Home Blog Page 152

গুপ্তধন (পর্ব ১৪)

চৌদ্দ

জাফর আঙ্কেলের জামিন হয়েছে। এই দেশে থাকার বৈধ কোনো কাগজপত্র না থাকায় ইন্ডিয়া পাঠিয়ে দেয়া হয়েছে তাকে। গেলবার ছোট মামীর সাথে রাজশাহী এসে বড় উকিলের সাথে কথা বলে গিয়েছিল ইফতু। ছোট খালুর পরিচিত উকিল। তিনি বলেছিলেন, উচ্চ আদালত করতে পারলে সহজেই জামিন করানো যাবে। তবে এজন্য বেশ খরচাপাতি করতে হবে। খরচ ইফতু পাঠিয়েছিল এবং কাজও হয়েছে। দিলরুবার আম্মুকেও কিছু টাকা পাঠিয়েছে ইফতু আর বলে দিয়েছে, জাফর আঙ্কেল যেন খুব দ্রুত তার পাসপোর্টটা করে ফেলেন।

আজ ওরা এসেছে জেলা প্রশাসকের কার্যালয়ে। উদ্ধারকৃত স্বর্ণগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা করে ওরা এসেছে তার সাথে কথা বলতে। ডিসি সাহেব এষাকে দেখেই চিনে ফেললেন। সেদিন পুরস্কার নিতে গিয়ে স্কেটিং করে পুরো ক্রীড়া কমপ্লেক্স কাঁপিয়েছিল এষা। ইউসুফপুর ইউনিয়নের চৌধুরী বাড়ির কথাও তার কানে এসেছে সেদিনের ডাকাতির ঘটনার পর।
ডিসি সাহেব অত্যন্ত ভালো মানুষ। নীতিবান এবং সৎ প্রশাসক হিসেবে পুরো রাজশাহী বিভাগে তার সুনাম রয়েছে। গুপ্তধনের বিষয়টা শুনে তিনি নড়েচড়ে বসলেন। এখন কি এইসব বিষয়ে কেউ ডিসিকে জানাতে আসে? কেউ গুপ্তধন পেলে নিজেরাই মেরে দেয়। আর জানাজানি হয়ে গেলে পুলিশ গিয়ে ক্রোক করে নিয়ে আসে সব। তবে গুপ্তধনের একটা সুন্দর আইন কিন্তু আছে। সবাইকে চা-বিস্কুট দিতে বলে তিনি ১৮৭৮ সালের গুপ্তধন আইনটি ব্যাখ্যা করলেন।
প্রথম কথা হচ্ছে গুপ্তধন পেলে তা অবশ্যই প্রশাসনকে জানাতে হবে। কেউ যদি তা না জানায় তবে এটা শাস্তিযোগ্য অপরাধ। এজন্য তার এক বছরের কারাদ-ও হতে পারে।
দ্বিতীয় কথা হলো, গুপ্তধন পাবার পর যদি এর মালিককে খুঁজে পাওয়া যায় তবে উদ্ধারকারী এবং সম্পদের প্রকৃত মালিকের মধ্যে সমঝোতার ভিত্তিতে এটা ভাগাভাগি হতে পারে। জমির মালিক অন্য কেউ হলে সে-ও এর থেকে ভাগ পাবে।
যদি সমঝোতা না হয় কিংবা সম্পদের মালিকানা নিয়ে সন্দেহ থাকে তবে সরকার চাইলে উদ্ধারকারীকে চার ভাগের তিন ভাগ সম্পদ দিয়ে দিতে পারে। তবে গুপ্তধন অবশ্যই প্রথমে সরকারি কোষাগারে জমা দিতে হবে।
– সরকারি কোষাগারে একবার কোন সম্পদ জমা হলে সেটা কি আর জনগণ ফিরে পায় কখনো? সেই সম্পদ উদ্ধার তো গুপ্তধন উদ্ধারের চাইতেও কঠিন কাজ, সাহস করে প্রশ্নটা করেই ফেলল এষা। হা-হা করে হেসে ফেললেন ডিসি সাহেব।
– তুমি ঠিকই বলেছো মা মণি। সরকার বা প্রশাসন সম্পর্কে জনগণ এরকমই ভাবে। অথচ গুপ্তধনের ব্যাপারে আইনের বিধান হলো তা অবশ্যই এর প্রকৃত মালিক এবং উদ্ধারকারীর মধ্যে সুষ্ঠুভাবে বন্টন করে দিতে হবে। অবশ্য বাংলাদেশের সংবিধানের ১৪৩ অনুচ্ছেদে একটা কথা বলা আছে,
‘বাংলাদেশের যেকোনো মাটির অন্তঃস্থ সব খনিজ ও মূল্যবান সামগ্রীর মালিক প্রজাতন্ত্র।’
এই ধারার ভুল ব্যাখ্যা দিয়ে অনেকে গুপ্তধনকেও পুরোপুরি রাষ্ট্রের সম্পদ মনে করে ফেলে। আসলে এই কথাটা প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন তেল-গ্যাস-কয়লা প্রভৃতি। কেউ তার ব্যক্তিগত কোনো সম্পদ কেবল মাটির নিচে লুকিয়ে রেখেছে এই অজুহাতে সেটা সরকারের হয়ে যেতে পারে না।

রাজশাহীর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে চার পাঁচজন সুদক্ষ মিস্ত্রি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে ইফতুর নানার নতুন চরে প্রবেশ করেছেন মৃণাল সেন। প্রকল্পের অবস্থা বুঝে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছেন তিনি। আহাদ আঙ্কেলের বদলে চারঘাট থানায় যিনি এসআই হয়ে এসেছেন, মানে ইউসুফপুর ইউনিয়নের ডিউটি অফিসারকে মোটা অংকের টাকা খাইয়েছেন। এলাকার মাসলম্যানরা যাতে কোনো উটকো ঝামেলা তৈরি করতে না পারে সে জন্য আশেপাশে তার নিজস্ব বাহিনী ফিট করে রেখেছেন। নানা ভাইয়া শেষবারের মতো সতর্ক করেছিলেন, রেজিস্ট্রি হবার আগে যেন জমি নিয়ে কোনো কা- না করে মৃণাল সেন। কিন্তু সে কথা কানে তোলেননি জনাব সেন। নানাভাইকে বরং উল্টো দাওয়াত করেছেন চরের ভেতরে পিকনিক হচ্ছে বলে। দক্ষিণ প্রান্তে প্রস্তুত রেখেছেন দ’টো স্পিডবোট। যেন গুপ্তধন উদ্ধার হলে সেটা নিয়ে সহজেই সটকে পড়তে পারেন। লোকটা বাংলাদেশ-ইন্ডিয়া দুটো দেশেরই পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ড বানিয়েছেন বলে মনে হয়।
লোহা কাটার মিস্ত্রিরা এক দুপুর পরিশ্রম করে লোহার ভারী বক্সটার কেবল একটা পাল্ল­া খুলেছে অমনি পুরো চরটা ঘিরে ফেলল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, নৌ-পুলিশ এবং বিজিবি। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একদল পুলিশ ঢুকলো জঙ্গলের ভেতর। ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে ইফতু আর সাজিদও আছে।
অল্পক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল পরিত্যক্ত নৌ-যানটার কাছে। ভেতরে আবার লোহা কাটার কাজ শুরু হয়েছিল। বাইরে পুলিশের তীব্র হুইসেলের শব্দ শুনে ধরমর করে উঠে এলেন মৃণাল সেন।
– স্যার, আপনারা! সবগুলো দন্ত বিকশিত করে বললেন মৃণাল সেন।
– এখানে কি করছেন?
– এটা আমি কিনে নিয়েছি চৌধুরী সাহেবের কাছ থেকে। কি ব্যাপার খোকারা, বল বল! তোমাদের নানা ভাইয়ের কাছ থেকেই তো কিনেছি ।
– জি, বায়না করেছেন। এখনো রেজিস্ট্রেশন হয় নাই।
– ওই হলো। এখানে একটা পিকনিক স্পট করতে চাই আমি। একটা বাংলোর মতন তুলব। জায়গাটা খুঁড়তে গিয়ে দেখি লোহা-লক্কড়।
– লোহা লক্কর মানে? চলুন দেখি ভেতরে। গুহার অভ্যন্তরে ঢুকলো ম্যাজিস্ট্রেটসহ দুজন পুলিশ। সাথে ইফতু এবং সাজিদ ।
– স্যার এটাই হচ্ছে সেই লোহার সিন্দুক, যার ভেতরে রয়েছে মোঘল রাজপরিবারের স্বর্ণমুদ্রা।
থতমত খেয়ে গেলেন মৃণাল সেন ।
– এ তুমি কি বলছ খোকা? এটা সিন্দুক হলে এর পাল্ল­া কোথায়, ডালা কোথায়?
পাল্ল­াও আছে ডালাও আছে। সে ম্যাকানিজম জানা থাকলে অনেক আগেই আপনি এর ভেতরকার সব সম্পদ হাওয়া করে দিতেন।
– তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে খোকা?
– নিশ্চিত আপনিও কম কিসে? ভল্টটা খোলার একটা নির্দেশিকা আমার কাছে আছে এই সন্দেহে পুরো বাড়িতে ডাকাতি করিয়েছেন।
– স্যার, এরা যা বলছে সব অসত্য। কোনো কথা বিশ্বাস করবেন না।
– কাগজটা না পেয়ে এই আগাছা জঙ্গলে ভরপুর চরটা নানা ভাইয়ের কাছ থেকে অনেক দামে কেনার জন্য বায়না করেছেন।
– স্যার, আপনি এই বাচ্চা দুটো ছেলের কথা শুনে এত কষ্ট করে এই জঙ্গলে এসেছেন?
– বাচ্চা হলেও ওরা যা করেছে সেটা প্রশংসনীয়। এই ভল্ট থেকে স্বর্ণ উদ্ধার করে ওরা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে, আর আপনি সেটা জানেন না বলে এটা ভাঙার চেষ্টা করছেন। তোতলাতে শুরু করল মৃণাল সেন।
– তো.. তোমরা উদ্ধার ক…করেছো সোনা?
– হ্যাঁ। নানাবাড়িতে যেদিন ডাকাতি করছিল আপনার লোকজন, উদ্ধারকৃত সোনাগুলো তাদের চোখের সামনেই ছিল। ধানের বস্তার মধ্যে। ওরা বুঝতেই পারেনি। এত বোকা লোক নিয়ে আপনি গ্যাং চালান কিভাবে?
কারো মুখে কোনো কথা নেই। ইফতু বলে যাচ্ছে
– একটা পাল্ল­া খুলতে আপনাদের কত সময় লেগেছে?
– প্রায় সারাদিন। মিস্ত্রিদের একজন বলল।
– দেখুন স্যার, আমি কয় মিনিটে খুলি। ঘড়ি দেখুন স্যার।
প্রতিটা পাল্ল­া খুলতে ৩০ সেকেন্ড সময় নিল ইফতু। মাত্র ২ মিনিটে চারটে পাল্লা খুলে ভেতর থেকে স্বর্ণমুদ্রা ভর্তি একটা রুপার রেকাবি এনে মৃণাল সেনের চোখের সামনে তুলে ধরল ও। চোখের সামনেই জ্ঞান হারিয়ে পড়ে গেলেন মৃণাল সেন। সবাইকে অ্যারেস্ট করার হুকুম দিলেন ম্যাজিস্ট্রেট সাহেব। নিরীহ মিস্ত্রীদেরকে ছেড়ে দেয়ার অনুরোধ জানিয়ে গুহা থেকে বের হয়ে এলো ওরা।

ইফতুর স্কুল খুলেছে এক সপ্তাহ। নতুন ক্লাস, নতুন বই ওকে হাতছানি দিয়ে ডাকছে। বাবার সাথে বাড়ি আসার পর মা আর ঢাকা যাননি। বলা যায় যাবার অবকাশ পাননি। বাড়িতে এখন নানা ভাইয়ের নেতৃত্বে নানান সংস্কার কাজ চলছে। গুপ্তধনের বিষয়টা এলাকায় একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে তবে এই সম্পদে ইফতুর নানাবাড়ির কতটুকু ভাগ আছে তা কেউ জানেনা। এমনকি নানা ভাই আর ছোট মামী ছাড়া গুপ্তধন আবিষ্কারের বিষয়টা সবার কাছে ধোঁয়া ধোঁয়াই। পঞ্চাশ হাজার স্বর্ণমুদ্রার মধ্যে মাত্র দশটা মুদ্রা ওরা রেখে দিয়েছে। সে তথ্য জেলা প্রশাসনে জানানো আছে। তবে এই মুদ্রার একটি বিক্রয় করেই যে আড়াই কোটি টাকা পাওয়া গেছে সেটা সম্ভবত বললেও বিশ্বাস করবে না কেউ। টাকাগুলো ছোট মামীর একাউন্টেই আছে। দরকার মতো খরচ করা হচ্ছে। কুসুম আপুর পরীক্ষা বলে অর্থ ব্যবস্থাপনাটা ইফতু , নানাভাই আর ছোট মামীর ওপর ন্যস্ত।
কুসুম আপুর আম্মু এ বাড়িতে স্থায়ী হয়েছেন। তার জন্য আলাদা ঘর তোলা হচ্ছে। তবে সেজো মামীকে ছেড়ে অন্য কোনো ঘরে থাকবে না বলে সাফ সাফ সবাইকে জানিয়ে দিয়েছে কুসুম আপু । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকগুলো টিচার এসে পড়িয়ে যায় কুসুমদের। কুসুমের ক্লাসের যাদের স্যারের কাছে প্রাইভেট পড়ার সামর্থ্য নেই তাদের সবাইকে আসতে বলেছে কুসুম। রীতিমত কোচিং সেন্টার হয়ে গেছে নানা ভাইয়ের কাচারী ঘরটা।
সাজিদ ওর বাবার ব্যবসায় সময় দেয়া শুরু করেছে। বাবার সাথে বার দুই গোদাগাড়ীও গিয়েছে। একটা মানুষ সারা জীবন লোকসান দিতে পারে না। বাদামের দর তলানীতে ঠেকলে আরো কিছু বাদাম রাখা হয়েছে সাজিদের পরামর্শে, নানা ভাইয়ের কাছ থেকে টাকা এনে। সব মিলিয়ে এখন লাভে আছে। ছেলের এহেন ব্যবসায়িক বুদ্ধিতে ওর বাবাও খুব খুশি।

মৃণাল সেনের এক বছরের কারাদ- হয়েছে। তবে মাদক পাচারের সঙ্গে তার কিছু সম্পৃক্ততা পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য আরো একটি মামলা দেয়া হয়েছে তার নামে। সরকার বাদী মামলা। দোষ প্রমাণিত হলে সাজার মেয়াদ আরো বাড়বে। আফসোস কেবল একটাই, রাজশাহী কারাগারে দেখা হলো না দুজনের, ভাবছে ইফতু। জাফর আঙ্কেলের জামিন আর কটা দিন পরে, মৃণাল সেনের চোখের সামনে দিয়ে হলেও মন্দ হ তো না।

ইফতুর বিদায়ের দিন সবাই কাঁদলো। সবচেয়ে বেশি কাঁদলেন সেজো মামী। একটা মাস যেন উজ্জ্বল করে রেখেছিল সারা বাড়ি ছেলেটা। নানা ভাইকে বলে সেজো মামীর জন্য সমস্ত গয়না নতুন করে গড়ে দেয়া হয়েছে। এ গয়নাগুলোই নানা ভাইয়ের দুর্দিনে তথা সংসারের প্রয়োজনে অবলীলায় উজাড় করে দিয়েছিলেন সেজো মামী। ইফতুর বিদায়ের আগের রাতে তাই অনেকটা নাটকীয়ভাবে যখন সেজো মামীর হাতে গয়নাগুলো তুলে দেওয়া হলো, কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। তার সে অশ্রুজলের প্রত্যেকটা ফোটার মর্ম পরিবারের অন্য সদস্যরা অনুধাবন করতে পেরেছিল।
চলবে…

নিয়ত

আদিল ঘুম থেকে জেগে উঠে দেখলো বাবা পাশে নেই, সেও উঠে পড়লো, আদিলের বাবা কালাম সাহেব বাইরে ওজু করছে, সেও বাবার সাথে ওজু করে নিলো, বাবার সাথে নামাজ পড়তে নিয়মিত মসজিদে যায় সে, মাত্র ষষ্ঠ শ্রেণিতে পড়ে কিন্তু তার মসজিদে যেতে নাকি খুবই ভালো লাগে তার। ফজরের নামাজ শেষ করে বাবার হাত ধরে বাসার পথে রওনা দিলো আদিল। বাবাকে বলল, বাবা আমাদের গরু কখন কিনবা, ঈদ তো এসে গেলো, রোহান মুনতাহা ইকরা এবং আহম্মদদের গরুও কেনা শেষ।
– ইনশাল্লাহ বাবা আমি আজকে হাটে যাবো, আমার তো এত দিন অফিস ছিলো।
– বাবা আমিও যাবো তোমার সাথে হাটে।
– না বাবা তোমাকে যেতে হবে না, ওখানে অনেক ভিড় হয়, অনেক মানুষের মাঝে তুমি হারিয়ে যাবে।
– না-না বাবা আমি যাবোই, আমি তোমার হাত ধরে থাকবো।
কালাম সাহেব ছেলের এমন আবদারে আর না করলেন না, বিকেলে ছেলেকে নিয়ে চললেন গরুর হাটে, সন্ধ্যায় গরু কিনে বাসায় ফিরলেন, আদিলের মন খারাপ, গরুটা পছন্দ হয়নি তার, সে বাবাকে বলেছে রোহান মেহা ইকরাদের গরুগুলো অনেক বড় আর তাদের টা ছোট, বাবা ওকে বুঝিয়েছেন, কুরআন এবং হাদিসের আলোকে বুঝিয়েছেন বলেই সে মেনে নিয়েছে, তাই এখন আর তার খারাপ লাগছে না। সে তার বন্ধুদেরকে জবাব দিতে পারবে, পরের দিন বিকেলে বন্ধুদের সাথে খেলতে গেল সে, এরপর একে অন্যের গরু নিয়ে কথা বলা শুরু করলো, কার গরু কেমন দেখতে।
রোহান বলল, আমাদের গরুর শিং দেখেছিস? একদম ‘তলোয়ার’এর মতো। তোদের গরুকে একটা গুঁতা দিলেই মাথায় ফুটা হয়ে যাবে।
মুনতাহা বলল, আরে, তোদের গরুতো সাদা। আর সাদা মানে গাধা! আমাদের গরু কালো, কালো মানে ভাল।
ইকরা বলল, তোদের গরু রোগা! মাংস নাই! খালি হাড্ডি!
আর আহম্মদ বলে, আর তোদের গরু বাট্টু! আমাদের গরু তোদেরটার ওপর দিয়ে হেঁটে চলে যাবে!
আদিল ওদের কথা গুলো শুনে মন খারাপ করলো না, সে তার বাবার কথা গুলো ওদের কে শুনিয়ে দিলো,সে বললো শুনো বন্ধুরা কুরবানির গরু নিয়ে এই ধরনের কথা বলা ঠিক না, এই কুরবানি তো একমাত্র আল্লাহর জন্যে, কার গরু মোটা কার গরু বড় কিংবা ছোট তিনি সেটা দেখবেন না, তিনি দেখবেন সকলের নিয়ত, মন থেকে যার যা সাধ্য অনুযায়ী কুরবানি দিবে সেটাই আল্লাহর রাস্তায় কবুল হবে, আর সেটা হতে হবে হালাল রুজির মধ্যেমে,সকলেই ওর কথা শুনে তাদের ভুল বুঝতে পারলো, খেলার সাথিদের মধ্যে আজকে শিহাব এবং মামুন আসেনি, রোহান বলল ওদের কুরবানির গরু কিনেনি তাই হয়তো ওদের মন খারাপের কারণে খেলতে আসেনি, কাল ঈদ তাই আজকে খেলাধুলা তাড়াতাড়ি শেষ করে সবাই সবার বাসায় চলে গেলো।
ঈদের নামাজ পড়ে আদিল তার বাবার সাথে গরু জবাই দেখতে গেল, গরু কে জবাই করতে দেখে সে খুব কষ্ট পেল, কিন্তু বাবা বলেছেন তা তো আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ জন্যে কুরবানি, তাই সে আর মন খারাপ করেনি, বাবা গোশত ভাগ করে যখন গরিবদের ভাগেরগুলো দিয়ে বাকি গোশতগুলো বাসায় নিয়ে এলো তখন আদিলের মনে পড়ে গেল শিহাব এবং মামুনদের কথা, ওরা তো কুরবানি দেয়নি, ওরা তো গোশতও খেতে পারবে না। সে বাবাকে বলে তার বন্ধুদের ও গোশত দেয়ার কথা, তা না হলে সে গোশত খাবে না, কালাম সাহেব ছেলের এই আবদারে না তো করেননি বরং খুশি হলেন, আদিল কে সাথে নিয়ে শিহাব আর মামুনদের বাসায় গোশত দিতে গেলেন, ওরা আদি কে দেখে যতটা না খুশি হলো গোশত দেখে আরও বেশি খুশি হলো, আদিলের মন এখন অনেক বেশি খুশি, সে বন্ধুদের কে গোশত দিতে পেরেছে, সে এবার বাসায় গিয়ে গোশত রুটি খাবে।

করোনা ভাইরাস প্রতিরোধে ভিটামিন

বন্ধুরা, তোমরা হয়তো জেনে থাকবে যে, করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণ মহামারি শুরু হওয়ার গোড়া থেকেই সারাবিশ্বে নানা ভিটামিন ও খনিজ গ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। ছোট-বড় প্রায় সবাই এ সময় ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট খেতে
শুরু করেছে। আসলে এটা কতখানি উপকারী, আর এ বিষয়ে বৈজ্ঞানিক তথ্য উপাত্তই বা কী? এখানে আমরা সে বিষয়টিই খোলাসা করার চেষ্টা করবো।
গত বছরের শেষের দিকে চীনের উহানে যখন প্রথম কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ে, তখন থেকেই বলা হচ্ছিল যে রোগপ্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি যাঁদের ক্ষতিগ্রস্ত, তাঁরা এ রোগের বিশেষ ঝুঁকিতে থাকবেন। রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার একটা অন্যতম কারণ হলো অপুষ্টি আর ভিটামিন ও খনিজের অভাব। এর আগে নানা গবেষণায় দেখা গেছে, কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনের ঘাটতি নানা ধরনের সংক্রমণ ঝুঁকি বাড়িয়ে দেয়। যেমন, যেসব শিশুর ভিটামিন– এ ঘাটতি আছে, তাদের হাম, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের রোগ বেশি হয়। ইনফ্লুয়েঞ্জা ও হেপাটাইটিসের সঙ্গে ভিটামিন ডি’র সম্পর্ক এরই মধ্যে প্রমাণিত।
বন্ধুরা, কোভিড-১৯এর সঙ্গে ভিটামিন ডির সম্পর্ক নিয়ে দুনিয়াজুড়ে গবেষণা চলছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, শীতপ্রধান দেশে, বিশেষ করে যে মাসগুলোতে দিনের পরিধি আর সূর্যের আলো সবচেয়ে কম ছিল, তখনই এই ভাইরাস সবচেয়ে বেশি মানুষকে আক্রমণ করেছে। ইউরোপীয় বিশেষজ্ঞরা দেখিয়েছেন যে, যাঁদের ভিটামিন ডি স্বল্পতা আছে, তাঁদের মধ্যে একটি বড় অংশ (১৭ শতাংশ) কোভিড-১৯ জনিত জটিলতা বা মৃত্যুর শিকার হয়েছে। সম্প্রতি চীনের একটি গবেষণাপত্রে বিজ্ঞানী লি ঝ্যাং ও ইউনহুই লুই পরামর্শ দেন যে, শুধু ভিটামিন এ, ভিটামিন ডি নয়, এর সঙ্গে কোভিড-১৯ রোগী বা ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ওমেগা৩ ফ্যাটি অ্যাসিড, জিংক, সেলেনিয়াম, আয়রন, ভিটামিন বি ইত্যাদিরও দরকার হবে।
এসব বিবেচনা করে গত মার্চ মাসে ইএসপিইএন (ইউরোপিয়ান সোসাইটি ফর ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড মেটাবলিজম) কোভিড-১৯ সংক্রান্ত একটি দিকনির্দেশনায় সুপারিশ করে যে, কোভিড-১৯এর ঝুঁকি কমাতে এ সময় চাহিদা বুঝে দৈনিক ভিটামিন ও প্রয়োজনীয় খনিজ সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া যেতে পারে। বিশেষ করে বয়স্ক, বৃদ্ধ, যাঁদের খাবারের রুচি কম, ডায়াবেটিস, কিডনি বা হৃদ্রোগ আছে, এমন ব্যক্তি ও অপুষ্টির শিকার সবাইকে এই পরামর্শ দেওয়া যায়।
বন্ধুরা, লকডাউনের সময়ে ঘরে আবদ্ধ থাকার কারণে অনেকেই সূর্যালোক থেকে বঞ্চিত হয়েছেন বলে এই মুহূর্তে অনেকেই ভিটামিন ডি’র অভাবে ভুগছেন বলে ধারণা করছেন। কারও যদি ভিটামিন ডি’র মাত্রা পরীক্ষা না করাও থাকে, তবু দৈনিক চাহিদা পূরণে সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন। তবে একই সঙ্গে খাদ্য গ্রহণ ও সূর্যের আলো গ্রহণের দিকেও মনোযোগী হতে হবে।
এখন দেখা যাক আমরা দৈনন্দিন খাবারে কী পরিবর্তন আনতে পারি এ সময়।

ভিটামিন সি : একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক ৯০ মিলিগ্রাম, আর একজন নারীর দৈনিক ৭৫ মিলিগ্রাম ভিটামিন সি দরকার হয়। কিন্তু ধূমপায়ীদের লাগবে আরও বাড়তি ৩৫ মিলিগ্রাম। অন্তঃসত্ত্বা নারীর দৈনিক ৮৫ মিলিগ্রাম আর স্তন্যদানকারী মায়ের দৈনিক ১২০ মিলিগ্রাম।
ফলমূল ও শাকসবজি থেকে যথেষ্ট ভিটামিন সি পাওয়া যায়। এ সময় টক ফল যেমন লেবু, কমলালেবু, মালটা, জাম্বুরা, টমেটো, আমড়া ইত্যাদি ফলের পাশে সবুজ শাকসবজি যেমন শাক, ব্রকলি, ক্যাপসিকাম, কাঁচা মরিচ ইত্যাদি খেতে হবে। একটা কমলা বা লেবুজাতীয় ফলে ৭০ থেকে ৮০ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। আমাদের নৈমিত্তিক খাবারে প্রচুর ভিটামিন সি আছে, তাই সবার এই সাপ্লিমেন্ট দরকার হবে না। কিন্তু ধূমপায়ী, বয়স্ক ব্যক্তি, যেসব শিশু ব্রেস্ট ফিডিং না করে তোলা দুধ গ্রহণ করে, যাদের হজম বা বিপাক সমস্যা আছে, তাদের সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে।

ভিটামিন ডি : স্বাভাবিক সময়ে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ৬০০ থেকে ৮০০ ইউনিট ভিটামিন ডি দরকার হয়। কিন্তু কোভিড মহামারির এই সময়ে এর বাইরে দৈনিক ১০০০ থেকে ২০০০ ইউনিট সাপ্লিমেন্ট গ্রহণ করতে পরামর্শ দিচ্ছেন হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক জোআন ম্যানসন। সূর্যের আলোতে পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়া যায়, তাই বেলা ১১টা থেকে ৩টার মধ্যে অন্তত ৩০-৪০ মিনিট শরীরে রোদ লাগানো উচিত। এ ছাড়া সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, বাদাম, ফর্টিফাইড দুধ বা দইয়ে ভিটামিন ডি পাওয়া যায়।

জিংক : জিংক সংক্রমণ প্রতিরোধে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। চিকিৎসকেরা অনেক আগে থেকেই ডায়রিয়া বা নিউমোনিয়ার সময় শিশুদের জিংক সাপ্লিমেন্ট দিয়ে আসছেন। কোভিড-১৯ মহামারির সময় জিংকের প্রতি আগ্রহ আরও বেড়েছে। মাংস, বীজজাতীয় খাবার, বাদাম, গোটা শস্যে আছে জিংক। মহামারির সময় সাপ্লিমেন্ট খাওয়া যাবে, কিন্তু তা যেন দৈনিক ৪০ মিলিগ্রামের (শিশুদের জন্য ৪ মিলিগ্রাম) বেশি না হয়।
সঠিক পুষ্টি, আমিষ, ভিটামিন ও খনিজের সুষম সমন্বয় আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। তাই এ সময় পুষ্টিকর সুষম খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দিতে হবে। প্রয়োজনে সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে, কেবল ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা পাওয়ার জন্য যথেষ্ট নয়। নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা করোনা প্রতিরোধের সবচেয়ে ভালো উপায়।

সূচির কুরবানি

ছোট্ট ও দারুণ মিষ্টি মেয়ে সূচি। বয়স মাত্র এগারো চলছে। তবু বয়সের তুলনায় বেশ ভালো বুঝে। পঞ্চম শ্রেণির অত্যন্ত মেধাবী ও বুদ্ধিমতী ছাত্রী সে। নিম্নবিত্ত পরিবারের মেয়ে। বাবা জাহান আলী একজন কৃষক মানুষ। নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া জাহান আলীর। অল্প লেখাপড়ার কারণে অন্যের বাড়িতে ও জমিতে নিয়মিত কাজ করে জীবিকা নির্বাহ করে। একটিমাত্র মেয়ে জাহান আলীর দম্পতির। বলা চলে অভাব অনটনের সংসার। মা শাহিদা বেগম বেশ ভদ্র ও পর্দানশীন নারী। হাজারো অভাবে নিমজ্জিত থাকলেও কখনো নিরাশ হন না। ভুলেও আল্লাহর কোনো ইবাদত ছেড়ে দেন না। সংসারের নানা টানাপোড়নের মাঝে থেকে বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলেন সবসময়। স্বামীর প্রতি কোনো অভিযোগ এমন কী মান অভিমানও নেই। এতেই দারুণ খুশি শাহিদা বেগম। সেজন্য মহান আল্লাহর দরবারে লাখোলাখো শুকরিয়া জানান। স্বামীকে দারুণ ভালোবাসেন ও মনের গভীর থেকে শ্রদ্ধা করেন। তিনি বেশ ভালো করে জানেন একজন স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা কত বেশি ও সম্মানের। তিনি তা বুঝেন ও মানেন। গ্রামের মধ্যে বেশ গোছালো একটি ছোট সংসার সেটা হলো জাহান পরিবারের।

আর ক’দিন পরই কুরবানির ঈদ। সূচি লক্ষ্য করে এলাকার অনেক স্বচ্ছল ও ধনী ব্যক্তিরা সাধ্যমত পছন্দের কুরবানির পশু ক্রয় করছে। সূচির নতুন প্রতিবেশি আলহাজ লোকমান সাহেব। তিনি একজন সম্পদশালী, ধার্মিক ও মাটির মানুষ। এলাকার সকলের কাছে অতি প্রিয় মানুষ আলহাজ লোকমান সাহেব। অনেক ধন সম্পদের মালিকও বটে। যেন কোনো হিংসা ও অহংকার কী তা তিনি জানেন না বুঝেন না। দুধকুমর নদী ভাঙনের কারণে মাস ছয়েক ধরে লোকমান সাহেবের প্রতিবেশি হিসেবে বসবাস করছে জাহান আলী। অল্প সময়ের মধ্যে এ দুই পরিবারের বেশ ভালো ও গভীর সম্পর্ক গড়ে উঠেছে। যদিও রক্তের কোনো সম্পর্ক নেই তবু যেন দুই পরিবারের একে অন্যের আত্মার আত্মীয়। সবসময় যোগাযোগ রাখেন। বিশেষ করে আলহাজ লোকমান সাহেব।
আজ শনিবার। আগামী পরশু তথা সোমবার কুরবানির ঈদ। বরাবরের মতো এবারও লোকমান সাহেবও পছন্দের একটি বড় গরু ক্রয় করেছেন ঈদ উপলক্ষ্যে। সূচি সেটা ভালো করে খেয়াল করেছে।
তাইতো রাতে সূচি তার বাবাকে বলছে, বাবা কুরবানি কী? জাহান আলীর বেশ ভালো মনে আছে গতকাল শুক্রবার জুমআ সালাত আদায় করতে গিয়ে ইমাম সাহেবের নিকট থেকে কুরবানির খুব সুন্দর আলোচনা শুনেছেন। তাই বলছে জাহান আলী- কুরবানি হলো ত্যাগ করা বা উৎসর্গ করা। তবে সেটা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় হতে হবে। তা মনের গভীর থেকে করতে হবে। সবচেয়ে সেরা ও পছন্দের পশু দিয়ে কুরবানি করতে হয়। যেমন- উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া ও দুম্বা দিয়ে করবানি করতে হয়।
দুম্বা কী? বাবা আবার জিজ্ঞেস করল।
দুম্বা হলো ছাগল ভেড়ার মত একটি পশু। আমাদের দেশে দুম্বা নেই। আমিও কখনো দেখিনি। হজ্জের মৌসুমে এ কুরবানি করার নিয়ম। এটা মহান রবের অমোঘ বিধান তথা আল্লাহর হুকুম। প্রত্যেক সামর্থ্যবানদের উপর কুরবানি করা ওয়াজিব। সমাজ জামাতের ভয়ে কুরবানি দিলে হবে না। গোস্ত খাবার জন্য কুরবানি দিলেও হবে না। শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে হবে। আর তাই সামর্থ্য থাকা সত্ত্বেও যে মুসলিম বা মুমিন ব্যক্তি কুরবানি দিবে না এদের ক্ষেত্রে কঠোর হুশিয়ারীর সংকেত দিয়েছেন আমাদের প্রিয় ও শেষ নবী হযরত মুহাম্মদ সা:। আল্লাহর রাসুল সা: আরো বলেছেন, সামর্থ্য থাকার পরও যে কুরবানি দিবে না সে যেন আমার ঈদগাহে বা ঈদগাহের আশেপাশে না আসে।
তাহলে বাবা আমাদের কুরবানি দিতে হবে না? জবাবে জাহান আলী বলল- আমাদের তো সে সামর্থ্য নেই। কীভাবে দেবো?
বাবা একটি কথা বলি?
জি বলো মামণি।
আমাদের তো দুটি ছাগল আছে একটি দিলে আল্লাহ খুশি হবে না? বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, হুমম হবে।
তাহলে দাও না বাবা কুরবানি? আচ্ছা মামণি ঠিক আছে তাহলে আমরাও এবার বড় খাসি ছাগলটি কুরবানি দিব। কি মামণি খুশি তো? জি বাবা খুব খুশি।

উটের আত্মকথা

ছোট্ট বন্ধুরা। আমি উট বলছি। আজ তোমাদের শোনাবো আমার জবানিতে উট জাতির আত্মকথা। বলার আছে অনেক কিছু। তবে আমার আত্মকথার সবটুকু আজ শোনাতে পারবো ন্।া সময় ও সুযোগের অভাব। শোনাবো শুধূ আমাদের দেহগঠন বিষয়ে সামান্য বিজ্ঞানময় কিছু কথা। যতই শুনবে, ততই অবাক হবে। জেনে অবাক হবে, মহান সৃষ্টিকর্তা কত বিজ্ঞানময় করে গঠন করেছেন আমার দেহখানি। আর কত অবাক বিস্ময় লুকিয়ে আছে আমার এই দেহগঠনে। আমার ডিজাইনার মহান আল্লাহ পবিত্র কোরআনের ৮৮ নম্বর সুরাহ গাশিয়ার ১৭ নম্বর আয়াতের মাধ্যমে তাই হয়তো অবিশ্বাসীদের উদ্দেশে প্রশ্ন রেখেছেন : ‘তবে কি উহারা দৃষ্টিপাত করে না উটের দিকে, কিভাবে উহাকে সৃষ্টি করা হয়েছে?’।

সে যা-ই হোক, তোমরা আমাদের চেনো ‘মরুভৃমির জাহাজ’ নামে। কারণ, আমরা তপ্ত বালুময় মরুভূমির উষ্ণ আবহাওয়ায় যেমনি যাত্রী পরিবহন করি, তেমনি মালামালও পরিবহন করি। আমি এক সাখে ২০০ কেজির মতো বোঝা বহন করতে পারি। এই পরিমণ বোঝা নিয়ে মরুভূমিতে পাড়ি দিতে পারি শত শত মাইল।

তোমরা হয়তো জানো, পায়ে হেটে আমি সাত আটদিনে শত শত মাইল পাড়ি দিতে পারি। এই সময় পানি বা খাবারের জন্য আমাকে কোথাও থামতে হয় না। অবশ্য তখন আমার শরীর কিছুটা হালকা-পতলা হয়ে যায়। তখন বাইরে থেকে আমার দেহের হাড়গুলো পর্যন্ত দেখা যায়। চামড়া যেনো হাড়ের সাথে মিশে যায়। তখন আমার ওজন ১০০ কেজির মতো কমে যায়। তবুও আমার খারাপ লাগে না, চলতেও কোনো অসবিধাও হয় না। চলতে পারি স্বাভাবিকভাবে। না খেয়ে একটানা দীর্ঘপথ চলার সময় আমার দেহখানা কিছুটা পাতলা হয়ে য়াওয়ার কারণ, তখন আমার শতকোটি দেহকোষে পানির পরিমাণ কমে যায়। তেমনি শরীরে থাকে না পর্যাপ্ত ফ্যাট বা চর্বি।

আমাদের শরীরের ৯৪ শতাংশই পানি, যে পরিমাণে থাকে মানুষের শরীরেও। কিন্তু আমরা যখন কোনো খাবার পানি পাই না, তখন সূর্য ধীরে ধীরে আমার রক্ত থেকে যে পানি বের করে নেয়. তা আর পূরণ হয় না। বিজ্ঞানীরা জানতে পেরেছেন, আমাদের রক্ত থেকে ৪০ শতাংশ পানি হারিয়ে গেলেও আমরা সুস্থ্যভাবে বেঁচে থাকতে পারি। চলাফেরা করতে পারি। চিকিৎসকেরা বলেন, মানুষের রক্তেও ৯৪ শতাংশের কাছাকাছি পরিমাণ পানি থাকতে হয়। কিন্তু, মানুষের রক্তে এ থেকে ৫ শতাংশ পানি কমে গেইে বিপদ। মানুষ অন্ধ হয়ে যায়, চোখে দেখতে পায় না। আর ১০ শতাংশ পানি কমে গেলে কানে শুনতে পায় না; জ্ঞান হারিয়ে ফেলে। আর ১২ শতাংশ পানি হারালে মহাবিপদ। মানুষের রক্ত হয়ে যায় গুড়ের মতো ঘন। তখন মানুষের হার্ট এই ঘন রক্ত পাম্প করতে পারে না। তখন মানুষ নির্ঘাত মারা যায়।
আর আরেকটি কথা। বিজ্ঞানীরা বলেন, আমাদের রক্ত নাকি একটু অলাদা ধরনের। আমাদের লাল রক্তকোষ অনেকটা লম্বা আকারের। আর মানুষের রক্তকোষ গোলাকার। হতে পারে এ কারণেই মানুষের রক্ত থেকে আমাদের রক্তের কার্যকারিতা অনেক বেশি। হয়তো আল্লাহ আমাদের রক্তের ডিজাইন করেছেন মরুভূমির উপযোগী করে। নয়তো মরুভূমিকে করে দিয়েছেন আমাদের উপযোগী করে। নিশ্চয় এর উত্তম এক ডিজাইনার রয়েছেন। আর এ ডিজাইনার হচ্ছেন মহান আল্লাহ। ডিজাইনার ছাড়া কি কখনো কোনো ডিজাইন হতে পারে?

আমি যখন ক্ষুধার্ত হই,তখন আজেবাজে অনেক কিছইু খাই। ছেঁড়াফাড়া চামড়া, পুরনো দড়িদাড়া, আমার মালিকের তাবুর কিয়দংশ, এমনি কি সুযোগ ফেলে জুতা পর্যন্ত তখন খেয়ে ফেলি। আমার সৃষ্টিকর্তা আমাকে এমন একটি মুখ দিয়েছেন, যা দিয়ে কাটাওয়ালা ফণিমনসা পর্যন্ত অনায়াসে খেয়ে সাবাড় করতে পারি। এই ফণিমনসা গাছ মরুভূমিতেও জন্মে। আমি মধ্যপ্রাচ্যের মরুভূমিতে জন্মানো ঘাস ও অন্যান্য গাছগাছড়াও খেতে পারি। সুযোগ ফেলে খেয়েও থাকি।

তোমরা লক্ষ করে থাকবে আমােেদর পিঠে রয়েছে একটি বা দুটি কুঁজো। এর একটির ওজন ২০-২৫ কেজি হতে পারে। অনেকে মনে করেন, আমরা কুঁজোতে জমা করে রাখি সাতদিনের খাবারের পানি। এটি ঠিক নয়। আসলে এটি ভর্তি থাকে ফ্যাট বা চর্বি। আর এই চর্বিই হচ্ছে আমার দেহের জ্বালানি। সর্বশক্তিমান সৃষ্টিকর্তা এটি আমাকে দিয়েছেন এ জন্যে যে, মরুভূমিতে চলার সময় আমি সব সময় খাবার পাই না। আমাকে চলাচল করতে হয় মরুভূমির উত্তপ্ত বালুর ওপর দিয়ে। যখন আমি কোনো খাবার পাই না, তখন আমার দেহ স্বয়ংক্রিয়ভাবে কুঁজো থেকে চর্বি বের করে আনে। আর তাই খাবার জোগায় আমার দেহের। আমার দেহ রাখে শক্ত-সুঠাম। কুঁজো হচ্ছে আমাদের জরুরি সময়ের খাবার সরবরাাহ ব্যবস্থা। আমরা যদি কোনো গাছগাছালি খেতে না পাই, তখন আমরা আমাদের কুঁজোকে কাজে লাগাই। তখন এই কুঁজো ছোট হয়ে আসে, আর একপাশে কাত হয়ে পড়ে। কিন্তু আমি চলতে পথে কখনো কখনো মরুদ্যান পেয়ে যাই। নাগালে পেলে সেখানে গাছগাছালি খাই। তখন ওই কুঁজো আবার আগের স্বাভাবিক আকারে ফিরে আসে। আমি দশ মিনিটে ২৭ গ্যালন পানি খেতে পারি।

আমার মাস্টার ডিজাইনার আমাকে বিস্ময়করভাবে বানিয়েছেন মরুভূমির আবহাওয়ার উপযোগী করে। আমার খাওয়া পানি কয়েক মিনিটের মধ্যেই আমার দেহের কোটি কোটি অণুবীক্ষণিক কোষে চলে যায়, যা আমার দেহে গোশত বাড়িয়ে তোলে। সাধারণত একবারে আমি ২০ গ্যালনের মতো পানি খাই। আমি যে পানিটা গিলে খাই, তা প্রথমেই যায় আমার পাকস্থলীতে। ্আমার ক্ষুধার্ত রক্তকোষগুলো এ পানি শুষে নিয়ে তা পৌঁছে দেয় শরীরের সব অংশে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, আমি পানি খাওয়ার ১০ মিনিট পর সে পানি আর পাকস্থলীতে থাকে না।

মরুভূমিতে চলার সময় কোথাও কোনো পানি পেলে ১০ মিনিট পানি খেয়ে নিই। তখন আমার হালকাপাতলা দেহ সাথে সাথেই বদলে যেতে শুরু করে। স্বল্প সময়েই আমার হালকা-পাতলা অবস্থা বদলে যায়। আমি নাদুস-নুদুশ হয়ে উঠি। তখন কেউ আর আমাকে চামড়াসার বা হাড্ডিসার বলতে পারে না। কেননা, তখন আবার আমার ইতোপূর্বের হারানো শত কেজি ওজন ফিরে পাই। যদিও মরুভূমিতে চলার সময় প্রচুর পানি আমার শরীর থেকে চলে গেলেও পানি খাওয়ার পর এই ওজন ফিরে পেতে কোনো অসুবিধা হয় না।

এটা ঠিকÑ আমার দেহ কিছু পানি সংরক্ষণও করে। সৃষ্টিকর্তা আমার দেহে সে ব্যবস্থা করে দিয়েছেন। তিনি আমাকে দিয়েছেন বিশেষভাবে ডিজাইন করা একটি নাক। এই নাক পানি সাশ্রয় করতে পারে। যখন আমি শ্বাস ছাড়ি, তখন সবটুকু আমি ছেড়ে দিই না। আমার ছাড়া নিঃশ্বাসের কিছুটা ধরে রাখে আমার নাক। আমার ফুসফুস থেকে বেরিয়ে আসা উষ্ণ ভেজা বায়ু এই নাক আটকে দেয়। আর আমার নাকে থাকা পর্দা তা শুষে নেয়। এই পাতলা পর্দায় আছে ছোট ছোট রক্তকোষ। নাক দিয়ে আটকানো পানি এই রক্তকোষগুলো আবার ফেরত পাঠায় আমার দেহের রক্তের মাঝে। কী অবাক করা এক পুনর্চক্রায়ন বা রিসাইক্লিং সিস্টেম। আমার বিশেষ ধরনের ঠা-া নাক এমনটি সম্ভব করে তোলে। এই বিশেষ ধরনের ঠা-া নাক ছাড়া ফুসফুস থেকে বেরিয়ে আসা গরম বায়ুকে আবার পানিতে রূপান্তর আমার পক্ষে সম্ভব হতো না।

কিন্তু প্রশ্ন হচ্ছে, কী করে আমার নাক মরুভূমির গরম আবহাওয়ায়ও ঠা-া থাকে? আমি তো শ্বাস-প্রশ্বাস নিই মরুভূমির গরম বায়ুর মাঝে। এই গরম বায়ু আমার ভেজা নাকের ছিদ্রপথে দেহে প্রবেশ করে। এর ফলে ঠা-া হওয়ার একটা প্রভাব সৃষ্টি করে। যে কারণে আমার নাকের তাপমাত্রা দেহের তাপমাত্রা থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস কম থাকে।

আমি পছন্দ করি মরুভূমির বালির ঢিবি বা বালিয়াড়ির ওপর দিয়ে চলতে। এই বালিয়াড়ির ওপর দিয়ে চলাচল আমার জন্য এক সহজ কাজ। কারণ, সৃষ্টিকর্তা আমাদের পায়ে পরিয়ে দিয়েছেন বিশেষ ধরনের বালু-জুতা বা স্যান্ড-শু, যা বালুময় পথে আমাদের সহজে চলতে সহায়তা করে। না না, এ জুতা তোমরা মানষদের পরা জুতা নয়। আসলে আমদের পায়ের খুরগুলোই যেন কাজ করে তোমাদের জুতার মতো। সেটাইকেই আমরা উটেরা বলছি বালু-জুতা।
আমাদের খুরগুলো খুব চওড়া। এবং এগুলো আরো বেশি চওড়া আকার ধারণ করে, যখন আমরা মরুপথে পা ফেলি। আমাদের প্রতিটি পায়ে রয়েছে দুটি লম্বা অস্থিসার আঙুল। আঙুলের ওপর রয়েছে ভারী চামড়া। আমাদের ্আ্ঙুল দুটি অনেকটা জলচর প্রাণীর পায়ের মত্ োপাতলা সংযোজক চামড়া দিয়ে জুড়ে থাকার মতেই। এর ফলে বালুতে আমার পা ডুবে যায় না। তাই কখনো কখনো আমি আমার মালিকের ইচ্ছায় একদিনে একশ মাইল পথ পর্যন্ত পাড়ি দিতে পারি। সাধারণত আমি ঘণ্টায় ১০ মাইল বেগে চলি।
আমরা যখন মরুপথে চলি তখন কখনো কখনো হঠাৎ করে আসা মরুঝড়ে পড়ি। মরুঝড়ের সময় বাতাসে ওড়ে চলে শুধু বালি আর বালি। এই মরুঝড়ে আমাদের কষ্ট কমানোর জন্য সৃষ্টিকর্তা আমার নাসারন্ধ্রে জুড়ে দিয়েছেন বিশেষ ধরনের মাংসপেশী। এই মাংসপেশী নাসারন্ধ্র এমন ভাবে বন্ধ করে রাখে, যার ফলে নাক দিয়ে মরুঝড়ের সময় উড়ে আসা বালু ঢুকতে পারে না। তবে এ সময় বন্ধ হয় না আমার নাক দিয়ে পর্যাপ্ত বায়ুগ্রহণ। স্বাভাবিকভাবেই চলে শ্বাস-প্রশ্বাস। কি চমৎকার এই ব্যবস্থা রয়েছে আমাদের নাকে। বিষয়টি অবাক করার মতো নয় কি!
লক্ষ করো, আমার চোখের পাতার দিকে। দেখবে আমার চোখের পাতার লোমগুলো নিচ দিকে ঝুলে আছে। এগুলা কাজ করে আমার চোখের একটি পর্দা হিসেবে। এর ফলে বালু চোখে ঢুকতে পারে না। একইভাবে সূর্যের আলোও সরাসরি পড়ে না চোখের ওপর। এর পরেও আমি সবকিছু স্পষ্ট দেখতে পাই।
যদি কখনো বালুর একটি কণা আমার চোখে ঢুকে পড়ে, সৃষ্টিকর্তা এ ব্যাপারেও সজাগ। তিনি আমাকে ভেতরের দিকে একটি চোখের পাতা দিয়েছেন। এটি স্বয়ংক্রিয়ভাবে ভিজে ওঠে চোখের পুত্তুলি থেকে এই বালু বের করে নিয়ে আসে। ঠিক যেভাবে একটি গাড়ির উইন্ডশিল্ড উইপার কাজ করে।

কিছু মানুষ মনে করে আমরা উঠেরা অতি মাত্রায় আত্মগর্বে গর্বিত। নিজের সম্পর্কে অত্যধিক উচ্চ ধারণা পোষণ করি। কারণ, আমরা সব সময় মাথা উঁচু রেখে চলাফেরা করি। নাকটাকেও ভাসিয়ে দিই বায়ুতে। না গর্ববোধ থেকে আমরা তা করি না। এমনটি করি, কারণ দেহের গঠনটাই আমাদের এভাবে চলতে বাধ্য করে। আমাদের চোখের ভ্রুগুলো ভারী ও লোমযুক্ত। এ জন্য মাথা উঁচু করে চলতে হয়। তবে এগুলো থাকায় আমরা খুশি। এগুলো আমাদের চোখে ছায়া দেয়। সূর্যের প্রখর আলো থেকে আমাদের চোখকে বাঁচায়।

মরুভূমির লোকদের আমরা অনেক উপকার করি। আমরা শুধু তাদের সর্বেত্তম পরিবহনই নই। আমরা তাদের মুদিদোকানও। মাদি উঠ থেকে মানুষ পায় খুবই সমৃদ্ধ দুধ। এরা এই দুধ দিয়ে পণির ও মাখন তৈরি করে। আরো কিছু দুগ্ধজাত মজার মজার খাবার। আমাদের দেহ থেকে ভারী লোম বছরে একবার খসানো হয়। এই লোম দিয়ে কাপড় বোনা হয়। কিছু কম বয়েসী উট জবাই করে গোশত পাওয়া যায়। এগুলো খাবার হিসেবে ব্যবহার হয়।

শুরুতেই বলেছি আমাদের মরুভূমির জাহাজ বলা হয়। এর একটি কারণ, মরুভূমিতে আমরা যাত্রী ও মালামাল পরিবহন করি। আরেকটি কারণ হচ্ছে, আমরা যখন দুলকি তালে মাঝারি গতিতে চলি, তখন এপাশ-ওপাাশে দোলনার মতো দোলি। তখন সওয়ারিদের অনেকেই সি-সিক হয়ে পড়ে। জাহাজে চড়লে ঢেউয়ের কারণে জাহাজ হেলেদুলে চলার সময় অনেকের মধ্যে এক ধরনের বমি বমি ভাব হয়। এরই নাম সি-সিক হয়ে পড়া। তোমরা বাংলায় এর নাম দিতে পার সমুদ্র-রোগ। দুলকি তালে চলার সময় আমরা য়েভাবে পা ফেলে চলি, সে কারণে আমাদের এই হেলেদুলে চলা। আমার এক পাশের ঊভয় পা এক সাথে সামনে চলে। যে পাশের পাগুলো উপরে তুলে সামনের দিকে নিই সে পাশটি উপরের দিকে ওঠে। এভাবে বাম পাশের উভয় পা একবার সামনে নেয়া এবং এর পর ডানপাশের উভয় পা সামনে নিয়ে বাম-ডান বাম-ডান করে চলার কারণে আমার সওয়ারির কাছে মনে হয়, তিনি যেন একটি রকিং-চেয়ার বা দোলন-চেয়ারে বসে আছেন। যা এপাশ-ওপাশ দোল খাচ্ছে।

আমাদের বয়স যখন ৬ মাস হয়, তখন আমাদের সামনের পায়ে আঘাত নিরোধ ও আরামের জন্য এক ধরনের প্যাড সৃষ্টি হতে শুরু করে। আমাদের অসমান্তরাল বুদ্ধিমান সৃষ্টিকর্তা ভালো করেই জানেন, আমাদের এ ধরনের প্যাডের খুবই প্রয়োজন। এর ওপর ভর করে হাটু গেড়ে আমরা ভারি মালামাল সহজে মাটিতে নামাতে পারি। যদি এই প্যাড না থাকত, তখন হাটু গাড়ার সময় আমরা হাটুতে ব্যথা পেতাম। তখন আমরা সহজে শুতেও পারতাম না।

আজ এ পর্যন্তই। সুযোগ পেলে আবারো তোমাদের শোনবো আমাদের না বলা কিছু আত্মকথা।

কুরবানি

আয়ান এইবার প্রথম তার গ্রামের বাড়িতে দাদা দাদির সাথে ঈদ করবে। কালেকে তারা ঢাকা থেকে ট্রেন যোগে গ্রামের বাড়ি টাঙ্গাইলে এসেছে। আয়ানের বয়স এবার জানুয়ারির সাত তারিখে ছয় বছর পূর্ণ হয়েছে।
সে একটা কিন্ডারগার্ডেনে কেজি ওয়ানে পড়ে। লেখা পড়ায় সে খুব ভলো। বুদ্ধিমানো বটে। কথায় কথায় শুধু প্রশ্ন আর প্রশ্ন। তার প্রশ্ন শুনে দাদা মোতাহের রহমান মাজে মাজে হেসে হেসে ব্যাকুল হয়ে যায়!

মোতাহের রহমান ও তার ছেলে আজাদ দুজনে কুরবানীর গরু কিনার জন্য হাটে যাওয়ার পস্তুতি নিচ্ছে। আয়ান পাশের রুম থেকে দৌড়ে এসে তার দাদা কাছে গিয়ে দারায় প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে। তার হাতে একটা খেলনা ছিলো। আয়ান বলল
– দাদু কই যাও?
– হাটে যাবো। আয়ান তার হাতের খেলনা টা ছুরে ফেলে দিয়ে বলে
– আমিও যাবো
– না দাদু তুমি যেতে পারবে না
– কেনো দাদু
– তুমি ছোট তাই
– ছোটদের যাওয়া নিষেধ?
– হ্যাঁ! মুচকি হেসে দিলো মোতাহের রহমান।
– কেনো নিষেধ কেনো?
– এমনি, শুনো আমরা আজকে তোমার জন্য বড় একটা গরু কিনে আনবো?
– কেনো দাদু?
আজাদ হোসেন একটা ধমন দিয়ে বলল
– যা তোর মার কাছে যা সারাদিন শুধু প্রশ্ন প্রশ্ন, এটা হলো কেনো এটা নিষেধ কেনো শুধু কেনো কেনো যা বলছি এখান থেকে।
– আহরে ধমকাচ্ছিস কেনো ওকে? ছোট মানুষ তো ও, ও তো কিছু বুজেনা, যখন বুজবে তখন কি আর বলবে?

শেষ পর্যন্ত আয়ান কে নিয়েই হাটে আসতে হলো। কুরবানীর হাট জমজমা লেগেছে। অনেক মানুষ হাটের ভিতরে। সবাই বস্ত গরু বেচা কেনা নিয়ে। কেও কিনতে এসেছে কেও বিক্রি করতে।
মোতাহের রহমান একটা লাল ষাঁড় এর কাছে গিয়ে দাঁড়াল। আজাদ সাহেব ষাঁড় গরুটা ঘুরে ঘুরে দেখতেছে। পাশেই এক হাতে রশি অন্য হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে ষাঁড় গরুটির মালিক। মুখ ভর্তি করে পান চিবাচ্ছে।তার পাশেই দাঁড়িয়ে আছে আরেকটি ছেলে। আয়ান বলল
– দাদু এতো মানুষ কেনো?
– গরু কিনতে এসেছে আমাদের মত
– গরু কিনবে কেনো সবাই?
– কুরবানী দেওয়ার জন্য
– কুরবানী দেয় কেমনে?
– ছুরি দিয়ে জবাই করে
– জবাই করে কেনো?
– আল্লাহ্ হুকম তাই।
গরু মালিক লোকটা ভ্রু কুজকে তাকাচ্ছে বার বার আয়ানের দিকে। মুখে থেকে একটু পানের পিক ফেলে দিয়ে আজাদ সাহেবের দিকে তাকিয়ে বলে
– কি হয় এটা আন্নের? পোলা? আজাত সাহেব মুখে কিছু বলল না শুধু মাথা নাড়ালো, লোকটা আবার বলল
– বহুত প্রশ্ন করে দেখি, মেলা চালু পোলা। লোকটা তার হাতের রশি পাশের ছেলেটি কাছে দিয়ে আয়ান কে কাছে টেনে নিয়ে বলল
– নাম কি তোমার?
– আয়ান, আপনার নাম কি? আজাদ সাহেব ধমক দিয়ে বলে উঠলেন
– এই বড় দের নাম জিজ্ঞাসা করতে হয়না যানো না? আয়ান তুমি কিন্তু অনেক দুষ্ট হয়ে যাচ্ছো।
লোকটি আজাদ সাহেবের কথা গাহ্য না করে বল
– আমার নাম আক্তার আর এই যে এটা আমা পোলা ওর নাম মতি
– আঙ্কেল সে কোন ক্লাসে পড়ে?
– ও পড়ে না, গরিব মানেষের লেখা পড়া নাই কিন বেলা পেট পুরে খাইতে পারলেই হলো।
– কে বলছে?
মোতাহের রহমান আয়ান কে কাছে টেনে এনে বলে
– শুনো মিঞা লেখা পড়া সাবারই করোন লাগে এখানে ধনী গরিবের বলে কথা নাই, এই যুগে কি লেখা পড়া ছাড়া দাম আছে?

রাত্রি বেলা সবাই মিলে খাইতে বসেছে। আয়ান তার দাদা কাছে বসেছে। তার ডান পাশে তার মা তার পরে তার বাবা। সামনে তার দাদি দাঁড়িয়ে সবাই কে খাবার পরিবেশন করতেছে।
– দাদু
– বলো
– কুরবানী দেয় কি জন্য? আয়ানের মা বলে উঠলো
– আয়ান খাওয়ার সময় কথা বলতে হয়না যানো না? কথা বলো না খাও তার পর কথা বলো।
– খাওয়ার সময় কথা বলতে হয় না কেনো?
– আল্লাহ্ নিষেধ করেছে।

খাওয়া শেষে আয়ান তার দাদাকে আবার প্রশ্ন করলো – দাদা কুরবানি কি জন্য দিতে হয়?
তার দাদা বলল
– শুন দাদু ভাই ইব্রাহিম (আঃ) নামে আমাদের একজন নবী আছে। তিনি আমাদের জাতির পিতা। তার একটি ছেলে ছিলো তোমার মত তার নাম ছিলো ইসমাইল (আঃ) তিনিও নবী। তাকে ইব্রাহিম (আঃ) অনেক ভালোবাসতেন। তোমর বাবা যেমন তোমাকে ভালোবাসে তেমনই। একদিন আল্লাহ্ তাকে স্বপ্ন দেখালেন তোমার প্রিয় জিনিস কুরবানী করো। তখন ইব্রাহিম (আঃ) তার ছেলে কে কুরবানীর জন্য নিয়ে গেলো। আরো অনেক ঘটনা আছে বড় হলে যানতে পারবে। বুজেছো? আচ্ছা এখন শুন কি জন্য কুরবানি দিতে হয় সেটা বলি। কুরবানি করতে হয় আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য বুজেছো? আল্লাহ্ কে খুশি করার জন্য কুরবানি করতে হয়। বুজতে পারছো? বড় হলে আরো জানতে পারবে।
আমাদের সকলেরই দায়িত্বহ শুশিদের কে বাংলা ইংরেজি শিক্ষার পাশা পাশি ইসলামি শিক্ষা দেওয়া।