Home Blog Page 146

স্বপ্ন

১০ ডিসেম্বর ৩০৩০ সাল। যথাসময়ে ঢাকা আন্তর্জাতিক বিজ্ঞানগ্রাউন্ডে বিজ্ঞান মেলা শুরু। এটা সম্ভবত এযাবৎকালের সর্বোৎকৃষ্ট ও অত্যাধুনিক মেলা। চতুর্দিকে
কৃত্রিম মস্তিষ্কসম্পন্ন রোবট নিরাপত্তারক্ষীরা
দায়িত্ব পালন করছে।

স্বপ্নের ‘বিমান’ এবার পেতে হবে। হ্যাঁ, এটা কৃত্রিম রোবট পরিচালিত বিমান। আপনা-আপনি চলতে পারে। যেদিকে চাই, চাইলেই হয়ে যাবে। চলতে থাকবে বিমান। এবারের মেলার প্রথম পুরস্কার। হাতছাড়া করা যাবে না। দৃঢ় মনোবল নিয়ে নিজের প্রজেক্ট হাতে মেলায় প্রবেশ করে নাবিল। মনকাড়া প্রজেক্ট নাবিলের। তার প্রজেক্ট কৃত্রিম মস্তিষ্কসম্পন্ন রোবট হলেও এটা ব্যাটারি চালিত নয়, নিজে সূর্য থেকে শক্তি সঞ্চয় করে চলতে পারে। যা একেবারেই ব্যতিক্রম।
বিকেল ৪টা। পুরস্কার দিতে মঞ্চে হাজির হলেন মহামান্য রাষ্ট্রপতি। উপস্থাপক সোপিয়া ঘোষণা করল তৃতীয় পুরস্কার অর্জন করেছে ঢাকা আধুনিক স্কুলের ছাত্র আবু আছেম। সোপিয়া প্রথম কৃত্রিম মস্তিষ্কসম্পন্ন রোবট। এদিকে খুব ডিপ্রেশনে ভুগছে নাবিল। কী হতে চলেছে…! দ্বিতীয় পুরস্কার পেয়েছে বরিশাল রোবট স্কুলের ছাত্র আন-নাজমুস সাকিব, হর্ষচিত্তে ঘোষণা করে সোপিয়া। এই স্কুলের ছেলেরা নতুন নতুন অত্যাধুনিক রোবট বানায় বলে এই নাম। প্রথম পুরস্কার ঘোষণার পালা। আশা ছাড়ছে না নাবিল। মিনমিন করে
আল্ল­াহকে ডেকে যাচ্ছে।

অতঃপর, কোটি টাকার উত্তর দিলেন সোপিয়া। বললেনÑ ৫০০ স্কুলের ৩০ হাজার প্রতিযোগীকে যিনি পেছনে ফেলে এবারের আবিষ্কারে প্রথম স্থান অধিকার করেছেন তার নাম…!
বিমর্ষ নয়নে তাকিয়ে আছে নাবিল!
চকরিয়া গ্রামার স্কুলের ছাত্র মুন্তাছির ছিদ্দিক নাবিল বলতেই…!
সেজদায় অবনত নাবিল।
আবেগাপ্লুুত, স্বপ্ন এখন হাতের মুঠোয়।
সে-ই পেয়ে গেল স্বপ্নের বিমান।
এবার উড়তেই হবে ইচ্ছেমতো, ঘুরে দেখতে হবে
সব গ্রহ-উপগ্রহ।

দশম শ্রেণি, চকরিয়া আল-ইয়ামীন মডেল মাদরাসা
কক্সবাজার

হাসি

হাসতে নাকি জানেনা কেউ
কে বলেছে ভাই?
এই শোন না কত হাসির
খবর বলে যাই।

খোকন হাসে ফোঁকলা দাঁতে
চাঁদ হাসে তার সাথে সাথে
কাজল বিলে শাপলা হাসে
হাসে সবুজ ঘাস।
খলসে মাছের হাসি দেখে
হাসে পাতিহাঁস।

টিয়ে হাসে, রাঙ্গা ঠোঁটে,
ফিঙ্গের মুখেও হাসি ফোটে
দোয়েল কোয়েল ময়না শ্যামা
হাসতে সবাই চায়
বোয়াল মাছের দেখলে হাসি
পিলে চমকে যায়।

এত হাসি দেখেও যারা
গোমড়া মুখে চায়,
তাদের দেখে পেঁচার মুখেও
কেবল হাসি পায়।

হাসতে হবে আর কাঁদতে হবে

শিশুকিশোরদের বিচরণভূমি ছোট হয়ে আসছে। নাগরিক জীবনে এই সংকোচন তীব্র রূপ নিয়েছে। স্কুলভবনে সবুজ মাঠ নেই, নেই এলাকাতেও। মাঠ থাকলেই বা কী হতো। খেলার সময় কই? স্কুল কোচিং পাশাপাশি নাচ গান ড্রয়িং শেখার হজ্জত। বাকি সময়টায় ঝটপট পড়াশোনার পাট চুকিয়ে টিভি কম্পিউটারে বিচরণ। নীলাকাশের নিচে সবান্ধব ফুটবল μিকেটে মেতে ওঠার সুযোগ নেই। দু’দশক আগেও নগরীর শিশুকিশোরদের অপরাহ্নে বিপুল সংখ্যায় পাড়া বা মহল্লার মাঠে হৈ-হুল্লোড় করে খেলাধুলায় মত্ত থাকতে দেখা যেত। এখন তারা ওই সময়টা সোফায় গা এলিয়ে টিভি দেখে, ফেসবুকে ভেসে বেড়ায়। এভাবেই μমশ নরম সোফায় গা এলিয়ে মোটাতাজা হওয়া শিশুরা যথার্থ এই অভিধায় ভূষিত হয়েছে। বাংলাদেশের বড় বড় শহরে পটেটো কাউচের সংখ্যা বাড়ছে। এরা চোখ ভরে নীল আকাশ দেখতে পায় না। মাটির সোঁদা গন্ধ শোকার সুযোগও বিরল। যন্ত্রসভ্যতা আমাদের মনের আনন্দ কেড়ে নিয়ে দিচ্ছে ইন্দ্রীয় সুখ। মানবশিশু পরিণত হচ্ছে মাংসের রোবটে। প্রযুক্তি তাদের দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ। যন্ত্র বয়ে এনেছে গতি তাতে হারিয়ে যাচ্ছে নির্মল আনন্দফুর্তি। হাসিখুশি আনন্দের শৈশব-কৈশোরকে গ্রাস করছে মনস্তাত্ত্বিক টানাপোড়ন। পরিবারের মমতার বন্ধনে হানা দিচ্ছে অপয়া বৈরিতা। মায়ার বাঁধন শিথিল হয়ে যাচ্ছে। সম্পর্কের গ্রন্থিগুলো কেমন জানি অসংবদ্ধ হয়ে নতুন প্রজন্মকে ঠেলে দিচ্ছে আত্মকেন্দ্রিকতায়। দেশ, মাটি ও মানুষের সাথে শিকড়ের সাথে প্রকারান্তরে নিজস্ব কৃষ্টি ও ঐতিহ্যের সাথে কোন সেতুবন্ধণ তৈরি হচ্ছে না। আগামী দিনের সুন্দর ভবিষ্যতের কোনো যাচ্ছে না তাদের মুখাবয়বে। এ বৈরী সময়ে শিশুকিশোরদের দিকে মমতার হাত বাড়াতে হবে। তাদের এনে দাঁড় করাতে হবে নীল আকাশের নিচে। তাদের জড়ো করতে হবে সবুজ ঘাসে শোভিত মাঠে। কাদাপানিতে একাকার হয়ে ফুটবল, হা-ডু-ডু, কাবাডি খেলে তাগড়া তরুণ হয়ে উঠবে তারা। রিমোট টিপে ধ্যানী শিশু স্বাস্থ্যবান শিশু তৈরি করা যাবে না। সে জন্য শিশুদের নির্মল আনন্দের দুয়ার খুলে দিতে হবে। ঘরের কোণে নয়, তা আছে মুক্ত আঙিনায়। তারা চোখ ভরে সূর্যোদয় সূর্যাস্ত দেখবে, বুক ভরে নেবে নির্মল বাতাস। তারা এদেশের সব নদীর পানিতে অবগাহন করবে। ফসলের ঘ্রাণ মাটির সোঁদাগন্ধে বিমোহিত হবে। নতুন প্রজন্মকে প্রযুক্তির দাস হতে দেওয়া যায় না। তাই বলে তারা প্রযুক্তিবিমুখও হবে না। প্রযুক্তি হবে জ্ঞান আহরণের বাহন। এমনকি আনন্দ বিনোদনের। সোফায় বসে টিভি দেখে ফেসবুকে আবগাহন করে অগণিত পটেটো কাউচ তৈরির ঝুঁকি আমরা নিতে পারি না। শিক্ষা বিনোদনের জন্য সীমিত আকারে প্রযুক্তি বাঞ্ছনীয়। এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কিন্তু রাত জেগে কম্পিউটারে ব্রাউজিং করে ঘুম জড়ানো চোখে আমাদের নতুন প্রজন্ম স্কুল কলেজে গিয়ে কতটা ধ্যানী আর জ্ঞানী হবে সেটা গভীর ভাবনার বিষয়। এই প্রজন্মকে আমাদের বোঝাতে হবে রোগ শোকে বিছানায় পড়ে সে যখন কাতরায়, তখন কম্পিউটার তার কপালে সেড়বহের পরশ বুলাতে পারে না। এ সময় তার চাই মমতাময়ী মায়ের বা সেড়বহশীলা বোনের হাতের ছোঁয়া। এই মমতার ছোঁয়া বাদ দিয়ে নিছক প্রযুক্তির হাত ধরে সে এগোতে পারবে না। প্রযুক্তির আরেকটা মন্দ দিক হলো বই পাঠে অনীহা। পাঠ্যপুস্তকের কথা বলছি না। জীবন গড়ার পাথেয় জোগায় যেসব বই সেসবের কথা বলছি। কালজয়ী এক দার্শনিক বলেছিলেনÑ

তোমার হৃদয়ে দ্বিতীয় একটি ভুবন তৈরি করো। যখনই বিষণড়বতায় ভুগবে ডুবে যাও সেই ভুবনে। দ্বিতীয় ভুবন আপনা আপনি তৈরি হয় না। প্রধানত বই পড়েই সে জগৎ নির্মাণ করা যায়। বইয়ের কি অভাব? বই বেরুচ্ছে অগণিত সংখ্যায়। পাশাপাশি শিশুকিশোর পত্রিকাও কম বেরুচ্ছে না। কিন্তু পাঠক হাতে গোনা। এখন মানুষের হাতে যত মোবাইল ফোন আছে তত বই নেই ঘরে, শিক্ষাপ্রতিষ্ঠানে, পাঠাগারে। নতুন প্রজন্ম কথার ফুলঝুরি ছড়াচ্ছে কিন্তু দ্বিতীয় ভুবনের তাকগুলো জ্ঞান ও মেধা দিয়ে পূর্ণ করছে না। যখন সে বিষণড়বতায় ভোগে মনটা বিচলিত হয় তখন তার কোনো অবলম্বন থাকে না। তাই শিশুর জন্য উপরিকাঠামোর আয়োজন যেমন স্কুল কলেজ মাঠ পার্ক বিনোদন কেন্দ্র পাঠাগারের পাশাপাশি তার মনোজগৎ তৈরির কাজটিতে জোর দিতে হবে। আমাদের যে শিক্ষাব্যবস্থা তাতে বিদ্যালয় একটি শিশুকে শিক্ষায়, চরিত্রে, স্বাস্থ্যে, মননে ও মানসিকতায় পরিপূর্ণ করে তুলতে পারে না। এগুলো নিছক বিদ্যাশিক্ষার কেন্দ্র। পঠন, লিখন আর পরীক্ষায় অংশগ্রহণে তার দৌড় শেষ। সমান্তরালে এক্সট্রা কারিকুলার কার্যμম নেই বললেই চলে। নামীদামি স্কুলে শিশুরা ভেতরে বসে জ্ঞানার্জন করে, বাইরে অভিভাবক প্রধানত মায়েরা হৈ-হুল্লোড় করে সময় কাটায়। শিশুরা স্কুলের ভেতরে বসে জ্ঞানার্জন করে, বাইরে অভিভাকদের নিয়ে বসতে পারে। ছাত্র-ছাত্রীরা সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করতে পারে।

অনেক এনজিও কাজ করছে দেশে। স্কুল গেটে দীর্ঘ সময় প্রতীক্ষারত মায়েদের দিকে কারো দৃষ্টি নেই। এই মায়েদের অডিও-ভিডিও মাধ্যম ব্যবহার করে শিশু পালনে শিশুর মেধা মননের বিকাশ ও তার স্বাস্থ্য সুরক্ষার মতো বিষয়ে সচেতন করা যায়। তা করা গেলে শিশুর বিকাশ নিশ্চিত হতো, মায়েরাও আলোকিত হতেন। পরিবারেও শিশুর বিকাশ উপযোগী পরিবেশ μমশ লোপ পাচ্ছে। বসবাসের জমির দাম বাড়ছে। নগরে মধ্যবিত্ত ও নিমড়বমধ্যবিত্ত স্বল্পপরিসর বাড়িতে বাস করছে সপরিবারে। সেখানে মুক্ত বাতাস ও পর্যাপ্ত আলো নেই। শিশু যখন হাঁটতে শিখছে তখন পাচ্ছে না সুপরিসর মেঝে বা সবুজ চত্বর। বার বার হোঁচট খাচ্ছে সে। সোজা হয়ে দাঁড়ানোর অভ্যাসটাই তার হচ্ছে না। ছোট শিশুটিকে খাওয়ানোর চেষ্টায় মা বেচারার সব কৌশল ব্যর্থ হবার পর টিভি অন করেন। অপেক্ষায় থাকেন বিজ্ঞাপন বিরতির। বিজ্ঞাপন এলে ধুন্ধুমার দৃশ্য দেখে মুগ্ধ শিশু মুখ খোলে। মা ঘন ঘন খাবারের দলা মুখে দিয়ে হাঁফ ছাড়েন। সেই খাবার শিশু চিবোয় না। খাবারের স্বাদও বোঝে। এক ঢোকে খাবার গিলে ফেলে সে। তাই খাবারের প্রতি তার আগ্রহ জন্মায় না। বার বারই অপেক্ষা করতে হয় বিজ্ঞাপন বিরতির। এই যে টিভির সাথে শিশুর সখ্যতা দিন দিন বাড়ে। তার সাথে যোগ হয় কম্পিউটারের ইন্টারনেট।

এরা ডাল মাছ ভাতে স্বাদ পায় না। ফাস্টফুড পেলে বর্তে যায়। একটা জীবনী বা গল্পের বই দশ বিশ পাতা পড়ার ধৈর্য্য নেই কিন্তু টিভি বা ল্যাপটপে ডুবে থাকতে পারে ঘণ্টার পর ঘণ্টা। এরা বার্গার পিজা স্যান্ডউইচ পেস্ট্রি পেটিস চেনে। দেশীয় পিঠা খই মোয়া মুড়কির খবর রাখে না। চাইনিজ থাই- টার্কি খাবারও খায় কমবেশি। আতা, লুকলুকি, ভুবি, লটকন, জলপাই আরো সব দেশীয় ফলের সাথে পরিচিত নয়। প্রতিটি জনপদে জন্মানো ফলমূল শাকসবজিতে সেখানকার মানুষেরÑ পুষ্টি চাহিদার সুষম জোগান থাকে। শিশুদের সব ঋতুতে উৎপনড়ব ফলমূল পরিমিত খাওয়ালে তাদের পুষ্টি চাহিদা পূরণ হতো। এতে খরচও কম। কিন্তু আমরা তা করি না। ফলে আমাদের শিশুরা মসলাবহুল গুরুপাকের খাবার খায় যা শিশুকিশোরদের কুরে কুরে খাচ্ছে। তাদের বেশির ভাগই গায়ে-গতরে নাদুসনুদুস। কিন্তু ভেতরে সারবত্তা নেই। কয়েক হাত দৌড়ানোর পর এরা হাঁপায়।

আমাদের শিশুসংগঠনগুলোও হালকা চালের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। ভাবখানা এই যেন শিশুদের সুড়সুড়ি দিয়ে হাসাতে পারলেই কেল্লা ফতে। শিশুরা তো হাসছেই। ওদের টিভি হাসাচ্ছে, কম্পিউটার হাসাচ্ছে। আবার শিশুসংগঠনও হাসাবে? মনে রাখতে হবে আনন্দ বিনোদনই শিশুর প্রধান চাহিদা নয়। অবশ্যই শিশুকে সুন্দর পরিবেশ দিতে হবে। হাসি আনন্দ খেলাধুলার উপায় উপকরণ জোগাতে হবে। কিন্তু তাকে সংবেদনশীল একটি মনেরও অধিকারী করতে হবে। শিশুকে কাঁদতে শেখাতে হবে। কানড়বার চেয়ে বড় শক্তি আর কী আছে? অন্যের ব্যথায় কাঁদলে অন্তর পবিত্র হয়। শিশুসংগঠনগুলোকে তাই কেবল হাসি আনন্দের উপকরণে পরিপূর্ণ এ অনুষ্ঠানের ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের কী চাই? একদল ভাবনাহীন আনন্দমুখর শিশু নাকি প্রাণবন্ত, ধ্যানী একটি প্রজন্ম? সেই সজীব চিন্তাশীল প্রজন্ম তৈরি করতে হলে শিশুদের জীবনের গল্প শোনাতে হবে। নাটকে কৌতুকে গল্পে কথকতায় জীবনের কথা আনন্দ বেদনার কথা বলতে হবে। কারণ জীবনের গল্প এত ছোট নয় এক দিনেই তা ফুরিয়ে যাবে। হাসতে হবে আর কাঁদতে হবে, এই নিয়েই তো বাঁচতে হবে।

হারানো ছেলে

ধূসর পাহাড়ের নিচেই ছিল ছোট ঘন সবুজ গ্রামটি। দেশটির এক কোনায় গ্রামটি অবস্থিত। ভারি শান্ত পরিবেশ। নগরজীবনের নানা ঝুটঝামেলা সে গ্রামে কখনো প্রবেশ করেনি। গ্রামের লোকগুলো ছিল সহজ-সরল। চারপাশের প্রাকৃতিক পরিবর্তনগুলো তারা উপভোগ করত। মাঠে ভালো ফসল উৎপনড়ব হলে উৎসব করত। মাঠে গিয়ে আকাশে উড়াত নানা রঙের ঘুড়ি।

গ্রামে একটা পাথুরে গির্জে ছিল। শেওলা ছোপা দেয়াল ঘেরা উপাসনালয়। গির্জার পিতলের ঘণ্টার শব্দ দূরের পাহাড়ি পথ থেকেও শোনা যেত। গায়ের লোকেরা গির্জাতে গিয়ে সমবেতভাবে প্রার্থনা করত। সেই শান্ত, নিরিবিলি গাঁয়ের পুব কোনায় বাস করত এক কিষান আর কিষানি। তাদের ছিল মেলা জমিজিরেত। গোলাভরা ফসল। পাকা ফসলের সোনালি স্তূপ জমতো তাদের খামারবাড়ির মাঠে। তাদের ছিল কয়েকটি জলাশয়ে মাছে ভরা। তাদের খোঁয়াড়ে ছিল তরতাজা গাই, পুষ্ট ছাগল, তাগড়া ভেড়া।

তাদের ঝুপড়িতে ছিল হাঁস, মোরগ-মুরগি, তিতির। এত অঢেল সম্পদ

থাকলেও তারা কিন্তু দেমাগী ছিল না। খুবই সরল প্রকৃতির ছিল। একেবারে নিপাট ভালো মানুষ। কোনো ধরনের কূটচালাচালিতে নেই। বুঝত না

ঘোরপ্যাঁচ। আশপাশের সকলকেই ভালো মনে করত। কারো মন্দ স্বভাবটি সহজে বুঝত না। তারা ছিল সাদা মনের মানুষ।

তবে কিনা এত ধন-সম্পদ থাকার পরেও কিষান-কিষানির মনে একটা চিনচিনে দুঃখ ছিল। কারণ, তাদের কোনো সন্তান ছিল না।

ডুমুর গাছের নিচে ছায়াহিম পরিবেশে বসে দুঃখ করে বলতো, আহা, আমাদের যদি একটি ছেলে থাকত তবে কী ভালোই না হতো! বুড়ো বয়সে সে আমাদের দেখাশোনা করত।

উঠোনে বসে গম ঝাড়াই করতে করতে কিষানি বলে, আহা! আমার যদি একটি মেয়ে থাকত তাহলে কি ভালোই যে হতো! সে আমার এই হাঁসমুরগিগুলোকে দেখেশুনে রাখত। আমি চিরদিনের জন্য চোখ বুজলে আমার সমস্ত অলঙ্কার তার হতো।

কিন্তু দুর্ভাগ্য তাদের। সন্তানহীন ছিল তারা। একদিন কিষান দূরের পশুর হাট থেকে কিষানির জন্য একটা নাদুস-নুদুস বাছুর কিনে আনে। বাছুরটার মায়াভরা ডাগর চোখ। অল্প দিনেই বাছুরটা তাদের কাছে খুব আপন হয়ে উঠল।

কিষান যখন মাঠে যেত বাছুরটাও তখন তিড়িংবিড়িং করে লাফিয়ে ঝাঁপিয়ে তার সাথে যেত। কিষানি যখন রানড়বা করত বাছুরটা তখন টলটলে চোখে তাকিয়ে থাকত। ওরা বাছুরটার নাম রাখল মালিবু।

মালিবুকে দেখলে মনে হতো, সে যেসব কিছু বোঝে। তার চোখ-মুখ দেখে এমনটাই মনে হতো। কিষানি প্রায়ই কিষানকে বলত, আচ্ছা ভেবে দেখেছ, আমাদের এই মালিবু যদি কথা বলতে পারত তাহলে কী ভালে হতো! ওটাকে এখন বুলি শেখানো যায় না? চেষ্টা করে তো দেখি!

কথাটা কিষানের মনেও ধরল। সত্যি, মালিবু যদি বলতে পারত। তাহলে দারুণ এক ব্যাপার হতো। তাদের মনে আর কোনো দুঃখ থাকত না।

মালিবুর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে কিষান মোলায়েম কণ্ঠে বলে, কিরে মালিবু, তুই কি আমাদের কথা বুঝতে পারছিস? কী আমাদের মনের ইচ্ছে!

বাছুরটা তখন ঘাড় নাড়ে। তাই দেখে কিষানি বলে, দেখছ, ও কিন্তু ঠিকই আমাদের কথা বুঝতে পারছে। খুব বুদ্ধি ওর। ওকে গির্জার পাদ্রির কাছে নিয়ে যাও না। আমার মনে হয় তিনি চেষ্টা করলে হয়তো মালিবুর মুখে বুলি ফোটাতে পারবেন। আর মালিবু যদি কথা বলা শিখে ফেলে তবে তো ওকে আমরা দিব্যি দত্তক হিসেবে নিতে পারি। ও তাহলে আমাদের বংশের পরিচিতি পাবে। কিষানি বলে, তুমি ঠিক বলেছ। আমাদের এই গির্জার পাদ্রি কিন্তু খুব জ্ঞানী মানুষ। দেখো না, কী সুন্দরভাবে কথা বলে। তিনি তো মূর্খদের আবার লেখাপড়া শেখান। কী যে তার ধৈর্য। আমার তো মনে হয় তিনি মালিবুর মুখে

অবশ্যই বুলি ফোটাতে পারবেন। এ কাজটা তার পক্ষে তেমন অসম্ভব কিছু হবে না। তুমি তাকে অনুরোধ করো তো। আজ রাতেই তার কাছে যাও। আমার মন বলছে এর একটা সমাধান তিনি অবশ্যই করে দেবেন।

সেই রাতেই কিষান গেল পাদ্রির ডেরাতে। পাদ্রিকে খুশি করার জন্য সাথে করে নিয়ে গেল মোটাতাজা এক রাজহাঁস।

এই পাদ্রি লোকটা ছিল অতিশয় ধুরন্ধর প্রকৃতির। ভীষণ পেটুক। সারাক্ষণ কেবল খাই খাই ভাব। লোকটা শুধু চারপাশে খাদ্যবস্তু দেখে। কিষানের বগলে পুষ্ট রাজহাঁসটাকে দেখামাত্রই তার খিদে চাগিয়ে উঠল। বেশ তেলতেলে প্রাণী। দেখেই মনে হয় হাঁসটার গায়েগতরে প্রচুর গোশত হবে। পাদ্রি জিভ দিয়ে ঠোঁট চেটে বলে, এই রাজহাঁসটাকে আমার জন্যে এনেছ বুঝি? ভালো, ভালো। তা এত রাতে কী কাজে এসেছ?

কিষান তার আসার কারণ জানায়। তার প্রতি কিষানির যে অগাধ আস্থা রয়েছে সে কথাও বলে। – পাদ্রিমশাই, আমরা দুজনেই কিন্তু বিশ্বাস করি যে আপনি আমাদের মালিবু বাছুরের মুখে কথা ফোটাতে সক্ষম হবেন। সেই ক্ষমতা আপনার আছে। কিষানের এমন কথাবার্তা শুনে পাদ্রি তো অবাক। সে ভাবতেই পারেনি যে এমনতর আজগুবি ধারণা নিয়ে তার কাছে কেউ আবার আসতে পারে। এমন উদ্ভট চিন্তা। কোনো বাছুরের মুখে কি আর মানুষের মতো কথা বলাটা সম্ভব? কেউ কখনো শুনেছে! কিষান-কিষানি এ রকমটি ভাবল কেমন করে। এরা এত বোকা! ধড়িবাজ পাদ্রি জানে কিষানের অঢেল সম্পদ রয়েছে। পাদ্রির কাছে মনে হলো লোকটির সরল বিশ্বাসের সুযোগ এবার নেয়া যেতে পারে। তাতে মোক্ষম লাভ হবে। এই ফাঁকে বোকা লোকটার কাছ থেকে অতি সহজেই অনেক কিছু বাগিয়ে নেয়া সম্ভব হবে। পাদ্রির চোখ লোভে চিকচিক করে। তাকে এখন কৌশলে ফাঁদ পাততে হবে। আর সেই ফাঁদে কিষান কিষানিকে আটকে ফেলতে হবে। এরা তো নিজেরাই তার কাছে এসে ধরা দিয়েছে। চতুর পাদ্রি গম্ভীর মুখে বলে, খুবই কঠিন একটি কাজের কথা নিয়ে তুমি এসেছ। বেশ শক্ত ব্যাপার। তবে বলে কিনা, এ জগতে অসম্ভব বলে আবার কোনো কিছু নেই। আমি আবার এ কথা পুরোপুরি বিশ্বাস করি। আমি এ বিষয়ে আপ্রাণ চেষ্টা করব। তোমার মালিবু বাছুরের মুখে বুলি ফোটাব।।

কিষান সাগ্রহে পাদ্রির হাত চেপে ধরে। রাজহাঁসটা কিষানির বগল থেকে ছিটকে পড়ে। পাদ্রি খপ করে রাজহাঁসটাকে জাপটে ধরে বলে, তবে একটা সাফ কথা দিচ্ছি। এ বিষয়টা যেন অন্য কেউ ঘুণাক্ষরেও জানতে না পারে। জানলে তো আমার এখানে থাকাটা কঠিন হয়ে পড়বে। সবাই তখন তাদের যার যার গরু ছাগল, ভেড়া, মোষ নিয়ে আমার কাছে ভিড় করবে। আমাকে অস্থির করে ফেলবে। আমি শুধু তোমার মালিবু বাছুরের জন্য রাজি হয়েছি। তোমরা নিঃসন্তান বলে। আমি তো তোমাদের দুঃখটা ভালো করেই বুঝি। তোমার বউকে পথেঘাটে প্রায়ই আমি আনমনা চলতে দেখি।

পাদ্রির কথায় কিষান খুব আবেগতাড়িত হয়। পাদ্রি বলে, তবে কোনো পশুকে কথা বলা শেখানো কিন্তু সোজা ব্যাপার না। এ তো মেলা খরচপাতির ব্যাপার। তোমাকে যে এজন্য অনেক টাকাকড়ি ঢালতে হবে বাপু। টাকাকড়ির দিকে তাকালে কিন্তু চলবে না। কিষান বলে, সে বিষয়ে আপনি কোনো চিন্তা করবেন না।

পাদ্রি জানতে চায়, মালিবু বাছুরটার জন্য মেলা দামি বইপত্র কিনতে হবে। সেই সাথে আরো অনেক কিছুর প্রয়োজন হবে। খরচের পরিমাণ দিন দিন কিন্তু বেড়েই যেতে থাকবে। তুমি কি শেষ পর্যন্ত এই খরচ পোষাতে পারবে? ভেবে দেখো।

– পারব। পারতে আমাকে হবেই। যত টাকা লাগে আমি জোগাব। আপনি শুধু আমার বাছুরটাকে কথা বলতে শেখান।

– ঠিক আছে। তুমি বাছুর আর বইপত্র কেনার টাকা নিয়ে কালকেই চলে আসেঠ। আমি তাহলে কাজ শুরু করে দেই।

কিষান আনন্দ চিত্তে পাদ্রির ডেরা থেকে বেরিয়ে আসে। কিষান চলে যাওয়া মাত্রই পাদ্রি রাজহাঁসটাকে জবাই করে। তার আর তর সইছিল না।

কিষান প্রায় ছুটতে ছুটতে তার বাড়ি যায়। কিষানি সব শুনে বলে, বলেছিলাম না পাদ্রি মশাই পারবেন।

পরদিন ভোরবেলাতেই কিষান তার বাছুর মালিবুকে নিয়ে গেল পাদ্রির কাছে।

– এই যে আপনার ছাত্র। পাদ্রি নাদুস-নুদুস বাছুরটাকে টিপে দেখে। গায়ে-গতরে চিকনাই আছে।

পাদ্রি বলে, একে রেখে যাও। আজ থেকেই ওকে আমি পড়াশোনা শেখানো শুরু করব। দেরি করা যাবে না। যত তাড়াতাড়ি একে শিক্ষিত করে তোলা যায়।

দিন কয়েক পর কিষান আর কিষানি এলো পাদ্রির ডেরায়। তারা তাদের অতি আদরের মালিবুকে একবার দেখতে চায়। অস্থির হয়ে আছে।

পাদ্রি সোজা বলল, ওর দেখা তো তোমরা পাবে না। – কেন?

– ও তোমাদের এখন দেখলেই বাড়ি ফিরে যেতে চাইবে। আমি ওর মধ্যে বাড়ির প্রতি একটা তীব্র টান লক্ষ করেছি। এখন হলো গিয়ে ওর লেখাপড়ায় মনোযোগী হবার সময়। এ সময়ে আনমনা হয়ে পড়লেই বেজায় ক্ষতি হয়ে যাবে। তোমাদের মালিবু এখানে ভালোই আছে। তোমরা এখন চলে যেতে পারো।

কিষান-কিষানি এদিক-সেদিক তাকিয়ে তাদের প্রিয় বাছুরটিকে খুঁজছিল। কতদিন ওর মায়াভরা চোখ দুটোকে দেখে না।

পাদ্রি জানাল, ওর জন্য আরো কিছু নতুন বই লাগবে। কিষান বুঝল পাদ্রি টাকা চাইছে। থলে থেকে টাকা বের করে দিলো। পাদ্রি খুশি হয়। বোকা লোকটিকে বেশ ভালো করেই নিংড়ানো হচ্ছে। কিষানি বলে, আমাদের মালিবুকে কিন্তু একটু দেখেশুনে রাখবেন।

পাদ্রি ছলবলিয়ে ওঠে, সে আর বলতে। ও খুব ভালো স্বভাবের। লেখাপড়া শেখার প্রতি যথেষ্ট আগ্রহ আছে। আশা করছি শিগগিরই সে কথা বলতে পারবে।

– তাই যেন হয়। আপনার মঙ্গল হোক।

পরের সপ্তাহে কিষান আর কিষানি আবার পাদ্রির কাছে আসে।

– আমাদের মালিবুর খবর কী?

– বেশ ভালো। মুখে বোল ফুটতে শুরু করেছে।

– ও কে একটু দেখতে চাই যে।

– এখনো সময় হয়নি। তোমাদের দেখামাত্রই সে যাবার জন্য চঞ্চল হয়ে উঠবে। আমার চেষ্টা তাহলে একেবারে বিফলে যাবে। ও তো কাউনের ক্ষীর খেতে চাইছে। কিষানি বাড়ি ফিরে ভালো করে কাউনের ক্ষীর বানায়। ক্ষীর পাত্র ভরে পরদিন নিয়ে আসে। পাদ্রি আবার কাউনের ক্ষীর খুব পছন্দ করে।

দিন কয়েক পর কিষান আবার এলো মালিবুকে দেখতে। পাদ্রি নানা ছলচাতুরী করে। বাছুরকে আর সামনে আনে না। কিষান অস্থির হয়ে যায়।

– ও কবে কথা বলতে পারবে? আমার বউ তো আর ঠিক থাকতে পারছে না। সারাক্ষণ তার একই জিজ্ঞাসা। দিন গড়িয়ে যায়। মাস যায়। বছর যায়। এদিকে মালিবু আর বাছুরের অবস্থায় নেই। তরতাজা এক গাই হয়ে উঠেছে।

লোভী পাদ্রি নিজেকে আর সামলাতে পারল না। একদিন মালিবুকে জবাই করে খেয়ে ফেলল।

নিষ্ঠুর পাদ্রি মালিবুর চর্বিযুক্ত মাংস ঝলসিয়ে কয়েক দিন ধরে আয়েস করে খেলো। একদিন পাদ্রি একা আসে কিষানের বাড়িতে। কিষানি উদ্বিগড়ব কণ্ঠে জিজ্ঞেস করে, আমাদের মালিবু কই? তাকে দেখছি না কেন?

পাদ্রি কপটতার সাথে অবাক হবার ভান করে বলে, সে কি! মালিবু এখানে আসেনি। আমার সাথেই তো বেরিয়েছিল। পথে হঠাৎ ছুট দিলো। আমি তো ভাবলাম সে এখানেই চলে এসেছে। তবে কি সে পালিয়ে গেল?

কিষান আর কিষানি তো পাদ্রির কাছ থেকে এমন কথা শুনে হায় হায় করে উঠল। তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কোথায় মালিবু? কোথায় তাদের অতি আদরের প্রাণীটি। এর পর থেকে মালিবুকে তারা আর কোথাও পেল না। অনেক জায়গায় খুঁজল। মালিবুকে হারিয়ে কিষান-কিষানির বুক ফেটে যায়। তারা এতদিন ধরে কত আশা করে ছিল। অপেক্ষা করছিল বুলিফোটা মালিবুর জন্য। সেই আশাতে এবার ছাই পড়ল। কোথায় যে অদৃশ্য হয়ে গেছে মালিবু। বেশ কিছু দিন পরের কথা। পাদ্রি খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখল। পাশের শহরে ‘মালিবুর দোকান’ নামে একটি নতুন দোকান খোলা হয়েছে। ওই দোকানের মালিকের নাম হচ্ছে গিয়ে মালিবু।

বিজ্ঞাপনটা চোখে পড়ার পর ধূর্ত পাদ্রি এক মতলব আঁটে। খবরের কাগজটাকে নিয়ে কিষানের খামারবাড়িতে চলে যায়।

– এই যে, এবার তোমাদের মালিবুর খোঁজ পাওয়া গেছে।

– তাই নাকি! বলছেন কী! সত্যি? কিষান তো খুশিতে ডগমগিয়ে ওঠে। পাদ্রির ছল-চাতুরীর শেষ নেই।

– তোমাদের মালিবু এখন আছে পাশের শহরে।

– বলছেন কী!

– সেখানে সে একটা মনিহারি দোকান দিয়েছে।

– দোকান দিয়েছে?

– দেবে না কেন? বলি কেন দেবে না। ওকে তো আমি কম বিদ্যে শেখাইনি। আর সে ছিল যথেষ্ট বুদ্ধিমান। এখন তাই ঠিকই ব্যবসা করছে। আমার কাছে একথা ভেবে ভালো লাগছে যে তোমাদের প্রিয় মালিবু নষ্ট হয়ে যায়নি।

মালিবুর খবর জানার পর থেকে কিষান আর কিষানির আনন্দ যেন আর ধরে না। কিষান বলে, আর দেরি কোরো না তো। তুমি এক্ষুনি শহরে চলে যাও। মনিহারি দোকান করতে তো ওর পুঁজিপাট্টা লাগবে। আমাদের জমানো টাকাকড়ি নিয়ে যাও।

কিষান তখন চামড়ার একটা থলেতে তাদের জমানো টাকাকড়িগুলো। ভরে তারপর শহরের দিকে রওনা দেয়। মালিবুর দোকানের ঠিকানাটা পাদ্রির কাছ থেকে জেনে নিয়েছিল। হ্রদের পাশে, উইলো গাছের নিচে সেই দোকান।

কিষান শহরে গিয়ে ঠিকানা খুঁজে সেই দোকানে গিয়ে উপস্থিত। দোতলা পাইন কাঠের একটা বাড়ি।।

কিষান অধীর আগ্রহে ওই বাড়িটায় কড়া নাড়তে থাকে। তার বুকটা

থরথরিয়ে দুলে উঠছে। চাপা উত্তেজনায় কাঁপছে। কতদিন পর সে মালিবুকে দেখতে পাবে। একটা কিশোরী এসে দরজা খোলে। কিষান জানতে চায়, মালিবু কোথায়?

কাজের মেয়েটি জানায়, মনিব তো এখন ওপরের ঘরে ঘুমোচ্ছে। কিষান বলে, আমি ওকে এখুনি ডেকে তুলছি। কাঠের সিঁড়ি দিয়ে লাফিয়ে উঠে যায় কিষান।।

দোকানের মালিক মালিবু তখন বিছানায় হাত-পা ছড়িয়ে ঘুমাচ্ছিল। ঘরের দরজা খোলা। কয়েকটা পায়রা বসে আছে কার্নিশে। কিষান ঘরে ঢুকে ঘুমন্ত যুবকটিকে দেখল। আরে, এই তো তার মালিবু শুয়ে আছে। তেমনটিই চোখ-মুখের গড়ন। আগে ছিল গাই, এখন হয়েছে মানুষ। এটুকুই যা পার্থক্য।

কিষান বিছানার কাছে ঝুঁকে যুবকটাকে ধাক্কাতে থাকে। এই ওঠো, এত বেলা পর্যন্ত কেউ ঘুমোয় নাকি?

যুবকটির ঘুম ভেঙে গেছে। সে অবাক হয়ে দেখে তাকে বুড়োমতো একটা গেঁয়ো লোক ঠেলছে। কে এই লোক?।

কিষান যুবকের মাথার চুলে সোহাগের হাত বুলিয়ে দেয়।

– কিরে মালিবু, সোনামানিক। আমাদের ছেড়েছুড়ে পালিয়েছিলি কেন? এদিকে আমাদের দুজনের কী হাল হয়েছে!

মালিবু নামে যুবকটা বিস্মিত হয়ে কিষানকে দেখতে থাকে। অচেনা লোক জ্বলজ্বলে চোখে তাকিয়ে আছে তার দিকে। লোকটাকে আগে সে কখনো দেখেনি। তার নাম ধরে ডাকছে। কিষানের মমতা মেশানো কণ্ঠ, ‘মালিবুরে, ওরে আমায় মালিবু।

যুবকটা তার জীবনে এমন ¯েড়বহমাখা কণ্ঠ কখনো শোনেনি। কিন্তু লোকটা অদ্ভুত কথা বলছে। কথাগুলোর কোনো অর্থ পাওয়া যাচ্ছে না। পাগলের প্রলাপের মতো হিজিবিজি। তাহলে সে কি কোনো উন্মাদের পাল্লায় পড়েছে! যুবক একটু সাবধান হয়ে গেল। সে ভালো করেই জানে যে পাগলদের ঘাঁটাতে নেই। তারা কখন যে কী ঘটিয়ে ফেলবে তা আগে থেকে আঁচ করা যায় না। মালিবু তাই কোনোমতে কিষানের কথায় সায় দিয়ে উঠে দাঁড়ায়। অচেনা অদ্ভুত লোকটাকে সাবধানে দেখতে থাকে।

কিষান বলে, পাদ্রিকে ধন্যবাদ দিতে হয়। শেষ পর্যন্ত তোমাকে মানুষ বানিয়ে ছেড়েছে। কে বলবে যে তুমি একদিন বাছুর ছিলে। এখন চলো।

মালিবুর অতীত নিয়ে একি কথা শোনাচ্ছে লোকটা! সে নাকি আগে বাছুর ছিল! মালিবু বুঝতে পারল যে এবার সে এক শক্ত পাগলের পাল্লায় পড়েছে। এ লোকের হাত থেকে তো সহজে মুক্তি নেই। কিষান বলে, শোনো মালিবু, তোমার দোকানের পুঁজিপাট্টার জন্য এই জমানো সম্পদ এনেছি। তুমি দোকানটাকে ভালো করে চালাও। তুমি সুখী হও।

কিষান চামড়ার থলেটা উপুড় করে দেয়। থলির ভেতর থেকে অজ¯্র মুদ্রা ঝনঝনিয়ে পড়ে।

একসাথে এত মুদ্রা পেয়ে মালিবুর কাছে ভালো লাগে। তাকে স্বেচ্ছায় দিয়ে দিচ্ছে। লোকটা কেমন সোহাগ করে কথা বলছে। লোকটার জন্যে তার মায়া জন্মায়। কী সরল বিশ্বাসে তাকে টাকা দিচ্ছে। মালিবু বোঝে লোকটি তার শুভাকাক্সক্ষী। তার সঙ্কটকালীন সময়ে আশীর্বাদের মতো এসে উপস্থিত হয়েছে।

মালিবু বলে, আপনি কিন্তু চলে যাবেন না। আমার কাছে থাকবেন। আপনার জন্য আমার মায়া হচ্ছে।

কিষান বলে, থাকব। কিন্তু আমাকে তুমি বাবা বলে ডাকবে তো? মালিবু বলে, কেন ডাকব না। আমার তো মা-বাবা কেউ নেই। কিষান বলে, সেকি আমি আর জানি না। তোমার মা মারা গিয়েছিল খিঁচুনি রোগে। আমরাই তো এখন তোমার বাবা-মা। আমাদের মৃত্যুর পর যা বিষয়সম্পত্তি রয়েছে তা সব তুমিই পাবে ।

মালিবু বুঝতে পারছে তার জীবনে সৌভাগ্য নেমে এসেছে।

ক’দিন পর কিষান তার গ্রামের পাট চুকিয়ে কিষানিকে নিয়ে শহরে তাদের নতুন ছেলের কাছে চলে এলো।

মালিবু পেল তার বাবা-মাকে। কিষান-কিষানি ফিরে পেল তাদের হারানো ছেলেকে।

এসব কথা শুনে পাদ্রি বলল, এমন অদ্ভুত কা- আমি জীবনেও শুনিনি।

মনোযোগ কোথায় গেল?

ক্লাসে স্যার পড়াতে গিয়ে অনেক সময় এ কথা বলে থাকেনÑ তোমার মনোযোগ কোথায় গেল? আসলেই, মনোযোগ কোথায় যায়? কেনই বা যায়? স্যারের লেকচার শুনতে শুনতে একজন হা হয়ে তাকিয়ে আছে সামনের দিকে কিন্তু কিছুই শুনছে না। তার মনোযোগ অন্য কোথাও, সে সেই জগতের কল্পনায় বিভোর হয়ে আছে। বিষয়টা খুবই মজার। তোমরা অনেকেই এমন করো। তাকিয়ে থাকো, কিন্তু দেখো না। অথবা তাকিয়ে তাকিয়ে দেখো ঠিকই কিন্তু শোনো না, কান তোমার অন্যদিকে। যেমন? কার্টুন দেখার সময় হয়ে গেছে তখন স্যার পড়াচ্ছেন। সেসময় কানটা আর স্যারের পড়াতে থাকে না। কান খাড়া হয়ে শুনতে থাকেÑ পাশের রুমে টিভিটা কি চালু হয়েছে? কার্টুনটা কি শুরু হয়েছে? এমন হয় সবারই।

এই যে ‘কী দেখতে হবে’ অথবা ‘কী শুনতে হবে’ সেটা ঠিক করে দেয় মন। মন কানের ¯ড়বায়ুকে নির্দিষ্ট ঘটনার সাথে যুক্ত হবার জন্য মস্তিষ্ককে প্রোগ্রামিং দিয়ে দেয়। সে অনুযায়ী কান সেই ঘটনার আশেপাশের শব্দকে অস্পষ্ট করে দিয়ে নির্দিষ্ট ঘটনার শব্দগুলোকেই গ্রহণ করে। তাই সামনের ঘটনাই শোনা হয় না তোমার। সুতরাং মনোযোগ বাড়াতে হলে মনটাকেই আগে বাগে আনতে হবে। অর্থাৎ নিয়ন্ত্রণে আনতে হবে। সেটা খুব সহজ কাজ নয়।

মনকে বশে আনার মূলত ৪ টি পদ্ধতি আছে। যেমনÑ ১. শান্তকরণ ২. নিয়মতান্ত্রিকতার শাসন ৩. পুরস্কৃত করা ৪. শাস্তি দেয়া। প্রমত শান্তকরণ। শান্তকরণ হলো মনকে স্থিরীকরণ। মনকে সকল প্রকার ব্যস্ততা থেকে কিছু সময়ের জন্য মুক্ত করে দেয়া। মনকে শান্তি দেয়া। মনকে বোঝানো যে এখন তুমি মুক্ত, কিছুক্ষণ বিশ্রাম করো। মন এই মুক্ত সময়টুকু পায় না। কাজ করতে করতে সে হাপিয়ে ওঠে। কিন্তু তারপরেও ছুটতে থাকে। তার কাজ যেন শেষ হয় না। তাই তাকে বিশ্রাম দিতে হবে। মনকে শান্ত করার পদ্ধতি হচ্ছে যোগ ব্যায়াম, রিলাক্সেশন, ধ্যান ইত্যাদি। মন শান্ত হলে সে শক্তি পায়। যেমন আমাদের দেহ ঘুমের মধ্যে শক্তি সঞ্চয় করে, নিজেকে গুছিয়ে নেয়। ঠিক তেমনি জাগ্রত অবস্থায় মনকে কিছু সময়ের জন্য শান্ত হতে দিতে হয়। তারপর আবার মন পূর্ণ শক্তি নিয়ে কাজ শুরু করতে পারে।

দ্বিতীয়ত, মনকে নিয়মতান্ত্রিকতার শাসন করতে হবে। এর মানে হচ্ছে মনকে কাজের সময় নির্ধারণ করে দিতে হবে। মনকে জানিয়ে রাখতে হবে যেকোনো সময়ে তুমি কোন কাজ করো বা করবে। তাহলে দেখবে মন আগে থেকেই প্রস্তুত হয়ে আছে সে কাজের জন্য। তার পূর্ণ শক্তি সে নির্দিষ্ট কাজের পেছনে বিনিয়োগ করতে পারবে। নিয়মতান্ত্রিকতা মানে হলো কাজের রুটিন মেনে চলা। এর একটি বড় সুবিধা হলো মন যেমন খুশি তেমন কাজ করতে পারে না। তোমাদের বাসায় সবচেয়ে বেশি কাজ নিয়ে ব্যস্ত থাকে কে? দেখবে যাকে আমরা বেকার বলি, সেই মানুষটিই সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। হয়তো তার কাজের একটি বড় অংশই কোনো রেজাল্ট আনে না। নির্দিষ্ট প্রকারের কাজ না থাকায় সে হাজারো অহেতুক কাজ নিয়ে ব্যস্ত থাকে। মনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। যদি তোমার নির্দিষ্ট কাজ না থাকে তাহলে সে হাজারো কাজ বা চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। শুধু ছোটাছুটি করবে বানরের মত। চিড়িয়াখানায় যেমন দেখো বানর এক ডাল থেকে আরেক ডালে অথবা এক গ্রিল থেকে আরেক গ্রিলে লাফিয়ে বেড়ায়, মন-ও তেমনি। মন এখন একটি চিন্তা করে, মুহূর্তে আরেকটি চিন্তা শুরু করে দেয়। একটি কাজ শেষ না হতেই আরেকটির চিন্তা মাথায় ঢুকিয়ে দেয়। তাই কোনোটিই ঠিকমতো করা হয় না। সেজন্যই মনকে রুটিন করে জানিয়ে দিতে হবে যেÑ ‘মন, শোনো- প্রতিদিন মাগরিব নামাজের পর থেকে এশার আগ পর্যন্ত আমি পড়বো। এটা যেন তোমার নোটে থাকে’। মন এ আদেশ অনুযায়ী তোমাকে পড়ার কাজে সাহায্য করবে। মনকে আদেশ দিলেই হবে না। নিজে বেশ কিছুদিন সে অনুযায়ী পড়তে বসতে হবে। তাহলে মন অভ্যস্ত হয়ে যাবে।

তৃতীয়ত, মনকে পুরস্কৃত করতে হবে। শুনে হাসি পাচ্ছে? মনকে দেখা যায় না, ধরা যায় না তাকে আবার পুরস্কার দেবো কীভাবে? হ্যাঁ, এখানেই হচ্ছে মজা। নিজেকেই নিজে পুরস্কার দিতে হবে। যেমনÑ মনকে আগে লোভ দেখালে যে, মন যদি এক সপ্তাহ টানা সন্ধ্যায় ঠিকমতো পড়তে বসো, তাহলে তোমাকে একটা ভালো চিপস/আইসμিম/চকোলেট খাওয়াবো। এক সপ্তাহ পরে নিজেই কিনে নিজেই খেলে। আর নিজেকে বোঝালে যে এটা তোমার কাজের পুরস্কার, তখন মন খুশি হয়ে যাবে। সে আরো উৎসাহ নিয়ে কাজ করতে শুরু করবে। কথাগুলো শুনে উদ্ভট মনে হলেও বেশ কার্যকর। ট্রাই করে দেখো!

চর্তুত কাজ হলো, প্রয়োজনে মনকে শাস্তি দেয়া। এটি পুরস্কার দেয়ার মতোই নিজেকে নিজে শাস্তি দেয়া। এটা শারিরীক শাস্তিও হতে পারে, আবার বেশি কাজ চাপিয়ে দিয়েও হতে পারে। যেমন ধরো, এক সপ্তাহ পরেই তোমার পরীক্ষা। অথচ পড়তে বসতে ইচ্ছেই হচ্ছে না। শুধু খেলতে বা অন্য কাজ করতে ইচ্ছে হচ্ছে। তখন নিজেই নিজের দু’গালে চড় মেরে দাও। তারপর নিজেকেই বোঝাও- শাস্তি পেয়েছো? এবার পড়তে বসো। অথবা ধরো, পরপর দুদিন ধরে কোনো এক ওয়াক্ত নামাজ মিস হয়ে যাচ্ছে। তখন অতিরিক্ত দুই রাকাত নফল নামাজ পড়ে নাও। মনকে বোঝাও যে এটা তোমার জরিমানা। দেখবে মন তখন স্বাভাবিক নিয়ম মেনে চলতে চাইবে।

আসলে মন বড্ড বেয়ারা ধরনের। সে শুধুই ছুটতে চায়। মনকে শান্ত করে কাজ শুরু করতে পারলে সেই কাজে মনোযোগ আসে আর সফলতাও আসে। মনকে অস্থির রাখা এবং মনকে নির্দিষ্ট কাজ ভুলিয়ে দিয়ে অন্য অহেতুক, ফালতু কাজে লাগিয়ে দেয়া শয়তানের বড় একটি কাজ। শয়তান চায় যাতে করে মানুষ তার ভালো কাজটি না করুক অথবা সাফল্য না পাক। তাই তোমার যেকোনো ভালো কাজে শয়তান নানা প্রলোভন, নানা উদ্ভট চিন্তা নিয়ে হাজির হবেই। তাই ভালো কাজ শুরু করার আগে পবিত্র হয়ে শুরু করবে। যেমনÑ তোমার পড়াশুনা শুরু করার আগে যদি অযু করে বসো, তাহলে দেখবে পড়তে মনোযোগ আসছে। আর একই সাথে শয়তান তাড়ানোর দোয়াটা পড়ে নেবেÑ ‘আউযুবিল্লাহি মিনাশ শাউত’নির রজিম’। যেকোনো ভালো কাজের আগে পড়তে হয়Ñ ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’। এতে করে কাজে বরকত আসে, আল্লাহর রহমত আসে।

মন একটি অসীম শক্তিশালী বিষয়। বিশালাকার দৈত্যের মন তোমাকে দিয়ে অনেক অচিন্তনীয় অসম্ভব কাজকে সম্ভব করে তুলতে পারে। শুধু প্রয়োজন মনের শক্তিকে যথাযথভাবে কাজে লাগানো। তাই মনকে বশ করতে আজই লেগে পড়ো। মনোযোগ তৈরির যুদ্ধে সফল হলে তোমার লক্ষ্য অর্জন সময়ের ব্যাপার মাত্র।

সাবিহার মন খারাপের গল্প

সাবিহার আজ মন ভালো নেই। কিন্তু তার কী সমস্যাÑ তাও কারো কাছে বলছে না। আম্মু দুপুরের খাবার খাওয়ানোর জন্য ওর পেছনে অনেক্ষণ ঘুর ঘুর করেছেন। তাতেও কোনো কাজ হয়নি। না খেয়েই পড়ার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে।

ওকে অনেক কষ্টে ঘুম থেকে জাগিয়ে জানতে চাইলাম, তোমার কী হয়েছে? জিজ্ঞেস করলাম, স্কুলে কারও সাথে ঝগড়া হয়েছে কি না? নাকি আজ পড়া পারোনি বলে ম্যাডাম বকাঝকা করেছেন? নাকি কেউ কিছু চুরি করে নিয়ে গেছে। মাঝে মাঝে তো তোমার খাতা, স্কেল, কলম এমনকি জ্যামিতি বক্সও স্কুল থেকে হাওয়া হয়ে যায়।

সাবিহাকে এত কথা বলার পরও সে একটা কথাও বলল না। তাই বললাম, ঠিক আছে তোমাকে কিচ্ছু বলতে হবে না, চলো ভাত খেতে চলো। সারা দিন চলে গেছে। আরেকটু পর আসরের আজান হবে।

আমার টানাটানিতে ও একটু রেগে গিয়ে বললোÑ যাও, আমার কিচ্ছু হয়নি।

তাই আমি আর ওকে কিছু বললাম না। আম্মুকে সব জানালাম। তিনি চিন্তায় পড়ে গেলেন। বিকেলে আব্বু অফিস থেকে ফিরলে আম্মু আব্বুকে জানালেন, শোনো, সাবিহামণির আজ কী যেন হয়েছে। স্কুল থেকে মুখ গোমড়া করে এসেছে। আর কিচ্ছু না খেয়ে পড়ে পড়ে ঘুমিয়েছে। এখন তুমি তোমার আদরের মেয়েকে নিয়ে খাওয়াদাওয়া করো। আর ওর কাছ থেকে জানো তো, আসলে ওর আজ কী হয়েছে।

আম্মুর কাছে সব শুনে আব্বু অবাক হয়ে বললেন, খুব চিন্তার কথা তো! সাবিহা এখন কোথায় গেছে?

আমি বললাম, সাবিহা পড়ার ঘরে ভাইয়ার বিছানায় ঘুমোচ্ছে। আমি একবার জাগিয়েছিলাম বলে আমার ওপর রাগ করেছে।

আমার কথা শুনে আব্বু সাবিহার কাছে গিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন- সাবুমণি, এই যে দেখো আমি অফিস থেকে এসে গেছি। এখন তোমাকে সাথে নিয়ে ভাত খেতে বসবো। ওঠো, তাড়াতাড়ি ওঠো। হাতমুখ ধুয়ে খাবার টেবিলে চলে এসো। আর খাওয়া দাওয়া হলে আমরা সবাই মিলে রসমালাই খাবো। বাসায় ফেরার পথে তোমার শহীদ চাচার মিষ্টির দোকান থেকে কুমিল্লার রসমালাই নিয়ে এসেছি।

রসমালাই সাবিহার খুব প্রিয়। আব্বুর মুখে রসমালাইয়ের কথা শুনে ও বিছানা থেকে নেমে ধীরপায়ে ওয়াশরুমে গিয়ে ঢুকলো। আব্বু আমাদের বললেন, আর চিন্তা নেই, রসমালালাইয়ের কথা শুনে সাবুর মনটা ভালো হয়ে গেছে।

কিন্তু ওয়াশরুম থেকে বেরিয়েই সাবিহা আব্বুকে জড়িয়ে ধরে বলল, জানো আব্বু, লালমণিরহাট থেকে আমার আগেকার ক্লাসমেট আফরোজা ফোন করেছিল।

আব্বু বললেন, বাহ! বেশ ভালো কথা। আফরোজাদের বাড়ির সবাই ভালো আছে তো?

এবার সাবিহার মুখটা হঠাৎ কালো হয়ে গেল। ও দুঃখিতভাবে বলল, জানো আব্বু, বন্যায় ওদের বাড়িঘর সব তলিয়ে গেছে। তাই ওর আব্বু আম্মু আর ভাইবোনেরা বাড়ি ছেড়ে একটা স্কুলে গিয়ে আশ্রয় নিয়েছে। ওদের এখন অনেক কষ্ট। ওর আব্বুর ঠা-া লেগে শরীর খুব খারাপ করেছে। ওরা তার ঠিকমতো চিকিৎসাও করাতে পারছে না। আবার নিজেরাও ঠিকমতো খাওয়াদাওয়া পাচ্ছে না….।

ব্যাস সাবিহাকে আর কিছু বলতে হয় না। আব্বু সাবিহার মাথায় হাত বুলিয়ে বলেন, ও এইজন্যই বুঝি আমার টুনটুনি পাখিটার মন খুব খারাপ?

আব্বুর কথায় সাবিহা কাঁদো কাঁদো হয়ে বলে, আফরোজারা যখন ঢাকা ছিল, তখন ও ছিল আমার সবচেয়ে প্রিয় বান্ধবী। ওরা ঠিকমতো খাবার খেতে পারে না শুনে আমারও আর খেতে ইচ্ছে হচ্ছে না।

আব্বু বললেন, হুম বুঝেছি। এজন্যই তুমি দুপুরে খাওনি। কিন্তু এভাবে তুমি না খেয়ে থাকলে তো আফরোজাদের কোনো উপকার হবে না। মাঝখান থেকে তুমিও অসুস্থ হয়ে পড়বে। আর বেশি অসুস্থ হয়ে তুমি যদি মরে যাও তাহলে আমি আমার টুনটুনি পাখিটাকে কোথায় পাবো। তখন তো কাঁদতে কাঁদতে আমিও মরে যাবো।

যেই আব্বু নিজের মরে যাবার কথা বলেছে, অমনি আবার আব্বুকে জড়িয়ে ধরে সাবিহা বলল, ইস্ বললেই হলো। তাহলে আমি আব্বু পাবো কোথায়?

এবার আব্বু সাবিহার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আফরোজাদের কথা ভেবে তোমারও না খেয়ে মরার দরকার নেই। আমারও মরার দরকার নেই। তার চেয়ে একটা কাজ করা যাক। আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। আর তুমি আগামীকাল স্কুলে গিয়ে তোমার ক্লাসটিচারের অনুমতি নিয়ে আফরোজার সব কথা খুলে বলে ক্লাসের বান্ধবীদের কাছে আফরোজাদের জন্য সাহায্য চাইবে। আফরোজা তো ওদেরও সহপাঠী ছিল। দেখবে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তখন সবটাকা একত্র করে তোমাদের ক্লাসটিচারকে দিয়ে দেবে। তিনি বিকাশ করে আফরোজার আব্বুকে টাকা পাঠিয়ে দেবেন। কী আমার আইডিয়াটা কেমন হলো?

আব্বুর কথায় সাবিহার সাথে সাথে আমিও বললামÑ দারুণ আইডিয়া আব্বু। সাবিহা তুমি আব্বুর আইডিয়াটা আগামীকালই কাজে লাগাবে। আর এখন খাবার টেবিলে এসো। আব্বুর সাথে খেতে বসবে।