Home Blog Page 135

মহেশখালীর সবুজ দ্বীপ গল্পকথার এক রাজ্য

নানা রঙ-বৈচিত্রের এই পৃথিবী অপরূপ সৌন্দর্যে নিপুণ সাজিয়েছেন সৃষ্টিকর্তা। প্রকৃতির অমলিন রূপছটায় মুগ্ধ হয়ে ঘুরে দেখার অনেক স্থান রয়েছে উন্মুক্ত। মনোহর রূপের মোহনা আমাদের বাংলাদেশও পৃথিবীতে ছবির মতন সুন্দর এক প্রাকৃতিক আধার। এদেশে সাগরের ঢেউ ভেঙে অপরূপ এক দ্বীপ আমাদেরকে স্বাগত জানায়। দ্বীপটির নাম মহেশখালী। বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত অন্যতম দ্বীপ এটি। সোনাদিয়া, মাতারবাড়ী ও ধলঘাটা নামক আরো ছোট তিনটি দ্বীপের সমন্বয়ে পুরো এলাকাটি প্রশাসনিকভাবে মহেশখালী উপজেলা নামে পরিচিত। বাংলাদেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ বলে অসাধারণ পর্যটন স্পট হিসেবে আছে এর সুখ্যাতি। উপজেলাটির আয়তন ৩৮৮.৫০ বর্গকিলোমিটার। কক্সবাজার জেলা সদর থেকে অঞ্চলটির দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এর উত্তরে ও পশ্চিমে কুতুবদিয়া চ্যানেল, পূর্বে মহেশখালী চ্যানেল, দক্ষিণে কক্সবাজার শহর ও পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত। ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন আছে এই মহেশখালী উপজেলায়। ঐতিহাসিকদের মতেÑ ১৫৫৯ খ্রিষ্টাব্দে প্রচÐ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ¡াস হয় কক্সবাজার অঞ্চলে। ফলে জেলার মূল ভ‚-খÐ থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয়। তবে মূল ভ‚-খÐ থেকে বিচ্ছিন্ন হলেও এক সময় এখানে আনাগোনা ছিল নানা প্রজাতির পশুপাখির। বাঘ, হরিণ, বানর, ভাল্লুক, হাতি, পরিযায়ী পাখি, দেশীয় পাখি, বিভিন্ন সাপসহ নানান জীবজন্তুর চারণভ‚মি ছিল এটি। ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি ও নির্বিচারে বনভ‚মি ধ্বংসের কারণে মহেশখালীর জীববৈচিত্র্য অনেকটাই হারিয়ে যাওয়ার উপক্রম। বর্তমানে হরিণ, বানর, গুটিকয়েক সাপ আর শীতের মওসুমে অল্প কিছু পরিযায়ী পাখি দেখা যায়।
শত স্মৃতি-বিস্মৃতির সাক্ষী হয়ে আছে এই দ্বীপ। ১৯৯১ সালের ২৯ এপ্রিল এখানে ইতিহাসের সবচেয়ে শোকাবহ দিন। এদিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ¡াস লÐভÐ করে দিয়েছিল মহেশখালীকে। এতে অসংখ্য পরিবার সাগরের বুকে নিশ্চিহ্ন হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ ও পশু-পাখির জীবন কেড়ে নিয়েছিল ঘূর্ণিঝড়। শুধু প্রাণহানী নয়; জলোচ্ছ¡াসের মাত্রা এতই ব্যাপক ছিল যে বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়ে যায়।

শত বিপদ আপদ কাটিয়ে মহেশখালী এখন মানুষের পদচারণায় মুখরিত। এই জনপদ বর্তমানে পর্যটকদের প্রিয় স্পট। নোনা সাগরের জল ডুব ডুব কেওড়াগাছের হাতছানি, সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সমুদ্রের নীল জলরাশি, সাগরের বুকে দ্বীপের মোহনা, আদিনাথ পাহাড়ের সুউচ্চ চ‚ড়া আপনাকে মুগ্ধ করেই ছাড়বে। ঝিকিমিকি জলরাশি আপনাকে হারিয়ে ফেলবে গল্পকথার রাজ্যে। সামুদ্রিক মাছ ধরার পাশাপাশি চিংড়ি চাষ এই দ্বীপের একটি অন্যতম শিল্প। পান, মাছ, শুটকি, চিংড়ি, লবণ এবং মুক্তা উৎপাদনের জন্য মহেশখালীর রয়েছে আলাদা পরিচিতি। পাহাড়ের ঢালু জমিতে পান চাষ এই এলাকার ঐতিহ্যবাহী পেশা ও ব্যবসা। এজন্য এখানকার পান স্বাদে ও গন্ধে ভরপুর। তাই মহেশখালীর পানের টানে মুগ্ধ না হয়ে উপায় নেই। শুষ্ক মওসুমে মহেশখালীর সামুদ্রিক শুঁটকির জন্য দেশী-বিদেশী পর্যটক ও ব্যবসায়ীদের ভিড় জমতে দেখা যায়। ছোটবড় মিলে এই উপজেলায় প্রায় ২৭টি হাট ও বাজার আছে। এদের মাঝে গোরকঘাটা বাজার, বড় মহেশখালী বাজার, কালারমারছড়া বাজার, হোয়ানক টাইমবাজার নামকরা। প্রাকৃতিক গ্যাস ও খনিজ বালি এখানকার অর্থনীতিতে যোগ করেছে আলাদা মাত্রা। বনজসম্পদ, নারিকেল, সুপারি, আদিবাসী মণিপুরিদের তৈরি পোশাক তো আছেই।
এখানকার বেশিরভাগ লোকই শিক্ষিত। কেননা এই অঞ্চলে ৬৮টি প্রাথমিক বিদ্যালয়, ৬টি নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, ১৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১৫টি দাখিল মাদরাসা, ৬টি উচ্চমাধ্যমিক কলেজ, ৪টি আলিম মাদরাসা, ১টি সরকারি কলেজ, ১টি ফাজিল মাদরাসা, ১টি বিশ্ববিদ্যালয় কলেজ, ৬০০টি মসজিদ, ১৫টি মন্দির ও ৫টি বিহার রয়েছে।
পর্যটকদের জন্য মহেশখালীর উল্লেখযোগ্য স্পটগুলো হলোÑ সোনাদিয়া দ্বীপ, সোনাদিয়া সমুদ্র সৈকত, মৈনাক পাহাড়, আদিনাথ মন্দির, বড় রাখাইন পাড়া, বৌদ্ধ মন্দির, লিডারশিপ ইউনিভার্সিটি কলেজ, জমিদারবাড়ি, নতুন জেটি, চরপাড়া সী-বিচ। এছাড়া পুরো এলাকাটিই অপরূপ সৌন্দর্যের এক অপূর্ব লীলাভ‚মি।

আরেকটি বিষয় তোমাকে বিস্মিত করে ছাড়বে। তা হলোÑ সাগরের বুকে নদীর গুঞ্জন ও পুকুরের নীরবতা আছে মহেশখালীতে। কোহেলিয়া ও বাঁকখালী নদী প্রকৃতিতে এনেছে অনাবিল মুগ্ধতা। উপজেলা পরিষদ দীঘি ভাবনার অতলে তৈরি করে আরেক রাজ্য। মৈনাক পাহাড়ের উঁচু টিলা থেকে সারি সারি সুপারি গাছ, গাদা গাদা পানের বরজ, অগোছালো বুনো গাছ, খাদ, নালা ও দূরের সমুদ্র ভেসে ওঠে স্বপ্নের মতো।

নোনাজলের হাতছানি

খাবার টেবিলে আব্বু বললেন, তোমাদের সবার জন্য একটা খুশির খবর আছে। আম্মু হাসি মুখে বললেন, তাই নাকি! তা খুশির খবরটা কী? তোমার প্রমোশন হয়েছে?
আব্বু বললেন, আরে না, প্রমোশন না।
আম্মু ভুরু টেনে বললেন, তাহলে?
আমরা সবাই আগামি সপ্তাহে কক্সবাজার যাচ্ছি।
আম্মু খুশি গলায় বললেন, ও মা, তাই নাকি? খুব মজা হবে তাহলে?
মিতু বাবার দিকে তাকিয়ে খুশির স্বরে বলল, আমরা সবাই গেলে খুব মজা হবে বাবা। আমি ভাইয়া আর শিমু খুব মজা করব।
রাহাত সাহেব বললেন, মাহিমকে দেখছি না কেন? ও ঘুম থেকে ওঠেনি?
মিতু বলল, ঘুম থেকে উঠবে ভাইয়া! এত তাড়াতাড়ি?
রাহাত সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, মাহিমকে ডাকো নি কেন?
নাজমা বললেন, ঘুমোক না আর কিছুক্ষণ।
রাহাত সাহেব বললেন, সকাল আটটা বাজে। এখনো আর কিছুক্ষণ ঘুমাবে মানে? তুমিই ছেলেটাকে অলস করে তুলছ।
মাহিম এসে বাবার পেছনে দাঁড়িয়ে বলল, কে কাকে অলস করে দিচ্ছে বাবা?
রাহাত সাহেব বললেন, কাকে আবার তোকে।
মাহিম মিতুর পাশের একটি চেয়ার টেনে বসতে বসতে বলল, কে বলেছে আমি অলস। এই যে সময়মতো নাশতার টেবিলে এসেছি।
মিতু মাহিমের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, খুশির খবরটা জানিস?
মাহিম বলল, জানি না, বল।
মিতু বলল, আগামি সপ্তাহে আমরা সবাই কক্সবাজারে বেড়াতে যাচ্ছি।
মাহিমও খুশি হয়ে বলল, বাহ্, খুব মজা হবে তাহলে! সবাই মিলে অনেক আনন্দ করা যাবে।
রাতে পড়ার টেবিলে মিতু বাড়ির কাজ তৈরি করছিল। শিমু এক গøাস দুধ হাতে ওর রুমে ঢুকে বলল, আপা, দুধ খাইয়া লন।
মিতু বলল, নিয়ে যা। এখন দুধ খাব না।
শিমু বলল, ফিরত লইয়া গেলে খালাম্মা আমারে বকব। দুধ খাইয়া লইয়া হেরপর পড়ালেখা করেন।
মিতু বিরক্তিতে গøাসটা নিয়ে টেবিলে রেখে বলল, পরে খেয়ে নেব। এখন যা।
শিমু ফিরে আসতে নিয়ে থেমে বলল, আপা, একটা কথা বলতাম?
মিতু বলল, কী কথা?
শিমু ইতস্তের স্বরে বলল, কক্সবাজারে কি আমারেও লইয়া যাইবেন?
ওর কথা শুনে মিতু অবাক হয়ে বলল, আমরা সবাই গেলে তোকে আবার কোথায় রেখে যাব? তোকেও নিয়ে যাব।
শিমু খুশি হয়ে বলল, আপা, আর একটা কথা?
মিতু বলল, কী কথা বল?
শিমু বলল, আমি কিন্তু সাগরের পানিতে গোসল করব।
মিতু হেসে বলল, ঠিক আছে, গোসল করবি। এখন যা, আমাকে পড়তে দে।
একটা সপ্তাহ বেশ তাড়াতাড়িই কেটে গেল। দুই তিন দিন হল সবকিছু গোছগাছ করা হচ্ছে। সাগর দেখতে যাওয়া বলে কথা। দূরের জার্নি। কয়েক দিন থাকতে হবে। প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে যেতে হবে।
গাড়িতে ওঠার সময় শিমু ছলছল চোখে বেলকনিতে দাঁড়িয়ে ছিল। নাজমা ওর কাছে গিয়ে কাঁধে হাত রেখে বলল, সবকিছু দেখে শুনে রাখবি। ফ্রিজে খাবার দাবার যা আছে গরম করে করে খাবি। খারাপ লাগলে টিভি দেখবি। আমরা চলে যাওয়ার পর বেলকনিতে কখনো এসে দাঁড়াবি না।
মিতু গাড়িতে চুপচাপ বসে আছে। ওর মনটা শিমুর জন্য খুব খারাপ হয়ে আছে। বাবা মা কী করে যে এতটা নির্দয় হতে পারলেন? আজ শিমু যদি ওর দূরসম্পর্কের বোন না হয়ে নিজের বোন হতো তাহলে কি ওকে ওভাবে রেখে আসতে পারত! শিমুর প্রায় সমবয়সী মিতু, মিতু ষষ্ঠ শ্রেণিতে পড়লেও শিমুকে পড়ালেখার কোনো সুযোগ করে দেয়া হয়নি।
ঢাকা থেকে কক্সবাজারের পুরো জার্নিটিতে মিতুর মনটা ভীষণ খারাপ হয়ে রইলো। কিন্তু কাউকেই বুঝতে দিলো না ও। কারণ, ওকে মন খারাপ করে থাকতে দেখলে সবারই বেড়াতে যাওয়ার আনন্দটা মাটি হয়ে যাবে। তবে পরের দিন সকালের নরম রোদে সাগরপাড়ে দাঁড়িয়ে বিশাল সাগরের দিকে তাকাতেই মনটা ভালো হয়ে গেল ওর।
একদিন যেতেই বাসায় একা থেকে মনটা বিষিয়ে উঠল শিমুর। কোনো কাজেকর্মে মন বসছে না, টিভি দেখতেও ভালো লাগছে না। সবাই যার যার কাজে বাইরে চলে গেলে ওকে বাসায় একাই থাকতে হয়। কিন্তু আগে কখনো এরকম লাগেনি। শুধু মনে হচ্ছে বাসাটা তালা দেয়া। খুব জরুরি প্রয়োজনেও বাইরে বের হতে পারবে না ও। শরীরটাও খারাপ করতে শুরু করেছে ওর। বিকেলে শরীর কাঁপুনি দিয়ে জ্বর এলে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল ও।

রোজা ও ঈদে খাওয়া দাওয়া

বন্ধুরা, রমজান ইবাদতের মাস, ত্যাগের মাস, ভালো কাজে প্রতিযোগিতার মাস এবং গুণাহ মুক্ত থাকার মাস। এই মাসে একটি ভালো কাজের জন্য আল্লাহ-তায়ালা দশ গুণ পুরস্কার দেবেন। কিন্তু কেন যেন রমজান মাসে সবাই খাবারের প্রতিযোগিতায় নেমে পড়ে। কে কত খেতে বা রান্না করতে পারে। কিন্তু এসব ভাজা-পোড়া, গুরুপাক খাবার খেলে কী হতে পারে, তা কি আমরা জানি? সারা দিন রোজা রাখার পর পাকস্থলী খুব ক্ষুধার্ত ও দুর্বল থাকে। তারপর যদি এত রকম গুরুপাক খাবার একসঙ্গে খাওয়া হয়, তাহলে কী অবস্থা হবে? পেটের সমস্যা, মাথাব্যথা, দুর্বলতা, অবসাদ, আলসার, অ্যাসিডিটি, হজমের সমস্যা ইত্যাদি হবে রোজার নিত্যসঙ্গী। অনেকের ওজনও বেড়ে যায়।
এ বিষয়ে পুষ্টিবিদরা বলেন, রোজায় দামি খাবার খেতে হবে এমন নয় বরং সুষম, সহজপাচ্য ও পুষ্টিকর খাবার খেতে হবে। গুরুপাক খাবার, পোড়া তেল, বাইরে ভাজা-চপ, পেঁয়াজি, বেগুনি, কাবাব, হালিম, গোশতজাতীয় খাবার না খাওয়া ভালো। এতে হজমে নানা সমস্যা দেখা দিতে পারে।
দিনের বেলায় দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে রোজার শেষে শরীর, মস্তিষ্ক ও স্নায়ুকোষ খাবারের মাধ্যমে তাৎক্ষণিক শক্তির জোগান চায়। তাই দীর্ঘ সময় পর ইফতারে খাবারটাও তেমন সহজ ও সুপাচ্য হওয়া চাই। চাই স্বাস্থ্যকর, পুষ্টিকর ও সুষম খাবার।
ইফতারের শুরুতে সাধারণ পানি এক-দুই ঢোঁক পান করে এক গøাস বানানো ফলের শরবত হলে ভালো হয়। খেজুর, চিঁড়া, চালের জাউ ইত্যাদি খাওয়া যেতে পারে। ইফতারের পর রাতের খাবারটাও কিছুটা হালকা ও সহজে হজম হয় এমন হওয়া উচিত। যেমন লাউ, লাউশাক, মিষ্টিকুমড়া, শসা, পটোল, ঝিঙে, কচুশাক, কচু ইত্যাদির ঝোল তরকারি, এক টুকরা মাছ অথবা এক টুকরা গোশত হতে পারে। সাহরিতে খুব বেশি পরিমাণে খাবার না খেয়ে রুচি অনুসারে স্বাভাবিক খাবার খাবে। সারা দিন খেতে পারবে না বলে ইচ্ছেমতো উদরপূর্তি করে খাবে না। পেটের এক-চতুর্থাংশ খালি রাখবে। আর মনে রাখবে, একজন মানুষের সারা দিন যে পরিমাণ পানি ক্ষরিত হয়, সে পরিমাণ রাতে পান করা উচিত।

বন্ধুরা, এবার জেনে নাও রোজার মাসে তোমরা কী খাবে আর কী খাবেন নাÑ
খেজুর বা খোরমা অবশ্যই খাবে। এতে আছে শর্করা, চিনি, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, আয়রন, কপার, সালফার, ম্যাঙ্গানিজ, সিলিকন, ক্লোরিন ফাইবার যা সারা দিন রোজা রাখার পর খুবই দরকারি।
চিনিযুক্ত খাবার বাদ দিলে ভালো হয়। এটা খুব তাড়াতাড়ি রক্তে চিনির মাত্রা বাড়িয়ে দেয়, ওজন বাড়ায়। তাই যথাসম্ভব চিনি ও চিনিযুক্ত খাবার কম খাবে।
সবজি ও ফল খেতে হবে নিয়মমতো। তা না হলে এই সময়ে কোষ্ঠকাঠিন্য হবে নিত্যসঙ্গী।
এই গরমে অন্তত ৮ থেকে ১০ গøাস পানি না খেলে হজমের সমস্যা হবে। ইফতারের পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত একটু পরপর পানি খেতে হবে।
সুষম খাবার খেতে হবে। আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন, দুধ, দই, মিনারেল, আঁশ ইত্যাদি খেতে হবে নিয়মমতো।
আঁশসমৃদ্ধ খাবার যেমন লাল আটা, বাদাম, বিনস, শস্য, ছোলা, ডাল ইত্যাদি খেতে হবে। এগুলো হজম হয় আস্তে আস্তে, তাই অনেক সময় পর ক্ষুধা লাগে। রক্তে চিনির পরিমাণ তাড়াতাড়ি বাড়ে না।
কাচা ছোলা খাওয়া ভালো। তবে তেল দিয়ে ভুনা করে খাওয়া ঠিক না।
চা, কফির মাত্রা কমাতে হবে। তা না হলে পানিশূন্যতা, কোষ্ঠকাঠিন্য, ঘুমের সমস্যা হতে পারে।
সাহরিতেও খুব বেশি খাওয়া বা সাহরি না খাওয়াটাও ঠিক নয়। সাহরি না খেলে শরীর দুর্বল হয়ে যাবে।
বর্জন করতে হবে ভাজা-পোড়া ও গুরুপাক খাবার যেমনÑ ছোলা ভুনা, পেঁয়াজি, বেগুনি, চপ, হালিম, বিরিয়ানি ইত্যাদি বাদ দিতে হবে।
প্রতিবেলা মাংস না খেয়ে অন্তত একবেলা মাছ খেতে চেষ্টা করতে হবে।
সহজপাচ্য খাবার, ঠাÐা খাবার যেমন দই, চিঁড়া খাবে। তাহলে সারা দিন রোজা রাখা নাজুক পাকস্থলী ঠিকমতো খাবার হজম করতে পারবে।
কোষ্ঠকাঠিন্য হলে ইসবগুল খেতে পারো।
বেশি দুর্বল লাগলে ডাবের পানি বা স্যালাইন খেতে পারো ইফতারের পর।
কোমল পানীয় ঘুমের সমস্যা, অ্যাসিডিটি, আলসার ইত্যাদির কারণ। তাই এ কোমলপানীয়কে সারা জীবনের জন্য পারলে বাদ দেবে।
বন্ধুরা, এবার এসো আমরা ঈদের দিনের খাওয়া-দাওয়া নিয়ে কিছু আলোচনা করি। রোজার এক মাসে মানুষের খাদ্যাভ্যাস ও জীবনযাপনে যে পরিবর্তন আসে তাতেই অনেকে অভ্যস্ত হয়ে পড়ে। মাসখানেক সিয়াম সাধনার পর ঈদের দিন সকাল থেকেই ইচ্ছামতো খাওয়া-দাওয়ার ধুম পড়ে যায়। আর ঈদের দিনে আনন্দের অন্যতম আয়োজনটাই হলো নানারকমের খাবারদাবার। সকালবেলা উৎসবের শুরুটাই হয় মিষ্টি, সেমাই, পোলাও, কোর্মাসহ হরেকরকমের খাবার দিয়ে। অনেকে এ সুযোগে একটু বেশিই ভ‚রিভোজ করে ফেলে। আসলে কিন্তু ঈদের দিন এভাবে লাগামছাড়া খাওয়া-দাওয়া করা স্বাস্থ্যের জন্য হতে পারে ভীষণ ক্ষতিকর। হঠাৎ এরকম অতিভোজনের ফলে পাকস্থলি তথা পেটের ওপর চাপটা পড়ে বেশি। নিজের ঘরে হরেক রকমের খাবারের সঙ্গে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের বাসায় বেড়াতে গেলেই ইচ্ছা-অনিচ্ছায় আরো বেশি খেতে হয়। ফলে অধিক চাপে অনেক সময় পাকস্থলির এনজাইম ঠিকমতো কাজ করতে পারে না। এ কারণে পেট ব্যথা, গ্যাস্ট্রাইটিস, ডাইরিয়া, বমি, পেটফাঁপা বা বদহজম ইত্যাদি হরহামেশাই দেখা যায়।
সাধারণত ঈদের দিন প্রচুর তৈলাক্ত খাবার যেমন পোলাও, বিরিয়ানি, মুরগি, খাসি বা গরুর গোসত, কাবাব, রেজালা আর এর সঙ্গে মিষ্টিজাতীয় খাবার আমরা সবাই খাই। এসব খাবার পরিপূর্ণভাবে হজম করতে অন্তত ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগে। একসঙ্গে বেশি খাওয়ার ফলে পেটে অস্বস্তিকর অনুভ‚তি, ভরা ভরা ভাব, বারবার ঢেঁকুর ওঠা এমনকি বুকে ব্যথা পর্যন্ত হতে পারে।
আসলে ছোট বাচ্চাদের ঈদ আনন্দটা সবচেয়ে বেশি। তারা শখ করে দু-একটা রোজা রাখে, রোজা শেষে ঈদের দিন মজার মজার খাবার খেতে বেশি পছন্দ। তবে খাওয়া-দাওয়ার ব্যাপারে অতিভোজনে বয়স্কদের মতো ছোটদেরও সমস্যা হতে পারে। যেকোনো কিছু খেলেই সবসময় শরীরে সমস্যা হবে এমন কথা নেই, শুধু পরিমাণটা ঠিক রাখলেই হলো।
কোনো শারীরিক সমস্যা না থাকলে হজমে সহায়ক সব ধরনের এনজাইম সঠিকভাবেই কাজ করে। এমনকি গুরুপাক, তৈলাক্ত বা চর্বিযুক্ত খাদ্যগুলো সহজে হজম হয়ে যায়। তবে অবশ্যই অতিভোজন না করাই ভালো। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে অল্প করে সেমাই বা পায়েস খাওয়া ভালো। এগুলোর সঙ্গে কিশমিশ, বাদাম, ফলের জুস, যেমন পেঁপে, আম ইত্যাদি খেতে পারো। খাবার আধাঘণ্টা পর দেড় থেকে দুই গøাস পানি খেয়ে ঈদের নামাজ পড়তে যাবে। দিনে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার ফাঁকে ফাঁকে প্রচুর পানি ও অন্যান্য তরল খাবার খাওয়া ভালো। একবারে বেশি করে না খেয়ে অল্প অল্প করে বার বার খেতে পারো। যারা ঈদের দিন চটপটি জাতীয় খাবার পছন্দ করে তারা তেঁতুলের টক মিশিয়ে খেতে পারো। পোলাও বা বিরিয়ানির সঙ্গে অবশ্যই সালাদজাতীয় খাবার এবং দই খেতে পারো।

পদ্মাপাড়ের বিলু (পর্ব ৬)

বাঁশি বাজে ওই দূরে

উত্তর বাসাবো থেকে ছোট খালুর সাথে এসে বিলুরা পৌঁছল সদর ঘাটে। বেবি ট্যাক্সি বা স্কুটারে করে এল তারা। সদর ঘাটে কয়েকটি লঞ্চ। তবে তেমন ভিড়ভাট্টা নেই। ছোটখালু কুষ্টিয়ার লঞ্চ খুঁজে বের করে তাদের তুলে দিলেন। লঞ্চের লোকজনকে তাদের দিকে খেয়াল রাখা ও ঠিকমতো নামিয়ে দেয়ার অনুরোধ করে নেমে গেলেন তিনি। পাঁচটায় লঞ্চ ছেড়ে দেবে। একজন লোক লঞ্চের ওপর থেকে খোলের সিঁড়ি বেয়ে তাদের নিচে নামিয়ে আনল। বসিয়ে দিল নিচের একদম শেষ দিকে একটা ঘরে। এটা আসলে লঞ্চে মেয়েদের বসার জন্য বরাদ্দ স্থান। দুদিকে দুটি বেঞ্চ, মাঝে খানিকটা ফাঁকা জায়গা। একটু পরই ঘণ্টা বাজল। ছেড়ে দিল লঞ্চ। একটা মাঝারি পোঁটলা আর বাস্কেট তাদের সাথে। বাস্কেট মানে প্লাস্টিকের ঝুড়ি। বিভিন্ন রঙের। দু’পাশে গোল, মাঝে খানিকটা জায়গা। তখন নতুন বেরিয়েছিল, সাধারণ বউঝিদের অল্পস্বল্প জামা-কাপড় বয়ে নেয়ার উপযোগী। জনপ্রিয় হয়েছিল বেশ। খানিক পর মা মেঝেতে জায়নামাজ পেতে আছরের নামাজ পড়তে বসলেন। বিলু লঞ্চের জানালা দিয়ে নদীর পানি, তীরের গাছপালা দেখছিল। তাদের বসার জায়গার পাশেই লঞ্চের ইঞ্জিন। অবিরাম ভটভট শব্দে বিরক্তি লাগছিল। কিন্তু কিছু করার নেই। ছোটখালু যখন লঞ্চের লোকজনের সাথে কথা বলছিলেন তখন বিলু শুনতে পেয়েছিল যে এ লঞ্চ সারারাত ধরে চলবে। শুধু তাই নয়, তাদের ঘাটে লঞ্চ পৌঁছতে বিকেল হয়ে যাবে। তাদের নামিয়ে দিয়ে লঞ্চ চলে যাবে আরো মাইল পনেরো উজানে কুষ্টিয়ায়।
জীবনে এই প্রথম বিলুর লঞ্চে চড়া। সিরাজগঞ্জ থেকে যখন ঢাকা এলো, তখন ঢাকা থেকে কিভাবে বাড়িতে ফিরবে সে কথা একবারও মনে হয়নি। আর তার যে বয়স, তার তা মনে করার কথাও না। মা আছেন, তিনিই ঠিক করবেন সব। তবে ঢাকার দিনগুলো তার কেটেছে বড় আনন্দে। তার খালাতো ভাই পারভেজের সাথে খুব ঘুরেছে সে। বাসাবোর দিকে, খিলগাঁও এলাকায় ঢাকা সবে গড়ে উঠছে। একেক দিন পারভেজ তাকে নিয়ে যায় উত্তর দিকের মাঠে। লাল মাটি। লোকজন সব জমি কিনছে। অনেক দূর হেঁটে যেত তারা। তারপর ফিরে এসে পারভেজ খাওয়ায় ফান্টা। সে এক তেলেসমাতি ব্যাপার। পারভেজের হাফ প্যান্টের পকেটে থাকে একটা গোল চুম্বক। ছটাক খানেক ভারি। লোহার জিনিসগুলো টানত সেটা। এর যে কী মূল্য তা বিলুর জানা ছিল না। পারভেজ প্রায় রোজই তাদের বাসার সামনের স্টেশনারি দোকানে গিয়ে হাজির হয়। পকেট থেকে চুম্বকটা বের করে দোকানদারকে দিলে তিনি ফ্রিজ থেকে ফান্টার একটা বোতল বের করে দেন তাকে। ফান্টার বোতলের দাম এক টাকা। পারভেজ বোতল নিয়ে আগে নিজে কয়েক চুমুকে অর্ধেক করে ফেলে। তারপর বিলুর দিকে এগিয়ে দেয়। পারভেজ প্রথম দিন এভাবে ফান্টার বোতল এঁটো করে তাকে দিলে বিলু খেতে চায়নি। কারণ সে কারো এঁেটা খায় না। তখন পারভেজ তাকে বলেছেÑ
আরে খা তো! ফান্টা আবার এঁটো হয় নাকি। খেয়ে দেখ, খুব মজা।
লোভের কাছে হার মেনে বিলু প্রথম দিন খেয়েছিল। অসাধারণ স্বাদ। টক-মিষ্টি এবং বেশ ঝাঁজালো জিনিস। আধা বোতল খেয়ে তার মনে হলো, আরো গোটা পাঁচেক বোতল খেতে পারলে তবে তার আশ মিটত। তার আগে এ জিনিস সে কখনো খায়নি। সিরাজগঞ্জে পাওয়া যায়, কিন্তু এক টাকা দিয়ে কিনে খাওয়ার কথা মাথায়ই আসেনি। এক টাকা মানে তার কাছে অনেক টাকা। এক টাকা তো দূরের কথা, চার আনা পয়সা পর্যন্ত তার কাছে নেই, থাকে না। যাই-ই হোক, ঢাকায় মোট বারো দিন ছিল তারা। এর মধ্যে এক বা দুদিন ছাড়া পারভেজ রোজই তাকে ফান্টা খাইয়েছে। আর বিলু দেখেছে, পারভেজ দোকানে চুম্বক রেখে ফান্টা খায়, তাকে খাওয়ায়। কিন্তু কিভাবে এবং কোন ফাঁকে যেন সে এক টাকার ব্যবস্থা করে চুম্বক ছাড়িয়ে নিয়ে যায়। তারপর আবার তা বন্ধক রেখে ফান্টা খায় ও যথারীতি তা ছাড়িয়ে নেয়।
এর মধ্যে একদিন তাকে কমলাপুর স্টেশন দেখাতে নিয়ে গেল পারভেজ। সবে রেল লাইন বসছে। স্টেশন বিল্ডিং-এরা নির্মাণ হয়েছে, বাকি সব প্ল্যাটফর্ম নির্মাণের কাজ চলছে। ফাঁকা মাঠের অনেকখানি জায়গা নিয়ে বিরাট স্টেশন তৈরি হবে। পারভেজ জানাল, দু-তিন বছরের মধ্যেই চালু হয়ে যাবে কমলাপুর রেলওয়ে স্টেশন। তাহলে তাদের আর ট্রেনে চড়ার জন্য সেই ফুলবাড়িয়া যেতে হবে না। বিলু তার কথার মাথামুÐু কিছু বুঝল না। জিজ্ঞেস করলÑ
কেন, ফুলবাড়িয়া কি অনেক দূর?
পারভেজ অবাক হয়ে বললÑ
Ñ সেকি! ওই যে আমরা সিরাজগঞ্জ থেকে এসে ট্রেন থেকে যেখানে নামলাম! গুলিস্তানের কাছে? তোর মনে নেই?
বিলু বলতে পারল না যে খুব সকালে ট্রেনে এসে সবার সাথে সে কোথায় নেমেছিল, তা তার আসলেই মনে নেই। আর গুলিস্তান কোথায় সে জানে না। এর আগে তো কখনো সে ঢাকায় আসেইনি।
পারভেজ যখন স্কুলে যায় বা বাসায় থাকে না তখন বিলু বাসার পত্র-পত্রিকা-বই যা পায়, পড়তে থাকে। ‘মাহে নও’, ‘পাকিস্তানি খবর’, ‘মাসিক পূবালী,’ ‘সাপ্তাহিক বেগম,’ ‘সাপ্তাহিক ললনা’ ইত্যাদি। আসার সময় ছোটখালু কয়েকটি পুরনো পত্রিকা দিয়েছেন মা’র পড়ার জন্য। বিলু তো জানেই, মা পড়–ক আর না পড়–ক, কয়েকদিনের মধ্যেই ওগুলো তার পড়া হয়ে যাবে।
সন্ধ্যা হয়ে এলো। তাদের জায়গাটায় একটা টিমটিমে আলোর বাল্ব জ¦লে উঠল। এখন অন্ধকারে লঞ্চের জানালা দিয়ে বাইরে আর কিছু দেখা যায় না। মা মাগরিবÑ এশা পড়ে জায়নামাজ থেকে উঠলেন। ছোটখালার বাসা থেকে একটা প্লাস্টিকের বাটিতে কয়েকটি পরোটা, খানিকটা আলুভাজি ও ডিম ভাজি দেয়া হয়েছিল। আর বেশিক্ষণ থাকলে নষ্ট হয়ে যেতে পারে। তাই মা-ছেলে খেয়ে নেয় তা। এ খাওয়াই আপাতত শেষ খাওয়া তাদের। আগামীকাল বাড়ি পৌঁছানোর আগে আর খাওয়া হবে না। অবশ্য খালু একটি পাউরুটি কিনে দিয়েছেন। সেটা খেতে পারে তারা প্রয়োজন হলে।
লঞ্চে যাত্রী বেশি নেই। নিচে চার-পাঁচজন লোকমাত্র। উপরে অবশ্য বেশ কয়েকজন আছে। কে কোন ঘাটে নামবে, কে জানে! উপর থেকে মাঝে মাঝে কথা ভেসে আসছে। রেডিও বাজছে। বিলুর মনে হলো, রাত দশটা বেজে গেছে। এ সময় রেডিও থেকে একটি গান ভেসে এলÑ
‘বাঁশি বাজে ঐ দূরে…
চেনা কি অচেনা সুরে
এ লগনে মন মোর
কিছুতে যে রয় না ঘরে।’
গানের শিল্পীর নাম শুনতে পায়নি বিলু। সে নিজে গান গাইতে পারে না, গানের তাল-লয়ও বোঝে না। কিন্তু এ মুহূর্তে সাদামাটা সুরের গানটি বেশ ভালোই লাগছিল তার শুনতে। বিশেষ করে এরপরে যখন শুনছিলÑ
‘ভোলা মন ভুলে গেল হিজলতলির বাঁকে
ডাহুকিয়া কাঁদে একা তমালের শাখে
ও তার সাথী হারা বেদনাতে
হৃদয় যে মোর জ্বরজ্বরে….’
এ সময় অদ্ভুত এক উদাসীনতা বোধ তার মন আচ্ছন্ন করে ফেলে। রাতে ডাহুকের ডাক সে শুনেছে। সে ডাহুকের কথা এভাবে গানে আসতে পারে, ভালো লাগতে পারে শুনেÑ ব্যাপারে তার কোনো ধারণা ছিল না।
বাড়ি পৌঁছার জন্য ভীষণ উদগ্রীব হয়ে ওঠে সে। পাড়ার সাথীদের থেকে আজ প্রায় বিশ দিনেরও বেশি সে বিচ্ছিন্ন। তাদের সাথে দেখা না হওয়া পর্যন্ত তার মন অস্থির হয়ে আছে। নিজের প্যান্টের পকেটে হাত দেয় সে। গুলি ভরা খেলনা পিস্তলটি বের করে আনে। সতৃষ্ণ নয়নে চেয়ে দেখে। মাকে কত বলে অবশেষে এটা আদায় করতে পেরেছে। ছোটখালুকে দিয়ে মা এটা কিনে এনে দিয়েছেন। পিস্তলটা পেয়ে বিলু মহাখুশি। তার প্ল্যান আছে, বাড়ি পৌঁছার পর প্রথম সুযোগেই পিস্তলটি চুপিসারে নিয়ে গিয়ে সাথীদের কারো কানের কাছে রেখে ফায়ার করে তাকে চমকে দেয়া। সে মনসুর বা মিন্টু বা আলতাফ একজন হলেই হলো। পারভেজ এটা দেখে নাক সিঁটকেছে। বলেছেÑ এসব কেউ ব্যবহার করে নাকি? কত ভালো জিনিস উঠেছে এখন। বিলু জানে না সে ভালো জিনিস কী। তবে দাম নিশ্চয়ই অনেক হবে। এই খেলনা পিস্তলটিতে ট্রিগার আছে। এর ভাঁজ খুলে ভেতরে একটি পিনের সাথে বারুদ ভরা কার্টিজ লাগানো যায়। লাল কাগজের কার্টিজগুলো দেখতে গুলির বেল্টের মতো। হালকা বারুদ বসানো। ট্রিগার টিপলে হ্যামারটা বারুদের গায়ে আঘাত করে। তা ফেটে গিয়ে খানিকটা শব্দ বের হয়। এই হল এই পিস্তলের বাহাদুরি। এই শব্দটুকু গ্রামের ছেলেপেলেদের চমকে দিতে পারে। একটি ছেলের হাতে এ পিস্তল দেখে বিলুও এর একটা কেনার জন্য পাগল হয়ে উঠেছিল। একটি পিস্তলের দাম এক টাকা চার আনা। আর বিশটির এক একটি গুলির বেল্ট দু আনা করে। তবে গুলিগুলোর অর্ধেকই ফোটে না। বিলু বহু কষ্টে আটটি গুলির বেল্ট নিতে পেরেছে।

কখন ঘুমিয়ে পড়েছিল বিলু জানে না। জেগে দেখল সকাল হয়ে গেছে। মা বসে দোয়া পড়ছেন। এখন কোথায় তারা, সে জানে না। তাদের বাড়ির পদ্মা নদী পাড়ে। লঞ্চ কখন এসে পদ্মায় পড়েছে, তাও জানা নেই তার। জানালা দিয়ে তাকিয়ে দেখল আকাশটা নীলে নীল হয়ে আছে। হু হু করে বাতাস আসছে। এই চৈত্রের বাতাস ভালোই লাগছিল তার। কখন যে লঞ্চ তাদের এলাকায় পৌঁছবে! অস্থির হয়ে ওঠে বিলু।
দুপুরের পর থেকেই বার বার উপরে উঠল আর নীচে নামল বিলু। মা দেখে সব বুঝলেন, কিছু বললেন না। এক সময় বিকেল হয়ে এলো। অবশেষে আমবাড়িয়া ঘাটের কাছে এলো তাদের লঞ্চ। কিন্তু ঘাটে ভিড়তে পারল না। এ গ্রামটি তাদের বাড়ি থেকে দু মাইল পুবদিকে। তাদের এলাকার ঘাটে এক বছর আগেই চর পড়ে লঞ্চ ভেড়া বন্ধ হয়ে গেছে। এটারও এখন সে অবস্থা! বিলু মাকে বলতেই তিনি জিনিসপত্র নিয়ে ওপরে উঠে এলেন। সারেং তাকে দেখে অন্যের হাতে লঞ্চের ভার দিয়ে বেরিয়ে এলেন। পাশ দিয়ে যেতে থাকা এক নৌকার মাঝিকে ডেকে লঞ্চে তুললেন তিনি। তার সাথে কথা বলে বোঝা গেল লঞ্চ আমবাড়িয়া ঘাটে ভিড়বে না। মা কোথায় যাবেন জানতে চাইল সে। তিনি গ্রাম ও পাড়ার নাম এবং বিলুর আব্বা ও চাচার নাম বললেন। লোকটির ব্যবহারে সম্ভ্রম ফুটে উঠল। বলল, আপনার তো কষ্ট হবে যাতি। তারপর সারেংকে বোঝাল যে এখান থেকে নদী বেশ খানিকটা পশ্চিমে নাব্য আছে। তার পর চর। সে পর্যন্ত লঞ্চ যাবে। সারেং যদি সেখানে তাদের নামিয়ে দেন তাহলে তারা মাইলখানেক চরের পথ হেঁটে গ্রামে পৌঁছতে পারবেন।
অবশেষে তাই হলো। আরো পশ্চিমে এগিয়ে চরের মাথায় ভিড়ল লঞ্চ। কাঠের সিঁড়ি নামানো হল মাটিতে। পাশে লম্বা লগি ধরা হল রেলিংয়ের মতো। মা কষ্ট করে নামলেন। লঞ্চ কুষ্টিয়ার দিকে রওনা হয়ে গেল।
চরে নতুন ধান বোনা হয়েছে। উর্বর পলিমাটিতে তরতাজা সবুজ ধানের চারা তিন-চার ইঞ্চি উঁচু হয়ে উঠেছে। মাইলের পর মাইল সবুজ আর সবুজের চাদর বিছানো। বিলুর দু’চোখ সে মিষ্টি, পাগল করা তাজা সবুজের মধ্যে ডুবে যাচ্ছিল। মায়ের হাঁটার অভ্যেস নেই। তার খুব কষ্ট হচ্ছিল মাঠের ভেতর দিয়ে হাঁটতে। এদিকে বেলা শেষ হয়ে এসেছিল।
বিলুরা যখন বাড়িতে পৌঁছল তখন অন্ধকার নেমে এসেছে। পাড়ার ভেতর দিয়েই পথ। কিন্তু বাড়ি পর্যন্ত আসার পথে সাথীদের কাউকে দেখতে পেল না বিলু। মাগরিবের আজানের পর তাদের পড়ার কোনো অল্পবয়সী ছেলে বাইরে থাকে না। পিস্তলটা আজ আর কাউকে দেখাতে পারল না বলে খুব দুঃখ লাগল তার। কিন্তু কি আর করা! আগামীকালের অপেক্ষায় থাকা ছাড়া উপায় নেইÑ নিজেকে সান্ত¡না দেয় বিলু। (সমাপ্ত)

ছোট্ট পাখির ছানার গল্প

রিদা, আদিব গল্প শুনছিল নানুর কাছে বসে বারান্দায় মাদুর পেতে। হঠাৎ আকাশে কালো মেঘে.হালকা বাতাস শুকনা পাতার ওড়াউড়ি, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল বাতাস আর বৃষ্টির সাথে ছোট্ট পাখির ছানা থপ্ করে পড়ল ঠিক উঠানের কোণে কামিনী গাছের গোড়ায়। ভিজে জুপজুপ ছোট্ট পাখির ছানাটি।
বৃষ্টির মাথায় দৌড়ে ছানাটিকে তুলে নিয়ে আসে বারান্দায় আনন্দে চক্ চক্ করছে ওদের চোখ মুখ। নানীর পরামর্শে সেই থেকে পাখির ছানার যতœ আত্মিতে বেশ সময় কাটে দু’ ভাইবোনের। ছোট্ট পাখির ছানার খাবার বাটি আনে আদিব। পাখির ছানার ঠাÐা লাগছে দেখে রিদা নিজের মোজা নিয়ে এসে গায়ে পরিয়ে দিলো মাথাটা বাইরে রেখে। ছানা পিট্ পিট্ করে তাকিয়ে ওদের আদরের খুনসুটিতে উষ্ণ হয়ে উঠল। কিন্তু ভয়শঙ্কা কাটিয়ে ছানাটি পরদিন ঘরময় হেঁটে বেড়াতে লাগল। তুলতুলে পালকগুলোর রং যেন ফুটফুটে চক্মক্ করছে মাঝে মাঝে ইতিউতি চেয়ে চেয়ে দেখে। রিদা আদিব ঠোঁট ফাঁকা করে খাবার তুলে তুলে মুখে পুরে দেয়। বেড়ে উঠতে থাকে ছানাটি। ছানাটি যতœ আদর আপ্যায়নে, মা পাখির কথা ভুলতে থাকে একসময় বাড়ন্ত চেহারা আর পালকের রং দেখে চেনা যায়। নানু বললেন এটা শালিক পাখির ছানা।
রিদা আদিব নানা নানীর কাছে বায়না ধরেছে, পাখিটার নাম রাখতে হবে। বাবা বললেনÑ তোমরাই চিন্তা করে নাম রাখো। ওরা দু’জনে ভেবে চিন্তে নাম রাখলÑ সোনামৌ। এরপর কথা শেখাতে শত চেষ্টা ওদের দু’জনের।
একদিন সত্যি সত্যিই পাখিটি ডেকে উঠল রি..দা, আ..দিব বলে। রিদা, আদিবের সে কি আনন্দ !

সবাইকে খবরটা জানাতে হৈ-হুল্লোড় টেলিফোন সোনামৌ আমাদের নাম ধরে ডেকেছে। সোনামৌ এখন বেশ বড় পাখি হয়ে উঠছে দিনে দিনে, ওড়াউড়ির করতে শিখেছে।

রিদা আদিবের পিছু পিছু ছুটোছুটি করে, ডাইনিং টেবিলের আশে পাশে ঘোরে, বাগানে যায়, কিন্তু মজার ব্যাপার হলো দূরে কোথাও পালিয়ে যায় না, বাড়ির কাছেই থাকে। যেখানে সেখানে পায়খানা করে না। পোষা পাখিটি হয়ে গেল রিদা-আদিবের খেলার সাথী।

প্রতিদিন বিকাল বেলা সোনামৌ রিদা আর আদিবের সাথে বাসার সামনের মাঠে দোলনায় খেলতে যায়। দোলনার চারপাশে উড়ে উড়ে কিচিরমিচির ডাকে, গান গায়। খুব মজার সময় কাটছে রিদা আদিবের সোনামৌকে নিয়ে।

মা বললেনÑ রিদার এবার স্কুলে ভর্তি পরীক্ষা দিতে হবে। এ কথা শুনে রিদামনির মন খারাপ হলো, সোনামৌকে রেখে স্কুলে যেতে মন চায় না মাকে বলল। মা বললেনÑ ঠিক আছে আদিবকেও প্লেতে ভর্তি করে করে দেয়া যাবে। সোনামৌ নানু ভাইয়ের সাথে তোমাদের স্কুলে দিয়ে আসবে এবং ছুটির আনতে যাবে। একথা শুনে রিদা খুশিতে টগবগ, দৌড়ে গিয়ে আদিবকে জানালো, নানাভাইকে খবর দিয়ে বলল, নানাভাই এখন আমাদের খুব মজা হবে। প্রতিদিন স্কুল থেকে এসে তোমার কাছে গল্প শুনবো, বিকেলে বেড়াতে যাবো আদিব সোনামৌ তুমি আর আমি।

রিদা আদিব স্কুলে ভর্তি হলো। সোনামৌ গাড়ির উপরে বসে থাকে ওদের স্কুলে যাওয়ার সময়। আবার গাড়ির সাথে বাসায় আসে।

একদিন স্কুলে গিয়ে গাড়ি থেকে ফুড়–ৎ করে উড়ে গিয়ে রিদার ক্লাসে ঢুকে পড়ে সোনামৌ। রিদা তো অবাক !
রিদা নিচু গলায় বলে সোনামৌ তুমি ক্লাসে এসেছ কেন?
সোনামৌ বলে আমি বই পড়বো। রিদার বন্ধুরা খুব মজা পেল সোনামৌয়ের কথা শুনে। ক্লাশে আসলো। সোনামৌ ক্লাসের দরজার ওপর গিয়ে চুপ করে বসে থাকল। শিক্ষক ছাত্রছাত্রীদের ছড়া শেখালেন। সোনামৌ ঠিক শিক্ষকের মতো করে ছড়া বলতে লাগলÑ
‘ঝিক্ ঝিক্ চলে রেল গাড়ি,
রেলগাড়িতে চড়ে আমি
পৌঁছে যাব বাড়ি ।’

শিক্ষক শুনে খুব খুশি হলেন। সবাইকে বললেনÑ বাহ্ ছোট্ট পাখিটি শুনে শুনে ছড়া শিখে ফেলেছে। রিদা বলল, ও ওর নামও বলতে পারে, গানও করতে পারে।
শিক্ষক রিদা আদিবকে আদর করে বলল- এটা বুঝি তোমাদের পোষা পাখি? রিদা আদিব বলল, সোনামৌ আমাদের বন্ধু পাখি নিজেই বলে উঠলÑ আমার নাম সোনামৌ। ভাইয়া আপু আমাকে গান শিখিয়েছে।
শিক্ষক বললেন, তাহলে শোনাও তোমার গান।
সোনামৌ বলে, সবাই একসাথে গাইবো…।
শিক্ষক বললেন, চলো সবাই একসাথে গান করতে করতে আমরা বাসায় চলে যাই।
স্কুল ছুটি হলো,
সবাই বাড়ি চলো।

উইন্ডিজ : নান্দনিক ক্রিকেটের অনন্য সৌন্দর্য

বন্ধুরা, তোমরা যারা খেলাপ্রিয় বিশেষত ক্রিকেটভক্ত তারা উইন্ডিজ তথা ওয়েস্ট ইন্ডিজের নাম নিশ্চয়ই শুনেছো। ক্রিকেট ইতিহাসের অনন্য রূপকথার অনেক ইতিহাসের জন্ম এই উইন্ডিজে। এই ভ‚মিতে জন্ম নিয়ে বিশ্বজোড়া নাম কুড়িয়েছেন অনেক বিখ্যাত ক্রিকেটার। যদিও বর্তমানে ক্রিকেট দেশটির আগেরমতো সেই জৌলুশ আর নেই বললেই চলে। তারা এখন ¤্রয়িমান শক্তি হিসেবে পরিচিত। তবে মজার বিষয় হলো যেই দেশ নিয়ে এত মাতামাতি সেই উইন্ডিজ বা ওয়েস্ট ইন্ডিজ নামে পৃথিবীতে কোনো দেশ নেই। কী! অবাক হচ্ছো, তাই না? অবাক হলেও সত্যি এই নামে কোনো দেশ নেই। আজ তোমাদের সাথে সেই বিষয়ে বলব খেলার পাতায়।
অন্যান্য দেশের ক্রিকেট দলের মতো উইন্ডিজ নির্দিষ্ট কোনো একটি দেশের দল না। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত ক্যারিবীয় অঞ্চলের ৯টা স্বাধীন দেশ (বার্বাডোজ, গায়ানা, জ্যামাইকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, ডমিনিকা, সেইন্ট লুসিয়া এবং সেইন্ট ভিনসেন্ট), ২টা দেশের অংশবিশেষ (নেভিস এবং সেইন্ট কিটস), ৩টা ব্রিটিশ কলোনি (এংগুইলা, ব্রিটিশ ভার্জিন এবং মন্টসেরাট), ১টা ডাচ কলোনি (সেইন্ট মার্টিন) আর যুক্তরাষ্ট্রের ১টা দ্বীপ (ইউ এস ভার্জিন) নিয়ে উইন্ডিজ দল গঠিত। এবং এদের দলটি একটি সম্মিলিত বোর্ড-এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এই দলটির আগের নাম ছিল ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে সংশোধন করে রাখা হয় উইন্ডিজ। আর ক্রিকেট বোর্ডের নাম ডবিøউআইসিবি পরিবর্তন করে রাখা হয় সিডবিøউআই। দলের হারানো গৌরব ফেরাতে কিংবা ব্যবসায়িক স্বার্থে তারা তাদের নাম পরিবর্তন করে। এই দলটি শুধু ক্রিকেট খেলার সময়ই একত্র হয় বাকি অন্যান্য খেলায় তারা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করে তাদের সরকারব্যবস্থাও আলাদা এমনকি তাদের অনেক বিষয়ে মতবিরোধও রয়েছে।

১৮৯০-এর দশকে উইন্ডিজ ক্রিকেট দলের প্রতিষ্ঠা হয়েছিল বলে ধারণা করা হয়। তখন তারা সফরকারী ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে প্রথম মাঠে খেলতে নামে। ১৯২৬ সালে ক্রিকেটের তৎকালীন আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ওসঢ়বৎরধষ ঈৎরপশবঃ ঈড়হভবৎবহপব যা বর্তমানে ওহঃবৎহধঃরড়হধষ ঈৎরপশবঃ ঈড়ঁহপরষ (ওঈঈ) তে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বা ডবিøউআইসিবি যোগদান করে। এরপরই তারা আনুষ্ঠানিকভাবে প্রথম আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করে। ১৯২৮ সালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ৪র্থ টেস্ট খেলুড়ে দলের মর্যাদা লাভ করে। তার আগে শুধু ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা টেস্ট খেলত। ইতিহাসের প্রথম টেস্ট ক্রিকেট অনুষ্ঠিত হয় ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মাঝে ১৮৭৭ সালে।
১৯৬০-এর দশক থেকে শুরু করে ১৯৯০ দশকের প্রথম দিক পর্যন্ত দলটি টেস্ট ক্রিকেট এবং এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট উভয় স্তরের ক্রিকেটে বিশ্বের অন্যান্য দলের তুলনায় একচ্ছত্র প্রাধান্য বজায় রেখেছিল। একগুচ্ছ সেরা ক্রিকেটার ঐ সময় ওয়েস্ট ইন্ডিজ দলের পক্ষে খেলেছিলেন। অলরাউন্ডার স্যার গ্যারফিল্ড সোবার্স, স্পিনার ল্যান্স গিবস, ব্যাটসম্যান গর্ডন গ্রিনিজ, জর্জ হ্যাডলি, অধিনায়ক ক্লাইভ লয়েড, ম্যালকম মার্শাল, অ্যান্ডি রবার্টস, আলভিন কালীচরণ, রোহান কানহাই, ফ্রাঙ্ক ওরেল, এভারটন উইকস, আগুনঝরা পেসার জোয়েল গার্নার, কোর্টনি ওয়ালশ কার্টলি এমব্রোস, মাইকেল হোল্ডিং, মারকুটে ব্যাটসম্যান স্যার ভিভ রিচার্ডস প্রমুখ ক্রিকেটারগণ আইসিসি ক্রিকেট হল অব ফেমে স্থান পেয়েছেন। টেস্ট ক্রিকেটের এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৪০০ রানের বর্তমান বিশ্বরেকর্ডধারী ব্রায়ান লারা উইন্ডিজের অন্যতম প্রতিভা ছিলেন। তিনি ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার হারানো রেকর্ড পুনরুদ্ধার করেন যা ইতিহাসে বিরল। হাল আমলের টি-টোয়েন্টি ক্রেজ ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ডও উইন্ডিজের প্রতিনিধি।
আইসিসি পরিচালিত বিশ্বকাপ ক্রিকেটে উইন্ডিজ ক্রিকেট দল ১৯৭৫ ও ১৯৭৯ সালে দুইবার শিরোপা জয় করে। প্রথম ক্রিকেট দল হিসেবে পরপর দুইবার শিরোপা লাভের গৌরব অর্জন করে। এছাড়াও প্রথম দল হিসেবে একাধারে ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩Ñএই তিনটি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে অংশ নিয়েছিল। ২০০৪ সালে দলটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়। একই বছর আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয় করে। তবে উইন্ডিজের ক্রিকেটাররা বরাবরই পরিচিত ছিলেন স্বাধীনচেতা ও বুনো নান্দনিক সৌন্দর্যের জন্য। যা সবাইকে মাতিয়ে রাখত। তাছাড়া ক্যারিবীয় সাগরের নীল জলরাশির অনুপম সৌন্দর্য যেকোনো ভ্রমণপিয়াসীর মন মাতিয়ে তোলে।