Home Blog Page 160

কিশোর মুক্তিযোদ্ধা জামিল

আজ একজন কিশোর মুক্তিযোদ্ধার কথা শোনাবো। আমাদের জানা আছে ১৯৭১ সালে এ দেশ স্বাধীনতা লাভ করে। সেই স্বাধীনতার জন্য লড়াই করতে হয়েছিল। লড়াই করেছিল এ দেশের ছাত্র-শিক্ষক, কৃষক শ্রমিক, পুলিশ-আনসার-ইপিআরসহ সকল শ্রেণির পেশাজীবী এবং সাধারণ মানুষ। যুদ্ধ করতে হয়েছিল ৯ মাস। সে যুদ্ধে অনেক মানুষকে জীবন দিতে হয়েছিল। এমন একজন কিশোর যার নাম জামিল। যে যুদ্ধে জীবন দিয়েছিল। তার সেই বীরের মতো জীবন দেয়ার কথা শোনাবো।

জামালপুর মহকুমা। ব্রহ্মপুত্র নদের একটি শাখা এঁকেবেঁকে ঢুকেছে শহরের ধার দিয়ে। তারও একটি উপশাখা একেবারে শহরের পাশ কেটে চলে গেছে বহুদূরে। উপশাখা সারা বছর নাব্য থাকে না। কেবল বর্ষাকালে পানিতে টইটম্বুর। এই শাখা-উপশাখা নদের বুক চিরে জেগে উঠেছে একটি চর-শান্দার পাড়া। বর্ষাকালে পানির গ্রাসে চরের অনেকটাই তলিয়ে যায়। নদী তখন বিশাল অজগরের রুপ ধারণ করে। আবার বর্ষাকাল চলে গেলে অগ্রহায়ণ-পৌষ মাসে চরের জমিন জেগে ওঠে। পলি পড়া এ জমিন উর্বর হওয়ায় ভরে ওঠে নানা ফসলে। ধান, সরিষা মটরশুটি, কালাই, তরমুজ, বাঙ্গি আরো কতো কী!
শহরের ছেলেরা যায় বেড়াতে চরে তখন। তবে কালো গায়ের রঙের ছেলেদের সঙ্গে শহরের ছেলেদের তেমন ভাব নেই। ওরা বেদে সম্প্রদায়ের। নি¤œ জাতের। গায়ের রঙটা কালো সে জন্য শুধু নয়। ফলে শহরের এত কাছাকাছি থেকেও চরের ছেলেদের মধ্যে একটি আদি মানুষের হাবভাব রয়ে গেছে। লেখাপড়ার ধার ধারে না।
কিন্তু সেই চরের একটি ছেলে জামিল। একদম ভিন্ন। সে শহরের সরকারি স্কুলে পড়ে। সাধারণত মেধাবী এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেরা মকুমা শহরের নামকরা সরকারি স্কুলে পড়ার সুযোগ পায়। জামিল মেধাবী এবং খেলাধুলায় চৌকস। স্কুলের ফুটবল দলের এগারো জনের মধ্যে সে ঠাঁই করে নিয়েছে। গলায় সুর আছে। কালো কুচকুচে দেহের রং হলে কি হবে, গুণের কোনো অভাব নেই তার। তাই স্কুলের ড্রিল স্যার তার নাম দিয়েছেন কালোমানিক। বø্যাক ডায়মন্ড। ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলার পেলের নামের সঙ্গে মিলিয়ে।
ও, বলা হয়নি স্কাউট স্প্রিন্টার হিসেবেও সে সেরা। কালোমানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কয়েকটি দৌড়ে প্রথম হবেই। আর স্কাউটে সে প্রথম সারির একজন। সুরের কথা তো বলেছি আগেই- সেই সুরেলা কণ্ঠে কুরআন তিলাওয়াতে সে নাম্বার ওয়ান। স্কুলে কোনো অনুষ্ঠান হলে হেড মাওলানা স্যার কুরআন তিলাওয়াতে জামিলের নামটি রাখবেনই। মাওলানা স্যার বললেন, জামিলের গলায় মধু আছে। কালোমানিক না হলে অনুষ্ঠান জমে না।
জামিলের গুণের জন্য শান্দারপাড়ার ছেলে হলেও স্কুলে তার অবস্থান সম্মানজনক। ক্লাসে প্রথম, দ্বিতীয় কিংবা দশমের মধ্যে মেধা তালিকায় নাম উঠাতে না পারলেও সকল বিষয়ে পাস নম্বর নিয়ে শ্রেণিকক্ষ ডিঙিয়ে দশম শ্রেণির কলা বিভাগে নাম লিখিয়েছে। তবে জামিল এইট থেকে নাইনে ওঠার সময় বিজ্ঞান ও অঙ্কে ভালো নাম্বার না পাওয়ায় তাকে আর্টস বা কলা বিভাগে পড়তে হয়েছে।
জামিল তার বাবার দেয়া নাম না। সরকারি স্কুলে থ্রিতে যখন ভর্তি হতে আসে তখন তার নাম ছিল পুনাই মিয়া। জামিলের বাবা গেন্দা মিয়া যখন ছেলের নাম হেডস্যারের কাছে উচ্চারণ করলেন, হেড স্যার কষে ধমক লাগালেন- কী মিয়া, এইটা একটা নাম হইল- বজলু সাহেব! দেন তো একটা নাম এ ছেলের।
বজলু স্যার ছিলেন ওই সময় হেড স্যারের রুমে বসা। বজলু স্যার হাসতে হাসতে বললেন, জি স্যার, এইটা কোনো নাম হয় না- দিলাম ছেলের নাম জামিলুর রহমান। মিয়া-টিয়া আজকাল চলে না। বজলু স্যারের বাড়িও চরে। চর পক্ষি মারায়। ‘চৈরা স্যার’ হিসেবে তার স্কুলে ছেলেদের মাঝে গুঞ্জন আছে।
বজলু স্যারের নাম দেয়া সার্থক হয়েছিল। ‘পুনাই’ শব্দের অর্থ স্থানীয় ভাষায় ছোট ছেলে মেয়ে। জামিল কি চিরদিন ছোট থাকবে, বড় হবে না? তাই তার নাম পরিবর্তন করা উপযুক্ত কাজ হয়েছিল। এটাই সবার মত ছিল।
জামিল শুধু ধীরে ধীরে বড়ই হয়নি, অনেক বড় কাজ করে ইতিহাসে নাম লিখিয়েছে- একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে। কিভাবে জামিল একজন ‘শহীদ জামিল’ হলো সে কাহিনী বলছি।
১৯৭১ সালের ঘোর বর্ষকালের একটি রাত। আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে এবং বন্ধু খালেদ মুক্তিযুদ্ধে যোগ দেবে। কিন্তু কিভাবে যাবে তা সম্পূর্ণ অজানা ছিল। খালেদ জেনেশুনে প্ল্যান করে ওপার যাবার। সেভাবে একটি ছোট্ট ডিঙি নৌকা বেয়ে গভীর রাতে ব্রহ্মপুত্র নদের উপশাখা পার হয়ে জামালপুর শহরে ওঠে জামিল। নিঝুম শহর। দু-চারটে নেড়িকুকুরের ডাক- ঘেউ ঘেউ ঘেউ …। চালতা গাছে বাদুড়ের পাখা ঝাপটানো আর মাঝে মধ্যে পাখির ডাক। দিনকাল ভালো নয় বলে গোটা শহর সুমসাম। সন্ধ্যা হতেই শহর তলিয়ে যায় নীরবতায়। ভৌতিক রাত জেগে ওঠে। মাঝে-মধ্যে মিলিটারির গাড়ি রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সাঁই সাঁই ছোটে। পাহারা দেয় বুঝি।
জামিল সরকারি স্কুলের সবশেষে অবস্থিত সবদিক খোলা নদীর খুব কাছে জিমনেশিয়ামের কাছাকাছি নৌকা ভিড়ায়। একটা মান্দার গাছের সঙ্গে নৌকাটা বাঁধে শক্ত করে। বৈঠা নৌকার ভেতর আস্তে করে রাখে। জানে না এই নৌকার ভবিষ্যত কী। অথচ এই নৌকাই ছিল জানের জান। স্কুলে আসা-যাওয়ার বাহন। আজ তার মায়া ছাড়তে হবে। পেছনে ফিরে কী লাভ। বাবা মা ভাই বোন সবাইকে ছাড়তে পারল আর এই জড় পদার্থ নৌকা!
সামনে হাঁটতে গিয়ে বুকের ভেতর খচখচ করে নৌকাটার জন্য। নৌকাটা তার নিজের। ওটার প্রতি তার মায়া বুঝি জগৎ সংসারের চেয়ে বেশি! ওটাই তার ভেসে বেড়ানোর বাহন। নিজেকে ব্রহ্মপুত্রের রাজাধিরাজ ভাবত ওটাতে চড়লে। সেই নৌকাটা ফেলে যাচ্ছে?
জামিল আরেকবার থামে। নৌকাটার দিকে তাকিয়ে চোখে দু’ফোঁটা অশ্রæ আসে। যাত্রাপথে চোখের পানি ফেলতে নেই। অমঙ্গল হয়। দ্রæত বাম হাত দিয়ে মোছে চোখের পানি। জীবন বিলিয়ে দেবার শপথ নিয়ে বের হওয়া পথিক, তুমি কেন বিচলিত সামান্য নৌকার মায়ায়?
জামিলের পায়ে অন্য এক চঞ্চলতা আজ ভর করেছে। পা ঝাড়া দেয়। দ্রæত পায়ে হাঁটতে হবে। যেতে হবে প্রথমে তাকে শেখের ভিটা। খালেদের বাড়ি। খালেদও তার সঙ্গী হবে। অন্তত তিনমাইল পথ।
গভীর রাত। রাস্তার দু’ধারের একটা দোকানও খোলা নেই। বকুল তলায় একটা পান-বিড়ির দোকান অনেক রাত অবধি খোলা থাকে। জামিল বকুলতলায় এসে দেখল সে দোকানও বন্ধ। কালী মন্দিরের দিকে তাকায়। সাধারণত মন্দিরে সেবায়েত ঠাকুররা অনেক রাত জেগে পুজো-আচ্চা করে থাকে, না সাড়া শব্দ নেই ভেতর থেকে। মন্দিরে সারারাত চলে ঘিয়ের বাতি, তাও নেই। ঘুটঘুটে অন্ধকার ভেতরে। পাক আর্মির ভয়ে হিন্দুরা আগেভাগে গা ঢাকা দিয়েছে। বেশির ভাগ ও পাড়ে চম্পট দিয়েছে।
জামিল ভাবে, এসব দেখেশুনে সময় নষ্ট করা যাবে না। জোর পায়ে হাঁটতে হবে। খালেদের বাড়ি পৌঁছে তবেই তার নিরোদ্দিষ্ট যাত্রার একধাপ পেরোনো হবে।
জামিল জোর পায়ে হাঁটতে থাকে। ইচ্ছে করে গান ধরে। কিন্তু এত রাতে গান ধরলে শব্দ বহুদূর পৌঁছে যাবে। এমনকি মিলিটারি ক্যাম্প পর্যন্ত। তাই, গানের ইচ্ছেটা চেপে ধরে। কাঁধে ছোট্ট একটা কাপড়ের ব্যাগ। একটা লুঙ্গি, দুটো গেঞ্জি, গামছা আর দুটো হাউই শার্ট নিয়েছে। শুকনো খাবার হিসেবে মায়ের হাতে কোটা বিরুই চালের সের খানেক চিঁড়া আর আখের গুড় পোয়াখানেক। খালেদ বলেছে, বেশি জিনিসপত্র নেয়া যাবে না। ওপারে গেলে সব পাওয়া যাবে। রাস্তার কোনো টহলদার বা আর্মির কবলে পড়লে বাঙালি হলে বলতে হবে বোনের বাড়ি যাচ্ছি আর পাঞ্জাবি হলে বলতে হবে- আপনা মোকামসে যাতা। খালেদের শিখিয়ে দেয়া। অল্পস্বল্প জিনিস দেখলে সন্দেহ করবে না।
জামিল জামালপুর রেলস্টেশনের কাছাকাছি এসে গেছে। এর মানে খালেদের বাড়ির খুব কাছাকাছি এসে গেছে। দক্ষিণ দিক দিয়ে এগিয়ে যেতে থাকে। কিছুদূর যেতে পড়ে একটা রেল ক্রসিং। এত রাতে গাড়ি পারাপারের সম্ভাবনা নেই। তবু এদিক একবার ওদিক আরেকবার চোখ রাখে জামিল। শুধুই অন্ধকার। গাছের নিবিড় দাঁড়িয়ে থাকা দু’পাশে সে একমাত্র মানুষ। জীবনের নড়াচড়া একমাত্র সে। এবার একটা মেঠোপথ ধরে এগিয়ে যায় জামিল। চলাচলের জন্য ব্রিজ ময়লিং রাস্তা রেখে সময় বাঁচাতে মেঠোপথ ধরে সে। তাছাড়া খোলা আকাশে তারকার আলো। এখানে অন্ধকার তেমন ঘন নয়। মৃদু আলোয় উজ্জ্বল। ঠাÐা বাতাসও বইছে খাসা। আরামদায়ক।
মিনিট দশেক হাঁটতেই খালেদের বাড়ির পুকুর পাড়ে জোড়া ডাব গাছের নিচে এসে থামল জামিল। দক্ষিণ দিকে পুকুরপাড়ের কাছে মুলিবাঁশের ঝাড়। বাতাসে নড়েচড়ে হিহিহি শব্দ করছিল। পেতœীর হাসির মতো। জামিল তাতে ভয় পায়নি। কারণ জামিলের ঘর এখন তার চোখের সামনেই। আরেকটু এগোতেই একটা ছনের ঘর। এটাই খালেদের ঘর। মাটির ঘর। দরোজা কাঠের। জামিল চাপা স্বরে ডাকে- খালেদ… খালেদ…
– কেডাঅ…
– আমি জামিল…
দুই ডাক দিতেই খালেদের সাড়া মিলল। তার মানে সেও নির্ঘুম। কুপি হাতে গেঞ্জি গায়ে লুঙ্গি পরা খালেদ বের হলো। জামিলের সামনে এসে দাঁড়াল। ছায়ামূর্তির মতো। খালেদের স্বাস্থ্য ভালো। ব্যায়াম করা শরীর। বয়সও তার চেয়ে দু’এক বছর বেশি। অস্পষ্ট ছায়ামূর্তিটি জানান দিচ্ছিল বীরপুরুষের। খালেদ পারবে যুদ্ধ করতে। কিন্তু সে, পারবে তো!
– কিরে আইসস.. আয় আয় ঘরে আয়। ছায়ামূর্তিটি বলল।
খালেদ কুপি নিয়ে এগিয়ে এলো। বাতাসে কুপির শিখা নিভে যেতে যেতে জ্বলে উঠতে থাকে। জামিল খালেদের পেছন নেয়। খালেদের পর পর জামিল ঘরে ঢোকে। খালেদ কুপিটা পড়ার ছোট্ট একটা টেবিলের মাঝখানে রাখে। তারপর অন্য আরেক দরজা দিয়ে বের হয়ে যায়। জামিল একটা একজনি চৌকিতে বসে। মুখ থেকে বের হয় একটা ধ্বনি- আহ্! অনেকটা পথ হেঁটেছে। পা অবশ। বসতে পারায় পায়ে আরাম লাগে।
জামিল স্বল্প আলোয় খালেদের ঘরের চাদ্দিক দৃষ্টি বুলায়। মাটির হলেও ঘরটা লেপাপোছা ঝকঝকে। একটা যতেœর ছাপ আছে। শিকায় ঝুলছে একটা বাঁশি। বাহ্ খালেদ বাঁশিও বাজায়! শুনতে হবে তো।
– কিরে, সব ঠিক আছে তো?
– কি ঠিকের কথা কমু?
– মনডা, মনডা ঠিক আছে তো? নাহি বাড়িত রাইখা আইসস?
– আছে আছে ঠিক আছে- নাওডার লাইগ্যা খালি পেট পুড়ায়…
– আরে পাগল, মানষের লাইগ্যা পেট পুড়ে না। নাওয়ের লাইগ্যা তোর পেট পুড়ে…হাঁ: হাঁ: হাঁ…
– হ, নাওডা আমার জীবনসাথীরে…
– আয় ভাত খাই, পেটে আর কুনসময় ভাত পড়ে আল্লাহ জানে।
দু’জন পেট পুড়ে ভাত খায়। ভাত ঠাÐা। মাষকালাইয়ের ডাল হাঁসের গোস্ত দিয়ে জামিল পেট পুড়ে খেলো। খিদাও লাগছিল জব্বর।
এরপর?
গভীর রাতে পাড়ি জমাল দুই বন্ধু। নিরুদ্দেশের পথে। না, ঠিক নিরুদ্দিষ্ট পথে নয়। আগেই বন্দোবস্ত করা আছে একটা জিপ গাড়ি। ওদের সঙ্গে যাবে আরো তিনজন লীগের নেতা। মোট পাঁচজন ছুটবে রাতের অন্ধকারে ওপারের উদ্দেশ্যে। মেঘালয় প্রদেশে মুক্তিবাহিনীর ক্যাম্প শেষ লক্ষ্যস্থল। ট্রেনিং নিয়ে যোগ দেবে গেরিলা বাহিনীতে। তাই ওদের পায়ে এখন অসীম বল, চাঞ্চল্য।

জামিল কিশোর বলে মুক্তিবাহিনীর ক্যাম্পে কাজই দেয়া হতো তাকে। বিশেষ করে খাবার পরিবেশন, গোলা বারুদের ছোট ছোট বাক্স ক্যাম্প থেকে ফায়ার টেন্টে নেয়া ইত্যাদি।
কিন্তু জামিলের ইচ্ছে উপযুক্ত ট্রেনিং নিয়ে সম্পূর্ণ যুদ্ধে অংশ নেয়া। খালেদের শারীরিক যোগ্যতা ও বয়সের জন্য প্রথমবার লাইনে দাঁড়িয়েই সিলেক্ট হয়। চলছে রাইফেল ট্রেনিং। জামিল লাইনে দাঁড়িয়ে হতে পারেনি সিলেক্ট। ফলে জামিল এখনো ট্রেনিং নিতে পারেনি। ভারতীয় ট্রেনার বলেছে- তোম বাচ্ছোলোগ হ্যায়, বাদ সে ফুরসত মেলেঙ্গে, আভি যাও যাও..
জামিল তাতে দমে যায়নি। নাছোড়বান্দা। একবার, দুইবার তিন তিনবার দাঁড়িয়ে জামিল অবশেষে সিলেক্ট হলো। একুশ দিনের গেরিলা ট্রেনিং নিয়ে জামিল এখন পরিপূর্ণ যোদ্ধা। এখন তার একমাত্র অপেক্ষা লড়াইয়ের ময়দান। তবে তাকে লড়তে হবে চোরাগোপ্তা। সম্মুখ সময়ে নয়। কমান্ডার আজিজ ভাইকে অনুরোধ করল অপারেশনে পাঠানোর জন্য। আজিজ ভাই জামিলকে বলল সবুর করতে। কারণ যুদ্ধটা পাক আর্মির সঙ্গে। পৃথিবীর অন্যতম সেরা বাহিনী। ইতোমধ্যে ক্ষয়ক্ষতি কম হয়নি মুক্তিবাহিনীর। তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র। আর মুক্তিবাহিনীর হাতে মান্ধাতা আমলের অস্ত্র। জামিল এসব শুনতে নারাজ। সে চায় যুদ্ধ করে শহীদ হতে, গাজী হতে সে আসেনি। অবশেষে এসে গেল সুযোগ। ইতোমধ্যে পূর্ব পাকিস্তানের কিছু এলাকা মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে চলে এসেছে। বর্ষাকাল বনের চারধারে পানি। পাক আর্মি মুভমেন্ট সীমিত হয়ে পড়েছে। অনেক ক্যাম্প তাদের দ্বীপের মতো অবরুদ্ধ পানির দ্বারা।
সেরকম জামালপুরের অন্তর্গত শেরপুর থানার বেশ কিছু অঞ্চল মুক্তিবাহিনীর নিরাপদ বিচরণক্ষেত্র মনে করা হয়। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পাক আর্মি এসব অঞ্চলে যেতে সাহস পায় না। ডিসেম্বর মাস। উত্তরের হাওয়ায় কনকনে শীত পড়তে শুরু করেছে। পাহাড় থেকে বুনো শীত যেনো জেঁকে বসেছে সারা শেরপুর। কম্বল কেটে জ্যাকেট বানিয়ে শীত নিবারণের চেষ্টা মুক্তিবাহিনীর। কম্বল কেটে মাফলার বানিয়ে গলা-মাথা জড়িয়ে ঠাÐা থেকে বাঁচার আরেক ব্যবস্থা মুক্তিযোদ্ধাদের।
এই শীতেই মুক্তিবাহিনীর সঙ্গে পাক আর্মির চলতে থাকল লড়াই। ওদিকে কামালপুর বর্ডারে পাক আর্মিও শক্তিশালী অবস্থানে মুক্তিবাহিনীর উপর্যুপরি আক্রমণের খবর আসছিল। প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছিল উভয়পক্ষের। আগে মুক্তিবাহিনীর ক্ষতি ছিল বেশি। কিন্তু এসময় পাক আর্মি ক্ষতির পরিমাণ বেশি। চারিদিক থেকে মুক্তিবাহিনী এগিয়ে চলেছে। জামিল খুশিতে আত্মহারা। খালেদ পড়েছে আরেক সেক্টরে। খবর পায় একটু একটু। জামিল বেঁচে আছে। অপারেশনে গেছে। মুক্তিবাহিনীরা উজ্জীবিত। পাকিস্তানের জালিম শাসকদের হটিয়ে তারা স্বাধীনতা আনবেই। একটা নিজস্ব পতাকা। সবুজ জমিনের ওপর লালসূর্যের ভেতর মানচিত্র খচিত। এমন এক সন্ধ্যায় জামিলের ডাক পড়ে। কমান্ডার আজিজ ডেকেছেন। জামিল যথাসময়ে হাজির।
– জামিল! তোমার ইচ্ছা পূরণ হবে আজ।
– সত্যি আজিজ ভাই!
জামিল খুশিতে কমান্ডার আজিজের হাত ধরতে যায়। পারে না। কমান্ডারের হাতে এসএমজি। এখন ওটাই তাদের সম্পদ।
– আজ রাতে ঝিনাইগাতী পাকআর্মি ক্যাম্পে অপারেশন। কমান্ডার বুলবুলের আন্ডারে তুমি থাকবে। খালেদকে নিয়ে আসা হয়েছে এখানে। সে আজ তোমার সাথে। বাদবাকি কমান্ডার জানাবে। জামিল ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গে খবর পায়। কমান্ডার বুলবুলের তলব। যথাসময়ে হাজির হয়। দেখা হয় সেখানে অন্যান্য সহযোদ্ধার মধ্যে খালেদের সঙ্গে।
– এক সঙ্গে ঘর ছাড়ছি এবার এক সঙ্গে যুদ্ধ করুম জামিল।
– হ. আমার মনে আনন্দ। জামিল বলল।
রাত গভীর। প্রচÐ শীত। দাঁত ঠকঠক করে মাড়িতে মাড়িতে ঠোকাঠুকি খাচ্ছে। যেতে হবে অন্তত আট মাইল হেঁটে। এ অঞ্চল মুক্ত। ভয়ের তেমন কারণ নেই। তবে ওই ক্যাম্পের পাশে খালের কাছাকাছি ভয়ের কারণ আছে। পাক আর্মি মেশিনগান তাক করা। টের পেলে দাগতে লেগে যাবে অনবরত। বেঞ্চের কারণে পেরে ওঠা যাবে না। তাই কমান্ডার বলেছে খাল পেরুতে হবে সম্পূর্ণ নীরবে। টের পেলে সর্বনাশ। খালটা ক্যাম্পের পেছন দিক। ওই পেছন দিক দিয়ে উঠতে হবে ক্যাম্পে। অতর্কিত হামলা চালাতে হবে। একটা গ্রæপ অদূরে থাকবে। ধানক্ষেতের ভেতর। বিপদ ঘটলে তারা ফায়ার কভার নিয়ে এগিয়ে যাবে ক্যাম্পের দিকে। খাল পেরিয়ে ক্যাম্পে ঢুকে পড়ে জনা পাঁচেক। খালেদ ও জামিল ওই ঢুকে পড়া পাঁচজনের মধ্যে। কমান্ডার আজিজও সঙ্গে। খবর মতো ওই ক্যাম্পে পঞ্চাশজন পাক আর্মি। অ্যামবুশ করে ওরা ক্যাম্পের পেছনে। এমন সময় দেখা গেল সার্চ লাইট জ্বলে উঠল। নিয়মমতো তারা একটু পরপর সার্চ লাইট জ্বেলে শত্রæ খোঁজে। কিন্তু লাইটের আলো এতো দূরে ফেলল যে মুক্তিবাহিনীরা যে আড়ালেও থেকে গেল তা মালুম করতে পারলো না। সার্চ লাইট বন্ধ হলে শুরু হলো ফায়ার। টা-টা-টা-গুড়–ম-গুড়–ম টা-টা-টা…
জামিলরাও ফায়ার ওপেন করে। ওদিকে হতে। এতো কাছে থেকে গুলি আসতে পারে পাক আর্মি ভাবতেই পারেনি। প্রতিটি গুলি ভেদ করে পাক আর্মির বুক। হতবুদ্ধি হয়ে পড়ে তারা। ঘন্টাখানেক ফায়ার চালায়। একসময় থেমে যায় পাক আর্মিদের ফায়ার। খালেদরা ফায়ার করতে করতে ক্রলিং করে এগোতে থাকে। ক্যাম্পের কাছাকাছি এসে মনে পড়ে জামিলের কথা। কিন্তু জামিল খোঁজার সময় তখন না। ফায়ার থেমে গেলে কমান্ডার বুলবুল নির্দেশ দিলেন খালেদকে সাথীদের খবর নিতে। খালেদ নির্দেশ মতো লাশের সারি ডিঙিয়ে ক্যাম্পের রান্নাঘরের কাছে টিউবয়েলের গোড়ায় জামিলের লাশ পড়ে থাকতে দেখল।
– জামিল- তোর ইচ্ছা পূরণ হলো। আল্লাহ তোকে গ্রহণ করল আমাকে না।
– চিৎকার করে বলল খালেদ। জামিলের দেহটা চিৎ করে শোয়ায়। টর্চ মেরে দেখল ঘাতক বুলেটটা ঠিক বুকের মাঝখান দিয়ে ঢুকে বের হয়ে গেছে পিঠের বাম দিক দিয়ে। জামিল বীরের মতো মরেছে। জামিল হলো মুক্তিবাহিনীর প্রথম কিশোর শহীদ। কমান্ডার আজিজ বললেন। চোখ মুছতে মুছতে খালেদ জামিলের পাশে দাঁড়িয়ে অস্ফুট উচ্চারণ করল- আমাদের কালো মানিক।

শুকরিয়া আত্ববিশ্বাসের ভিত্তি

বাংলাদেশে একজন সুপার হিউম্যান খেতাবধারী আছেন। তার নাম ড. ম্যাক ইউরি। আরেকটি নাম বজ্রমুনি। তাকে থান্ডার শিন ও বলা হয়। তিনি ডিসকভারি চ্যানেলের সুপার হিউম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই খেতাব অর্জন করেছিলেন। সেই প্রতিযোগিতায় তার কাছে চ্যালেঞ্জ ছিল পা দিয়ে কিক করে তিনটি বেসবল ব্যাট ভাঙা। তিনি সেটি সফলতার সাথে করেছেন। এক কিকেই তিনটি ব্যাট ভেঙেছিলেন তিনি। এই অসামান্য দক্ষতা তিনি অর্জন করেছেন বিশ বছরের সাধনায়। পরবর্তীতে তাকে একটি টিভি চ্যানেলে আমন্ত্রণ জানানো হয়েছিল তার অভিজ্ঞতা বর্ণনা করার জন্য। সেখানে উপস্থাপক তাকে জিজ্ঞেস করেছিলেনÑ আপনি কি বিশ্বাস করতে পেরেছিলেন যে আপনি তিনটি ব্যাট ভাঙতে পারবেন? তিনি বললেনÑ আমি শতভাগ বিশ্বাস করেছিলাম। কারণ, এছাড়া কোনো উপায় ছিল না। আমাকে যে কোনো একটি বিশ্বাস করতে হতোÑ ব্যাট ভাঙবে অথবা পা। যদি আমি ব্যাট ভাঙার বিশ্বাস শতভাগ করতে না পারতাম তাহলেই আমার পা ভেঙে যাবার সম্ভাবনা তৈরি হতো।
আত্মবিশ্বাস হচ্ছে নিজের ওপর শতভাগ বিশ্বাস। তাতে বিন্দুমাত্র সংশয় তৈরি হওয়া যাবে না। পারবো কি পারবো না, হবে কি হবে না এমন সন্দেহ তৈরি হয়ে গেলে বিশ্বাস হারিয়ে যায়। ব্যর্থতা তখনই সামনে এসে হামলা করে। সার্কাসে যারা দড়িতে হাঁটে তাদের আত্মবিশ্বাস থাকে যে তারা পড়ে যাবে না। তারা অনেক উঁচুতে হলেও সাবলীল ভঙ্গিমায় হাঁটে। আবার যারা হাজার ফুট উচ্চতা থেকে লাফ দেয়, তারা বিশ্বাস করে যে নিচুতে নামার আগেই প্যারাসুট খুলবে এবং তারা স্বাচ্ছন্দে নিচে অবতরণ করতে পারবে। এই বিশ্বাস করতে না পারলে তারা উচ্চতার ভয়ে হার্ট এটাক করেই মারা যেত।
তাই সফলতার জন্য প্রয়োজন শতভাগ বিশ্বাস। রজার ব্যানিস্টারের গল্প তোমরা হয়তো সবাই জানো। তিনি আত্মবিশ্বাসের গল্প শুনিয়েছিলেন পুরো পৃথিবীকে। আগে মানুষ ধারণা করতো ৪ মিনিট সময়ে এক মাইল দৌড়ানো সম্ভব নয়। রজার ব্যানিস্টার প্রথমে নিজেকে বিশ্বাস করালেন যে এটা সম্ভব। তিনি প্রস্তুত করলেন নিজেকে। তারপর সবাইকে দেখিয়ে দিলেন যে ৪ মিনিটে এক মাইল দৌড়ানো অসম্ভব কিছু নয়। তারপরে আরো অনেকে দৌড়েছে ৪ মিনিটের কম সময়ে। সবই আত্মবিশ্বাস তৈরির ফলে সম্ভব হয়েছে। দৌড়ের জগতে সম্প্রতি এক বাংলাদেশী ভদ্রলোক আলোচিত হয়েছেন। অবসরে যাওয়ার পর নৃপেন চৌধুরী নামে এই ব্যক্তি দৌড়ানোর প্রতি আগ্রহী হয়ে ওঠেন। যে বয়সে সবাই বাড়ীর সীমানায় আবদ্ধ হয়ে যায় সেই বয়সেই তিনি তার সামর্থ্যরে সীমানাকে অতিক্রম করার দুঃসাহস করলেন। দুঃসাহস বলছি একারণে যে নৃপেণ চৌধুরী ছিলেন শ্বাসকষ্টের রোগী। জোরে হাঁটলেই তার শ্বাসকষ্ট হতো। ১৫ বছর ধরে তিনি নিয়মিত ইনহেলার ব্যবহার করতেন। দৌড় শুরু করার ৬ মাসের মাথায় তার শ্বাসকষ্ট দূর হয়ে গেল। এর পর তিনি হাফ ম্যারাথন, ফুল ম্যারাথন এমনকি ৫০ কিলোমিটারের ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। সত্তরের কোটায় বয়স যার, তিনি বিশ্বাস করতে পেরেছিলেন যে তিনি পারবেন। তিন বছরের মধ্যেই তিনি এমন দুঃসাধ্য কাজগুলো করে দেখালেন আমাদের।
এখন কথা হলো এই বিশ্বাস কিভাবে তৈরি হয়? ‘আমি পারবো’ এই ধারণা নিজের মধ্যে পুরোপুরি গেঁথে দিতে হবে। আর সেজন্য দরকার নিজের বর্তমান অবস্থার ওপর সন্তুষ্টি। এটাকেই বলে শুকরিয়া। নিজের অবস্থা সম্পর্কে আগে জানতে হবে। নিজের অবস্থা সম্পর্কে নেতিবাচক মানসিকতা থাকলে কখনো আত্মবিশ্বাস তৈরি হতে পারে না। এটা কেমন? একটু ব্যাখ্যা করা যাক।
হেলেন কেলার সম্পর্কে তোমরা জানো হয়তো। তিনি জন্মেছিলেন ১৮৮০ সালে যুক্তরাষ্ট্রে। দুই বছর বয়সে অস্বাভাবিক জ্বরে তিনি দৃষ্টিশক্তি এবং শ্রবণশক্তি হারিয়ে ফেলেন। তার জীবন সেখানেই শেষ হয়ে যেতে পারতো। আমাদের দেশের প্রেক্ষাপটে হিসেব করলে রাস্তার একজন ভিক্ষুক হওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। কিন্তু হেলেন কেলারের মা এবং তার শিক্ষক অ্যান সালিভান তাকে উৎসাহ দিয়ে আত্মবিশ্বাস জাগিয়ে তোলেন। প্রতিবন্ধী হওয়ার প্রতিবন্ধকতাকে অতিক্রম করে হেলেন কেলার গ্রাজুয়েশন সম্পন্ন করেন। বিশ্বে তিনিই প্রথম অন্ধ-বধির গ্রাজুয়েট। পরবর্তীতে তিনি বই লেখেন, প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য সংগঠন তৈরি করেন। তিনি সারা পৃথিবীতে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন। কিন্তু কীভাবে তিনি এই শক্তি অর্জন করলেন? আত্মবিশ্বাস কিভাবে এলো? তাকে একবার প্রশ্ন করা হয়েছিলÑ সৃষ্টিকর্তা যে আপনাকে অন্ধ এবং বধির করেছেন সেজন্য তার প্রতি অভিযোগ করতে ইচ্ছে হয়নি কখনো? তিনি উত্তরে বলেছিলেনÑ ¯্রষ্টা আমাকে যা দিয়েছেন তার কৃতজ্ঞতা প্রকাশ করেই তো শেষ করতে পারিনা, অভিযোগ করবো কখন? ভাবতে পারো! তার শুকরিয়ার মাত্রা কত উচ্চস্তরের! তিনি তো ভিক্ষা করে বেড়াতে পারতেন! তিনি তো বলতে পারতেনÑ এ কেমন জীবন দিলে প্রভু? সবাইকে দেখার জন্য চোখ দিয়েছ অথচ আমাকে চোখও দাওনি আবার শোনার শক্তিও দাওনি। কিন্তু তিনি শুকরিয়া করলেন যেÑ প্রভু তাকে মস্তিষ্ক দিয়েছেন, তাকে চিন্তা করার ক্ষমতা দিয়েছেন। সেগুলোকে কাজে লাগিয়ে তিনি স্মরণীয় হয়ে রইলেন।
আসলে অকৃতজ্ঞতা বা নিজের অবস্থার ওপর অসন্তুষ্টি হলো ঋণের মতো। যা ব্যবসার মূলধন খেয়ে ফেলে। তুমি যা কিছুই অর্জন করবে অকৃতজ্ঞতার ঋণশোধ করতে করতেই লাভ খেয়ে ফেলবে। আরো সহজ করে বলতে গেলে বলতে হয় একটি বিল্ডিংয়ের দোতলায় উঠতে হলে প্রথম তলা থেকেই সিঁড়ি বেয়ে বা লিফট দিয়ে উঠতে হবে। অর্থাৎ শুরুটা হতে হবে শুন্য থেকে। কিন্তু যদি তুমি গ্রাউন্ড ফ্লোর বা পাতালে থাকো, তাহলে তোমাকে প্রথমে ভ‚মিতে বা প্রথম তলায় উঠতে হবে। অকৃতজ্ঞতা হলো পাতাল। তুমি নিজের অবস্থা নিয়ে যত বেশি নেতিবাচক হবে তত গভীর পাতালে তোমার অবস্থান হবে। আর সেখান থেকে যতই শক্তি নিয়ে লাফ দিতে চেষ্টা করো না কেন ওপরে উঠা ততই কঠিন হবে।
আমার কী কী নাই? আমার কোন কোন জিনিসের অভাব? কোন কোন সুযোগ সুবিধা আমি পাইনি এগুলো খুঁজতে খুঁজতে তুমি আসলে তোমার জন্য গর্ত খুঁড়ছো, তুমি ধীরে ধীরে পাতালে যাচ্ছো। বিশ্বাসের স্তরে যেতে হলে তোমাকে আগে সমতল ভ‚মিতে আসতে হবে। আর এই সমতলটা হচ্ছে শুকরিয়ার স্তর। তোমার অনেক কিছুই নাইÑ এটা সত্য। আবার তোমার অনেক কিছুই আছে সেটাও সত্য। তোমার যা নেই, সেগুলো নিয়ে ভেবে কী লাভ? সেগুলো কি তোমার কোনো কাজে লাগাতে পারবে? ধরো তোমার একটি গাড়ি নেই। এই যে গাড়িটা নেই, সেটা কি তোমার কোনো কাজে লাগবে? মোটেই না। বরং তোমার একটি পুরনো বাইসাইকেল আছে, সেটি তুমি কাজে লাগাতে পারবে। শুকরিয়া করো যে তোমার একটি সাইকেল আছে। এটি তোমার শুকরিয়ার স্তর। তোমার সাফল্যের সূচনা এখানে। এই সাইকেলে করেই তুমি কী কী কাজ করতে পারো সেটি ভেবে দেখো। এই যে সাইকেল আছেÑ এটিই তোমার বিশ্বাস, আত্মবিশ্বাস।
তোমার প্রতিটি ক্ষেত্রে যা আছে সেটি নিয়ে কৃতজ্ঞ হও। তারপর সেই সম্পদগুলোর যথার্থ ব্যবহার শুরু করো। পৃথিবীতে আল্লাহ কাউকে দরিদ্র থাকার জন্য, ব্যর্থ থাকার জন্য, অসুস্থ থাকার জন্য পাঠাননি। তিনি সমস্যা উত্তরণের জন্য, বিপদ মোকাবেলা করে জয়ী হওয়ার জন্য উপায় দিয়েই পাঠিয়েছেন। সফল তারাই হয় যারা তাদের সফলতার রাস্তা খুঁজে বের করে এবং সেই পথে দৃঢ়তার সাথে এগিয়ে যায়।
আল্লাহ পবিত্র কুরআনে বলেছেনÑ ‘যদি তোমরা আমার শুকরিয়া করো, তাহলে আমি আমার নেয়ামত আরো বাড়িয়ে দেবো। আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি হবে অনেক কঠিন’। সুতরাং বুঝতেই পারছো সফলতার জন্য প্রয়োজন শুকরিয়া। শুকরিয়া আত্মবিশ্বাস জাগায়, আত্মবিশ্বাস পরিচালিত করে সাফল্যের পথে।

যুদ্ধে শান্তি নেই

এক বনে বাস করতো এক বাঘ। বয়স ও শক্তিমত্তার বিচারে বনের অন্য সব প্রাণী তাকে সমীহ করতো। সবাই তাকে সেই বনের রাজা মনে করতো। বাঘটিও সবার সাথে সুন্দর আচরণ করতো। নিজ বনের প্রাণীদের আপন মনে করতো সে। তার বনে কেউ কারো ওপর জুলুম করছে শুনলে সেখানে ছুটে যেতো সে। জুলুমবাজের কাছ থেকে নিরীহ প্রাণীটিকে রক্ষা করতো। সেই সাথে জুলুমবাজ প্রাণীকে উচিত শিক্ষা দিতো। ন্যায়বিচার প্রতিষ্ঠায় সে ছিল বদ্ধপরিকর। বনের সব প্রাণীর সুখশান্তির জন্য সে সারাক্ষণ ব্যস্ত সময় পার করতো।
দিনেদিনে সেই বাঘটির সুনাম চারদিকে ছড়িয়ে পড়লো। আশপাশের বনের প্রাণীরাও তার সুনাম করতে লাগলো। সে বনের পাশের বনের রাজা ছিল পশুরাজ সিংহ। এক কান দুই কান হয়ে একসময় পশুরাজ সিংহের কানেও এই সংবাদ পৌঁছে যায়। সিংহ তার এলাকায় অন্য কারোর গুণকীর্তন হোক তা মানতে নারাজ। একদিন মন্ত্রী সভার সবাইকে নিয়ে পশুরাজ এক জরুরি বৈঠকে বসলেন।
বৈঠকে সে রাজ্যের মন্ত্রী ভাল্লুক মশাই বললেন,
– আমাদের মহামান্য রাজা, আপনি আমাদের কতো সুখেশান্তিতে রেখেছেন। আপনার রাজ্যের কেউ কাউকে অন্যায়ভাবে কিছু করতে পারে না। আপনি কঠোরভাবে তা দমন করেন। সবার দুঃখ লাঘবের চেষ্টা করছেন। বনে সবাই যার যার মতো করে সুখেশান্তিতে বসবাস করছে। কিন্তু এতো এতো সুবিধা দেয়ার পরও রাজ্যের কিছু কিছু প্রজা আমাদের পার্শ্ববর্তী রাজ্যের রাজার গুণকীর্তনে মগ্ন। এ বড় অন্যায়। এভাবে আর চলতে দেয়া যায় না। তাছাড়া এই সুযোগে আমাদের হারানো ঐতিহ্যও ফিরিয়ে আনা সম্ভব হবে।

পাশ থেকে প্রধান সেনাপতি গন্ডার বলল,
– আমাদের মন্ত্রী মহাশয় যে কথা বলেছেন তা নিয়ে এখনই আমাদের সবাইকে ভাবতে হবে।
আমি চাই আমাদের প্রাণপ্রিয় রাজার রাজ্যে অন্য কারো প্রশংসা মেনে নেয়া যায় না। এরা দেশদ্রোহী। এদের ছেড়ে দেয়া যায় না। জাঁহাপনা, আপনি আমায় হুকুম করুন। আমি এখনি ওদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে চাই।
সবার কথা শুনে পশুরাজ খুব চিন্তিত হয়ে পড়ে। কী করতে হবে এমন উপায় নির্ধারণ করতে রাজা যখন সময় নিচ্ছিল তখন রাজ্যের প্রধান পÐিত শিয়াল হাত উঁচিয়ে বলল,
– আমি কিছু বলতে চাই।
সভার সবাই শিয়ালের দিকে তাকিয়ে রইলো। পশুরাজ শিয়ালকে উদ্দেশ্যে করে বলল,
– আজকের সভার আলোচ্য বিষয়ে আমি কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছি না। শিয়াল পÐিত, তুমি বল, এমুহূর্তে আমার কী করা উচিত?
শিয়াল একটু ভেবে নিয়ে বলল,
– মহারাজ, বেয়াদবি মাফ করবেন। আমার মনে হয়, যে যাই বলুক না কেন এই বিষয়ে আমাদেরকে খুব সাবধানে এগুতে হবে। আমি বলি কি- কোনো রাজা যদি তার প্রজাদের সাথে ভালো আচরণ করে ভালো রাজা হতে পারেন তিনি প্রশংসার যোগ্য। এ নিয়ে তার বিরোধিতা না করে আমরা কি তার আদর্শকে গ্রহণ করতে পারি না? আমরা কি আরো ভালো হতে পারি না?
শিয়াল মশাইয়ের এমন মন্তব্য মেনে নিতে না পেরে সেনাপতি তার প্রতিবাদে বলেন,
– একি বললেন! আপনি এ রাজ্যের প্রধান পÐিত। আপনার কাছ থেকে এমন মন্তব্য আশা করা যায় না। আমাদের রাজ্যের প্রজারা আমাদের রাজাকে বাদ দিয়ে অন্য রাজ্যের রাজার প্রশংসা করবে। এ কি মেনে নেয়া যায়? এভাবে প্রশ্রয় দিতে থাকলে কিছুদিন পরে তো প্রজারা রাজ্যের নিয়মকানুনও মানতে চাইবে না। আমার মতে, এখনই এর কিছু একটা বিহিত করা দরকার।
– দেখুন, সেনাপতি মহাশয়, প্রজারা কিন্তু আমাদের রাজার বিরুদ্ধে কিছু বলেনি। ভালোকে ভালো আর খারাপকে খারাপ বললে দোষের কী?
– এখানে ভালো-খারাপ বলতে আপনি কাকে কাকে বোঝাতে চাইছেন? আপনার কথা শুনে মনে হচ্ছে- আপনিও পাশের রাজ্যের রাজাকে ভালো রাজা মনে করছেন। প্রজাদের সুরে সুর মিলাচ্ছেন।
– সবাই তো তাই বলে। তাছাড়া কোন রাজ্যের রাজা ভালো হলে সে রাজ্যের প্রজারা ভালো থাকে। আর পার্শ্ববর্তী রাজ্যে শান্তি থাকলে আপন রাজ্যের জন্যও ভালো। এদিক থেকে আমাদের উচিত তাদের বিপক্ষে না গিয়ে তাদের ভালোবাসা।
মন্ত্রী মহাশয় রেগে গিয়ে বললেন,
– অবশেষে আপনিও সেই প্রজাদের দলে ভিড়ে গেলেন?
– আমি কি দোষের কিছু বলেছি?
রাজা সবাইকে থামিয়ে দিয়ে বললেন,
– পÐিত মশাই। আপনার বক্তব্যে আমি মোটেও খুশি হতে পারিনি। আমার রাজ্যের এতো বড় পদে থেকেও কী করে আপনি আমাকে বাদ দিয়ে পাশের রাজ্যের রাজার প্রশংসা করতে পারেন? আপনার উপযুক্ত সাজা হওয়া জরুরি।
– আমায় ক্ষমা করুন, জাঁহাপনা।
– না, আপনার কোনো ক্ষমা নেই। সেনাপতি, সেনাপতি।
সেনাপতি সামনে এগিয়ে এসে নতশিরে বলল,
– জো হুকুম, জাঁহাপনা।
– এই অবাধ্য পÐিতকে অন্ধকার কারাগারে নিয়ে যাও।
এরপর সেনাপতি তার সৈন্যবাহিনী দিয়ে পÐিত মশাইকে কারাগারের দিকে নিয়ে যেতে লাগলো।
এমন সময় শিয়াল পÐিত পশুরাজকে উদ্দেশ্য করে বলল,
– মহামান্য পশুরাজ, নিঃসন্দেহে আপনিই এই রাজ্যের একজন ভালো রাজা। তবে আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য পরবর্তীতে আফসোস করতে হয়।
পশুরাজ রাগত স্বরে বললেন,
– তুমি কি বলতে চাও?
– আমি বলতে চাই, আপনার শান্তির রাজ্যে যেন শান্তি বলবৎ থাকে। যুদ্ধ, হানাহানি কোনো দিন সুফল বয়ে আনে না। শুধু ধ্বংসই বয়ে আনে।
সেনাপতি গন্ডার পশুরাজকে উদ্দেশ্য করে বলল,
– দেখেছেন মহারাজ, এখনো কিভাবে কথা বলছে? ওকে নিয়ে যেতে আমায় হুকুম করুন।
– যাও, ওকে আমার সামনে থেকে নিয়ে যাও।
এরপর সেনাপতি পÐিত মশাইকে অন্ধকার কারাগারে বন্দী করে ফিরে আসে। সভায় সকলে মিলে সিদ্ধান্ত নেয় তারা পাশের রাজ্যকে আক্রমণ করে তা দখল করে নেবে। সেই সাথে সে রাজ্যের রাজার পতন ঘটাবে। তখন আর কেউ তার প্রশংসা করবে না।
যেই ভাবনা সেই কাজ। কয়েক দিনের মধ্যে সে রাজ্যে একজন দূত হিসেবে টিয়াপাখিকে যুদ্ধের বার্তা দিয়ে প্রেরণ করা হলো। টিয়াপাখির কাছ থেকে এমন অনাকাক্সিক্ষত বার্তা পেয়ে বাঘরাজা উত্তেজিত না হয়ে তাকে তার অতিথিশালায় আরাম করতে বললেন। ওদিকে রাত বেশি হয়ে যাওয়ার কারণে টিয়াপাখি তার প্রস্তাবে রাজি হয়ে যায়।
রাতে খুব আদরযতœ করে তাকে খেতে দেয়া হয়। বাঘরাজা একজন অতিথি হিসেবে টিয়াপাখির সাথে সুন্দর ব্যবহার করেন। খাওয়াদাওয়ার পর নিজে এসে বেশকিছু সময় টিয়াপাখির সাথে গল্প করে কাটান। টিয়াপাখির রাজ্যের সুখদুঃখের খবরাখবর নেন।
রাজার এমন আচরণে টিয়াপাখিও মনে মনে লজ্জিত হয়ে ভাবতে থাকে- আমরা শুধু শুধু এমন একটা ভালো রাজার বিপক্ষে যুদ্ধ করতে যাচ্ছি। আসলেই তো বাঘরাজা ভালো। না, আমি রাজ্যে ফিরে গিয়ে পশুরাজকে সব খুলে বলবো।

পরদিন সকালবেলা টিয়াপাখির ফিরে যাবার সময় হলো। বাঘরাজা তাকে বুকে জড়িয়ে ধরে আদর করে বললেন,
– এই চিরকুটখানা তোমাদের রাজাকে দিয়ো। আর তোমার মন চাইলে তুমি আমার রাজ্যে আসতে পারো। আমি তোমার আসার অপেক্ষায় থাকবো।
টিয়াপাখি বাঘরাজাকে কুর্নিশ করে উড়তে উড়তে নিজ রাজ্যে ফিরে এলো।
পশুরাজ টিয়াপাখির এতো দেরি করে ফেরার কারণ জানতে চাইলে টিয়াপাখি বলল,
– মহারাজ, আসলে বাঘরাজা একজন ভালো রাজা। গত রাতে তার সাথে থেকে আমি নিজেও তা উপলব্ধি করতে পেরেছি।
– তুমি কিভাবে তা বুঝতে পারলে?
এরপর টিয়াপাখি গতরাতে তার সাথে বাঘরাজার ব্যবহারের বর্ণনা দিয়ে পশুরাজের কাছে চিরকুটটি তুলে দিলো।
পশুরাজ চিরকুটটি পড়ে মনে মনে ভাবতে থাকে- একটা বিষয় পরিষ্কার না। সবাই বাঘরাজার প্রশংসাই বা করে কেন? আমি নিজে তা প্রত্যক্ষ করতে চাই।
এই ভেবে পশুরাজ টিয়াপাখিকে একখানা আমন্ত্রণপত্র দিয়ে আবার বাঘরাজার কাছে পাঠালো।
আমন্ত্রণ পত্র পেয়ে বাঘরাজা তা সাদরে গ্রহণ করলো। এবারও বাঘরাজার আতিথেয়তায় মুগ্ধ হয়ে টিয়াপাখি আবার পশুরাজের রাজদরবারে ফিরে আসে। টিয়াপাখি পশুরাজকে বাঘরাজার আগমনের দিনক্ষণ জানিয়ে দরবার থেকে প্রস্থান করে।

এদিকে বাঘরাজাকে বরণ করার সব প্রস্তুতি সম্পন্ন হয়। নির্দিষ্ট সময়ে খুব আড়ম্বরপূর্ণভাবে বাঘরাজাকে সাদরে গ্রহণ করা হয়। পশুরাজ বাঘরাজাকে তার আমন্ত্রণ গ্রহণ করে তার রাজ্য বেড়াতে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানায়।
বাঘরাজাও পশুরাজকে বন্ধুত্বের আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানায়। দুই রাজা কথা বলতে বলতে একদিন পার করলেন। বাঘরাজার সাথে যতই কথা বলেন ততই তার ব্যবহারে পশুরাজ মুগ্ধ হয়ে ওঠেন। এভাবে দুই দিন পার হলো। তৃতীয় দিন বাঘরাজার ফিরে যাবার সময় ঘনিয়ে এলো।
বাঘরাজাকে বিদায় জানাতে শেষসাক্ষাতের জন্য রাজ্যের মন্ত্রী সভার সবাইকে ডাকা হলো। একে একে সবাই এলো। পশুরাজ সবাইকে কাছে পেলো। হঠাৎ তার শিয়াল পন্ডিতের কথা মনে হলো। শিয়াল পন্ডিতের সাথে সেদিনের ঘটে যাওয়া বিষয়ের কথা মনে পড়তেই তিনি লজ্জিত হয়ে সেনাপতি গন্ডারকে হুকুম করলেন,
– সেনাপতি, সেনাপতি।
– জো হুকুম, জাঁহাপনা।
– যাও, শিয়াল পÐিতকে সসম্মানে দরবারে নিয়ে এসো।
– আপনার আদেশ আমার শিরোধার্য, জাঁহাপনা।
এই বলে সেনাপতি গন্ডার রাজদরবার ত্যাগ করলো। মন্ত্রিসভার সবাই একে অন্যের দিকে তাকাতাকি করতে লাগলো।
একটু পর শিয়াল পÐিতকে সাথে নিয়ে সেনাপতি গন্ডার রাজদরবারে ফিরে এলো।
শিয়াল পÐিত পশুরাজকে কুর্নিশ করে পাশে দাঁড়িয়ে রইলো। এরপর পশুরাজ সবাইকে উদ্দেশ্য করে বললেন,
– শিয়াল পÐিত সেদিন যথার্থই বলেছিলেন। আমরা কেউই তার বক্তব্যের মানে বুঝতে পারিনি। তাকে অন্যায়ভাবে শাস্তি দিয়েছি। সত্যি তো কারো ব্যাপারে পুরোপুরি না জেনে বিরূপ মন্তব্য করা ঠিক নয়। আর কেউ ভালো হলে তাকে নিয়ে ঈর্ষা করা উচিত নয়। তার ভালো গুণকে নিজের জীবনে অনুপ্রবেশ করাতে পারলেই জীবনের সার্থকতা আসে।

পশুরাজের কথা শুনে দরবারে উপস্থিত সবাই করতালির মাধ্যমে পশুরাজকে স্বাগত জানায়। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাঘরাজা নিজ রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়।

করোনাভাইরাস থেকে সাবধান!

বন্ধুরা, তোমরা সবাই ইতোমধ্যে জানো যে, সারা বিশ্বে করোনা নামে একটি ভাইরাসের বিস্তার ঘটেছে এবং যা মহামারি আকার ধারণ করেছে। বিশ্ববাসী এনিয়ে আতঙ্কিত। তারা সাবধান সতর্ক হচ্ছেন, মাস্ক পরছেন এবং ভিড় এড়িয়ে চলছেন। অতএব এসো এই প্রেক্ষাপটে আমরা ভাইরাসটি সম্পর্কে জানি এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে সুস্থ থাকার চেষ্টা করি। করোনাভাইরাস কোভিড-১৯ নামে চিহ্নিত। বিশ্বের অন্তত ১৫৭টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশ্বে এই ভাইরাসে ইতোমধ্যে সাড়ে ছয় হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আক্রান্ত অবস্থায় আছে দেড় লক্ষাধিক। তবে অনেক গবেষক মনে করছেন, আক্রান্ত হওয়া ব্যক্তির সংখ্যা এর ১০ গুণ হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) ৪৪ হাজার রোগীর তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, আক্রান্ত ব্যক্তিদের ৮১ শতাংশের শরীরে হালকা লক্ষণ দেখা দেয়। ১৪ শতাংশের শরীরে লক্ষণ দেখা দেয় এর চেয়ে মাঝারি আকারে। অন্যদিকে মাত্র ৫ শতাংশ করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আর আক্রান্ত ব্যক্তিদের ১ থেকে ২ শতাংশ মারা যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে প্রতিবছর ১০০ কোটির মতো মানুষ ভাইরাসজনিত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে থাকে। এর মধ্যে ২ লাখ ৯০ হাজার থেকে সাড়ে ৬ লাখ পর্যন্ত মানুষ মারা যায়। প্রতিবছরই এসব ভাইরাসের ভয়াবহতার মাত্রা পরিবর্তিত হয়ে থাকে।
বন্ধুরা, আক্রান্ত হলে কীভাবে বুঝবে ? করোনাভাইরাস মূলত ফুসফুসে আক্রমণ করে। সাধারণত জ্বরের সঙ্গে শুকনা কাশি দিয়ে শুরু হয়। জ্বর ও কাশির এক সপ্তাহের মাথায় শ্বাসকষ্ট অনুভ‚ত হয়। মাংসপেশিতে ব্যথা থাকতে পারে। এসব লক্ষণ দেখা দিলে রোগীকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির লক্ষণ প্রকাশ পেতে ১৪ দিন পর্যন্ত সময় লাগতে পারে। এটাকে ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তিকাল বলা হয়ে থাকে। অর্থাৎ রোগীর লক্ষণ প্রকাশের আগে এই ভাইরাস ব্যক্তির শরীরে এ সময় পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে। তবে কিছু গবেষকের মতে, এই সুপ্তিকাল ২৪ দিন পর্যন্ত হতে পারে। আবার চীনের অনেক বিজ্ঞানী জানান, লক্ষণ প্রকাশের আগেও অনেকে এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে।
এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। তবে এর টিকা আবিষ্কারে জার্মান গবেষকরা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষের দিকে এই টিকা মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা যাবে।
যেহেতু ভাইরাসটি ফুসফুস ও শ্বাসকষ্টের সঙ্গে সম্পৃক্ত, সে হিসেবে বর্তমানে আক্রান্ত ব্যক্তিদের এসংক্রান্ত চিকিৎসা দেওয়া হয়। আক্রান্ত ব্যক্তিদের আলাদা করে রাখা হয়। শ্বাসকষ্ট কমাতে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়। এ ছাড়া বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকেরা নিজেদের মতো করে ভাইরাস প্রতিরোধী ওষুধ প্রয়োগ করে থাকেন।
বন্ধুরা, করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। ড্রপলেট ইনফেকশন অর্থাৎ হাঁচি-কাশির মাধ্যমে রোগটি ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোভিড-১৯ থেকে রক্ষা পেতে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বারবার হাত ধুতে হবে, হাঁচি-কাশি দেবার সময় টিস্যু বা রুমাল দিয়ে নাক-মুখ ঢেকে ফেলতে হবে, হাঁচি-কাশি দেবার পরপরই হাত ধুয়ে ফেলতে হবে। পারতপক্ষে নাক, মুখ ও চোখে হাতের স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। কারণ, এতে এ ধরনের ভাইরাস হাত থেকে শরীরে প্রবেশ করতে পারে। হাঁচি-কাশি বা জ্বরে আক্রান্ত ব্যক্তির কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকতে হবে। আক্রান্ত ব্যক্তি ও পরিচর্যাকারীর মুখে বিশেষ মাস্ক পরতে হবে। এছাড়া সুস্থ ব্যক্তিরাও করোনাভাইরাস সংক্রমণ থেকে আত্মরক্ষা করতে মাস্ক ব্যবহার করতে পারে। আক্রান্ত, সন্দেহজনক আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসাই এ ক্ষেত্রে সবচেয়ে ভালো প্রতিরোধ। যেসব বস্তুতে অনেক মানুষের স্পর্শ লাগে, যেমন সিঁড়ির রেলিং, দরজার নব, পানির কল, কম্পিউটারের মাউস বা ফোন, গাড়ির বা রিকশার হাতল ইত্যাদি ধরলে সঙ্গে সঙ্গে হাত পরিষ্কার করতে হবে। মাছ-গোশত ভালো করে সিদ্ধ করে খেতে হবে।
সাবান-পানি দিয়ে নিয়মিত এবং নিয়মমতো হাত ধুলে করোনাভাইরাসসহ যেকোনো জীবাণুর সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। বাইরে থেকে ফিরে ভালো করে হাত পরিষ্কার করতে হবে। খাওয়ার আগে ও টয়লেটের পর অবশ্যই হাত ধুতে হবে। কাঁচা মাছ-মাংস বা পশুপাখি স্পর্শ করলেও ভালো করে হাত ধুতে হবে।
সাবান-পানি দিয়ে ধোয়ার সময় প্রথমে পানি দিয়ে হাত ভেজাতে হবে। তারপর সাবান নিয়ে দুই হাতের উভয় দিকে, আঙুলের ফাঁকে এবং নখের নিচে খুব ভালোভাবে ঘষে নিতে হবে। তারপর পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সাবান-পানি না থাকলে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করা যায়।
যেকোনো ফ্লু–জাতীয় রোগে আনুষঙ্গিক রোগ যেমন কিডনি, হার্ট বা লিভার ফেইলিউর, আগে থেকেই অসুস্থ বা রোগ প্রতিরোধক্ষমতা কম এমন ব্যক্তি, বয়স্ক, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে এবং গর্ভবতী নারীরা ঝুঁকিতে থাকেন বেশি। নতুন করোনাভাইরাসের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। এ ক্ষেত্রে প্রবীণদের মৃত্যুর হার বেশি। শিশুদেরও ঝুঁকি কম নয়। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের এক বিশেষজ্ঞ বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি, যাদের রোগের প্রকোপ কম, তাঁদের সুস্থ হতে এক সপ্তাহ সময় লাগতে পারে।
করোনাভাইরাসের ক্ষেত্রে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ভাইরাস ব্যক্তি থেকে ব্যক্তির মাধ্যমে ছড়িয়ে থাকে। ফলে আক্রান্ত ব্যক্তির কাছে থাকা পরিবারের সদস্য, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সতর্ক থাকতে হবে।
বন্ধুরা, চীনের বাইরে এ ভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়েছে দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানে। এখন পর্যন্ত ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মিয়ানমারসহ বিশ্বের অন্তত ১৫৭টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে সংক্রমণের উৎপত্তিস্থল চীনের উহানে।
কীভাবে ছড়াল কোভিড-১৯ : ২০১৯ সালের ডিসেম্বরে শনাক্ত হওয়া এ ভাইরাস চীনের হুবেই প্রদেশের উহান শহরের ‘সাউথ চায়না সিফুড হোলসেল মার্কেট’ থেকে ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিক ডেটা বিশ্লেষণে জানা গেছে। ওই বাজারে বাদুড়, বনবিড়াল ও সাপের মতো বন্য প্রাণীগুলোও খাবার জন্য জীবন্ত বিক্রি করা হতো। বেশ কয়েকটি গবেষণার ফলাফলে দেখা যাচ্ছে, বাদুড় থেকে মানুষের শরীরে এ ভাইরাস ছড়িয়েছে।
করোনাভাইরাসের নানা ধরন রয়েছে। এর মধ্যে কোনো কোনোটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বর্তমানে চীন থেকে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাস তেমনই একটি ভাইরাস। করোনাভাইরাসের অপর একটি রূপ হলো সার্স ভাইরাস (সেভার একিউট রেসপিরেটরি সিনড্রোম), যা ২০০২ সালে চীনে ছড়িয়ে পড়ে এবং তাতে অন্তত ৭৭৪ ব্যক্তি প্রাণ হারায়। সার্সে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল ৮ হাজার ৯৮ জন। সে হিসাবে কোভিড-১৯ অনেক ভয়াবহভাবে ছড়াচ্ছে। সার্স ভাইরাস বাদুড় থেকে বনবিড়ালে সংক্রমিত হয়েছিল। পরে তা মানবদেহে ছড়িয়ে পড়েছিল।
বন্ধুরা, পরিশেষে এসো আমরা জানার চেষ্টা করি, করোনাভাইরাস শরীরকে কীভাবে ক্ষতিগ্রস্থ করে ? সুপ্তিকালে ভাইরাসটি নিজেকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করে। শরীরের কোষগুলোর ভেতরে প্রবেশ করে সেগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার মাধ্যমে কাজ করে এই ভাইরাস। শুরুতে এটি গলা, শ্বাসনালীগুলো এবং ফুসফুসের কোষে আঘাত করে এবং সেসব জায়গায় করোনার কারখানা তৈরি করে। পরে শরীরের বিভিন্ন জায়গায় নতুন ভাইরাস ছড়িয়ে দেয় এবং আরো কোষকে আক্রান্ত করে। এই শুরুর সময়ে সংক্রমিত ব্যক্তি অসুস্থ হবেন না এবং কিছু মানুষের মধ্যে হয়তো উপসর্গও দেখা দেবে না।
শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাইরাস সংক্রমণ হওয়ায় প্রতিক্রিয়া প্রকাশ করে, ফলে গায়ে জ্বর আসে। রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাইরাসটিকে শত্রæভাবাপন্ন একটি ভাইরাস হিসেবে শনাক্ত করে এবং বাকি শরীরে সাইটোকাইনস নামক কেমিক্যাল পাঠিয়ে বুঝিয়ে দেয় কিছু একটা ঠিক নেই। এর কারণে শরীরে ব্যথা ও জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। প্রাথমিকভাবে করোনাভাইরাসের কারণে শুষ্ক কাশি হয়। কোষগুলো ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হবার কারণে অস্বস্তিতে পড়ার কারণে সম্ভবত শুকনো কাশি হয়ে থাকে। তবে অনেকের কাশির সাথেই একটা পর্যায়ে থুতু বা কফ বের হওয়া শুরু করবে যার মধ্যে ভাইরাসের প্রভাবে মৃত ফুসফুসের কোষগুলোও থাকবে। এ ধরনের উপসর্গ দেখা দিলে পরিপূর্ণ বিশ্রাম, প্রচুর তরল পান করা এবং প্যারাসিটামল খাবার উপদেশ দেয়া হয়ে থাকে। এই ধাপটি এক সপ্তাহের মত স্থায়ী হয়। অধিকাংশ মানুষই এই ধাপের মধ্যেই আরোগ্য লাভ করে কারণ ততদিনে তাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাইরাসের সাথে লড়াই করে সেটিকে প্রতিহত করে ফেলে।
তবে কিছু কিছু মানুষের মধ্যে কোভিড-১৯ এর আরো ক্ষতিকর একটি সংস্করণ তৈরি হয়। রোগটির এই ধাপে আক্রান্তদের সর্দিও লাগতে পারে। এই ধাপের পর যদি রোগ অব্যাহত থাকে, তা হবে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাইরাসটি সম্পর্কে অতিরিক্ত প্রতিক্রিয়াশীল হওয়ায়। যেই কেমিক্যালগুলো শরীরে বার্তা পাঠাতে থাকে, সেগুলোর প্রতিক্রিয়া তখন শরীরের বিভিন্ন জায়গায় প্রদাহ হয়।
লন্ডনের কিংস কলেজের ডক্টর নাথালি ম্যাকডরমেট বলেন, রোগ প্রতিরোধ ব্যবস্থায় ভারসাম্য নষ্ট করে দেয় ভাইরাসটি। এর ফলে শরীর অতিরিক্ত মাত্রায় ফুলে যাওয়া শুরু হয়। কীভাবে এটি ঘটছে, তা আমরা এখনো নিশ্চিতভাবে জানি না। ফুসফুসে প্রদাহ তৈরি হওয়াকে নিউমোনিয়া বলে। ফুসফুসের ক্ষুদ্র বায়ুথলিগুলো থেকেই রক্তে অক্সিজেন যায় এবং কার্বন ডাই অক্সাইড বের হয়। কিন্তু ভাইরাস জনিত নিউমোনিয়ার ক্ষেত্রে এই ক্ষুদ্র থলিগুলো পানি দিয়ে ভর্তি হতে শুরু করে এবং ফলস্বরুপ শ্বাস নিতে অস্বস্তি এবং শ্বাসপ্রশ্বাসে সমস্যার মতো উপসর্গ তৈরি করে। এসময় কিছু মানুষের শ্বাস নিতে ভেন্টিলেটরও প্রয়োজন হয়। এই ধাপে শরীর স্বাভাবিক কার্যক্রম চালাতে অক্ষম হয় এবং মৃত্যুর বড় ধরনের সম্ভাবনা তৈরি হয়।

পরিত্যক্ত মহাকাশ বন্দর

রুডান, ওদিকে কোথায় যাচ্ছো? অবাক হয়ে প্রশ্ন করলো কাইপা।
– আমাদের পরিত্যক্ত মহাকাশ বন্দরের দিকে যাচ্ছি।
– ওদিকে গিয়ে কী হবে? তুমি জানো না ওটা এখন আর যাওয়ার মতো জায়গা নেই? ওখানে কারজারা আর মোকারদের স্বর্গরাজ্য। ওই জঙ্গলে পদে পদে বিপদ। এতো কিছু জেনেও তুমি ওদিকে যাবে? বিস্ময় কাইপার কণ্ঠে।
– হ্যাঁ যাবো। তুমি কি খবর শুনেছো?
– কী খবর?
– আমাদের সম্রাট রুকাডিয়ান ক্ষমতাচ্যুত হয়েছেন। তিনি এখন কোথায় আছেন তা কেউ জানে না।
– না তো, আমি তো সে খবর জানি না। এটা সত্যি নাকি?
– হ্যাঁ, সত্যি।
– এটা নিশ্চয়ই কোকারনদের কাজ?
– তাছাড়া আর কাদের হবে।
– কিন্তু তুমি ওই পরিত্যক্ত বন্দরে গিয়ে কী করবে?
– আসলে আমার মনে দীর্ঘ দিনের এক কৌত‚হল ধামাচাপা দেয়া আছে। আমি জানতে চাই ওই পরিত্যক্ত মহাকাশ বন্দরে কী আছে। কেন ওটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মানুষ কেন ওটাকে এড়িয়ে চলে। সবার কিসের এত ভয়?
– কিন্তু ওখানে যে বিপদ আছে সেটা তুমি সামাল দেবে কিভাবে?
– ভয় পেয়ো না। আমার কাছে অস্ত্র আছে। বলে পকেট থেকে অত্যাধুনিক অ্যাটমিক ব্লাস্টারটা বের করে কাইপাকে দেখালো রুডান।
– এটা তুমি কোথায় পেয়েছো? চোখ কপালে উঠল কাইপার।
– ওই বিধ্বস্ত মহাকাশযানটাতে পেয়েছি। এই ব্লাস্টার দিয়ে এক সাথে দশ থেকে কুড়িটা কারজারা বা মোকার মারা যাবে।
– তা ঠিক আছে কিন্তু তুমি ওখানে গিয়ে কী পাবে বলে আশা করছো?
– ওখানে নাকি রোবট আছে।
– তোমাকে এ কথা কে বলেছে?
– একটা রোবট বলেছে। সে ওই বিধ্বস্ত মহাকাশযানটাতে ছিল। ধ্বংস হয়ে যাবার আগে সে আমাকে এ কথা বলে গেছে। সে তার সেন্ট্রাল মেমোরি ইউনিটটা আমাকে দিয়ে গেছে। আমি তাকে বলেছিলাম এই মেমোরিটা দিয়ে আমি কী করবো? জবাবে সে বলেছে অন্য কোনো রোবটের কপোট্রনে এটা লাগালেই আবার সে বেঁচে উঠবে। তখন আমি জানতে চাইলাম, অন্য রোবট আমি কোথায় পাবো? সে বলল এই মহাকাশ বন্দরের কথা।
– ভারি আজব কথা। সে কী করে জানে যে এখানে রোবট আছে?
– সে বলেছে তার অনেক জ্ঞান। বিশ্ব-ভ্রম্মাÐের সমস্ত জ্ঞান নাকি তার কপোট্রনে জমা আছে। কাইপা, তুমি কখনো সামনাসামনি রোবট দেখেছো?
– নাহ, সিনেমায় দেখেছি।
– ও।
দুজনে হাঁটতে হাঁটতে কথা বলছে। তারা জঙ্গলের কাছাকাছি চলে এসেছে। এখানে চারদিকে ঘিরে একটা বেড়া দেয়া আছে। আর সেখানে লেখা আছে, এর ভেতরে সর্বসাধারণের প্রবেশ নিষেধ, আদেশ ক্রমে- কর্তৃপক্ষ। রুডান তৈরি হয়েই এসেছে। তার হাতে একটি প্ল­ায়ার্স। সে সেটা দিয়ে বেড়ার কিছু অংশ কেটে ফেললো। একজন মানুষ যাওয়ার মতো ফাঁক হতেই সেটা দিয়ে ভেতরে ঢুকে পড়লো রুডান। তার পিছু পিছু ঢুকল কাইপা।
এখানকার জঙ্গল একেবারেই আদিম এবং ঘন। এখানে মানুষের চলাচল নেই। তাই চলাচলের পথও নেই। বড় ছুরি দিয়ে গাছপালা ও লম্বা লম্বা ঘাস কেটে পথ বানিয়ে নিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে ওদের। ছোটখাটো জন্তু-জানোয়ার ওদের পায়ের আওয়াজ পেয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। কাইপা ভয়ে ভয়ে আছে। তার মনে হচ্ছে এই বুঝি ছুটে আসে মোকার বা কারজারারা। সে বার বার এদিকওদিক তাকাচ্ছে।
– কাইপা, ভয় পাচ্ছো নাকি?
– ভয় তো পাবারই কথা। যে কাজ বড়রা করতে সাহস পায় না, সে কাজ আমরা করতে এসেছি, এটা ভয়েরই কথা।
– কোনো-না-কোনো দিন, কেউ-না-কেউ তো এই কাজটা করতই। সেটা না হয় আমিই করলাম।
– তোমার অনেক সাহস রুডান। এত সাহস ভালো না। বেশি সাহসে বিপদ হতে পারে।
– এটা কার কথা?
– আমার বাবা বলেছে।
– ঠিক আছে, তোমার বাবার কথা তার কাছে থাক। চলো আমরা সামনে এগিয়ে যাই।
আরো প্রায় এক ঘণ্টা সেভাবেই পথ চলল ওরা দুজন। অনেকক্ষণ পর গাছপালার আড়াল থেকে মহাকাশ বন্দরের চ‚ড়াটা দেখা গেল।
– ওই যে সেটা। অপদেবতার মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ফিসফিস করে বলল কাইপা।
– স-স-স….। মুখে আঙুল দিয়ে কাইপাকে চুপ করতে বলল রুডান।
– কী হয়েছে? তেমনই ফিসফিস করে জানতে চাইল কাইপা।
– মোকাররা আসছে। ওদের পায়ের আওয়াজ পাচ্ছি। ওরা আমাদের উপস্থিতি টের পেয়ে গেছে। তাড়াতাড়ি কাইপা, এই গাছটাতে উঠে পড়।
রুডানের কথা শেষ হতেই এক লাফে বানরের মতো পাশের গাছটাতে উঠে পড়ল কাইপা। ওরা আবার বানরের মতো লাফাতে ওস্তাদ। রুডানও উঠে বসল গাছের একটি ডালে।
দুটি মোকার গুঁড়ি মেরে এদিকেই এগিয়ে আসছে। অনেকটা হিংস্র নেকড়ের মতো দেখতে মোকাররা। তবে নেকড়ের চেয়েও অনেক বড় তাদের শরীর। আর তাদের গায়ের রং বাদামী।
– আরেকটু হলেই গেছিলাম। মোকাররা প্রায় পৌঁছে গিয়েছিলো আমাদের কাছে। হাঁফ ছেড়ে বলল কাইপা।
ঠিক বলেছো। বলে হাতের অ্যাটমিক ব্লাস্টারটা তুলে লক্ষ্য স্থির করল রুডান।
ততক্ষণে মোকার দুটি গাছের নিচে চলে এসেছে। তারা গাছে ওঠার পাঁয়তারা করছে। মোকাররা চিতা বাঘের মতো। তারা যেকোনো সময় যেকোনো গাছে চড়তে পারে।
অ্যাটমিক ব্লাস্টারের ট্রিগারে চাপ পড়তেই এক চিলতে নীল রশ্মি ছুটে গেল মোকার দুটোর দিকে। সাথে সাথে চার টুকরা হয়ে গেল মোকার দুটি।
গাছ থেকে নেমে এলো ওরা। তারপর আবার শুরু হলো তাদের পথ চলা। এক সময় তারা পরিত্যক্ত মহাকাশ বন্দরের বিশাল ফটকের সামনে চলে এলো। মহাকাশ বন্দরের লোহার গেটে মরিচা পড়ে গেছে। এর ভেতরে বাইরে ঘন ঘাসের জঙ্গল বেড়ে উঠেছে। কোনো কোনো ঘাস এক মানুষ সমান উঁচু।
রুডান মরিচা পড়া লোহার গেটটা ধাক্কা দিলো। ওদের অবাক করে দিয়ে গেটটা খুলে গেল। তবে সেটা খুব শক্তি দিয়ে ধাক্কা দিতে হলো। ভিতরে ঢুকে থমকে দাঁড়িয়ে পড়লো ওরা। ওদের মনে হলো ওরা যেন আর সিরাট্রনে নেই। অন্য কোনো গ্রহে চলে এসেছে।
পকেট থেকে একটি ম্যাপ বের করলো রুডান। এটা সে পেয়েছে তার শিক্ষক ওরি কেরিনের কাছ থেকে। তার পুরনো বই-পত্রের মধ্যে এই কাগজটা ছিল।
– এই যে এটা হলো মহাকাশ বন্দরের অফিস। তার একটু দূরেই এই্ যে এখানে এসে নামত মহাকাশযানগুলো। এখানে ওদের একটি অবজারভেশন টাওয়ারও ছিল। বলে কাইপাকে ম্যাপে আঙুল দিয়ে সব কিছু দেখালো রুডান। তারপর সে তার দিনচশমাটা পরে নিলো। কারণ এদিকটা বেশ অন্ধকার। সাথে সাথে সব কিছু কেমন আলোয় ভরে গেল। রুডান সব কিছু পরিষ্কার দেখতে পেলো।
আরে এটা তো একটা দিনচশমা! এটা তুমি কোথায় পেয়েছো। চিৎকার করে উঠল কাইপা।
– ওই যে ঐ মহাকাশযান থেকে।
রুডান সব কিছু দেখছে কিন্তু কাইপা কিছুই দেখছে না। সে তার পিছু পিছু অন্ধের মতো চলছে। ওরা প্রথম যে ঘরে ঢুকলো সেই ঘরটা ভরা কম্পিউটার। দেয়ালে বিশাল একটা মনিটর। কিন্তু সব কিছুর ওপর পুরো ধুলোর আস্তরণ পড়েছে। অথচ এক সময় এই মহাকাশ বন্দরটা খুবই প্রাণবন্ত ছিল। প্রতিদিন এখানে মহাকাশযান ওঠা-নামা করত। কল্পনায় সেই দৃশ্যটা দেখতে পেল রুডান। সেই ঘরের ভেতর দুটো রোবট দেখতে পেল রুডান। ওরা কত বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে কে জানে। তাদের জয়েন্টে জয়েন্টে মরিচা পড়ে গেছে।
– রুডান, এখানে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই?
– নিশ্চয়ই আছে। কেনো বাইরে ইলেকট্রিসিটি পোল দেখতে পাওনি?
– তাহলে আলো জ্বলছে না কেন?
– নিশ্চয়ই মেইন সুইচটা বন্ধ আছে বা অন্য কোনো কারণে এখানে পাওয়ার নেই। চলো তো দেখি মেইন সুইচটা কোথায় আছে।
ম্যাপের নির্দেশমতো চলে পাঁচ মিনিটের মধ্যে ওরা পাওয়ার কন্ট্রোল রুমে চলে এলো। সেখানে মেইন সুইচটা বন্ধ ছিল। রুডান সুইচটা অন করল। সাথে সাথে মৃদু গুঞ্জন তুলে কয়েকটা মেশিন চালু হলো। বাতিগুলোও জ্বলে উঠল।
– এ তো দারুণ কাজ হলো! বলে উঠল কাইপা।
ঠিক বলেছো। বলে দিনচশমা খুলে পকেটে ঢোকালো রুডান। তারপর সে দেয়ালে দাঁড় করানো সারি সারি আলমারির ডালা খুলে সেগুলো খুঁজতে লাগলো।
তুমি কি খুঁজছো? প্রশ্ন করল কাইপা।
– দেখি কিছু পাওয়া যায় কি না, যা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় হতে পারে।
বেশির ভাগ ড্রয়ারেই কাগজপত্র ঠাসা। কোনো কোনো ড্রয়ারে কিছু যন্ত্রপাতিও দেখতে পেল সে। খুঁজতে খুঁজতে একটা তালাবদ্ধ ড্রয়ার দেখতে পেল সে। আর দেরি না করে তালাটা ভাঙলো সে। ভেতরে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল রুডান। তার চোখ জোড়া ছানাবড়া হয়ে গেল। তাই দেখে কাইপা এগিয়ে এলো।
– কী হয়েছে? খারাপ কিছু আছে এখানে? বলে সে উঁকি দিলো খোলা ড্রয়ারে।
ড্রয়ার ভর্তি চকচকে অ্যাটমিক ব্লাস্টার। বিশেষ এক ধরনের ট্রান্সপারেন্ট পলিথিনে মোড়ানো সেগুলো।
ওয়াও, দারুণ তো। বলে চিৎকার করে উঠল কাইপা।
হুম দারুণ জিনিস। বলে পলিথিন খুলে একটা অ্যাটমিক ব্লাস্টার হাতে নিলো রুডান। তারপর লক্ষ্য স্থির করে ট্রিগার টিপলো। সাথে সাথে সেটা থেকে এক ঝলক মারণরশ্নি ছুটল। তাই দেখে হাসি ফুটে উঠল রুডানের মুখে। মোক্ষম জিনিস। এখনো ভালো আছে। একেবারে নতুনের মতো। রুডানের মুখ থেকে প্রশংসাধ্বনী বেরিয়ে এলো। তারপর সে আবার সেটা পলিথিনের ভেতরে রেখে দিলো। এটা এখানেই থাক। পরে প্রয়োজনের সময় এখান থেকে নেয়া যাবে।
পুরো মহাকাশ বন্দরে ওরা দশটা রোবট দেখতে পেল। তবে সবচেয়ে চমকপ্রদ ছিল যেটা সেটা হলো একটা বাক্স বন্ধ রোবট পেল ওরা। তার গায়ের রঙ ছাই। রুডান ঠিক করল এই রোবটটার কপোট্রনেই সে মেমোরিটা ঢোকাবে। কিন্তু তার আগে রোবটটার ব্যাটারি চার্জ দিতে হবে। ওটা কত দিন আগে চার্জ দেয়া ছিল কে জানে। তারপর ওর প্রতিটি জয়েন্টে লুব্রিকেন্ট দিতে হবে। এত দিনে সেখানে মরচে পড়ে গেছে কি না কে জানে।
পরবর্তী চারটি ঘণ্টা ওরা দুজন অনেকগুলো কাজ করলো। রোবটটাকে মেঝেতে শুইয়ে তার প্রতিটি জয়েন্টে লুব্রিকেন্ট দিলো। তবে সেটা প্যাকেটেরে ভেতরে ছিল বলে তাতে মরচে পড়েনি। আর ব্যাটারি চার্জে দেয়ার ব্যবস্থা করল। এরপর সে কম্পিউটারগুলো অন করার চেষ্টা করল কিন্তু একটা কম্পিউটারও অন করা গেল না। রুডান চেষ্টা করল, তবে তাকে নিরাশ হতে হলো। অন হলো না একটা কম্পিউটারও।
পাঁচ ঘণ্টা পর ব্যাটারিটা রোবটের বুকে স্থাপন করল রুডান। তারপর তার কপোট্রনে মেমোরিটা লাগিয়ে সেটার সুইচ টিপে অন করল সে। সাথে সাথে তার ফটোসেলের চোখ জোড়া জ্বলে উঠল। সবুজ চোখে আলো দেখা গেল। তার বুকের ভেতরে ঘড় ঘড় শব্দ হতে লাগল। হাত-পা, মাথা নড়ে উঠল। সে ঘাড় ঘুরিয়ে রুডানের দিকে তাকালো।
– এই যে ছেলে, তোমাকে বলেছিলাম না আমার মেমোরিটা যে কোনো রোবটের ভেতরে লাগালেই আমি জীবন ফিরে পাবো? কী আমার কথা বিশ্বাস হলো তো?
তোমাকে কথা বলতে দেখে আমার খুব খুশি লাগছে। বলল রুডান।
কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছে। বলল রোবটটা।
– কেন, কেন? অবাক হলো রুডান।
– এই রকম একটি মান্ধাতার আমলের রোবটের শরীরে আমার মেমোরিটা ঢুকিয়েছো তুমি, এই জন্য।
– আমি দুঃখিত। এখানে এর চেয়ে ভালো রোবট আর আমাদের চোখে পড়েনি।
– দেখেছো, আমি ঠিকমতো আমার হাত-পাও নাড়তে পারছি না। এটা কত বছর আগের রোবট জানো তুমি? আজ থেকে পাঁচ বছর আগে এই ধরনের রোবটের খুব কদর ছিল। এগুলো তখন উঁচু মাত্রার রোবটের মর্যাদা পেয়েছিল কিন্তু এখন এই রোবটগুলো আছে জাদুঘরে।
– এ্যাঁ, তাই নাকি?
– হ্যাঁ। বর্তমানে আমাদের বহিরাবরণ মানুষের ত্বকের আদলে করা হয়েছে। তাই আমাদের কাটলে আমরা ব্যথা পাই। আমাদের মানবীয় আবেগ, অনভ‚তি সবই আছে। আমরা দুঃখিত হই, খুশি হই। আমার শরীরটার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে।
– কষ্ট হলেও কিছুই করার নেই। ওই রকম আরেকটি শরীর না পাওয়া পর্যন্ত তোমাকে এটার ভেতরেই থাকতে হবে।
– তা অবশ্যি ঠিক। তাতে আমার সুবিধাই হবে। কেউ আমাকে মারলেও আমার কষ্ট হবে না। বাহ তাহলে তো ভারি মজা! এখন আমি যে কোনো বিপজ্জনক কাজ করতে পারবো। এমনকি আগুনের মধ্যেও ঝাঁপ দিতে পারবো।
– আমার মনে হয় তুমি কথা একটু বেশিই বলো।
– তোমার এই কথাটা ঠিক। আমি অনেক আগে থেকেই কথা বেশি বলি। এই জন্য আমাকে অনেক অসুবিধায় পড়তে হয়। একবার ক্রোনক গ্রহে গিয়েছিলাম। সেখানে বেশি কথা বলার জন্য আমার ভারি বিপদ হয়ে গিয়েছিলো। শোনো, আমাকে পাঠানো হয়েছিল একটি…।
রুডান রোবটটাকে থামিয়ে দিলো। বুঝলো এর সাথে কথা বললে আর কথা শেষ হবে না। সে দিনরাত বকর বকর করতেই থাকবে, করতেই থাকবে।
– আচ্ছা, তোমার সেই গল্প পরে শোনা যাবে। এত সময় হলো কিন্তু তোমার নামটাই জানা হলো না। তোমার নাম কী?
– ওহ হো, দেখো কথা বলতে বলতে নিজের পরিচয় দিতেই ভুলে গিয়েছি। আমার নাম রুটেক। আমি সর্বশেষ জেনারেশনের একটি গণিত বিশারদ রোবট। বর্তমান সময়ে আমার গুরুত্ব অপরিসীম। ট্রানস অ্যাটমিক ফিজিকসের গূঢ় তত্ত¡ আমার জানা আছে।
– শোনো, আপাতত আমাদের কোনো গণিতবিশারদ রোবটের দরকার নেই। তুমি সাধারণ রোবট হয়ে দয়া করে একটু চুপচাপ থাকো, তাহলেই চলবে।
– ঠিক আছে, এই আমি চুপ করলাম। তবে আমার আরেকটি গুণও কিন্তু আছে, আমি মহাকাশযান চালাতে পারি। শুধু পারি না, এ ব্যাপারে আমাকে বিশেষজ্ঞও বলতে পারো। একবার হয়েছে কি, মহাকাশে চলছি…।
কিন্তু এখানে তো তোমাকে আর মহাকাশযান চালাতে হবে না। কারণ এখানে কোনো মহাকাশযানই নেই। বলল রুডান।
– আছে, আছে।
আছে, কোথায়? চমকে গেল রুডান।
এই মহাকাশ বন্দরের গোপন এক স্থানে ছোট ছোট কিছু দ্রæতগামী মহাকাশযান আছে।
– কিন্তু সেগুলো নিশ্চয়ই এখন অকেজো হয়ে গেছে।
– কোনো সমস্যা নেই। আমি আছি না? সব অকেজো মহাকাশযান আমি ঠিক করতে পারবো। আমার কপোট্রনে যে কী পরিমাণ জ্ঞান আছে তা তোমরা কল্পনাও করতে পারবে না। আগেই বলেছি এই বিশ্ব ভ্রহ্মাÐের সকল জ্ঞান আমার কপোট্রনে জমা আছে। আর কী যে সেই জ্ঞান, তা তোমাদের ক্ষুদ্র জ্ঞানে তোমরা বুঝবে না। আমি হলাম বর্তমান সময়ের একটি শ্রেষ্ঠ রোবট। সম্রাট বা রাজাদের কাছে আমাদের অনেক কদর। আমাকে বানানো হয়েছেই তাদের জন্য। টাকা থাকলেও কেউ আমাকে কিনতে পারবে না। আমাকে কিনতে হলে সম্ভ্রান্তের খাতায় নাম লেখাতে হবে। আর তাছাড়া আমার দামও অনেক। আমি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। আমার দাম জানো কত? আমার দাম হলো……।
– তোমার বকবক একটু থামাবে রুটেক? তোমার লেকচার শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেল। আর তোমার দাম পরে শুনবো কারণ আমাদের এই গ্রহে তোমার কোনো দামই নেই। কে কিনবে তোমাকে? কে তোমার জ্ঞানগর্ভ গণিত সমাধান বা পদার্থ বিজ্ঞানের বিভিন্ন সূত্রের কথা শুনতে চাইবে? বলে রুটেককে থামিয়ে দিলো রুডান।
– তুমি তো ঠিক কথাই বলেছো। খুবই চিন্তার কথা, খুবই ভাবনার কথা। তাহলে এখন আমার কী অবস্থা হবে? ভীষণ চিন্তিত মনে হলো রুটেককে।
– তুমি আপাতত আমার কথা শোনো। আমি তোমাকে যা বলি তুমি সেই কথা শোনো। তাতে তোমার ভালোই হবে, খারাপ হবে না। আমি যা বলবো, তাই তোমাকে মানতে হবে।
– ঠিক আছে। আজ থেকে আমি তোমার আজ্ঞাবহ। বলে রুডানকে কুর্র্নিশ করল রুটেক। তাহলে আমার প্রথম কাজ কী?
– তোমার প্রথম কাজ হলো লুকিয়ে থাকা সেই মহাকাশযানগুলো খুঁজে বের করা। তারপর সেগুলো চলার উপযোগী করে তোলা এবং তারপর সেগুলো আমাকে চালানো শেখানো।
– ব্যস, ব্যস আর বলতে হবে না। আমি সব কিছু পরিষ্কার বুঝতে পারছি। তুমি ওই মহাকাশযানে চড়ে ঘুরতে চাও তাই না?
শুধু ঘুরতে না। আমি ওগুলোতে চড়ে মেঞ্চুরিয়ানে যেতে চাই। হেসে বলল রুডান।
– কেন, কেন, মেঞ্চুরিয়ানে কেন?
– সেটা পরে বলবো। এখন চলো মহাকাশযানের কাছে আমাকে নিয়ে চলো।
ঠিক আছে চলো। বলে হেলেদুলে হাঁটতে লাগল রুটেক। তাকে অনুসরণ করতে লাগল রুডান ও কাইপা।

ভ্যারিয়াস ভাইরাস

গোটা পৃথিবী একই আতঙ্কে ভুগছে। চীনের উহান প্রদেশ থেকে ছড়ানো নভেল করোনা ভাইরাসের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। গবেষকরা ধারণা করছেন সাপ ও বাদুড় এ রোগের মূল ভাইরাসবাহী প্রাণি, যার থেকে মানুষে শরীরে এ ভাইরাস বাসা বেঁধেছে। আতঙ্কিত না হয়ে এ অবস্থায় সচেতনতাই আমাদের বেশি প্রয়োজন। এরই মাঝে আজ আমরা জানার চেষ্টা করবো করোনার পূর্বসূরীদের কথা, মানে পূর্বে যে সকল ভাইরাস বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছিল আর নির্মম মৃত্যুর কারণ ছিল, তাদের কথা।
ভাইরাস কথাটা বললে দুই ধরণের ভাইরাসের কথা আমাদের মাথায় আসে। একটা হলো কম্পিউটার ভাইরাস, অন্যটি বায়োলজিক্যাল ভাইরাস। দুই রকমের হলেও দুইটার কাজ আসলে একই টাইপের। সে যাই হোক, আজ আমরা কেবল বায়োলজিক্যাল ভাইরাস নিয়েই জানার চেষ্টা করবো। কম্পিউটার ভাইরাসের বিষয়টি অন্য কোনো সময়ের জন্য তোলা থাকলো।
ভাইরাস নিয়ে কথা বলতে হলে প্রথমে তো এটা কী জিনিস সেটা বুঝতে হবে। জীব তো বিভিন্ন সাইজের হয়। এই যেমন হাতি বা তিমি অতিকায় জীবন। আবার মশা-মাছি ক্ষুদ্রকায় জীব। এভাবে ভাইরাস একটি অতিক্ষুদ্র ও অকোষীয় অনুজীব যাদের খালি চোখে দেখা যায় না। এরা জীবদেহে অর্থাৎ উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়ার দেহে বাস করে এবং এখানেই তাদের বংশবিস্তার ও সকল প্রকার কার্যক্রম অব্যাহত রাখে। এরা মূলত জীবদেহে বিভিন্ন ধরনের রোগবালাই সৃষ্টির জন্য দায়ী।
১৩৩০ থেকে ১৩৫০ সালের মধ্যকার সময়ে প্লেগ রোগে আক্রান্ত হয়ে পৃথিবীর প্রায় ২০ কোটি মানুষ মারা যায়। এটি বø্যাক ডেথ নামে পরিচিত। ধারণা করা হয়, ১৩৩০ সালের দিকে চীন বা মধ্য এশিয়ায় প্রথম মহামারি আকারে প্লেগ ছড়িয়ে পড়ে। এরপর ক্রিমিয়া হয়ে পৌঁছায় ইউরোপে। ১৩৪৮ সালের দিকে ইউরোপে ভয়াবহ আকার ধারণ করে বø্যাক ডেথ। ধারণা করা হয়, ‘বø্যাক র‌্যাট’ নামে এক প্রজাতির ইঁদুরের মাধ্যমে প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া ইউরোপে এসেছিল। সে সময় বাণিজ্যিক জাহাজগুলোতে এ ইঁদুরের প্রচÐ উপদ্রব ছিল। খুব অল্প সময়ের মধ্যেই ইউরোপের কয়েক কোটি মানুষ প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যায়। ইউরোপের তৎকালীন জনসংখ্যার ৩০ থেকে ৬০ শতাংশই সে সময় প্লেগে আক্রান্ত হয়ে মারা যায়। ইউরোপের জনসংখ্যা স্বাভাবিক হতে সময় লাগে প্রায় ১৫০ বছর।
১৯৬৭ সালের জার্মানীর মারবুর্গ আর ফ্রাঙ্কফুর্ট শহরে হঠাৎ এক নতুন ধরণের রোগের প্রাদুর্ভাব ঘটে। ওই বছরই বিজ্ঞানীরা ঐ রোগের ভাইরাস শনাক্ত করে তাকে নাম দেয় মারবুর্গ ভাইরাস এবং উদঘাটন করেন, উগান্ডা থেকে নিয়ে আসা কিছু বানর থেকেই এই রোগটি ছড়িয়েছে। এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীরে সাধারণত হেমোরেজিক জ্বর দেখা যায়। যার ফলে প্রচন্ড জ্বর এবং পুরো শরীর থেকেই রক্তপাত হয়। ২০১৭ সালে সর্বশেষ উগান্ডায় এ রোগের রোগী শনাক্ত করা হয়। রেকর্ড অনুযায়ী ৪২৩ জন শনাক্ত হওয়া রোগীর মধ্যে ৩৮২ জনই এ রোগে মৃত্যুবরণ করে, যা ৯০ শতাংশের বেশি।
মারবুর্গ ভাইরাসের কাছাকাছি বা ক্ষেত্রবিশেষে তারচেয়ে ভয়ঙ্কর ভাইরাস হিসেবে পৃথিবীকে নাড়া দিয়ে গিয়েছিল ইবোলা ভাইরাস। এ ভাইরাসের সাথে কাজের দিক থেকেও মারবুর্গ ভাইরাসের ভালো মিল আছে। ১৯৭৬ সালে মধ্য আফ্রিকার জায়ারেতে এই ভাইরাসের প্রথম দেখা মেলে। বাদুড় থেকে মানুষের শরীরে এ ভাইরাসের সংক্রমণ ঘটে। এই ভাইরাসের সংক্রমণ হতে পারে কোনো সংক্রমিত পশুর রক্ত বা শরীর রস-এর সংস্পর্শ থেকে। মনে করা হয় যে বাদুড় নিজে আক্রান্ত না হয়ে এই রোগ বহন করে ও ছড়ায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানেইজেশনের রিপোর্ট অনুযায়ী ১৯৭৬ থেকে ২০১৩ পর্যন্ত ২৪ বার প্রাদুর্ভাব ঘটে যার ফলে আক্রান্তের ৬৬ শতাংশের বেশি দেড় সহস্রাধিক মানুষের মৃত্যু ঘটে। ডিসেম্বর ২০১৩ থেকে জানুয়ারি ২০১৬ সালের পশ্চিম আফ্রিকায় মহামারী হিসেবে ছড়িয়ে পড়ে এ রোগ, যাতে ১১ হাজারের বেশি মানুষ মারা গেছে। এরপরে ২০১৭, ২০১৮ আর ২০১৯ সালেও এ রোগের প্রাদুর্ভাব ঘটে। ইবোলা ভাইরাসে সংক্রমিত হলে বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যুই অবধারিত। ২০১৯ সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাস্ট্রে প্রথম এর কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক তৈরি করা হয়।
ভ্যারিওলা ভাইরাস থেকে ছড়িয়ে হাজার বছর ধরে কোটি কোটি মানুষের মৃত্যুর কারণ ছিল গুটিবসন্ত বা স্মলপক্স। এটি ছড়িয়েছিল মূলত ইউরোপ থেকে। হাজার বছর ধরে সেখানকার মানুষ ভাগ্যের অন্বেষণে, বাণিজ্যের প্রসার কিংবা উপনিবেশ স্থাপন করতে পৃথিবীর নানা প্রান্তে গেছে। সঙ্গে নিয়ে গেছে এই ভাইরাস। এর সঙ্গে পরিচিত নয় বলে এতে আক্রান্ত হয়ে ইউরোপের তুলনায় বাইরের মানুষই মারা গেছে বেশি। এর সংক্রমণে মানবদেহে প্রথমে এক ধরনের গুটি বের হয় যা পরবর্তী সময়ে তিল বা দাগ, কুড়ি, ফোস্কা, পুঁজবটিকা এবং খোসা বা আবরণ ইত্যাদি পর্যায়ের মাধ্যমে দেহে লক্ষণ প্রকাশ করে। অষ্টাদশ শতাব্দিতে শুধু ইউরোপে প্রতিবছর গুটিবসন্তের কারণে প্রায় ৪ লাখ মানুষ মারা যেত। বেঁচে গেলেও বাকি জীবন কাটাতে হতো পক্সের অভিশাপ নিয়ে। গা-ভর্তি দগদগে ক্ষত নিয়ে। কেউ বা হারাতো দৃষ্টিশক্তি। অনেকে দাবি করেন, যুক্তরাষ্ট্রের ৯০ শতাংশ আদিবাসীই এতে মারা গিয়েছিল। ১৭৯৬ সালে এর টিকা আবিষ্কৃত হয়। তবে টিকা আবিষ্কারের পরও প্রায় ২০০ বছর কোটি মানুষের মৃত্যুর কারণ ছিল এ রোগ। ধারণা করা হয়, বিশ্বজুড়ে সব মিলিয়ে শুধু বিংশ শতাব্দিতেই স্মলপক্সে মারা গেছে অন্তত ৩০ কোটি মানুষ! এখন অবশ্য আধুনিক চিকিৎসার কাছে আর পাত্তা পায় না পক্স। সামান্য ফুসকুড়ি ওঠা ও শরীর ব্যথা ছাড়া আর কিছুই হয় না। ১৯৮০ সালে ওয়ার্ল্ড হেলথ এসেম্বলি পৃথিবীকে গুটিবসন্তমুক্ত ঘোষণা করে।
প্রাণঘাতী ভাইরাস লিস্টের আরেক ভয়ঙ্কর নাম র‌্যাবিস ভাইরাস বা জ্বলাতঙ্ক। র‌্যাবিস ভাইরাসের কারনে সৃষ্ট রোগের নাম র‌্যাবিস। এই ভাইরাস ছড়ায় বিড়াল, বাদুর, কুকুর, বানর এবং বেজির কামড়ের ফলে। বিভিন্ন সময় বিভিন্ন দেশে এই র‌্যাবিস ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বহু লোক মারা গেছে। র‌্যাবিস ভাইরাসের কারণে প্রতি বছর প্রায় ৫৫ হাজার মানুষ মারা যায়। এন্টার্কটিকা ছাড়া সব মহাদেশেই এবং ১৫০টিরও বেশি দেশে এ ভাইরাসের অস্তিত্ব বিদ্যমান। র‌্যাবিস ভাইরাস আছে এমন এলাকাতেই পৃথিবীর ৩০০ কোটির বেশি মানুষের বসবাস। শুধু ২০১৫ সালেই এ রোগে ১৭,৪০০ মানুষ মৃত্যুবরণ করে। তবে র‌্যাবিস ভাইরাসের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এর মৃত্যুহার। রোগের লক্ষণ দেখার পর র‌্যাবিস ভাইরাস এর প্রভাবে মৃত্যুহার প্রায় ১০০%। ২০১৬ সালে এ রোগের লক্ষণ প্রকাশ হওয়ার পরও মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে এমন সৌভাগ্যবান মাত্র ১৪ জন। আর এর কারণ হলো, র‌্যাবিস ভাইরাস সরাসরি মানুষের ব্রেইন এবং স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। তাই রোগের লক্ষণ হিসেবে জ্বলাতঙ্ক কিংবা বিকলাঙ্গ পর্যন্ত হতে দেখা যায়।
অদৃশ্য দানবদের এ লিস্টের আরেক নাম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জার কারণে দেখা দেয় কাপুনী, মাথা ব্যথা ও শুরু হয় শুকনো কফ। এর ফলশ্রæতিতে উচ্চ জ্বর, পেশিতে বাথা, খারাপ লাগা, অস্থির লাগা এগুলো শুরু হয়। প্রায় ৩ দিন ধরে জ্বর থাকে, শ্বসননালীর সমস্যাগুলো প্রায় সপ্তাহব্যাপি থাকে। ব্যক্তি ভেদে ১ থেকে ৩ সপ্তাহ ধরে দুর্বল লাগতে পারে। শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়েরই একই সমস্যা দেখা যায়। তবে শিশুদের ক্ষেত্রে বেশি জ্বর ও বমি থাকতে পারে। প্রায় ১২% শিশুর কানে ব্যথা হয়। ধারণা করা হয় প্রাণঘাতী এই ভাইরাস প্রথম আবিষ্কার হয় ১৯১৮ সালে আমেরিকার কানসাসে। তখন এই ভাইরাসের নাম ছিলো স্প্যানিশ ফ্লু। ১৯১৮ থেকে ১৯২০ সাল সময়ে ইনফ্লুয়েঞ্জাতে বিশ্বব্যাপি প্রায় ৫ কোটি মানুষ মারা যায়। ১৯৫৭ সালে এশিয়ান ইনফ্লুয়েঞ্জায় প্রায় ২০ লাখ আর ১৯৬৮ সালে হংকং ইনফ্লুয়েঞ্জায় প্রায় ১০ লাখ মানুষ মৃত্যুবরণ করে। গ্রিক বিজ্ঞানী হিপোক্রেটিস প্রথম ২৪০০ বছর আগে ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ লিপিবদ্ধ করেন। এখন ইনফ্লুয়েঞ্জা অতটা মারাত্মক না হলেও বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ৫ লাখ মানুষ ইনফ্লুয়েঞ্জার কারণে মারা যায়।
এইচআইভি সংক্রমণে মানবদেহে এইডস রোগের সৃষ্টি হয়। মূলত এইডস কোনো রোগ নয়, এটি রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব জনিত নানা রোগের সমাহার। এইচআইভি ভাইরাস মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়, ফলে নানা সংক্রামক রোগ ও কয়েক রকম ক্যান্সারে আক্রান্ত হয়ে রোগী মৃত্যু মুখে ঢলে পড়ে। এইচআইভি ভাইরাস শরীরে ঢোকার পর অনাক্রম্যতা কমতে কমতে এইডস ঘটাবার মতো অবস্থায় পৌঁছতে অনেক বছর লাগে। তবে শরীরে এই ভাইরাস একবার সংক্রমিত হলে তা কমানো সম্ভব হলেও সম্পূর্ণ দূর করে এখনো সম্ভব নয়, তাই শেষপর্ষন্ত সেই রোগীর এইডস হওয়া বন্ধ করা সম্ভব নয়। এই ভাইরাস ছোঁয়াচে না হলেও বিভিন্ন কারনে এইচআইভি ভাইরাস ছড়াতে পারে। যেমন: অবাধ ও অবৈধ যৌন মিলন, সমকামিতা, এইচআইভি পজিটিভ অন্য করো রক্ত গ্রহণ, একই সিরিঞ্জ বহুজনে ব্যবহার, মাড়ির ক্ষত হতে রক্ত নিঃসৃত লালা ইত্যাদি সহ শিশুকালে এইচআইভি ভাইরাস আক্রান্ত মায়ের মাতৃদুগ্ধ পান করার ফলেও এ ভাইরাস ছড়াতে পারে। ১৯৮১ সালে মার্কিন যুক্তরাস্ট্রে সর্বপ্রথম এ ভাইরাসের অস্তিত্ব নজরে আসে। প্রাণঘাতী এই ভাইরাসে এপর্যন্ত প্রায় সাড়ে ৭.৫ কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং এর কারণে এখনো পর্যন্ত ৩.২ কোটি মানুষ মানুষ মারা গেছে।
এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হবার কারণ হলো ডেঙ্গু ভাইরাস। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। উপসর্গগুলোর মাঝে রয়েছে জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যথা এবং গাত্রচর্মে ফুসকুড়ি। দুই থেকে সাত দিনের মাঝে সাধারণত ডেঙ্গু রোগী আরোগ্য লাভ করে। কিছু কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক রক্তক্ষয়ী রূপ নিতে পারে যাকে ডেঙ্গু রক্তক্ষয়ী জ্বর বলা হয়। গ্রীষ্মপ্রধান দেশগুলোতে এ ভাইরাসের আক্রমণ বেশি দেখা যায়। বিগত ২০ বছরে এ ভাইরাসের সংক্রমণ বেশ বেড়েছে। সা¤প্রতিক সময়ে প্রতি বছর প্রায় ৩৯ কোটি মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছে। গত বছরই আমাদের দেশে ১ লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়, যার মধ্যে মৃত্যু হয় ১৬৪ জনের।
নতুন নতুন ভাইরাস কয়েক বছর পর পর কোথা থেকে আসে? তাছাড়া এই নতুন নতুন ভাইরাসগুলো জন্ম নেয়ই বা কিভাবে? এই প্রশ্নটি আমাদের প্রায় সবার মনেই কিন্তু কোনো না কোনো সময় এসেছে। আমাদের কেউ এর উত্তর খোঁজার চেষ্টা করি, আর কেউবা মনের এই প্রশ্নকে এড়িয়ে চলে যান। এই এড়িয়ে যাওয়া কিন্তু কখনো ভালো না। আমাদের মন আমাদেরকে অনেক ক্ষেত্রেই বিভিন্ন বিষয়ে কৌতুহল তৈরি করে দিয়ে নতুন বিষয় জানার একটা সুযোগ করে দেয়। আমরা এ সুযোগ নিলে আমাদেরই লাভ। সে যাই হোক, কথা বলতে যাচ্ছিলাম নতুন ভাইরাস কিভাবে তৈরি হয় বা মানবদেহে স্থান করে নেয়, তা নিয়ে।
গবেষকরা বলছেন, মানবদেহে পাওয়া অধিকাংশ ভাইরাসের উৎপত্তি আসলে অন্য কোনো প্রাণির দেহে। এরপরে যেসব জায়গায় মানুষের সাথে অন্য প্রাণির সংস্পর্শ ঘটে, তখন এটি মানবদেহে চলে আসে। যেমন মার্স ভাইরাস উট থেকে, সার্স বিড়াল থেকে আর সোয়াইন ফ্লু শুকর থেকে মানবদেহে ছড়িয়েছে। এভাবে মানবদেহে এসে ভাইরাসগুলো শুধু মানুষের ক্ষতি করে তাই নয়, বরং নিজেদের অন্য মানুষের শরীরেও ছড়ানোর মত উপযুক্ত করে গড়ে তোলে। আমেরিকার ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ এর ২০১২ সালের এক রিপোর্টে বলা হয়েছিল, (তখন পর্যন্ত) মানবদেহের জন্য ক্ষতিকর ২১৯ প্রজাতির ভাইরাসের সন্ধান তাদের কাছে আছে, যেগুলো মানবদেহের ক্ষতি করতে পারে। এই লিস্টে প্রতিবছর ৩/৪টি নতুন নাম যুক্ত হচ্ছে। এরকম অন্যান্য প্রাণির শরীরে এই ভাইরাসের পরিমাণ যে কতো, তা কে বলতে পারে?
বন্ধুরা, উপরে এতক্ষণ ধরে লেখাটা পড়ার সময় বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হয়ে লক্ষ কোটি মানুষের মৃত্যুর কথা পড়ছিলে। কি সহজেই না আমি লিখে ফেললাম, আর তুমি পড়ে ফেললে। অথচ প্রতিটি মানুষের জীবনই কতইনা মূল্যবান। আমাদের আত্মীয়স্বজন বা প্রিয় কেউ যখন মারা যায়, তখন এটা আমরা বেশি অনুভব করতে পারি। সা¤প্রতিক সময়ে করোনা ভাইরাস পুরো পৃথিবীকেই যেন একটা কঠিন বাসস্থানে পরিণত করে তুলেছে, যেখানে চীনের উহান শহর থেকে এক অদৃশ্য দানব ছড়িয়ে যাচ্ছে পৃথিবীর প্রান্তে প্রান্তে। আমাদের অজান্তেই আমাদের মতো কারো কারো মাধ্যমেই এ নীরব ঘাতক নিজের জায়গাকে আরো শক্তিশালী করে যাচ্ছে।
এ অবস্থায় আমাদের কী করা উচিত? প্রথম কথা হলো আতঙ্কিত হওয়া যাবে না। কারণ আতঙ্কে মানুষ কখনো কখনো নির্বোধের মত কাজ করে বসে। এরপর আমাদের সচেতন হতে হবে, এ ভাইরাস সম্পর্কে জানতে হবে, ডাক্তার বা গবেষকদের পরামর্শ অনুযায়ী নিজেকে মানিয়ে নিয়ে চলতে হবে। আমাদের সাধ্যমতো অন্যদের সচেতন করতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে এ ধরনের সকল বিপদ থেকে রক্ষা করুন। তোমাদের সুস্বাস্থ্য আর নিরাপত্তার জন্য দোয়া করি, তোমরাও সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।