সাজিদের নতুন ডিএসএলআর।

– এইবার রাজকুমারীকে মুকুট পরানোর পালা। সম্রাট নিজের হাতেই তার কন্যাকে মুকুট পরিয়ে দেবেন, বলে একটা কাঁচের পাত্রে রাখা স্বর্ণ আর মূল্যবান পাথরে নির্মিত একটা মুকুট দেয়া হলো জাফর বাহাদুরের হাতে। ততক্ষণে ভিড় ঠেলে সামনে চলে এসেছে দিলরুবা। এতদিন পর মেয়েকে দেখে আগে জড়িয়ে ধরবে না মুকুট পরাবে তা নিয়ে দ্বিধায় পড়ে গেলেন জাফর সাহেব। প্রমে মুকুটই পরানো হলো। পরীর মতো লাগছে দিলরুবাকে। তারপর জড়িয়ে ধরলেন। দীর্ঘ বিচ্ছেদের পর বাবা মেয়ের মিলন সবার চোখে পানি এনে দিলো। দিলরুবার মা-ও কাঁদলেন অনেকক্ষণ, ইফতুর মাকে কাছে টেনে।

ডিসি সাহেব এলে ড্রয়িংরুমে বসল মূল আয়োজন। গুরুগম্ভীর কণ্ঠে শুরু করলেন তিনি।
– উদ্ধারকৃত সম্পদের পরিমাণ অনেক। প্রায় পঞ্চাশ হাজার স্বর্ণমুদ্রা। উদ্ধারকারী এবং জমির মালিক হিসেবে এই সম্পদের অর্ধেক পাবে চৌধুরী সাহেব আর তার চার নাতি। এ ব্যাপারে আপনার কোনো আপত্তি আছে?
– একদমই নেই। দিলরুবা আর তার বাবা একসাথে বলে উঠল। একটু কানাঘুষা, মুহূর্তেই আবার পিনপতন নিস্তব্ধতা।
– বরং বাকি অর্ধেক এত সহজে দেয়া হবে না আপনাকে। এজন্য আপনাকে প্রমাণ করতে হবে, মুঘল সম্রাটের একমাত্র বৈধ উত্তরাধিকারী আপনি।
জাফর বাহাদুর কিছু সময় চুপ করে থাকলেন, তারপর শুরু করলেন

– ১৮৫৭ সালের ২২ সেপ্টেম্বর আমার পিতামহের পিতামহ সম্রাট বাহাদুর শাহ জাফর পরাজয় নিশ্চিত জেনে দূর্গ ছেড়ে চলে যান। ইংরেজরা দিল্লীর মুঘল প্রাসাদে প্রবেশ করে একে একে ২৯ জন শাহজাদাকে হত্যা করে। হত্যা করে বহু রাজেন্যবর্গ এবং সেনা কর্মকর্তাকে। বিপ্লব ব্যর্থ হবার পর বাংলা মুল্লুকেও রক্তের বন্যা বইয়ে দেয় ইংরেজরা। দেশপ্রেমিক শত শত সৈনিককে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখে গাছে। দিনের পর দিন সেই লাশ ঝুলতে দেখেছে অনেকে বাহাদুর শাহ পার্কের গাছগুলোতে। শকুনে খেয়েছে, শেয়ালে খেয়েছে, কিন্তু কেউ সাহস করেনি সেই লাশগুলো নামিয়ে দাফন করার। প্রহসনের বিচার শেষে সম্রাটকে নির্বাসন দেয়া হয় মিয়ানমারে। সেখানেই তার মৃত্যু হয়।
সম্রাটের মৃত্যুর পর তার পুত্র জওয়ান বখত এবং জওয়ান বখতের পুত্র জামশেদ বখতকেও ইংরেজরা অন্তরীণ করে রাখে। ১৯০২ সালে জামশেদ বখতকে মুক্তি দেয়া হয়। জামশেদ বখতের পুত্র বেদার বখতই আমার বাবা। সম্রাট বাহাদুর শাহ জাফরের একমাত্র পুরুষ উত্তরাধিকারী আমি ছাড়া আর কেউ নেই। অবশ্যই আপনাদের জায়গা থেকে আপনারা খোঁজখবর নিয়েই সিদ্ধান্ত নেবেন।
– হঠাৎ এতগুলো সম্পদের মালিক হয়ে গেলে আপনি কী করবেন? কেউ একজন প্রশড়ব করল। কেঁদে ফেললেন জাফর বাহাদুর। ইফতুকে কাছে টেনে বললেন- আমার এই আব্বাজান যদি এরকম একটা ফ্ল্যাট আমার জন্য না করতো তাহলে হয়তোবা এরকম কিছু আমি তৈরি করতাম না। আমার পিতামহের পিতামহ সম্রাট বাহাদুর শাহ জাফর বাংলার মানুষের মুক্তির জন্য যে অর্থ বরাদ্দ করেছিলেন, সে অর্থ সে খাতেই ব্যয় হবে ইনশাআল্লাহ! জাফর বাহাদুরের কথা শুনে সবার চোখে পানি এসে গেল।
– মানুষটা এরকমই, বললেন দিলরুবার আম্মা।
খাওয়ার পর্ব যখন শুরু হলো তখন এলেন সর্বশেষ অতিথি। তিনি ইফতুর বাবা। গতকালই তার নতুন শো-রুম উদ্বোধন হয়েছে। কর্তব্যনিষ্ঠ মানুষটার দোকানে নাকি আজ প্রচুর ভিড় ছিল। সবাইকে সেবা না দিয়ে তিনি কিছুতেই বের হতে পারছিলেন না।

সমাপ্ত

মাহিনের কবুতর

স্কুল থেকে ফেরার পথে ভ্যানগাড়িতে ঝুলানো খাঁচায় ছয়টি কবুতর দেখে মাহিন বায়না ধরলো ওগুলো নেয়ার জন্য। সাদা সাদা কবুতরগুলো বড়ই মায়া মায়া। তার মায়েরও ভালো লাগলো বলে সেগুলো কিনে বাসায় নিয়ে গেলেন। মাহিনের চাকুরিজীবী বাবা কবুতরগুলো দেখা মাত্রই খ্যাচ করে উঠলেন।

এই ঝামেলা ঘরে এনেছো? কে এর দেখাশুনা করবে শুনি?
আমিই করবো, মাহিনের মা বললেন।
অবশেষে বাড়ির ছাদে তাদের থাকার ঘর হলো।

আসলে সেই থেকে মাহিনের বাবা ওদের দেখাশুনা শুরু করলেন। আর আজও তা অব্যাহত রয়েছে।
কবুতরগুলো খুঁটে খুঁটে দানা খায়। মাহিন তার প্রিয় কবুতর নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। ওদের ছোটাছুটি দেখে হাসে আর গান গায়। একদিন একটি পায়রা ডিম পাড়লো। পরের দিন আরো একটি। মাহিনের মনে আনন্দ বেড়ে গেলো বহু গুণ। তা দিয়ে আঠারো দিন পরে ফুটফুটে দুটি বাচ্চা ফুটালো। কত ছোট বাচ্চা! মাহিন ভাবতেও পারেনি। বাচ্চাগুলো মুখ হাঁ করে থাকে। পায়রা বাচ্চার মুখে ঠোঁট ঢুকিয়ে খাবার খাওয়ায়। দিনে দিনে বাচ্চাগুলো কেমন তরতর করে বেড়ে ওঠে। মাহিন দেখলো ছোট বাচ্চাটা একটু বড় হয়ে তারপর কেমন রোগা হয়ে যাচ্ছে। ওর সারা গায়ে গোটাগোটা দেখা দিয়েছে। কয়েকদিনর পর বাচ্চাটি মরে গেল। তাই মাহিনের খুব মন খারাপ হলো। স্কুল থেকে ফিরে দৌড়ে মাহিন ছাদে গিয়ে দেখে অপর বাচ্চাটি দ্রুত নিঃশ্বাস নিচ্ছে। এবং মাথা তুলতে পারছে না। রাতে সেই বাচ্চাটিও মারা গেল। মাহিনের কানড়বা দেখে মা-ও চোখের পানি ধরে রাখতে পারলেন না।

হঠাৎ একদিন মাহিনের মামা এলেন বেড়াতে। সব ঘটনা শুনে তিনি বললেন, শোনো মানুষের যেমন রোগবালাই হয় পশুপাখিরও হয়। কবুতরের রোগের কারণ হলোÑ ভেঁজা, স্যাঁতসেঁতে জায়গায় বসবাস। দূষিত বায়ুপ্রবাহের কারণে দূষিত পানির মাধ্যমে কবুতরের ঠা-াজনিত রোগ হয়ে থাকে।

রোপ বা নিউমোনিয়া রোগ হয় শীতকালে যদি বসবাসের স্থান ভেজা থাকে তবে। যদি গলার মধ্যে বিশেষ করে ঠোঁটে কোনো ধরনের গুটি দেখা যায় বা যদি কবুতর এর শ্বাসকষ্ট দেখা যায় তবে বুঝতে হবে যে কবুতরটি নিউমোনিয়ায় আμান্ত। নিউমোনিয়া হলে অ্যান্টিবায়োটিক দ্বারা চিকিৎসা করা যেতে পারে।
ডাইরিয়াজনিত রোগ হয়। গোয়িং লাইট রোগে হয়।
ক্যাঙ্কার রোগ যা সাধারণত বয়স্ক কবুতরের দেখা যায়।
ম্যালেরিয়া হলে কবুতরটি আস্তে আস্তে শুকিয়ে যায়। হাঁটতে পারে না ঘাড় বাঁকিয়ে চলাফেরা করে।
এছাড়া আছে পিজিয়ন পক্স। এটি একটি ভাইরাসজনিত রোগ। তবে পিজিয়ন পক্স-এর টিকা দিয়ে এটা প্রতিরোধ করা সম্ভব।
একটা কথা মনে রাখবে কবুতরকে সব সময় পরিষ্কার পানি খেতে দেবে।
কবুতর একটি আদুরে পাখি। তাই এর ঠা-া লাগে বেশি। বাচ্চাগুলো একটু বড় হয়ে উঠলে এর যতড়ব করতে হয়। খেয়াল রাখতে হয় ওর বসার স্থানটা ভেজা কি না। শ্বাসপ্রশ্বাসে সমস্যা না হয় সে রকম শুষ্ক খাবার দিতে হবে।
প্রতিদিন কবুতরের খাদ্য, পানি, বাসস্থান ও স্বাস্থ্য দেখা উচিত। দরকার সঠিকভাবে যতড়ব নেওয়া। তবেই তো ওরা বেড়ে উঠবে।
মাহিনের বাবার একটি বিশেষ গুণ হলো মনোযোগ দিয়ে একটি কাজ করার সময় পাশে বশে আর একজন কী বলছে তাও শুনে বুঝে নেয়া। তিনি বুঝে গেছেন কবুতরের যতেড়বর কৌশল।

ছেলের খুশির জন্য তিনি কবুতর পালনের নিয়মকানুন মেনে চলতে শুরু করেন। আর তার কবুতরের বাচ্চাগুলো তরতর করে বেড়ে উঠতে থাকে এবং দিনে দিনে বাড়িঘর ভরে গেল অনেক কবুতরে।
এখন কবুতরগুলো মাহিনের বন্ধু হয়ে গেছে। ওকে ছাদে উঠতে দেখলেই সবাই উড়ে কাছে চলে আসে। হাতের ওপর মাথার ওপর উড়ে এসে বসে, মাহিন তাদের পালকে মায়ার পরশ বুলায়। ছেড়ে দিলে আবার ডানা ঝাপটে দূরে উড়ে যায়, শূন্যের ওপর ডিগবাজি খায়, আবার ফিরে আসে মাহিনের কাছে। ডানা মেলে কবুতরগুলো যখন আকাশে ওড়ে, মাহিন তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে

আর আনন্দে আত্মহারা হয়। কবুতরের মুক্ত আকাশে উড়ে বেড়ানো দেখে মাহিন মনে মনে ভাবেÑ ইশ! আমি যদি ওদের মতো আকাশে উড়ে যেতে পারতাম ! কত স্বাধীন ওরা। কোথাও যেতে মানা নেই। শুধু ডানার ওপর ভর করে শূন্যে ভেসে থাকার কী যে আনন্দ তা শুধু ওরাই জানে।
আবার নিজেকে সান্ত¡না দেয়।
আমি তো মানুষ! আমার তো ডানা নেই! উড়বো কেমন করে?
আবার সে মনে মনে বলতে থাকেÑ
সত্যি! কবুতর হলো মহান আল্লাহর এক অপূর্ব সৃষ্টি।

দুষ্টু ছেলে

এক বাড়িতে একটা দুষ্টু ছেলে ছিল। কারো কথা শুনত না। সে নিজে স্বাধীনভাবে চলাফেরা করে। কাউকে তোয়াক্কা করে না। গ্রামের আরো দুষ্টু ছেলেদের সাথে মিশে বিভিনড়ব রকম μাইমে জড়িয়ে থাকে। বদস্বভাবের। মাঝে মাঝে মাদক নেয়। হাসান মিয়া বারণ করবে করেও পারে না। একটি ছেলে তার। ছেলেকে জানপ্রাণ দিয়ে ভালোবাসে। মারতেও পারে না। কী করবে? নিরুপায়।

পড়াশুনা ভালো করে না। ওর জ্বালা যন্ত্রণায় আশেপাশে কারো গাছের আম, বরই, পেয়ারা কিছুই থাকে না। গ্রামের মানুষ রাগন্বিত হয়ে থাকে।

একদিন পেয়ারা চুরি করতে গিয়ে ধরা পড়ে। খুব বাকাবকি করে ছেড়ে দেয়। হাসান মিয়ার কাছে বিচার দেয়। তিনিও বকাঝকা করেন।

কিন্তু বকাঝকা এক কান দিয়ে ঢোকে আরেক কান দিয়ে বের হয়। রাত হলে সুমার বাড়িতে এসে দরজায় ঠক ঠক শব্দ করে। টিনে ঢিল ছোড়ে। সুমাও ক্ষিপ্ত তার প্রতি। সুমাদের পাশের বাড়িতে ঢিল ছুড়ছে সে। বাড়ির বড় মেয়েটার পরীক্ষা। পড়ালেখা করছে। বারবার ডিস্টার্ব করে। মেয়েটার বাবা উঠে দরজা খুলতে দৌড় দিয়ে পালিয়ে যায়। জিজ্ঞেস করলে বাবা বলে ওই যে দুষ্টু ছেলেটা। সুমাদের পেয়ারা চুরি করছিল।

ও খুব বদটাইপের বাবা। একদম ভালো না। নেশাও করে…।

সকাল হলে সুমা ওদের বাসায় এলো। এসে শুনতে পেলো তাদের বাসায় নাকি রাত্রে ঢিল ছুড়ছিল কেউ। আমাদের বাসায় ও তো কে জানি ঢিল ছুড়ছিল। মনে মনে প্রচ- রাগ হচ্ছিলো। পড়াশুনার সময় ডিস্টার্ব করা কার ভালো লাগে বলো?

দুষ্টু ছেলেটা হাসতে হাসতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। রুমা সুমা ওই রাস্তা দিয়ে আসছিল। দুষ্টুটা মাঝে মাঝে ইভটিজিং করে। আজো করেছে। বিরক্ত লাগে এসব! বখাটে ছেলেদের জন্য ওরা বাইরে যেতে ভয় পায়। কী করার তবু আমাদের যেতে হয় বাস্তবতার খাতিরে। নিয়মিত স্কুল প্রাইভেটে যাওয়া লাগে। বড় ভাইয়াকে বিষয়টি জানায়। আমাদের একটা ছেলে জ্বালায় রোজ রোজ। ডিস্টার্ব করে। তখন ভাইয়া ছেলেটাকে শাস্তি দেয়। তবুও তার শিক্ষা হয় না। পাগলা কুকুরের মতো ওদের পিছু লেগে থাকে। একদিন স্কুল থেকে ফেরার পথে দেখে একটি বড় আমের গাছে আম পেকে আছে। লোভ করে গাছে উঠে পড়ে। পাকা পাকা কয়েকটা আম খেয়ে নামার মুহূর্তে লক্ষ করে পাখির বাসা। চারটা ডিম আছে। পাখির ডিম চুরি করা নিয়মিত অভ্যাস।

ডিমগুলো সব নিচে নিয়ে আসে।

পাখিটি এসে ডিম খুঁজে না পেয়ে কানড়বা শুরু করে দেয়।

কিছু দিন পর পাখিটা আবার ডিম পাড়ে।

এবার সে ডিম চুরি করতে এসেছে। গাছে উঠবে এই মুহূর্তে এক বৃদ্ধলোক দেখে ফেলে। এই সময়ে গাছে উঠবে কেন? খাড়া দুপুরে মতলব কী? আম তো ফুরিয়ে গেছে। বৃদ্ধ গাছের দিকে তাকিয়ে দেখে পাখির বাসা। বুঝে ফেলল। মতলব আম না ডিম চুরি। বৃদ্ধ বলে শোনো বাবা তুমি ফিরে যাও ডিম চুরি কোরো না।

তুমি একবার ভাবো তো, তোমার পিতামাতার সন্তান তুমি, কখনো কোনোদিন তোমাকে কেউ যদি অপহরণ করে তবে তোমার পিতামাতা কী করবে? দুষ্টু ছেলেটি বলল আমার পিতামাতা আমার খোঁজখবর করবে। না পেলে কাঁদবে। তাহলে যে ডিম চুরি করছো। পাখিটি কি কাঁদবে না। কষ্ট পাবে না? বৃদ্ধলোক এই বলে চলে গেল। তবু কিছুতেই কিছু মানলো না সে। সোজা গাছে উঠে পড়ে। পাখির বাসার কাছে পৌঁছার আগেই সে একটা ডাল ভেঙে পড়ে গেল মাটিতে। একটি হাত ভেঙে যায়। মনে মনে চিন্তা করে আমি যদি বৃদ্ধর কথা শুনতাম তাহলে আজ এই দুর্ঘটনার শিকার হতাম না। খুব কষ্ট হচ্ছে। বুঝতে পারল বড়দের কথা শুনতে হয়। না শুনলে বিপদ হয়। আমি আজ থেকে আর দুষ্টুমি করবো না। খারাপ ছেলেদের সাথে ঘুরবো না। মাদক নেবো না। আজ থেকে আমি শপথ নিলাম।