Home Blog Page 161

কীর্তিমান খেলোয়াড়দের গল্প

যেকোনো অর্জন যেকারো জন্য সত্যি আনন্দের আর অনুপ্রেরণার। হোক সেটি ছোট কিংবা বড় কোনো অর্জন, দেশীয় কিংবা আন্তর্জাতিক। এমন অর্জনের গল্প জেনে আমরাও অনুপ্রাণিত হই। সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন দেশের খোলোয়াড়দের তেমনি কিছু অর্জনের গল্প জানার চেষ্টা করবো। আশা করি ভালো লাগবে।

ক্রিকেটে অস্কার জিতলেন সাকিব
বিশ্বক্রিকেটের আদর্শ আর বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। যিনি একসময়ের দীর্ঘদিনের বিশ্বসেরা অলরাউন্ডার। যদিও তিনি বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞার মধ্যে আছেন তারপরও এই নিষেধাজ্ঞার মধ্যেও তার বিগত সময়ের কীর্তিগুলো ঠিকই তাকে খুঁজে ফিরছে। যার সর্বশেষ উদাহরণ হচ্ছে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ‘সেরা বোলিং স্পেলের’ জন্য অস্কার জয়।

২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসরে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব। বল হাতে দ্বিতীয় ম্যাচেই রেকর্ড গড়েন তিনি। বার্বাডোস ট্রাইডেন্টের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন রেকর্ড ৬ উইকেট। সিপিএলের ইতিহাসে এখনো সেটি সেরা বোলিং স্পেল।

সেদিন জ্যাসন হোল্ডার ও শ্যানন গ্যাব্রিয়েল বার্বাডোজের জাস্টিন গুলেন, ডাভি জ্যাকবস ও ড্যারেন ব্রাভোকে ফেরান ২৫ রানের মধ্যে। এরপর টানা ছয়টি উইকেট তুলে নেন সাকিব। একে একে তিনি ফেরান রস টেলর (১১), ডোয়াইন ব্রাভো (৫), কেভিন ও’ব্রায়েন (৯), নিকোলাস পুরান (০), কেভিন কুপার (০) ও স্যামুয়েল বার্দিকে (১)। কী ভয়ংকর স্পেলই না করেছিলেন সেদিন। তার বোলিং তোপে বার্বাডোজ মাত্র ৫২ রানে অলআউট হয়েছিল। ওই খেলায় ম্যাচসেরা হয়েছিলেন সাকিব।

সাকিবের সেই জাদুকরী স্পেলের জন্য গত ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তাকে ‘সিপিএল অস্কার’ পুরস্কারে ভ‚ষিত করা হয়েছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ভেরিফায়েড পেইজে পুরস্কার ঘোষণার পর সাকিবের সেই বোলিং স্পেলের ভিডিও প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ তাদের ক্রিকেট ইতিহাসের সেরা পারফরমারদের পুরস্কৃৃত করছে। তারা সেটির নাম দিয়েছে ‘সিপিএল অস্কার’।

শচিনের লরিয়াস পুরস্কার অর্জন
ক্রিকেটীয় ক্যারিয়ারে শচিন টেন্ডুলকার অসংখ্যবার পুরস্কার জিতেছেন। তবে তার কাছে সবচেয়ে সেরা পুরস্কার ছিল ২০১১ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা অর্জন। সুদীর্ঘ ক্যারিয়ারের শেষপর্যায়ে এসে ওয়ানডেতে শিরোপার স্বাদ নিয়ে বিদায় নেন ভারতের এই ঈশ্বরখ্যাত ব্যাটসম্যান।

বিশ্বকাপের শিরোপা জিতে শচিনকে তখন কাঁধে উঠিয়ে মাঠ প্রদক্ষিণ করেন বিরাট কোহলি, সুরেশ রায়নার মতো তরুণ ক্রিকেটাররা। আর এ ‘ল্যাপ অব অনারের’ জন্য লরিয়াস পুরস্কার জিতেছেন শচিন টেন্ডুলকার।
গত ১৮ ফেব্রুয়ারি সোমবার জার্মানির বার্লিনে লরিয়াস ট্রফি অনুষ্ঠানে বিগত দুই দশকের ‘সেরা স্পোর্টিং মোমেন্ট’ পুরস্কারটি তুলে দেয়া হয় ভারতের কিংবদন্তি সাবেক এ তারকা ব্যাটসম্যানকে। বিভিন্ন ক্যাটাগরির মধ্যে কেবল এই পুরস্কারটি সাধারণ দর্শকের ভোটে নির্বাচিত করা হয়।

বাবরের সম্রাট হবার গল্প 
ধ্রুপদী ব্যাটসম্যানের আরেক রূপ পাকিস্তানের বাবর আজম। যিনি আধুনিক ক্রিকেটেও ব্যাকরণ মেনে রানের ফোয়ারা ছুটিয়ে যাচ্ছেন। সম্রাট বাবরের মতো তার ব্যাট ঢাল-তলোয়ার হয়ে কচুকাটা করছে বোলারদের। বাবরের ব্যাটিংয়ের এ ধারাবাহিকতা দারূণ প্রভাব ফেলেছে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে।

টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটসম্যান হিসেবে আছেন অনেকদিন ধরে। ওয়ানডেতেও আছেন তালিকার তিন নম্বরে। শুধু টেস্টে ছিলেন পিছিয়ে। এবার সে খরাও কাটালেন বাবর আজম। শীর্ষ তিনে জায়গা না করে নিতে পারলেও পাঁচে চলে এসেছেন পাকিস্তানের এ তারকা ব্যাটসম্যান।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫টি টেস্ট খেলার সুযোগ মিলেছে বাবরের। আর তাতে দুই অর্ধশতকের পাশাপাশি হাঁকিয়েছেন ৪টি শতক। সর্বোচ্চ বাংলাদেশের বিপক্ষে ১৪৩ রান। একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০০ এর অধিক গড় নিয়ে করেছেন ৬১৫ রান। আর তাতে ৮০০ র‌্যাংকিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন এ তারকা।

বর্তমান ক্রিকেটে বিরাট কোহলি একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাটে ৫০-এর অধিক গড়ে রান করেছেন। বাবরের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ৫০-এর অধিক গড়ে রান থাকলেও টেস্টে ছিলেন ব্যাপক পিছিয়ে। তবে ধারাবাহিক ব্যাটিংয়ের ফলে টেস্টেও এখন গড় উঠে এসেছে ৪৫-এ। দুর্দান্ত এ ফর্ম বজায় রাখলে হয়তো অচিরেই কোহলিকে স্পর্শ করতে পারবেন বাবর আজম।

তবে একদিক দিয়ে বাবর আজম সবার ওপরে। প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাটে ৮০০ রেটিং পয়েন্ট অর্জন করেছেন। সেখানে কোহলি টেস্ট ও ওয়ানডেতে ৮০০ এর অধিক রেটিং পয়েন্ট পেলেও টি-টোয়েন্টিতে তা ৬৭৩ পয়েন্ট।

নতুন ইতিহাসের পাতায় মেসি
নতুন করে ইতিহাস রচনা করলেন লিওনেল মেসি। প্রথম ফুটবলার হিসেবে মর্যাদাপূর্ণ লরিয়াস পুরস্কার নিজের করে নিলেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর।

বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার দেওয়ার প্রচলন প্রায় ২০ বছর আগে থেকে। তবে একবারও এ পুরস্কার জেতেনি কোনো ফুটবলার। শেষ ছয় বছর ধরে সে ধারা ভাঙার চেষ্টা করছিলেন মেসি। পাঁচবারের চেষ্টায়ও মেলেনি মর্যাদাপূর্ণ পুরস্কারটি। তবে এবার আর হাতছাড়া করতে পারেনি মেসিকে। ঠিকই জিতে নিলেন লরিয়াস ট্রফি। তবে ভাগ বসিয়েছেন ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিলটন।

গত ১৮ ফেব্রুয়ারি সোমবার রাতে জার্মানির বার্লিনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারই প্রথম যৌথভাবে নির্বাচিত হলো বর্ষসেরা ক্রীড়াবিদ। মেসি ও হ্যামিলটন দুজনই সমানসংখ্যক ভোট পেয়ে ‘বেস্ট স্পোর্টসম্যান অব দ্য ইয়ার’ হন। এ বছর তারা পিছনে ফেলেন টেনিস তারকা রাফায়েল নাদাল, ম্যারাথনার এলিদু কিপচোগে ও কিংবদন্তি গলফার টাইগার উডসকে।

গত বছর লরিয়াস পুরস্কার জিতেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। তার উত্তরসূরি ৩২ বছরের মেসিকে এবার নিজের হাতে পুরস্কার তুলে দিতে পারেননি জোকোভিচ। কারণ ছুটিতে থাকায় অনুষ্ঠানে হাজির হননি লিওনেল মেসি।

খেলোয়াড়ি জীবনে সম্ভব সব পুরস্কার জিতেছেন ৩২ বছরের আর্জেন্টাইন তারকা মেসি। গত বছর পিচিচি ট্রফি জয়ের পাশাপাশি জিতেন ইউরোপিয়ান গোল্ডেন শ্যু। বছরের শেষে এসে রেকর্ড ষষ্ঠবারের মতো জিতে নেন ব্যালন ডি’অর পুরস্কারও। তবুও একটি আক্ষেপ থাকবে এ ফুটবলারের। কারণ জেতা হয়নি আর্জেন্টিনার হয়ে মেজর কোনো শিরোপা। ক্যারিয়ারে প্রায় সব পাওয়া এ ফুটবলার বিশ্বকাপ জিতলে পূর্ণতার সুখ নিয়ে থামতে পারবেন ফুটবল থেকে।

মার্চ : আমাদের শৃঙ্খল মুক্তির সূচনা মাস

ছোট্ট বন্ধুরা। এখন মার্চ মাস। আমাদের স্বাধীনতাযুদ্ধের বিজয় সংগ্রামের সূচনা মাস। আর ২৬ মার্চ আমাদের স্বাধীনতা ও জাতীয় দিবস। এই মাস আমাদের অহঙ্কার, গৌরব ও শৃঙ্খল মুক্তির মাস। ২২ জানুয়ারি ১৯৭২ তারিখে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করার ঘোষণা দেয়া হয় এবং সরকারিভাবে দিনটিতে ছুটি ঘোষণা করা হয়। ১৯৭১ সালের ২৬ মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে বাংলাদেশের জনসাধারণের উদ্দেশে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের ডাক আসে।
২৬ মার্চ। নতুন ইতিহাসের দিন। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন। ১৯৭১ সালের এদিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। ইতিহাসের পৃষ্ঠা রক্তে রাঙিয়ে, আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করে একাত্তরের এই দিনে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষ, দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন তার চ‚ড়ান্ত পরিণতি। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার সেই গৌরব ও অহঙ্কারের মাস মার্চ।
ভয়াল ‘কালরাত্রি’র পোড়া কাঠ, লাশ আর জননীর কান্না নিয়ে রক্তে রাঙা নতুন সূর্য উঠেছিল ১৯৭১ সালের ২৬ মার্চ। সারি সারি স্বজনের লাশ। আকাশে কুÐলী পাকিয়ে উঠছে ধোঁয়া। জ্বলে উঠল মুক্তিকামী মানুষের চোখ, গড়ল প্রতিরোধ। মৃত্যুভয় তুচ্ছ করে ‘জয় বাংলা’ ¯েøøাগান তুলে ট্যাঙ্কের সামনে এগিয়ে দিলো সাহসী বুক। আজ থেকে ৪৯ বছর আগের ঠিক এমনি এক ভোররাতে পাক বাহিনীর গণহত্যার বিরুদ্ধে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর নেতৃত্বে জীবনপণ সশস্ত্র লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালি। ঘোরতর ওই অমানিশা ভেদ করেই দেশের আকাশে উদিত হয় স্বাধীনতার চিরভাস্বর সূর্য। বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই শুরু হয়েছিল একাত্তরের আজকের এই দিনে।
১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে বাংলার মানুষের ভোটে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করতে থাকে। তৎকালীন পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনার আড়ালে সামরিক অভিযানের প্রস্তুতি নিতে শুরু করে পাকিস্তানের সামরিক জান্তা। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও পাকিস্তানি শাসকগোষ্ঠীর ক্ষমতা হস্তান্তরে অনীহার কারণে বাংলার মুক্তকামী মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। এমনই এক প্রেক্ষাপটে ১৯৭১ সালের ২৫ মার্চ তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার গভীর রাতে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) নিরীহ জনগণের ওপর হামলা চালায়। ঢাকার বিভিন্ন স্থানে গোলাবর্ষণ হয়, অনেক স্থানে নারীদের ওপর পাশবিক নির্যাতন চালানো হয় এবং অনেক স্থানে পরিকল্পিতভাবে হত্যাকাÐ চালানো হয়। এমতাবস্থায় বাঙালিদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা সৃষ্টি হয় এবং অনেক স্থানেই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা না করেই অনেকে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। পরবর্তীতে আনুষ্ঠানিক ঘোষণা পাবার পর সর্বস্তরের বাঙালি জনতা পশ্চিম পাকিস্তানি জান্তার বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান স্বাধীন করে বাংলাদেশের অভ্যুদয় ঘটায়।
অপারেশন সার্চলাইট ১৯৭১ সালে ২৫ মার্চ থেকে শুরু হওয়া পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পরিকল্পিত গণহত্যা, যার মধ্যমে তারা ১৯৭১ এর মার্চ ও এর পূর্ববর্তী সময়ে সংঘটিত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে চেয়েছিল। এই গণহত্যা ছিল পশ্চিম পাকিস্তানি শাসকদের আদেশে পরিচালিত, যা ১৯৭০ এর নভেম্বরে সংঘটিত অপারেশন ব্লিটজ-এর পরবর্তী অনুষঙ্গ। অপারেশনটির আসল উদ্দেশ্য ছিল ২৬ মার্চ এর মধ্যে সব বড় বড় শহর দখল করে নেয়া এবং রাজনৈতিক ও সামরিক বিরোধীদের এক মাসের ভেতর নিশ্চিহ্ন করে দেয়া।
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্য রাতে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেফতার হন। কথিত আছে, গ্রেপ্তার হবার একটু আগে ২৫ মার্চ রাত ১২টার পর (অর্থাৎ, ২৬ মার্চের প্রথম প্রহরে) তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেন যা চট্টগ্রামে অবস্থিত তৎকালীন ইপিআর এর ট্রান্সমিটারে করে প্রচার করার জন্য পাঠানো হয়।
ঘোষণাটি : এটাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের মানুষকে আহŸান জানাই, আপনারা যেখানেই থাকুন, আপনাদের সর্বস্ব দিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান। বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটিকে উৎখাত করা এবং চ‚ড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত থাকুক।
২৬ মার্চ বেলাল মোহাম্মদ, আবুল কাসেমসহ চট্টগ্রাম বেতার কেন্দ্রের কয়েকজন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা এম এ হান্নান প্রথম শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাপত্রটি মাইকিং করে প্রচার করেন। পরে ২৬ মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর বাঙালি অফিসার মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করে শোনান।
ঘোষণাপত্রটি : ‘আমি, মেজর জিয়া, বাংলাদেশ লিবারেশন আর্মির প্রাদেশিক কমান্ডার-ইন-চিফ, শেখ মুজিবর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি।
আমি আরো ঘোষণা করছি যে, আমরা শেখ মুজিবুর রহমানের অধীনে একটি সার্বভৌম ও আইনসিদ্ধ সরকার গঠন করেছি যা আইন ও সংবিধান অনুযায়ী কর্মকাÐ চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের সরকার জোটনিরপেক্ষ নীতি মেনে চলতে বদ্ধপরিকর। এ রাষ্ট্র সকল জাতির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এবং বিশ্বশান্তির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে। আমি সকল দেশের সরকারকে তাদের নিজ নিজ দেশে বাংলাদেশের নৃশংস গণহত্যার বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহŸান জানাচ্ছি।
শেখ মুজিবর রহমানের সরকার একটি সার্বভৌম ও আইনসম্মত সরকার এবং বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রের স্বীকৃতি পাবার দাবিদার।’
১৯৭১ সালে ২৭ মার্চের এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মাটিতে রক্তক্ষয়ী স্বাধীনতাযুদ্ধের সূচনা ঘটে যা নয় মাস স্থায়ী হয়। যে যুদ্ধে আমরা বাঙালিরা বিজয় অর্জন করি। বিশ্বের বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।

গুপ্তধন (পর্ব ৯)

(গত সংখ্যার পর)

নয়

কোচিংয়ে এসে একদম মন বসাতে পারছিলো না কুসুম। স্বর্ণমুদ্রাগুলো অরক্ষিত পড়ে আছে ওয়ার্ড্রবের ভেতরে। এষাকে বলে এসেছে কিন্তু সবাই তো ছোট ছোট। অনেকগুলো বিষয়ে আলোচনা করা দরকার। চারজন একসাথে বসার সুযোগই মিলছে না। কেমিস্ট্রি স্যার ইকুয়েশন বোঝাতে গিয়ে সোনার সংকেত বললেন। অঁ-অ্যাটোমিক নাম্বার ৭৯। অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন করে বসল কুসুম।
Ñ স্যার, একটা স্বর্ণমুদ্রার মূল্য কত?
অন্যরা হো হো করে হেসে উঠল। চশমার ওপর দিয়ে তাকালেন স্যার।
Ñ একটা প্রাচীন স্বর্ণমুদ্রার দুই রকম মূল্য রয়েছে। প্রথমত তার ওজনের স্বর্ণের বাজারমূল্য। দ্বিতীয়ত তার ঐতিহাসিক মূল্য। সাধারণত কোনো জিনিসের ঐতিহাসিক মূল্য এর মূল মূল্য থেকে অনেক বেশি হয়। যেমন কিছুদিন পূর্বে আমেরিকায় মুদ্রাব্যবস্থা চালুর শুরুর দিকে, মানে ১৭৯৩ সালের দিকের একটা ১ পয়সা পাওয়া যায়। এর মূল্য ওঠে ৩ লাখ ডলার বা আড়াই কোটি টাকা । ৪ ডলারের একটা স্বর্ণমুদ্রার দাম ওঠে ৭ লাখ ডলার। ভাবতে পারো কত টাকা?
কুসুম সত্যিই আর কিছু ভাবতে পারছিলো না। কারণ গভীর রাতে ব্যাগ খুলে ও একটা মুদ্রা নেড়েচেড়ে দেখেছে । স¤্রাট আওরঙ্গজেবের আমলে তৈরি। ১৬৭০ সালে। তার মানে স¤্রাট বাহাদুর শাহ জাফরও এই মুদ্রা তৈরি করেননি। এগুলো মুঘল রাজ পরিবারের গচ্ছিত সম্পদ।
কোচিং থেকে বের হয়ে এলো কুসুম। স¤্রাট আওরঙ্গজেবকে বাদশাহ আলমগীর নামেও অভিহিত করা হয় । মুঘল স¤্রাটদের মধ্যে সবচেয়ে বড় শাসক, ন্যায়পরায়ণ শাসক ছিলেন তিনি। তার শাসনামলে মুঘল স¤্রাজ্য ভারতবর্ষে সবচেয়ে বেশি বিস্তৃৃতি লাভ করেছিল, অথচ তিনি রাজ তহবিল থেকে কোনো ভাতা নিতেন না। নিজের হাতে কুরআন কপি করে বাজারে বিক্রি করে সামান্য উপার্জনে জীবন কাটাতেন।
ইন্টারনেটে সার্চ দিয়ে এসব জেনেছে গতকাল কুসুম ।
সাইকেল নিয়ে ধীরগতিতে চলছে ও। মার সাথে দেখা করতে আজ কেন যেন খুব ইচ্ছে করছে। হঠাৎ দেখল ইউসুফপুর চারঘাটের পাকা সড়ক ধরে দুরন্ত বেগে ছুটে আসছে এষা। পরনে জিন্স, মাথায় স্কার্ফ, পায়ে স্কেটিং সু। রাস্তার লোকজনকে মুগ্ধ হবারও সুযোগ দিচ্ছে না। কুসুমের কাছাকাছি এসে শাঁ করে সাইকেলের চারদিকে একটা চক্কর দিয়ে থেমে গেল।
Ñ বাব্বাহ! এই না হলে আমার বোন! কুসুম আপুর মুগ্ধ দৃষ্টির সামনে লজ্জায় ¤্রয়িমাণ হলো এষা ।
একটা অনির্ধারিত মিটিংয়ের সুযোগ পাওয়া গেল সামান্য এগোতেই। বড়সর একটা দীঘি আছে এই এলাকায়। বাঁধানো ঘাট, বসার জায়গা। দীঘির চারদিকে সারি সারি নারকেল আর খেজুরগাছ। এককালে কোনো এক জমিদারের বাড়ি ছিলো এটা। দীঘির পানি টলটলে। প্রতিদিন প্রচুর লোক গোসল করে এখানে এসে।
Ñ কী ব্যাপার! রাজ্য অরক্ষিত রেখে সেনাপতিরা নৌবিহারে কেন? বলল কুসুম।
Ñ রাজ্যের স্থিতি আর বিস্তৃতি নিয়ে রানী মায়ের সাথে জরুরি পরামর্শ আছে যে, ইফতু দাঁড়িয়ে কুর্নিশের ভঙ্গি করলে হেসে ফেললো সবাই ।
Ñ উহ! কত কথা যে জমা হয়ে আছে। সাজিদ শুরু করলো। রাতে আমরা গুনেছি। প্রতিটি ব্যাগে ১০০০ করে মুদ্রা আছে।
Ñ মুদ্রা না বলে কয়েন বললেই তো হয়। শুধরে দিলো এষা। মোবাইল গেইমে কয়েন শব্দটার বেশ ব্যবহার আছে। কেউ শুনে ফেললে ভাববে আমরা গেইম নিয়ে কথা বলছি।
Ñ রাইট! বলল ইফতু। যতটুকু ধারণা করি, কালো বক্সটায় ৫০ টা রুপার রেকাবি আছে। মানে ৫০ হাজার স্বর্ণমুদ্রা আছে সেখানে। আমরা আনতে পেরেছি মাত্র চার হাজার। বলল কুসুম। এখন আমাদের পলিসি কী হওয়া উচিত?
Ñ যা এনেছি তাই তো ব্যয় করে শেষ করতে পারবো না। নতুন করে আরো মুদ্রা এনে ঝুঁঁকি বাড়িয়ে লাভ কী?
Ñ প্রশ্নই আসে না, বলল ইফতু। অলরেডি জায়গাটা মৃণাল বাহিনীর নজরে পড়ে গেছে। যা করার দ্রæত করতে হবে ।
Ñ আচ্ছা আপু, যা এনেছি তার আনুমানিক মূল্য কত হবে? জানতে চাইলো সাজিদ।
ব্যাগ থেকে ক্যালকুলেটর বের করতে করতে কুসুম বলল, আজকের বাজারদর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ৫৫ হাজার ৬৯৬ টাকা। আমরা বিক্রি করতে গেলে হয়ত ৫০ হাজারের বেশি পাবো না। সেক্ষেত্রে চার হাজার কয়েনের দাম হবে ২০ কোটি টাকা। অবশ্য ঐতিহাসিক মূল্য হিসাব করতে গেলে এই ক্যালকুলেটরে জায়গা হবে না।
Ñ আর ৫০ হাজারের দাম?
Ñ দুইশত পঞ্চাশ কোটি টাকা! নির্বিকার ভঙ্গিতে বলল ইফতু।
Ñ দুইশত পঞ্চাশ কোটি! বিস্ময়ে হাঁ হয়ে গেল সাজিদের মুখ। এখান থেকে ২৫০০ টাকাও যদি খরচ করে কিছু কিনি, বড়রা বলবে টাকা কে দিয়েছে? কোথায় পেলে এত টাকা? তাহলে এই অর্থের কী মূল্য আছে আমাদের কাছে?
Ñ তার মানে বড় কাউকে জানাতে হবে। বড় কারো হেল্প ছাড়া এই কয়েন বিক্রয় করতে পারব না আমরা। কুসুম আপুর কথা শেষ হলে নড়েচড়ে বসল ইফতু।
Ñ আমার মনে হয় আজকের বোর্ড মিটিংয়ে সব কথা আলোচনা করে শেষ করতে পারবো না। তবে যে বিষয়গুলো সামনে এসে দাঁড়াচ্ছে তা হলোÑ
এক. কয়েনগুলো দ্রæত ওই গুহা থেকে বের করে আনতে হবে।
দুই. কয়েনগুলো কোথায় রাখবো, সেরকম একটা নিরাপদ গোপন জায়গা রেডি করতে হবে ।
তিন. দিলরুবাদের ফোন করে বলে দিতে হবে যেন কোনোভাবেই মৃণাল সেনকে কো-অপারেট না করে। বললেন কুসুম আপু।
Ñ অলরেডি বলে দিয়েছি, কিন্তু মৃণাল সেন নাকি প্রতিদিনই ফোন করে বাসার ঠিকানা চাচ্ছে । আব্বুকেও ডিস্টার্ব করে কি না ফোন করে জানতে হবে আজ ।
চার. পরীক্ষামূলকভাবে দু’চারটা কয়েন বিক্রি করে দেখতে হবে উপযুক্ত মূল্য পাওয়া যায় কি না।
Ñ তবে তার আগে জানতে হবে এই ধরনের খুঁজে পাওয়া সম্পদে আমাদের কোনো অধিকার আছে কি না। মানে আমাদের জন্য এটা হালাল কি না। বলল সাজিদ।
Ñ বাহ! বেশ মাথা খুলেছে তো সাজিদ তোমার। খুব ভালো লাগলো এই পয়েন্টটা। যাও তোমাকে গোল্ডেন এ প্ল­াস দিয়ে দিলাম। হেসে ফেললো সবাই
Ñ একদম ঠিক কথা বলেছো, কুসুম আপু বলল। যাই করি তাই করি হারাম কোনো কিছুতে ঢোকা যাবে না ।
Ñ দেশের আইনে কী বলা আছে তাও জানতে হবে। বলল ইফতু।
Ñ তাহলেই হয়েছে। এই সম্পদের খোঁজ পেলে সরকার কাউকে এক পয়সাও দেবে না, বলল এষা। বড়দের মধ্যে কাকে জানালে ভালো হয় সেটা ঠিক করতে হবে।
Ñ বাবাকে আবার বলো না, বলল সাজিদ। সব টাকা দিয়ে হয় বাদাম না হয় শুকনা মরিচ কিনবে।
আবার হাসলো সবাই। পকেট থেকে কিটক্যাট বের করে দিলো ইফতু সবাইকে।
Ñ আমার বড়লোক ভাইয়া! বললেন কুসুম আপু।
Ñ কে নয় বড়লোক? সাজিদের হাইট মাপতে মাপতে বলল ইফতু।

শপিংমলে ঢুকে একগাদা কেনাকাটা করল মৃণাল সেন।
Ñ ওস্তাদ, অনেক টাকা নেমে গেল না?
Ñ আরেহ, এটাতো ইনভেস্টমেন্ট। বিনিয়োগ। সময় হলে কোটি গুণ আদায় করে নেয়া যাবে।
টেলিফোনে একবারই কথা হয়েছে মিসেস বাহাদুরের সাথে। বাসার ঠিকানা কোনোভাবেই দিতে রাজি হননি। পরে আর ফোন ধরেননি। বিভিন্ন নাম্বার থেকে বেশ কয়েকবার ট্রাই করা হয়েছে। শেষমেশ জিপিআরএস ব্যবহার করে বাসায় চলে এসেছে মৃণাল সেন আর তার এক চ্যালা ।

নিদারুণ অর্থকষ্ট আর অনিশ্চয়তার মধ্যে আগামী দিনগুলো কিভাবে পার হবে এই নিয়ে কথা বলতে বলতে মা মেয়ে রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিলো, অকস্মাৎ দরজায় নক। পিপহোল না থাকায়, না খুলে বোঝার উপায় নেই কে এসেছে। দরজা খুলেই চমকে গেল দিলরুবা। মুখের ওপর দরজা লাগিয়ে দেয়া যায় কিন্তু তাতে লাভ কী? লোকটা বড় ভয়ঙ্কর। ঠিকানা না জেনেও যে বাসায় চলে আসতে পারে, তার পক্ষে দরজার বাইরে দাঁড়িয়েও যেকোনো কিছু করা সম্ভব।
Ñ আমাকে ভেতরে ঢুকতে বলবে না মা?
দিলরুবার জবাবের জন্য অপেক্ষা করলো না লোকটা। অনেকটা ঠেলেঠুলে ঢুকে পড়লো ঘরে।
Ñ আমার আরো আগেই আসা উচিত ছিল ভাবী, বলতে বলতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, খাবার-দাবার আর পোশাক-আশাকের অনেকগুলো পলিব্যাগ টেবিলের ওপর রাখলো মৃণাল সেন।
Ñ আহারে! কি ভালো মানুষ!
Ñ ভালো মানুষটারে তাহলে জেলে ভরলেন কেন? চোখে চোখ রেখে প্রশ্ন করল দিলরুবা।
Ñ এসব কী বলছ মা! আমি কেন তাকে ধরিয়ে দেবো। আমার কী লাভ? বরং সে আর আমি দু’জন একসাথে কাজ করতে পারলে বিশাল কিছু অর্জন করা সম্ভব হতো। তা তোমার বাবার মানিব্যাগটা তো তোমার হাতে এসে পৌঁছেছে। তাই না?
দিলরুবার মায়ের এইসব গুপ্তধন ফুপ্তধন নিয়ে কোনো মাথাব্যথা নেই বরং স্বামী ভেতরে থাকার পরও তাদের এই দুর্দিনে যে কেউ একজন তাদের সাথে দেখা করতে এসেছে সেটাই অনেক বড় কিছু মনে হচ্ছে।
Ñ দেখা মা, মানিব্যাগটা বের করে দেখা।
অনিচ্ছাসত্তে¡ও মানিব্যাগটা নিয়ে আসলো দিলরুবা। বাঘের মতন থাবা দিয়ে মানিব্যাগটা হাতে নিল মৃণাল সেন। তন্নতন্ন করে খুঁজলো পুরোটা ব্যাগ। সব আছে, কেবল সিলমোহরের ফরমানটা নেই।
Ñ আরো তো একটা কাগজ ছিল, বলল মৃণাল সেন।
Ñ কী কাগজ ?
Ñ তুমি জানো না বুঝি? গুপ্তধনের আনলক ডকুমেন্ট। যেটা পাওয়ার জন্য গত এক বছর ধরে তোমার বাবার পেছনে লেগে আছি আমি। তোমার কাছে নেই আর অন্য কোনো কাগজ? বুঝেশুনে বলছো তো?
Ñ জি আঙ্কেল। অত্যন্ত নির্বিকার ভঙ্গিতে বলল দিলরুবা। ওদের সামনেই ইফতুর বাবাকে ফোন দিলো মৃণাল সেন।
Ñ হ্যালো ভাইজান, কেমন আছেন? আপনার ছেলে তো একটা সোনার ছেলে। কী নাম যেন ওর? জি জি, ইফতেখার আহমেদ। লক্ষ-কোটিতেও মেলে না এমন সন্তান। কতগুলো টাকা আর কী দরকারি কাগজপত্র! কেমন আমানতদারির সাথে ছেলেটা পই পই করে সব বুঝিয়ে দিয়ে গেল বাসায়। আমি ওর সাথে একটু দেখা করতে চাই। ছোট্ট একটা উপহার দিতে চাই। প্লি­জ, না করবেন না ভাইজান। আপনার বাসার অ্যাড্রেসটা কী যেন? কী? ঢাকায় নেই? নানাবাড়ি? চারঘাট? আচ্ছা আচ্ছা আমি লিখে নিচ্ছি।
চৌধুরীবাড়ি
ইউসুফপুর
চারঘাট, রাজশাহী।
থ্যাংক ইউ ভাইজান। ঘটনার আকস্মিকতায় হকচকিত হয়ে গেল দিলরুবা। ওর মাও বুঝলো কতটা ভয়ঙ্কর এই লোক। যাওয়ার সময় অত্যন্ত মোলায়েম স্বরে হুমকি দিয়ে গেল লোকটা। তোমার কথা যদি ঠিক না থাকে মামণি, সবাইকে কিন্তু তার জন্য অনেক মূল্য দিতে হবে।
চলবে…

একাত্তরের আঙিনা

স্রোতহীন শ্যাওলা ভাসা ছোট্ট নদীটি এঁকেবেঁকে চলেগেছে সবুজ শ্যামল গ্রামটির পাশ দিয়ে। নদীর দু’পাড়েই গড়ে উঠছে অসংখ্য দরিদ্র জনবসতি। সুবিধাবঞ্চিত এই বিরাট জনগোষ্ঠীর নদী পারাপারের জন্য কোনো পুল বা ব্রিজ নেই। তাই নৌকাই তাদের প্রধান বাহন। নদীর তীরে গড়ে উঠেছে অসংখ্য খেয়াঘাট। শান্ত শীতল এই নদীর বুকে সারাদিন খেয়া পার শেষে নৌকাখানি ঘাটে ভেড়ালো গোপাল। তখন প্রায় সন্ধ্যা, পশ্চিমের লাল আকাশ অবিশ্রান্ত-ক্লান্ত সূর্যটাকে গিলে ফেলার অপেক্ষায়। গোপালের বয়স ১৪ বছর। তার পিতা খগেন মাঝি। গত বছর এই নদীতেই সাপের কামড়ে মারা যায়। তাই সংসারের হাল এখন তার কাঁধে এসে পড়েছে। সারাদিন খেয়া পার করে যা রোজগার হয়, তা দিয়ে তাদের মা-ছেলের সংসার চলে। খেয়াঘাটে নৌকাটা বেঁধে বৈঠা নিয়ে যখনি ওপরে উঠবে, তখনই নদীর পানিতে নুয়ে পড়া কলমিলতার ডালের নিচে নজর পড়ল তার। দেখল মস্ত বড় গাছের মতো কী যেন একটা ভাসছে। সন্ধ্যায় ভালো দেখা যাচ্ছিল না। সে আবার নৌকায় উঠল, নৌকা বেয়ে পাশে গিয়ে দেখল, এ যে মানুষ ভাসছে। মানুষের লাশ! দেখেই শিউরে উঠল সে। ভয় পেয়ে চিৎকার করে উঠল সে। তার বুঝতে বাকি রইল না। সারা দেশে যুদ্ধ চলছে, তাদের শহরেও প্রতিদিন যুদ্ধ হচ্ছে। খেয়াপার হওয়া মানুষগুলোর কাছ থেকে প্রতিদিন যুদ্ধের গল্প শোনে সে। কিন্তু তাদের এই গ্রামটি শহর থেকে অনেক দূরে, যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় এখানে মিলিটারি আসেনি। তবে রাজাকাররা আছে খুব দাপটের সাথে। এ গ্রামের তোরাব মাতব্বর রাজাকারদের সরদার। মিলিটারিদের সাথে তার দহরমহরম সম্পর্ক। তার চিৎকার শুনে ঘাটের পাশেই চাঁচের বেড়া ও গোলপাতার ছাউনির মসজিদ থেকে আওয়াজ এলো।
– কী হলো গোপাল? সাপ দেখেছো নাকি?
– না চাচা। লাশ।
বলতে বলতে প্রায় হাঁপিয়ে উঠল গোপাল।
দ্রুত পায়ে ছুটে এলো রহমত মুন্সি। সে এই মসজিদের ইমাম। বড়ই পরোপকারী আর দয়ালু মানুষ। পাশে এসেই দেখল তরতাজা যুবকের লাশ। উত্তর পাড়ার এছাক মোল্লার ছেলে শহীদুল। মুহূর্তেই নদীর ঘাটে অর্ধশত লোক জড়ো হলো। বড় গোঁফওয়ালা খালেক ব্যাপারী এগিয়ে এসে সবাইকে হুঁশিয়ার করে বলল–
এ শালা কাফের। সে মুক্তিবাহিনীতে যোগ দিয়েছে। তাই তোরাব মাতব্বরের বাহিনী একে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। খবদ্দার ওর লাশ কেউ ছোঁবা না। মাতব্বরের হুকুম।
একথা শুনে ভয়ে সবাই চুপসে গেল, যার যার মতো বাড়ির পথ ধরল। অনেকেই ভয়ে গ্রাম ছাড়তে শুরু করলো। রহমত মুন্সি তাকিয়ে দেখল তার পাশে গফুর মাঝি, কাশেম শেখ আর গোপাল ছাড়া আর কেউ নেই। স্তব্ধ আর আতঙ্কে তখন খেয়াঘাট।
কারো মুখে কোনো কথা সরে না। চারিদিকে একটু আঁধার নেমে এলে, এই চারজন ধরে লাশটি কাশেম শেখের কলাবাগানের ভেতর নিয়ে এলো। গোপালও ধরেছিল লাশের বাম পা। মুন্সি কাশেমকে বললÑ তুমি কাফনের কাপড় আনো। আর গফুরকে বলল তুমি কবর খোঁড়ো। আর আমি দেখি তার বাড়িতে সংবাদ দেওয়া যায় কিনা। গোপাল ভাবল তাহলে বাঁশ কাটবে কে? সে দ্রুত বাড়ি চলে গেল। তার মাকে সাথে নিয়ে হারিকেনের ঝাপসা আলোয় মশার কামড় উপেক্ষা করে বাঁশ কাটতে লাগলো। এর আগে কোনো দিন সে বাঁশ কাটেনি। গা দিয়ে শিশিরের টোপের মতো ঘাম ঝরছিল। পেছন থেকে কে যেন লাইট নিয়ে আসছিল ভয়ে শিউরে উঠল মা ছেলে। খেয়াল করে দেখল তার কাকা দুলাল। রেগেমেগে বলল, তোমরা মা ছেলে কী শুরু করলে বৌদি? মুসলমানের কবরে আমাদের বাগানের বাঁশ দিচ্ছ, একে তো মুসলমান, আবার তোরাব মাতব্বর জানতে পারলে জ্যান্ত চিতায় তুলবে তোমাদের। তোমাদের জন্য এ গাঁয়ে আর থাকা যাবে না। আমি আজ রাতেই ইন্ডিয়া চলে যাব।
বাঁশকাটা হলে, সেগুলো নিয়ে মুন্সির সামনে হাজির করলো। সবাই দেখে অবাক! গফুর মাঝি বলল–
না, না বিধর্মীর বাগানের বাঁশ মুসলমানের কবরে দেয়া যাবে না।
মুন্সি তাদেরকে বুঝালো। দেখো যেখানে আমাদের মুসলমানরা ভয়ে মুখ লুকিয়েছে কেউ সাহায্য করতে আসলো না। তখন এই এতিম ছেলেটি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। নিয়ে নাও বাঁশগুলো মেপে দেখো ঠিক আছে কিনা। তারপর তিনজন জানাজার নামাজ পড়লো এবং কবরে মাটিচাপা দিলো। তারপর দ্রুত সবাই চলে গেল। খুব কাছ থেকে তাদের নামাজ পড়া ও কবর দেয়া সবগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিল গোপাল।
ভয়ে ভয়ে রাত পার হলো। রাতে অনেকেই গ্রাম ছেড়ে চলে গেল। কিন্তু তারা মা ছেলে কোথাও গেল না। তাদের যাবার মতো কোনো জায়গা নেই।
পরের দিন খুব ভোরেই ঘুম থেকে উঠল গোপাল। মনটা তার ভীষণ খারাপ। হাতমুখ ধুয়ে শহীদুলের কবরের দিকে ছুটল সে। পাশে গিয়ে দেখল, রহমত মুন্সির সাথে আরো ১০-১২ জন অপরিচিত লোক কবর জিয়ারাত করছে। সে জানতে পারলো এরা সবাই মুক্তিযোদ্ধা। তারা এই গ্রামে নহর মোল্ল­ার পোড়া বাড়িতে ঘাঁটি গেড়েছে।
সেই দিন ঠিক বিকেলের দিকে দু’জন যাত্রী নিয়ে নদী পার হলো গোপাল। ওপারের হাট থেকে গিয়ে মায়ের জন্য পান-সুপারি, কিনে ঘাটে আসে। যখনই নৌকা ছাড়বে ঠিক তখনই ৭ জন মিলিটারি এবং সাথে তোরাব রাজাকারের ভাই তোতলা দুখু হুড়হুড় করে তার নৌকায় এসে উঠল।
তোতলা দুখু তোতলাতে তোতলাতে বলে
– চ..চ…চল। জ..জ…জলদি চল।
আজ মুক্তিবাহিনী কা..কা…কাফেরগুলো কে খ..খ…খতম করতে হবে।
ইচ্ছার বিরুদ্ধে দাঁড় বেয়ে চলল গোপাল। মনে মনে ভাবছে নৌকাখান ডুবে গেলে ভালো হতো। কিছু একটা ভেবে নিলো। নৌকাটি যেই নদীর মাঝ বরাবর এলো, সেই বৈঠাখান নিয়ে নদীর জলে ঝুপ করে ঝাঁপ দিলো গোপাল। ওরা তো হতবাক! গোপাল ডুব দিয়ে সাঁতরে যেতে লাগলো। বৈঠা না থাকায় নৌকাটি নদীর মাঝখানে ঘুরতে লাগল। রেগেমেগে কয়েকটি গুলি করল মিলিটারিরা, আর বিশ্রী সব ভাষায় গালিগালাজ শুরু করল। হাঁপিয়ে হাঁপিয়ে কলমি লতার দামের ভেতর ঢুকে গেল গোপাল। গুলির শব্দে আতংক বিরাজ করল এলাকায়। কিন্তু কিছুক্ষণ পর নদীর এপার থেকে নৌকাতে আচমকা পাল্টা গুলিবর্ষণ করল মুক্তিবাহিনী। শুরু হলো তুমুল যুদ্ধ। তোতলা দুখু পানিতে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পেল কিন্তু মিলিটারি ৭ জন প্রাণ বাঁচাতে পারল না। মুক্তিবাহিনীর গুলিতে মারা গেল সবাই।
পড়ন্ত বিকেলের এই সংবাদ গ্রামান্তর ছড়িয়ে পড়ল। রেগে ফুঁসে উঠল তোরাব রাজাকার। গোপালের গুষ্টিশুদ্ধ নানা গালিগালাজ আর জ্যান্ত আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিলো। রহমত মুন্সির কানে এ খবর পৌঁছে গেল। সন্ধ্যায় খুব গোপনে গোপালদের বাড়িতে হাজির হলো সে। তার মাকে ডেকে বলল
– বৌদি, গোপাল আর তুমি বাড়ি ছেড়ে চলে যাও এখনি। নইলে ওরা তোমাদের মেরে ফেলবে।
ওর মা কেঁদে ওঠে বলল কোথায় যাবো এখন?
মুন্সি বলল, আর দেরি করো না। ওরা কিন্তু এসে পড়বে। চলো আমার বাড়ি.. এখনই।
ওই রাতে তারা রহমত মুন্সির বাড়ি আশ্রয় নিলো। ওদিকে তোরাব রাজাকার তাদেরকে না পেয়ে তাদের বাড়িঘর আগুন ধরিয়ে দিলো এবং গ্রামের সকল খেয়াঘাট ও রাস্তার মোড়ে মোড়ে তার লোক পাহারা বসিয়ে দিলো। সারা গ্রাম তন্ন তন্ন করে তল্লাশি চলতে লাগল। রাতেই গ্রামে দুই শতাধিক মিলিটারি এলো। রাতের গুলির শব্দ শোনা গেল। ভয়ে বুক দুরুদুরু কাঁপতে লাগল ওদের।
ফজরের নামাজ শেষে মসজিদে বসে রহমত মুন্সি ভাবতে শুরু করল কী করা যায়। হঠাৎ মাথায় এক বুদ্ধি উদয় হলো, উনি দ্রুত বাড়ি গেলেন। স্ত্রী ও মেয়ের দুটি বোরখা নিয়ে গোপালের মাকে বললেন,
বৌদি যদি ছেলের প্রাণ বাঁচাতে চান তবে এখনই গ্রাম ছেড়ে যেতে হবে। এই বড় বোরখাটি তুমি ও ছোটটি গোপাল পরে নাও। মুখবেঁধে দ্রুত পর্দানশীল মহিলার বেশ ধরো।
ওরা তাই করলো এবং দ্রুত রহমত মুন্সিকে সাথে নিয়ে বেরিয়ে পড়ল ওরা।
খেয়াঘাটে আসতেই দেখলো তোরাব বাহিনীসহ দাঁড়ানো। রহমত মুন্সিকে ডেকে বলল–
এই সাঁঝ সকালে কোথায় যাচ্ছো মুন্সি?
– আপনার ভাবির বাপ খুব অসুস্থ, মৃত্যুসজ্জায়। তাই আপনার ভাবি ও মেয়ে কে নিয়ে যাচ্ছি। সবাই ভাবলো মুন্সি বউ আর মেয়ে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে।
কোনো বাধা ছাড়াই নদী পার হয়ে গেল। তারপর তাদেরকে শহরের পথে নিরাপদ জায়গায় তুলে দিয়ে গাঁয়ের পথে ফিরল মুন্সি রহমত।
নদী পার হয়েই নিজ বাড়ির আঙিনায় পৌঁছালো সে। দেখলো তার আঙিনায় রক্তের ¯্রােত বইছে, প্রিয় স্ত্রী আর আদুরে মেয়েটার ক্ষতবিক্ষত লাশ উঠানে পড়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই তার ওপর গুলিবর্ষণ শুরু করল ওরা। মুহূর্তেই ধরাশায়ী হয়ে মাটিতে পড়ে গেল। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকল। সে রক্ত ছড়িয়ে পড়ল সারা আঙিনায়। মনে হলো এই আঙিনা যেন আজ রক্তের প্রবাহমান নদী। ধীরে ধীরে সেই মায়াবী চোখে আঁধার নেমে এলো, আর আঙিনায় বাড়তে লাগল রক্তের লাল স্রোতধারা।

দুষ্টু পাখি

মধ্য এশিয়ার একটি শহর। নাম বলখ।
শহরে ছিল এক ধনী লোক। তার ছিল একটি সুন্দর ফুল ও ফলের বাগান। নজর কাড়ার মতো। সেই বাগানে ফুটত হরেক রকম ফুল। ফলত সুস্বাদু ফল।

একদিন এক দুষ্টু পাখি কোথা থেকে এসে বাগানের যত কাঁচাপাকা ফল ছিল সব একটা একটা করে ঠুকড়ে ঠুকড়ে মাটিতে ফেলতে লাগলো।

বাগানের মালী দুষ্টু পাখিটাকে যে কিভাবে তাড়াবে পথ খুঁজে পাচ্ছিল না। অবশেষে ফাঁদ পাতলো। দুষ্টু পাখি ফুড়–ৎ করে উড়ে এসেই ফাঁদে আটকা পড়ল।
ঝোপের আড়াল থেকে মালী বের হয়ে খপাৎ করে পাখিটার গলা টিপে ধরলো।

পাখি মালীর দিকে মিট মিট চোখে তাকায়। বলে, তুমি খুব চালাক। আমাকে মারবে মারো। তোমার ইচ্ছে পূরণ হোক।
মালী বলল, তোর যা বলার বল। মৃত্যু যখন নিশ্চিত ওসব বলে লাভ নেই।

দুষ্টু পাখি বলে, মারার আগে আমার কয়েকটি কথা শোনো। আচ্ছা, এখান থেকে দিগন্ত জোড়া পশ্চিমে গেলে দেখবে একটি বিশাল মাঠ। ওখানে আছে একটি মরূদ্যান। একদিন ওই মরূদ্যানে বসে আছি। দেখলাম কাঠঠোকড়া আর বুলবুলি একটি ফড়িং ধরার জন্য প্রাণপণ চেষ্টা করছে। বুলবুলির জয় হলো। কিন্তু কাঠঠোকড়া ছোঁ মেরে বুলবুলির ঠোঁট থেকে ফড়িংটা ছিনিয়ে নিলো।
বুলবুলি বলল, অন্য পাখিদের মুখে তোমাদের কথা শুনেছি। তোমরাই নাকি বাদশাহ সোলায়মান আ: কে ‘সেরা শহরের’ খবর দিয়েছিলে? তাতে তোমরা বাদশাহ থেকে কী পেলে?

তিনটি পুরস্কার পেয়েছি। মাটির কত নিচে পানি আছে বলতে পারি, মাথার সুন্দর ঝুটি, কোন ফল কি রকম হয়।

আমি কাঠঠোকড়ার মুখ থেকে সেদিন এই বাগানের কথাও শুনেছি। বলছে, এই বাগানের সব ফল বিষাক্ত হয়ে গেছে। তাড়াতাড়ি উড়ে আসলাম। ভাবলাম, ছোট ছেলে মেয়ে খেলে তো বিশাল ক্ষতি হয়ে যাবে। তাই ঠুকড়ে ঠুকড়ে ফলগুলো ফেলছিলাম। তাহলে উপকারী বন্ধুকে কেমনে মারবে? পাখির কথা শুনে মালী দুষ্টু পাখিটাকে ছেড়ে দিলো। ডানা ঝাপটে পাখি গাছের ডালে গিয়ে বসল। বলল, মূর্খ মালী এসব আমার মিথ্যে কথা। মালীর চোখ তো ছানাবড়া…!

দুঃসাহসিক যোদ্ধা কিশোর মাহদী

মাহদী সপ্তম শ্রেণির ছাত্র। মৌলভীবাজার শহরের অদূরেই তাদের গ্রাম। কুশিয়ারা নদীর তীরে অবস্থিত। তাদের গ্রাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে রশিদপুর মাদরাসায় সে পড়ে। সে মাদরাসায় প্রতিদিন পায়ে হেঁটে যাওয়া-আসা করত। তবে বেশ কদিন থেকে তাদের মাদরাসার সকল কার্যক্রম বন্ধ।
দেশে পাক-হানাদার বাহিনী প্রবেশ করেছে। তারা এদেশের মানুষকে নির্মমভাবে হত্যা করছে। তারা এখন আর ঢাকাতেই সীমাবদ্ধ নয়, বাংলার প্রত্যন্ত অঞ্চলে তারা তাদের ঘাঁটি গড়ে তুলেছে। যাকে পাচ্ছে তাকেই মারছে। আর মা- বোনের ইজ্জত লুটে নিচ্ছে।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার সকল মানুষকে স্ব স্ব অধিকার আদায় করতে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় ঝাঁপিয়ে পড়তে জনতার উদ্দেশে জ্বালাময়ী ভাষণ দিয়েছেন। আর তার এই ডাকে সাড়া দিয়ে ছাত্র-জনতা সকল মানুষ এক হয়ে যুদ্ধে নেমেছে।
মাহদী লোকমুখে এসব শুনছে। তাই সে তার ছোট চাচ্চুর পুরাতন রেডিও নিয়ে প্রায় সব সময় বসে থাকে। গ্রামে যোগাযোগব্যবস্থা উন্নত না হওয়ায় তেমন কোনো সংবাদ সঠিক সময়ে পাওয়া যায় না। সে নাওয়া খাওয়া সব ছেড়ে দিনের শুরু থেকে গভীর রাত পর্যন্ত রেডিও নিয়ে বসে থাকে। তার সাথে তার বৃদ্ধ দাদাও থাকেন।
যুদ্ধের বেশ কয়েক দিন অতিবাহিত হয়ে গেছে। এখন প্রায় সব অঞ্চলেই পাক-বাহিনীর অবস্থান। আর যেখানে হানাদার বাহিনী ছিল সেখানেই ছিল মুক্তিবাহিনী। লোকমুখে জানা যায়, মাহদীদের গ্রামের উত্তর পাশের গ্রামের একটু দূরে হানাদাররা অবস্থান করছে। আর তার কাছেই কয়েকজন মুক্তিযোদ্ধা তাদের ক্যাম্প গড়েছে। মাহদী এ সংবাদ শুনে আর ঘরে বসে থাকতে পারছে না। তার মন বলছে এক্ষুনি মুক্তিবাহিনীর সাথে সে যোগ দেবে। কিন্তু তার বয়স যে খুবই অল্প। তার পরিবার যেতে দেবে না। কিন্তু পরিবার থেকে না হয় পালিয়ে চলে গেল। কিন্তু মুক্তিবাহিনী কি তাকে তাদের সঙ্গে রাখবে?

এগুলো ভাবতে ভাবতে দিন পার হয়ে সন্ধ্যা ঘনিয়ে এলো। মাহদী কাউকে কিছু না বলে পাশের গ্রামে মুক্তিবাহিনীর ক্যাম্পের উদ্দেশে রওনা দেয়। সহসা তার মন পাকবাহিনীর ঘাঁটিতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। ওই পাষÐদেরকে সে একবার দেখবে। যারা তার এই দেশকে ছিনিয়ে নিতে এসেছে। তাই মুক্তিবাহিনীর ক্যাম্পে না গিয়ে সে হানাদারদের ঘাঁটির দিকে যায়। সে ঘাঁটির প্রায় কাছাকাছি চলে আসে। বেশ কয়েকটি মশাল জ্বালানো আর ঘাঁটির সম্মুখে দুজন প্রহরী রাইফেল হাতে দাঁড়ানো। গাছগাছালির আড়াল থেকে মাহদী এসব দেখছিল। মাহদী কখনো রাইফেল দেখেনি। সে রাইফেলের নাম শুনলেই ভয় পেত। কিন্তু আজ আক্রমণাত্মক অবস্থায় প্রহরীরা রাইফেল নিয়ে দাঁড়ানো দেখে তার মধ্যে একটুও ভয় কাজ করেনি। বরং আরো সামনের দিকে অগ্রসর হতে তার মনে কৌত‚হল জাগল। খুবই নীরব পরিস্থিতি আর ক্যাম্পের ভেতর থেকে শান্ত স্বরে দুতিন জনের কথার আওয়াজ ভেসে আসছে। তাতে মাহদীর মনে হলো হয়তো ওরা জরুরি কোনো বৈঠক করছে।

মাহদী গাছগাছালির আড়ালে লুকিয়ে ধীরে ধীরে হেঁটে ওদের ক্যাম্পের পেছনের দিকে একদম পাশে চলে যায়। মাহদী মাদরাসাতে পড়ত তাই উর্দু কথা কিছু বুঝত। তাই সে খুব মনোযোগ দিয়ে ওদের কথাবার্তা বোঝার চেষ্টা করছিল। অল্পক্ষণ শুনে সে নিশ্চিত বুঝতে পারল ওরা কাল কোথায় কখন কিভাবে আক্রমণে নামবে এই আলোচনা করছে। মাহদী এই গ্রাম দিয়ে মাদরাসাতে যাওয়া-আসা করত তাই আশপাশের স্থানের প্রতি সে খুব পরিচিত। আর যা শুনলো তাতে তার বুঝে এলো যে পাকবাহিনী সুবিধাজনক স্থান দখল করে নেবে। এটা ভাবতেই বুক কেঁপে উঠল আর তখনই সে হোঁচট খেয়ে পড়ে যাবার উপক্রম হলো, তাই আর একটু আওয়াজ হলো। আর প্রহরীদের কানে সেটা পৌঁছতেই এদিকে ছুটে আসে। এবং উদ্দেশ্যবিহীন বেশ কয়েকটি গুলিও ছোড়ে। মাহদী হাঁপাতে হাঁপাতে মুক্তিবাহিনীর ক্যাম্পের দিকে অগ্রসর হয়।

মাহদী ক্যাম্পে পৌঁছতেই মুক্তিবাহিনীর অনেকেই প্রথমে মাহদীকে রাজাকার বলে সন্দেহ করেছিল। তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই। হঠাৎ একজনকে দেখে মাহদীর মুখ থেকে হুজুর শব্দটি বের হয়। তখন মজিদ সাহেব তার দিকে তাকিয়ে চিনে ফেলেন। মজিদ সাহেব হচ্ছেন মাহদী যে মাদরাসাতে পড়ে সে মাদরাসার শিক্ষক। তিনি সবাইকে বললেন ও আমার ছাত্র। ওকে কথা বলতে দেন। কী বলে শোনেন। তারপর সে পাকবাহিনীকে যে পরিকল্পনা করতে শুনছিল সব বলে। সবাই তাকে বুকে টেনে নেয় এবং রাতে ক্যাম্পেই সে থাকে।
পরদিন তার কথা বিশ্বাস করে মুক্তিবাহিনী, পাকবাহিনীর আগেই যুদ্ধের ময়দানে পৌঁছে। এবং নিজেরা সুবিধাজনক স্থান দখল করে লুকিয়ে থাকে। আর পাকবাহিনী যখন পৌঁছে, তখনই মুক্তিবাহিনী বুলেট বৃষ্টি ছুড়তে থাকে। আর তাতে ওদের বেশির ভাগের প্রাণের নাশ ঘটে এবং বাকিরা পালিয়ে যায়। মুক্তিবাহিনী কোনো রকমের ক্ষয়ক্ষতিহীনে ক্যাম্পে ফিরে আসে।
সবাই ক্যাম্পে এসে মাহদীকে বুকে জড়িয়ে আনন্দ করে। দুদিন মাহদীকে ক্যাম্পের বাইরে যেতে দেয়া হয়নি। সে মুক্তিবাহিনীর খাবার রান্নার কাজে সাহায্য করে। সে অনেক চেষ্টা করলেও মুক্তিবাহিনীরা ছোট বলে তাকে যুদ্ধে নিয়ে যেতেন না। আর এই ক্যাম্পে মুক্তিযোদ্ধা খুবই অল্প আর অপর দিকে পাকবাহিনীরা সংখ্যায় তাদের থেকে কয়েক গুণ বেশি। মুক্তিবাহিনীর অস্ত্রও সীমিত। তাই তাকে নেয়া হতো না।
প্রতিদিন যুদ্ধে যাবার আগে যখন মুক্তিবাহিনীরা ট্রেনিং করতো মাহদী তা ভালো করে লক্ষ করত।

পাঁচ দিন হয়ে গেল মুক্তিবাহিনী পাকবাহিনীকে এখান থেকে তাড়িয়ে দিতে পারছে না। প্রথম দিন যেভাবে সফল হয়েছিল ঠিক সেভাবে এরপরে এক দিনও সফল হতে পারেনি। বরং বেশ কয়েকজন শহীদ হয়ে গেছে। মাহদী কোনোভাবেই নিজেকে সান্তনা দিতে পারছে না। সে ভেতরে ভেতরে খুব জ্বলছে। রাতে যখন মুক্তিবাহিনী ঘুমিয়ে পড়ে তখন একটি রাইফেল ও বুলেটের ব্যাগ কাঁধে ঝুলিয়ে পাকবাহিনীর ক্যাম্পের দিকে ছোটে। সেদিনের মতো একটি গাছের আড়ালে আশ্রয় নেয়। কিন্তু কোনো গুলি করেনি। যখন একজন প্রহরী তাকে দেখে তার দিকে গুলি ছোড়ে, তখনই সে একের পর এক গুলি ছুড়তে থাকে। গোলাগুলির আওয়াজ শুনে ক্যাম্পের ভেতরের সকল পাকবাহিনী বেরিয়ে এসে এদিক-সেদিক গুলি ছুড়তে থাকে। আর মাহদী তখন গুলি ছোড়া বন্ধ করে নীরবে আড়ালে লুকিয়ে থাকে।
পাকবাহিনী প্রায় সকলেই গুলি ছুড়ছে। তাই তারা কেউই বুঝতে পারছে না মুক্তিরা কোন দিক থেকে তাদের ওপর আক্রমণ করছে বা সংখ্যায় কতজন। আর মাহদী এদিকে নীরবে আড়ালে বসে যখনই দেখছে তার আশপাশে বা সম্মুখে কেউ তখনি গুলি করে তাকে উড়িয়ে দিচ্ছে। একাই এভাবে প্রায় দু’ঘণ্টা লড়ে মাহদী কৌশলী যুদ্ধ করে। এর মধ্যে মাহদীর পায়ে পিঠে তিনটি গুলিবিদ্ধ হয়। যখন পাকবাহিনীর ক্যাপ্টেন দেখলো তাদের গোটা কয়েকজন ব্যতীত সকলেই নিহত হয়ে গেছে তখন গাড়ি নিয়ে ক্যাম্প ছেড়ে বাকিদের নিয়ে পালিয়ে যায়।
যাবার পথে গাড়ির লাইটের আলোয় একজন মুক্তিযোদ্ধাকে গাছের সাথে হেলান দিয়ে নিথর হয়ে পড়ে থাকতে দেখতে পায় পাকবাহিনীর ক্যাপ্টেন। দেখতে দেরি হয় কিন্তু দুটি বুলেট ছুড়তে তার একটুও দেরি হয়নি। বুলেট দুটি সেই মুক্তিযোদ্ধার কপালে আঘাত হানে। আর তাতেই শহীদের খাতায় নাম লেখা হয় এক বীর সৈনিক, দুঃসাহসিক যোদ্ধা কিশোর মাহদীর।