Home Blog Page 136

ঘুমপাড়ানি লোকগল্প

এক ছিল রাখাল বালক। বনের ধারে সে গরু চরাত। একদিন সে চিৎকার করে উঠল, ‘বাঘ এসেছে বাঘ।’গ্রামবাসী তাকে উদ্ধার করতে ছুটে এল, হাতে লাঠিসোঁটা, দা-কুড়াল। এসে দেখল, রাখাল বালক হাসছে। বাঘ আসলে আসেনি। সে মজা করছিল। এভাবে কয়েক দিন পর পর সে চিৎকার করে উঠতো ‘বাঘ, বাঘ।’ সহজ-সরল গ্রামবাসী। একের বিপদে অন্যেরা এগিয়ে আসতো। তারা প্রতিবার দৌড়ে বনের ধারে এসে দেখত রাখাল তাদের বোকা বানিয়েছে। তারপর একদিন সত্যি সত্যি বাঘ এল। রাখাল বালক তার স্বরে প্রাণপণে চিৎকার করতে লাগল বাঘ এসেছে বাঘ। গ্রামবাসীর কেউই আর এগিয়ে এল না। কতবার আর ঠকা যায়। বাঘ খেয়ে ফেলল রাখাল বালকটিকে।
বন্ধুরা, বুঝলে তো গল্পটা। মিথ্যাবাদীর কেমন সাজা হলো। এমন আরো কয়েকটি গল্প তোমরা শুনেছো নিশ্চয় যেখানে মিথ্যাবাদী, লোভীরা শাস্তি পেয়েছে। আর সৎ ব্যক্তিরা পুরস্কৃত হয়েছে। এমন আরেকটি গল্প হলো জলপরী ও কাঠুরের গল্প। যেখানে একজন দরিদ্র অথচ সৎ কাঠুরে তার সততার জন্য নদীতে হারিয়ে যাওয়া তার নিজের কুঠারসহ জলপরীর কাছ থেকে সোনা-রুপার কুঠার উপহার পেয়েছিল। অপরদিকে লোভী কাঠুরে তার লোভের কারণে নিজের কুঠারটাও হারিয়ে হায় হায় করতে থাকে।
আরো একটি মজাদার ও শিক্ষণীয় গল্প হলো দুখু আর সুখু। এই গল্পে দুখু আর সুখু দুইবোন। দুখু অনেক পরিশ্রমী ও সৎ অপরদিকে সুখু অলস ও লোভী। গল্পের শেষে দেখা যায় রুপকথার চাঁদের বুড়ির কাছে অলৌকিভাবে দুখু পৌঁছে যায় বুড়িমার অনেক কাজ সে করে দেয়। বুড়িমা খুশি হয়ে তাকে অনেক পুরস্কার দেয়। এরপর দুখু বাড়ি ফিরলে লোভী সুখু দুখুর মতো অনেক কিছু পেতে চায় কিন্তু দুখু যা যা করে সেসব কিছুই সে করে না। ফলে লোভী সুখুর পরিণাম অনেক খারাপ হয়।
ছাগলের বুদ্ধি, যেই গল্পে মা ছাগল তার বুদ্ধিমত্তায় নিজকে এবং নিজের বাচ্চাদেরকে বাঘের পেটে যাওয়া থেকে বাঁচিয়েছিল। কুঁজোবুড়িও তার বুদ্ধিতে বাঘের হাত থেকে নিজকে বাঁচিয়েছিল। পান্তাবুড়ি, পিঠার গল্প, বোকা সারস, বোকা কুমির, শেয়াল পন্ডিতের পাঠশালা, সাত ভাই চম্পা এমন হাজারোগল্প বাংলাদেশের গ্রামের মানুষের মুখে মুখে ছিল। সন্ধ্যা হলেই বাচ্চার পড়াশোনা শেষ করে তার দাদি-নানির কাছে সেসব র্গপ শুনতে চাইতো। তবে এখানে গল্প শোনার বিষয়টি মুখ্য নয়, গল্পগুলো মুখ্য। শিশুদের আবদার মেটানোর জন্য সেকালের বয়োজ্যেষ্ঠরা নানারকম গল্প বানাতেন। তবে পুরোপুরি বানানো বললে ভুল হবে। গল্পগুলো হতো কিছুটা সত্য আর এর সাথে কল্পনা মেশানো রূপকথা ধরনের। সেসব গল্পে যেমন থাকতো রাজা-রানী বা ভুত-প্রেতেরা, আবার বিশেষভাবে থাকতো নির্দিষ্ট কিছু স্থানে প্রচলিত অদ্ভুত লোককাহিনী, যা কোনো পৃষ্ঠায় লিপিবদ্ধ নেই, শুধু মুখে মুখে চলে এসেছে।

এমন অনেক মজাদার ও শিক্ষণীয় গল্প শুনে বড়োদের শৈশব কাটতো। বিশেষকরে যারা যৌথ বা বড় পরিবারে বড় হয়েছেন। বন্ধুরা, তোমাদের শৈশবের প্রথম ধাপ কেটেছে কীভাবে? এমন প্রশ্ন করলে তোমরা নানা রকম উত্তর দিতে পার। কিন্তু প্রযুক্তি বিপ্লবের আগের সময়টাতে যারা শৈশব কাটিয়েছে তারা হয়তো বলতে পারে- তাদের শৈশব কেটেছে রূপকথা-কিছছা-গল্প শুনে। এই গল্প শোনার বিষয়টি এই একবিংশ শতাব্দীর আগে জন্মানো মানুষদের জীবনে একটি বড় অংশ জুড়ে মিশে আছে। হারিকেনের নিভু নিভু আলোয় দাদীর কোলে বসে গল্প শোনার বিষয়টি বইপত্রে তুলে ধরা হলেও একসময় এটিই ছিল বাঙালি শিশু-কিশোরদের জীবনের একটি বড় অংশ।
কিন্তু বড় হবার পর আমাদের মনে কখনো কি প্রশ্ন এসেছে, বর্তমানে নানা বিদেশি পৌরাণিক কাহিনীর ভিড়ে আমাদের এই বাংলাদেশে কী আছে? আমাদের সংগ্রহে এমন বীরত্বের গল্পগাঁথা নেই, আছে গেন ছোটবেলায় মুখে মুখে শোনা লোককাহিনী। কোথাও লেখা নেই, অস্তিত্ব তো অবশ্যই নেই এবং ধীরে ধীওে সেই গল্পগুলো হারিয়ে যাচ্ছে আমাদের মাঝে থেকে। আর কালের আবর্তনে বর্তমানে বাংলাদেশের লৌকিক গল্প জানা মানুষও কমে যাচ্ছে। পরিস্থিতি এরকম চলতে থাকলে গল্পগুলোর কী হবে? হারিয়ে কি যাবে চিরতরে?

কাশীতে না ফাঁসিতে

ব্যবসায়ী অতুল রায়ের স্ত্রী গত হয়েছে বেশ কয়েক বছর হলো। স্ত্রীর মৃত্যুর পর তিনি আর বিয়ে করেননি, পুত্র অসীত রায়ের মুখ চেয়ে। দু’তিন বছরের মধ্যে পুত্রকে বিয়ে করিয়ে পুত্রবধূ ঘরে আনবেন এরকম ভাবনা সব সময় করতেন। এবং এটা তার ঘনিষ্ঠজনদেরও বলে বেড়াতেন। পুত্রকে অর্থনৈতিকভাবে আরো বেশি সচ্ছল করতে চান অতুল রায়। সে লক্ষ্যে ন্যায়-অন্যায়ের দিকে না তাকিয়ে পণ্যে ভেজাল মেশানোসহ দলীয় প্রভাবে নেশা ও মাদকের ব্যবসার দিকে অগ্রসর হলেন। যদিও সৎ ও ন্যায়নিষ্ঠ ব্যবসায়ী হিসেবে অতুল রায়ের কোনো কালেই তেমন খ্যাতি ছিল না। পুত্রকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে নৈতিকতা সম্পন্ন মানুষ করার পরিবর্তে ট্রুথ ইজ নো ডিফেন্স শিক্ষায় শিক্ষিত করলেন। ফলে সনদ সার্টিফিকেট হলো, কিন্তু মানবিকতা লোপ পেল।
ভোগের পরিবেশে অসীত রায় নিজেকে জড়িয়ে ফেলল। পরিশ্রমবিহীন উপার্জন ব্যক্তিকে হিতাহিত জ্ঞানশূন্য করে দেয় এবং তার নীতি-নৈতিকতাবোধ অনেক ক্ষেত্রেই উঠে যায়। অর্থাৎ মানবিকতা লোপ পায় বেশির ভাগ লোকের ক্ষেত্রেই। অসীত রায়ও এর ব্যতিক্রম হয়নি। অসীত রায় ভাবে পিতা না থাকলে এ বিশাল অর্থ সম্পদের মালিক সে একাই হবে। পিতা জীবিত থাকায় সে এখনো পিতার মুখাপেক্ষী, অন্যথায় সে-ই হতো সর্বেসর্বা। তখন ইচ্ছার স্বাধীনতার পুরোপুরি স্বাদ সে নিতে পারত।
কিছুদিন পর অতুল রায় জমি সংক্রান্ত সমস্যা নিয়ে এক নামকরা উকিলের সাথে পরামর্শের জন্য শহরে রওনা হন। পথিমধ্যে তার গাড়ি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়। অতুল রায় ও ড্রাইভার ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আর কাগজের ফাইল পানিতে বিলীন হয়ে যায়। খবরের কাগজ তথা মিডিয়ার কল্যাণে অসীত রায় পিতার মৃত্যুর খবর জেনে ঘটনাস্থলে গিয়ে পিতার লাশ শনাক্ত করে।
পিতার মৃত্যুতে অসীত রায় এখন পিতার রেখে যাওয়া বিশাল সম্পদের মালিক। কিন্তু পিতার ব্যবসা পরিচালনার মতো তার কোনো অভিজ্ঞতা ও যোগ্যতা না থাকায় পদে পদে সমস্যার মুখোমুখি হতে লাগলো। বাস্তব অভিজ্ঞতার দাম যে কত তা সে বুঝতে পারলো। সে জন্য কাউকে কোনো কিছু না বলে বাস্তব অভিজ্ঞতা সংগ্রহ করতে বাড়ির কাছের রেলস্টেশনে মাঝে মাঝে যাতায়াত শুরু করে। সেখানে বিভিন্ন বয়সী ও বিভিন্ন ধরনের লোক দেখতে পায় অসীত। যখন ট্রেন স্টেশনে আসে ওঠানামার জন্য অপেক্ষমাণ লোকজনের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। ট্রেন চলে গেলে অল্পক্ষণের মধ্যে কেমন যেন নিস্তব্ধ হয়ে যায় সব।
একদা অসীত রায় রাস্তা দিয়ে স্টেশনে আসার সময় এক জ্যোতিষীর (গণকের) দেখা পেল। অসীত রায় গণককে তার হাত দেখে ভবিষ্যৎ জানাতে বলল। গণক তার স্বভাবসুলভ ভঙ্গিতে অসীত রায়কে জানালো যেÑ তার মৃত্যু হবে মথুরার গয়া কাশী বৃন্দাবনে! কাশী ভারতের উত্তর প্রদেশের বানারস এলাকায় অবস্থিত। হিন্দুধর্মাবলম্বীগণের তীর্থস্থান। সেখানে মৃত্যুবরণ করা অতীব পুণ্যময় হিসেবে বিবেচিত। সুতরাং এতে অসীত রায় বেজায় খুশি হয়ে গণককে তার যথোপযুক্ত বখশিশ দিলো। গণকও এতে খুব খুশি!
অসীত রায় তার ধর্মের পুণ্যময় স্থানে মৃত্যুর ভবিষ্যদ্বাণী জানতে পেরে পিতার মৃত্যু শোক ভুলে গেল। প্রাচুর্যের গন্ধে খুব অল্প সময়েই অনেক বন্ধু জুটে গেল। ফলে হিতাকাক্সক্ষী আত্মীয়স্বজনকে দূরে ঠেলে দিতে খুব বেশি সময় লাগেনি তার। রক্তের গরম, টাকার আধিক্য আর অনৈতিকতায় ভরা ভোগবাদী শরীরকে সাথী করে পূর্বের তুলনায় আরো অধিক মাত্রায় স্বেচ্ছাচারী জীবনযাপন করতে থাকে সে। এতে খুব অল্প সময়েই তার ব্যবসাপাতি বন্ধ হয়ে গেল। শেষ হয়ে গেল সব মূলধনও। এখন সে নিঃস্ব আর রিক্তহস্ত। ফলে বন্ধু-বান্ধব সবাই তাকে ফেলে চলে যায়। এমতাবস্থায় নিরুপায় ও বাধ্য হয়ে অসীত রায় অজানা গন্তব্যের উদ্দেশ্যে পথ ধরে। ভারাক্রান্ত হৃদয়ে পথ চলতে চলতে অসীত রায় দূরের এক রেল স্টেশনে এসে থামল। মনঃস্থির করল, ট্রেনযোগে কোথাও চলে যাবে। টিকিট কেটে ট্রেনে উঠে পড়ে অসীত।
ট্রেনের কামরায় তার পাশে ট্রাঙ্কসহ পোশাক-আশাকে স্বগোত্রীয় এক লোক এলো। উভয়ের পরিচয় ও কুশল বিনিময় শেষে বিভিন্ন বিষয়ে কথা শুরু হচ্ছে। অসীত রায় তার অতীত ইতিহাস বলতে শুরু করল। হঠাৎ সেই যাত্রী অসীত রায়কে বলল, আপনি আমার ট্রাঙ্কটি কিছুক্ষণ দেখুন, আমি পাশ থেকে প্রাকৃতিক প্রয়োজনটা সেরে আসি। অসীত রায় সরল বিশ্বাসে ট্রাঙ্কটি পাহারা দিতে থাকে। ইতোমধ্যে ট্রেন ছাড়ার ঘোষণা হয়ে যায়। ট্রেন স্টেশন ছেড়ে যায়। কিন্তু লোকটি ততক্ষণেও আসে না। এমতাবস্থায় কিংকর্তব্যবিমূঢ় অসীত রায় দোটানার মধ্যে ট্রাঙ্কটি নিয়ে তার সিটে বসে থাকে।
কিছুদূর যাবার পর ট্রেনে মোবাইল কোর্ট তথা তল্লাশি শুরু হয়। এক পর্যায়ে অসীত রায়ের কাছে আসে তল্লাশি টিম। তাকে ট্রাঙ্ক খুলে দেখাতে বলে। সে আগের ঘটে যাওয়া ঘটনাটি উল্লেখ করে এবং বলে, ট্রাঙ্কের প্রকৃত মালিক সে নয়, অন্য আরেকজন। তাই তার কাছে ট্রাঙ্কের চাবি নেই। কিন্তু সন্দেহ হয় তাদের। তাই নাছোড়বান্দা চেকাররা ট্রাঙ্কের তালা ভেঙে ফেলে। চমকে ওঠে সবাই। একটা মানুষের খÐিত মৃতদেহ দেখতে পায় ট্রাঙ্কের মধ্যে। সাথে সাথে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। নরহত্যার এক জঘন্য মামলায় জড়িয়ে দেয় তাকে।
সুসময়ের বন্ধু ও আত্মীয়স্বজনরা কেটে পড়েছে আগেই। পৈতৃক সূত্রে প্রাপ্ত সহায় স¤পত্তি সব তদারকির অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। হাজতাবদ্ধ অসীত রায় এখন সম্পূর্ণ নিঃস্ব ও রিক্তহস্ত। তাই আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকেও বঞ্চিত সে। সরল বিশ্বাসের কারণে জীবনকে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দাঁড় করালো আজ! আমলি আদালত থেকে মামলাটি যখন বিচারের জন্য দায়রা আদালতে গেল, তখন মোবাইল কোর্টের (চেকারদের) সাক্ষ্যই আদালতের কাছে গৃহীত হলো এবং আসামি অসীত রায়ের নিজের সাফাই সাক্ষী ধোপে টিকলো না। বিজ্ঞ আদালত বললেনÑ ট্রুথ ইজ নো ডিফেন্স। ফলে রায় ঘোষিত হলো- দÐবিধির ৩০২ ধারায় মৃত্যুদÐ।
প্রদত্ত মৃত্যুদÐের কথা চিন্তা করে অসীত রায় ভাবলো- কাশীতে যার মৃত্যু হবার কথা, তার মৃত্যু কেন ফাঁসিতে হবে? ক-বর্ণটি কেন আজ একটু ফাঁকা ফ-বর্ণ হয়ে গেল? সে তো জ্ঞাতসারে কোনো অপরাধ করেনি। তবে তার ফাঁসি হবে কেন? এ কেমন বিচার!

পাহাড়ের আবডালে গুপ্তধন

পাহাড় আর পাহাড়ে ঘেরা কমলপুর গ্রাম। সেই গ্রামে বাস করতো এক বৃদ্ধ চাষি। বয়সের ভারে নুয়ে পড়ার কারণে তাকে কেউ কাজে ডাকে না তাই তার বেশির ভাগ সময় এখন আর কাজকর্ম থাকে না ঘরে বসে বসে ছেলেদের রোজগার করা অন্ন খায়। এতে বৃদ্ধের কটু কথা দুবেলা শুনতে হয়, দুই ছেলে অরুণ ও বরুণের বউয়ের মুখের। সারাদিন ঘরে বসে বসে শুধু ছেলেদের অন্ন ধ্বংস করছে এমন সব কথা বলে ছেলের বউয়েরা। তবু বৃদ্ধ বোবার মতো মুখ বুজে থাকে তবে এভাবে আর কতদিন? যতদিন যাচ্ছে ছেলের বউয়েদের কাছে যেনো সে বিষ আর আপদ হয়ে উঠছে। বৃদ্ধ তাই একদিন বিলাপ করে তার এক ব্যাংক কর্মকর্তা বন্ধুকে বিষয়টি খুলে বলে তার নিত্যদিনের ঘটনাবলি। বিষয়টি শুনে বৃদ্ধর বন্ধু তাকে একটি পরামর্শ দিলেন এবং তার পরামর্শ অনুযায়ী কাজ করতে বললেন।
দুই.
বন্ধুর পরামর্শ অনুযায়ী বৃদ্ধর কাজ শুরু করলেন একটি ব্যাগে কয়েকটি কাগজপত্র নিয়ে পাহাড়ের আবডালে শহরটাতে যাত্রা শুরু করলেন সকাল সকাল। ছেলের বউদের বললেন শহরে ব্যাংকে তার কিছু কাজ আছে ফিরতে রাত হবে তার জন্য যেন তার দু ছেলে অরুণ ও বরুণ কোনো চিন্তা না করে। শ্বশুরের ওই এমন কথা শুনে দুই বউয়ের মুখ কিছুক্ষণের জন্য রহস্যময় হয়ে উঠল। বৃদ্ধের বন্ধুর পরামর্শ অনুযায়ী তার ব্যাংকে গেল এবং তার সঙ্গে সারাদিন গল্পগুজব করে দিন কাটাতো আর সন্ধ্যায় বাড়ি ফিরে আসতো। এভাবে এখন প্রায় রোজ সপ্তাহে একদিন করে বৃদ্ধ পাহাড়ের আবডালে ব্যাংকটাতে ব্যাগ ভর্তি কাগজপত্র নিয়ে যাওয়া আশা করতে শুরু করল এবং নিজে নিজে একটি বুদ্ধি করে রাতের বেলা ঘরে বসে কাগজপত্র নিয়ে মিছামিছি হিসাবনিকাশ করতো যাতে তার ছেলের বউয়েরা ভাবে তার শ্বশুরের পাহাড়ের আবডালের ব্যাংকটাতে অনেক টাকাকড়ি জমা আছে।
তিন.
এভাবে দিন যেতে যেতে বৃদ্ধর দিনগুলো এখন সুখের হয়ে উঠেছে তার ছেলের বউয়েরা ভাবতে শুরু করেছে তার শ্বশুরের পাহাড়ের আবডালে ওই ব্যাংকটাতে অনেক টাকা পয়সা জমা আছে তিনার মৃত্যুর পর সব টাকা পয়সা তাদের হয়ে যাবে তাই স্বামীদের বলে বাজার থেকে ভালো ভালো মাছ যেমন ইলিশ রুই কাতলা আবার কোনো কোনো দিন মাংস পোলাও কোরমা রান্না করে শ্বশুরকে খাওয়ায় এক এক দিন একেক ছেলের বউ। এতে বৃদ্ধর মনে মনে হাসি পায় সামান্য স্বার্থের জন্য তার ছেলের বউয়েরা তাকে যেভাবে আপ্যায়ন করছে অথবা কয়েক মাস আগেও ছেলের বউদের চোখে এই বৃদ্ধ কালসাপ ছিল। সকালে বিকেলে যা ইচ্ছে তাই বলতো। দু’বেলা ভাত খেতো বলে, কিন্তু এখন তার উল্টো শুধু সামান্য স্বার্থের জন্য। তবুও যদি একদিন তার ছেলের বউয়েরা এই মিথ্যা ঘটনা জেনে যায় বৃদ্ধের দুখের সীমা রইবে না এ কথাও তিনি কখনো কখনো একা বসে ভাবে।
চার.
বিষয়টি আরো পরিষ্কার এবং গভীর করতে বৃদ্ধ এখন রোজ সপ্তাহে তার দু ছেলে সঙ্গে করে ব্যাংকে যান কিন্তু তাদের হাতে কাগজপত্রওলা ব্যাগটি দেয় না যদি তারা ব্যাগ খুলে কাগজপত্র দেখে ফেলে এভেবে। ছেলেদের ব্যাংকের নিচে রেখে সারাদিন বন্ধুর সঙ্গে গল্প করে বৃদ্ধ নিচে আসে আবার ছেলেদের সঙ্গে করে বাড়ি ফিরে আসেন। এভাবে দিন যায় বছর যায় বৃদ্ধ প্রায় শয্যাগত হয়ে ওঠে মৃত্যু দূত যাওয়া আশা করে বাড়ির আশপাশে যেকোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে এই ভেবে তার দুই ছেলের বউয়েরা ছেলেদের বলে যাও তোমার বাবার কাগজপত্র বুঝে নাও। বউয়েদের কথা মতো ছেলেরা বাবার সঙ্গে তার ব্যাংকের কাগজপত্রের বিষয় নিয়ে আলোচনা করে বৃদ্ধ বিছানায় শুয়ে মৃত্যুময়ী যন্ত্রণা নিয়েও ছেলেদের বলে তোমরা চিন্তা করো না আমি মরে যাওয়ার পর তোমাদের দু ভাইকে তোমাদের অর্থ ভাগ করে দিয়ে যাবে পাহাড়ের আবডালের ওই ব্যাংক। বাবার সঙ্গে আলোচনা করা কথা গুলো অরুণ ও বরুণ তার বউদের বলে, কথা গুলো শুনে বউদের যেন আর তর সয়ে না যেন বৃদ্ধ আজ মরলে কালকেই ব্যাংকের সম্পদ তারা ভাগ বাটোয়ারা করে নেবে।
পাঁচ.
শয্যাসঙ্গী বৃদ্ধ এক ভোরে মারা গেল দু ছেলে মিলে বাবার শেষ কাজ সম্পূর্ণ করল। বউয়েরা লোক দেখানো কান্নায় মিছামিছি গড়াগড়ি করতে লাগলো উঠানময়। বাবার মৃত্যুর তিন দিন পর বউদের কথামতো অরুণ ও বরুণ পাহাড়ের আবডালের ওই ব্যাংকে যায় এবং তাদের বাবার বন্ধুকে বিষয়টি খুলে বলে। বিষয়টি শুনে বৃদ্ধের বন্ধু খুব আফসোস করতে করতে বৃদ্ধর দুই ছেলেকে বলে তোমাদের বাবা দিনরাত খেটে তোমাদের বড় করেছে হাঁটতে শিখিয়েছে কথা বলতে শিখিয়েছে অথচ তার মৃত্যুর তিন দিন পর-ই তার সম্পদের খবর নিতে এসেছো কিন্তু দেখো তোমাদের বাবার যখন এই সম্পদ ছিল না তোমরা তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছো, আর তাই তিনি বিলাপ করে আমাকে সব ঘটনা খুলে বলে সে জন্য আমিই তাকে এই মিথ্যা বুদ্ধি দেই আসলে তোমাদের বাবার এই ব্যাংকে কোনো টাকা পয়সা জমা নেই। তিনি আমার বুদ্ধিতে কাগজপত্র নিয়ে ঘুরেছে তোমাদের আপন করে পাওয়ার জন্য। বাবার বন্ধুর এসব কথা শুনে বৃদ্ধের ছেলেরা সব ভুল বুঝতে পারে এবং তার পাপ মোচনের জন্য নিজের ব্যয়বহুল অর্থ খবচ করে বাবার সুখ কামনা করে; গরীবদের মাঝে খাবার বিলিয়ে দেয়।

পুরানো কেদারা

জোনাব আলীর ছয় পুরুষের জমিদারির চিহ্ন বহন করা চেয়ারটি তার বসার ঘরের কোণে যতেœ সাজিয়ে রেখে দিয়েছিলেন। জমিদারি না থাকলেও ওই চেয়ার টি তাদের ঐতিহ্যের সাক্ষী। তার বাবা মোতাহের আলীর মুখে তার পিতামহ যোহর আলীর জমিদারির শেষ পুরুষের গল্প শুনেছিল। ব্রিটিশবিরোধী দলের সাথে যোগসুত্র থাকায় নানা ছলে বলে তাদের দীর্ঘ দিনের জমিদারি নিলামে উঠায় তৎকালীন ব্রিটিশ সরকার। যোহর আলীর পিতামহ জমিদার মেহেতা আলী খুব বিলাসী ছিলেন। তার বৈঠক খানায় বসার আসনটি আসাম থেকে আনা কাঠের তৈরি। যা যোহর আলীর পূর্বপুরুষের জমিদারি চিহ্ন। যার ময়ূর পূচ্ছ নকশা দেখে বিলাসী জমিদারের রুচির পরিচয় মিলতো। মখমলের ঝকঝকে গদির নীলাভ রঙে দুধে আলতা বরণের রাসভারী জমিদার মেহেতাকে অসম্ভব জৌলুশপূর্ণ মনে হতো। তার সে সৌন্দর্যের ও রুচির বর্র্ণনা তখন মুখে মুখে ফিরত। তার পরবর্তী তিন পুরুষও ওই চেয়ারের কদর রেখেছে। জমিদারিপ্রথা শেষ হতেই ওই চেয়ারের প্রয়োজন ফুরায়। তবুও জোনাব আলীর কাছে তার কদর ছিল খুব। তাদের বাড়িতে যখনই কোনো মেহমান আসে সেই চেয়ার নিয়ে আলোচনা হয়। তাদের পুর্বপুরুষ কোন জমিদার এই চেয়ারে বসে কী করে সভা চালাতেন, কী কী বিচার করতেন এসব গল্পের পসরা খুলে বসতেন। যতেœ সাজানো চেয়ারটিই ছিল তার বড় অহঙ্কারের। এতে জোনাব আলীর জমিদারি হারানোর গøানি কিছুটা কমতো। মনে মনে কতবার নিজেকে জমিদার রূপে সাজিয়ে তিনি ওই চেয়ারে বসিয়েছেন তার ঠিক নেই। জোনাব আলীর মৃত্যুর পর তার ছেলে নাদের আলীও এ চেয়ারটিকে যতেœ রেখেছেন। কিন্তু অনেক বয়স হয়েছে বলে চেয়ারটির নক্সাগুলো খুলে খুলে যাচ্ছে। বহুবার এটি মেরামত করতে খরচ হয়েছে অনেক। ইদানীং মাথা থেকে ওটি মেরামতের ইচ্ছা বাদ দিয়েছেন তিনি। তাই সেটি আর বসার ঘরে জায়গা হয় না। এটি এখন শোবার ঘোরের কোণে ঠাঁই পেয়েছে। চাকরি থেকে অবসর নেয়া নাদের আলী অনেকবার চেয়ারটির পেছনে অনেক খরচ করে এখন আর শুধু শুধু পয়সা অপচয় করতে ভালো লাগে না। পুরানো একটা চেয়ারের জন্য মেরামতে আগের মতো অত খরচ করা তার জন্য একটা বিলাসিতা মাত্র। বর্তমানে ঐতিহ্যর চেয়ে পয়সার মূল্য অনেক বেশি। নাদের আলীর ছেলে পরম এখন এই পুরানো চেয়ারটি একেবারেই সহ্য করতে পারে না। তার মতে এই চেয়ারটি একটা বাড়তি ঝামেলা। ওটা ফেলে দিলেই ঘর পরিস্কার হয়। ওসব ঐতিহ্য টৈতিহ্য ধুয়ে পানি খেলে পেট ভরে না। অনেক কষ্ট করে চাকরি করে ফ্ল্যাট কিনেছেন। কত নিত্য নতুন ডিজাইনের জিনিসপত্র দিয়ে সাজানো ঘর। ওসব বাজে আসবাব ঘরে রাখার দরকার নেই। অবশেষে নাদের আলীর ইচ্ছার বিরুদ্ধেই ওই ভাঙা চেয়ারটির যায়গা হয় ঘরের কাজের মেয়ে ফুলির মার বাড়ি।
ফুলির মার এক কামড়ার ঘরে একটা তক্তা বিছানো খাট এর পাশে চেয়ারটির আপাতত ঠাঁই হয়। খাটের বাইরে একটু বসার জায়গা হয়েছে এটা অনেকবড় ব্যাপার। ফুলির বাবা রিকশা চালক চানমিয়া পান খেতে খেতে আঙুলের চুন মোছার একটা ঠিক ঠাক যায়গা এতদিনে খুঁজে পেল। একদিন যে চেয়ারে বসে জমিদার বিচারে বসতেন আজতার গায়ে ঝোলে ফুলির বাপের রিকশা টানার ঘামে ভেজা ছেড়া গামছা। যে চেয়ারে একদিন সুগন্ধি মাখাচাদর গায়ে জমিদার বসতেন এখন সময় শেষে বস্তির যে কেউ বসে। তাতে কারো কিছু বলার নেই। চেয়ারের এক পা অনেকটা ভেঙে গেছে তাই বাঁশের টুকরা দিয়ে ভাঙা পা জোড়া লাগানো হয়েছে। এর বসার গদি তো কবেই ফুটোফাটা হয়েছে। তার ওপরে ছেড়া কাঁথার ভাঁজে ভাঁজে এখন ছারপোকার আবাস। মিনিট দু-এক বসার পর তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় খুব সহজে। মাটির ঘরের এঁদোগন্ধ মাখা স্যাঁতসেঁতে গুমোট ঘরে চেয়ারটির অবস্থা খুব করুণ। ফুলির বাবা এখন আর রিকশা চালায় না বস্তির বাইরে একটা পানের দোকান দিয়ে তার সংসার চলে। রাস্তার পাশের দোকানের বিক্রি ভালো। একটা ছাতা লাঠির মাথায় বেঁধে তার নিচে ভাংগা চেয়ারটি বসিয়ে সামনে একটা প্লাস্টিকের মোড়ার ওপর প্লাস্টিকের ঝুড়িতে পান সাজিয়ে আজকাল তার ভালোই রোজগার হয়। চেয়ারটির হাতলগুলো খুব নরবড়ে হয়ে যাওয়ায় সুতলি দিয়ে ঠ্যাঙের সাথে শক্ত করে বেঁধে দেয়া হয়েছে। এর বসার কাঁথাটি ও চেয়ারের সাথে সুতা দিয়ে বাঁধা।
করিম গাজি এপাড়ার একজন স্বনামধন্য বড় ব্যবসায়ী। তার গাড়ি, বাড়ি সবই আছে। অ্যান্টিক জিনিসের প্রতি তার ভীষণ আকর্ষণ। তার ঘরে নানান পুরানো জিনিসে ঠাসা। কোথাও কয়েক বছরের পুরানো জিনিস দেখলেই তার খোঁজে নেমে পড়েন তিনি। হাঠাৎ দোকানে পান খেতে গিয়ে চেয়ারটি তার নজরে আসে।
এই ভাঙাচুরা চেয়ারটির দাম দু’হাজার পেয়ে মহানন্দে চেয়ারটির দাবি ছেড়ে দিলো ফুলির বাবা চান মিয়া। আবার চেয়ারটির নতুন দখল দার করিম গাজি দামি মিস্ত্রি লাগিয়ে অনেক পয়সা খরচ করে চেয়ারটিকে পুরানো চেহারায় ফিরিয়ে এনেছে। সেই জৌলুশ ঝরে পড়ে তার সর্বাঙ্গে। করিম গাজি চেয়ারের তথ্য সংগ্রহে নেমে পড়েন। ফুলির মায়ের সুত্র ধরে প্রথমে পরমের কাছে যায়। ব্যাস্ত পরম এ ব্যাপারে তেমন আগ্রহ না দেখিয়ে নিজের সময় বাঁচিয়ে নেয়। কিন্তু করিম গাজির বার বার বিরক্তিতে তার বাবা নাদের আলীর সাথে করিম গাজির সাক্ষাত করিয়ে দেন। নাদের আলী অবাক হয়ে যান। তার পুর্বপুরুষের চিহ্ন সামান্য একটা চেয়ারের ইতিহাস জানতে চান এই লোকটা? অথচ তারা তো এই চেয়ারটি ফেলেই দিয়েছেন। চোখের পানি লুকিয়ে বড় একটা দীর্ঘশ্বাস ফেলে করিম গাজির কী জানার আছে সেটা জানতে চান?
ল্যাবরেটরি পরীক্ষার পর চেয়ারটির বয়স পাওয়া যায় দুইশত বাইশ বছর। করিম গাজির সংগ্রহের মধ্যে এটাই সবচেয়ে বেশি পুরনো জিনিস। তার বহু দিনের ইচ্ছা এসব পুরনো জিনিসপত্র দিয়ে একটা নিলাম অনুষ্ঠানের আয়োজন করবেন। অনেক রাষ্ট্রীয় নিয়মকানুনের মাধ্যমে তার সংগ্রহগুলো নিলামের ব্যবস্থা করা হয়। অনেক দেশি-বিদেশি মেহমান সেখানে থাকবেন। থাকবেন ঢাকার জেলা প্রসাশকও। অতন্ত্র পুলিশ পাহারায় আয়োজনটি করা হয়। মোট আয়োজনে ৩২১টি পণ্য নিলাম করা হবে। যার মধ্যে ওই চেয়ার একটা বিশেষ আকর্ষণ।
নিলামের ফিচার দেখে একজন ব্রিটিশ নাগরিক জন এলান যিনি বাংলাদেশ দূতাবাসে চাকরি করেন, তিনিও উপস্থিত ছিলেন। তারও আগ্রহ ওই চেয়ার নিয়ে। এলানের কোনো এক পুর্বপুরুষ ওই চেয়ারে বসা এক জমিদারের সাথে তোলা ছবি ঘরে বাঁধিয়ে রেখেছেন। যিনি তৎকালীন ব্রিটিশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ছিলেন যার নিয়োগ ছিল ভারতে। নিলাম শেষে জন এলান বাংলাদেশী নয় কোটি পঁচাত্তর লাখ টাকায় চেয়ার কিনে নেন। রাষ্ট্রের সকল নিয়মকানুন পালন করে তিনি চেয়ার টি তার দেশে নিয়ে যাবেন।
চেয়ারটির মূল্য ও এর ঐতিহ্য নিয়ে সকল পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিবেদন করা হয়। সারা দেশে আলোচনার ঝড় ওঠে। বিশেষ করে কোনো ব্রিটিশ নাগরিক এটি কিনেছে বলে। এই আলোচনার আঁচ লাগে নাদের আলীর গায়ে। টিভি, পত্রপত্রিকার খবর আর চেয়ারের ছবি দেখে নাদের আলীর বৃদ্ধ চোখে জেগে ওঠে হারানোর বেদনা। যা ছিল তার বাবা জোনাব আলীর চোখে। জোনাব আলী কাতর ছিলেন জমিদারি হারানোর ব্যাথায়, আর নাদের আলী আজ কাতর হয়েছেন ফেলে দেয়া চেয়ারের ব্যাথায়। অশ্রæসিক্ত নয়নে বার বার টিভির চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে খবরটি দেখেন। পরের দিন কয়েকটি পত্রিকার কাটিং রেখে দেন বিছানার নিচে। ছেলে পরমের প্রতি রাগটা প্রকাশ হয় দু’বেলা অন্য ত্যাগের মাধ্যমে।
পরম আজ বুঝতে পারলো ঐতিহ্য ব্যাপারটা কী। লজ্জায় অনুতাপে কুঁকড়ে গেছে সে। যে ঐতিহ্যকে পায়ে দলে তার নিজের নামের আলী অংশটুকু বাদ দিয়ে সে পরম আলী থেকে পরম সাহেব হয়েছেন তার চেয়ে পরম আলী নামটা অনেক বেশি মূল্যবান।
সারা জীবনের অর্জন সুন্দর ফ্ল্যাট আর উচ্চ মানের চাকরির মর্জাদার চেয়েও ওই ভাঙা চেয়ারের মর্জাদা অনেক বেশি আজ হাড়ে হাড়ে পরম বুঝল পরম। পিতামহ জোনাব আলী আর পিতা নাদের আলীর ম তো অনুতাপ করা ছাড়া তার এখন আর কিছুই করার নেই। বাবার সামনে মুখ দেখানোর উপায়টুকুও তার রইল না। এতদিনের আধুনিকতার মিথ্যে দেমাগ দুমড়ে মুচড়ে গুঁড়িয়ে গেল তার সেকালের ঐতিহ্যের কাছে। সময় থাকতে যার মর্যাদা বুঝতে পারেনি সে।

হাতেমের উপহার

অল্প বয়সী হাতেম। একটি ধনী পরিবারে তার জন্ম। সে বাবার একমাত্র ছেলে। শিশুকাল থেকেই সে খুব উদার মনের ছিল। কাউকে কষ্টে দেখলে, ঘরের জিনিস দিয়ে সাহায্য করত সে। দরজায় কেউ হাত পাতলেই হলো, সাহায্য করতে তার দেরি নেই। তার এসব কাজে তার বাবা খুব বিরক্ত হতেন। একদিন রেগে গিয়ে বলেন,
কিরে বাবা! এভাবে দান করতে থাকলে তো আমাদের সব শেষ হয়ে যাবে। পরে আমরা খাবো কী? এভাবে যে আমরা নিস্ব হয়ে যাবো!
এই বলে বাবা চলে গেলেন। বাবা প্রায়ই ছেলে হাতেমকে তা বোঝাতেন। কিন্তু কে শোনে কার কথা। সে তার কাজ চালিয়েই যায়। বাবা হাতেম কে নিয়ে তো পড়লেন মহা সমস্যায়। আনেক ভেবেচিন্তে, একদিন হাতেমকে পাঠিয়ে দিলেন এক উটের পালের সাথে। সেখানেই সে তাঁবু টানিয়ে সময় কাটাতো। দিনভর পাল চড়িয়ে রাতে বাড়ি ফিরত। তাই দান খয়রাতের জন্য সময় আর পায় না। সেখানেও তেমন কোনো লোক নেই। তার মন আনচান করতে থাকে। আপেক্ষায় থাকে, কখন মেহমান আসবে।

তার পর ঘটলো এক মজার ঘটনা। হাতেম তার প্রতিদিনের মতো তাঁবুতে বসে সময় কাটাচ্ছে। হঠাৎ লক্ষ করল, দূরে তিনজন লোক পথ ধরে কোথাও যাচ্ছে। তার ধারণা, লোকগুলো ভ্রমণকারী হতে পারে। তখনই তাদের পিছু পিছু দৌড়ে গিয়ে তাদের সামনে দাঁড়িয়ে হাঁপিয়ে উঠল। লোকেরা তাকে দেখে থমকে দাঁড়াল তারা নাকি দূর দেশের যাত্রী অপরিচিত জন। হাতেম তাদেরকে জিজ্ঞেস করলÑ
ভাইসব! আপনারা দূরে কোথাও যাচ্ছেন? ভ্রমণকারী আপনারা? আপনাদের সেবা করতে পারলে আমি খুশি হবো। যদি আমার তাঁবুতে আসেন, তাহলে মেহমানের অন্তত সেবা করতে পারতাম।
হাতেম তাদের চিনত না। তার পরও এত আন্তরিকভাবে দাওয়াত দিচ্ছে। এদেখে যাত্রীরা হতবাক। অবশেষে তারা তাঁবুতে যেতে রাজি হলো এবং বিশ্রাম করল। এদিকে হাতেম পাল থেকে তিনটি উট নিয়ে জবাই করে ফেলে। তার কাÐ দেখে অতিথিরা বলল,
আমরা তো মাত্র তিনজন। একটি হলেই তো যথেষ্ট ছিল। আপনি খামোখা তিনটি জবাই করেছেন!

আমার ধারণা, আপনারা তিনজন তিন দেশের। আপনাদের পোশাক তাই-ই বলছে। তাই তিন দেশের সম্মানে তিনটি উট জবাই করেছি। কিছু মনে করবেন না।
হতেমের এত আন্তরিক আপ্যায়নে মেহমানরা তৃপ্ত মনে, তৃপ্তির সাথে খাওয়া-দাওয়া করল। খেয়েদেয়ে রাতভর তাঁবুতে খোশগল্প করে কাটালো। পর দিন ভোরবেলা। মেহমানরা হাতেমের কাছ থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিলেন। এমন সময় ঘটলো আরেক অবাক কাÐ! হাতেম তাদেরকে বললÑ
আপনারা চলে যাবেন বলে খারাপ লাগছে। বেশি আর কী আপনাদের সেবা করতে পেরেছি। তাই এই নিন, আপনাদের জন্য একটি ছোট্ট উপহার। যদি গ্রহণ করতেন, খুশি হতাম।

মেহমানরা হাতেমের উপহার দেখে তো রীতিমতো অবাক ! নিজেদের মধ্যে কানা-কানি করতে লাগলো, কী করছে লোকটা? নাম নেই, পরিচয় নেই, তার পরও এত আদর-আপ্যায়ন, আবার এক পাল উট উপহার হিসেবেও? বলে কী লোকটা? তারা বলে উঠলোÑ
না না, উপহার কেন? আর আপনি তো আমাদের অনেক আতিথেয়তা করেছেন। আমাদের ক্ষমা করুন ভাই।
এই বলে সামনে এগোতে লাগলো তারা। হাতেম হলো নাছোড়বান্দা কথা কি শোনে? সে তাদের উদ্দেশ্যে বললÑ
দেখুন ভাইসব! আপনারা না করবেন না। যদি এগুলো গ্রহণ না করেন তাহলে, বাকি সবগুলোকে মেরে ফেলব।

মেহমানরা নিরুপায় হয়ে সেই ছাগলে পাল উপহার হিসেবে গ্রহণ করল। মেহমানরা তা নিয়ে পথ চলতে শুরু করল। আর হাতেম দু’চোখ জুড়িয়ে মেহমানদের বিদায়ের দৃশ্য উপভোগ করতে লাগল। তার পর সে খালি হাতে বাড়ি ফিরল। অনেক দিন পর একটু দান করতে পেরে, তার অশান্ত মনে আজ শান্তির মৃদু আভায় মনটা ভরে গেল।

এরিয়া ফরটি ওয়ান

পাহাড়চূড়ায় মেঘবাড়ি। জানালার পাশ দিয়ে ভেসে যায় মেঘ। হাত বাড়ালে ছোয়াঁও যায়। দিগন্তবিস্তৃত শুধু পাহাড় আর গাছ। দুর্ভেদ্য বেষ্টনীতে এর প্রবেশপথে লেখা আছে, অনাধিকার প্রবেশকারীকে গুলি করা হতে পারে।

রাঙামাটি বেড়াতে এসে মুসা এ লেখা দেখে মনে মনে আকাশ কুসুম ভাবে। সে গেইটের ওপর বসানো সিসি টিভি ক্যামেরা দেখে ফিরে যায় বার বার। শেষে মনস্থির করে সে এখানে ঢুকবেই। একদিন খুব ভোরে দক্ষিণের মস্ত ড্রেনের ফুটো দিয়ে ভেতরে ঢোকে। আলো ঝলমল পরিবেশ । দুইজন নিগ্র এলিয়েন নিচুগলায় কথা বলছে। কাঁধে দুই নলা বন্দুক। কথা বলতে বলতে দূরে চলে যায়। এলিয়েনদের উচ্চতা সাড়ে তিন ফুট, শরীর লোমহীন, কালো রঙের বড় বড় চোখ।

একটা সবজিক্ষেতে কাজ করছে কিছু লোক। ওদের পেছনে গোঁফওয়ালা দুইজন এলিয়েন ছরি হাতে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরপর লোকগুলোর পিঠে চাবুক মারে। চাবুক খেয়ে কেউ একটু শব্দ করছে না। গেইট দিয়ে একটা গাড়ি ঢোকে। গাড়িটা সবজিক্ষেতের কাছাকাছি এসে কিছু খাবার ছুড়ে মারে।
লোকগুলো কাজ ফেলে খাবার খায়। হঠাৎ কে যেন তার পিঠে হাত রাখে। সে চমকে উঠে পেছনে ঘুড়ে দেখে তার বয়সী একটা ছেলে। ছেলেটা দু’চোখ কপালে তুলে বলল, তুমি? এখানে কী করে এলে? কী হলো কথা বলছো না কেন?

সে একটা ইটের টুকরো তুলে ছেলেটার মাথায় আঘাত করতেই ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে। দ্রুত ছেলেটার পোশাক সে পরে নেয় এবং কাঁধে বন্দুক ঝুলিয়ে হাঁটতে থাকে। একটা খোঁড়া লোক পা টেনে টেনে হাঁটছে আর বলছে, একদিন সব ফাঁস হয়ে যাবে। সেদিন পালানোর সুযোগ পাবে না। আল্লাহ জানে আমার বউ ছেলে মেয়ে কেমন আছে?

সামনে মস্ত বড় হলঘর। হলঘরের বিশাল দরজা খুলতেই ভারী অস্ত্র কাঁধে নিয়ে এক দল এলিয়েন বাইরে বেরিয়ে আসে। সে এই ফাঁকে ভেতরে ঢোকে। একনাগাড়ে বেশ কিছুক্ষণ হাঁটে। হঠাৎ একটা এলিয়েনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এলিয়েনটা চলে যেতেই সে সোজা হয়ে দাঁড়ায়। একটা কাঠের সিঁড়ি বেয়ে ওঠে। ছোটো ছোটো খাঁচায় অনেক লোক বন্দি। একজন বুড়ো লোক বলল, তুমি এখানে? তোমাকে তো আগে দেখিনি?
আপনারা এখানে কিভাবে এলেন? সে অবাক হয়ে প্রশ্ন করে।
– এলিয়েনদের পাতানো ফাঁদে পা দিয়েছি। তবে তুমি অতিরিক্ত রিস্ক নিয়ে ফেলেছ। একবার ভাবো ধরা পড়লে তোমার কী হবে? ভেবেছো?
– উহুঁ। আচ্ছা স্যাটেলাইট ক্যামেরায় এটা দেখা যায় না?
– না এরিয়া ফরটি ওয়ান পৃথিবীর সবচেয়ে সুরিক্ষিত জায়গা। এখান থেকে পৃথিবীর কোথায় কী হচ্ছে সব দেখা যায়। কিন্তু এখানে কী হচ্ছে তার কিছ্্্্্্্ইু পৃথিবীর কেউ জানে না।

– কিভাবে ধরা পড়লেন?
– সে অনেক কথা। কাল আমাদের নিয়ে তাদের গ্রহে চলে যাবে।
প্লিজ কিছু একটা করো।
কিন্তু কিভাবে? সে উদ্বিগ্ন হয়ে উদাস গলায় বলল।

কর্ণফুলী থেকে জল এনে মাটির গভীরে জলবিদ্যুৎ তৈরি করে এরা। চব্বিশ ঘণ্টার মধ্যে এক সেকেন্ডের জন্যও বিদ্যুৎ যায় না। তাই বিদ্যুৎ কেন্দ্রে হামলা করে যদি বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা যায়। তাহলে স্যাটেলাইটে এরিয়া ফরটি ওয়ান রহস্য ফাঁস হয়ে যাবে।
– সত্যি। শুনেছি একটা পিংপং বলের মতো বোমা তৈরি করছে এরা। এটা ফাটলে অর্ধেক পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
– হু ঠিক শুনেছ। এরিয়া ফরটি ওয়ানের বিদ্যুৎ কেন্দ্র খোঁজ করতে বারো ঘণ্টা কেটে যায় তার।
দক্ষিণে মাটির নিচে কিছু একটা আঁচ করে মুসা। বড় একটা ঢিবি। ঢিবির ওপর বিশাল বটগাছ। বটগাছের গুঁড়ির নিচ দিয়ে একটা সুড়ঙ্গ পথ। খুব ভালো করে লক্ষ করলে দেখা যায় বট গাছটা আসল না, নকল। সে চারদিকে ভালো করে দেখে। না, কেউ নেই। ধীরে ধীরে সুড়ঙ্গ ধরে নিচে নামে। ভট্-ভট্ শব্দ হচ্ছে। বেশ কয়েকজন এলিয়েন ঘুমাচ্ছে। আবার কেউ কেউ ব্যস্তসমস্ত হয়ে পায়চারি করছে। একটা বিশাল আকৃতির চাকা ঘুরছে পানিতে। একপাশে দেয়ালে অসংখ্য বাটন।

সে একটা একটা করে বাটন টিপে। হঠাৎ বিকট শব্দ হয়। চারদিক অন্ধকার হয়ে আসে। চাকা ঘোরা বন্ধ হয়ে যায়। সে সুড়ঙ্গ দিয়ে দ্রুত উপরে উঠতে থাকে। স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে এরিয়া ফরটি ওয়ান রহস্য প্রকাশ পায়।

খবর পেয়ে ছুটে আসে হাজার হাজার মানুষ। এলিয়েনরা অবশ্য তার আগেই পালিয়ে যায়। একজন সাংবাদিক এগিয়ে এসে বলল, ‘কেউ বুঝতে পারেনি আর আপনি কি না…?’
ও না বুঝে এখানে এসেছে। বুড়ো লোকটা বলল।
আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি। খোঁড়া লোকটা বলল।
পরদিন ঢাকায় ফেরে মুসা। তাকে খুব ক্লান্ত দেখায়। গোসল করে দুপুরের খাবার খায়। লম্বা একটা ঘুম দিয়ে উঠে দেখে মা বসে আছেন। মুখ ফ্যাকাশে। আড়মোড়া ভেঙে হাই তুলতে তুলতে বলল, কী ব্যাপার মা?

– বলছিলাম কী এলিয়েনরা আবার আমাদের ক্ষতি করবে না তো?
মাকে খুব উদ্বিগ্ন দেখায়।
– দূর! কী বলছো এসব? সে বিছানা ছেড়ে বাথরুমে যায়। মা বিকেলের নাশতা বানাতে রান্নাঘরে ঢোকে।