Home Blog Page 132

বিজয় মামার কথা

বিজয় মামার কথা উঠলেই মা ঝর ঝর করে চোখের পানি ফেলতে থাকেন। মাকে আমি খুব বেশি কাঁদতে দেখিনি। কিন্তু বিজয় মামার কথা উঠলেই তিনি যেন চোখের পানি ধরে রাখতে পারেন না। মায়ের এই কান্না আমি দেখে আসছি আমার জন্মের পর থেকেই। এছাড়াও খালামণিদের কাছ থেকে শুনেছি যে তিনি ১৯৭২ সালের পর থেকেই এভাবে কাঁদেন। পাশাপাশি স্বাধীনতা ও বিজয় দিবসের দিনেও তাকে রোজা রাখতে ও নফল নামাজ পড়তে দেখেছি। কিন্তু আমার মা আরেক দিনে খুব বেশি ইবাদত করতেন। আর সেই দিনটা হলো ৯ ডিসেম্বর। সেদিনটার তাৎপর্য আমি আগে বুঝতে পারিনি। একবার মা যখন আমার মাথার চুল আঁচড়ে দিচ্ছিল তখন আমি তাকে এ বিষয়টা জিজ্ঞেস করি। কিন্তু মা তখন আর কাঁদেনি। আমাকে আদর করে পাশে বসিয়ে বলতে লাগলেন বিজয় মামার কথা।

৯ ডিসেম্বর দিনটি ছিল আমাদের পরিবারের জন্য এক ঐতিহাসিক দিন। এ দিনে বিজয়ের মৃত্যুর সংবাদ আমরা সবাই পাই। বিজয় বাঘারপাড়া হাইস্কুলে পড়ত। মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন তার মোট্রক পরীক্ষার প্রস্তুতি চলছিলো। দম ফেলার ফুরসত নেই যেন। খেলার খুব পাগল ছিল সে, কিন্তু সেই খেলাও বন্ধ হয়ে গেল তার। হঠাৎ করে তার মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায়। ঘন ঘন বাইরে যেতে থাকে। আব্বা একদিন আমাকে জিজ্ঞেস করলো, মা রে বিজয়ের কী হয়ছে? ওরে যেন আজকাল কিরাম কিরাম লাগে…..
আমি আব্বার টেনশন দূর করার জন্য বললাম, পড়াশোনার ব্যাপারেই হয়তো ও বাইরে যাচ্ছে। তুমি চিন্তা করো না বাবা। আমি খেয়াল রাখবো।
বললাম বটে। কিন্তু আমার নিজেরই খুব দু:শ্চিন্তা হতে লাগল ওকে নিয়ে। সারা দেশে আন্দোলন-সংগ্রাম চলছে। দেশের পরিস্থিতিও ভালো না। বিজয়ও আগের মতো পড়ালেখায় সিরিয়াস না। কোথায় কোথায় যায় কেউ জানে না।

বিজয়ের ঘরে হারিকেন জ্বলছিল প্রতিদিনের মতো। এরই মাঝে আমি ডাক দিলাম, বিজয়! দরজা খোল্।
ওদিক দিয়ে কোনো সাড়া নেই। আবার ডাক দিই, ভাইরে! ও বিজয়? ঘুমাইছিস নাকি? তাও কোনো সাড়া নাই। বুকটা কেঁপে উঠলো। দরজা খুলে দেখলাম বিজয় নেই। কাপড়চোপড় গুছিয়ে কোথাও যেন গেছে। বুকটা হাহাকার করে উঠলো। সেদিন কাউকে কিছু বললাম না। আব্বা সকালে গেছেন ক্ষেতখোলা দেখতে। আমি জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাসের পাতা উলটাচ্ছিলাম বুকফাটা হাহাকার নিয়ে। আম্মা রান্নাঘরে রান্না করছিলেন। কিছুক্ষণ পর বললেন
-দেখ তো মা বিজয় কী করে?
-হয়তো রাত জেগে পড়ালেখা করছে। তাই উঠতে দেরি হচ্ছে। তুমি চিন্তা করো না।
– আচ্ছা। এই বলে আম্মা আবার কাজে মন দেন।
এদিকে আব্বা মাঠ থেকে ফিরে এলেন হন্তদন্ত হয়ে। রীতিমতো হাঁফাচ্ছেন।
– গ্রামের অনেক পোলাপাইন যুদ্ধে গেছে। বিজয়ের ক্লাসের কয়েকজনও নাকি গেছে। মা’রে আমগো বিজয় কই। এহনও ওঠেনি।
আমি আব্বার হাত চেপে ধরলাম। বললাম, আব্বা তুমি কি স্বাধীনতা চাও না?
– কেন চাব না। একশবার চাই।
– যুদ্ধ না করলে কিভাবে দেশ স্বাধীন হবে? প্রশ্নটি আব্বার দিকে ছুড়ে দিলাম আমি।
আব্বা এ প্রশ্নের কোনো জবাব দিলেন না। অনেকক্ষণ তাকিয়ে রইলেন আমার মুখের দিকে। পরে বললেন, মা রে বুঝবার পারছি। আমগো বিজয় আর ছোট নাই। সে বড় হইছে। এসব বুঝতে শিখছে। সেও যুদ্ধে গেছে দেশের জন্যি। ভালোই করছে। মা রে, তুই যদি ছেলে হতিস তোরেও আমি পাঠাতাম। এই তোর মাথা ছুঁয়ে কচ্ছি আমি!
আম্মা কাঁদতে শুরু করলো। আমি বললাম, আম্মা কাঁদবা না। যদি কেউ জিজ্ঞেস করে ও কনে গেছে। ক’বা জানি নে। তারপর যা কতি হয় আমি ক’ব।
পরদিন আব্বারে রাজাকাররা নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। এরপর কত যুদ্ধ হলো। দেশ স্বাধীন হলো। গ্রামের অনেকেই ফিরে এলো। আমরাও বিজয়ের জন্য অপেক্ষা করি। কিন্তু বিজয় আর আসে না। বিজয়ের বন্ধু মনু এসে খবর দেয় বিজয় আর সে একসাথে যুদ্ধ করছিল। ৯ ডিসেম্বর ঝলমলে দুপুরে সে আমাদের ছেড়ে চলে গেছে। দেশ স্বাধীন হবার পরই প্রতিষ্ঠিত হয় ‘বঙ্গবন্ধু মহাবিদ্যালয়।’ আব্বা আমাকে সেখানে ভর্তি করে দেন। কিন্তু বিজয়ের কথা কখনো ভুলতে পারিনি আমি। আমর মনে হতে থাকে আমি ‘বিজয়’ মহাবিদ্যালয়ের ছাত্রী।

এটুকু বলার পরই থামলেন আম্মু। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম আম্মুর কথা। অবশেষে আম্মুর হাত চেপে ধরে বললাম, মা! মনে রেখো এরকম শত শত বিজয় মামার দ্বারাই স্বাধীন হয়েছে আমাদের এ দেশ। তাদের আমরা কোনদিন ভুলবো না। মা জড়িয়ে ধরলেন আমাকে। এরই মাঝে কখন যে এশার আজান দিয়ে দিল, টেরই পেলাম না!
দশম শ্রেণি, সিরোইল সরকারি উচ্চবিদ্যালয়, রাজশাহী

বোকা কমান্ডার

ছোট একটি বাগান। বাগানে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা ইত্যাদি ফলগাছ রয়েছে। পাশ দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা নদী। নদীর পাশেই সবুজঘেরা ছোট একটি গ্রাম। গ্রামে একটি স্কুলও রয়েছে।
এই গ্রামেই ছিল সহজ সরল রহিম মিয়ার বাস। গ্রামের বাগানটি ছিল তার। প্রতি বছর প্রচুর ফল ধরে বাগানের গাছগুলোতে। বাগানটি ছিল তার একমাত্র আয়ের উৎস।

১৯৭১ সাল। দেশে যুদ্ধ লেগেছে। ঢাকায় গোলাগুলি হয়েছে। অনেক মানুষ মারা গিয়েছে। সরকার পাকিস্তান থেকে অগণিত সৈন্যসেনা অস্ত্রসহ পাঠাচ্ছে। গোলাগুলি দিনকে দিন বাড়তে থাকে। কিছু দিন পর রহিম মিয়ার গ্রামেও পাকিস্তানি হানাদার বাহিনি ঢুকলো। হানাদার বাহিনী স্কুলে আশ্রয় নিলো। গ্রামের সবার মনে আতঙ্ক। তাদের বিশ্বাস, কেউ আর প্রাণে বাঁচতে পারবে না। পলাশ ছিল সেই গ্রামের নামকরা দুষ্টুছেলে।
একদিন হানাদার বাহিনীর কমান্ডার কয়েকজন সৈন্য নিয়ে বাগানে এলো। গাছে পাকা-পাকা সুস্বাদু ফল দেখে জিভে পানি চলে আসে। কাউকে কিছু না বলেই লিচুগাছ থেকে লিচু ছিঁড়ে খাওয়া শুরু করে দেয়। এভাবে নানা ফল খেতে থাকে। রহিম মিয়া এ দৃশ্য দেখে ভয়ে চুপচাপ থাকে। প্রাণের ভয়ে কিছু বলার সাহস পায় না। মনে মনে ভাবে, বলা তো যায় না! কখন কাকে ধরে জনমের মতো শেষ করে দেয়। এভাবে রোজ-রোজ এসে বাগান থেকে যা ইচ্ছে খেয়ে যায়। খাওয়া শেষে যা পারে সাথে নিয়ে যায়। রহিম মিয়া খুব চিন্তিত। গ্রামের কয়েকজন লোককে জানাল। ভয়ে কেউ কিছু বলল না। আনমনে ভাবছে, কদিন ধরে বাগানের মালী পলাশও আসছে না। হয়ত হানাদার বাহিনীর কথা শুনেই আসছে না।
পলাশ, রহিম মিয়াকে চাচা বলে ডাকে। রোজ এসে রহিম চাচার সাথে কাজ করতো আর যা খুশি ফল খেতো। পলাশ জানতে পারলো বাগানের সব ফল হানাদার বাহিনী প্রতিদিন খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। এক বিকেলবেলা পলাশ রহিম চাচার বাড়ি গেল। রহিম মিয়া পলাশকে দেখেই অবাক!
– তুই এ কদিন কোথায় ছিলি? জানিস বাগানের প্রায় সব লিচু খেয়ে ফেলছে। এ বছর হয়তো আর লিচু বিক্রি করা হবে না।
পলাশ কিছুক্ষণ চুপ রইল। পরে বলল, একটা বুদ্ধি তো বের করতেই হবে। লিচুও বিক্রি করতে হবে।
– হানাদার বাহিনির কথা শুনেছিস। যাকে ধরে একদম মেরে পুঁতে ফেলে। কি করি বল?

পলাশ, রহিম চাচাকে অনেকক্ষণ বুঝাল। তারপর লিচু বিক্রি করতে রাজি হলো। সাত-সকালে লিচু পাড়তে বাগানে যায় দুজন। এ কথা হানাদার বাহিনীর কানে পৌঁছুতেই কয়েকজন সৈন্য এসে রহিম মিয়াকে ধমকাতে শুরু করল। লিচু যা পেড়েছিল সব নিয়ে যায়। আর বলে যায়, গাছ থেকে লিচু পাড়লে হাত-পা বেঁধে স্যারের (কমান্ডার) কাছে নিয়ে যাবো। স্যারের মেজাজ খুবই গরম। কখন কি করে বলা যায় না। কী আর করার! দুজন এক কোণে চুপচাপ বসে রইল। পলাশ মনে মনে ভাবে, কিছু একটা করতেই হবে। সেদিন দুজন বাড়ি ফিরে যায়।
পরের দিন বিকেলবেলা বাগানে হানাদার বাহিনীর কমান্ডারের সাথে কিছু সৈন্যরাও আসে। আম গাছ। তরতাজা লাল টুকটুকে আমগুলো কেউ পারত না। কারণ পাশেই ছিল বিষাক্ত ভিমরুলের বাসা। তাই ভয়ে কেউ গাছের আশে-পাশেও যায় না। কমান্ডার গিয়ে ওই গাছ থেকে আম পাড়া শুরু করে। একটা পেড়ে দাঁত দিয়ে কামড়িয়ে খাচ্ছিল। আরেকজন সৈন্য গিয়ে আরেকটি আম পাড়ছিল। সাথেই সাথেই বিষাক্ত ভিমরুল এসে কামড় বসিয়ে দেয়। ভিমরুলগুলো ভন ভন করে সৈন্যদের কামড়ানো শুরু করলে যে যার মতো দৌড়ে পালায়।
সন্ধ্যায় দুষ্টু পলাশ তাদের দেখতে যায়। সবাই তো ওর ওপর খেপে আছে। পলাশ সুন্দর করে তাদের বুঝিয়ে বিষাক্ত জাগায় চুন লাগিয়ে দেয়। পলাশকে এভাবে সেবা করতে দেখে সৈন্যরা সবাই খুশি হয়। সকালবেলা কমান্ডার পলাশকে ডেকে এনে আবার চুন মালিশ করে নেয়।
পাকিস্তানি কমান্ডার ছিল পেটুক স্বভাবের লোক। সারাদিন খাই খাই করে। লোভ সামলাতে না পেরে পরেরদিন আবার গেল বাগানে। এবার কাঁঠালপাকা ঘ্রাণে মাতাল হয়ে গেল। জোর পূর্বক পলাশকে গাছে তুলে দিল। গাছে উঠে দেখল একটি কাঁঠাল পেঁকে একদম নরম হয়ে আছে। ওপর থেকে নিছে ফেললে ফেটে যাবে। তাই কমান্ডারকে বলল স্যার, কাঁঠাল ক্যাচ ধরতে হবে। নরম কাঁঠাল সরাসরি মাটিতে পড়লে ফেটে যাবে।

পলাশের কথায় কমান্ডার রাজি হলো। কাঁঠাল ক্যাচ ধরবে। পশাল, ওপর থেকে ছাড়লো। কাঁঠাল হাতে না পড়ে নিচে পড়ে ফেটে ছন্নছাড়া হয়ে গেল। তা দেখে পলাশ মিটমিট হাসছে!
কমান্ডারের অবস্থা দেখে পলাশ বলল স্যার, এখান থেকে কাঁঠাল নিয়ে যেতে পারেন। এক রাত রাখলেই পেকে যাবে। সবাই মিলে খেতে পারবেন।
পলাশ কাঁঠাল নিয়ে কমান্ডারের সাথে গেল। কাঁঠাল দেখে সৈন্যেরা খুব খুশি। একজন পলাশকে জিজ্ঞাস করল, কখন পাকবে? উত্তরে পলাশ বলে কালকেই খেতে পারবেন। কমান্ডার বলল, কাল বিকেলে তুই চলে আসবি। সবাই একসাথে কাঁঠাল খাবো।

পরের দিন বিকেলবেলা পলাশ গেল। কাঁঠাল ভাঙল। সবাই একসাথে খাওয়া শেষ করলো। তারপর সবার হাতে কাঁঠালের কষ লেগে যায়। এমতাবস্থায় কাঁঠালের কষ ছাড়াতে সবাই ব্যস্ত হয়ে পড়ে। দুষ্টু পলাশ বুদ্ধি দিলো। স্কুলের পেছনে একটা গাছ আছে। ওইগাছের পাতা দিয়ে ডলা দিলেই চলে যাবে। বোকা কমান্ডার আদেশ দিলো বেশি করে পাতা নিয়ে আসার জন্য। এদিকে পলাশ সবার চোখ ফাঁকি দিয়ে চলে এলো। সৈন্যরা বেশি করে বিছুটি গাছের পাতা নিয়ে আসে। সবাই বিছুটি পাতা দিয়ে হাত ডলা শুরু করলো। একটু পরেই চুলকানি শুরু হয়। চুলকাতে চুলকাতে সবার হাত ফুলে কলাগাছ। সন্ধ্যা ছুঁই ছুঁই। পশ্চিম আকাশে ছড়িয়ে পড়েছে সূর্যের রক্তিম আভা। সন্ধ্যা নামবে। পলাশ আর দেরি করলনা। সে গিয়ে মুক্তিযোদ্ধাদের খবর দিলো। ওই রাতে স্কুলে গোলাগুলির শব্দ শোনা যায়। হুম, রাতেই সব হানাদার বাহিনী খতম। পলাশকে মুক্তিযোদ্ধারা স্যালুট জানালো। গ্রামের সবাই পলাশের এমন সাহসী ও মজার কাজে খুবই মুগ্ধ হন। রহিম চাচারও গর্বে বুক ভরে যায়।
নাজিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম

ভূতের রাজ্যে টিনটিন

রাত প্রায় একটা। নিজের টেবিলে বসে পরের দিনের অঙ্কের হোমওয়ার্ক করছিল টিনটিন। অঙ্কের নতুন মিস এসেছেন, খুব কড়া। ওই মিস এত কড়া যে পান থেকে চুন খসা তো দূরের কথা জর্দ্দা খসলেই অবস্থা খারাপ করে দেন। এজন্য হোমওয়ার্ক শেষ না করে বিছানায় যাবে না বলে পণ করে বসেছিল টিনটিন কিন্তু এখন একটা অঙ্কের উত্তর কোনোভাবেই মেলাতে পারছে না।
হালকা ঝিমুনি ভাবও চলে এসেছে এর মধ্যে। ঝিমুনি অবস্থাতেই টিনটিন দেখল তার ঘরে হালকা বেগুনি রশ্মি আসছে। ওই রশ্মির সাথে ভেসে আসছে কিছু অর্থহীন শব্দ। শব্দগুলো এরকম : gdkkn (shm)². H’n (qh)¹…
শব্দগুলো টিনটিনের মাথায় μমশ জট পাকিয়ে দিচ্ছে। কী হতে পারে এগুলো, সে অবচেতন মনে ভেবে যাচ্ছে আর তখনই সে শুনল, ওই আলোটা পরিষ্কার বাংলায় বলছে, কেমন আছো টিনটিন?
আশ্চর্যের বিষয় হচ্ছে, এমনিতেও নিজের পেটে গুরগুর ডাকলেই ভয় পায়, কিন্তু আজ পাচ্ছে না। তখন টিনটিন লক্ষ করল, বেগুনি আলোটা অনেকটা কাছে এসে গেছে, আলোটা একটা অদ্ভুত ছায়ার মতো। তখন
ছায়াটা বলল, আমি প্রমে আমাদের ভাষায় তোমাকে কিছু বলেছিলাম। পরে মনে হলো তুমি তো আমার ভাষা বুঝবে না তাই তোমার ভাষাটা ট্যালিপ্যথির মাধ্যমে কপি করেছি, এখন তোমার ভাষাতেই বলছি। বাই দ্য রাস্তা, আমি ‘রি’। আমি ভূতসমাজে ‘বোকা রি’ নামে পরিচিত। তখন টিনটিন উঠে দাঁড়াল, সে এখনো বুঝতে পারছে না সে ভূতের সাথে কথা বলছে নাকি এটা তার অবচেতন মনের কল্পনা। তখন রি বলল, আমাদের ভূতরাজ ‘ঝি
‘তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যেতে বলেছেন। সেখানে এক বিরাট সমস্যা দেখা দিয়েছে অঙ্ক নিয়ে। কয়েক দিন আগে রাজা রাজ্যের সকল গণিতজ্ঞদের এক প্রতিযোগিতা দেন। ওখানে কি এক অঙ্ক ছিল যার সমাধান কেউ করতে পারেনি। এজন্য সবাই খাওয়াদাওয়া সব বন্ধ করে শুধু অঙ্ক নিয়ে পড়ে আছে। ওই অঙ্ক যিনি দিয়েছেন, রাজার ঘনিষ্ঠ মহাপ-িত ‘ইঞি’। রাজ্যের সব ভূত মিলে আন্দোলন করছে তার ফাঁসি দেয়ার জন্য। রাজা সাহেব বলেছেন, যদি অঙ্কটা সমাধান হয় তাহলে বেঁচে যাবেন ইঞি। এজন্যই আমাকে পাঠিয়েছেন তোমাকে নিতে। টিনটিনের বিস্ময় যেন অনেক আগেই এভারেস্ট জয় করে ফেলেছে।
এজন্য সে আর কিছুতেই বিস্মিত হচ্ছে না। কোনো কিছু না ভেবেই সে বলল, চলো রি যাওয়া যাক। এক অদ্ভুত বাহনে চড়ে শূন্যের দিকে রওনা হলো টিনটিন আর রি। কিছু সময় পরেই এক বিশাল রাজ্যের গেটের সামনে এসে দাঁড়ায় বাহনটি, রি তখন গেটের কাছে এসে পায়ের একটা ঝলক দিলো, এতেই বিশাল গেট খুলে দিলো ভেতরে থাকা আরও কিছু আলোছায়া।
টিনটিন দেখল, গেটে লেখা ‘vdkbnld’।
সে একটা বিষয় ধরতে পারলো, ওরা সবসময় এক ঘর আগের বর্ণ
ব্যবহার করে। ও প্রমে যা বলেছিল তা হচ্ছে, ‘hello (tin)² . I’m (ri)¹.
যা আগের বর্ণ দিয়ে লেখা ছিল। এখানে লেখা ‘welcome’ যা প্রত্যেকটির আগের বর্ণ দিয়ে লিখা। ও ভূতরাজ্যের ভেতরে গেল, সেখানে সব আলোর আবছায়ার মতো। বড় বড় প্রাসাদ তাও আলো দিয়ে বানানো। আশেপাশে অনেক ভূতেরা ঘুরছে সবই আলোর আবছায়া। রি বলল, আমাদের রাজ্যে সবাইকে আলোর রং দিয়ে অবস্থান দেওয়া হয়। যেমন আমার নাম (রি)১ এজন্য আমার রঙ বেগুনি। আমার নামের সাথে যুক্ত পাওয়ার ১ এর দ্বারা আমার বুদ্ধির মাত্রা প্রকাশ করে। আমাদের মোট ৭টি রং আছে। এগুলো রংধনুর হিসেব অনুযায়ী ‘বেনীআসহকলা’।
আমি একদম নিচের স্তরের ভূত, তাই আমার রং বেগুনি আর পাওয়ার ১ আমাদের রাজা হচ্ছেন (ঝি)৭ উনি লাল আলোর ভূত যার বুদ্ধির মাত্রা ৭। টিনটিন বুঝতে পারলো রি ভূতটা খুব বোকা টাইপ কিন্তু বন্ধু হিসেবে অনেক ভালো। তখন রি বলল, আমাদের বুদ্ধি থাকে হাঁটুর নিচে, তোমাদের যেমন থাকে মাথায়।
তোমরা মানুষেরা যখন বলো, তোর বুদ্ধি হাঁটুর নিচে তখন আমরা খুব খুশি হই। এজন্য তাকে অতিথি করে নিয়ে আসি আমাদের রাজ্যে। তাকে ঘুরিয়ে দেখাই আমাদের রাজ্যটা, যেন তার মন ভালো হয়ে যায়।
তখনই টিনটিনের মনে পড়ল গতক্লাসে অঙ্কের মিস তাকে অঙ্ক না পাড়ায় বেত দিয়ে মেরেছিল আর বলেছিল, মানুষের বুদ্ধি তো জানতাম হাঁটুর নিচ পর্যন্ত হয়, তোর তো দেখছি গোড়ালিরও নিচে। এর পর থেকেই ওর মন
প্রচ- খারাপ। এখন ও বুঝতে পারল আসলে অঙ্ক সমাধান করতে তাকে আনা হয়নি, তার মন ভালো করার জন্য নিয়ে এসেছে রি।
টিনটিনের হালকা মন খারাপের মতো হলো আবার ভাবলো ওর সাথে ঘুরতে এসে যে অভিজ্ঞতা হয়েছে তা দিয়ে অনায়াসে ১ মাস বন্ধুমহলে গল্প বলে চালানো যাবে। তার মনটা হঠাৎই আনন্দে নেচে উঠল। তখনই টিনটিন লক্ষ করল রি-এর বুকের জায়গায় একটা লাল আলো জ্বলে উঠেছে। তাহলে ও বেগুনি আলোর নিমড়ববুদ্ধির ভূত না। লাল আলোর পাওয়ার ৭ এর উচ্চমাত্রার ভূত।

ছোট্টবেলার ঈদ

দাদার কাছে লিখলো নাতি চিঠি
ছোট্ট হাতে আলতো মিটিমিটি।
চিঠি কি আর কাগজ কলম দিয়ে?
ওসব এখন এক্কেবারেই ইয়ে।
ইয়ে মানে পুরান যুগের কথা
চিঠি লেখার নেইকো আগের প্রা।
ডাকবাক্সে চিঠি কি কেউ রাখে?
কেউ কি এখন আসছে চিঠিÑ ডাকে?
কত্তো কিছু ছিল হলুদ খামে
হইতে- প্রতি দুপাশে দুই নামে।
দুঃখ-অসুখ- খুশির কথা যত
চিঠির ভেতর জমা ছিল, অনেক শত শত।
অপেক্ষা আর সইতো না তো তর
ডাকপিয়নের হলো নাকি জ্বর?
এখন সবি শেষ হয়ে যায় ফোনে
দেশ বিদেশে কিংবা ঘরের কোণে!
কেমন আছো, ভালো থেকো, বলেই কথা শেষ
ভালোই বলি, আসলে কি আছে ভালোর লেশ?
দাদার নাতি জ্বালিয়ে মারে তারে
লিখলো নাতি চিঠি ম্যাসেঞ্জারে।
তোমরা যখন ছোট ছিলে দাদা?
ঈদটা তখন কেমন ছিল, পুরো নাকি আধা?
চিনতে দাদা ঈদের কোথায় ঘর?
বলো বলো কি হলো তারপর?
বলল দাদা দেখতে গিয়ে চাঁদ
উঠছি কোথায়? ভাবছো বাড়ির ছাদ?
দুষ্টুরা সব উঠে গেলাম গাছে
গাছে ওঠার সিঁড়ি বুঝি আছে?
তরতরিয়ে মগডালে যেই ওঠা
তবেই না হয় চাঁদ দেখা যায় গোটা।
আহা আহা মেঘের ওপর মেঘ
বাড়ছে আবার ঝড়ের গতিবেগ।
নামতে গিয়ে কেউ বলেছে ধরো
আমরা কি আর মেঘের চেয়ে বড়ো?
হয়নি দেখা কারোর ঈদের চাঁদ
ঈদ না হলে সবই তো বরবাদ।
চাঁদ দেখিনি দুঃখ মনে তাই
চাঁদ না দেখে ঈদের মজাই নাই।
হঠাৎ কে যে বলল দেখো ওই
হুমড়ি খেয়ে পড়ল সবে কইরে দেখি কই?

ওই যে দেখিস একটি তারা? কানা!
তার বরাবর নিচেই আহা সুতোর মতো টানা।
তোমরা এখন টিভি দেখেই সাড়া
খবর শুনেই খুশিতে একহারা।
আচ্ছা দাদা চাঁদ দেখা তো হলো
ঈদের কথা, সেমাই টেমাই ওসব এবার বলো।
বলছি তবে ছোট্টবেলার ঈদ
বড় বলতে পুরো গ্রামে একটাই মসজিদ।
সামনে ছিল বিরাট বড় মাঠ
সবাই মিলে গড়তো এসে বিশাল এক জমাত।
বিছনা চাটাই, জায়নামাজে ঢাকা
মাথার ওপর শামিয়ানা, একটুও নেই ফাঁকা।
নদীর ধারে কাশফুলেরা যেমন সারি সারি
দুলছে মৃদু বাতাস পেয়ে গায় গুন গান তারই।
হিংসা, বিস্বাদ, দুঃখ, অসুখ এক কাতারে খাড়া
নেই ভেদাভেদ গরিব-ধনীর সমান সমান তারা।
আজকে দীনহীন যারা সবার দুহাত ভরে
ভরিয়ে দেবেন আল্লাহতালা সবই উজাড় করে।
আমরা যারা করছি কেবল নতুন জামার জিদ
যার জামা নেই তার তরে কি নেইরে তবে ঈদ?
যাদের আছে অনেক বেশি সেখান হতে নিয়ে
অল্প কিছু দেই বিলিয়ে নিঃস্ব হাতে গিয়ে।
নামাজ শেষে কোলাকুলি জড়িয়ে ধরা সুখে
ধূলির ধরায় শান্তি আনে ব্যাকুল মলিন বুকে।
হাট বসেছে মিষ্টি, লাড়–, আঙ্গুলি আর বাঁশির
ফটকা, বেলুন; তাল, তরমুজ, কলা তৈরি মাটির।
ঈদসালামির অংশ হতে কত্তো কিছু কেনা
মিষ্টি কিনে ভাগ করে খাই অল্প হলেও চেনা।
এরবাড়ি আর ওরবাড়িতে দল বেঁধে সব যাওয়া
সেমাই পায়েস পিঠা পুলি কত্তো রকম খাওয়া।
মনে পড়ে দিনগুলো সব এই তো সেদিন যেন
মিলেমিশে থাকত কেমন নিকট কুটুম হেন।
তোমরা এখন কেউ চেনো না একই ছাদের নিচে
যে যার মতো থাকছো এবং চলছো কেবল নিজে।
পাশের ফ্ল্যাটে শফি থাকে নিচতলাতে আশা
রাইসা, রিদি, মাহিন, মিহির কোথায় ওদের বাসা?
ভাবছো কেবল একলা একা পড়াশোনাই করা?
আজকে আসো নাড়িয়ে দেবো সব দরোজার কড়া।
সবাই মিলে ঈদ খুশিতে জাগিয়ে তুলি সাড়া
ঈদের খুশি ছড়িয়ে দিয়ে মাতিয়ে তুলি পাড়া।
সব বেদনার হোক অবসান নাচুক খুশির ঢেউ
ঢেউয়ের দোলা উথলে উঠুক বাদ না পড়–ক কেউ।

দুষ্টু বক ও চুনোপুঁটি

এক পুকুরে বাস করে অসংখ্য মাগুর, কই, শিং, রুই, কাতলাসহ বিভিন্ন ধরনের মাছ। এসব মাছের ভিড়ে বাস করে এক চুনোপুঁটি। চুনোপুঁটির একটি পরিবার রয়েছে। তার পরিবারে আটজন সদস্য। মা, বাবা, ভাই, বোন, স্ত্রী ও দুই সন্তান। এই পুকুরে ছিল কয়েকটা রাক্ষুসে মাছ। তাদের সাথে বিরোধিতা করলে এক কামড়ে খেয়ে নেয়। তাই তাদের খোশামোদ করেই থাকতে হয় চুনোপুঁটি ও তার পরিবারকে। এভাবেই চলে যাচ্ছে দিনকাল।

হঠাৎ চুনোপুঁটি একদিন মাগুরের বিয়ের দাওয়াত পায়। সে দাওয়াত রক্ষা করার জন্য একটি উপহার নিয়ে মাগুরের বাড়িতে যায়। খাওয়া দাওয়া শেষে যখন সে তার আস্তানায় ফিরে আসে, ভীষণ অবাক হয় সে। আস্তানায় কেউ নেই! কোথায় গেল সবাই? কোথাও বেড়াতে গেছে নাকি। কিছুক্ষণ অপেক্ষার পর চুনোপুঁটি ভীষণ চিন্তায় পড়ে যায়। এত দেরি হওয়ার তো কথা নয়। তাহলে, কোনো বিপদ হলো না তো! সে বেরিয়ে পড়ে সবাইকে খোঁজার জন্য। সবার আস্তানায় খোঁজ নিয়েও খুঁজে পায়নি। সে ভেঙে পড়ে। এক মলা মাছ এগিয়ে আসে। তাকে সান্ত¡না দিয়ে বলে, তুমি নিজেকে শান্ত করো। তোমার পরিবারের ক্ষতি কে করেছে আমি জানি।
চুনোপুঁটি রাগান্বিত হয়ে বলে, বলো বলো কে করেছে এই ক্ষতি? আমি এখুনি তাকে শাস্তি প্রদান করব।
– তোমার কি পাখা আছে? তুমি ওকে ধরবে কিভাবে?
– মানে? সে কে?
– ওই যে পুকুরের পাশের আমগাছে থাকে এক দুষ্টু বক। সে তোমার পরিবারকে লোভ দেখিয়ে খেয়ে ফেলেছে।
– ওই দুষ্টু বককে তো আমি ছাড়ব না। আমার পরিবারকে হারিয়ে আমি যে কষ্ট পেয়েছি তাকেও সেই কষ্ট পেতে হবে। ওর অপরাধের শাস্তি ওকে পেতেই হবে।
– কিন্তু কিভাবে?
– আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো আমরা কাক বন্ধুর সাহায্য প্রার্থনা করি। যদি সে সাহায্য করে তাহলে দুষ্টু বকের শাস্তি দেওয়া যাবে।
দুজনেই পুকুরের পশ্চিম পাশ ঘেষে কাক বন্ধুকে ডাকতে থাকে। কাক তখন বিশ্রাম নিচ্ছে। ওদের ডাকে সাড়া দিয়ে পাড়ে এসে ডাকার কারণ জানতে চায়। চুনোপুঁটি তার পরিবারের সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিচার চায় তার কাছে। কাক বিষয়টি বুঝতে পেরে চুনোপুঁটিকে এই আশ্বাস দেয় যে, তুমি বিচার পাবে আর অবশ্যই সে বিচার কঠোর হবে।

এ কথা বলে কাক বকের বাসায় যায়। বককে বাসায় না পেয়ে সে তার ছানাদের নিয়ে আসে নিজের বাসায়। ছানারা ভীষণ কাঁদছে। কিন্তু কাক তাদের ভয় দেখিয়ে কান্না থামিয়ে দেয়। কিছুক্ষণ পর বক বাসায় ফিরে আসে। এসে দেখে তার ছানারা কোথাও নেই। সে পাগল হয়ে যায়। সে এদিক সেদিক খুঁজতে থাকে। কিন্তু কোথাও খুঁজে পায় না। কাঁদতে কাঁদতে বুক ভাসিয়ে দেয়। কাক এসে তার সামনে দাঁড়ায়। সে জিজ্ঞেস করে কেন কাঁদছো বক?
– আমার ছানাদের খুঁজে পাচ্ছি না। তুমি কী দেখেছো ওদের?
– না তো। আগে একটা কথা বলো, তুমি কী কারো পরিবারের ক্ষতি করেছো?
– না তো।
– ভেবে দেখো। পুকুরের সেই চুনোপুঁটির পরিবারের সবাইকে তুমি খেয়ে ফেলেছো। মনে পড়েছে?
– ওদের খেয়েছি তো কী হয়েছে? ওদের বেঁচে থেকেই কী লাভ?
– এসব কী বলো? প্রত্যেকেরই বেঁচে থাকার অধিকার আছে। তুমি ওদের চেয়ে একটু শক্তিমান বলে কী ওদের ওপর এভাবে অত্যাচার চালাবে? তাহলে তো তোমার চেয়ে যারা শক্তিশালী তারাও তোমার ওপর অত্যাচার করবে। এমন হতে থাকলে কেউই শান্তি পাবে না। তাই দুনিয়ায় অপরাধের বিচারের ব্যবস্থাও রয়েছে। আর তোমাকেও তার আওতায় এনেছি । তোমার শাস্তি হলো, তোমার একটি ডানা কেটে দেবো।
– না না। এমনটা করো না। আমি অন্যায় শিকার করছি। আর আমি কখনো এমন কাজ করব না।। আমাকে ক্ষমা করে দাও।
– অন্যায়ের শাস্তি তো পেতেই হবে। আর হ্যাঁ, তোমার সন্তানদের হারিয়ে তুমি যে কষ্ট পাচ্ছ, ভেবে দেখো চুনোপুঁটির কী অবস্থা! নিজের ওপর পড়লে বুঝা যায় কত ধানে কত চাল।
ভেবো না। আমি তোমার বাচ্চাদের ফিরিয়ে দেবো। আর তোমার ডানা এখুনি কেটে দেবো।

কাকের এ বিচারে চুনোপুঁটির মনে কিছুটা শান্তি অনুভব হলো। সে বিশ্বাস করতে থাকে যে, অন্যায় হলে শাস্তি পেতেই হবে। অপরাধী যতই শক্তিশালীই হোক, তার পতন সুনিশ্চিত।

পলি ও হাঁসের ছানা

সদ্যফোটা হাঁসের ছানাগুলো, মায়ের সাথে সাথে থেকে শিখছে অনেক কিছু। খাবার খাওয়া থেকে শুরু করে পুকুরে সাঁতার কাটাÑ সব কিছুই করে থাকে মায়ের সাথে। যত দিন পর্যন্ত ওরা স্বাবলম্বী না হবে, ততদিন ওরা এভাবেই থাকবে। তাই মা হাঁসছানাদের বলেছে, বিপদে পড়লে বিচলিত না হয়ে, হতে হবে কৌশলী। কোনো-না-কোনো সমাধান আসবেই। তাদের চারপাশে অনেক দিন থেকে বেড়েছে বেজির উৎপাত। ওরা হাঁস বা ছানা বাগে পেলেই কামড়ে ঝোপে টেনে নিয়ে যেতে চায় ।
ঠিক এমনভাবেই একদিন একটা ছানা হয়ে গেল দলছুট। আর যা ঘটার ঠিক তাই ঘটল! সুযোগের অপেক্ষায় থাকা বেজি ধরল ছানাটিকে। কী করবে? কী করবে? ভেবে, ছানা শুরু করল চিৎকার। আর তার চিৎকার শুনে পাশ থেকে ছুটে এলো পলি। পলি হলো এ পাড়ারই এক কুকুরের নাম। যে অনেক দিন যাবৎ বাস করছে এখানে। আর এখানকার মানুষ ভালোবেসে তার নাম দিয়েছে পলি। সেই পলি আসাতেই ভয়ে পালাল বেজি।
সুরক্ষিতভাবেই এ যাত্রায় বেঁচে গেল ছানাহাঁস। যদিও একটু আতঙ্কিত ছিল, তবুও স্বস্তির নিশ্বাস নিয়ে বলে উঠল, মা তো ঠিকই বলেছিলÑ বিপদ যেমন আসবে, তেমনই বিচলিত না হয়ে সঠিক উপায় অবলম্বন করলে সমাধানও মিলবে। এভাবেই ছানাহাঁস আবারো ফিরে গেল মায়ের কোলে।