Home Blog Page 130

এক স্মৃতিময় দিন

পড়ার টেবিলে বসে ঝিমুচ্ছি। এমন সময় বাবা এলেন। বললেন, ঘুমটা বোধহয় একটু বেশিই পাচ্ছে তাই তো? আচ্ছা একটা গল্প বলি ঘুম কেটে যাবে। গল্পের কথা শুনে আগ্রহ নিয়ে আড়ামোড়া ভেঙে বসলাম। বাবা গল্প শুরু করলেনÑ
১৯৭১। মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময়। চাচা তখন সিলেট ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে চাকরি করতেন। সেই সূত্রে পরিবার নিয়ে সেখানেই
থাকতেন। পরিবার বলতে তাঁর দুটো ছোট মেয়ে আর চাচী। আমি বেড়াতে যাই তাঁর বাসায়। যুদ্ধের এক সকালে আমরা খাবার টেবিলে বসি। বসা মাত্রই শুনতে পাই পাকিস্তানি মিলিটারিরা চারদিক থেকে পুরো এলাকা ঘিরে ফেলেছে। খবর শুনে আমরা খাওয়ার কথাই ভুলে যাই। চাচী কিছু শুকনো চিড়ে মুড়ি নিয়ে নিলেন ব্যাগে। এরপর প্রাণের ভয়ে সবাই লুকিয়ে পড়ি ফ্যাক্টরির
আন্ডারগ্রাউন্ডে। সেখানে বেশ কয়েকটি অফিসারের পরিবারও আসে। যেহেতু মিল কারখানা বন্ধ বিদ্যুৎ, পানি, গ্যাস সংযোগ কিছুই নেই। সবার চোখে মুখে এক চাপা
ভীতির ছাপ। কেউ কোনো শব্দ করছে না। নিঃশব্দে অন্ধকারে বসে রইল। এভাবে সারাদিন কেটে গেল। কারো কোনো খাওয়া-দাওয়াও নেই। সেই শুকনো মুড়ি সবাই ভাগ করে চিবুচ্ছে। বিপদ বাঁধালো ছোট বাচ্চারা। তাদের কান্নায় অস্থির করে তুলল সবাইকে। একসময় সবাই সিদ্ধান্ত নিলো মরলে মরবে কিন্তু এভাবে আর কতক্ষণ। সন্ধ্যা নাগাদ সবাই বেরিয়ে পড়ে। একজনের পেছনে একজন করে আসছে। আমার কোলে ছোট্ট চাচাতো বোনটি। হঠাৎ গোলাগুলির আওয়াজ! প্রাণের ভয়ে আবার পেছনে ছুটি। দৌড়তে গিয়ে আমার কোলের বোনটিসহ রাস্তার পাশের শুকনো নালায় পড়ে যাই। অতি কষ্টে উঠে আবার দৌড়। গোলাগুলি কিছুটা থামলে আমরা কোয়ার্টারের দিকে রওনা হই। বাসায় এসে ক্লান্তিতে না খেয়েই ঘুমিয়ে পড়ি সবাই। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠে দেখি সর্বনাশ! কোয়ার্টারের সামনে সকল অফিসার ও কর্মচারীদের সারি বেঁধে দাঁড় করিয়ে রেখেছে পাকিস্তানি মিলিটারিরা।

আমি তখন ছাত্র। পরীক্ষা মিস হওয়ার ভয়ে চাচী আমাকে লুকিয়ে রাখলেন। সারিতে যাদের দাঁড় করানো ছিল তাদের মধ্যে
একজন পাকিস্তানি লোক ছিলেন যার নাম ছিল আলী। তিনি ছাতক ফ্যাক্টরির ম্যানেজার। মিলিটারিদের তিনি বললেন তাঁকে ক্যাপ্টেনের কাছে নিয়ে যেতে। মিলিটারিরা প্রথমে একটু গড়িমসি করলেও শেষ পর্যন্ত তাঁর অনুরোধে নিয়ে গেল। যখন ক্যাপ্টেনের কাছে আলীকে নিয়ে গেল, তখন সে তার নিজের পরিচয় দিয়ে বলল, আমি একজন পাকিস্তানি এবং এই কোম্পানির ও ম্যানেজার। এ কথা শুনে ক্যাপ্টেন তাকেসহ বাকি সবাইকে ছেড়ে দিলো। সেবারের মত সকলে আল্লাহর অশেষ রহমতে প্রাণে বেঁচে যাই। তবে আমাদের কাছে দিনটি ছিল ভীষণ আতঙ্কের। আজো সে দিনটার কথা মনে উঠলে আমি কেমন যেন শিউরে উঠি।
দশম শ্রেণি, চকরিয়া আল-ইয়ামিন মডেল মাদ্রাসা কক্সবাজার।

বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠে-পুলির কথা

শীত এলেই শিশুদের কী মজা। পরীক্ষা আর লেখাপড়ার ঝামেলাটা কমে আসে। করোনাকালে হয়েছে আরো সুবিধে। অল্প অল্প লেখাপড়া করলেই চলে। কেননা পরীক্ষাও অল্প অল্প। ফলে দাদু বা নানু বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগ এসে যায়। যারা একটু উপরের ক্লাসের তারা ছোটে অ্যাডভেঞ্চারের নেশায়। সিলেট, রাঙামাটি, উত্তরবঙ্গ আর চট্টগ্রাম, যেখানেই আত্মীয়বাড়িতে যাওয়া হোক না কেন, সকালে বা বিকেলে নাস্তার টেবিলে পিঠা হাজির। অনেকে আবার বলে পিঠে। এর সঙ্গে আসে পুলির কথা। দুয়ে মিলে হলো পিঠে-পুলি। এটা বাঙালির একটা নিজস্ব ঐতিহ্য। হ্যাঁ, সময়ের অভাব, ভালো কারিগর আর খালামাসিদের নানা কাজের হুজ্জত বেড়ে যাওয়ায় অনেক পিঠা হারিয়ে যেতেই বসেছে। পিঠার ইংরেজি প্রতিশব্দ কেক। কিন্তু কেক বললে এখন আর পিঠা বোঝায় না। কেক আলাদা জাতের খাবার। বিশেষ করে শহরে জনপ্রিয়, অধিকাংশ বাণিজ্যিকভাবে তৈরি, কেউ কেউ বাসাতেও বানায়। অভিধান মতে পিঠা বা পিঠের অর্থ হচ্ছে পিষ্টক। চাল পিষ্ট বা গুঁড়ো করে পিঠা বানানো হয় বলে এই নাম। চোখের এক ধরনের অসুখের নামও পিষ্টক। আবার পিঠা বা পিঠের সাথে সাথে উচ্চারিত হয় পুলি। এর অর্থ এক প্রকার পিঠা, যেমন ক্ষীরপুলি, চন্দ্রপুলি।
ধান কাটা উৎসবে কৃষকের ঘরে যখন নতুন ধান ওঠে সেই ধান ঢেঁকিতে ভেঙে তৈরি হয় নানা রকম পিঠা। এ উপলক্ষে হয় নবান্ন উৎসব। নবান্ন অর্থ নতুন অন্ন, নতুন চালের অন্ন বা ভাত। হেমন্তে ধান কাটার পর দুধ, গুড়, নারিকেল, কলা ইত্যাদির সাথে নতুন আতপ চাল খাওয়ার উৎসব হচ্ছে নবান্ন। হেমন্তের পরেই শীত। শীতকালে আবার খেজুরগাছের রস জ্বাল দিয়ে গুড় বাড়িতেই বানিয়ে ফেলে গ্রাম গঞ্জের বৌ ঝিয়েরা। তাই দিয়ে শীতকালজুড়েই চলতে থাকে বাড়িতে বাড়িতে পিঠাপুলি তৈরির গমগমে আমেজ।
পিঠা বাংলার নিজস্ব আভিজাত্যপূর্ণ খাদ্যদ্রব্য। এটি চালের গুঁড়ো, আটা, ময়দা অথবা অন্য কোনো শস্যজাত গুঁড়ো দিয়ে তৈরি করা হয়। অঞ্চলভেদে পিঠার ভিন্ন ভিন্ন বৈচিত্র্য দেখা যায়। গ্রামাঞ্চলে সাধারণত নতুন ধান তোলার পর থেকেই পিঠা তৈরির আয়োজন করা হয়। শীতের ও পৌষপার্বণের সময় বাংলার প্রতি ঘরে ঘরে পিঠে তৈরি করা হয়। পিঠে সাধারণত মিষ্টি স্বাদের হয়ে থাকলেও ঝাল, টক বা অন্য যেকোনো স্বাদ হতে পারে।
মনে পড়ে ছোট বেলায় শীতের পিঠার কথা। পিঠা ছাড়া বাংলার শীত যেন পরিপূর্ণ হয় না। ঐতিহ্যবাহী শীতের বাহারি পিঠা খাওয়ার রীতি বাংলার সংস্কৃতির অংশ। একসময় পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় ছোট-বড় সকলেই পিঠা খাওয়ার আনন্দে মেতে উঠত। কিন্তু এখন তা আর চোখে পড়ে না। কর্মচঞ্চল এই ব্যস্ত জীবনে তা এখন অনেকটাই হারিয়ে গেছে বা যাওয়ার পথে, যে কথা আগে বলছিলাম।
সুন্দরী পাকন পিঠা

একসময় এমন ছিল যতই শীত বাড়ত, ততই যেন মানুষের পিঠা বানানোর ব্যস্ততা বেড়েই চলত। ঘরে ঘরে রকমারি পিঠা তৈরির উৎসবে মেতে উঠত গৃহস্থ বাড়ির গৃহিণীরা। এ সময় শিশু-কিশোররা হতো আনন্দে আত্মহারা। পিঠা পাঠানো হতো আত্মীয়স্বজনের বাড়িতেও। অথচ শীতের পিঠা বানানোর ধুমধাম আয়োজন পাড়া-গাঁয়ে কিংবা কৃষকপল্লীতে আর তেমন চোখে পড়ে না। আত্মীয়স্বজন আছে আগের মতোই, নেই শুধু মধুর সম্পর্ক। মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেলেও আগের সেই বন্ধন আর নেই। সবাই যেন নিজেকে নিয়ে ব্যস্ত কেউ কারো খোঁজ রাখতে চায় না। সময়ের সঙ্গে বদলে যাচ্ছে মানুষের জীবনযাত্রা, বদলে যাচ্ছে রুচি। হারিয়ে যাচ্ছে পিঠা তৈরির সেসব উৎসবমুখর আমেজ। আমন ধান কাটার পরই শুরু হয় নবান্ন উৎসব। নতুন ধানের নতুন পিঠা, পোলাও, পায়েস, ক্ষীর এবং রকমারি খাবার তৈরি এ সময়ের নিত্যদিনের চিত্র। এটা করা হতো কৃষকের ঘরে ঘরে। প্রতিটি পাড়া-মহল্লা এবং বাড়ি বাড়ি নতুন চাল রান্নার ম-ম ঘ্রাণ ছড়িয়ে পড়ত, খেতেও বেশ লাগত। ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উপলক্ষে গ্রামগঞ্জের কৃষক পরিবারের ঝি-জামাই এবং আত্মীয়স্বজনকে দাওয়াত করে নতুন চালের বিভিন্ন রকমের পিঠা তৈরি করে ভ‚রিভোজের আয়োজন করা হতো। নবান্নের উৎসব কৃষকপাড়ায় খুব একটা দেখা না গেলেও শীতে পিঠা খাওয়ার পুরনো অভ্যাস বদলাতে পারেনি এখনো গ্রামীণ জনপদের মানুষ। কোথাও কোথাও হয়ে থাকে নবান্ন উৎসবও।
শীতের সাথে পিঠার যোগসূত্রটা কী করে হলো? পিঠা বাঙালির প্রিয় খাবার। এ দেশে এমন মানুষ কমই আছে, যারা পিঠা পছন্দ করেন না। পিঠা নিত্যদিনের খাবার না হলেও শীতকালে বাঙালির ঘরে ঘরে পিঠার ব্যাপক কদর রয়েছে। উৎসব আয়োজনেই পিঠা নামের বাড়তি খাবার তৈরি করা হয়। আগে শীতের শুরুতেই গ্রামগঞ্জের ঘরে ঘরে পৌষপার্বনের রকমারী পিঠার আয়োজন করা হতো। দাদী-নানী, মা, খালারা পরম মমতায় তৈরি করত বিভিন্ন ধরনের রসালো পিঠা। সন্ধ্যা হলেই গ্রামে চাল গুঁড়া করার শব্দে মুখরিত হতো চারদিক। রাতভর চলতো পিঠা তৈরির কাজ। অনেকে আবার পিঠা তৈরির সময় গীত গেয়ে রাত পার করত। পিঠার অন্যতম উপাদান চালের গুঁড়ো হলেও এর সঙ্গে লাগে গুড়, ক্ষীরসহ নানা উপকরণ। এ উপকরণের সঙ্গে শীতের একটা যোগসূত্র আছে। তাই হেমন্ত থেকে শীতকাল পর্যন্ত পিঠা তৈরির ধুম পড়ে।

পিঠাপুলি ও শহুরে বাঙালির উৎসব : পিঠা-পুলির দেশ বাংলাদেশ। তাই বিভিন্ন অনুষ্ঠানে পিঠা দেশীয় ঐতিহ্য ফুটিয়ে তোলে। পিঠা ধরে রাখছে আত্মীয়তার বন্ধনও। আত্মীয়স্বজনের বাড়ি পিঠা পাঠানোর রীতি বাঙালি পালন করে আসছে বহুকাল ধরে। শহরবাসীর পিঠার চাহিদা মেটাতে অলিতে গলিতে, রাস্তার মোড়ে, বাসস্ট্যান্ড ও বাজারে বসেছে ছোট ছোট পিঠার দোকান। বলতে গেলে মানুষ দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। এছাড়াও প্রতিবছরই শীতের মৌসুমে ঢাকাসহ প্রায় সব জেলা শহরগুলোতে বিভিন্ন পিঠা উৎসব হয়।
ফুলঝুড়ি পিঠা

বিভিন্ন নামের পিঠা : প্রতিটি পিঠা শুধু স্বাদেই অনন্য নয়, এদের এক একটি উপকরণে পরম মায়ার পরশ মাখা থাকে। বেশিরভাগ পিঠা মিষ্টি হলেও স্বাদ কিন্তু একরকম নয়। এদের কোনটা রেখে কোনটা বেশি মজাদার তা বলা কঠিন। শুধু স্বাদই নয়, নামেও এদের বিশেষত্ব রয়েছে। যেমন- গরম ভাপে তৈরি ভাপা পিঠা, সুন্দর নকশা আঁকা হয় বলে নকশী পিঠা, দুধে ভিজে চিতই হয় দুধ চিতই, লবঙ্গের ঘ্রাণে সাজে লবঙ্গ লতিকা, মুঠ পাকিয়ে সেদ্ধ দিলেই মুঠোপিঠা। আবার গোলাপ ফুলের আকারে হল গোলাপ পিঠা। এছাড়াও মুখে রোচে পাটিসাপটা, কুলি, দুধ কুলি, চিতই, বিয়ের অনুষ্ঠানের বিশেষ পিঠা বিবিয়ানা, মেরা পিঠাসহ আরও কত কী!
লবঙ্গ লতিকা পিঠা

প্রায় ১৫০ রকমের পিঠা পুলির নাম জানা যায়। প্রতিটির স্বাদ, উপাদান, বানানোর কৌশল আলাদা। আগে ঢেঁকিতে চাল গুঁড়ো করে পিঠা তৈরি হতো। এখন ঢেঁকি উঠেই গেছে বলতে গেলে। ভোররাত থেকে শুরু হতো পিঠা তৈরির কাজ। ভোরে গরম গরম পরিবেশন। যেসব পিঠার নাম জানা যায় তার মধ্যে আছে চিতই পিঠা, ভাপা পিঠা, সবজি কুলি, পুলি পিঠা, তারা পিঠা, পাটিসাপটা, সুজি পিঠা, সেমাই পিঠা, নৌকা পিঠা, পয়সা পিঠা, কাটা পিঠা, ম্যারা
দুধ খেজুরের রসে ঝিনুক

পিঠা, বেনী পিঠা, তালের পিঠা, ক্লিপ পিঠা, কলা পিঠা, শামুক পিঠা, ফুলকপি পিঠা, আঙ্গুরী পিঠা, চপ পিঠা, গজা পিঠা, টক পিঠা, বৈশাখী পিঠা, সেমাই বরফি, স্পেশাল নঙ্গা পিঠা, ডোনাট পিঠা, শিমফুল পিঠা, নকশি পিঠা (ঝাল), ঝুড়ি পিঠা, নকশি পিঠা (মিষ্টি), গোলাপ ফুল পিঠা, মসলা পিঠা, বস্তা পিঠা, তেজপাতা পিঠা, লবঙ্গ পিঠা, পাকন পিঠা, পাকড়া পিঠা, তেলের পিঠা, ডিমের ঝাল পিঠা, দুধ চিতই পিঠা, ঝাল মসলা পিঠা, দুধ পুলি পিঠা, চকলেট পিঠা, সংসারী পিঠা, বিস্কিট পিঠা, পুলি পিঠা (ভাপা) ও মালাই পিঠা, ভেজিটেবল ঝাল পিঠা, ছাঁচ পিঠা, ছিটকা পিঠা, খোলাজালি পিঠা, চুটকি পিঠা, চাপড়ি পিঠা, চাঁদ পাকন পিঠা, ছিট পিঠা, সুন্দরী পাকন, পাতা পিঠা, মালাই পিঠা, আন্দশা, কলা পিঠা, খেজুরের পিঠা, ক্ষীর কুলি, গোকুল পিঠা, গোলাপ ফুল পিঠা, লবঙ্গ লতিকা, রসফুল পিঠা, জামদানি পিঠা, ঝুরি পিঠা, ঝিনুক পিঠা, সূর্যমুখী পিঠা, নারকেল পিঠা, নারকেলের ভাজা পুলি, নারকেলের সেদ্ধ পুলি, তেজপাতা পিঠা, সন্দেশ পিঠা, দুধরাজ, ফুল ঝুরি পিঠা, ফুল পিঠা ইত্যাদি। চিতই পিঠায় ডিম দিয়ে তৈরি পিঠা, দৌলা পিঠা বা গুলি­ পিঠা, কাউন চালের পিঠা, খাঁজে বানানো পিঠা ইত্যাদিও আছে।

ভাপা পিঠার রয়েছে তিনটি ধরণ, প্রতিটির আলাদা স্বাদ। সাধারণত ভেতরে খেজুরের গুড় ও কোরানো নারকেল দিয়ে তৈরি হয় এ পিঠা। গ্রামাঞ্চলে বড় আকৃতির ভাপা পিঠা তৈরি হয় শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে। আবার পুরো চালের গুড়োয় খেজুরগুড় মিশিয়ে একই ধরনের বড় আকারের ভাপা পিঠা তৈরি হয়। এগুলো শক্ত হয়ে গেলে ছুরি দিয়ে কেটে খেতে হয়। খাঁজকাটা পিঠা বানাতে প্রয়োজন হয় খেজুর কাঁটা। গ্রামের নারীরা আশ্চর্য কুশলতায় তা দিয়ে বানিয়ে ফেলে বাহারি পিঠা, যা নতুন জামাইয়ের পাতে দেয়া হয়। টিনের খাঁজে তৈরি পিঠাও বাহারি সৌন্দর্য নিয়ে পরিবেশন করা হয়। গ্রামীণ পিঠা বানানোর আরো কিছু উপকরণ আছে, যেগুলো সহজলভ্য।
খেজুরের রসে তৈরি নানা প্রকার পিঠা-পায়েস গ্রাম-বাংলার মানুষের নবান্নের সেরা উপহার। খেজুরের রস দিয়ে তৈরি করা হতো পাটালিগুঁড়, মিঠাইসহ নানা রকমের মজার মজার
নকশি পাকন পিঠা

খাবার। প্রতি বাড়িতে সকালবেলা খেজুরের রসে ভেজানো
পিঠা খাওয়ার ধুম পড়ত। পিঠা আর খেজুরের রস একটি আরেকটির পরিপূরক যা বাঙালির নাড়ির সাথে জড়িয়ে আছে। কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের গ্রামীণ
সংস্কৃতি একে একে হারিয়ে যাচ্ছে। গ্রামের গৃহিণীদের মধ্যে আগের মতো পিঠা বানানোর উৎসব নেই। আমাদের নতুন প্রজন্ম থেকে হারিয়ে যাচ্ছে পিঠা।

কিশোর মুক্তিযোদ্ধা গেদামনি

– মিয়া ভাই, আমি ভাষণ শুনতে যামু।
– তুই ভাষণের কী বুঝিস; ভাগ এখান থেকে।
ছোট ভাই গেদামনির কথায় বড় ভাই জাহাঙ্গির আলম খান রেগে ওঠেন।
– মিয়া ভাই, তোমরা তো কয়েক দিন থাকবে; আমি না হয় ভাষণ শুনেই বাড়ি চলে আসব।
মুখ কাঁচুমাচু করে বলে গেদামনি।
– সামনে তোর বৃত্তি পরীক্ষা, এক দিনও সময় নষ্ট করা যাবে না। যা পড়তে বস।
– সে তো অনেক দেরি…
– আবার?…
বড় ভাইয়ের চোখ গরমে গেদামনি এবার চুপসে যায়।
গেদামনি পাবনা জেলা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। যেমন মেধাবী, তেমনি দুরন্ত। দশ ভাই-বোন ওরা। সাত ভাইয়ের মধ্যে বড় চার ভাই-ই মুক্তিযুদ্ধে যাচ্ছেন। সে নিজেও মুক্তিযুদ্ধে যোগ দিতে চায়, কিন্তু বয়সের কারণে তা হয়ে উঠছে না। গেদামনির পড়ার টেবিলে মন বসে না। উপায় খুঁজতে থাকে কী করে ঢাকায় যাওয়া যায়? যে করেই হোক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনতে হবে। এছাড়া বঙ্গবন্ধুকে দেখার তার বড়ই সাধ!
তখন পাবনা থেকে ঢাকা যাতায়াতের পথ ছিল দুটো। একটি সড়ক পথে নগরবাড়ি-আরিচা হয়ে; আরেকটি ঈশ^রদী থেকে ট্রেনে উঠে সিরাজগঞ্জ ঘাট নেমে স্টিমারে পার হয়ে ভ‚ঞাপুর থেকে আবার ট্রেনে উঠে ঢাকা পৌঁছানো। দুটো পথই সংকুল। গেদামনি মনে মনে একটি পথ বেছে নেয় এবং বাড়ির কাউকে না জানিয়ে ৬ই মার্চ কাকডাকা ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
সিরাজগঞ্জ ঘাটে পৌঁছে স্টিমারে উঠে গেদামনি চিন্তায় পড়ে যায়- যদি মিয়া ভাইয়ের সাথে দেখা হয় তাহলে নির্ঘাত মার খেতে হবে। কারণ ওনারা সবাই একই ট্রেনে ঢাকা যাচ্ছেন। স্টিমার লোকে লোকারণ্য। এর মধ্যে হয়তো ওকে চোখেই পড়বে না। গেদামনি নিজেকে সান্ত¡না দেয়। ওদিকে খিদেয় পেট চোঁ-চোঁ করছে। পকেটেও তেমন পয়সা নেই। অগত্যা এক খিলি বারোভাজা খেয়ে কিছুটা খিদে নিবারণ করা যাক। গেদামনি ভিড় ঠেলে আস্তে আস্তে বারোভাজাওয়ালার কাছে এগিয়ে যায়। এমন সময় পেছন থেকে কে যেন ডেকে ওঠে, গেদামনি তুই এখানে? পিছন ফিরে দেখে মেজভাই শাহনেওয়াজ খান। সাথে রয়েছেন সেজভাই শাহ আলম খান এবং কয়েকজন বন্ধুবান্ধব। গেদামনির পিলে চমকে যায়। এই বুঝি মিয়া ভাই এসে গালে কসে চড় বসায়। কিন্তু মেজভাইয়ের সাক্ষাতে কিছুটা স্বস্তি পায়। মেজভাই অত্যন্ত নরম স্বভাবের। রাজশাহী বিশ^বিদ্যালয়ে পড়েন।
– কি রে, কিছু খেয়েছিস?
সেজোভাই শাহ আলম বলেন। গেদামনি মাথা নেড়ে না-বোধক জবাব দেয়। এরপর ওরা সবাই ওকে নিয়ে একটি বুফে বসে পেটপুরে খায়।
পরদিন ৭ই মার্চ। রেসকোর্স ময়দান লোকে লোকারণ্য। তিল ধরানোর ঠাঁই নেই। গেদামনিরা পাঁচ ভাই-ই রেসকোর্স ময়দানে উপস্থিত। যথাসময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মঞ্চে আসেন। গেদামনির কাছে বঙ্গবন্ধুকে যেন রূপকথার গল্পের রাজপুত্রের মতো মনে হয়। তাঁর ভাষণ শুনে ওর সারা শরীর উত্তেজনায় কাঁপতে থাকে। রক্ত গরম হয়ে ওঠে।
‘‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।…’’
কয়েক দিন পর। গেদামনি ওর রুমে ঘুমাচ্ছে। বন্ধু হাসনাতের কনুইয়ের গুঁতোয় ও ঘুম থেকে ধড়ফরিয়ে জেগে ওঠে। হাসনাতের হাতে একটি পিস্তল।
– এখনো ঘুমোচ্ছিস? টাউনে প্রচÐ গোলাগুলি হচ্ছে।
গেদামনি চোখ রগড়িয়ে নিয়ে বলে, ‘একটু দাঁড়া দোস্ত, আমি রেডি হয়ে নিই।’
গেদামনি তাড়াতাড়ি প্যান্ট-শার্ট পরে রাইফেলটা কাঁধে ঝুঁলিয়ে হাসনাতের সাথে রওনা দেয়। টেলিফোন এক্সচেঞ্জের কাছে আসতেই ওদের চোখ ছানাবড়া হয়ে যায়। শহর, আশেপাশের গ্রাম ও চর এলাকা থেকে আগত হাজার হাজার জনতা টেলিফোন এক্সচেঞ্জ ঘিরে ফেলেছে। কারো হাতে বন্দুক, কারো হাতে চায়নিজ পিস্তল, কারো টু-টু রাইফেল, কারো হাতে আছে দেশীয় অস্ত্র- ফাল, সড়কি, বল্লম, হাঁসিয়া, রামদা, তলোয়ার ইত্যাদি। একটি গাছের আড়ালে যেতেই জেলা কমান্ডার রফিকুল ইসলাম বকুলের সাথে গেদামনির দেখা হয়ে যায়। ও মিলিটারিদের উদ্দেশ্যে রাইফেল তাক করে ধরেছিল। দূরে ঘোরাফেরা করছে দুজন মিলিটারি। বকুল ভাইকে দেখেই বলে, ‘লিডার দেব নাকি শেষ করে?’
বকুল ভাই মাথা নেড়ে বলেন, ‘না।’
– কিন্তু…
– যুদ্ধের স্ট্র্যাটেজি তোমার এখনো শেখার বাকি আছে।
বকুল ভাইয়ের কথায় গেদামনির মন খারাপ হয়ে যায়।
– ইচ্ছে করছিল মিলিটারি দুটোকে গুলি মেরে ওদের খুলি উড়িয়ে দেই।
এরপর গেদামনির অপারেশনের দায়িত্ব পড়ে সুজানগর থানায়। এখানে কমান্ডারের দায়িত্বে ছিলেন মুজিব বাহিনীর জেলা প্রধান ইকবাল হোসেন। গেদামনির সঙ্গে ছিল সাধন, স্বপন, সাচ্চু, সেলিম ও সাফি। সকলেই ওর চেয়ে বয়সে বড়। সবাই সাগরকান্দি গ্রামের আওয়ামীলীগ নেতা নূর চৌধুরীর বাড়িতে এসে আশ্রয় নেয়।

একদিন অপারেশন শেষ করে গেদামনিরা রাতে ঘুমাচ্ছিল। এমন সময় গোপনে এক শান্তি কমিটির নেতা নগরবাড়ি ঘাটে যেয়ে পাকসেনাদের কাছে ওদের অবস্থান জানিয়ে দেয়। শেষ রাতের দিকে পাকসেনারা এসে ওদের সবাইকে ধরে নিয়ে যায়। ফেরিতে এনে ওদের ওপর অমানবিক নির্যাতন চালায়। একপর্যায়ে প্রায় সবাইকে হত্যা করে যমুনা নদীতে ফেলে দেয়। শুধু জীবিত থাকে সেলিম ও গেদামনি। সেলিমের গলায় খ্রিষ্টান ধর্মাবলম্বী অঞ্জন চৌধুরির দেওয়া ক্রুশচিহ্নের চেইন থাকায় বেঁচে যায়। আর গেদামনি- কিশোর বালক। কী করবে আর্মিরা সিদ্ধান্ত নিতে পারে না। অবশেষে ট্রাকে করে পাবনা হেড কোয়ার্টারে পাঠিয়ে দেয়।
ট্রাক দ্রæত গতিতে পাবনা শহরে দিকে চলছে। চারপাশে রাইফেল হাতে পাকসেনারা দাঁড়িয়ে। যাবার পথে ওরা রাস্তার চারপাশের সবকিছু শকুন দৃষ্টিতে দেখছে। গেদামনি কিশোর, ফলে ওদের মাঝে মুক্ত অবস্থায় চুপ করে বসে আছে। চোখ অশ্রæসজল। হয়তো পাবনা নিয়েই ওকে মেরে ফেলা হবে। শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের জন্য ওকে বাঁচিয়ে রাখা হয়েছে। এটাই তার শেষ যাত্রা। বুকের ভিতরে চাপা কান্না গুমরে মরছে।
– মা গো! তোমাকে বুঝি আর দেখা হলো না। এ মাতৃভূমি বাংলাদেশকেও হয়তো আর দেখতে পাব না। হে আল্লাহ! আমার জীবন নিয়ে হলেও এ দেশকে এই জালিমদের হাত থেকে রক্ষা করো, স্বাধীন করো প্রভু। চোখে পানি এলেও গেদামনি মনকে শক্ত করে। শহীদ হবার শপথ নিয়েই সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তার আরো চার ভাই মুক্তিযোদ্ধা। এটা বিরল ঘটনা। বাংলাদেশের কোনো পরিবারেই হয়তো এমন ঘটনা ঘটেনি। বড় ভাইয়ের কথা মনে হতেই ওর মন শক্ত হয়ে ওঠে। বড়ভাই জাহাঙ্গির আলম অত্যন্ত সাহসী একজন মুক্তিযোদ্ধা। অনেক মিলিটারিকে খতম করেছেন তিনি।
হঠাৎ ট্রাকটি থেমে যায়। গেদামনি ভাবে, হয়তো পৌঁছে গেছে শহরে। কিন্তু না। এটা আতাইকুলার একটি গ্রাম। পাবনা শহর এখনো অনেক দূরে। কিন্তু এখানে ট্রাক থামল কেন? কিছুক্ষণ পর সে লক্ষ্য করে কয়েকজন মিলিটারি দৌড়ে কোথায় যেন যাচ্ছে। দূর থেকে বাঁশির শব্দ শুনেই ওর পাশ থেকে কয়েক জন মিলিটারি ট্রাক থেকে নেমে যায়। গেদামনি ট্রাক থেকে অবাক হয়ে লক্ষ করে কিছু দূরে কয়েকটি বাড়িতে মিলিটারিরা আগুন লাগিয়ে দিয়েছে। গেদামনির পাশে মাত্র দুজন মিলিটারি পাহারায় ছিল। তারা হাঁ করে বাড়িঘরগুলো পুড়ে যাবার দৃশ্য দেখছিল।
গেদামনি এই সুযোগে চুপিসারে ট্রাক থেকে নেমে পড়ে। এক দৌড়ে পাশের গ্রামের গাছ-গাছালির মধ্যে মিশে যায়। মিলিটারিরা টের পেয়ে গুলি চালায়। কিন্তু গেদামনি ততক্ষণে নিরাপদ আশ্রয়ে পৌঁছে গিয়েছে। ও যমের হাত থেকে বেঁচে
যায়।

অমূল্য চোখ : অমূল্য দৃষ্টিশক্তি

আল্লাহ আমাদের দুটো করে জৈব ক্যামেরা দিয়ে দিয়েছেন। এই ক্যামেরার লেন্স, ছবির রেজুলেশন, ছবির ডিটেইলিং, ফ্রেমিং, কালার গ্রেডিং মানুষের তৈরি কোটি টাকা দামের ক্যামেরার সাথে তুলনা করা যায় না। ছোট ছোট দুটো চোখ দিয়ে আমরা বিশাল পৃথিবীর সব কিছু দেখতে পাই। ইন্দ্রিয়ের মাধ্যমে গ্রহণ করা তথ্যগুলোর ৮০ শতাংশের বেশি তথ্য আমরা চোখ দিয়ে নিয়ে থাকি। জাগ্রত থাকা অবস্থায় সারাক্ষণ কাজ করে যায় চোখ। দৃষ্টিশক্তির গুরুত্ব আমরা বুঝি না। তাই চোখের ওপর নির্যাতন করি। চোখকে পুষ্টি দিয়ে যতœ করি না। এর ফলাফল দেখা যাচ্ছে; পঙ্গু হয়ে যাচ্ছে চোখ। চশমার ওপর ভর করে চলতে হচ্ছে তাকে। এই অবস্থা যদি তোমাদের মত শিশু বয়স থেকেই শুরু হয় তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু পরিসংখ্যান সেটাই বলছে।
ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউটের তথ্যমতে, প্রতি মাসে প্রায় ৪ হাজার শিশু চোখের সমস্যা নিয়ে ভর্তি হচ্ছে। তাদের মধ্যে ৭০ শতাংশের মায়োপিয়া বা ক্ষীণদৃষ্টির সমস্যা। তারা দূরের জিনিস দেখতে পাচ্ছে না। এই সমস্যাটি দিনে দিনে বেড়ে চলছে। এর পেছনের গুরুত্বপূর্ণ কারণ হলো ডিজিটাল স্ক্রিন টাইম। কম্পিউটার, ট্যাব বা মোবাইলের দিকে ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকার কারণে দৃষ্টিসীমা ছোট হয়ে আসছে। সেজন্য এই সমস্যার আরেকটি নাম দেয়া হয়েছে ‘কম্পিউটার ভিশন সিন্ড্রোম’। করোনার সময়ে অনলাইন ক্লাসের সুবাদে সবাইকে বাধ্য হয়ে মোবাইল নির্ভর হতে হয়েছে। আর যারা মোবাইল বা কম্পিউটার গেমে আসক্ত হয়ে পড়ছে তাদের জন্য গেম ছেড়ে ওঠাটা কঠিন হয়ে যায়। পরিণতিতে দৃষ্টিজনিত সমস্যায় পড়ছে তারা।
চোখের সামনে একটা চশমা নিয়ে ঘোরা খুব আনন্দের বস্তু নয়। অথবা কন্টাক্ট লেন্স পরে থাকতেও খুব আরাম লাগে এমন নয়। তাই চোখের যতœ নিতে হবে, দৃষ্টিশক্তি রক্ষা করতে হবে। কিভাবে করতে পারি আমরা?
চোখ পরিষ্কার রাখা :
চোখের ভেতরটা অর্থাৎ অক্ষিগোলক পরিষ্কার রাখার জন্য আল্লাহ স্বয়ংক্রিয় ব্যবস্থা রেখেছেন। প্রতি ১০-১৫ সেকেন্ডের মধ্যে চোখের পাতা একবার করে অক্ষিগোলককে পরিষ্কার করে দিয়ে যায়। ল্যাক্রিমাল গø্যান্ড থেকে তরল নিঃসৃত হতে থাকে নির্দিষ্ট মাত্রায়, যাতে চোখ ভেজা থাকে। আর চোখের পাতা সহজে ওঠানামা করে মুছে দিয়ে যায়। যেহেতু রাতে ঘুমের সময় চোখের পাতা বন্ধ থাকে, তখন ভেতরের তরলগুলো জমে চোখের কোণে পিচুটি জমে যায়। সকালে ঘুম থেকে উঠে ভালোভাবে চোখ পরিষ্কার করতে হবে। তবে চোখ খোলা রেখে সজোরে পানির ঝাপটা দিবে না কিন্তু! তাহলে চোখ আহত হয়, চোখ লাল হয়ে যায়। চোখের পাতা বন্ধ রেখে পানির ঝাপটা দেবে। তারপর চোখ খুলে আলতোভাবে পানি দিয়ে চোখ পরিষ্কার করে নেবে। আঙুল দিয়ে চোখের কোণের পিচুটিগুলো বের করে নেবে। ভালোভাবে চোখ ধুয়ে নেবে। বাইরে থেকে বাসায় ফিরলে চোখ-মুখ ধুয়ে নেবে। দিনে কমপক্ষে ৫ বার চোখ ধোয়া উচিত।
চোখের ব্যায়াম :
পড়তে পড়তে বা কাজ করতে করতে মাঝে মধ্যে দুই হাতের তালু দিয়ে দুটো চোখ ঢেকে রাখবে কিছুক্ষণ। হাতের উষ্ণতায় চোখ দুটো একটু আরাম পাবে। আই বল বা চক্ষুগোলক ঘুরানোর কিছু ব্যায়াম আছে, সেগুলো করবে। স্বাভাবিকভাবে বসবে। দূরের দেয়ালে চোখ রাখবে। উপরে, ডানে, নিচে এবং বামে ৪টি পয়েন্ট ঠিক করবে, যে বরাবর তুমি দৃষ্টি দেবে। এরপর প্রথমে উপরে, তারপর ডানে তারপর নিচে আবার উপরে এভাবে ডান দিকের বৃত্তাকার পথ পূর্ণ করবে। আবার বাম বৃত্তাকার পথে প্রথমে উপরে, তারপর বামে তারপর নিচে আবার উপরে এভাবে দৃষ্টি ঘুরাবে। লেন্সের জন্য ব্যায়াম আছে। সেটি হলো তোমার সামনের কমপক্ষে ২০ ফুট দূরের একটি পয়েন্ট বা বস্তু ঠিক করবে। এরপর তোমার যে কোন আঙুল চোখের ১ হাত সামনে রাখবে। এবার প্রথমে আঙুলে দৃষ্টি রাখবে কিছু সময়, এরপর দূরের বস্তুটাতে দৃষ্টি দিবে আবার আঙুলে দৃষ্টি আনবে। এভাবে চলবে। এই ব্যায়ামগুলো তোমার চোখকে আরো শক্তিশালী করবে।
চোখের পুষ্টি :
ভিটামিন ‘এ’-এর অভাবে রাতকানা রোগ হয়, আমরা সবাই জানি। সুতরাং ভিটামিন ‘এ’ আছে এমন খাবার বেশি করে খেতে হবে। যেমন: গাজর, মিষ্টিকুমড়া, টমেটো, মিষ্টি আলু, কলিজা, ছোট মাছ, সবুজ শাকসব্জি ইত্যাদি। চোখের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ওমেগা থ্রি। সামুদ্রিক মাছে এটি পাওয়া যায়। চোখ ভালো রাখতে হলে পর্যাপ্ত পানি পান করতে হবে। বিশেষ করে যারা কম্পিউটার এবং মোবাইলে সময় বেশি দেয় তাদের চোখে শুষ্কতা দেখা দেয়, তাদের বেশি পানি পান করতে হবে।
প্রকৃতির কাছে যাওয়া :
শহুরে জীবনে এখন আমাদের যাওয়ার জায়গা সীমাবদ্ধ। ঘর থেকে কোচিং, স্কুল এরপর আবার ঘরেই ফিরে আসা। চারপাশের উঁচু উঁচু বিল্ডিয়ের কারণে আমাদের দৃষ্টিও এখন দূরে যেতে পারে না, আটকে যায়। এর ফলে দৃষ্টিসীমা ছোট হয়ে আসতে থাকে। সেজন্য উন্মুক্ত প্রান্তরে যেতে হবে। সবুজ প্রকৃতি দেখতে হবে। যেখানে মাইলের পরে মাইল শুধু সবুজ আর সবুজ। সেখানে দৃষ্টি আটকাবে না, আনন্দের ¯্রােতে এগিয়ে যাবে।
দিনের আলো বেশি ব্যবহার করা :
প্রাকৃতিক আলো চোখের জন্য সবচেয়ে বেশি নিরাপদ। সেজন্য পড়াশুনা করার ক্ষেত্রে দিনের আলোতে করতে পারলে সবচেয়ে ভালো হয়। এলইডি লাইটের আলোর ঝলকানি অনেকক্ষেত্রে বেশি হয়ে যায়। অধিক আলোর উপর নির্ভরশীল হয়ে পড়লে সেটিও চোখের জন্য ক্ষীণদৃষ্টি তৈরি করবে। যদি বাসার চারদিকে বিল্ডিং থাকার কারণে তোমাদের বাসায় সারাক্ষণ বৈদ্যুতিক বাতি জ¦ালিয়ে রাখতে হয় তাহলে সকাল এবং বিকেলে বাসার বাইরে খোলা জায়গায় খেলাধুলা বা ঘোরাফেরা করতে যাবে। এতে চোখে প্রাকৃতিক আলোর সমন্বয় তৈরি হবে।
ডিজিটাল স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে :
কম্পিউটার, মোবাইল বা ট্যাব ব্যবহারের ক্ষেত্রে স্ক্রিনের ব্রাইটনেস খুব বেশি রাখা যাবে না, যাতে চোখ ধাঁধিয়ে যায়। দীর্ঘক্ষণ ধরে তাকিয়ে থাকা যাবে না। বলা হয় প্রতি ২০ মিনিট স্ক্রিনে তাকিয়ে থাকার পর ২০ ফুট দূরে ২০ সেকেÐ তাকিয়ে
থাকতে হবে। এতে চোখের লেন্স স্বাভাবিক থাকে। এটিকে ২০-২০-২০ পদ্ধতি বলে। এসব স্ক্রিন চোখের সামনে থেকে যতটুকু দূরে রেখে ব্যবহার করলে যথেষ্ট মনে হয় ততটুকু দূরেই রাখা উচিত। যেসব স্ক্রিন/মনিটরের রেডিয়েশন বেশি সেগুলো পরিহার করতে হবে। খেয়াল রাখতে হবে তুমি কি চোখ কুঁচকে তাকাচ্ছো? তাহলে সাবধান! তুমি চোখের উপর নির্যাতন করছো। চোখ স্বাভাবিক রেখে তাকাতে হবে।
চোখের সমস্যা মনে হলে চিকিৎসকের কাছে যেতে হবে :
চোখের সমস্যাকে অনেকেই প্রাথমিকভাবে কোনো গুরুত্ব দেয় না। ফলে সমস্যা বাড়তে থাকে। অথচ প্রাথমিকভাবে শণাক্ত হলে সেটি হয়তো সহজেই সমাধান করা যেত। সেজন্য যদি তোমার মনে হয় স্কুলে বোর্ডের লেখা পড়তে সমস্যা হচ্ছে অথবা চোখ প্রায়ই লাল হয়ে যাচ্ছে কিংবা মাথা- চোখ ব্যাথা হচ্ছে তাহলে দ্রæত বাবা মাকে জানিয়ে ডাক্তার দেখাবে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নিতে হবে।
মনে রাখতে হবে, আল্লাহর দেয়া অমূল্য সম্পদ আমাদের দৃষ্টিশক্তি। দৃষ্টিশক্তি হারানো মানে অর্ধেক কবরে চলে যাওয়া। চোখ যদি সমস্যা করে তাহলে কোনো কাজই ঠিকমতো করা যায় না। তাই চোখকে ভালোবাসতে হবে, চোখের যতœ নিতে হবে।

শায়নের শীতের ছুটি

পশুরনদীর কোলঘেঁষেই ছোট্ট গ্রাম কেয়াবুনিয়া। এই গ্রামের অধিকাংশ মানুষই জেলে। নদীর সাথে তাদের জীবন নিবিড়ভাবে জড়িত।
এই গ্রামের এক ছেলে শায়ন। সবেমাত্র সপ্তম শ্রেণিতে পড়ে। এই বয়সেই তার গ্রামবাসীদের নিয়ে কতো ভাবনা।
এক মাস শীতের ছুটি পেয়েও মামাবাড়ি যাবে না সে। শীতে গ্রামের শিশু, বৃদ্ধরা খুব কষ্ট পায় কাপড় বিনে। শায়ন তাদের জন্য কিছু করতে চায়। মামাবাড়ি না যাওয়াতে তার মা অনেক অভিমান করেছে, তবুও সে মামাবাড়ি যায় না। মায়ের সাথে সেও মন খারাপ করে আছে। রাতে কিছুই খায়নি। সারারাত ভেবেছে গ্রামবাসীদের নিয়ে। তাদের জন্য কিছু একটা করতেই হবে তার।

খুব ভোরে শায়নের ঘুম ভেঙে যায়। তারপর রাফি, রাজন, সাদিক, সাদাত, আদিল, আপন, তনু, তিশা, মিহি সবাইকে ডেকে তার প্লানের কথা জানায়। সবাই প্রথমে রাজি হয়নি। শীতের ছুটিতে মামাবাড়ি, নানাবাড়ি যাবে সবার কত্তো প্লান! শায়ন তাদের বোঝালো। দেখ বন্ধুরা আমরা তো কত শীতের ছুটি মামাবাড়ি, নানাবাড়ি কাটিয়েছি। এবার না হয় একটু নিজের বাড়িতে কাটাই। সবাই মিলে খুব মজা করবো। তোরা শুধু আমাকে বিশ্বাস কর, আমার পাশে থাক প্লি­জ।
শায়নের এমন আবেগঘন কথায় কেউ আর না করতে পারলো না।

তারপর শায়ন বন্ধুদেরকে তার প্লানের কথা জানালো। মাছ ধরার কথা শুনে সবাই খুশিতে হৈচৈ শুরু করলো।
পরের দিন সকাল থেকেই শুরু হলো তাদের কার্যক্রম।
প্রতিদিন সবাই মিলে মাছ ধরে বাজারে বিক্রি করে। আর যে টাকা পায় তা শায়নের মাটির ব্যাংকে জমা রাখে।
পশুর নদীতে কত মাছ! চিংড়ি, গলদা, পুটি, রুই, বাগদা, টেংরা, পাঙ্গাস, তেলাপিয়া কত যে মাছ!
এভাবে প্রতিদিন মাছ ধরে বিক্রি করে তাদের অনেক টাকা জমা হয়। সবাই মিলে শায়নের মাটির ব্যাংকটা ভাঙে। কত্তো টাকা! সবার চোখেমুখে যেন উচ্ছ¡াসের ঢেউ খেলা করছে।
শায়ন সবাইকে নিয়ে বাজেট করে কী কী কিনবে। তারপর কয়েক বন্ধু মিলে বাজেট মাফিক জিনিস কিনে আনে।
বিকালেই অনুষ্ঠান। তিনটার সময় শুরু হবে।
শায়নের আজ যেন ঈদ ঈদ মনে হচ্ছে। যদিও খাওয়ার তেমন আয়োজন নেই। তবুও কম কিসে? সবার জন্য শীতের পিঠা তৈরি করেছে তারা। সবার আম্মুরাই এসব করেছে, শায়নরা শুধু সাহায্য করেছে।

তিনটা বাজার আগেই সবাই মাঠে হাজির। কতো মানুষ, সবার মুখে হাসি। এই হাসিটাই শায়ন দেখতে চায় আজীবন।

তারা বন্ধুরাই সবার মাঝে শীতের কাপড় বিতরণ করছে, হাতে হাতে পিঠা দিচ্ছে কলার পাতায় মুড়ে।
বৃদ্ধদের চাদর আর ছোট শিশুদের সোয়েটার দিচ্ছে। রঙবেরঙের সোয়েটার পেয়ে বাচ্চারা খুব খুশি। বৃদ্ধরা চাদর, আর ছোটরা সোয়েটার পরে মাঠের মাঝখানে বসে পিঠা খাচ্ছে। এ দৃশ্য দেখে শায়নের কী যে ভালো লাগছে। খুশিতে শায়নের চোখ দুটো ছলছল করছে।

শিশুদের ইন্টারনেট আসক্তি

বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক-কে সংক্ষেপে ইন্টারনেট বা শুধু নেট বলা হয়। ইন্টারনেট বর্তমানে মানুষের বহু কাজ সহজ করে দিয়েছে। কিন্তু এর বিপরীতে আবার বিরূপ প্রভাব ফেলছে স্বাস্থ্যে। এ নিয়ে বেশ গবেষণা হয়েছে ও হচ্ছে। সব গবেষণার শেষে বলা হচ্ছেÑ ইন্টারনেট আসক্তি মাদকের মতো। এটি শরীর-মনের ওপর বিরূপ প্রভাব ফেলে।
ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের সাইট নিয়ে পড়ে থাকা শিশু-কিশোরদের মধ্যে মানসিক সমস্যার প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে চিকিৎসা বিশেষজ্ঞরা মনে করছেন। তারা বলছেন, শিশু-কিশোরদের মোবাইল ফোন ও কম্পিউটারে আসক্তি বাড়ছে। তা থেকে তারা মানসিক সমস্যায় আক্রান্ত হচ্ছে। এসব শিশু-কিশোর হয় গেম খেলে, না হয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে চ্যাট করে সময় কাটায়। তারা বাস্তব দুনিয়া থেকে দূরে সরে যায়। ভার্চুয়াল দুনিয়ায় অতিরিক্ত সময় কাটানোর ফলে কিশোরেরা বাস্তব থেকে দূরে থাকতে বাধ্য হয়। তারা একটি কাল্পনিক জগৎ গড়ে তোলে এবং তাতে নিজেকে মানিয়ে নেয়। তাদের ক্ষেত্রে মানসিক সমস্যার ঝুঁকি বেশি দেখা যায়।
মানসিক সমস্যার প্রাথমিক উপসর্গ হচ্ছে অন্য শিশুদের সঙ্গে মেলামেশা ও কথাবার্তা বন্ধ করে দেওয়া ও পরিবারের সদস্যদের সঙ্গে দূরত্ব তৈরি করা। যদি শিশুর কাছ থেকে জোর করে ডিভাইস কেড়ে নেওয়া হয়, তবে সে মেজাজ দেখাতে শুরু করে বা রেগে যায়। অনেক সময় শিশু বাজে ব্যবহার শুরু করে।

বন্ধুরা, বিশেষজ্ঞরা মনে করেন, কিশোরদের মধ্যে মোবাইল গেম বা সামাজিক যোগাযোগে আসক্তি তৈরির প্রাথমিক কারণ হিসেবে বাবা মায়ের নজরদারির অভাবকেই দায়ী করা হয়। বেশির ভাগ সময় বাবা-মা নিজেদের দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত থাকেন এবং সন্তানকে অবহেলা করেন। অনেক সময় মা-বাবা সন্তানের মানসিক সমস্যার কথাটা ধরতে পারেন না। বিষয়টি নিয়ে অনেকেই চিকিৎসকের কাছে যান না।
অনেকেই মানতেই চান না যে এটা মানসিক সমস্যা। অনেকেই তাই চিকিৎসকের সঙ্গে এ বিষয়ে কথা বলতে বিব্রত বোধ করেন। এখানেই মনোবিদ ও মানসিক সমস্যায় ভোগা রোগীদের সঙ্গে একটা দূরত্ব থেকে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, শুরু থেকেই যদি মা-বাবা শিশুদের প্রতি নজর রাখতে পারেন, তবে এই মানসিক সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি কম। অবশ্য ইন্টারনেট বা ডিভাইস ব্যবহার কতটুকু করলে তা আসক্তির পর্যায়ে পড়ে, তার কোনো সময়সীমা বেঁধে দেননি বিশেষজ্ঞরা। অনেক সময় তিন থেকে চার ঘণ্টা বা ছয় ঘণ্টার বেশি সময় ধরে মোবাইল ব্যবহার করলে আসক্তির পর্যায়ে চলে আসে। এর পরিবর্তে শিশুদের বাইরে খেলাধুলা বা অন্যান্য কাজে যুক্ত করতে পারেন মা-বাবা। এতে তারা বাস্তব দুনিয়ার মুখোমুখি হবে।

শিশুদের ইন্টারনেট আসক্তি নিয়ন্ত্রণে ৭ উপায় : প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের ইন্টারনেট ব্যবহার নিরাপদ করতে বাবা-মাকে মূলত দুটি জিনিস যোগাযোগ-মাধ্যমে রাখতে হবে। এর মধ্যে একটি হচ্ছে শিশুরা ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে কোনো বিপদে পড়ছে কিনা। আর দ্বিতীয়টি হচ্ছে তারা কোনো আসক্তিতে জড়িয়ে পড়ছে কি না।
এ বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, সাইবার অপব্যবহার এখন খুব সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। এটি একটি হুমকির জায়গা। আরেকটি হচ্ছে আসক্তি। শিশুরা তখন ইন্টারনেট ছাড়া থাকতেই পারে না বা থাকতেই চায় না।

শিশুদের ইন্টারনেট আসক্তি কমানোর কয়েকটি উপায়-
* কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ ইনস্টল করুন। প্যারেন্টাল সেফ ব্রাউজার একটি অ্যাপ আছে। এটি যদি শিশুর ডিভাইসে ইনস্টল করা হয় এটি ব্যবহার করে কোনো ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট দেখতে পারবে না শিশু। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখেই নিরাপত্তা-বিষয়ক কিছু অ্যাপ ইনস্টল করা উচিত।
* প্যারেন্টাল কন্ট্রোল ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করুন। শিশুদের যদি কোনো ডিভাইস দেওয়া হয়, তা হলে তাতে প্যারেন্টাল কন্ট্রোল ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করাটাই নিরাপদ। গুগলে একটা প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেম আছে, যা ব্যবহার করে শিশু কী দেখছে তার ওপর নজরদারি করা সম্ভব।
* ইন্টারনেট সংযোগ নেওয়ার সময় সচেতন হোন। কোম্পানির কাছ থেকে ইন্টারনেট সংযোগটি নেওয়া হচ্ছে তা শিশুর জন্য সেফ ইন্টারনেটের ফিচারটি আছে কিনা সেটি যাচাই করে নিন।
* চাইল্ড ভার্সন অপশনটি ব্যবহার করুন। ফেসবুক ও মেসেঞ্জারের ক্ষেত্রে ইন্টারনেটের চাইল্ড ভার্সন আছে। সেক্ষেত্রে শিশুদের একটি অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া যায়, যেটি তারা ব্যবহার করলেও অভিভাবকদের সুপারভাইস করার সুযোগ থাকে।
* শিশুর সঙ্গে আপনিও অংশ নিন। ইন্টারনেট ব্যবহারের সময় আপনিও শিশুর সঙ্গে বসুন। শিক্ষামূলক বিভিন্ন চ্যানেল ও ওয়েবসাইট রয়েছে। তাদেরকে সেগুলো দেখতে উৎসাহিত করুন। নতুন কিছু শিখতে বা তৈরি করতে তাদেরকে আগ্রহী করে তুলুন।
* আপনি কী দেখছেন সে বিষয়েও সতর্ক হোন। বাড়ির বাবা-মা বা প্রাপ্তবয়স্ক সদস্যরা যদি ওয়াইফাই সংযোগ ব্যবহার করে আপত্তিকর কিছু সার্চ করে বা দেখে, তা হলে সেগুলো ঐ আইপি অ্যাড্রেসেই জমা হয়। ঐ ইন্টারনেট ব্যবহার করে যদি বাড়ির শিশু বা অপ্রাপ্তবয়স্ক সদস্যরাও কিছু ব্রাউজ করে তা হলে সেই জিনিস বা কন্টেন্টগুলো তাদেরও সামনে চলে আসে। তাই সতর্ক হোন।
* শিশুর ইন্টারনেট ব্যবহারের জন্য সময় বেঁধে দিন। শিশুদের ইন্টারনেট ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে হলে ইন্টারনেট সংযোগ বাসায় কখন কখন থাকবে আর কখন
থাকবে না, সেটির একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিতে হবে।

বাবা-মার সাথে দূরত্বের কারণে সন্তান অনেক সময় ইন্টারনেটের প্রতি আসক্ত হয়ে পড়তে পারে। তাই তাকে সময় দিতে হবে। নৈতিক শিক্ষার কেনো বিকল্প নেই। তাকে নীতিবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে ওয়েব দুনিয়ার অশুভ দিকগুলো থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে।