রাতে বিছানায় শুয়ে শুয়ে ছটফট করে ছেলেটি। চোখে মোটেও ঘুম নেই। মনে অনেক ভাবনা। সে আকাশের তারা গোনে। চাঁদের বুড়ির সাথে কথা বলে। চরকা কাটে। গল্প শোনে। মা হাতে বই তুলে দিয়ে বলতেন, পড়তে বসো। কিন্তু তার যে পড়তে ইচ্ছে করে না। তার ইচ্ছে করে শুধু বইয়ের পাতা উল্টাতে। বইয়ের পাতায় পাতায় খুঁটে খুঁটে ছবি দেখতে। একসময় খাতা পেন্সিল নিয়ে বসে যেতেন। শুরু করতেন আঁকাআঁকি। ছবি আঁকা। আঁকতে আঁকতে কাগজ শেষ হয়ে গেলে পুরো বই একেঁ একাকার করে ফেলতো। সে যে ছবি ভালোবাসে, ভালোবাসে ছবি আঁকতে। সেই ছোট বেলায় আঁকা শুরু করে আজ অবধি একেই চলেছেন।
তাকে নিয়ে মা-বাবার অনেক স্বপ্ন। বড় আশা তাঁদের। ছেলে অনেক বড়মানুষ হবে। লেখাপড়া শিখবে। কিন্তু তার যে পড়তে ভালো লাগে না। তার মন ছবির সাথে গাঁথা। মাঠ, নদী, পাখির ছানা, প্রজাপতির উড়াউড়ি, তারার মেলা, চাঁদের হাসি সবই যেন তার কাছে ছবির মতো। বাড়ির পাশে মাঠ। মাঠ বেয়ে বয়ে যায় পাহাড়ি নদী। গ্রীষ্মে এসব মাঠঘাট ধুঁ ধুঁ করে। হাওয়ায় হাওয়ায় কাঁপতে থাকে মাঠের পাকা ধান আর ঘাসের ডগা। এর মাঝে উঁকি দেয় কলমিফুল। গরুর পাল চড়ে বেড়ায় মাঠে মাঠে। বিলেঝিলে ভেসে বেড়ায় বালি হাঁস। বর্ষায় সবুজ ধানে মাঠ ভরে যায়। একসময় ধান পাকে। সোনালি রঙ ধারণ করে। সেই মাঠে ধান কাটতে কাটতে চাষিরা গান ধরে। ভাওয়াইয়া গান, ভাটিয়ালি, পল্লী গান। সে মাঠের চাষিদের কণ্ঠে এসব গান শুনতে শুনতে ও তোলা হয়ে উঠত। বাড়ি ফিরে খাতা পেন্সিল নিয়ে বসে যেত চাষিদের ধান কাটার ছবি আঁকতে। আঁকতে আঁকতে এক সময় খাতার পাতা ভরে যেতো। তবুও আঁকা শেষ হয় না যেন। খাওয়া নেই দাওয়া নেই। শুধু আঁকা আর আঁকা।
ঘুড়ি উড়ানোর জন্যে বাড়ির পাশে মাঠে চলে যেতেন। নাটাইয়ের সুতা ছাড়তে ছাড়তে এক সময় ঘুড়ি নীল আকাশে চলে যেত। এতে তার যে কত সুখ।
প্রজাপতি, ফুল, পাখি এসব তার খুব পছন্দ। অনেক সময় বনে বনে ঘুরে ঘুরে রঙিন প্রজাপতি খুঁজত। ঘুঘুর বাসা খঁজত। তাল গাছের নিচে গিয়ে বাবুই পাখির বাসা দেখত। বাবুয়ের বাসা যখন বাতাসে দুলতো তখন তার মনও এর সাথে সাথে দুলে উঠত। মাঠে মাঠে রাখাল ছেলেরা যখন গরুর পাল ছেড়ে দিয়ে গাছের ছায়ায় বসে বাঁশি বাজাত, তখন সে কি করত জানো? সেও তাদের সাথে গিয়ে বসতো। ছোটবেলায় তো তার স্বপ্ন ছিলো সে একজন শিল্পী হবে। মস্তবড় চিত্রশিল্পী। আসলে বড় হয়ে সে তাই হয়েছে। এখন কতো নাম ডাক তার। পত্রিকায় পাতায় পাতায় তার আঁকা ছবি। সবার মুখে মুখে তার নাম। তা বুঝি তোমাদের জানতে ইচ্ছে করে না? কে সেই নাম করা শিল্পী, কী তার নাম? কি তার পরিচয়? হ্যাঁ বন্ধুরা তা হলে বলছি শোন। তার নাম বললে তো তোমরা চমকে উঠবে। হ্যাঁ, সে আর কেউ নয়, ছোটবড় সবার প্রিয় শিল্পী মোমিন উদ্দীন খালেদ। তার কথাই তো এতক্ষণ তোমাদের বলছিলাম।
কিশোর বেলায় সেই ঘুড়ি উড়ানো, রঙিন প্রজাপতি দিয়েই সখ্য গড়ে ওঠে তার আঁকাআঁকির সাথে। তার ছবির আঁকার হাতখড়ি মা হোসেন আরা চৌধুরীর কাছে। বাবা আলমগীর চৌধুরী ও মা হোসেন আরা চৌধুরী দু’জনই জড়িত ছিলেন লেখালেখির সাথে। তাদেরও রয়েছে অনেক গল্পগ্রন্থ।
এই প্রিয় শিল্পীর জন্ম কোথায় জানো? হ্যাঁ তাহলে বলছি শোনো। মোমিন উদ্দীন খালেদের আদি বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইনদংয়ের হাইদচকিয়া গ্রামের আবদুল খালেক চৌধুরী বাড়ি। বাবা আবাস গড়েন চট্টগ্রামের বাকলিয়ায়। বাড়ির নাম ‘গ্রামীণ’। এই বাড়িতেই ১৯৬২ সালের ৯ মে শিল্পী মোমিন উদ্দীন খালেদ জন্ম গ্রহণ করেন। চট্টগ্রামেই তার লেখাপড়ার হাতে খড়ি। স্কুলে পার হয়ে চারুকলা কলেজ থেকে ১৯৮২ সালে ডিগ্রি এবং চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে ১৯৮৬ সালে এম এ পাস করেন। স্ত্রী জিনাত রেহানা। ছেলে মাহদি আল মুবিন এবং কন্যা জারিন তাসনিমকে নিয়ে তাঁর সংসার। পাঁচ ভাই বোনের মধ্যে তিনি বড়। অন্য ভাইবোনেরা কেউ ডাক্তার, কেউবা শিক্ষকতার পেশায় জড়িত। ছোট ভাই মাঈন উদ্দিন জাহেদ। তার নাম সাহিত্য মহলে সবার মুখে মুখে।
তোমরা যদি লক্ষ করো দেখবে শিল্পী মোমিন উদ্দীন খালেদ বিভিন্ন ক্ষেত্রে তার প্রতিভা, শ্রম ও সাধনার অবদান রেখে যাচ্ছেন। তিনি চিত্র শিল্পে অগ্রপথিকের ভ‚মিকার অধিকারী। তার সুদীর্ঘ কর্মময় জীবনে তিনি অসংখ্য বইপত্রের ও পত্রপত্রিকার প্রচ্ছদ অঙ্কন এবং অভ্যন্তরীণ অলঙ্করণ করা ছাড়াও এঁকেছেন বহু ছবি; সৃষ্টি করেছেন চিত্রশিল্প। জীবন জীবিকার প্রয়োজন কমার্শিয়াল আর্ট বা প্রায়োগিক চিত্রকর্ম করলেও মোমিন উদ্দীন খালেদ পাশাপাশি সৃজনশীল চিত্রকর্মের এবং কার্টুন আঁকার ক্ষেত্রেও তিনি নিবেদিত। কেবল সাধারণ শিল্পকর্মের ক্ষেত্রেও তার অবদান কম নয়। মোমিন উদ্দীন খালেদের চিত্রকর্ম পত্র পত্রিকায় প্রকাশের মাধ্যমে তাঁর সমাজসচেনতা, স্বদেশ প্রেম ও মাতৃভাষা প্রগতি এবং শিল্পদক্ষতার পরিচয়ই দেননি, তিনি তাঁর নির্ভীকতা এবং সাহসিকতার স্বাক্ষরও রেখেছেন। তাইত ছোটবড় সবার প্রিয় এই শিল্পী সংগ্রামী ও বর্ণাঢ্য জীবনের অধিকারী। মোমিন উদ্দীন খালেদ শ্রম ও সাধনার মাধ্যমে একজন কৃতী চিত্রশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পসাহিত্যের প্রতি তার অনুরাগ তার পারিবারিক ঐতিহ্যের অন্তর্গত। মোমিন উদ্দীন খালেদ অত্যন্ত সজীব ও প্রাণবান এবং মনের দিক থেকে তারুণ্যের অধিকারী। এখানেই তো তিনি তোমাদের মতো শিশুদের বড় বেশী ভালোবাসেন। সকল শিশু পত্রিকায় চিত্রকর্মের মাধ্যমে তিনি শিশু কিশোরদের সাথে কতো কথাই না বলেন। গড়ে তোলেন সখ্যতা। বর্তমানে তাঁর কর্মক্ষেত্র জানো? বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে তিনি কর্মরত আছেন।
শিল্পী মোমিন উদ্দীন খালেদ অনেক গুলো পুরস্কার লাভ করেন। ১৯৮২ সালে ভাষা আন্দোলনের ওপর পোস্টার প্রতিযোগিতায় প্রথম পুরস্কার, ১৯৯১ সালে একুশের সংঙ্কলনের প্রচ্ছদ ও অলঙ্ককরণের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্র পুরস্কার লাভ করেন। এখনো তার তুলি থেমে নেই। তার আঁকাআঁকি চলছে তো চলছেই। প্রতি বছর একুশে বইমেলায় তার আঁকা প্রচ্ছদ ও অলঙ্করণ এগিয়ে থাকে। ফলে সারা দেশের প্রকাশনা ও পাঠক মহলে মুখে মুখে তাঁর নাম ছড়িয়ে পড়েছে।
ছোট বড় সবার প্রিয় চিত্রশিল্পী মোমিন উদ্দীন খালেদ
শিশুর ডেঙ্গু প্রতিরোধ
বন্ধুরা, একটি অশনি সংকেত হলো, এবার অসময়ে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে এবং কিছু কীটতত্ত¡বিদ বলছেন রাজধানীতে সারা বছরই ডেঙ্গু জ্বর থাকতে পারে। উদ্বেগজনক বিষয় হলো, দেশে ডেঙ্গু আক্রান্তদের ২৬ শতাংশই শিশু। করোনা মহামারী অনেকটা স্বাভাবিক হওয়ায় নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে শিশুরা। একসঙ্গে অনেক শিশু ক্লাস করে। দিনের বেলায় ক্লাসে এডিস মশার কামড়ে অনেকেই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম ও মশা তাড়ানোর শক্তির অভাবে বেশি ঝুঁঁকিতে রয়েছে শিশুরা।
অন্যান্য বছর ডেঙ্গু ভাইরাসের ডেন-১ বা ডেন-২ ধরনের সংক্রমণ দেখা গেছে। কিন্তু এবার এই ভাইরাসের ডেন-৩ ও ডেন-৪ ধরনের সংক্রমণ দেখা যাচ্ছে। এ কারণে জটিলতাও বেশি হচ্ছে। রক্তের প্লাটিলেট বা অণুচক্রিকা দ্রæত কমে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। আক্রান্ত রোগীদের অনেকেরই যকৃৎ আক্রান্ত হতে দেখা যাচ্ছে, কিডনির কার্যকারিতায়ও বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। পানি আসছে বুকে ও পেটে এবং মাঝে মাঝে নিউমোনিয়া দেখা যাচ্ছে। কারোও কারোও ক্ষেত্রে ঘাম, হাত-পা ঠাÐা হয়ে আসা, রক্তচাপ কমে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এবার তাই জ্বর হলেই করোনার পাশাপাশি ডেঙ্গুর কথাও মাথায় রাখতে হবে।
শিশুদের ক্ষেত্রে ডেঙ্গুর উপসর্গ বড়দের মতো নাও হতে পারে। ছোট শিশুর পক্ষে অনেক উপসর্গের কথা সঠিকভাবে প্রকাশ করাও সম্ভব হয় না।
মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, হাত-পায়ে ব্যথার মতো যন্ত্রণার কথাও অনেকে বোঝাতে পারে না। অনেক শিশুর খাওয়া কমে যায়। দেখলেই বোঝা যায়, সে কোনো অস্বস্তিতে ভুগছে। চারপাশের পরিবেশের প্রতি বিরক্ত থাকতে পারে, অভিভাবককেও অতিরিক্ত বিরক্ত করতে পারে।
নিচের লক্ষণ গুলোর যেকোনোটি দেখা দিলেই সত্বর চিকিৎসকের শরণাপন্ন হতে হবে : প্রস্রাব কম হওয়া, নেতিয়ে পড়া, পেটব্যথা, শ্বাসকষ্ট, খিঁচুনি, কিছুই খেতে না পারা, জ্বর একেবারেই না কমা, হঠাৎ ফ্যাকাসে হয়ে যাওয়া, হঠাৎ করেই শান্ত শিশুর চঞ্চল হয়ে যাওয়া কিংবা চঞ্চল শিশুর একদম শান্ত হয়ে যাওয়া, শিশু অতিরিক্ত ত্যক্ত-বিরক্ত করা এবং যে কোনো রক্তক্ষরণ যা চামড়ার নিচেও হতে পারে।
বন্ধুরা, ডেঙ্গুজ্বর ৩ থেকে ৫ দিন পর্যন্ত থাকে। জ্বর চলে যাওয়ার পরই সাধারণত অবস্থা খারাপ হতে থাকে। তাই জ্বর দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। বাড়িঘর, কার্নিশ ও ছাদে আটকে থাকা স্থির পানি এডিস মশার প্রজনন ক্ষেত্র, এসব দূর করতে হবে। শিশুদের ফুলহাতা জামা ও ফুলপ্যান্ট পরাতে হবে। দিন বা রাত যখনই শিশু ঘুমাক, মশারির ভেতরে রাখতে হবে। হাতে-পায়ে মশা নিরোধক মলম লাগানো যেতে পারে।
এর আগের বছরগুলোয় শিশুরা ডেঙ্গু আক্রান্ত হলে জ্বর কমার পর শক হতো। তবে এবার শরীরে জ্বর থাকা অবস্থায় শক সিনড্রোম দেখা দিয়েছে শিশুদের। এটা সবচেয়ে ভয়াবহ। এবার ডেঙ্গুতে শিশুদের ডায়রিয়া, পেটে ব্যথা, বমি, খাদ্যনালিতে সমস্যা দেখা দিয়েছে। হৃদযন্ত্রের জটিলতা দেখা দিয়েছে। এর প্রভাবে হৃদকম্পন বাড়তে পারে আবার কমতেও পারে। নিউরোলজিক্যাল সমস্যাও হচ্ছে। অনেক সময় শিশুদের শরীরে জ্বর না থাকলেও ডায়রিয়া দেখা দিয়েছে। এটি ডেঙ্গুর প্রভাবে হচ্ছে। হাফহাতা জামা, হাফপ্যান্ট পরার কারণে স্কুল ও কোচিং সেন্টারে মশা বেশি কামড়ানোর সুযোগ পাচ্ছে। ডেঙ্গুতে এক বছরের কম ও বেশি ওজনের বাচ্চাদের ঝুঁঁকি বেশি।
বন্ধুরা, ডেঙ্গু শনাক্ত হলে আতঙ্কিত না হয়ে বাসায় চিকিৎসা নিতে হবে। অল্প অল্প করে বারবার তরল খাবার খেতে হবে। পানি, লেবুর শরবত, ফলের শরবত, স্যালাইন, ডাবের পানি ইত্যাদি খেতে হবে। এসময় তোমাদের নিয়মিত প্রস্রাব হচ্ছে কিনা তা খেয়াল রাখতে হবে। ছয় ঘণ্টায় একবারও প্রস্রাব না করলে সতর্ক হতে হবে। জটিলতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে।
শিশুকে বাড়িতে পর্যাপ্ত তরল খাওয়ানো না গেলে হাসপাতালে নিতে হবে। বাড়ি বা ওষুধের দোকানে নিয়ে শিরাপথে স্যালাইন দেয়া যাবে না। কেননা, প্রয়োজনীয় মাত্রার চেয়ে কম বা বেশি তরল শিরাপথে দেওয়া হলে শিশুর মারাত্মক ক্ষতি হয়।
যেকোনো জ্বরের রোগীরই ডেঙ্গু অ্যান্টিজেন পরীক্ষা করানো উচিত হবে। তবে জ্বর যদি পাঁচ দিনের বেশি থাকে, তাহলে ডেঙ্গু অ্যান্টিবডি পরীক্ষা করাতে হবে। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে আনুষঙ্গিক অন্যান্য পরীক্ষা করাতে হবে। এর মধ্যে কমপ্লিট বøাড কাউন্ট অন্যতম। এই পরীক্ষায় প্লাটিলেট বা অণুচক্রিকার পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। পাশাপাশি শিশুর রক্তের গ্রæপ জেনে নিতে হবে। ডেঙ্গুর পরীক্ষার পাশাপাশি করোনার পরীক্ষাও করাতে হবে। কারণ, কোনো কোনো রোগীর ক্ষেত্রে এখন দুটি সংক্রমণ একসঙ্গেই হতে দেখা যাচ্ছে।
জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা ইত্যাদি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু ধরা পড়লে শিশুকে বিশ্রামে রাখতে হবে, প্রচুর পানি বা তরল খেতে দিতে হবে। ডেঙ্গুতে ২-৩ দিন পর যখন জ্বর কমে যায়, তখনই জটিলতা দেখা দেওয়ার সময়। এ সময় প্রায় প্রতিদিন রক্তের অণুচক্রিকার পরিমাণ দেখা উচিত। অণুচক্রিকার সংখ্যা কমতে থাকলে শিশু বারবার বমি করলে, খেতে না পারলে, পেটে ব্যথা হলে, শিশুর মধ্যে অতি অস্থিরতা বা নিস্তেজ ভাব দেখা দিলে, মুখ-দাঁত-নাক দিয়ে রক্তপাত হলে কিংবা কালো পায়খানা অথবা কালো রক্তবমি কিংবা রক্তের মতো প্রস্রাব করলে অবশ্যই হাসপাতালে নিতে হবে। মুখ-চোখ ফ্যাকাশে মনে হলে, হাতপা অতিরিক্ত ঠাÐা মনে হলে, ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে প্রস্রাব না করলে শিশুকে হাসপাতালে ভর্তি করাতে হবে।
বন্ধুরা, ডেঙ্গু আক্রান্ত রোগীদের পুষ্টিকর খাবার খুব জরুরি। এ সময় পানিশূন্যতা, দুর্বলতা, ক্লান্তির পাশাপাশি রক্তে প্লাটিলেট বা অণুচক্রিকার পরিমাণ কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। খাবার তালিকায় অবশ্যই প্রোটিন বা আমিষ যুক্ত খাবার রাখতে হবে। প্রোটিন দ্রæত আরোগ্য লাভে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এ সময়ে তাই মাছ, গোশত, ডাল, ডিম ও দুধ খাবার তালিকায় রাখতে হবে। দই বা দইয়ের লাচ্ছিও খুব উপকারী খাবার। এটা প্রোবায়োটিকের ভালো উৎস। দইয়ে অনেক উপকারী ব্যাকটেরিয়া থাকে, যা আমাদের অন্ত্রের জন্য দরকারি। এসব ব্যাকটেরিয়া সহজে আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াবে।
চিকেন স্যুপ, বাদাম ও দুধের শেক, ডিমের পুডিং উপকারী। জ্বরে আক্রান্ত রোগী যেহেতু ভারী খাবার খেতে পারে না, তাই এমন পুষ্টিকর হালকা খাবার একটু পরপর খেলে শরীরে শক্তি পাওয়া যায়। পাশাপাশি শরীরে পর্যাপ্ত পুষ্টি সরবরাহ হয়। প্রোটিনের পাশাপাশি আয়রনযুক্ত খাবারও খেতে হবে। খেজুর, কলা, বেদানা, তরমুজ, ছোলা, শিমের বীজ, মিষ্টিকুমড়ার বীজ, কলিজা, গোশত নিয়মিত খেতে হবে।
ভিটামিন সি-যুক্ত খাবার যেমনÑ লেবু, কমলা, মালটা, আমলকী, জলপাই, জাম্বুরা, আনারস, কিউই, বেরিস, কাঁচামরিচ খেতে হবে। ভিটামিন সি আমাদের শরীরে সহজে আয়রন শোষণে সাহায্য করে। পাশাপাশি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডেঙ্গু আক্রান্ত রোগীদের খাবারে ভিটামিন কে-যুক্ত খাবার রাখা খুব জরুরি। ভিটামিন কে রক্তপাতের ঝুঁঁকি কমায়। পালংশাক, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, বিট, টমেটো, ধনেপাতা, লেটুসপাতা খাবার তালিকায় রাখতে হবে।
বিশ্বকাপ ফুটবলের মজার ঘটনা
আবারো শুরু হয়ে গেল জমকালো ফুটবল বিশ্বকাপ। বলা হয়ে থাকে বিশ্ব কাঁপে বিশ্বকাপে। আয়োজক মরুর ছোট দেশ কাতার। এবারের আসরটি বিশ্বকাপের ২২তম আসর। ২০০২ সালে কোরিয়া-জাপানের পর দ্বিতীয় এশিয়ান দেশ হিসেবে কাতার বিশ্বকাপ ফুটবলের আয়োজক হওয়ার গৌরব অর্জন করে। পরবর্তী ২৩তম আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। ৩২ দল নিয়ে আয়োজিত এটিই সর্বশেষ বিশ্বকাপ। পরবর্তী আসর থেকে ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে। এ লেখাটি যখন তোমরা পড়বে তখন প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। তবে জেনে নেয়া যাক এ পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বকাপগুলোর কয়েকটি মজার ঘটনা।
প্রথম বিশ্বকাপে ফিফার নিজস্ব কোনো বল ছিল না। দলগুলোর বল দিয়ে খেলা হতো। সেবার ফাইনালে বল নিয়ে দ্ব›দ্ব লেগে যায় দুই ফাইনালিস্ট উরুগুয়ে ও আর্জেন্টিনার মধ্যে। দুই দলই চায় নিজেদের বল নিয়ে খেলতে। শেষে সিদ্ধান্ত হয় প্রথমার্ধে আর্জেন্টিনার বল দিয়ে খেলা হবে আর দ্বিতীয়ার্ধে উরুগুয়ের। মজার ব্যাপার হলো, প্রথমার্ধে নিজেদের বল দিয়ে ২টি গোল দেয় আর্জেন্টিনা। আর দ্বিতীয়ার্ধে নিজেদের বল দিয়ে উরুগুয়ে দেয় ৪টি গোল। ফলে ৪-২ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হয় উরুগুয়ে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ফিফার ইতালিয়ান ভাইস প্রেসিডেন্ট অত্তোরিনো বারসি বিশ্বকাপ ট্রফি নিজের বেডরুমের বিছানার নিচে লুকিয়ে রাখেন। তার ভয় ছিল নাৎসি বাহিনী ট্রফিটি চুরি করতে পারে!
আর্নেস্ত ইউলিমোস্কির রেকর্ডটা একটু হতাশারই। বিশ্বকাপে চার গোল করেও পরাজিতের দলে ছিলেন তিনি। পোল্যান্ডের ইউলিমোস্কি সেই চার গোলসহ হ্যাটট্রিকটি করেছিলেন ১৯৩৮ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে। এই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ব্রাজিলের লিওনিদাসও। ব্রাজিল জিতেছিল ৬-৫ গোলে।
১৯৯০ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পায় সংযুক্ত আরব আমিরাত। দলের খেলোয়াড়দের কমিটমেন্ট করা হয় যদি কেউ গোল করতে পারে, তাহলে তাকে দেওয়া হবে একটি রোল রয়েস গাড়ি। অনভিজ্ঞ দলটির ভালো করার সুযোগ ছিল খুবই কম। তবে গ্রæপ পর্ব থেকে বাদ পড়ার আগে তারা ২টি গোল দিতে সমর্থ হয়। আর প্রতিজ্ঞা অনুযায়ী শেখ মোহাম্মদের কাছ থেকে দুই গোলদাতা ইসমাইল মোবারক ও থানি জুমা একটি করে রোল রয়েস গাড়ি উপহার পান।
১৯৫০ সালে ব্রাজিল বিশ্বকাপে কোনো নক আউট, ফাইনাল ছিল না। তার পরিবর্তে পরীক্ষামূলক রাউন্ড রবিন লিগ ভিত্তিতে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। আর তাতে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। তেমনি ১৯৩৪ ও ১৯৩৮ বিশ্বকাপে ছিল না কোনো গ্রæপ পর্ব।
কোনমতে হার এড়াতে পারলেই চ্যাম্পিয়ন। আগের সব ম্যাচেই ব্রাজিল পায় বড় বড় জয়। তাই এ ম্যাচে নিয়ে বিশাল আগ্রহ ছিল ব্রাজিলিয়ানদের। ১৯৫০ বিশ্বকাপের ফাইনাল রাউন্ডের শেষ ম্যাচে উরুগুয়ে ও ব্রাজিলের লড়াই দেখতে রিও’র মারাকানা স্টেডিয়ামে দর্শক উপস্থিত হয়েছিল ১ লক্ষ ৯৯ হাজার ৯৮৪ জন। যা এখনোওবিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ম্যাচটি হারে ব্রাজিল। আর সে ম্যাচে হারের বেদনা সহ্য করতে না পেরে বেশ কিছু ব্রাজিলিয়ান ভক্ত মারাকানার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন।
বাছাই পর্ব থেকে বাকি দলগুলো নাম প্রত্যাহার করে নেয়ায় কোনো ম্যাচ না খেলেই ১৯৫০ সালে ব্রাজিল বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে যায় ভারত। সে সময়ে খালি পায়ে খেলে অভ্যস্ত দলটি বিশ্বকাপেও খালি পায়ে খেলার দাবি করে। কিন্তু ফিফা সে অনুমতি দেয়নি। পরে বাধ্য হয়ে নাম প্রত্যাহার করে নেয় ভারত।
ব্রাজিলই একমাত্র দল যারা বিশ্বকাপের সবগুলো আসরে খেলেছে। আগের ২১ আসরে সর্বোচ্চ পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নও তারা। তবে সফল এ দলটির বিশ্বকাপ সূচনাটা ভালো ছিলো না। নিজেদের প্রথম ম্যাচে ১৯৩০ বিশ্বকাপে যুগো¯øাভিয়ার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করে দলটি।
১৯৯৪ বিশ্বকাপে টপ ফেভারিট দল ছিল কলম্বিয়া। কিন্তু গ্রæপ পর্বের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ২-১ গোলে হেরে যায় তারা। সেখানে একটি আত্মঘাতী গোল দেন আন্দ্রে এসকোবার। সেই আত্মঘাতী গোলের কারণে গ্যাংস্টাররা তাকে গুলি করে হত্যা করে।
বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় টানা চ্যাম্পিয়ন থাকার রেকর্ডটি ইতালির। ১৯৩৪ সালে বিশ্বকাপ জয়ের পর ১৯৩৮ সালেও বিশ্বকাপ জিতে নেয় তারা। এর পরের দুই আসর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি। ফলে ১৯৩৪ সাল থেকে ১৯৫০ সাল পর্যন্ত টানা ১৬ বছর বিশ্বচ্যাম্পিয়ন ছিল তারা।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ২০০২ সালেই দুটি ভিন্ন দেশে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথভাবে আয়োজন করেছিল সে আসর। একই সঙ্গে দুই মহাদেশে বিশ্বকাপ আয়োজক দেশ রাশিয়া। কারণ রাশিয়া ইউরোপ ও এশিয়া মহাদেশের মধ্যে পড়েছে।
প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচটি খেলেছিল স্কটল্যান্ড ও ইংল্যান্ড ১৮৭২ সালে। কিন্তু বিশ্বকাপে প্রথমবার খেলতে স্কটল্যান্ডের সময় লাগে ৮২ বছর। ১৯৫৪ সালে সুইজারল্যান্ড বিশ্বকাপে সুযোগ পায় তারা। আর ইংল্যান্ডের সুযোগ পেতে সময় লাগে ৭৮ বছর। ১৯৫০ বিশ্বকাপে প্রথমবার অংশ নেয় দলটি। প্রথম ম্যাচেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ০-১ গোলে হারে তারা। যদিও ইংলিশ মিডিয়া এটা মানতে নারাজ। তাদের দাবি ইংল্যান্ড আসলে ম্যাচটি জিতেছিল ১০-১ গোলে। ভুলবশত ছাপা হয় ০-১!
তথ্যসূত্র : ইন্টারনেট
দ্যা সানস সুপারনোভা টাইম
এক.
৩২০০০ সাল। পৃথিবীর মানুষেরা বিজ্ঞান ও প্রযুক্তিতে বহু দূর এগিয়ে গেছে। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে পৃথিবীর সেরা দেশগুলোর একটি। বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশের বিজ্ঞানীদের অবদান বলে শেষ করা যাবে না। বাংলাদেশের বিজ্ঞানীদের কারনেই মহাকাশ ভ্রমণ সম্ভব হয়েছে। সম্প্রতি বিজ্ঞানীরা আলোক গতিতে চলতে পারে এমন স্পেসশিপও আবিষ্কার করতে পেরেছেন। মহাকাশ ভ্রমণের জন্য কিছুটা ট্রেনের মতো একটি মহাকাশযান তৈরি করেছেন। নাম দিয়েছেন এধষধীু ঝঁঢ়বৎ ঢঢ়ৎববং। এখন মানুষ মহাকাশে এই ট্রেনের মাধ্যমে আরামে ভ্রমণ করতে পারে।
মানুষেরা মহাকাশ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে। কিন্তু ৩১৯০০ সালে বেটেলজিউস নামক একটি নক্ষত্রের সুপারনোভার কারণে পৃথিবীর বায়ুমÐলের ৭০ শতাংশেরবেশি ধ্বংস হয়ে গেছে।
একটি তারা ধীরে ধীরে বড় এবং উজ্জ্বল হয়ে তারপর চিরতরে নিভে যাওয়ার ঘটনাকে সুপারনোভা বলে। সুপারনোভা শব্দটির বাংলা করলে দাঁড়ায়- অতিনবতারা। সুপারনোভা হলো একধরনের নাক্ষত্রিক বিস্ফোরণ প্রক্রিয়া, যার কারণে একটি নক্ষত্র ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং শেষ থাকে শীতল নীহারিকা এবং কৃষ্ণবিবর। সকল নক্ষত্রের মতো আমাদের সূর্যেরও একদিন এই পরিণতি ঘটবে। একটি মাঝারি মানের নক্ষত্র নিউক্লিয় ফিশন প্রক্রিয়ায় হাইড্রোজেন থেকে হিলিয়ামে রূপান্তরিত হওয়ার মাধ্যমে জ্বলে থাকে। কোটি কোটি বছর ধরে জ্বলতে থাকা এই তারকায় যখন জ্বালানি সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তখন নক্ষত্রটি তার পরিণতিতে পৌঁছে যাওয়ার আগে স্ফীত এবং উজ্জ্বল হয়ে ওঠে এবং বিস্ফোরিত হয়। আর এই সুপারনোভা ঘটনার মাধ্যমেই একটি নক্ষত্রের মৃত্যু ঘটে। নক্ষত্রটির অত্যন্ত উজ্জ্বল আলোর কারণে পৃথিবীর অসংখ্য মানুষ ও জীবজন্তু মারা গেছে। পৃথিবীর অনেক সম্পদ ধ্বংস হয়ে গেছে। এখন কৃত্রিমভাবে বায়ুমÐল তৈরি করা হয়েছে। কিন্তু সব জায়গায় ঠিক করে দেওয়া সম্ভব হয়নি। এই ১০০ বছর ধরে বায়ুমÐল ঠিক করার জন্য বিভিন্ন সংস্থা অনবরত কাজে করে যাচ্ছে। যেমন : ঝহড়ভিষড়ঁৎ,ঊ.ট.ঈ (ঊধৎঃয টহরাবৎংব ঈবহঃবৎ) সহ বিভিন্ন সংস্থা। এ সংস্থাগুলো আগে প্রতিষ্ঠিত না হলে পৃথিবীতে মানুষ বেঁচে থাকা মুশকিল হয়ে পড়ত।
দুই.
ঢাকায় ঊ.ট.ঈ এর হেডকোয়ার্টার।
বিজ্ঞানী যিয়াদুল ইসলাম বসে বসে
ভাবছেন। পৃথিবীর হয়তো কিছুটা কৃত্রিমভাবে ঠিক করে পৃথিবীতে বসবাস করা সম্ভব। কিন্তু সূর্যের যখন মৃত্যু হবে তখন কী হবে?
এমন সময় তাঁর অফিস রুমে প্রবেশ করলেন ঊ.ট.ঈ এর প্রধান বিজ্ঞানী আহমদ আবদুল্লাহ। তিনি বললেন, “পৃথিবীর স্থলভাগের সব
জায়গায় বায়ুমÐল কৃত্রিমভাবে ঠিক করা হয়েছে এবং সাগরের উপরও বায়ুমÐল ঠিক করার কার্যক্রম চলছে।”
কিন্তু বিজ্ঞানী যিয়াদ গভীরভাবে চিন্তা করছিলেন তাই তিনি তাঁর কথা
শুনতে পাননি। যিয়াদুল ইসলাম বর্তমানে বাংলাদেশের একজন বিখ্যাত বিজ্ঞানী। তিনিই সর্বপ্রথম আলোর গতিতে চলতে পারে এমন স্পেসশিপ আবিষ্কার করেন। তিনি এখন ঊ.ট.ঈ এর প্রধান বিজ্ঞানী আহমদ আবদুল্লাহর সহযোগী বিজ্ঞানী। বিজ্ঞানী আবদুল্লাহ বুঝতে পারেন তিনি খুব গভীরভাবে কিছু ভাবছেন। তিনি গিয়ে বিজ্ঞানী যিয়াদের কাঁধে হাত রাখলেন। বিজ্ঞানী যিয়াদ চমকে উঠলেন। তিনি পিছন ফিরে দেখলেন প্রধান বিজ্ঞানী আহমদ আবদুল্লাহ। বিজ্ঞানী আবদুল্লাহ বললেন, “পৃথিবীর স্থলভাগের সব জায়গায় বায়ুমÐল কৃত্রিমভাবে ঠিক করা হয়েছে এবং সাগরের উপরও বায়ুমÐল ঠিক করার কার্যক্রম চলছে।”
বিজ্ঞানী যিয়াদ বললেন, আলহামদুলিল্লাহ। মনে হয় সমুদ্রের উপরের বায়ুমÐলও ঠিক করতে পারব। বিজ্ঞানী আবদুল্লাহ বললেন এত গভীর মনোযোগ দিয়ে নিশ্চয়ই কোন গুরুত্বপূর্ণ কথা ভাবছিলেন। তিনি বললেন, আমি ভাবছিলাম বায়ুমÐল হয়তো কৃত্রিমভাবে ঠিক করা যাবে। কিন্তু সূর্যেরও তো প্রচুর বয়স হয়েছে। সূর্যের যখন সুপারনোভা হবে তখন কী হবে পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে চলে যেতে হবে। তখন তো সৌরজগতের কোনো জায়গা ও নিরাপদ নয়। তাই আমাদের সৌরজগতের বাইরে কোনো বাসযোগ্য গ্রহ খোঁজা উচিত। হুম ঠিক বলেছেন। সূর্যের অবস্থা দেখার জন্য একটা অভিযান পরিচালনা করা উচিত। তাহলে আমরা অফিসে বসে কোনো মানুষ ছাড়া দূর নিয়ন্ত্রণিত খুবই ছোট্ট একটি মহাকাশযান সূর্যের কাছে পাঠিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। আপনি মিশনটির নেতৃত্ব দেবেন। বললেন বিজ্ঞানী আবদুল্লাহ।
তারপর, তিনি চলে গেলেন। বিজ্ঞানী যিয়াদ এবার ঊ.ট.ঈ পরিচালক প্রফেসর বার্ন এর রুমে প্রবেশ করলেন। বিজ্ঞানী বার্ন তাকে স্বাগত জানিয়ে বসতে বললেন।
বিজ্ঞানী যিয়াদ বললেন, বিজ্ঞানী আহমদ আবদুল্লাহ সূর্যের সুপারনোভা কখন হবে তা জানার জন্য সূর্যের অবস্থা দেখার জন্য একটা মিশন পরিচালনা করতে বলেছেন। এখন আমাদের দূরনিয়ন্ত্রণিত একটি
মহাকাশযান তৈরি করে সূর্যের কাছে পাঠাতে হবে।
বিজ্ঞানী বার্ন বললেন, ঠিক আছে মহাকাশযানটি তৈরীর জন্য ৬ ঘণ্টা লাগবে। তৈরি করার পর আপনাকে বিজ্ঞানী আহমদ আবদুল্লাহ, সহযোগী পরিচালক ড. ফেক্সকে জানাবো। বিজ্ঞানী যিয়াদ বললেন, ঠিক আছে। বিজ্ঞানী যিয়াদ এবার বিদায় নিলেন। নিজের অফিস রুমে বসে বসে কম্পিউটারে বাসযোগ্য গ্রহ ও উপগ্রহগুলো খুঁজে বের করছেন। বাসযোগ্য তেমন গ্রহ খুঁজে পেলো না। সৌরজগতের ভিতরে কোনো বাসযোগ্য গ্রহ নেই। কিন্তু যেসব গ্রহ পেলেন সেসব গ্রহগুলো পৃথিবী থেকে অনেক দূরে সেসব গ্রহে যেতে বছরের পর বছর লেগে যেতে পারে।
আর সৌরজগতের কিছু উপগ্রহ বাসযোগ্য। বৃহস্পতি গ্রহের উপগ্রহ ইউরোপা, শনি গ্রহের উপগ্রহ টাইটান ও টথিক। এসব উপগ্রহে বসবাস করা সম্ভব। কিন্তু সূর্যের সুপারনোভা পুরো সৌরজগতকে ধ্বংস করে দিতে পারে। সৌরজগতের বাইরের কিছু গ্রহের উপগ্রহে বাসযোগ্য। তিনি একটি গ্রহের সন্ধান পেলেন যে গ্রহটি বাসযোগ্য। গ্রহটির নামকেপলার টুটুবি। এই গ্রহটি নাসার বিজ্ঞানীদের আবিষ্কার। এই গ্রহ দেখতে পুরোপুরি পৃথিবীর মতো। এটির অবস্থান আবার বাসযোগ্য স্থানে। নাসা এই এক্সোপ্ল্যানেটের নাম দিয়েছে সুপার আর্থ। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর চেয়ে আকারে বড় এই হও সমুদ্রে পরিপূর্ণ। কেপলার টুটুবি গ্রহ আবিষ্কার করা হয় ২০১১ সালে। এই গ্রহ কক্ষপথের তারা থেকে নিরাপদ দূরত্বে আছে। এর উপরিভাগের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। গ্রহটি একটু বেশি কাত হয়ে থাকায় এর উত্তর আর দক্ষিণ মেরুতে বছরের অর্ধেকটা সময় দিন আর অর্ধেকটা সময় রাত থাকে। কেপলার টুটুবিতে ভর পৃথিবীর তুলনায় ৩৬ শতাংশ কম। নিজের প্ল্যানেটারি সিস্টেমের কক্ষপথে একবার ঘুরতে এ গ্রহের সময় লাগে ২৮৯দিন। তিনি ভাবলেন এই গ্রহে গিয়ে দেখা উচিত। কিন্তু গ্রহটিতে যেতে অনেক বছর লাগবে। তিনি আলোর গতির চেয়েও শক্তিশালী গতি আবিষ্কার করতে হবে তা না হলে এরকম শক্তিশালী গতিতে চলতে পারে এমন কোন পদার্থ আছে কিনা তা অনুসন্ধান করতে হবে। এসব ভাবতে ভাবতে ৬ ঘণ্টা পার হয়ে গেল। বিজ্ঞানী বার্ন মহাকাশে পাঠানোর জন্য দূরনিয়ন্ত্রিত মহাকাশযানের মতো যন্ত্রটি তৈরি করে ফেলেছে। তিনি বিজ্ঞানী আবদুল্লাহ, বিজ্ঞানী যিয়াদ, ফেক্সে কথাটা জানিয়ে দিলেন। বিজ্ঞানী আবদুল্লাহ, বিজ্ঞানী যিয়াদ, বিজ্ঞানী ফেক্স প্রবেশ করলেন বিজ্ঞানী বার্নের অফিস রুমে। বিজ্ঞানী বার্ন কম্পিউটারে ঝ.গ.গ (ঝঢ়ধপব গরংংরড়হ গধপযধরহ) অর্থাৎ দূরনিয়ন্ত্রণিত মহাকাশযানকে সূর্যের কাছে পাঠানোর জন্যে সবকিছু ঠিক আছে কিনা তা চেক করছিলেন। বিজ্ঞানীরা আসার সাথে সাথে কম্পিউটারের সামনে বসলেন। বিজ্ঞানী যিয়াদ বললেন- ঝ.গ.গ কে মহাকাশে পাঠাতে। বিজ্ঞানী বার্ন ঝ.গ.গ কে কম্পিউটারের সাহায্যে মহাকাশের দিকে এগিয়ে নিয়ে গেলেন।
বিজ্ঞানী আবদুল্লাহ বললেন- আমি যতটুকু জানি সূর্যের মতো ছোট নক্ষত্রতো সুপারনোভায় পরিণত হয়ে মৃত্যু হয় না।
বিজ্ঞানী ফেক্স বললেন, সূর্য ছোট নক্ষত্র হলে ও মৃত্যু হবে তা তো নিশ্চিত।
বিজ্ঞানী আবদুল্লাহ বললেন, নক্ষত্রের মৃত্যু সুপারনোভা থেকে কম ভয়ঙ্কর।
কিন্তু সূর্যের অবস্থা দেখে মনে হচ্ছে সুপারনোভায় পরিণত হবে। বিজ্ঞানী যিয়াদ বললেন।
তিনি সূর্যের পারমাণবিক জ্বালানি পরীক্ষা করছিলেন।
সূর্য প্রায় ৯৮ ভাগের বেশি জ্বালানি শেষ করে ফেলেছে। আকর্ষণবল ও কমে কেন্দ্রের দিকে চলে গেছে। বাইরের গ্যাসীয় অঞ্চলটিও মনে হচ্ছে ছিন্নভিন্ন হয়ে যাবে। ছোট্টখাট্ট একটা সুপারনোভা হবে হয়তো।
বিজ্ঞানী বার্ন বিজ্ঞানী আবদুল্লাহকে বললেন, সুপারনোভার আরো কিছু লক্ষণ সম্পর্কে বিস্তারিত জানা দরকার। তাহলে আমি ম্যাগাজিন থেকে আর কিছু জিনিস দেখে আসছি। যাতে সুপারনোভা সম্পর্কে আরো অভিজ্ঞ হয়ে করণীয় বের করতে পারব। বিজ্ঞানী আবদুল্লাহ বললেন।
বিজ্ঞানী বার্ন বললেন, আচ্ছা তাহলে আপনি গিয়ে খোঁজ নিন। আমরা সূর্যের ব্যাপারটা দেখছি। বিজ্ঞানী আবদুল্লাহ প্রফেসর বার্ন এর রুম থেকে বেরিয়ে তাঁর অফিস রুমে প্রবেশ করলেন। বিজ্ঞানী ফেক্স দেখলেন বুধ গ্রহসূর্যের একটি অগ্নিগোলক লেগে যাচ্ছে। বিজ্ঞানীরা চমকে উঠলেন। তাহলে সুপারনোভা শুরু হতে যাচ্ছে। শুক্র গ্রহের দিকে সূর্যের একটি গ্যাসীয় অঞ্চল এগিয়ে আসছে। তাহলে তো পৃথিবীতে একটু পরেই সূর্যের গ্যাসীয় অঞ্চল আঘাত হানবে। এমন সময় বুধ গ্রহের সাথে গ্যাসীয় অঞ্চলের সংঘর্ষ হলো এবং বুধ গ্রহ অগ্নিগোলকে পরিণত হলো। তবে বুধ গ্রহের আগেই অনেক অংশ পুড়ে গিয়েছিল।বিজ্ঞানী বার্ন বিজ্ঞানী যিয়াদকে বললেন, আপনি এবং ফেক্স বিজ্ঞানী আবদুল্লাহর কাছে গিয়ে কথাটা জানিয়ে দিন।
ঝহড়ভিষড়ঁৎ-সহ অন্যান্য বিজ্ঞান সংস্থা ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোকে ও বিষয়টি জানিয়ে দিয়ে মানুষকে ও সর্তক করে দিন। আমি মিশনটা দেখছি। বিজ্ঞানী আবদুল্লাহ তাঁর অফিস রুমে বসে বসে পৃথিবীর বিখ্যাত সায়েন্স ম্যাগাজিন দ্যা সায়েন্স ওয়ার্ল্ডের বিভিন্ন সংখ্যা দেখছিলেন। সুপারনোভার তেমন কিছু তথ্য পাননি।
স্যার সায়েন্স ওয়ার্ল্ডের আর কোনো সংখ্যা মনে হয় নেই। বলল বিজ্ঞানী যিয়াদুল ইসলামের সহযোগী বিজ্ঞানী সোফিয়া অ্যাঞ্জেলা। তিনি বিজ্ঞানী যিয়াদ ও আবদুল্লাহকে বিভিন্ন কাজে সহায়তা করেন। বিজ্ঞানী সোফিয়া এ্যাঞ্জেলা মানুষ হলেও তাঁর শরীরে অনেক রোবটিক অঙ্গ আছে। তার একটি কারণ ও আছে। সোফিয়ার বয়স যখন চৌদ্দ বছর তখন ঝহড়ভিষড়ঁৎ সংস্থার একটি স্যাটেলাইট দুর্ঘটনা ক্রমে তাঁর উপর পড়ে। তাতে সোফিয়ার অনেক ক্ষতি হয়।
ঝহড়ভিষড়ঁৎ এর ক্ষতিপূরণ হিসেবে তাঁর শরীরে কিছু রোবটিক অঙ্গ বৈজ্ঞানিকভাবে ফিট করে দেয়। কারণ এত ক্ষতি হয়েছিল যে সে ক্ষতিপূরণ করা যেত না। রোবটিক অঙ্গ দেওয়ার এখন চলাফেরা সম্ভব এমনকি আগের মতো সুস্থসবল আছেন।
বিজ্ঞানী আবদুল্লাহ বললেন, এতগুলো সংখ্যাতো বিজ্ঞানী যিয়াদের কাছে আছে। তিনি এসব ম্যাগাজিন খুবই পছন্দ করেন ও সবগুলো সংখ্যা তিনি রাখেন।
এই সময় বিজ্ঞানী যিয়াদ ও ফেক্স তাদের রুমে প্রবেশ করলেন।
তিনি বসলেন ও বললেন, সূর্যের আলোর উজ্জ্বলতা দ্র্র্রুত বৃদ্ধি পাচ্ছে এবং বুধ গ্রহের সাথে সূর্যের গ্যাসীয় অঞ্চলের সংঘর্ষ হয়েছে। ভেনাস গ্রহের (শুক্র গ্রহ) দিকে একটি অগ্নিগোলক ধেয়ে আসছে। সূর্যের অবস্থা সুপারনোভার মতোই উজ্জ্বলতা বৃদ্ধি ও গ্যাসীয় অঞ্চল ছিন্নভিন্ন হওয়া সুপারনোভাই।
বিজ্ঞানী আবদুল্লাহ বললেন,সূর্যের মতো নক্ষত্রের তো সুপারনোভা হয় না। বিজ্ঞানী ফেক্স বললেন, সূর্য তো মাঝারি আকারের নক্ষত্র। তাই সুপারনোভা হবে। কিন্তু এত বড় জায়গার ক্ষতি হবে না ২৫ আলোকবর্ষের বেশি জায়গায় এর প্রভাব পড়বে না।
তাহলে আমাদের সুপারনোভা থেকে নিরাপদে ভিন্ন গ্রহে যাওয়ার পথ খোঁজা উচিত। বললেন বিজ্ঞানী আহমদ আবদুল্লাহ।
তাহলে আমরা বিজ্ঞানী যিয়াদের লাইব্রেরিতে গিয়ে সুপারনোভা থেকে নিরাপদে বের হওয়ার কোনো তথ্য জেনে সুপার আর্থে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করব। উনার লাইব্রেরিতে অনেক গুরুত্বপূর্ণ বই আছে।
বিজ্ঞানী সোফিয়া ঠিক বলেছেন আমি বিজ্ঞানী যিয়াদ ও তুমি আমাদের সাথে লাইব্রেরিতে চলো। বললেন বিজ্ঞানী আহমদ আবদুল্লাহ।
বিজ্ঞানী ফেক্স বললেন, “আমি তাহলে বিজ্ঞানী বার্নের সাথে সূর্যের দিকে নজর রাখি। বিজ্ঞানী যিয়াদ, আবদুল্লাহ ও সোফিয়া একসাথে বিজ্ঞানী যিয়াদের বাসায় গেলেন। বিজ্ঞানী যিয়াদ ঊ.ট.ঈ এর বিজ্ঞানীদের একটি কলোনিতে থাকেন। বিজ্ঞানীরা লাইব্রেরিতে প্রবেশ করলেন। বিজ্ঞানী যিয়াদ একটি বই নিয়ে পাশের টেবিলে বসতে যাচ্ছিলেন। তখন বিজ্ঞানী সোফিয়ার কাছে ভূমিকম্প অনুভব করছিলেন। তিনি দেখলেন ফিল্টারে থাকা পানি নড়ছে। সাথে সাথে ভয়ানক এক ভূমিকম্প হলো। পৃথিবী পশ্চিম দিকে খুব জোরে হেলে পড়ল। তাই ভূমিকম্পে সবকিছু পশ্চিম দিকে চলে গেল। বিজ্ঞানী আবদুল্লাহ ও যিয়াদ পশ্চিম দিকের দেয়ালের সাথে বাড়ি খেলেন। সাধারণ বিল্ডিং হলে ভেঙে চুরমার হয়ে যেত। কিন্তু বিজ্ঞানীদের বিল্ডিংটি খুবই শক্তিশালী। ইটের বদলে লোহা দিয়ে তৈরি করা হয়েছে। তাই এত বড় ভ‚মিকম্পে কিছুই হলো না শুধু ভিতরে সবকিছু ওলটপালট হয়ে গেল। ভূমিকম্প অনুভূত হওয়ার পরেই নিরাপত্তা কর্মীরা ছুটে এসেছিল। কিন্তু এবার পৃথিবী পূর্বের দিকে হেলে যাওয়ায় সবকিছু আবার পূর্ব দিকে চলে গেল। পৃথিবীর সব জায়গায় ভ‚মিকম্প ও সুনামি হলো। বহু মানুষ, পশুপাখি, গাছপালা ইত্যাদি সম্পদ ধ্বংস হলো। এভাবে ভ‚মিকম্প উত্তর ও দক্ষিণ দিকে হলো। বইগুলো সবার উপরে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ায় তারা ব্যথা কম পেলেন। ভ‚মিকম্প শেষ হওয়ার সাথে সাথে বিজ্ঞানী ফেক্স, বার্ন ও নিরাপত্তা কর্মীরা ছুটে এলো। বিজ্ঞানী বার্ন ও ফেক্স যখন ভ‚মিকম্পের বিষয়টি বুঝতে পারেন তখন তারা অফিস থাকা বিজ্ঞানীদের সর্তক করে দিয়েছিলেন বলে অফিসে কোন ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের এখনই সৌরজগতের বাইরে নিরাপদ গ্রহ সুপার আর্থে চলে যাওয়া উচিত। সৌরজগতের কোনো জায়গা এখন নিরাপদ নেই। পৃথিবী কক্ষপথের দিকে চলে আসছে একটি অগ্নিগোলক। ঘরের বাইরে এখন অনেক বেশি গরম। পৃথিবীর সবচেয়ে উষ্ণ দিনের রেকর্ড আজকে। পৃথিবীতে তেমন বেশি মানুষ বেঁচে নেই। অল্প কিছু মানুষ নিয়ে সুপার আর্থে চলে যাওয়া যাবে সহজেই। বললেন বিজ্ঞানী ফেক্স। তাই করা উচিত, এছাড়া উপায় ও তো নেই। বিজ্ঞানী যিয়াদ বললেন। সবাই দ্রুত ঊ.ট.ঈ এর অফিসের দিকে চললেন। বিজ্ঞানী বার্ন বললেন, পৃথিবীর বেশিরভাগ বিল্ডিং বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরী না হলে পৃথিবীর একটি মানুষেও বেঁচে থাকতো না। বিজ্ঞানী আবদুল্লাহ বললেন, ঠিক বলেছেন মাত্র এক ঘণ্টার পরেই সুপার আর্থের দিকে যাত্রা শরু করব। আমাদের অফিসের প্রয়োজনীয় কাগজপত্র ও বিজ্ঞানীদের প্রয়োজনীয় সব জিনিসপত্র এধষধীু ঝঁঢ়বৎ ঊীঢ়ৎবংং স্পেসশিপ ট্রেনের মধ্যে দিয়ে দিন। আর সবাই স্পেসশিপ, এধষধীু ঝঁঢ়বৎ ঊীঢ়ৎবংং স্পেস ট্রেন, সুপার স্পেস শাটলে উঠে পড়–ন। আমরা এখনই পৃথিবী ছাড়তে হবে। না হলে পৃথিবীতে থাকা কোনো কিছু বাঁচবে না। সূর্যের অত্যন্ত উজ্জ্বল আলো এখন মানুষের শরীরে লাগার সাথে সাথে রেডিশিয়নে মারা যাবে। মাইকে ঘোষণা করললেন বিজ্ঞানী আহমদ আবদুল্লাহ। পৃথিবীকে ছেড়ে যেতে আমার খুবই খারাপ লাগছে। বুকটা একেবারে ফেটে যাচ্ছে। বললেন বিজ্ঞানী সোফিয়া কান্নারত অবস্থায়।
বিজ্ঞানী যিয়াদ সান্তনা দিয়ে বললেন, “পৃথিবীর কথা আমরা মানুষ জাতি চিরদিন মনে রাখবো। যেখানেই থাকি না কেন পৃথিবীই আমাদের বাসস্থান। পরবর্তী প্রজন্মকে মানুষের সম্পর্কে একটি বই আমরা লেখে দিয়ে যাব যেটা পড়ে তারা জানবে মানুষ কেপলার টুটুবি গ্রহের নয় বরং পৃথিবীর তাই পৃথিবীর মায়ার স্মরণ গ্রহটির নাম আমরা দিলাম সুপার আর্থ। বিজ্ঞানী আবদুল্লাহ বললেন, দ্রæত স্পেসশিপে উঠুন একটি অগ্নিগোলক আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছে। সবাই দ্রæত স্পেসশিপে উঠলেন। স্পেসশিপ ছাড়ার সাথে সাথে অগ্নি গোলকটি পৃথিবীতে আঘাত হানল। বিজ্ঞানী বার্ন স্পেসশিপ চালাচ্ছিলেন তিনি বিজ্ঞানী যিয়াদের আবিষ্কার করা আলোক গতিতে চলার সুইচটিতে চাপ দিলেন। সাথে সাথে স্পেসশিপ আলোর গতিতে চলা শুরু করল। পৃথিবী অগ্নি গোলকের আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেল। বিজ্ঞানী আবদুল্লাহ বললেন, এখন মহাকাশে না এলে আমরা আগুনে পুড়ে ছাই হয়ে যেতাম।
তিন.
কিন্তু কেউ পৃথিবীর কথা ভুলে যায় নাই।
পৃথিবী থেকে আসার পর এমন কিছু বিজ্ঞানীরা একটি বই দিয়ে গেছেন। যার মধ্যে রয়েছে মানুষের আসল পরিচয় গ্রহটির নাম কেন সুপার আর্থ। মানুষ জাতিসুপার আর্থ থেকে নয় বরং পৃথিবীর বা আর্থের থেকে এসেছে। এখনো পৃথিবীর ছবি সুপার আর্থের জাদুঘরে সংরক্ষণের মধ্যে রয়েছে। পৃথিবী এখন না থাকলেও স্মরণীয় হয়ে আছে মানুষের কাছে। মানুষ জাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য বিজ্ঞানী যিয়াদদুল ইসলাম, আহমদ আবদুল্লাহ, প্রফেসর বার্ন, ড. ফেক্স, সোফিয়া অ্যাঞ্জেলা সহ বহু বিজ্ঞানী এখনো স্মরণীয় হয়ে আছেন মানুষের কাছে। পৃথিবীর সম্মানে গ্রহের নাম দেওয়া হয়েছিল সুপার আর্থ। কারণ পৃথিবী থেকে এটি বড় ও দেখতে পৃথিবীর মতো। মানুষ জাতি যত দিন আছে তত দিন পৃথিবী অবিস্মরণীয় হয়ে থাকবে।
পাখি
অপুর অনেক দিনের শখ একটা পোষা পাখির। তার খুব ইচ্ছে তার নিজের একটা পোষা পাখি থাকুক। পাখিটা একটা খাঁচায় বন্দী থাকবে আর খাঁচাটা ঝুলানো থাকবে বারান্দায়। সে রোজ সকালে ঘুম থেকে উঠে পাখিটাকে কথা বলা শেখাবে। বিকেলে স্কুল থেকে ফিরে ধান চাল খেতে দেবে। আর যেদিন স্কুল ছুটি থাকবে, সেদিন সারাটা দিন খেলবে পাখিটার সাথে।
বাবা যেদিন প্রথম অপুকে ডাক্তার আঙ্কেলের বাসায় বেড়াতে নিয়ে গিয়েছিলেন সেদিন থেকে তার এই শখের শুরু। ডাক্তার আঙ্কেলের বাসায় একটা কথা বলা ময়না পাখি দেখে অপু যেন একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিল। সেদিনই সে প্রথম জানতে পেরেছিল, কার্টুন কিংবা সিনেমার বাইরে বাস্তবেও একটা পাখি এভাবে সত্যি সত্যি মানুষের মতো কথা বলতে পারে! সামান্য একটা পাখি, সে আবার মানুষের মতো কথা বলে! অপু সেদিন ভেবেছিল, ইশ তার যদি এমন একটা পাখি থাকত! ডাক্তার আঙ্কেলের পাখিটা কি সুন্দর তার নাম ধরে ডাকছিল! অপু! অপু!
সেদিন থেকেই অপুর মাথায় এক চিন্তা কীভাবে এমন একটা কথা বলা পাখির মালিক হওয়া যায়?
এরপর একদিন স্কুলে যাবার পথে একটা পাখিওয়ালার সাথে দেখা হয়েছিল অপুর। সেই পাখিওয়ালার কাছে কত রকম যে পাখি! তবে তার সবচেয়ে ভালো লেগেছিল একজোড়া টিয়া। কেমন সবুজ তাদের গায়ের রঙ! আর কেমন সুন্দর লাল টুকটুকে তাদের ঠোঁট! দেখে একেবারে চোখ জুড়িয়ে গিয়েছিল অপুর। কিন্তু টিয়াপাখি কি আর ডাক্তার আঙ্কেলের বাসার ময়না পাখির মতো কথা বলতে পারে? পারে নিশ্চয়ই। মীনা কার্টুনের মীনার টিয়াপাখিটা তো খুব কথা বলে! অপু খুব আগ্রহ নিয়ে কিছু দূর হেঁটে গিয়েছিল সেই পাখিওয়ালার পেছন পেছন। পাখিওয়ালা তার দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেস করেছিল, “কি বাবু, পাখি লইতে মনে চায়?” হ্যাঁ, অপুর নিতে মনে চায়। সে উপরে নিচে মাথা দুলিয়েছিল। কিন্তু পাখিওয়ালা তার হাসির পরিধি বাড়িয়ে বলেছিল, “এই পাখির ম্যালা দাম বাবু।
“কত দাম?”- অপু জিজ্ঞেস করেছিল।
“তিন হাজার টেকা।“
ওরে বাবা! এত দাম! দুইটা পাখির দাম তিন হাজার টাকা! হবেই বা না কেন? এত সুন্দর পাখি, দাম তো বেশি হবেই। কিন্তু ক্লাস টু-এ পড়–য়া অপুর হাফ প্যান্টের পকেটে মাত্র পাঁচ টাকার একটা কয়েন। পকেটে হাত ঢুকিয়ে অপু সেটি মুঠিতে ধরে রাখে। তার মন খারাপ হয়ে যায়। পাখিওয়ালা আর দাঁড়ায় না, সে হাঁটা শুরু করে। যাবার আগে অপুকে বলে যায়, “তোমার আব্বারে নিয়া আইয়ো। হেয় তোমার যেইডা পছন্দ কিনা দিব”। অপু জানে এমনটা কখনো হবার নয়। তার আব্বু ভীষণ রাগী মানুষ। তিনি কখনোই অপুকে পাখি কিনে দিবেন না। তার থেকেও বড় কথা, যদি আব্বু রাজি হয়ও, এই পাখিওয়ালাকে তারা কোথায় পাবে? বড্ড ভুল হয়ে গেছে। বুদ্ধি করে লোকটাকে জিজ্ঞেস করা দরকার ছিল, তার বাসা কোথায়?
মন খারাপ করে হাঁটতে হাঁটতেই অপুর মাথায় একটা আইডিয়া চলে আসল। রবিনকে পাখির কথা বললে কেমন হয়? রবিন তার সহপাঠী। বয়সে এবং গায়ে গতরে অপুর থেকে একটু বড়সড়। শহরের কাছেই কোনো একটা গ্রামে ওদের বাড়ি। ভীষণ দুরন্ত আর ডানপিটে ছেলে রবিন। সে স্কুলের দেয়ালের উপর দিয়ে হাঁটে, তরতর করে উঠে যায় গাছের মগডালে, হুটহাট পুকুরে ঝাঁপিয়ে পড়ে সাঁতার দেয়। চোখের পলকে কাগজ কেটে ঘুড়ি বানিয়ে ফেলে। রবিন নিশ্চই পারবে।
২.
দুই দিন পর বিকেল বেলা অপু হাতে একটি পাখির খাঁচা ঝুলিয়ে স্কুল থেকে বাসায় ফিরল। খাঁচার ভেতর একটা শালিক পাখি একটানা চেঁচিয়ে যাচ্ছে। উত্তেজনায় অপু একদম অস্থির হয়ে আছে। সে এখন একটা পাখির মালিক! অনেক আনন্দে আত্মহারা হবার সাথে সাথে সে খানিকটা ভয়ও পাচ্ছে। ভয়টা তার আব্বুুকে নিয়ে। নিশ্চয়ই তিনি অনেক রাগারাগি করবেন। কিন্তু বাস্তবে তিনি তেমন কিছু করলেন না। বরং পাখিটার লাগাতার ক্যাচক্যাচানিতে অপুরই মাথাব্যথা শুরু হয়ে গেল। সে মায়ের কাছ থেকে কিছু ভাত আর চাল নিয়ে পাখিটাকে খেতে দিলো। পাখিটা কিছুই খেল না। বরং হাত বাড়িয়ে দিতেই সে রাগে ঠোকর দিতে আসল। কিছুটা চিন্তায় পড়ে গেল অপু।
রাতে খাবার টেবিলে আব্বু অপুকে জিজ্ঞেস করল, অপু, পাখিটা তুমি কোথায় পেয়েছ?
একটু ভয়ে ভয়ে অপু জবাব দিলো, আমার বন্ধু রবিন দিয়েছে।
তুমি পাখিটা এনেছ কেন?- আব্বু আবার জিজ্ঞেস করল।
অপু বলল, আমি পাখিটাকে পুষতে চাই, ওকে কথা বলা শেখাতে চাই।
-দেখ অপু, সে কিন্তু কথা বলতে পারে। কিন্তু ওর ভাষাটা আমরা বুঝি না। যদি বুঝতাম তাহলে তুমি দেখতে ও কত কান্না করছে।
-কেন কান্না করছে?
-তুমি ওকে ওর পরিবারের কাছ থেকে নিয়ে এসে খাঁচায় আটকে রেখেছ, সে কাঁদবে না? ধরো, তোমাকে যদি কেউ আমাদের কাছ থেকে নিয়ে যেয়ে দূরে কোথাও একাকী আটকে রাখে, তুমি যদি অনেক ডেকেও আমাদের দেখা না পাও, তুমি ভয় পাবে না বলো? কান্না পাবে না তোমার?
অপু কোনো জবাব দিলো না। তার মনটাই খারাপ হয়ে গেল। আব্বু তো ঠিক কথাই বলেছেন। সে বুঝতে পারল, অনেক বড় একটা ভুল করে ফেলেছে। সে রাতে মন খারাপ করে সে ঘুমুতে গেল। বিছানায় শুয়ে সে সিদ্ধান্ত নিলো, কাল সকালে সে পাখিটাকে ছেড়ে দেবে।
পরদিন সকালে যখন অপুর ঘুম ভাঙল, তখন বেশ বেলা হয়ে গেছে। সে তরিঘরি করে পাখির খাঁচাটার কাছে গেল। পাখিটা চুপ করে ছিল। কিন্তু অপুকে দেখে আবার ডাকাডাকি শুরু করে দিল। অপু খাঁচাটা বাইরে নিয়ে এসে পাখিটাকে মুক্ত করে দিলো। খাঁচার দরজাটা খুলে দিতেই পাখিটা ফুড়–ৎ করে উড়ে গিয়ে আকাশে হারিয়ে গেল।
পুরো ব্যাপারটা আম্মু একটু দূরে দাঁড়িয়ে দেখছিল। আম্মুর কাছে যেতেই আম্মু মিষ্টি করে হেসে অপুকে বুকে জড়িয়ে নিল। অপু মুখ তুলে জিজ্ঞেস করল, আম্মু, পাখিটা ওর পরিবারের কাছে যেতে পারবে তো?
অপুর মাথায় হাত বুলাতে বুলাতে আম্মু বলল, নিশ্চয় পারবে বাবা।
অপুর মুখে হাসি ফুটে উঠল। আম্মু যখন বলেছে, তাহলে নিশ্চয়ই পাখিটা তার আপনজনের কাছে ফিরে যেতে পারবে। আম্মু কখনো মিথ্যে বলে না।
হাতের মুঠোয় বিশ্ব
থাকবো না কো বদ্ধ ঘরে
দেখবো এবার জগৎটাকে,
…………………
বিশ্ব-জগৎ দেখবো আমি
আপন হাতের মুঠোয় পুরে।
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত সংকল্প কবিতার প্রথম আর শেষ ২ লাইন এইমাত্র তুমি পড়লে। এই কবিতা কত আগে লেখা! প্রায় শতবছর আগে লেখা এ লাইনগুলো কবির প্রবল ইচ্ছাশক্তিরই প্রকাশ ছিল কেবল। তখন পর্যন্ত হাতের মুঠোয় বিশ্ব দেখতে পারাটা একেবারে হাতেগোণা কিছু মানুষের কল্পনা বা স্বপ্নে ছিল শুধু, বাকি সবার জন্য তো এমন কল্পনাও অবিশ্বাস্য ছিল। অথচ আজকের দিনে এই কবিতা বাস্তবতায় পরিণত হয়েছে। মুঠোয় পুরে পৃথিবী দেখার স্বপ্ন কবির প‚র্ণ না হলেও আমরা তো দেখছি! এই হাতের মুঠোয় বিশ্ব দেখার স্বপ্ন সত্যি হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে। এই মোবাইলে আমরা অনেকসময় গেম ছাড়া ইন্টারেস্টিং কিছু খুঁজে পাই না। কিন্তু আজ আমরা এমন কিছু জানবো, যার তুলনায় তোমার কাছে গেমকে একেবারে তুচ্ছ মনে হবে।
আমরা আকাশে তো অনেক প্লেন দেখি। মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে, আচ্ছা এই প্লেনটা কোথায় যাচ্ছে? কিন্তু এভাবে তো আর জানার সুযোগ নেই। তাহলে? পাইলট আঙ্কেলকে জিজ্ঞেস করবে? সেই সুযোগ তো আর নেই। এরজন্য কিছু বেশ সুন্দর এপ আছে, যেগুলো দিয়ে অনেক কিছুই জানা যাবে। ঋষরমযঃৎধফধৎ২৪ এমনই একটি এপ, এখানে তুমি আকাশে চলমান সকল প্লেনকেই চোখের সামনে দেখতে পাবে। অবাক হয়ে দেখবে, কিছু এলাকার আকাশে প্লেন যেন গিজগিজ করছে, আবার অনেক এলাকা শ‚ণ্য। ভাবছ এতেই শেষ? নাহ, অনেক কিছু আরো। এখানে তুমি যে কোনো প্লেনের উপর ক্লিক করে সে প্লেন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। যেমন প্লেনটির নাম কি, কোথা থেকে কোথায় যাচ্ছে, কখন টেক অফ করার কথা (প্লেন আকাশে উড়ে যাওয়ার মুহুর্তটাকে টেক অফ বলে), কখন টেক অফ হয়েছে, পৌঁছানোর কথা, কত উচ্চতায় যাচ্ছে, কত গতিতে যাচ্ছে, কতটুকু দ‚রত্ব অতিক্রম করেছে, কতটুকু পথ বাকি আছে, কতজন যাত্রী নিয়ে যাচ্ছে ইত্যাদি আরো অনেক কিছু। মজার না? মনে করো তোমার পরিচিত কেউ কোনো জায়গা থেকে বিমানে কোথাও যাচ্ছে, তুমি কিন্তু চাইলে সেই প্লেনের নাম্বার জেনেই দেখে নিতে পারো সেই প্লেনের সব তথ্য।
এরপর চলো আরেক জগত থেকে ঘুরিয়ে নিয়ে আসি তোমায়। বিভিন্ন ফুলের বাগানের কথা জানো, কিন্তু আমরা এখন বলবো রেডিওর বাগানের কথা। বিশ্বাস হচ্ছে না? সত্যি সত্যি এই এপের নাম জধফরড় এধৎফবহ। এই এটি আরেক অসাধারণ ও মজার এপ। এটি ওপেন করলেই তোমার সামনে অনেকগুলো সবুজ বিন্দু নিয়ে বিশ্ব মানচিত্র হাজির হবে। আর এই সবগুলো বিন্দুই কিন্তু একেকটি শহরকে বোঝায়, যেখানে রেডিও স্টেশন আছে এবং সেখানে ক্লিক করলেই পেয়ে যাবা ঐ শহরের সব রেডিও স্টেশনের নাম। ভাবছ নিশ্চয়ই, ওমা! নাম দিয়ে কী করবো আমি! উহু, এত সিম্পল হলে তো তোমাকে এভাবে জানাতেই আসতাম না। যেকোনো রেডিও স্টেশনের নামে ক্লিক করলেই বেজে উঠবে ঐ স্টেশনের স¤প্রচার! এবং অবশ্যই এন্টেনার ঝামেলামুক্ত একদম পরিষ্কার। চেষ্টা করেই দেখতে পারো কিন্তু!
হাতের মুঠোয় বিশ্ব দেখার এ সময়ে সত্যি সত্যিই বিশ্বটাকে হাতের মুঠো দেখার সবচেয়ে বড় সুযোগ দিয়েছে গুগল আর্থ। মোবাইলে গুগলের এই সেবাটি তোমাকে এমন অভিজ্ঞতা দিবে, মনে হবে, সত্যি সত্যি তুমি তোমার আঙ্গুল দিয়ে পৃথিবী নাড়াচ্ছো, ঘুরাচ্ছ, মুহুর্তে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছ। গুগল আর্থের অনেক ফিচারের একটা হলো “ও’স ভববষরহম ষঁপশু” বাটন। কিছুটা ছক্কার ডাইসের মত এই বাটনটি টাচ করলেই সে তোমাকে প্রতিবার নিয়ে যাবে একেবারে নতুন নতুন কোনো জায়গায়। কোথায় নিয়ে যাবে এটি একেবারে র্যান্ডমলি বা দৈবচয়নে ঠিক হয়। যাদের অনেক কিছু জানার, অনেক জায়গা দেখার ইচ্ছা আছে, তাদের জন্যে এটা অনেক সুন্দর একটা সুযোগ। একেক ক্লিকে পৃথিবীর একেক প্রান্তে নিয়ে যাবে তোমাকে। সারা পৃথিবীর সকল সুন্দর সুন্দর জায়গা এভাবে ফ্রিতে দেখতে পারার সুযোগ দেখে মার্কিন ধনকুবের এন্ড্রæ কার্নেগীর কথা মনে পড়ে যায়। উনি ছোটবেলায় অনেক দরিদ্র ছিলেন। তার পোশাক অনেক মলিন ও পুরনো থাকায় একটি পার্কে ঢুকতে গিয়ে দারোয়ানের বাঁধায় ঢুকতে পারেন নি। পরবর্তীতে উনি বিত্তবান হয়ে উনি সেই পার্কটিই কিনে নিয়ে সবার জন্য উন্মুক্ত করে দেন। গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ ও সার্গেই ব্রেইনের জীবনে এমন কোনো ঘটনা আছে কিনা তা অবশ্য জানা নেই। যাই হোক, এছাড়াও গুগল আর্থের আরেকটি বেশ মজার ও তথ্যবহুল ফিচার হচ্ছে একটু ভয়েজার। এটিও তোমরা ব্যবহার করে বেশ মজা পাবে।
গুগল আর্থের কাছাকাছি আরেকটা গুগলের জনপ্রিয় সেবা হলো গুগল ম্যাপ। এই গুগল ম্যাপ আমাদের শহরের পথচলাকে অনেক সহজ করে দেয়। বিশেষ করে বড় শহরগুলোতে, যেখানে ট্রাফিক জ্যাম নিত্যদিনের এবং সবসময় মাথাব্যথার কারণ, সেই ব্যাপারটাকে অনেকটা সহজ করে দেয় গুগল ম্যাপ। কোন রাস্তায় কেমন জ্যাম আছে, তা এর থেকে সহজেই দেখা যায়। এছাড়া কোনো জায়গায় যেতে হলে কেমন সময় লাগবে, দ‚রত্ব কতো, কতভাবে যাওয়া যেতে পারে, তার ব্যাপারেও অনেক তথ্য এই ম্যাপ থেকে আমরা সবসময় জানতে পারি। এছাড়া কেউ ফোনে যদি লোকেশন অন করা থাকে এবং সবসময় ফোন সাথে রেখে চলাফেরা করে, তাহলে তার প‚র্বের পুরো ট্রাভেল হিস্ট্রি মানে কতক্ষণ থেকে কতক্ষণ সময় নিয়ে কোথায় গেছে, কোনো জায়গায় কতক্ষণ ছিল, এমনকি কীভাবে গিয়েছিল্ তাও সে দেখতে পারবে।
শীতের সকালে কাঁপতে কাঁপতে তোমার যদি ইচ্ছে করে, এই সময়ে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মানুষেরা কেমন আছে, কিংবা কেমন আছে হিমালয়ের পাদদেশে অবস্থান করা মানুষরা, অথবা পৃথিবীর যে কোনো জায়গার অধিবাসীরা, তোমার জন্য সহজ সমাধান নিয়ে আসবে ডবধঃযবৎ জধফধৎ এর মতো এপগুলো। যেকোনো জায়গার বায়ু, তাপমাত্রা, আবহাওয়ার প‚র্বাভাস প্রভৃতি তোমার ইচ্ছামতোই দেখতে পাবে এই এপগুলোতে।
কিন্তু এত এপের সন্ধান পাবে কোথায়? এই উত্তর লেখার একদম শেষে দিচ্ছি। তার আগে চলো ফিরে যাই অনেক আগের দিনে। যখন ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, টেলিফোন বা আধুনিক তথ্য প্রযুক্তির কিছুই ছিল না। এখন তো আমরা মোবাইলে কল করাটাকে মোবাইলের সবচেয়ে কম পাওয়ারফুল ব্যবহার মনে করি। কারণ উপরে বলা শক্তিশালী এপগুলোর মত আরো লাখো এপ আছে এই মোবাইলে। কিন্তু যখন এর কিছুই ছিল না, তখন মানুষ কিভাবে যোগাযোগ করতো একজন আরেকজনের সাথে? দ‚রে কাউকে খবর পাঠাতে হলে কী করতো তখন?
এর সবচেয়ে পুরনো পদ্ধতি পায়রার পেয়ে বেঁধে চিঠি পাঠানোর কথা তোমরা শুনে
থাকবে। আচ্ছা, তখন কি পায়রাকে কানে কানে কথা আর ঠিকানা বলে দেয়া হতো? সেই ঠিকানা মনে রেখে পায়রা জায়গামতো পৌঁছে যেতো! ব্যাপারটা আসলে একেবারেই সেরকম না। এ পদ্ধতি চালু হয়েছিল এখন থেকে প্রায় দুইহাজার বছর আগে। এখন আমরা এই বিষয়টি আসলে কিভাবে কাজ করতো, তা বুঝার চেষ্টা করবো। মনে করো তুমি আর সিফাত খুব ভালো বন্ধু। তোমরা গ্রামে থাকো। ক্লাস এইটের পর সিফাতের আব্বু আম্মু ওকে শহরের স্কুলে ভর্তি করিয়ে দিলো। ছুটিতে বা মাঝে মাঝে সে বাসায় আসলেও তোমাদের ইচ্ছে অন্যান্য সময়ও একজন অন্যকে চিঠি পাঠাবে। এখন কিভাবে কী হবে? মজার বিষয় হলো তুমি পায়রা পোষ মানিয়ে লালনপালন করো। পায়রাগুলো দ‚রে যেখানেই যাক, যেই আটকে রাখুক, ছাড়া পেলেই উড়ে তার বাসায় চলে আসে। অতএব তোমরা বুদ্ধি করে একটা কাজ করলে। সিফাত তোমার পায়রা থেকে দুটো পায়রা সাথে নিয়ে গেলো। সপ্তাহখানেক পর সে একটা চিঠি লিখে তোমার পায়রাগুলোর একটি শরীরে বেঁধে সেটা উড়িয়ে দিলো। আগেই বলেছি, পায়রা যেখানেই থাকুক, ছাড়া পেলেই বাসায় চলে আসে। এখন পায়রা শহর থেকে গ্রামে তো এলোই, সাথে চলে আসলো তোমার জন্য সিফাতের চিঠি। এভাবেই ম‚লত পায়রা দিয়ে চিঠি পাঠানো হতো। পোষ মানানো পায়রা সাথে নিয়ে যাওয়া হতো সাথে। পরে সেই পায়রার গায়ে চিঠি পাঠিয়ে বেঁধে তাকে উড়িয়ে দিলে সেটি উড়ে চলে আসতো নিজের বাসায়, সাথে চলে আসতো সেই চিঠি। এটা দেখে সিফাতও শহরের বাসায় পায়রা পোষ মানানো শুরু করলো। সে গ্রামে আসলে তোমার জন্য ১/২টি নিয়ে আসে আর তুমি সেগুলোর মাধ্যমে তার কাছে চিঠি পাঠাতে লাগলে।
এই ‘পায়রা পোস্ট’ বিশ্বের অনেক জায়গাতে সরকারীভাবেই প্রচলিত ছিল বেশ কিছুদিন আগ পর্যন্ত। বিশেষ করে ভিনদেশে গুপ্তচরবৃত্তি করতে গেলে তারা এ পদ্ধতিতে নিজের দেশে তথ্য পাঠাতো। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের উড়িষ্যার সাবেক রাজধানী কটকের ‘পায়রা পোস্ট’ বিশ্বের সর্বশেষ এ ধরণের সার্ভিস হিসেবে ২০০৮ সালে বন্ধ হয়ে যায়।
বলছিলাম বিভিন্ন মজার এপগুলো কোথায় পাবে তা জানাবো। কয়েকবছর আগের কথা। আমরা একবার কয়েকজন বসে আলাপ করছিলাম আমাদের মানে ফুলকুঁড়ি আসরের ক্যাম্পে পারস্পরিক যোগাযোগের জন্য ওয়াকিটকি বা ওয়ারল্যাসের ব্যবস্থা করা দরকার। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে আমরা ঠিকমতো কোনো সিদ্ধান্তে আসতে পারছিলাম না। এর মধ্যে আমাদের মাথায় আসলো, আচ্ছা, অনেক কাজ তো এপ দিয়ে করা যায়। ওয়াকিটকি টাইপের কোনো এপ দিয়ে কাজ করলেই তো ঝামেলা থাকে না! মোবাইল দিয়েই কাজ শেষ হয়ে যাবে তাহলে। যেই ভাবা সেই কাজ। প্লে স্টোরে খোঁজাখুঁজি করতে করতে আমরা পেয়েও গেলাম পছন্দসই বেশকিছু এপ, যা আমাদের কাজকে অনেক সহজ করে দিলো। তো তোমরাও কিন্তু বিভিন্ন কিছু জানার জন্য, করার জন্যে মোবাইলের সহযোগিতা নিতে পারো। তাতে তোমাদের জ্ঞান সমৃদ্ধ হবে, একইসাথে মজাও হবে। মোবাইলে ব্যবহারে কিন্তু সাবধানেও থাকতে হবে বেশ। এটা অনেকটা ঢাকার ফুটপাথে হেটে চলার মতো। খুব সাবধানে না থাকলে যেকোনো সময় ম্যানহোলে পড়ে গিয়ে অবস্থা বেগতিক হয়ে যেতে পারে। কিছুদিন আগে তো চট্টগ্রামে জলাবদ্ধতার সময় ম্যানহোলের ভেতরে পড়ে হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। তাই সাবধানে থাকতে হবে, মানুষের ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়, এমন অনেক কিছুতে যেন তুমি জড়িয়ে না যাও। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ!