Home Blog Page 134

পণ্ডিত স্যারের ভালোবাসা

নামাজের জন্য মোবাইলটা সাইলেন্ট করা। দেখি মোবাইলে প্রায় দশ বারোটা মিস কল, একটি নাম্বার থেকে। সেটা পরিচিত নাম্বার নয়। অপরিচিত নাম্বার। আমি কল ব্যাক করলাম। রিং হচ্ছে দুই তিনটা রিং হওয়ার পরে রিসিভ হলো। আমি বললাম হ্যালো আস্সালামু আলাইকুম। ওপাশ থেকে বলল হ্যালো.. আমি বললাম আমি নিপু বলছি। ওপাশ থেকে আবার বলল বন্ধু আমি রানা বলছি দিনাজপুর থেকে। কী খবর বন্ধু? খবর জানিস? আমি বললাম কী খবর বন্ধু, আমাদের প-িত স্যার আর আমাদের মাঝে নেই! শুনে আমি একটু থমকে গেলাম! কারণ, এই সেই স্যার যিনি আমাদের সন্তানের মতো লালন পালন করেছেন ইসকুলে। আমি বললাম বন্ধু তোমার কি মনে পড়ে সেই সব দিনের কথা। যখন আমরা ইসকুলে ছিলাম। বন্ধু বলল হ্যাঁ বন্ধু সব কিছু তো এখন স্মৃতি। এই বলে বন্ধুর সঙ্গে কথা শেষ করলাম। আর ভাবছিলাম সেই সব দিনের কথাÑ আমাদের ইসকুল ছিল বেসরকারি ইসকুল। আমি তখন নবম শ্রেণির ছাত্র। সেই সময় ইসকুল কলেজের শিক্ষক ছাত্রের মধ্যে যে সম্পর্ক তা ছিল পারিবারিক। স্যারদের অনেক সম্মান করতাম। তাঁরাও আমাদের যেমন শাসন করতেন তেমনি আদর, ¯েœহ ভালোবাসা দিয়ে লেখাপড়া করাতেন। এখন ভালোবাসা শুধু টাকাপয়সাতে। ¯েœহ ভালোবাসা সব কিছুই যেন ডিজিটাল হয়ে গেছে। কোনো কোচিং সেন্টার ছিল না। এখন ইসকুলে ছাত্রছাত্রী গেল কি না, তা দেখার বিষয় না। কিন্তু কোচিংয়ে যাওয়া চাই। কালের ভেদে হয়তো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদান ও মানুষের স্বভাব, আচার-আচরণ বদলে গেছে। তবুও সেই সময়ের কথা না বললেই নয়। আমি সায়েন্সের ছাত্র ছিলাম। আমাদের ইসকুলে একজন প-িত স্যার ছিলেন। নাম ধীরেন্দ্র নাথ। প্রায় সব শ্রেণিতে সাধারণ গণিত করাতেন। আমাদেরও গণিত করাতেন। স্যার একটি অঙ্ক বোর্ডে করেই চেয়ারে বসে প্রায় ঘুম ঘুম ঝিমাতেন। আমরা স্যারের দিকে তাকিয়ে খুব হাসাহাসি করতাম। স্যার অনেক ভালো মানুষ ছিলেন। তিনি প্রায় বুঝতে পারতেন যে, তাঁকে দেখে আমরা হাসাহাসি করছি। তিনি কখনো আমাদের ওপর রাগ বা বকা দিতেন না। তবে অঙ্ক বুঝতে পারছি কি না তা সব সময় বলতেন। না বুঝলে, আবার বোর্ডে গিয়ে বুঝাতেন। কোনো ছাত্র ক্লাসে না বুঝলে তিনি বলতেন, ক্লাসের পর অথবা ছুটির পর আমার সঙ্গে দেখা করবে। এই ছিল আমার প-িত স্যারের কথা।

এক দিনের ঘটনাÑ আমি স্কুলে যাই নাই। বাড়ির কাজের জন্য। ইসকুল ছুটির পর স্যার বাসায় ছুটে আসেন। আমি তখন খেলার মাঠে ছিলাম। মা ছোট ভাইকে দিয়ে আমার কাছে খবর পাঠালেন যে, তোমার স্যার এসেছে। আমি ভয়ে ভয়ে ছুটে আসলাম। যদি বকা দেয় স্যার। মাকে জিজ্ঞেস করলেন কেন সে ইসকুলে যায় নাই? মা বলেন, পারিবারিক কাজের জন্য আজ সে ইসকুলে যায়নি। স্যারকে চা বিস্কুট খেতে দিলে স্যার বলত, আজ খাবো না। উপস আছি, বলে বলত কাল যেন ইসকুলে যায়। ধর্মীয় বিষয়গুলো স্যার খুব মানতেন। পরীক্ষার আগে ক্লাসে যে অঙ্ক কম কম বুঝে তাদের নিয়ে ছুটির পর বসতেন। আমরা কয়েকজন বন্ধু বান্ধবী মিলে স্যারের কাছে পড়তাম। এতে স্যার কোনো বেতন-ভাতা নিতেন না। আর আজকাল টাকা ছাড়া কোনো কথাই নাই। আমি স্যারের বাসায় গিয়েও পড়তাম। সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত। আবার কোনো দিন পড়তে না গেলে স্যার বাসায় ছুটে আসত। মাকে বলত, কেন আজ পড়তে যায়নি। স্যার আমাদের কাছ থেকে তেমন কোনো বেতন ভাতা নিত না। যদিও জোর করে দিতাম ২০-৩০ টাকা। তবুও স্যার পড়াতেন। স্যারের পরিবারে ছিল তাঁর মা, স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা। স্যারের বাসা ছিল ইসকুল থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে। তিনি বাই সাইকেলে যাওয়া আসা করতেন।
তবে আরো একটি মজার বিষয় স্যারের পুকুর ভরা মাছ ও ফলের গাছ ছিল। পুকুরে মাছও ধরতাম। ফলের গাছও ছিল। যেমনÑ আম, কাঁঠাল, বরই ও নারিকেল। এসব আমরা খাইতাম। আবার ব্যাগ ভরে দিয়েও দিতেন। সেই সময় আমাদের স্যারেরা ছিলেন আমাদের মাথার ওপর যেন বটগাছের ছায়া। স্যারের রুহের মাগফেরাত কামনা করছি। এখন আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া দেখে মনে হয় ইসকুল না থাকলেই চলে। কারণ, যে হারে কোচিং! ইসকুলে লেখাপড়া কেমন যে হয়! তা বুঝা বড়ই দায়? কোচিং না করলে ইসকুলে কোনো ছাত্র-ছাত্রী ঠিকমতো পরীক্ষায় নাম্বার পায় না। আবার ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকের সম্পর্ক তেমন ভালো না। আমাদের সময় শিক্ষকদের দরদ ¯েœহ, মায়া-মমতা ও ভালোবাসা ছিল। আজকাল আর দেখতে পাই না। কোনো শিক্ষক কি আসবে বাসায় এমন করে ছাত্র-ছাত্রীর খোঁজ নিতে?
আমরা চাই, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে একটি নতুন যুগের সেতু বন্ধন হোক।

দ্বন্দ্ব হলেও আনন্দ

কিছু কিছু বানান আছে খুব সহজ। কিন্তু ই-কার (ি ), ঈ-কার ( ী), উ-কার ( ু) বা ঊ-কার ( ূ )- এসবের পার্থক্যে বানানের শুদ্ধতা নিয়ে বেশ দ্বন্দ্বে পড়ে যায় অনেকে। কোনটি সঠিক খুঁজে পেতে কষ্ট হয়। ফলে বানানে ভুল হয়ে যায়। এমন ভুলে নম্বরও কাটা যায়। তখন নিজেকেই নিজের কাছে অসম্মানিত মনে হবে জানা শব্দের অশুদ্ধ বানান লেখার কারণে।
শুদ্ধ ভাষার ব্যবহার আমাদের নাগরিক ও নৈতিক দায়িত্ব। আমাদের দেশের প্রতিযোগিতামূলক ও পেশাগত পরীক্ষায় ‘বাংলা ভাষা ও সাহিত্য’ আবশ্যক। নিজের ভাষার দক্ষতা যাচাইয়ে ‘বাংলা’ তাই খুবই গুরুত্বপূর্ণ। শুদ্ধ ভাষার চর্চা করা মানেই বাংলা ভাষার গৌরবের সাথে নিজেকে সম্পৃক্ত করা।
মনে দ্বন্দ্ব তৈরি করা এসব দ্বান্দ্বিক বানানকে শুদ্ধ করে লেখার জন্য মজার আর আনন্দময় কিছু টিপস দিব আজ। এসব টিপস কোনো বিধিবদ্ধ রীতি নয়- আনন্দের সাথে শেখা মাত্র।
বানানগুলো খেয়াল করো-
১. মুহুর্ত, মুহূর্ত, মূহুর্ত, মূহূর্তÑ কোন বানাটি শুদ্ধ?
এভাবে চারটি বানান দেখলে যে কেউ দ্বন্দ্বে পড়ে যাবে। আমি নিজেও দ্বন্দ্বে পড়ে যাই। সহজ বানান অথচ দ্বন্দ্বময়। মুখস্থ করবে? লাভ নেই। স্মরণের কোষগুলো দ্বন্দ্ব বাঁধিয়ে দেবে আরো বেশি। অনেক দ্বন্দ্বে ভোগার পর অবশেষে বের করেছি একটা সূত্র। আর সে সূত্রের কারণে কখনোও আর অশুদ্ধ হয়নি ওই বানানটা। সূত্রটা একদম সহজ।
একটু খেয়াল করো। হ-এর সাথে উ-কার ( ু ) দিলে ‘হ’ নিজ রূপে থাকে না। উ-কার উপরে উঠে গিয়ে হয় ‘হু’ এমন। কিন্তু ঊ-কারে ‘হ’ নিজ রূপেই (হূ ) থাকে। ব্যাস সূত্র এটাই। ‘হ’ ঠিক রাখতে হবে। তার মানে ‘হূ’ হবে। আর অন্যটা হবে উ-কার ( ু-); মানে ‘মু’। তাতেই হয়ে গেল শুদ্ধ বানানÑ ‘মুহূর্ত’।
‘হ’কে তার আসল রূপে রাখতে ‘হূ’ ব্যবহার করতে হবে। এটা মনে রাখলেই ‘মুহূর্ত’ বানান কখখনো অশুদ্ধ হবে না।
মনে থাকবে তো?

২. মুমুর্ষু, মুমুর্ষূ, মুমূর্ষু, মুমূর্ষূ, মূমুর্ষু, মূমুর্ষূ- কোনটি শুদ্ধ?
চোখ তো ছানাবড়া। একটা শব্দের এতগুলো বানান! মস্তিষ্কের কোষগুলো দ্বন্দ্বে মহা হুলুস্থুল বাধিয়ে দিয়েছে, তাই না?
ঘাবড়ানোর কিছু নেই। এখানেও একদম সহজ সূত্র। দুই উ-কার ( ু )কে একসাথে থাকতে দেওয়া যাবে না। এর মানেই হলো মাঝখানে ঊ-কার ( ূ ) বসিয়ে দুই উ-কার ( ু ) কে দুই দিকে পাঠিয়ে দেবো। ব্যাস, তাহলেই শুদ্ধ ‘মুমূর্ষু’ পাওয়া যাবে।
আবার, আরেকটা সূত্রও দেখি। এটাও সহজ। ব্যাকরণে উ-কার ( ু ) আগে। এখানেও সেটাই মনে রাখতে হবে। তারপর ধারাবাহিকভাবে ঊ-কার ( ূ ), উ-কার ( ু ) বসাতে হবে। হয়ে গেল সূত্র।
সূত্রমতে তাহলে কী দাঁড়াল? প্রথমটা ‘মু’ তারপরে ‘মূ’ তারপরে ‘র্ষু’; অর্থাৎ ‘মুমূর্ষু’।

৩. পিপিলিকা, পিপিলীকা, পিপীলিকা, পিপীলীকা, পীপিলিকা, পীপীলীকা- কোনটি সঠিক?
ছয় পায়ে পিল পিল করে হাঁটা ‘পিঁপড়ে’র ছয়টি বানান! কোনটি সঠিক? মাথা তো আউলিয়ে গেছে, তাই না? পিঁপড়ে’র সারির মতো ওদের বানানেও কতো লম্বা পার্থক্য! বানানটা কি এলেবেলে না! পরীক্ষায় এমন প্রশ্নে ঘাবড়ে যাবে তুমি?
কিন্তু নাÑ মোটেই কঠিন না শুদ্ধ বানানটি মনে রাখা।
শুধু মনে রাখবে, পাশাপাশি দুই ‘প’ এর দুই মাথায় দুই ‘কার চিহ্ন’ বসবে। আর শেষটা ১মটা একই ‘কার চিহ্ন’। ব্যাস! হয়ে গেল শুদ্ধ বানান!
দেখো তো কী হয়Ñ
দুই ‘প’ এর প্রথমটার ১ম মাথায় অনিবার্যভাবেই ‘-িকার’। তার পরের ‘প’-এর শেষ মাথায় ‘ ী-কার’। আর শেষটা ১মটা একই; অর্থাৎ ‘-িকার’। লিখে ফেলো তো সূত্রানুযায়ী- ১ম ‘প’-এ ‘পি’ ২য় ‘প’-এ ‘পী’; এরপরে প্রথমটার একই ‘-িকার’; ‘লি’। হয়ে গেল ‘পিপীলিকা’। ভাবো তো কত্তো সহজ! মনে রাখতে পারবে তো?

৪. শারিরিক, শারীরিক, শারীরীক, শারিরীক- কোনটি সঠিক?
দেহের অবস্থার এত রূপ! ভিরমি খেলে? এই তো ক’ বছর আগেও এক প্রতিযোগগিতামূলক পরীক্ষায় এসেছিল এটি। সঠিক বানানটা মনে রাখা খুব কঠিন?
একটুও না। শুধু মনে রাখবে এই দেহের অর্থাৎ শরীরের মধ্যখানকে।
চার বর্ণের শব্দটির মাঝের দুটিই ‘র’। এই দুই ‘র’ এর মাঝখানে দুই ‘কারচিহ্ন’ বসিয়ে দিবে আর কোনো চিন্তা নেই। স্বাভাবিকভাবেই ১ম ‘র’-এ ‘ ী-কার’ এবং পরের ‘র’-এ ‘-িকার’। হয়ে গেল সঠিক বানান ‘শারীরিক’। দেখলে তো কত্তো সহজ! মনে রাখতে পারবে তো?
কত সহজ না সূত্রগুলো? একটু সচেতন হয়ে মনে রাখলে এমন দ্বন্দ্বময় বানানে আর কখনো অশুদ্ধ হবে না।
কি, আজ দ্বন্দ্বের মাঝেও আনন্দ পেলে বন্ধুরা?

বোকা কাকের কাণ্ড

গলফের মাঠটি যেন দৃষ্টিনন্দন পার্ক। প্রায় প্রতিদিন ঘাস কেটেছেঁটে ছোট রাখা হয়। পশ্চিমে দেয়ালের ওপারে যশোর বিমানবন্দর রানওয়ে। ফাগুন মাস এলেই উত্তরের লেকটির পানি শুকিয়ে নিচে নেমে যায়। এখানেই চরে বেড়ায় একঝাঁক হাঁস। হাঁসগুলো বেশ দূর থেকে আসে এখানে। দল বেধে চরে বেড়ায়। পাড়ে উঠে পালক চুলকায়, আবার অনেক সময় পালকে ঠোঁটে গুঁজে বিশ্রামও করতে দেখা যায়।

কয়েকটি কাক লেকের চার পাশে ঘুরঘুর করে। ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকায়, দুপায়ে হাঁটে। কখনো কখনো ছোট আমগাছটির ডালে চুপচাপ বসে থাকে। হাঁসগুলো এখানে দিন পার করে আবার ফিরে যায় নির্দিষ্ট বাড়িতে। ওদের প্রায়ই এক সারিতে যেতে দেখা যায়।

লেকের পাড়ে মাঝেমধ্যে দু-একটা হাঁস ডিম পাড়ে। সবুজ ঘাসের বুকে সাদা ডিম যেন ঝকঝক করে। ঝুপড়ি আমগাছটির ডালে বসে থাকা কাকটি ঘাসের বুকে ডিম দেখলেই নিচে নেমে আসে। খুশিতে কাকের চোখ আনন্দে হেসে ওঠে। মাথার তুলনায় বড় ঠোঁটটি দিয়ে ঠোকর বসিয়ে দেয়। ঠোট ঢুকিয়ে দেয় ডিমের ভেতর। চুকচুক করে খেয়ে নেয় খোসার ভেতরের অংশ। দু-তিনটা কাক একত্র হলেই বাধে বিপত্তি। ডিম ফেলে নিজেদের মাঝে শুরু হয় বোঝাপড়া। কোনো কাক ডিম খেতে থাকলে ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখে ডিম পাড়া হাঁসটি। কিছুই করার থাকে না ওর।
কেডি বয় সজল। ক্যাম্পস্টুল বিছিয়ে বসে আছে ছাতার মতো দেবদারু গাছের নিচে। সজলের স্যার সবে ওয়াশরুমে ঢুকেছে, ফিরতে বেশ দেরি হবে। হঠাৎ সজলের চোখ গিয়ে পড়ে লেকের পাড়ে একটি কাকের দিকে। একটি ডিম ঠোকর দিচ্ছে কাকটি। ডিমটি আকারে একটু ছোট। ঠোঁট বড় করে ওপরে তুলছে আবার ফেলছে। আশ্চর্য! অবিরাম ঠোকর দেয়ার পরও ফাটছে না ডিমটি!

উঠে দাঁড়ায় সজল। লেকের দিকে এগিয়ে আসে। সজলকে এগোতে দেখেই সতর্ক হয় কাকটি। ঠোঁট বড় করে ধরে রাখে ডিমটি। ঘাড় ঘুরিয়ে দেখে নেয় সজলকে।

থেমে যায় সজল। আর একটু কাছে গেলেই মুখের ডিমটি নিয়ে উড়াল দেবে। খুব হাসি পায় সজলের। মুখের ডিমটা নিচে রাখলে দুই হাতে তালি দেয় সে। ওটা রেখেই উড়াল দেয় কাকটা। আসলে ওটা ডিম নয়, গতকালের কেনা নতুন একটি বল। বোকা কাকটি ডিম ভেবে ঠুকিয়েই যাচ্ছিল।

কাছে গিয়ে বলটা তুলে নেয় সজল। বোকা কাককে তিরস্কার করতে থাকে, আসল নকল না বোঝার জন্য। আসল নকল না বুঝলে অনেক পরিশ্রমও ব্যর্থ হয়। কিছু ধাতুর রং সোনার মতো হলেও সোনা নয়। অনেক বন্ধুও তেমনি হয়। সুন্দর চেহারার হলেও সবাই ভালো মনের না-ও হতে পারে, চিনতে হবে নিজেকেই।

দোস্তি

কুমির থাকে জলের তলে
বানর গাছের ডালে
বন্ধু হওয়ার নজির এদের
নেইতো কোনো কালে।

একদা এক কুমির তবু
ভাবল মনে মনে
বন্ধুত্ব করতে হবে
বাঁদর ভায়ার সনে।

যেই ভাবা সেই কাজ
জল ছুঁইছুঁই গাছের পাতা
তার কিনারে উঁচিয়ে মাথা
চেঁচিয়ে বলে, বন্ধু বানর
কেমন আছো আজ?

কুম্ভীরাওয়াজ শুনে বাঁদর
বিস্মিত হয় খুব
উত্তেজনা এডাল এডাল
লাফায় সে ঝুপ ঝুপ
বন্ধু হতে গাছের পাকা
ফল ফেলে টুপটুপ
সে ফল খেয়ে কুমির আবার
জলতলে দেয় ডুব।

এইভাবে রোজ যাচ্ছিল বেশ দিন
বাঁদর লাফায় বৃক্ষে
কুমির বক্ষে বাজায় বীণ।

একদিন কী হলো
কুমির বলে বন্ধু এসো
বেড়াতে যাই চলো

নদীর চরে বাড়ি আমার
সেথায় কলাগাছের খামার
কলা তোমার খুব প্রিয় তা জানি
নেমে এসো নির্ভাবনায়
চড়বে পিঠে, জীবন্ত নায়
জলমহালে বিহার করে আনি।
শীত দুপুরে রোদটা যখন
খানিক কড়া মিঠে
বৃক্ষ থেকে নেমে বাঁদর
চড়লো কুমির পিঠে।

মাঝ নদীতে গিয়ে
বলল কুমির ইয়ে
বোকা বাঁদর বুদ্ধিতে তুই কানা
তোকে খাওয়ার লোভ ছিল খুব
তাই এতদিন থেকেছি চুপ
আজ পেয়েছি মওকা ষোল আনা।

বিপদ দেখে বানর বলে
ভীষণ অনুরাগে
আমায় খাবে সেই কথাটা
বলবে তো ভাই আগে
কলজেটা যে লটকে রেখে
এসেছি মগডালে
কলজে ছাড়া আমায় খাবার
স্বাদ পাবে না গালে।

কুমির বলে হুম
দিচ্ছি তোকে ছেড়ে
এক নিমিষে গাছ থেকে তোর
কলজেটা আন পেড়ে।

স্থলে পা দিয়েই বাঁদর
উঠল উঁচু শাখে
বেঁচে যাবার কৃতজ্ঞতায়
¯্রষ্টাকে সে ডাকে।

তওবা করে, মাফ করো হে
রহিম দয়াময়
দুষ্টু লোকের সঙ্গে দোস্তি
আর কখনো নয়।

এক ঢিলে দু’পাখি

এই ঘটনাটা ঘটেছিল পাঞ্জাবে। পাঞ্জাব হলো পঞ্চনদীর দেশ। তো সেখানকার এক গ্রামে বাস করতো এক চাষি ও তার স্ত্রী। একদিন চাষির ঘরে সুন্দর একটি ছেলের জন্ম হলো। ছেলেটা দেখতে খুব সুন্দর। গ্রামের সবারই চোখ জুড়ানো।
কিন্তু সেবার আকাশে মেঘ দেখা দিলো না। বৃষ্টির অভাবে চাষবাস বন্ধ হয়ে গেল গাঁয়ের মানুষের। চাষি কিন্তু দমলেন না। দুঃখকষ্ট, বিপদে পাঞ্জাবিরা সহজে ভেঙে পড়ে না।
চাষি বলল, চাষ হবে না বলে আমি ঘরে বসে থাকবো না। তাই সে চলে গেল শহরে। চাষির ভাগ্য ভালো। শহরে গিয়ে জিনিসপত্র বেচাকেনা করে কিছুদিনের মদ্ধ্যেই তিনি অনেক পয়সা করে ফেললো। একদিন সে নিজের গ্রামে ফিরে এলো। চাষি তার স্ত্রীকে বলল, দুটো পয়সার মানুষ হয়েছি সে শুধু ছেলের কপাল গুণে।

চাষির ইচ্ছে হলো ছেলেকে বিয়ে দেবে। ছেলের বয়স কম হলেও তখন ছোট ছেলে মেয়েদের বিয়ের সম্বন্ধ হতো। বিয়ের কথা পাকাপাকি হয়ে থাকত। ছেলে মেয়েদের বিয়ের বয়স হলেই তখন আনন্দ করে বিয়ে দেয়া হতো। তো অনেক দূরে এক বড় ঘরে ফুটফুটে এক মেয়ের সাথে ছেলের বিয়ে ঠিক হলো।
এর কয়েক বছর পর, চাষি ভাবল এবার ছেলের বিয়েটা করিয়ে বৌমাকে ঘরে নিয়ে আসি। কিন্তু চাষির ভাগ্যটা বড়ই খারাপ। হঠাৎ চাষি মারা গেল। কিছু দিন পর মেয়ের বাড়ি থেকে খবর এলো ছেলের বাবা যখন নেই তখন ছেলে, মেয়ের বাড়িতে এসে থাকুক। মেয়ের বাবা-ই সব দায়দায়িত্ব নেবে। কিন্তু ছেলের মা রাজি হলো না। সে বলল, আমার ছেলে বড় হয়েছে সে কেন মেয়ের বাড়িতে গিয়ে থাকবে। ঘোড়ার পিঠে করে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেবো। বিয়ে করে নতুন বউ নিয়ে ঘোড়ায় চড়ে টগবগিয়ে বাড়িতে আসবে। বিয়ানের এ কথায় মেয়ের বাবা আপত্তি করলেন না।

চাষির বউ ছেলেকে নওসা সাজিয়ে, ঘোড়ায় চড়িয়ে দিল। বলে দিলো, বিয়ে করে টুকটুকে বউ নিয়ে ফিরে এসো তাড়াতাড়ি। ছেলেও খুব সাহসী, একটুও ভয় পেল না। মায়ের কাছে বিদায় নিয়ে টগবগিয়ে ঘোড়া ছুটিয়ে তেপান্তরের মাঠের দিকে অদৃশ্য হয়ে গেল।

ঘোড়া ছুটছে তো ছুটছেই। একটুও ক্লান্তি নেই। সূর্যের আলোয় বরের জামাকাপড় ঝলমল করছে। দূর থেকে মনে হয় কোনো রাজপুত্তুর পঙ্খীরাজের পিঠে চড়ে চলেছে রাজকন্যার দেশে। ঘোড়া ছুটতে ছুটতে ঢুকে পড়ল এক গভীর জঙ্গলের মধ্যে। সাহসী ছেলে ঘোড়া ছুটিয়ে চলেছে একটানা।
হঠাৎ এক জায়গায় ঘোড়া থামালো চাষির ছেলে। সামনেই সাপ আর বেজির লড়াই চলছে। মস্তবড় সেই সাপ। ছেলেটির মনে পড়ল তার বাবার কথা। বাবা বলতেন, কোথাও যদি দেখ দু’জন মারামারি করছে, তখন দু’পক্ষকেই থামিয়ে দেওয়া ভদ্রলোকের কর্তব্য।
চাষির ছেলে সাপ ও বেজির যুদ্ধ থামিয়ে দিলো। কিন্তু বেজি সাপকে সহজে ছাড়তে রাজি নয়। তাই বেজি আবার সাপটাকে আক্রমণ করল। তা দেখে চাষির ছেলের খুব রাগ হলো আর তরবারি দিয়ে বেজিটাকে দু’টুকরো করে ফেলল। সময় নষ্ট না করে আবার সে ঘোড়া ছুটালো। বেশ কিছুটা এগুবার পর বুঝতে পারলো বিশাল সাপটা তার পেছনে তাড়া করে আসছে। ঘোড়া থামিয়ে পেছন দিকে তাকিয়ে সেই সাপটা দেখতে পেল। যে সাপটার প্রাণ সে বাঁচিয়েছে। এখন সে তাকেই গিলে খেতে চায়। তা কী করে হয়!
সাপটা বলল, এতে অবাক হবার কিছু নেই। যে দেশে যে নিয়ম। আমাদের দেশে এই নিয়ম; যদি কেউ উপকার করে তাহলে তার সর্বনাশ করতেই হবে। চাষির ছেলে বলল, আমাকে চারটা দিনের সময় দাও। শ্বশুরবাড়িতে আমার বিয়ের পর বউকে নিয়ে চার দিনের মাথায় ফিরে আসবো। তখন তুমি যা হয় করো।
কথা আদায় করে সাপ তখনকার মতো ছেলেটিকে ছেড়ে দিল। ঘোড়া আবার ছুটতে শুরু করল। মেয়ের বাড়িতে পৌঁছানোর পর খুব জাঁকজমকের সাথে ছেলেমেয়ের বিয়ে হয়ে গেল। সোনার পুতুলের মতো বউ। খুব পছন্দ হয়েছে তার। সবাই বলতে লাগলো কী সুন্দর মানিয়েছে। যেমন বর তেমন কনে।
চারদিন হইচই, গান-বাজনা করে কেটে গেল। এলো যাবার সময়। লাল বেনারসী শাড়িতে নতুন বউকে ছেলে তুলে নিল ঘোড়ার পিঠে। ঘোড়া এবার তীরের বেগে ছুটতে লাগল। ছুটতে ছুটতে ঘোড়া এসে গেল সেই বনের ধারে। তখন বউ দেখল স্বামীর কথাবার্তা কমে এসেছে। বনের মধ্যে ঘোড়া ঢুকে পড়ল। জীবনের শেষ মুহূর্ত আর দেরি নেই। একটু দূরেই সেই ভয়ঙ্কর সাপটা অপেক্ষা করছে তা ভুলবার কথা নয়। ব্যাপারটা আর গোপন না রেখে বিষণœকণ্ঠে ছেলেটি নতুন বউকে সব ঘটনা খুলে বলল। স্ত্রীকে সান্ত¡না দেয়ার বৃথা চেষ্টা করল সে। আমাকে সাপের হাতে ছেড়ে দিয়ে তুমি ঘোড়ার পিঠে চড়ে চলে যাও। আর তো কোনো উপায় নেই। এ জন্মে তোমায় কিছুই দিতে পারলাম না।
নতুন বউয়ের মনে তখন ভীষণ দুশ্চিন্তা, কিন্তু আচমকা বিপদে ভেঙে পড়বার মেয়ে সে নয়। নতুন বউ বলল, তোমাকে এখন একলা ছেড়ে দিয়ে কিছুতেই আমি যাচ্ছি না। আমি যাবো সাপের কাছে।

অবশেষে বিপজ্জনক সাপের সাথে দেখা হলো। চাষির ছেলেকে গিলে খাবার জন্য বিশাল বিভীষিকার মতো পথের ধারে সে অপেক্ষা করছে। গরম নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এবার ছেলেটির দিকে এগিয়ে আসছে দেখে নতুন বউ দ্রæত স্বামীর সামনে গিয়ে দাঁড়াল।
নতুন বউ নরম সুরে সাপকে জিজ্ঞাসা করল, আপনি কেন আমার স্বামীর সর্বনাশ করতে চাইছেন? সাপটা তখন পুরনো কথা টেনে আনলো। তোমার স্বামী আমার উপকার করেছে, উপকারীর সর্বনাশ করাই আমাদের দেশের নিয়ম। বউ মাথায় হাত দিয়ে বলল, এরকম অদ্ভুত নিয়মের কথা তো কেউ কখনো শোনেনি। পৃথিবীতে সবাই-ই তো উপকারীর উপকার করার চেষ্টা করে।
সাপটা বলল, তোমার বয়স কম তুমি জানো না। যে দেশে যে নিয়ম তা হবেই। বউ নাছোড়বান্দা। সে বলল, উপকারীর ভুলেও ক্ষতি করতে নেই। শেষে সাপ বলল, ওই যে সারি সারি পাঁচটা গাছ দেখা যাচ্ছে, তাদের কাছেই জিজ্ঞেস করো, কেন এদেশে এই নিয়ম চালু হলো। নতুন বউ গাছের কাছে গেল এবং সব কথা খুলে বলল। গাছ-ও দুঃখ চেপে রেখে বলল, এখানে তিনটা মোটা গাছ ছিল। তারমধ্যে এখন একটা গাছ নেই। সেই বিরাট গাছটার গুঁড়ির কাছে একটা বড় গর্ত ছিল। যার মধ্যে একটা মানুষ ইচ্ছে করলে বিশ্রাম নিতে পারত। একদিন এক চোর বেচারা তাড়া খেয়ে প্রাণের ভয়ে গাছের ভেতর এসে লুকিয়ে পড়ল। বিপদে গাছের গর্তে জায়গা হলো চোরের।
অনেক চেষ্টা করেও কেউ-ই চোরকে খুঁজে পেল না। সে সারারাত সেখানে লুকিয়ে থেকে পরদিন বেরিয়ে গেলা। গাছটা ছিল চন্দনের থেকেও সুগন্ধা। রাতভর সেখানে লুকিয়ে থাকায় শরীর থেকে তখন ভুর ভুর করে গন্ধ বেরোচ্ছে। সে-ও হাঁটতে হাঁটতে এক গঞ্জে হাজির। সেখানকার লোকজন বলাবলি করছিলÑ বড় অদ্ভুত সুগন্ধ আপনার শরীরে। কী সুগন্ধী মেখেছেন?
চোর কোনো উত্তর দিলো না। কিন্তু লোকজন তাকে কিছুতেই ছাড়ল না। তাকে নিয়ে সোজা রাজার কাছে হাজির হলো। বলল, মহারাজ এখানে এমন লোককে এনেছি যার শরীর থেকে অদ্ভুত রকমের সুগন্ধ বেরোচ্ছে। কিন্তু তার সে আসল রহস্যটা বলছে না।

রাজার সেপাইরা সঙ্গে সঙ্গে লোকটাকে রাজসভায় ধরে নিয়ে এলো। রাজা বলল, এই সুগন্ধীর ব্যাপারটা যদি বলে দাও তাহলে তোমার পুরস্কার দেয়া হবে। আর যদি না বলো তা হলে তোমার গর্দান নেওয়া হবে। গর্দান যাবার ভয়ে, সে ফাঁস করে দিলো সুগন্ধের ব্যাপারটা। রাজা বলল, আমার লোকজনের সেই গাছটা দেখিয়ে দাও। তখন সে বনের মধ্যে গিয়ে গাছটা দেখিয়ে দিলো। অমনি রাজার লোকজন কুঠার দিয়ে গাছটা কেটে নিয়ে চলে গেল।
নতুন বউ স্বামীকে বাঁচাবার জন্য কাঁদো কাঁদো সুরে বলল, আমি তো আপনার কোনো উপকার করিনি তবে কেন আমার স্বামীকে খেয়ে আমাকে বিধবা করবেন। সাপটা বিরক্ত হয়ে বলল, অত সব বুঝি না, আমি তাকে খাবোই। তবে তোমাকে দুটো ওষুধ দেবো। এটা খেলে তোমার দুটো পুত্র সন্তান হবে। তাদের নিয়ে তুমি সুখে বাস করো। বউ বলল, আমি চাই না কোনো ওষুধ। আপনি আমার স্বামীকে খাবেন না ব্যস্। আমি একা শ্বশুরবাড়ি গেলে লোকে আমাকে মন্দ বলবে। শ্বাশুড়িসহ আশপামের লোকজন আমাকে অকর্মা বলবে। আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন।

সাপ তখন গর্তে গিয়ে একটা চিকন শিকড় এনে বলল, যারা তোমাকে গালাগালি করবে, এই শিকড় তাদের মাথার ওপর ছড়িয়ে দিলে, দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে এবং সে পুড়ে মরে যাবে। বউ যেই শিকড়টা হাতে পেল, অমনি সাপের মাথার ওপর ধরে বলল, এইভাবে দিতে হবে? বলেই শিকড়টা সাপের মাথার ওপর ছড়িয়ে দিল। সাথে সাথে সাপের সারা শরীরে আগুন ধরে সাপ মারা গেল। তারপর বর-কনে ঘোড়ায় চেপে হাসতে হাসতে চলে গেল বাড়িতে।

পরিবর্তনের জন্য লেখো

সাদাত রহমান। নড়াইলের একটি কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়–য়া ছাত্র। গত বছর নেদারল্যান্ড থেকে দেশের জন্য একটি পুরস্কার বয়ে এনেছে সে। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার নামের এই পুরস্কারটি দেয় কিডস রাইটস নামের একটি আন্তর্জাতিক সংস্থা। শিশুদের অধিকার উন্নয়ন নিরাপত্তা রক্ষায় অসাধারণ অবদান রাখার জন্য ২০০৫ থেকে প্রতি বছর এ পুরস্কার দেয়া হচ্ছে। ২০১৯ সালে এ পুরস্কার পেয়েছিল সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এবং ক্যামেরুনের ডিভিনা আলম। এর আগে ২০১৩ সালে মালালা ইউসুফজাই এ পুরস্কার পায়। সাদাত রহমানের হাতে পুরস্কারটি অনলাইনে হস্তান্তর করেন মালালা ইউসুফজাই।
কোন কাজের ফলে সাদাত রহমানের এ পুরস্কার লাভ? সাইবার বুলিং এর শিকার হয়ে প্রতি বছর দেশের বিভিন্ন জায়গায় আত্মহননের ঘটনা আমরা সংবাদপত্রে দেখি। অনলাইনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়ে উপায়ান্ত না পেয়ে এ পথ বেছে নেয় ভুক্তভোগীরা। পিরোজপুরের এমন একটি ঘটনা সাদাত রহমানের দৃষ্টি কাড়ে। সাইবার বুলিং প্রতিরোধে কী করা যায় সে পদক্ষেপে নেমে পড়ে সে এবং তার বন্ধুরা। প্রথমে তার বন্ধুরা মিলে ‘নড়াইল ভলান্টিয়ার্স’ নামে একটি সংগঠন তৈরি করে। তাদের কার্যক্রম প্রশংসিত হওয়ায় বেসরকারি সংস্থা ‘অ্যাকশন এইডে’র ২০১৯ সালের ‘ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় বিজয়ী হয়। সেখান থেকে প্রাপ্ত তহবিল দিয়ে তারা ‘সাইবার টিনস’ নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করে। এই অ্যাপ এর মাধ্যমে কিশোর কিশোরীদের ইন্টারনেটে সুরক্ষিত থাকার এবং হয়রানির শিকার হলে তার প্রতিকার পাবার পরামর্শ দেয়া হয়। পুরস্কার পাবার আগ পর্যন্ত তাদের হিসেবে প্রায় ১৮০০ কিশোর কিশোরী এ অ্যাপ ব্যবহার করেছে। হয়রানির শিকার হওয়া ৬০ জন তাদের সমস্যার সমাধান পেয়েছে এবং ৮ জন অপরাধীর শাস্তি নিশ্চিত হয়েছে। সাদাত এবং তার বন্ধুদের এ কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
সাদাতের মতো করে তুমিও তোমার জায়গা থেকে পরিবর্তনের সূচনা করতে পারো। সেজন্য তোমার আগ্রহ এবং উদ্যোগই যথেষ্ট। পরিবর্তনের সূচনা করার জন্য দরকার সমস্যা শনাক্ত করা। সমস্যা কোথায় আছে কেমন আছে সেটি কিভাবে সমাধান করা যায় তা নির্ধারণ করতে পারলেই পরিবর্তন সূচনা করা যায়। সমস্যা খুঁজে বের করার জন্য সাংবাদিকের চোখ দরকার। তোমাকে হতে হবে শিশু সাংবাদিক। সমস্যা খুঁজে বের করে দেখিয়ে দিতে হবে যথাযথ কর্তৃপক্ষকে। বঙ্গবন্ধুর স্কুলজীবনের একটি ঘটনা তোমরা সবাই হয়তো জানো। গোপালগঞ্জ মথুরানাথ মিশন স্কুলের ছাত্র থাকাকালীন স্কুল পরিদর্শনে আসেন বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তাদের কাছ থেকে হোস্টেলের ছাদের ফাটল সমস্যার কথা তুলে ধরলেন বঙ্গবন্ধু। জানালেন বর্ষাকালে ছাদের ফাটল দিয়ে পানি পড়ে। ফলে এ সময়ে ছাত্রদের কষ্ট হয়। ছাদ মেরামত করতে কত লাগবে সেই টাকার পরিমাণ জানিয়ে সেই অর্থমঞ্জুর করিয়ে নেন তিনি। তার এই নেতৃত্ব এবং সাহসিকতার প্রশংসা করেন শেরেবাংলা এবং সোহরাওয়ার্দী। সুতরাং সমস্যা কোথায় তা বের করতে হবে, কাকে জানাতে হবে অর্থাৎ উপযুক্ত কর্তৃপক্ষ কে সেটা জানতে হবে এবং সেটার সমাধান কিভাবে হতে পারে সেটিও খুঁজে বের করতে হবে। একজন সাংবাদিক এই সব কাজগুলোই করেন। তাই সাংবাদিককে বলা হয় জাতির বিবেক।
এখন তোমার মনে হতে পারে সারাদিন বাইরে টোঁ টোঁ করে ঘুরে সমস্যা খোঁজাই কি আমার কাজ হবে? নাহ্। এর জন্য আলাদা সময় নিয়ে বাইরে বের হতে হবে না। আশেপাশের ছোট ছোট সমস্যাগুলোর কথাই ভাবো। যেমন ধরো, তোমার বাসার আশেপাশে প্রচুর মশা। হয়তো কাছে কোথা বদ্ধ নালা অথবা ডোবা আছে। সেখানে ময়লার স্তুপ হয়ে মশা জন্মানোর বড় ক্ষেত্র হয়েছে। এই সমস্যার সমাধান কী? মশার জন্মানোর জায়গা ধ্বংস করা। অর্থাৎ ময়লার স্ত‚প পরিস্কার করা। এই কাজ করার সুনির্দিষ্ট দায়িত্ব হলো সিটি কর্পোরেশন অথবা পৌরসভার। সুতরাং তুমি সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র বরাবর ঘটনার বর্ণনা দিয়ে চিঠি লিখতে পারো, অথবা ইমেইল পাঠাতে পারো। এখন অনেক মেয়রের ফেসবুক পেইজ বা আইডি আছে। তাকে সেখানে কমেন্টে বা ইনবক্সে জানাতে পারো। যদি এতে কাজ না হয়, তাহলে তুমি পত্রিকায় লিখতে পারো। কী লিখবে?
যেকোনো সমস্যা বা ঘটনার বর্ণনা দেয়ার জন্য ‘৫টি ক’-এর উত্তর অবশ্যই দিতে হয়। কে, কি, কখন কোথায়, কেন এবং এর সাথে ‘কিভাবে’। তোমার ভাষায় তুমি তোমার সমস্যার বর্ণনা দেবে। যেমন ধরো, তোমার স্কুলের সামনে প্রচÐ গতিতে গাড়ি চলে। এতে করে তোমাদের দুর্ঘটনায় আহত হবার আশংকা আছে। সেক্ষেত্রে তোমার স্কুল কোথায় অবস্থিত তার সুনির্দিষ্ট বর্ণনা দেবে। তারপর কতজন ছাত্রছাত্রী আছে তারা কয়টার সময় স্কুলে আসে, কয়টায় ছুটি হয়, অর্থাৎ কোন সময়টাতে বেশি ভিড় হয় স্কুলের সামনে তার বর্ণনা দেবে। রাস্তায় কোন ধরনের গাড়ি বেশি চলে সেটা লিখবে। ইতোমধ্যে কোনো দুর্ঘটনা ঘটেছে কি না তা লিখবে। এর সমাধান হতে পারে রাস্তায় স্পিড ব্রেকার দেয়া, রাস্তার পাশে ধীরে চলুন বা গতি কমান এ ধরনের সাইনপোস্ট দেয়া। এই পরামর্শ দিয়ে লিখবে। তাহলে কর্তৃপক্ষ এর সমাধানে এগিয়ে আসবে।
অথবা ধরো, তোমাদের খেলার মাঠে মাদকসেবীদের আড্ডা হয়। তারা তোমাদের খেলায় ব্যাঘাত ঘটায়, এলাকায় মাদকদ্রব্য ছড়ায়। সেটা নিয়ে তুমি পত্রিকায় লিখতে পারো। স্কুলের বাইরে বড় বড় ছেলেরা ইভটিজিং করে, সেটা নিয়ে লিখতে পারো। তোমাদের স্কুলে যাওয়ার পথে সাঁকো আছে। সেটাকে পাকা ব্রিজ বানানো দরকার। সেটা নিয়ে লিখতে পারো। অথবা কোনো সমস্যা নেই, কিন্তু তোমার এলাকায় এমন কিছু আছে যা অন্যদের জন্য অনুসরণীয়, সেটা নিয়েও লিখতে পারো। যেমন তোমার এলাকায় একটি শিশুপার্ক আছে। সেখানে অনেক সুন্দর পরিবেশ, খেলার রাইড আছে। সেটা লিখতে পারো। তোমার স্কুলে বিজ্ঞানমেলা, ক্রীড়া প্রতিযোগিতা, বই উৎসব হয়েছে। এটা নিয়ে লিখতে পারো। তোমাদের পাড়ায় একটি পাঠাগার আছে যেখানে অনেক ভালো ভালো বই আছে। সেটা নিয়ে লিখতে পারো।

কথা হচ্ছে কোন পত্রিকায় লিখবে আর কিভাবেই বা পাঠাবে। এখন প্রতিটি পত্রিকারই ইমেইল অ্যাডড্রেস থাকে। পত্রিকার সম্পাদক বরাবর লিখতে পারো। পত্রিকার ওয়েবসাইটে গেলেই দেখবে ইমেইল অ্যাডড্রেস দেয়া আছে। ইউনিসেফ এবং বিডিনিউজের উদ্যোগে হ্যালো নামে একটি ওয়েবসাইট আছে যেখানে শিশু সাংবাদিক হিসেবে তুমি তোমার নাম অন্তর্ভুক্ত করতে পারো। হ্যালোর উদ্যোগে শিশু সাংবাদিক প্রশিক্ষণ কোর্সও হয়। সেখানেও অংশ নিতে পারো। হ্যালোর ওয়েবসাইটে কিভাবে সাংবাদিক হতে হবে তার সংক্ষিপ্ত গাইডলাইন দেয়া আছে। সেটি অনুসরণ করে তুমিও তোমার সংবাদকর্ম শুরু করতে পারো। ফুলকুঁড়ির উদ্যোগে শিশু সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচি আছে। সেগুলো কখন হয় তা খেয়াল রেখো। তাহলে তুমিও সাংবাদিক হতে পারবে।

লিখতে হলে পড়তে হবে এটা তো নিশ্চয়ই জানো। তাহলে অন্য শিশু সাংবাদিকরা কী করছে? কিভাবে লিখছে তা নিয়মিত পড়বে। বড় বড় সাংবাদিকের লেখা পড়বে। সাংবাদিকতা ও লেখালিখির ওপর অনেক বই আছে। সেগুলো সংগ্রহ করে পড়বে। তাহলে তুমি সফল শিশু সাংবাদিক হতে পারবে। সুতরাং আর দেরি কেন? কী নিয়ে লিখবে তা খোঁজা শুরু করো, লেগে পড়ো আজই।