‘কিউব্রিড ইন্টারন্যাশনাল ঔষধ কোম্পানি’। পৃথিবীর বিভিন্ন দেশে এ কোম্পানির শাখা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এ কোম্পানির প্রধান কার্যালয়। এ কোম্পানির প্রধান পরিচালক কেমিস্ট বিশেষজ্ঞ, গবেষক, চিকিৎসক ও বিজ্ঞানী
ড. বিøডেকোন হার্ট, তিনি যখন প্রথম খবর পেলেন যে, চীনের উহান প্রদেশে নভেল করোনা নামে একটা ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক লোক মারা যাচ্ছে, তখন তিনি এ ভাইরাস নিয়ে গবেষণায় নিয়োজিত হলেন। প্রথমে তিনি এ ভাইরাসের ধরণ, বৈশিষ্ট্য, লক্ষণ, আবহাওয়া ও তাপের তারতম্যের পরিবর্তন হয় কিনা ইত্যাদি বিষয় নিয়ে গবেষণা করে তথ্য সংগ্রহ করলেন। উহান প্রদেশের সাথে যোগাযোগ করে, বিভিন্ন পত্র পত্রিকা পাঠ করে, তিনি তথ্য নিলেন। এর পরে এ ভাইরাস ক্রমে ক্রমে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ল। সূর্যগ্রহণ চলাকালীন সময়ে সূর্যকে গ্রাস করতে করতে এক সময় পূর্ণভাবে সমস্ত সূর্যকে গিলে ফেলে। তখন সারা পৃথিরী অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। ঠিক তেমনিভাবে নভেল করোনা ভাইরাস সারা পৃথিবীকে গ্রাস করে, মানুষকে করোনা রোগাক্রান্ত করে অর্থনৈতিকভাবে ও রাষ্ট্রীয় কর্মকাÐকে পঙ্গু করে ফেলল। সারা পৃথিবীকে নানা ভারে অচল করে ফেলেন। ঠিক তখন এ রোগ হতে মুক্তির জন্য ঔষধ ও টিকা আবিস্কারের জন্য ড. বিøডেকোন হার্ট ব্যস্ত হয়ে পড়লেন। তিনি দেখলেন বিভিন্ন দেশে ও বিভিন্ন সময়ে রোগ তার ধরণ পরিবর্তন করছে। তিনি প্রাথমিক ভাবে করোনার টিকা আবিষ্কার করে বানরের ওপর পরীক্ষা চালালেন। তাতে সফল হলেন। এর পরে তা বিজ্ঞান সম্মেলন করে তার গবেষণার বিষয় প্রকাশ করলেন। বিভিন্ন দেশে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলো। সারা বিশে^র মানুষ নভেল করোনা হতে মুক্তি পাওয়ার আশায় ড. বিøডেকোন হার্টের আবিস্কৃত টিকার দিকে চেয়ে আছে। রাত ১২টা। ড. বিøডেকোন হার্ট বিল্ডিংয়ের দশতলায় তাঁর গবেষণাগারে বসে গবেষণা করছেন নভেল করোনাভাইরাসের সফল টিকা আবিষ্কারের জন্য। দ্বিতীয়বার পরীক্ষা করার জন্য পাঁচটি বানরকে টিকা দেবেন। দুটি বানরকে টিকা প্রদান করা হয়েছে। তৃতীয়টিকে দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ঠিক সেই মুহূর্তে তার কক্ষের উত্তর পাশের জানালার গøাস ভেঙে গ্রিল কেটে মুখোশধারী একজন লোক অবৈধভাবে প্রবেশ করল। তার হাতে কাটা রাইফেল। সে দ্রæত কক্ষের দরজা খুললে আরো চার জন অস্ত্রসহ মুখোশধারী লোক প্রবেশ করল। প্রথমে জানালা দিয়ে প্রবেশকারী লোকটি পিস্তল ড. বিøডেকোন হার্টের মাথায় ঠেকিয়ে ধরল। অন্য একজন কালো কাপড় দিয়ে তাঁর মুখ বেঁধে ফেললো। তার পরে মুখোশধারী বাকি চারজন ড. বিøডেকোন হার্টের নভেল করোনাভাইরাসের টিকার সূত্র খুঁজতে লাগল। খুঁজতে খুঁজতে এক সময় পেয়ে গেলো। নভেল করোনার টিকার সূত্রের সমস্ত গবেষণার কাগজপত্র হাতে নিয়ে ড. বিøডেকোন হার্টকে পিস্তল দিয়ে তার মাথায় পরপর তিনটি গুলি করে তাকে গবেষণাগারের ভিতরে ফেলে দিয়ে তারা লিফট দিয়ে নিচে নেমে এসে দশতলা বিল্ডিংয়ের পিছনের দিকে দেয়ালের কাছে গেল। দেয়ালের ওপর লাইট পোস্টের সাথে প্রথমে প্রবেশ করার সময় যে দড়ি বাঁধা ছিল সেই দড়ি বেয়ে তারা দেয়ালের অপর পাশে নেমে গেল। এরপর মহাসড়কের অপরপাশে যে গাড়ি পার্কিং করা ছিল, সেই গাড়িতে উঠে দ্রæত তারা গাড়িতে স্টার্ট দিয়ে খুব অল্প সময়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে ড. বিøডেকোন হার্টের স্ত্রী ইডেন কিউট ড. বিøডেকোন হার্টের গবেষণাগারের সামনে এসে দেখল গবেষনাগারের দরজা খোলা। ড. বিøডেকোন হার্ট গবেষণাগারের ফ্লোরে মৃত অবস্থায় পড়ে আছে। তাঁর মাথাটি কয়েক টুকরা হয়ে ছিন্নবিছিন্ন হয়ে গেছে। ড. বিøডেকোন হার্টের এ মর্মান্তিক দৃশ্য দেখে ইডেন কিউট কাঁন্নায় ভেঙে পড়লেন। সেই সময় তিনি পুলিশকে ফোন করলেন। পুলিশ এলেন। মৃতদেহের ছুরাতহাল করলেন। মৃতদেহটি চিৎহয়ে পড়ে আছে। মাথায় তিনটি গুলি করা হয়েছে। সমস্ত কক্ষটির ফ্লোর রক্তে লাল। রক্ত জমাট বেঁধে চাপ চাপ হয়ে আছে। মৃতদেহের সুরতহাল লিপিবদ্ধ করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করলেন। পুলিশ সমস্ত গবেষণাগার তল্লাশি করে দেখলেন যে, ঘরে কিছু কিছু গবেষণার জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। বাকি জিনিসপত্রগুলো ঠিক আছে।
দুষ্কৃতকারীরা ড. বিøডেকোন হার্টের গবেষণার কাগজপত্র ও নভেল করোনাভাইরাস রোগ নিরাময়ের টিকার গবেষণা পত্রের পাÐুলিপি চুরি করে নিয়ে গেছে। পুলিশ গবেষণাগারের বিভিন্ন স্থানে দুষ্কৃতকারীদের কাদা মাখা পায়ের জুতার ছাপ দেখলেন। যেহেতু সময়টা এখন ডিসেম্বর মাস। কুয়াশার সময়। দুষ্কৃতকারীরা হালকা কাদার মধ্য দিয়ে হেঁটে এসেছে বলে তাদের পায়ের জুতায় কাদা লেগেছে। সেই কাদার ছাপ ঘরের মেঝেতে দেখা যাচ্ছে। পুলিশ আরো দেখলেন দুষ্কৃতকারীরা ঘরের দরজা দিয়ে ঘরে প্রবেশ করেনি। তারা প্রবেশ করেছে, ড. বিøডেকোন হার্টের গবেষণাগারের পিছন দিক দিয়ে। উত্তর দিক হলো এ গবেষণাগারের পিছন। তারা এ দশতলা বিল্ডিংয়ের পিছনে যে দেওয়াল আছে তার বাইরের দিক হতে দেয়ালের লাইটপোস্টের সাথে দড়ি বেঁধে দেয়াল অতিক্রম করে দশতলা বিল্ডিংয়ের বাথ রুমের পাইপ বেয়ে ওপরে উঠে জানালার গøাস ভেঙ্গে গ্রিল কেটে গবেষণাগারে প্রবেশ করেছে। পুলিশ অধিকতর পর্যবেক্ষণ করে বুঝতে পারলেন যে, গবেষণাগার হতে দুষ্কৃতকারীদের পায়ের কাদাময় জুতার চিহ্ন লিফট এর দরজা পর্যন্ত গিয়েছে। সুতরাং পুলিশ বুঝতে পারলেন যে, দুষ্কৃতকারীরা ড. বিøডেকোন হার্টকে হত্যা করে ও তাঁর করোনাভাইরাস রোগের টিকা আবিষ্কারের সূত্র চুরি করে নিয়ে গেছে। পুলিশ লিফট বেয়ে নিচে নেমে এলেন। তারা পায়ের চিহ্ন দেখে বুঝলেন যে, দুষ্কৃতকারীরা হেঁটে দেয়ালের কাছে গিয়েছে এবং পায়ের চিহ্ন ধরে হাঁটতে হাঁটতে তারা দেয়ালের নিকট গেলেন। সেখানে গিয়ে তারা দেখলেন যে, দেয়ালের সাথে দড়ি বাঁধা। পুলিশ বুঝতে পারলেন দুষ্কৃতকারীরা এই স্থান দিয়ে দড়ি বেয়ে দেয়াল অতিক্রম করে দেয়ালের অপর পাশে লাফ দিয়ে পড়ে পালিয়েছে। পুলিশ দেয়ালের অপর পাশে গিয়ে দেখলেন যে, দেয়ালের অদূরে যে রাস্তা রয়েছে সেই রাস্তার উত্তর পাশে গাড়ি পার্কিং করা ছিল। সেই গাড়িতে করে তারা চলে গেছে। গাড়ির চাকায় যে কাদা ছিল তার চিহ্ন রাস্তায় বসে আছে। চাকার চিহ্ন ধরে অনেক দূর পর্যন্ত গেছে তাতে বোঝা যাচ্ছে যে, গাড়িটি ডালাস শহরের দিকে চলে গেছে।
গোয়েন্দা পুলিশ তাদের গাড়ি ডালাস শহরের দিকে চালালেন। তারা গাড়ি চালিয়ে যাচ্ছেন আর দুষ্কৃতকারীদের গাড়ির চাকার চিহ্ন অনুসরণ করছেন। এই চাকার চিহ্ন অনুসরণ করে তারা ডালাস শহরে এলেন। এখানে এসে তারা আর দুষ্কৃতকারীদের গাড়ির চাকার চিহ্ন দেখতে পেলেন না। এখানে তারা তাদের গাড়ি থামালেন। এ শহরে তারা গাড়ি থেকে নেমে এ শহরের গোয়েন্দা সংস্থাকে তৎপর হতে বললেন। তাদের মনে যেসব ব্যক্তি, স্থান ও প্রতিষ্ঠান সম্পর্কে সন্দেহের উদয় হলো তা অনুসন্ধান করলেন। এ শহরে তারা দুষ্কৃতকারীদের সন্ধান পেলেন না। তখন তারা ভাবলেন দুষ্কৃতকারীরা সম্ভবত এ শহরে নেই। তখন তারা তাদের গাড়ি ওই শহরের দক্ষিণ দিকে চালালেন। কিছু দূর আসার পরে তাদের গাড়ি চৌরাস্তার মোড়ে এসে থামল। এখানে এসে তারা ভাবল এই দুষ্কৃতকারীরা আপাতত কোনো নির্জন স্থানে লুকিয়ে আছে। সম্ভবত তারা সাগরের কোনো দ্বীপে গিয়ে লুকাতে পারে। সেই হিসেবে তারা চৌরাস্তার মোড়ের দক্ষিণ দিকে যে, রাস্তা হসটম শহরের দিকে চলে গিয়েছে তাদের গাড়ি সেই দিকে চালালেন। তারা গাড়ি চালাচ্ছেন আর চার দিকে খেয়াল করে সামনের দিকে যাচ্ছেন। মধ্যরাতে তাদের গাড়ি হসটম শহরে এসে থামল। সেই মধ্যরাতে তারা তাদের সন্দেহজনক স্থানে ওই শহরের গোয়েন্দাবাহিনীর সহায়তায় অনুসন্ধান চালাচ্ছেন। অনুসন্ধান চালাতে চালাতে তারা শহরের উত্তর দিকে একটি বিশতলা বিল্ডিংয়ে অনুসন্ধান করার জন্য বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ালেন। তারা দেখলেন এ বিল্ডিং হতে যে কয়েকজন লোক সিঁড়ি দিয়ে নেমে দক্ষিণ দিকে চলে গেছে তাদের পায়ের চিহ্ন বিল্ডিংয়ের সামনে স্বল্প কাদায় রয়ে গেছে। কাদার ভেতরে চিহ্নগুলো পরীক্ষানিরীক্ষা করে দেখলেন পায়ের চিহ্নগুলো একেবারে সদ্য। সবেমাত্র হেঁটে গেলে যেমন পায়ের চিহ্ন হয় ঠিক তেমন লোকের পায়ের চিহ্ন। এ পায়ের চিহ্ন অনুসরণ করে তারা চলে গেলেন সাগরের পাড়ে। এই সাগরের সৈকতে রয়েছে মিসিসিপি ব-দ্বীপ অঞ্চল। এ মিসিসিপি ব-দ্বীপ অঞ্চলে রয়েছে ছোট বড় অগণিত দ্বীপ। এদ্বীপগুলোর সাগর সৈকতের নিকটবর্তী দ্বীপগুলোর কয়েকটি বড় বড় দ্বীপে জনবসতি আছে। দূরবর্তী ছোট ছোট দ্বীপগুলোতে কোনো জনবসতি নেই এ দ্বীপগুলোতে ঘন জঙ্গলে পরিপূর্ণ। এ দ্বীপগুলোতে জল দস্যু, ডাকাত ও বিভিন্ন ধরণের মাদক ব্যবসায়ী এবং দুষ্কৃত প্রকৃতির লোক তাদের আস্তানা গড়ে তুলেছে। প্রশাসনের লোক এ দ্বীপগুলোর কোনো খোঁজখবর রাখতে পারেন না। গোয়েন্দা পুলিশের দল সমুদ্র সৈকতে পৌঁছে তারা স্থানীয় গোয়েন্দা পুলিশের সহায়তা নিলেন। তারা অনেকগুলো স্পিডবোট যোগাড় করে বিভিন্ন দ্বীপে জলদস্যুর ছদ্মবেশে প্রবেশ করলেন। সারা রাত বিভিন্ন দ্বীপে অনুসন্ধান করে ভোর রাতে সাগরের মাঝামাঝি একটি দ্বীপের পাহাড়ের কাছাকাছি গোয়েন্দা পুলিশের একটি দল পৌঁছালেন। তাদের লক্ষ করে দুষ্কৃতকারী লোকেরা হাত বোমা নিক্ষেপ করলে একজন গোয়েন্দা পুলিশ আহত হন। হাত বোমা নিক্ষেপ করে গোয়েন্দা পুলিশদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দুষ্কৃতকারীরা গুহা থেকে বেরিয়ে দ্বীপের পশ্চিম দিকে দৌড়িয়ে সাগরের তীরে গিয়ে একটি স্পিডবোটে উঠে পালানোর চেষ্টা করলে গোয়েন্দা বাহিনীর সকল স্পিডবোট এসে দুষ্কৃতকারীদের স্পিডবোট ঘেরাও করে ফেলে। ততক্ষণে তাদের পালাবার আর কোনো পথ না থাকায় দুষ্কৃতকারীরা গোয়েন্দা পুলিশের বোটে হাত বোমা নিক্ষেপ করল এবং পিস্তল দিয়ে গুলি করল। প্রায় আধাঘন্টা লড়াই চলল। এক সময় দুষ্কৃতকারীদের গোলাবারুদ শেষ হয়ে গেলে তারা আত্মসমর্পণ করল।
গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে চালান দিল। আদালত হতে তাদের পুলিশ রিমান্ডে দেয়া হলো। রিমান্ডে তাদের বিজ্ঞানী বিøডেকোন হার্ট এর নভেল করোনাভাইরাস রোগের সূত্র চুরি করার কারণ জিজ্ঞেসা করলে তারা বলে যে, ‘ডোডেক’ কোম্পানি করোনাভাইরাস রোগের টিকা আবিষ্কার করছে। এই ডোডেক কোম্পাানীর আগে যাতে বিজ্ঞানী বিøডেকোন হার্ট তার আবিষ্কার ঘোষণা ও প্রচার করতে না পারে সেই জন্য আমরা বিজ্ঞানী বিøডেকোন হার্টের সূত্র চুরি করেছি। ডোডেক কোম্পানি আমাদের এজন্য অনেক ডলার দিয়েছে।
সূত্র চুরি
মাওলানা জালাল উদ্দিন রুমি (রহ.)
এক শিকারি পাখি শিকারের জন্য জাল বিছালো। আর সে জালে আটকে গেল এক চড়–ই পাখি। শিকারি পাখিটাকে ধরে ফেললো। তারপর পাখিটা বললো, হে মানব, তুমি গরু, ছাগল, হাস, মুরগি, কত কিছুই খেয়ে থাকো। ওই সবের তুলনায় আমার কি কোনো মূল্য আছে? অতি সামান্য গোস্ত আমার শরীরে, যা দিয়ে তোমার পেটের এক কোনাও ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও আমি তোমাকে ৩টি মহামুল্যবান উপদেশ দেবো, যা তোমার জীবনে অনেক উপকারে আসবে। ১ম উপদেশ দেবো তোমার হাতের মুঠোয় থাকা অবস্থায়। ২য় উপদেশ দেবো তোমার ঘরের দেয়ালে বসে। আর ৩য় উপদেশ দেবো গাছের ডালে গিয়ে বসে। শিকারির মনে কৌতুহল জাগলো এবং সে পাখির কথায় রাজি হলো। পাখিটি শিকারীকে বললো আমার ১ম উপদেশ, “যে জিনিস সম্ভব নয়, তা কখনো বিশ^াস করবে না”। এ কথা শুনে শিকারী পাখিটাকে ছেড়ে দিল। পাখিটি সামনের দেওয়ালের উপর গিয়ে বসলো এবং বললো আমার ২য় উপদেশ, “যে জিনিস হাতছাড়া হয়ে যায় তার জন্য কখনো দুঃখ করবে না।” এরপর পাখিটা বললো “হে শিকারি তুমি আমাকে ছেড়ে অনেক বড় ভুল করেছ, কেননা আমার পেটে এক পোয়া ওজনের খুব দামী একটা পরশ পাথর আছে। যদি তুমি আমাকে জবেহ করতে সে পাথর তুমি বিক্রি করে অনেক বড় ধনী হয়ে যেতে।
শিকারি সে কথা শুনেই আফসোস করা শুরু করে দিল আর বলতে লাগল, এই পাখিটাকে ছেড়ে দিয়ে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি, যদি এ পাখিটাকে না ছাড়তাম তাহলে আমার জীবনের সব অভাব দূর হয়ে যেত।
এবার পাখিটা গাছের শাখায় গিয়ে বসে বসে শিকারীকে উদ্দেশ্য করে বলল, হে বোকা লোক, আমি এখনই তোমাকে যে দুটি উপদেশ দিয়েছি তা তুমি বেমালুম ভুলে গেলে? আমি আধা পোয়া ওজনের পাখি আমার পেটে এক পোয়া ওজনের দামি পরশ পাথর কিভাবে বহন করবো? এটা কি কখনো সম্ভব?
আর আমি তোমাকে ২য় উপদেশ দিয়েছি, যা হাতছাড়া হয়ে যায় তার জন্য আফসোস করো না। কিন্তু আমার ২য় উপদেশও তোমার কোনো উপকার করতে পারেনি। তুমি একটা বোকা, আর তুমি আমার ৩য় উপদেশ পাওয়ার উপযুক্ত নও। এই কথা বলে পাখিটা উড়ে চলে গেল, আর শিকারী পাখির কথাগুলি ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে গেল।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ইরানের বিখ্যাত কবি মাওলানা জালাল উদ্দিন রুমির লেখা এই গল্পটি শুনে থাকবে। জালাল উদ্দিন রুমি ছিলেন একজন কবি, লেখক, পর্যটক ও দার্শনিক। তিনি তার জীবনের এক বিশাল অংশ পার করেছেন বিভিন্ন দেশ ও নানা স্থান ভ্রমণ করে। মাওলানা রুমি সবসময় দুর্লভ বস্তুর পেছনে ছুটেছেন। তিনি তার সুদীর্ঘ এই ভ্রমণ জীবনের দর্শনলব্ধ জ্ঞান, গল্পের মাধ্যমে অত্যন্ত সুন্দর ও সহজ ভাষায় ফুটিয়ে তুলেছেন। গল্পগুলোর চরিত্র কাল্পনিক। তবে এ গল্পগুলোর মধ্যে প্রকাশ পেয়েছে নৈতিকতা, আধ্যাত্মিকতা এবং বাস্তবধর্মী শিক্ষা। প্রায় আটশত বছর আগেকার এ গল্পগুলোতে আজও লেগে আছে আধুনিকতার ছোঁয়া। মাওলানার এ গল্পগুলো একত্রিত হয়েছে মসনবী নামক গল্পগ্রন্থে।
মাওলানা জালাল উদ্দিন রুমি। যিনি জালাল উদ্দিন মুহাম্মদ রুমি, জালাল উদ্দিন বলখী, মাওলানা রুমি, মৌলভি রুমি এবং শুধু রুমি নামেও পরিচিত ছিলেন। তিনি একাধারে ছিলেন কবি, আইনজ্ঞ, ইসলামি ব্যক্তিত্ব, ধর্মতাত্তি¡ক এবং সূফী। মাওলানা রুমির প্রভাব দেশের সীমানা এবং জাতিগত পরিমÐল ছাড়িয়ে বিশ্বদরবারে ছড়িয়ে পড়েছে। ফার্সি, তাজিক, তুর্কি, গ্রিক, পশতুন, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার মুসলমানরা বিগত সাত শতক ধরে বেশ ভালভাবেই তার আধ্যাত্মিক উত্তরাধিকারকে যথাযথভাবে সমাদৃত করে আসছে। মহান এই কবির কবিতা সারাবিশ্বে ব্যাপকভাবে সাড়া পড়েছিলো। তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় এবং তাঁর বই সর্বাধিক বিক্রিত ছিলো। মাওলানা রুমির সৃষ্টি অনেক সাহিত্যকর্মের মধ্যে ফি-মা-ফি, মজলিশে সভা, মাকাতিব, মাতনাওয়ে মানাউয়ি এবং দেওয়ান-এ-কবির উল্লেখযোগ্য। মাওলানার মাতনাওয়ে মানাউয়ি এবং দেওয়ান-এ-কবির কাব্যকে দুটি শ্রেণিতে ভাগ করা হয়, চতুষ্পদী শ্লোক ধর্মউপদেশ এবং গজল। গদ্যসমূহকে ভাগ করা হয় প্রবন্ধ, এবং পত্রসাহিত্যে। তাঁর এ সাহিত্যকর্ম ফার্সি ছাড়াও বাংলা, আরবি, তুর্কি, গ্রিক এবং ইরানী সাহিত্যকে সমৃদ্ধ করেছে।
মাওলানা রুমির সাহিত্যকর্মের ধরণ ছিলো ভিন্ন প্রকৃতির। তিনি ছিলেন স্বভাব কবি। তিনি অনায়াসে যেকোনো সময় গজল রচনা করতে পারতেন। তাঁর ছাত্রগণ তা সংরক্ষণ করতেন। রুমি তার জীবনে একজন বিশ্বস্ত বন্ধুর খোঁজ পান, যিনি তার লেখালেখিতে সাহায্য করতেন। তিনি ছিলেন সালাউদ্দিন-ই জারকুব, পেশায় যিনি ছিলেন একজন স্বর্ণকার। সালাউদ্দিন এর মৃত্যুর পর মাওলানা রুমির কেরাণী এবং প্রিয় ছাত্র হুসাম-এ চালাবি মাওলানার সঙ্গীর ভ‚মিকা পালন করেন। একদিন তারা কুনিয়ার বাইরে একটি আঙুরক্ষেতে ঘোরাঘুরি করছিলেন। তখন হুসাম মাওলানা রুমিকে একটা ধারণা বললেন, “যদি আপনি একটি বই লেখেন যেমন সানাই এর ‘এলাহিনামা’ বা আত্তার এর ‘মাতিক উত-তাইর’ বইয়ের মত, যেটি অনেকের সঙ্গ দেবে। তারা আপনার এই বই পড়ে মজা পাবে এবং সঙ্গীত রচনাও শিখতে পারবে।” তিনি মুচকি হাসলেন এবং এক টুকরো কাগজ বের করে তাঁর ‘মসনবী’ গ্রন্থের প্রথম আঠারো লাইন লিখে শেষ করলেন।
হুসাম মাওলানা রুমিকে মিনতি করতে লাগলেন আরো লেখার জন্য। মাওলানা তার পরের বারটি বছর আনাতোলিয়ায় তার বিখ্যাত ‘মসনবী’ বই এর ছয়টি খÐের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। ১২৭৩ সালের ডিসেম্বর এ মাওলানা যখন অসুস্থবোধ করতে লাগলেন তখন তিনি অত্যন্ত সুন্দর একটি গান রচনা করেন, যেটির মাধ্যমে তিনি সর্বমহলে আধ্যাত্মিকতার জন্য খ্যাতি লাভ করেন।
“কিভাবে জানব কোন ধরণের রাজা আমার মধ্যে আছে আমার সহচর হিসাবে? আমার উজ্জ্বল মুখে দৃষ্টি দিও না আমার থেমে যাওয়া পা-গুলোর জন্য।”
৩০ সেপ্টেম্বর ১২০৭ সালে আফগানিস্থানের বলখে জন্ম নেওয়া এই মহামানব ১৭ ডিসেম্বর ১২৭৩ সালে কুনিয়াতে মারা যান। মাওলানাকে তাঁর পিতার কবরের কাছে সমাহিত করা হয় যেটি “ইয়াসিল তুর্ব” বা মাওলানা মিউজিয়াম নামে পরিচিত। তাঁর সমাধিফলকে লেখা আছে তার শেষ ইচ্ছাটি, “যখন আমি মৃত, পৃথিবীতে আমার সমাধি না খুঁজে আমাকে মানুষের হৃদয়ে খুঁজে নাও।” সত্যিই তিনি আজও অমর হয়ে আছেন তাঁর সৃষ্টিকর্মে। স্মরণীয় হয়ে আছেন মানুষের হৃদয়ে।
মাওলানার জীবনের সেরা উক্তি, “গতকাল আমি বুদ্ধিমান ছিলাম তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম। আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলে ফেলতে চাই।” হ্যাঁ, তিনি জ্ঞানী এবং বুদ্ধিমান ছিলেন। তাইতো জীবিত অবস্থায় ¯্রষ্টার গুণগান করে জীবন সাজিয়েছেন। আর মৃত্যুর পর স্মরণীয় হয়ে আছেন গোটা বিশ্বে। ইউনেস্কো ২০০৭ সালকে ঘোষণা দেয় ‘আন্তর্জাতিক রুমি বর্ষ’ এবং ‘শান্তিতে মানুষের মন গঠনের’ লক্ষ্যে ইউনেস্কো কার্যনির্বাহী সমিতির সভা ডাকেন। সভায় আফগানিস্তান, ইরান এবং তুরস্ক থেকে এই শান্তি মিশনের স্থায়ী প্রতিনিধি প্রস্তাব করা হয় এবং অনুমোদন দেয়া হয়। ইউনেস্কো এর মধ্যে ৬ সেপ্টেম্বর ২০০৭ এ ‘রুমি স্মৃতিরক্ষা উৎসব’ পালন করে এবং মাওলানা রুমির চিন্তা, গবেষণা, ও তাঁর আদর্শ প্রচারের জন্য ‘মাওলানা রুমি স্বর্ণপদক’ ঘোষণা করে।
হাইডি
(গত সংখ্যার পর)
জনাব সিম্যানের বাড়িতে কিছু খুব অবাক করা ঘটনা ঘটছিল। একদিন সকালে সেবাস্টিয়ান বাড়ির সদর দরজাটা খোলা পেলেন। “একটা চোর ঘরে ঢুকেছিল।” তিনি ভাবলেন। কাজের লোকেরা প্রতিটি রুম খুঁজে দেখলো। কিন্তু কোনো কিছুই চুরি যায়নি। ঐ রাতে সেবাস্টিয়ান খুব সতর্কতার সাথে দরজাটি বন্ধ করলেন। কিন্তু সকালে দরজাটি আবারও খোলা পাওয়া গেলো। একই ব্যাপার দিনের পর দিন ঘটতে লাগলো। অবশেষে মিস রোমার বললেন, “সেবাস্টিয়ান, তুমি ও জন দুজনে মিলে আজ রাত জেগে বসে থাকবে। দেখো, কী ঘটে।”
এ দুজন কাজের লোক মূল দরজার সামনে পাহারায় মগ্ন হলো। কিন্তু রাতে তারা খুব বেশি খেয়েছিল। তাই রাত ১২টা বাজতেই দুজন ঘুমিয়ে পড়লো।
হঠাৎ জন জেগে উঠলো। “আমি কিছু শুনেছি।” সে চিৎকার করলো ও ঘর থেকে দৌড়ে বের হলো। সেবাস্টিয়ান তার চিৎকার শুনলেন। এমন সময় জন ফিরে এলো। সে বললো, “আমি এটি দেখেছি, একটা সাদা কিছু সিঁড়ির উপর। আর দরজাটি আবারও খোলা পেলাম!”
পরদিন জনের কাছ থেকে বিস্তারিত ঘটনা শুনে বাড়ির চাকরেরা খুব ভীত হলো। তারা বললো, “এটি একটি ভ‚ত। এ বাড়িতে ভ‚ত আছে।”
ক্লারা ঘটনাটি শুনলো। সে ভীত হলো। তাই মিস রোমার জনাব সিম্যানকে চিঠি লিখলেন। তিনি যেন বাড়িতে আসেন কারণ ক্লারা খুব মনমরা হয়ে আছে।
জনাব সিম্যান এলেন, কিন্তু তিনি ভ‚তের গল্প বিশ্বাস করলেন না। তিনি বললেন, “এটা অবশ্যই কোনো মানুষ। আজ রাতে আমি জেগে বসে থাকবো। তোমাদের ভ‚তকে হাতেনাতে ধরবো।”
তিনি তার পুরনো বন্ধু ডা. ক্লাসেনকে ডেকে পাঠালেন। যিনি আবার ক্লারার ডাক্তারও। হাইডি আসার পরেও তিনি এ বাড়িতে একবার কি দুইবার এসেছেন।
“ক্লারা কি অসুস্থ?” ডাক্তার এসে জিজ্ঞেস করলেন। “না, সে তার বিছানায় ঘুমাচ্ছে। আমি তোমাকে ডেকেছি আমাকে সাহায্য করার জন্য। আমরা একটা ভ‚ত ধরবো।” তিনি ডাক্তার বন্ধুকে সব বললেন।
সামনের দরজার কাছে একটি ছোট রুমে তারা দুজন বসলেন। তারা গল্পগুজব করে সময় পার করতে লাগলেন। তাই সময় দ্রæত গড়িয়ে গেলো। তাদের পাশেই টেবিলের উপর দুটি বন্দুক।
রাত তখন প্রায় একটা।
“সিম্যান, তুমি কি কিছু শুনছো?” হঠাৎ জিজ্ঞেস করেন ডাক্তার বন্ধু।
তারা উভয়ই শুনলো। কেউ একজন দরজা খুলছে।
ধীরে চুপিচুপি তারা রুম থেকে বের হলেন। দুজনের হাতে দুটি বন্দুক। সামনের বড় দরজাটি পুরোপুরি খোলা। চাঁদের আলোয় একটি সাদা মূর্তি দেখা গেলো। দরজার সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে।
“কে ওখানে?” চেঁচালেন ডাক্তার। সাদা মূর্তিটি তাদের দিকে ফিরলো।
এটি ছিল হাইডি। গায়ে তার রাতের সাদা পোশাক। সে খুবই ভয় পেলো। তার দিকে দুটি বন্দুক তাক করা।
“আচ্ছা এটি তাহলে আমাদের ছোট্ট সুইস মেয়েটি। তুমি এখানে কী করছো?” জনাব সিম্যান অত্যন্ত আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন।
“আমি জানি না।” অদ্ভুত গলায় বললো হাইডি।
“সে ঘুমের মাঝে হাঁটছে।” ডাক্তার বললেন।
“তাকে আমার কাছে দাও। আমি তাকে বিছানায় নিয়ে যাচ্ছি।”
ডাক্তার হাইডিকে তার বেডরুমে নিয়ে গেলেন। তাকে বিছানায় শুইয়ে দিলেন।
“তুমি এখন ঠিক আছো। আচ্ছা আমাকে বলো তো তুমি কোথায় যেতে চেয়েছিলে?”
“আমার মনে হলো আমি আমার দাদার ছোট্ট বাড়িতে ছিলাম। আমি ফের গাছগুলোর মাঝখান দিয়ে প্রবাহিত বাতাসের শব্দ শুনছিলাম। আমি আকাশের তারাগুলো দেখতে চেয়েছিলাম। তাই আমি দরজায় ছুটে যাই এবং তা খুলে দেই। প্রতি রাতেই আমার এমনটি হয়। কিন্তু জাগার পরে আমি নিজেকে ফ্রাঙ্কফুর্টেই দেখি।” বললো হাইডি।
“তুমি কি ফ্রাঙ্কফুর্টে সুখী?” তিনি জানতে চাইলেন।
হাইডি উত্তর দিলো না।
ডাক্তার আবার জিজ্ঞেস করলেন,
“তোমার দাদার বাড়ি কোথায়?”
“পর্বতে। খুবই সুন্দর। আমি যেতে চাই।” সে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো।
“আচ্ছা মামণি তুমি এখন ঘুমাও। আগামীকাল সব ঠিক হয়ে যাবে।” ডাক্তার তার কাছ থেকে সরে এলেন। “মেয়েটি ঘুমের মাঝে হাঁটে কারণ সে এখানে অসুখী। সে বাড়ি যেতে চায়। দেখছো না সে শুকিয়ে গেছে আর চেহারাটাও বেশ মলিন?”
ডাক্তার সিম্যানকে লক্ষ করে বললেন।
সিম্যান অবাক হলেন।
“অসুখী! মলিন! আমার বাড়িতে থেকে সে শুকিয়ে গেছে অথচ কেউ লক্ষই করেনি।”
“তুমি তাকে এক্ষুণি তার বাড়িতে পাঠিয়ে দাও।”
“কিন্তু আমি তাকে এ অবস্থায় তার দাদার কাছে পাঠাতে পারি না। তাকে প্রথমে সুস্থ করতে হবে। তারপর পাঠাতে হবে।” বললেন সিম্যান।
“না। দেরি করলে তার ক্ষতি হবে। তাকে আগামীকালই পাঠানো দরকার।”
বারো
দিনের প্রথম প্রহরে সিম্যান মিস রোমার ও অন্যান্যদের খাবার ঘরে ডাকলেন। সবাই ভাবলো তিনি ভ‚ত নিয়ে কিছু বলবেন। কিন্তু এ ব্যাপারে তিনি কিছুই বলেননি। তিনি তাদের বললেন যে হাইডি তার বাড়িতে যাচ্ছে।
“মিস রোমার, তুমি শিশুটির সবকিছু একটি বড় বাক্সে সাজিয়ে দাও। সেবাস্টিয়ান, তুমি হাইডির খালা ডেটেকে নিয়ে এসো। সে যেখানে কাজ করে সেখানে যাও। জন, তুমি একটি ঘোড়ার গাড়ি নিয়ে এসো। আর টিনেট্টি, তুমি হাইডিকে ঘুম থেকে জাগাও আর জামাকাপড় পরিয়ে দাও।”
তারপর তিনি দ্রæত ক্লারার কাছে গেলেন। তিনি ক্লারাকে সব বললেন। তার ছোট বন্ধুর চলে যাওয়ার খবর শুনে ক্লারার খুব মন খারাপ হলো। তবে তার বাবা তাকে বললেন যে আগামী গ্রীষ্মে সে তার বন্ধু হাইডিকে দেখতে সুইজারল্যান্ড যেতে পারবে। তারপর হাইডির বাক্সটা ক্লারার রুমে আনা হলো, যাতে ক্লারাও তার কিছু সুন্দর পোশাক হাইডিকে দিতে পারে।
সেবাস্টিয়ান ডেটেকে নিয়ে ফিরে এলেন। সিম্যান তাকে হাইডির সমস্যার কথা বললেন।
“আমি চাই আপনি তাকে আজই তার দাদার কাছে নিয়ে যাবেন। বললেন তিনি।
“আমি দুঃখিত। আমি যেতে পারবো না। আজ আমি খুব ব্যস্ত। আগামীকালও না। এমনকি এর পরের দিনও পারবো না।” একদমে বললেন ডেটে।
“ও আচ্ছা।” তিনি ডেটেকে পাঠিয়ে দিলেন। তিনি সেবাস্টিয়ানকে বললেন হাইডিকে নিয়ে যাওয়ার জন্য। তিনি হাইডির দাদার কাছে একটি চিঠি লিখলেন।
তিনি হাইডিকে খাবার রুমে ডাকলেন।
“হাইডি, এ বিষয়ে তুমি কি বলো?” প্রশ্ন করলেন তাকে।
সে অবাক হয়ে তার দিকে তাকালো। টিনেট্টি তাকে জাগিয়েছিলো ও ভালো কাপড় পরিয়েছিল, কিন্তু তাকে এ ব্যাপারে কিছুই বলেনি।
“তুমি জানো না? তুমি আজ বাড়ি যাচ্ছ।”
“বাড়ি?” তার চেহারায় আলো খেলে গেলো।
“তুুমি কি যেতে চাও না?”
“হ্যাঁ আমি যেতে চাই।” এটা কি সত্যিই? সে দ্রæত ক্লারার রুমে দৌড়ে গেলো। ক্লারা তাকে সবকিছু দেখালো যা সে তার বাক্সে রেখেছিল। সে তাকে একটা ঝুড়ি দিলো। এর মধ্যে দাদিমার জন্য বারোটি সাদা রোল ছিল। হাইডি তার বড় বইটিও এর ভেতর রাখলো।
গাড়ি প্রস্তুত। এখন হাইডির বিদায় নেবার পালা। মন খারাপ করার সময় নেই। হাইডি ও সেবাস্টিয়ান গাড়িতে উঠে বসলো।
ঘোড়ার গাড়ি তাদের রেলস্টেশন পর্যন্ত পৌঁছে দেয়। ট্রেন চড়ে তারা ব্যাসল পৌঁছায়। রাতে তারা একটি হোটেলে রাত কাটায়। তারপর তারা একটি ধীরগতির ট্রেন চড়ে ছোট শহর মায়েনফেল্ড পৌঁছায়। সেখান থেকে তারা ডরফ্লির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে।
সেবাস্টিয়ান তার এই জার্নিটা একদমই উপভোগ করেননি। তিনি পর্বতে যেতে ভয় পাচ্ছিলেন এবং দীর্ঘ হাঁটা তার অপছন্দ হলো।
এসময় বড় বড় বস্তা বহন করা একটি মালগাড়ি যাচ্ছিল। গাড়ির চালককে তিনি ডরফ্লি সম্পর্কে জিজ্ঞেস করলেন।
“ডরফ্লি? আমি নিজেই সেখানে যাচ্ছি। আমি এ শিশুটিকে ও তার বাক্স আমার সাথে নিয়ে যেতে পারবো।” বললেন গাড়িচালক সেই লোকটি।
সেবাস্টিয়ান খুশি হলেন। তিনি হাইডির দাদাকে লেখা চিঠিটি হাইডির কাছে দিলেন। সাথে একটি ছোট ব্যাগও।
“এটি সিম্যানের পক্ষ থেকে একটি উপহার। যতœসহকারে এর দেখাশোনা করো। এটি ঝুড়ির ভেতরে রোলগুলোর নিচে রেখে দাও।”
মালবাহী গাড়িটি ডরফ্লির যতই কাছে এলো, হাইডি ততই আনন্দিত হলো। সে আল্ম পর্বতকে তার সামনেই দেখতে পেলো। অন্য পর্বতগুলোও তার চোখে ভেসে উঠলো। গ্রামে পৌঁছে সে গাড়ির চালককে ধন্যবাদ জানালো। সে ঝুড়িটি নিয়ে গাড়ি থেকে নামলো। সে পাহাড়ি পথে দৌড়াতে থাকলো। মনে মনে ভাবছিল, “দাদিমা কি এখনো বেঁচে আছেন?” সে ছোট পিটারের বাড়িতে পৌঁছায় ও দরজার সামনে থেমে যায়। ভেতরে যেতে সে অপ্রস্তুত হলো। কিছুটা ভয়ও লাগছিল। অবশেষে সে ভেতরে গেলো। ঘরের কিনার থেকে একটি কণ্ঠ ভেসে এলো।
“ও পভু! একেবারে হাইডির পায়ের আওয়াজ এর মতো। কে এখানে?
“আমি হাইডি; দাদিমা।” সে দাদিমাকে জড়িয়ে ধরে। দাদিমা হাইডির মাথায় তার হাত রাখেন।
“ধন্যবাদ প্রভু। এইতো তার চুল, তার গলার স্বর। ওহ আমার হাইডি। দাদুভাই।”
“আমি তোমার জন্য কিছু চমৎকার সাদা রুটি এনেছি।” বলেই সে দাদিমার কোলে রোলগুলো রাখলো।
“চমৎকার। এতগুলো।” তিনি ছুঁয়ে অনুভব করলেন। “তুমি রুটির চেয়ে ভালো মানের কিছু এনেছো।”
“আমি এখন দাদার কাছে যাবো। আগামীকাল আবার আসবো।” কিছুক্ষণ পর বললো হাইডি। সে আল্মের উপরে উঠতে লাগলো। দূর থেকে সে পুরনো ফির গাছগুলোর মাথা দেখতে পেলো। দেখতে পেল বাড়ির ছাদটি। একসময় পুরো ঘরটি দেখা গেলো। দেখা গেলো দাদাকেও। তিনি তার চেয়ারে বসে ছিলেন।
“দাদা, দাদা।” সে খুশিতে ডাকতে ডাকতে তার কাছে দৌড়ে গেলো। কিছুক্ষণ তারা কেউই কথা বলতে পারেনি।
“তারা তোমাকে পাঠিয়ে দিলো?” দাদা অবশেষে বললেন।
“না দাদা। তারা খুব ভালো, কিন্তু আমি খুব করে তোমার কাছে আসতে চেয়েছিলাম। এই নাও, এই চিঠিটি তারা তোমাকে দিয়েছেন।”
সে চিঠিটি ও ছোট ব্যাগটি দাদার হাতে দিলো। তিনি ব্যাগের ভেতর দেখলেন।
“এই ব্যাগে তোমার জন্য টাকা আছে। অনেক টাকা। কাপবোর্ডের ভেতর রেখে দাও।”
তারা ভেতরে গেলো। সে পুরো ঘর দৌড়ে বেড়ালো। সে মই বেয়ে উপরে উঠলো। “খড়ের উপর আমার বিছানাটি কোথায়? এটি এখানে আর নেই!”
“তোমার বিছানাটি আবারও পাতা হবে। এখন এসো। দুধ খেয়ে নাও।”
হাইডি পাত্রের সবটুকু দুধ খেলো। সে বললো, “পৃথিবীতে আমাদের দুধের মতো ভালো আর কিছু নেই।”
বাইরে অনেকগুলো পায়ের আওয়াজ হলো। হাইডি খুশিতে লাফ দিলো। সে দৌড়ে বেরিয়ে ছাগলগুলোর কাছে গেলো। তাদের পেছনে ছিলো পিটার।
“শুভ সন্ধ্যা, পিটার।” বললো হাইডি।
পিটার কিছু বললো না। মুখ হা’করে দাঁড়িয়ে রইলো। ওদিকে হাইডি ছাগল নিয়ে মেতে উঠলো।
“তাহলে তুমি ফিরে এলে? খুব ভালো হয়েছে।” বলেই কাছে এসে হাইডির হাত ধরলো। তারপর খুশি মনে সে পাহাড়ের ঢাল বেয়ে নামতে শুরু করলো।
খড়ের ওপর হাইডির বিছানা প্রস্তুত করা হলো। সে ¯্রষ্টাকে ধন্যবাদ দিলো তাকে বাড়ি নিয়ে আসার জন্য। তারপর ঘুমিয়ে গেলো। ঐ রাতে তাকে আর ঘুমের মাঝে হাঁটতে হয়নি।
চলবে…
ব্যালন ডি’অর জয় : অতীত ও বর্তমান
পাঠকবন্ধুরা, ঢাকাসহ সারাদেশে শীতের আমেজ বিরাজ করছে। তবে তুলনামূলক উত্তরবঙ্গে শীতের প্রকোপটা বরাবরের মতোই একটু বেশি। এই শীতের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চলছে খেলাধুলার বিভিন্ন আয়োজন। সেই আয়োজনের মধ্যে বিশ^ ফুটবলের খবর নিয়ে এ মাসের খেলার পাতাটি সাজানো হয়েছে। আশা করি ভালো লাগবে।
ব্যালন ডি’অর : ইধষষড়হ ফ’ঙৎ বা সোনার ফুটবল একটি ফুটবল খেলার পুরস্কার, যা প্রতি বছর ফরাসি ক্রীড়া সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ (ঋৎধহপব ঋড়ড়ঃনধষষ) প্রদান করে থাকে। এটি ব্যক্তিগত পর্যায়ে ফুটবল খেলোয়াড়দের জন্য সবচেয়ে প্রাচীন পুরস্কারগুলোর মধ্যে অন্যতম। এটিকে সাধারণত ফুটবল খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ মর্যাদাবান পুরস্কার হিসেবে গণ্য করা হয়।
পুরস্কারটি ১৯৫৬ সাল থেকে প্রদান করা হয়। তবে ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে বিশ্ব ফুটবল সংস্থা ফিফার সাথে একটি চুক্তি অনুযায়ী এটিকে ফিফা বিশ্বের বর্ষসেরা ফুটবলার পুরস্কারটির (১৯৯১ সালে প্রতিষ্ঠিত) সাথে সাময়িকভাবে একীভ‚ত করে দেওয়া হয় এবং একীভ‚ত পুরস্কারটির নাম দেওয়া হয় ফিফা ব্যালন ডি’অর। এই অংশীদারিত্ব ২০১৬ সালে সমাপ্ত হওয়ার পর থেকে পুরস্কারটি আবার ‘ব্যালন ডি’অর’ নামে ফেরত যায় এবং ফিফাও নিজস্ব পৃথক একটি পুরস্কার প্রদানে ফেরত যায়, যার নাম দেয় ফিফা সেরা পুরুষ খেলোয়াড়।
ফিফা ব্যালন ডি’অর বিজয়ীদেরকে ফিফা ও ফ্রান্স ফুটবল সাময়িকী উভয়েই বিজয়ী হিসেবে গণ্য করে থাকে। ফরাসি ক্রীড়া লেখক ও সাংবাদিক গ্যাব্রিয়েল হানোট (এধনৎরবষ ঐধহড়ঃ) এই পুরস্কারটির পরিকল্পনা করেন। পূর্ববর্তী বছরজুড়ে যে পুরুষ খেলোয়াড়টি সবচেয়ে ভালো কৃতিত্ব দেখিয়েছে বলে পরিগণিত হয়, তাকে ব্যালন ডি’অর ফরাসি পুরস্কারটি দেওয়া হতো।
১৯৫৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত ফুটবল সাংবাদিকদের ভোটাভুটিতে এটি নির্ধারিত হতো। ২০০৭ সাল থেকে জাতীয় ফুটবল দলসমূহের প্রশিক্ষক ও অধিনায়কদেরকেও ভোটাধিকার প্রদান করা হয়। আদিতে ব্যালন ডি’অর শুধু ইউরোপীয় ফুটবল খেলোয়াড়দেরকে প্রদান করা হতো এবং এটি সেসময় বর্ষসেরা ইউরোপীয় ফুটবলার পুরস্কার হিসেবে পরিচিত ছিলো। ১৯৯৫ সাল থেকে ইউরোপীয় ক্লাবে সক্রিয় যেকোনো জাতীয়তার খেলোয়াড়কে এই পুরস্কারের আওতায় আনা হয়। ২০০৭ সালে সমগ্র বিশ্বের সমস্ত পেশাদার ফুটবল খেলোয়াড়কে এই পুরস্কারের আওতায় আনা হলে এটি একটি আন্তর্জাতিক পুরস্কারে পরিণত হয়।
ব্যালন ডি’অর জয়ী বিভিন্ন খেলোয়াড় ও দেশের তালিকা : ব্যালন ডি’অর কে কতবার পেয়েছেন? বর্তমান সময়ে ফুটবলপ্রেমীদের অন্যতম প্রশ্ন হতে পারে এটি। সেই ১৯৫৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জয়ী ফুটবলার লিওনেল মেসি। মেসি ২০২১ সহ মোট সাতবার ব্যালন ডি’অর জয়লাভ করেছেন। ব্যক্তিগতভাবে এই পুরস্কার জয়ের দিক দিয়ে মেসির ঠিক নিচেই অবস্থান করছে পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো এ পর্যন্ত মোট পাঁচটি ব্যালন ডি’অর জয়লাভ করেছেন। তিনবার করে পান মিশেল প্লাতিনি, ইয়োহান ক্রুয়েফ ও মার্কো ভ্যান বাস্তেন। তারা তিনজনই নেদারল্যান্ডসের ফুটবলার ছিলেন। এছাড়া দুবার করে ব্যালন ডি’অর জেতেন বেকেনবাওয়ার (জার্মানি), আলফ্রেডো ডি স্টিফানো (স্পেন) এবং রোনালদো (ব্রাজিল)।
এদিকে দেশ হিসেবে ২০২১ সাল পর্যন্ত মোট ১৯টি দেশের খেলোয়াড়রা জিতেছে ব্যালন ডি’অর পুরস্কার। এদের মধ্যে সর্বোচ্চ ৭ বার করে ব্যালেন ডি’অর জিতেছে জার্মানি, নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার খেলোয়াড়রা। আর ৬ বার ব্যালন ডি’অর জিতেছে ফ্রান্সের খেলোয়াড়রা। এছাড়া ৫ বার করে ব্যালেন ডি’অর জিতেছে পর্তুগাল, ইংল্যান্ড ও ব্রাজিলের ফুটবলাররা। নি¤েœ ব্যালন ডি’অর বিজয়ী খেলোয়াড় ও দেশের তালিকা দেয়া হলো :
১৯৫৬Ñ২০০৯ সাল : ১৯৫৬ : স্ট্যানলি ম্যাথিউস (ইংল্যান্ড); ১৯৫৭ : আলফ্রেডো ডি স্টিফানো (স্পেন); ১৯৫৮ : রেমন্ড কোপা (ফ্রান্স); ১৯৫৯ : আলফ্রেডো ডি স্টিফানো (স্পেন); ১৯৬০ : লুইস সুয়ারেজ (স্পেন); ১৯৬১ : ওমর সিভোরি (ইতালি); ১৯৬২ : জোসেফ মাসোপুস্ট (চেকোশ্লোভাকিয়া); ১৯৬৩ : লেভ ইয়াচিন (সোভিয়েত ইউনিয়ন); ১৯৬৪ : ডেনিস ল (স্কটল্যান্ড); ১৯৬৫ : ইউসেবিও (পর্তুগাল); ১৯৬৬ : ববি চার্লটন (ইংল্যান্ড); ১৯৬৭ : ফ্লোরিয়ান অ্যালবার্ট (হাঙ্গেরি); ১৯৬৮ : জর্জ বেস্ট (নর্দার্ন আয়ারল্যান্ড); ১৯৬৯ : গিয়ানি রিভেরা (ইতালি); ১৯৭০ : জার্ড মুলার (পশ্চিম জার্মানি); ১৯৭১ : ইয়োহান ক্রুইফ (নেদারল্যান্ডস); ১৯৭২: ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ার (পশ্চিম জার্মানি); ১৯৭৩ : ইয়োহান ক্রুইফ (নেদারল্যান্ডস); ১৯৭৪ : ইয়োহান ক্রুইফ (নেদারল্যান্ডস); ১৯৭৫ : ওলেগ বেøাকহাইন (সোভিয়েত ইউনিয়ন); ১৯৭৬: ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ার (পশ্চিম জার্মানি); ১৯৭৭ : অ্যালান সিমোনসেন (ডেনমার্ক); ১৯৭৮ : কেভিন কিগান (ইংল্যান্ড); ১৯৭৯ : কেভিন কিগান (ইংল্যান্ড); ১৯৮০ : কার্ল-হেইঞ্জ রুমিনিগে (পশ্চিম জার্মানি); ১৯৮১ : কার্ল-হেইঞ্জ রুমিনিগে (জার্মানি); ১৯৮২ : পাওলো রসি (ইতালি); ১৯৮৩ : মিশেল প্লাতিনি (ফ্রান্স); ১৯৮৪ : মিশেল প্লাতিনি (ফ্রান্স); ১৯৮৫ : মিশেল প্লাতিনি (ফ্রান্স); ১৯৮৬ : ইগোর বেলানোভ (সোভিয়েত ইউনিয়ন); ১৯৮৭ : রুড গুলিত (নেদারল্যান্ডস); ১৯৮৮ : মার্কো ভ্যান বাস্তেন (নেদারল্যান্ডস); ১৯৮৯ : মার্কো ভ্যান বাস্তেন (নেদারল্যান্ডস); ১৯৯০ : লোথার ম্যাথিউস (জার্মানি); ১৯৯১ : জিন-পিয়েরে পাপিন (ফ্রান্স); ১৯৯২ : মার্কো ভ্যান বাস্তেন (নেদারল্যান্ডস); ১৯৯৩ : রবার্তো ব্যাজিও (ইতালি); ১৯৯৪ : রিস্টো স্টোইকোভ (বুলগেরিয়া); ১৯৯৫ : জর্জ ওয়েহ (লাইবেরিয়া); ১৯৯৬ : ম্যাথিয়াস সামির (জার্মানি); ১৯৯৭ : রোনালদো (ব্রাজিল); ১৯৯৮ : জিনেদিন জিদান (ফ্রান্স); ১৯৯৯ : রিভালদো (ব্রাজিল); ২০০০ : লুইস ফিগো (পর্তুগাল); ২০০১ : মাইকেল ওয়েন (ইংল্যান্ড); ২০০২ : রোনালদো (ব্রাজিল); ২০০৩ : পাভেল নেদভেদ (চেক প্রজাতন্ত্র); ২০০৪ : আন্দ্রেই শেভচেনকো (ইউক্রেন)। ২০০৫ : রোনালদিনহো (ব্রাজিল); ২০০৬ : ফ্যাবিও ক্যানাভারো (ইতালি); ২০০৭ : কাকা (ব্রাজিল); ২০০৮ : ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল); ২০০৯ : লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
২০১০Ñ২০১৫ সাল : ২০১০ : লিওনেল মেসি (আর্জেন্টিনা); ২০১১ : লিওনেল মেসি (আর্জেন্টিনা); ২০১২ : লিওনেল মেসি (আর্জেন্টিনা); ২০১৩ : ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল); ২০১৪ : ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল); ২০১৫ : লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
২০১৬Ñবর্তমান : ২০১৬ : ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল); ২০১৭ : ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল); ২০১৮ : লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া); ২০১৯ : লিওনেল মেসি (আর্জেন্টিনা); ২০২০ : ঈঙঠওউ-১৯ মহামারির কারণে বাতিল হয়েছে।
উল্লেখ্য, সকল অপেক্ষার অবসান করে সবাইকে পিছনে ফেলে ২০২১ সালের ব্যালন ডি’অর পুরস্কার জিতে নেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফ্রান্সের রাজধানী প্যারিসে গত ২৯ নভেম্বর ’২১ সোমবার দিবাগত রাতে জমকালো অনুষ্ঠানে মাধ্যমে মেসির হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। আর এবার লিওনেল মেসির হাতে ব্যালন ডি’অর তুলে দেন বার্সেলোনার প্রাক্তন সতীর্থ লুইস সুয়ারেজ। অবশ্য আগেও (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ এবং ২০১৯) সর্বোচ্চ ৬ বার ব্যালন ডি’অর জয়ের মালিক ছিলেন মেসি। এবার সেই সংখ্যাটিকে আরো উঁচুতে নিয়ে গেলেন পিএসজি সুপারস্টার।
ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত পাঁচজনের তালিকায় মেসির সঙ্গে ছিলেন রবার্তো লেভানদোভস্কি, জর্জিনিও, করিম বেনজেমা ও এনগোলো কন্তে। এই পাঁচ খেলোয়াড়ের মধ্যে সাংবাদিকদের সর্বোচ্চ ভোট পেয়ে পুরস্কারটি জেতেন মেসি। দ্বিতীয় হয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি। তৃতীয় হয়েছেন চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিও।
ক্লাব ফুটবলে মৌসুমটা বার্সেলোনার ভালো না কাটলেও মেসি নিজে ছিলেন উজ্জ্বল। লা লিগায় সর্বোচ্চ ৩০ গোল করে রেকর্ড অষ্টমবারের মতো পিচিচি ট্রফি জিতে নেন তিনি। এরপর গত আগস্টে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে এসেছেন পিএসজিতে। সেখানে গিয়ে অবশ্য এখনো নিজেকে ঠিকঠাক মেলে ধরতে পারেননি।
জাতীয় দলেও মেসি ছিলেন এবার অনন্য। আন্তর্জাতিক ফুটবলে দেশের ২৮ বছরের শিরোপার খরা কাটালেন তিনি। তার অধীনেই লম্বা সময় অপেক্ষার পর কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়ে আরেকবার ব্যালন ডি’অরের মর্যাদা অর্জন করলেন মেসি।
পুরস্কার পেয়ে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে মেসি বলেন, ‘এখানে আবার আসতে পারাটা অবিশ্বাস্য। দুই বছর আগেও ভেবেছিলাম এবারই শেষ। কোপা আমেরিকা জয়ই চাবিকাঠি।’
এদিকে নারী ফুটবলে এবছর ব্যালন ডি’অর জিতেছেন আলেকজিয়া পুতেয়াস। গত মৌসুমটা বার্সেলোনার হয়ে দারুণ খেলেছেন তিনি। তাইতো পুরস্কারও উঠল তারই হাতে।
বিজয়ের মাস ডিসেম্বর
প্রিয় বন্ধুগণ, তোমাদের যদি বলা হয় সারাদিন একটি বদ্ধ ঘরে আবদ্ধ করে রাখা হবে। বিনিময় তোমরা যা খেতে চাও দেয়া হবে। তোমরা কি কেউ রাজি হবে? আমি নিশ্চিত তোমরা বলবে, না। না বলার যথেষ্ট কারণও আছে। কেউ আবদ্ধ থাকতে চায় না। পরাধীন থাকতে চায় না। ছোট-বড়, ধনী-দরিদ্র, সকলেই স্বাধীনভাবে বাঁচতে চায়। সম্মান নিয়ে মাথা উঁচু করে এগিয়ে যেতে চায়। আর এই স্বাধীনতা বোধ থেকেই আমাদের স্বাধীনতা যুদ্ধ, তথা মুক্তিযুদ্ধ এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন। আর এ মাসেই আমাদের বিজয় এসেছে। আমরা পেয়েছি লাল সবুজ পতাকা ও স্বাধীন বাংলাদেশ।
এই মুক্তিযুদ্ধ শুরু হয় ১৯৭১ সালের ২৬ মার্চ এবং একই বছরের ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা লাভের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে। এই সশস্ত্র মুক্তিসংগ্রাম ছিল বহুবিধ ঘটনা, বিরূপ পরিস্থিতি, অসম আর্থিক বণ্টন ব্যবস্থা ও প্রশাসনিক কর্তৃত্বের বঞ্চনাসহ গুরুতর বিষয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতির চূড়ান্ত বহিঃপ্রকাশ। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর থেকেই পাকিস্তানের দুই অংশের মধ্যে যেসব ইস্যুতে সম্পর্কের অবনতি ঘটে, তার মধ্যে ছিল ভূমি সংস্কার, রাষ্ট্রভাষা, অর্থনীতি ও প্রশাসনের ক্ষেত্রে দুই প্রদেশের মধ্যে বৈষম্য, প্রাদেশিক স্বায়ত্তশাসন, পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষাব্যবস্থা এবং বৈষম্যমূলক আরো অনেক অনেক বিষয়।
২৫ মার্চ দিবাগত মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনীকে বাঙালিদের ওপর অপারেশন চালানোর নির্দেশ দেয়া হয়। ‘অপারেশন সার্চ লাইট’ নামক ঐ পরিকল্পনা অনুযায়ী দুটি সদরদপ্তর স্থাপন করা হয়। মেজর জেনারেল রাও ফরমান আলীর তত্ত¡াবধায়নে প্রথম সদরদপ্তরটি গঠিত হয়। এখানে ৫৭তম ব্রিগ্রেডের বিগ্রেডিয়ার আরবাবকে শুধু ঢাকা নগরী ও পার্শ্ববর্তী এলাকায় এবং মেজর জেনারেল খাদিম রাজাকে প্রদেশের অবশিষ্টাংশে অপারেশনের দায়িত্ব দেয়া হয়। অপারেশনের সার্বিক দায়িত্বে থাকেন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান।
ছাত্ররা এবং জাতীয়তাবাদী রাজনৈতিক কর্মীরা ক্যান্টনমেন্টের বাইরে প্রতিরোধ গড়ে তোলে। শহরের বিভিন্ন এলাকায় পাকিস্তানি সৈন্যদের অভিযান ঠেকাতে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। ২৫ মার্চ রাতেই পাকিস্তানি সৈন্যরা ওয়ারলেস বসানো জিপ ও ট্রাকে করে ঢাকার রাস্তায় নেমে পড়ে। তাদের প্রথম সাঁজোয়া বহরটি ঢাকার ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এক কিলোমিটারের মধ্যে ফার্মগেট এলাকায় ব্যারিকেডের মুখে পড়ে। রাস্তার এপাশ-ওপাশ জুড়ে ফেলে রাখা হয়েছিল বিশালাকৃতির গাছের গুঁড়ি। অকেজো পুরোনো গাড়ি ও অচল স্টিমরোলারও ব্যারিকেডের কাজে ব্যবহার করা হয়। কয়েক’শ লোক প্রায় ১৫ মিনিট ধরে ‘জয় বাংলা’ শ্লোগান দেয়। তবে সেনাদের গুলি দ্রæতই তাদের নিস্তব্ধ করে দেয়, সেনাবহর শহরময় ছড়িয়ে শুরু করে গণহত্যা।
পাকিস্তানি সৈন্যরা রাস্তায়-ফুটপথে যাকেই দেখতে পায় তাকেই হত্যা করে, সামনে পড়ে সবকিছু ধ্বংসের হুমকি দেয়। বাছবিচার না করে শহরের মানুষ ও সরকারি-বেসরকারি সব ঘরবাড়ি বিধ্বস্ত করে চষে বেড়ায় সৈন্যদের ট্যাঙ্ক। কামান ও বন্দুকের গোলায় ধ্বংস করে বহু আবাসিক এলাকা, আগুন ধরিয়ে দেয় বাড়িঘরে। সৈন্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ঢুকে অনেক ছাত্রকে নৃশংসভাবে হত্যা করে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককেও ঐ রাতে হত্যা করে।
নিরস্ত্র জনগণের ওপর এই হামলা ও নির্বিচার গণহত্যা অভিযান বিশ্বের সংবাদ মাধ্যমগুলোতে প্রচারিত হয়। ২৫ মার্চ রাতেই পাকিস্তানি সৈন্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে।
১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার সঙ্গে সঙ্গেই দেশের সকল এলাকায় স্বাধীনতার জন্য স্বতঃস্ফ‚র্ত অভ্যুত্থান গড়ে ওঠে। এই অভ্যুত্থানে অংশ নেয় সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক কর্মী, ছাত্র, শ্রমিক, কৃষক, পেশাজীবী নির্বিশেষে সকল শ্রেণির মানুষ। পাকবাহিনীর আক্রমণ ও গণহত্যা মোকাবেলার জন্য গড়ে তোলা প্রতিরোধ প্রাথমিক পর্যায়ে স্বল্পস্থায়ী হয়। শত্রু সেনারা সংখ্যায় অনেক ও তারা ছিল অনেক অস্ত্রশস্ত্রে সজ্জিত, তাই মুক্তিযোদ্ধারা নিরাপদ আশ্রয়ের জন্য সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যায়। শীঘ্রই দেশের বিভিন্ন অংশে বিচ্ছিন্ন মুক্তিসংগ্রামীদের একটি একক কমান্ডের অধীনে আনা হয়।
এপ্রিল মাসের ৪ তারিখে মুক্তিবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা চা বাগানে পরিবৃত আধা-পাহাড়ি এলাকা তেলিয়াপাড়ায় অবস্থিত দ্বিতীয় ইস্ট বেঙ্গলের সদরদপ্তরে একত্র হন। কর্নেল এম এ জি ওসমানী, লেফটেন্যান্ট কর্নেল আবদুর রব, লেফটেন্যান্ট কর্নেল সালাহ উদ্দিন মোহাম্মদ রেজা, মেজর কাজী নুরুজ্জামান, মেজর খালেদ মোশাররফ, মেজর নুরুল ইসলাম, মেজর শাফাত জামিল, মেজর মইনুল হোসেন চৌধুরী প্রমুখ সেনা কর্মকর্তারা সেখানে উপস্থিত হন। এ সভায় চারজন সিনিয়র কমান্ডারকে অপারেশনের দায়িত্ব দেয়া হয়। মেজর সফিউল্লাহকে সিলেট-ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়। কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের অধিনায়কের দায়িত্ব পান মেজর খালেদ মোশাররফ। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মেজর জিয়াউর রহমান এবং কুষ্টিয়া-যশোর অঞ্চলের অধিনায়ক হন মেজর আবু ওসমান চৌধুরী। এ সভাতেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাহিনী সম্পর্কিত সাংগঠনিক ধারণা এবং কমান্ড কাঠামোর রূপরেখা প্রণীত হয়। কর্নেল এম এ জি ওসমানীকে মুক্তিবাহিনীর সর্বময় নেতৃত্ব দেয়া হয়।
১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রবাসী সরকার তথা মুজিবনগর সরকার গঠিত হয়। পরদিনই তাজউদ্দীন আহমদ আরও তিনজন আঞ্চলিক অধিনায়কের নাম ঘোষণা করেন। ক্যাপ্টেন নওয়াজিশ রংপুর অঞ্চলের, মেজর নাজমুল হক দিনাজপুর-রাজশাহী-পাবনা অঞ্চলের এবং মেজর এম.এ জলিল বরিশাল-পটুয়াখালী অঞ্চলের অধিনায়কত্ব লাভ করেন। প্রতিটি অঞ্চলকে একেকটি সেক্টর হিসেবে চিহ্নিত করা হয়। ১০ থেকে ১৭ জুলাই অনুষ্ঠিত সেক্টর কমান্ডারদের এক সম্মেলনে অপারেশন চালানোর সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টর ও বিভিন্ন সাব-সেক্টরে বিভক্ত করা হয়।
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ২৭ মার্চ বাঙালিদের মুক্তিসংগ্রামের প্রতি তাঁর সরকারের পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) অত্যাচারিত ও ভীতসন্ত্রস্ত বাঙালিদের নিরাপদ আশ্রয় প্রদানের লক্ষ্যে বাংলাদেশ-ভারত সীমান্ত উন্মুক্ত করে দেয়।
পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরে মুক্তিবাহিনীর পাশাপাশি আরও অনেক বাহিনী সংগঠিত হয়। এ সকল বাহিনীর মধ্যে টাঙ্গাইলের কাদের বাহিনী, সিরাজগঞ্জের লতিফ মির্জা বাহিনী, ঝিনাইদহের আকবর হোসেন বাহিনী, ফরিদপুরের হেমায়েত বাহিনী, বরিশালের কুদ্দুস মোল্লা বাহিনী ও গফুর বাহিনী এবং ময়মনসিংহের আফসার বাহিনী ও আফতাব বাহিনী উল্লেখযোগ্য। এসব বাহিনী স্থানীয়ভাবে সংগঠিত হয়ে নিজেদের শক্তিতে দখলদার বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি লড়াইয়ে লিপ্ত হয়। সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদার বরিশালে তাঁর বাহিনীকে সংগঠিত করেন। ভারতের সেনাবাহিনীর গেরিলাযুদ্ধ বিশেষজ্ঞ মেজর জেনারেল ওবানের সক্রিয় সহযোগিতায় মুজিব বাহিনী নামে আরেকটি বাহিনী গঠিত হয়। মুজিব বাহিনীর সদস্যদের দেরাদুনে প্রশিক্ষণ দেয়া হয়। ছাত্রলীগ নেতা শেখ ফজলুল হক মণি, তোফায়েল আহমদ, আবদুর রাজ্জাক এবং সিরাজুল আলম খান ছিলেন এই বাহিনীর সংগঠক।
মুক্তিবাহিনীর সদস্যরা নিয়মিত ও অনিয়মিত দুটি ভাগে বিভক্ত ছিল। অনিয়মিত বাহিনী গণবাহিনী নামে পরিচিত ছিল। নিয়মিত বাহিনীর অন্তর্ভুক্ত ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও পূর্ব পাকিস্তান রাইফেলসের সৈন্যরা। ছাত্র, কৃষক, শ্রমিক ও রাজনৈতিক কর্মিদের প্রাথমিক প্রশিক্ষণের পর বিভিন্ন সেক্টরে গণবাহিনীতে নিয়োগ করা হতো। গণবাহিনীর সদস্যদের বাংলাদেশের অভ্যন্তরে শত্রুর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ পরিচালনার জন্য পাঠানো হয়। নিয়মিত বাহিনীর সদস্যরা সশস্ত্রবাহিনীর প্রথাগত যুদ্ধে নিয়োজিত ছিলেন। ‘জেড ফোর্স’ নামে পরিচিত নিয়মিত বাহিনীর প্রথম ব্রিগেডটি জুলাই মাসে গঠিত হয়। এই ব্রিগেডের কমান্ডার মেজর জিয়াউর রহমানের নামের ইংরেজি আদ্যক্ষর ‘জেড’ অনুসারে ব্রিগেডটির নামকরণ করা হয়। ব্রিগেডটি ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত হয়। ‘এস ফোর্স’ নামে পরিচিত দ্বিতীয় নিয়মিত ব্রিগেডটি দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিয়ে অক্টোবরে গঠিত হয়। এ ব্রিগেডের অধিনায়ক ছিলেন সফিউল্লাহ। খালেদ মোশাররফের অধিনায়কত্বে ‘কে ফোর্স’ গঠিত হয় ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গলের সদস্যদের নিয়ে।
নাগাল্যান্ডের দিমাপুরে ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানবাহিনী গঠিত হয়। এর সংগঠক ছিলেন এয়ার কমোডর এ কে খন্দকার। স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ, ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম, ক্যাপ্টেন খালেক, সাত্তার, শাহাবুদ্দিন, মুকিত, আকরাম, শরফুদ্দিন এবং ৬৭ জন বিমানসেনা নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর যাত্রা শুরু হয়। তাদের সম্বল ছিল মাত্র কয়েকটি ডাকোটা, অটার টাইপ বিমান এবং অ্যালুভেট হেলিকপ্টার। অনুরূপভাবে, পাকিস্তান নৌবাহিনী থেকে বেরিয়ে আসা নৌসেনাদের নিয়ে বাংলাদেশ নৌবাহিনী গঠিত হয়। ১৯৭১ সালের ৯ নভেম্বর প্রথম নৌবহর ‘বঙ্গবন্ধু নৌবহর’ উদ্বোধন করা হয়।
এতে অন্তর্ভুক্ত ছিল মাত্র ৬টি ছোট নৌযান। নিয়মিত ব্রিগেড, সেক্টর ট্রূপ ও গেরিলা বাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী নিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সুসংগঠিত ছিল।
মুক্তিবাহিনী শুরুতে প্রতিরোধমূলক অনেকগুলো যুদ্ধে শত্রুর বিরুদ্ধে সফলভাবে লড়াই করে। কিন্তু অল্প সময়ের মধ্যে তাদের সাময়িক পশ্চাৎপসরণ করতে হয়। মুক্তিবাহিনী অবশ্য পরে সংগঠিত হয়ে উন্নততর অস্ত্রশস্ত্র নিয়ে একাত্তরের এপ্রিল-মে মাসের পর থেকে নব উদ্দীপনায় যুদ্ধে অবতীর্ণ হয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে আন্তর্জাতিক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী চীন এ যুদ্ধকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করে পাকিস্তানকে কৌশলগত সমর্থন দেয়। পক্ষান্তরে ভারত, সোভিয়েত ইউনিয়ন ও তাদের মিত্র দেশসমূহ এবং জাপান ও পশ্চিমের অনেক দেশের সাধারণ জনগণ বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়। চীন-যুক্তরাষ্ট্র কৌশলগত সুবিধা অর্জনের লক্ষ্যে ১৯৭১ সালের ৯ আগস্ট ভারত সরকার সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটি মৈত্রীচুক্তি স্বাক্ষর করে। এ চুক্তি স্বাক্ষরিত হওয়ায় বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে এক নতুন মাত্রা যোগ হয়।
এদিকে মুক্তিবাহিনীর সদরদপ্তরে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়। চিরাচরিত রণকৌশল পাকিস্তানি সৈন্যদের পরাজিত করার পক্ষে অনুকূল হবে না ভেবে সারাদেশে সর্বাত্মক গেরিলাযুদ্ধ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। সেমতে সেক্টর কমান্ডারদের দেশের অভ্যন্তর থেকে মুক্তিযোদ্ধা রিক্রুট করে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে গেরিলা যোদ্ধা হিসেবে নিয়োগের নির্দেশ দেয়া হয়।
১৯৭১ সালের নভেম্বর মাসে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ কমান্ড গঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা যৌথ বাহিনীর প্রধান নিযুক্ত হন। অবশ্য ৩ ডিসেম্বর সন্ধ্যায় অমৃতসর, শ্রীনগর ও কাশ্মীর উপত্যকায় পাকিস্তান বিমানবাহিনীর বোমা বর্ষণের পর থেকেই মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ কমান্ড কার্যকর ভূমিকা গ্রহণ করে। তখনই ভারতীয় সশস্ত্রবাহিনীর ওপর নির্দেশ আসে পাকিস্তানি সেনাবাহিনীকে প্রত্যাঘাত করার। মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের অভ্যন্তরে ক্রমশ অগ্রসর হতে থাকে। ফলে পাকিস্তানি সৈন্যদের পরাজয় ও আত্মসমর্পণ অনিবার্য হয়ে ওঠে। বাংলাদেশ সম্পূর্ণ শত্রুমুক্ত হওয়ার প্রাক্কালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি যুদ্ধ বিরতির প্রস্তাব উত্থাপন করা হয়। সোভিয়েত ইউনিয়ন এতে ভেটো প্রয়োগ করায় এই প্রচেষ্টা নস্যাৎ হয়ে যায়।
মুক্তিবাহিনী ও ভারতীয় সামরিক বাহিনীর সম্মিলিত আক্রমণের মুখে ইতোমধ্যে পর্যুদস্ত ও হতোদ্যম পাকিস্তানী সামরিক বাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করে। ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তান ৯৩,০০০ হাজার সৈন্যসহ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এরই মাধ্যমে নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান হয়। প্রতিষ্ঠিত হয় বাঙালি জাতির প্রথম স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ।
ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। প্রতি বছর বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। জাতিসংঘের অন্তর্ভুক্ত প্রায় সকল দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
পৃথিবীতে অভিধান বলে কিছু নেই
পৃথিবীতে ভাষার ব্যবহারে অভিধান বলে কিছু নেই! চমকে গেলে! চমকেই হয়তো তোমরা ভাবছো কেন এমন কথা বললাম? শব্দের অর্থ বা বানান নিয়ে সমস্যায় পড়লে আমরা তো অভিধান ভর করেই সমাধান পাই। প্রতিটি ভাষায়, প্রতিটি দেশে অনেক অনেক অভিধান প্রকাশ হয়েছে। কথাটা একদম খাঁটি। তাহলে আমার কথায় কেন ভিন্নতা? আচ্ছা দেখি, আমি কী বলছি অভিধান কী করে? শব্দের অর্থ, এর গঠনগত, উৎপত্তিগত, ব্যাকরণগত বৈশিষ্ট্য কী? সমার্থক শব্দ কী হবে? বানানের সঠিকতা কী? এক ভাষার শব্দ অন্যভাষায় কী অর্থ হয়? ভাষার এসব শব্দগত নানা খুঁটিনাটি সমাধান অভিধান থেকেই পাওয়া যায়। একভাষিক বা দ্বিভাষিক সব অভিধানই শব্দের অর্থ বা দুই ভাষার অর্থবোধের সমন্বয় করে।
আমার খুব মাথা ঘুরছে। এ বাক্যে আমার শারীরিক অবস্থার ভাব প্রকাশ করেছি। এ প্রকাশটা সঠিক ভাব, কোনোই ভুল নেই। এর শব্দগুলোর আভিধানিক অর্থ দেখি এখন-
আমার- মানে আমি নিজে
খুব- মানে অনেক বেশি
মাথা- মানে আমার মস্তক
ঘুরছে- মানে ঘূর্ণায়মান অবস্থায় আছে।
পুরো বাক্যটার অর্থ দাঁড়াল আমার নিজের মস্তক অনেক বেশি ঘূর্ণায়মান অবস্থায় আছে। আভিধানিকভাবে একটুও ভুল নেই এ অর্থবোধে। তাহলে আভিধানিক অর্থবোধে ভাবটা কি ঠিক হলো? আমার শারীরিক অবস্থা অভিধান মতো কি যথার্থ? মাথা কি কখনো ঘুর্ণায়মান হয়? আচ্ছা মনে করো পাড়ার উঠতি এক কিশোরের সন্ত্রাসী কর্মকাÐের কারণে একজন মুরব্বি তাকে বললেন, তুমি যে পথে হাঁটছো, এটা আগুনের পথ। যেকোনো সময় পুড়ে যাবে। এই পুরো ভাবের আভিধানিক অর্থবোধ আর ওই মুরুব্বির বলা কথার অর্থবোধ কি এক? আগুন আছে এমন রাস্তায় কি সে হাঁটছে? কিংবা তার ব্যর্থতায় সে কি সত্যি সত্যি পুড়ে যাবে?
মোটেই না। দেখলে, অভিধানের অর্থের সাথে বাস্তবের ভাব প্রকাশের কোনো মিল নেই?
তাহলে অভিধানের ভূমিকা কোথায়? আচ্ছা বাংলা ভাষা ছেড়ে অন্য ভাষায় যাই।‘ঞযব মরভঃ ড়ভ গধমর’ বিশ্বসাহিত্যের একটি সেরা গল্প। এ বাক্যের গধমর-দের উপহারের কথা বলা হয়েছে। মেজাই (গধমর)-এর আভিধানিক অর্থ পূর্বদেশী তিনজন জ্ঞানী- যারা শিশু যিশুর জন্মের সময় উপহারসামগ্রী নিয়ে গিয়েছিল। কিন্তু বাস্তবে কী দেখলাম ওই গল্পে?
জিম আর ডেলা নামের এক দম্পতি। তাদের সংসার অভাবে ভরা। সম্পত্তি বলতে জিমের আছে পারিবারিক ঐতিহ্যবাহী দামি একটা হাতঘড়ি; তবে ওটার চামড়ার বেল্টটা অনেক পুরোনো আর ছেঁড়া ছিল। ডেলার আছে অনেক লম্বা সোনালি রঙের চমৎকার চুল।
জিম তার প্রিয়তমা স্ত্রীকে নিজের জন্মদিনে কিছু উপহার দিতে চায়। কিন্তু তার কাছে টাকা নেই। তাই সে চুপি চুপি ওই দামি ঘড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ওটা বিক্রি করে স্ত্রীর চুল আঁচড়ানোর জন্য কিনে আনে কচ্ছপের খোলে তৈরি অভিজাত দামি একটা চিরুনি। এদিকে স্বামীর জন্মদিনে স্বামীকে কিছু উপহার দিতে ডেলাও আলাদাভাবে বেরিয়ে পড়ে। সে তার নিজের লম্বা সোনালি চুল ভালো দামে বিক্রি করে দেয়। ক্রেতা তা কেটে নিয়ে তাকে ন্যাড়া করে দেয়। তবু সে খুশি হয়ে সে টাকায় স্বামীর ঘড়ির জন্য সবচেয়ে দামি সুন্দর প্লাটিনামের চেইন কিনে আনে।
ঘরে ফেরার পর দেখা যায় দুজনেরই উপহার অকেজো হয়ে গেছে। কিন্তু প্রকাশ পেয়েছে স্বামী-স্ত্রী পরম ভালোবাসা।
এখানেও মেজাই (গধমর) কিন্তু এর আভিধানিক অর্থ প্রকাশ করেনি। সেই তিনজন জ্ঞানী- যারা শিশু যিশুর জন্মের সময় উপহারসামগ্রী নিয়ে গিয়েছিল; তাদের কোনো কথাই তো বলা হয়নি এখানে। তাহলে মেজাই (গধমর) কেন?
শব্দের এমন অসামঞ্জস্য অর্থের কারণ খুবই সাধারণ।
সভ্যতায় মানুষের ভাব প্রকাশটা আগে। এই ভাব প্রকাশই ভাষা। ভাষায় ব্যবহৃত শব্দের দুটো রূপ থাকে- একটা ভিত্তিগত অর্থবোধ, আরেকটা ভাবগত অর্থবোধ। ভাবগত অর্থবোধকে আমরা রূপক, উপমা এসব বলি। কিংবা ব্যাকরণে বাগধারা বলি। কবিতা লিখতে বা সাহিত্যে আমরা রূপক, উপমা অর্থবোধের এসব শব্দ অহরহ লিখে থাকি। শব্দের এমন অর্থবোধের কোনো দৃষ্টিগ্রাহ্য অভিধান নেই। এর অভিধান ‘মস্তিষ্ক’। এই যেমন মাথা শব্দকেই অন্তত ৮/১০টি ভাবগত অর্থে ব্যবহার করতে পারবো আমরা। আমাদের মস্তিষ্কই বলে দেবে কোন শব্দ কোন অর্থে কখন ব্যবহৃত হবে বা হচ্ছে। এই ‘মস্তিষ্ক অভিধান’-এর বানান হলো কথক ব্যক্তির উচ্চারণ আর উপস্থাপন। যিনি কথা বলছেন, তার কথা আর বলার ঢঙেই আমরা এমন শব্দের ভিন্ন ভিন্ন অর্থ বুঝে নেই।
অতএব, মস্তিষ্কই প্রকৃত অভিধান, আর সব স্থুল অভিধান। স্থুল অভিধান ভিত্তিগত অর্থবোধই প্রকাশ করে মাত্র।