Home Blog Page 126

শিশুশ্রম

এক.
ঢং ঢং ঢং। স্কুল ছুটির শব্দ। সবাই আনন্দে নিজের বাড়ির দিকে যাচ্ছে। অন্যদের মতো শাহিনও স্কুল থেকে বের হলো। নন্দিনাপুর থেকে আনন্দপুর যাওয়ার পথে একটি বড় ইটের ভাটা পড়ে। শাহিন বাড়িতে যাবার পথে দেখল একটি শিশু ইট মাথায় করে পোড়াতে নিয়ে যাচ্ছে। শিশুটির বয়স ৮ বা ৯ বছরের বেশি হবে না। তার ইটগুলো ওঠাতে অনেক কষ্ট হচ্ছিল। তার জন্য শাহিনের অনেক দুঃখ হলো। যে বয়সে তার খেলাধুলা ও লেখাপড়া করার কথা সে বয়সে কিনা সে কাজ করছে! কত অল্প বয়সে সে শিশুশ্রমের শিকার! সাধারণত দরিদ্রতা বা পারিবারিক অসচ্ছলতার কারণে অনেক সময় শিশুরা স্কুলে না গিয়ে বাসাবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ কাজ করে জীবিকা নির্বাহ করে। ১৮ বছরের কম বয়সি কোনো শিশু যদি উপার্জন করতে গিয়ে বিপদ, ঝুঁকি, শোষণ ও বঞ্চনার শিকার হয় তাহলে সে কাজকে শিশুশ্রম বলে। শিশুরা এছাড়াও গাড়ির হেলপার, গৃহকাজে সহায়তাকারী হিসেবে ও ব্যবহার করা হচ্ছে । যা শিশুশ্রমের অন্তর্ভুক্ত। শাহিন সিদ্ধান্ত নিলো সে শিশুশ্রম বন্ধ করবে।
শাহিন নন্দিনাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির একজন অত্যন্ত মেধাবী ছাত্র। তাই সে শিশু অধিকার লঙ্ঘন করায় চুপ করে বসে থাকার নয়।
দুই.
পরের দিন। সে তার বন্ধুদের শিশুশ্রমের ক্ষতি সম্পর্কে কথা বলছিল। সে তার পরিকল্পনা সম্পর্কে তাদের বলল। তারা সিদান্ত নিলো তারা পরের দিন মানববন্ধন করবে।
এর পরেরদিন, তারা সবাই মানববন্ধন করেছিল। এ মানববন্ধনে প্রায় এক হাজার এর মতো মানুষ হয়েছিল। এ মানববন্ধনে অনেক ছোট শিশু ও আসে। তারা সে ইটের ভাটার মালিককে শিশুশ্রম বন্ধ করার জন্য বলে। কিন্তু সে শিশুশ্রম বন্ধ না করে তাদের হুমকি দিতে থাকে।
এ বড় ঘটনার চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনা পরেরদিন, শিশু মন্ত্রী শাহিনের সাথে দেখা করলেন। তিনি সবাইকে ধন্যবাদ দিলেন। তিনি আরও বলেন- “তারা শিশুশ্রম বন্ধ করার জন্য কাজ করছেন। জনগন যদি সচেতন হয়, তাহলেই শিশুশ্রম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। যদি কোথাও শিশুশ্রম হয় তাহলে ১০৯ এ কল দিবেন। শিশুশ্রম যাতে না হয় তার জন্য সকল গরিব পরিবারকে সহযোগিতা করার উদ্দ্যেগ নিয়েছেন।”

আমরা ও আছি সেই শাহিনের সাথে শিশুশ্রম বন্ধ করার জন্য।

আলী ইমাম-এর কবিতা ছুটির চিঠি

আকাশ কখন বলতে পারে আজ তোমাদের ছুটি
যখন অমল, ধবল মেঘে রোদের লুটোলুটি।

বাতাস তখন কাঁপিয়ে পাতা এলোমেলো বয়
পাখিরা সব ডানা মুড়ে পাতার ফাঁকে রয়।

তাদের বুঝি উড়ে যাবার ইচ্ছে এখন নেই
মেলবে ডানা রিরিঝিরি বইবে বাতাস যেই।
বাতাস এসে করবে তখন তুমুল মাখামাখি
বলতে পারে যাওনা উড়ে গাছের সকল পাখি।

লাল পলাশের মতো বরণ মেঘে রোদের ঢেউ
ভাসবে যখন প্রকৃতিতে দেখতে সেটা যেও।

দূরে যাবার আমন্ত্রণ আসবে রোদের খামে
ছুটির চিঠি আসতে পারে শুধুই তোমার নামে।

কাব্য কথায় ছুুটি

কোনো গরুগম্ভীর স্যারের ক্লাস চলছে। হঠাৎ দপ্তরি হাতে কিছু কাগজপত্র নিয়ে ক্লাসে হাজির। দপ্তরি স্যারকে চুপিচুপি কী যেন বলছে। এবার স্যার গলাখাঁকরি দিয়ে বললেন- সবাই মনোযোগ দিয়ে শোনো। আগামী এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত তোমাদের ছুটি…।
এই নোটিশ শোনার পর তোমাদের কেমন লাগবে? তখন কি আর গরুগম্ভীর স্যার যে ক্লাসে দাঁড়িয়ে সে কথা মনে থাকবে? তখন তোমাদের কি গুনগুনিয়ে গাইতে ইচ্ছে করবে না-।
আহা কী আনন্দ আকাশে বাতাসে
শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারিপাশে,
আহা কী আনন্দ আকাশে বাতাসে।

সত্যজিৎ রায়ের লেখা এই গানটি ছুটিতে/ মুক্তিতে/ অবসর পেলে অজান্তেই আমরা গেয়ে উঠি, তাই না? তোমাদের আকাক্সিক্ষত এই ছুটি নিয়ে কবি- সাহিত্যিকগণ কিন্তু অনেক ছড়া-কবিতা, গান, গল্প লিখেছেন। ছুটি নিয়ে তৈরি হয়েছে একাধিক শিশুতোষ চলচ্চিত্রও। যা হোক আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার ছায়ানট কব্যগ্রন্থে’’ “মুক্তিবার” নামক কবিতা লিখেন।
আর ছুটির কথায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন-

মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি
আজ আমাদের ছুটি ও ভাই
আজ আমাদের ছুটি।

কবিগুরু রবীন্দ্রনাথ আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তোমাদের মতো করেই ছুটির অবসর অনুভব করতেন। অবসরে তাঁর কবিতার চয়নগুলো যেন নতুন প্রাণ পেত।
শুধু কি কবি রবীন্দ্রনাথ, নজরুল? কবি সুকুমার রায় লিখেছেন ছুটি নিয়ে অনেক মজার ছড়া। যেমন-।

ছুটি! ছুটি! ছুটি!
মনের খুশি রয় না মনে হেসেই লুটোপুটি।
ঘুচল এবার পড়ার তাড়া অঙ্ক কাটাকুটি
দেখব না আর পÐিতের ঐ রক্ত আঁখি দুটি।

কী চমৎকার ছড়া, তাই না বন্ধুরা। রাগী পÐিত মশাই বা মেজাজি টিচারকে তোমরা ভয় পাও তো? তারা কেন যে এত রাশভারী তা বুঝা বড় দায়।
তবে ছুটি নিয়ে রবীন্দ্রনাথ, নজরুল, সুকুমার রায় ছড়াও লিখেছেন তোমাদের প্রিয় কবি ফররুখ আহমদ। ফররুখ আহমদ তোমাদের মতো কচিকাঁচাদের এত ভালোমতো বুঝতে যে তার ছড়া-কবিতায় সকল শিশুদের খুবই প্রিয়। সুনিপুণ কৌশলে তিনি শিশুমনে সুন্দর ভাব সৃষ্টি, অজানাকে জানার এবং সুন্দর পৃথিবী গড়ার কথা বলেছেন সহজ-সরল ভাষায়। ছুটি নিয়ে অনায়াস ভঙ্গিতে লিখেছেন-।

পাঠশালাতে ছুটি
হেসেই কুটি কুটি,
খুঁজতে গিয়ে রুটি
পেলাম মটর শুটি,
রুই কাতলা পুঁটি
চিংড়ি মাছের ঝুঁটি
তাই তো হুটোপুটি,
তাই তো লুটোপুটি,
পাঠশালাতে ছুটি,
ও ভাই পাঠশালাতে ছুটি।
কত সহজ এবং সাবলীলভাবে কবি আমাদের মনের কথাগুলো বলেছেন, তাই না?
ছুটি নিয়ে লেখা হয়েছে অনেক অনেক ছোটগল্প, উপন্যাস, নভেলা, নাটক ইত্যাদি। আজকে আমরা এত বিস্তারিত আলোচনার সুযোগ পাবো না। তবে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর “ছুটি” গল্পটি মাধ্যমিকের পাঠ্যসূচিতে ছিল। আমি যখন পড়েছিলাম তখন গল্পের প্রধান চরিত্র পথিকের জন্য মনের অজান্তেই হু হু করে কান্না চলে এসেছিল।
সাহিত্য ভুবনের এই রহস্য বেশ জটিল। গল্পের চরিত্রগুলোর আনন্দে আমরা হাসি, তাদের দুখে কাঁদি! এমন চমৎকার নৈসর্গিক বিষয় আর কী হতে পারে? তাই তোমাদের প্রতি আমার অনুরোধ তোমরা সব সময় সাহিত্য পাঠে দিনের একটা নির্দিষ্ট সময় রেখো, কেমন?
আমাদের তরুণ কবি-সাহিত্যিকরাও কিন্তু ছুটি নিয়ে চমৎকার সব ছড়া লিখেছেন। যেমন : জনপ্রিয় ছড়াকার আমীরুল ইসলাম লিখেছেন “ছুটির ছড়া, ছড়ার ছুটি নামক” একটি ছড়াগ্রন্থ’। আমীরুল ইসলাম লিখেছেন-।
ওঠো ওঠো ওঠো
সূয্যি যেমন ওঠে
ছোটো ছোটো ছোটো
পাখি যেমন ছোটে।
ওঠাওঠি, ছুটাছুটি,
ফুলকুঁড়ি ফুটি ফুটি।
ছুটি অন্তঃপ্রাণ তোমাদের মতো শিশুকিশোরদের জন্য ছড়াকার কামরুজ্জামান গোপন লিখেছেন-।
আমরা দুটি ভাই
ইশকুলেতে যাই
পড়লো ছুটির ঘন্টা
ছুটল বনে হন হনিয়ে
দুই ভায়েরই মনটা।
ছুটি নিয়ে লিখেছেন ছড়াকার আলী ইমাম, আনজীর লিটন, দিলারা মেসবাহ, জাকির আবু জাফর, জগলুল হায়দার, নাঈম আল ইসলাম মাহিন, লুৎফর রহমান রিটন, আফসার নিজামসহ প্রায় সকল শিশুসাহিত্যিক। শিশুসাহিত্যের বেশ জনপ্রিয় বিষয় “ছুটি” রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আজকের তরুণ এবং কিশোর ছড়াকারগণ ছুটি নিয়ে এখনো লিখে চলেছেন অবিরত।
তবে ছুটির সময় একদিন শেষ হয়ে আসে। তখন আবার ব্যাগ, ওয়াটার বোটল হাতে আমাদের ফিরে যেতে হবে স্কুলে। স্কুলে ফিরে যেতে হবে নিজকে আলোকিত মানুষ গড়ার জন্য। তাই তোমাদের ছুটির দিনগুলো আনন্দে লুটোপুটির পর পাঠে মন দেবে এই প্রত্যাশায় শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। খোদা হাফেজ।

আজব নগর

আজব নগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম ও আজব রকম। ক্লাস টিচার ক্লাসে ঢুকেই হাজিরা খাতা খুলে একদমে ছাত্রদের নাম বলতে থাকে অইটে, মইন্টে, হ্যাবলা, গোবরা,ঘণ্টা, পচা, গদা, মনা, রইস্যা, লটকন, পটকন, চুল্লু, বুল্লু, হাবু, গাবু, লাবু, সাবু।
ছাত্ররা সমস্বরে জবাব দেয়, প্রেজেন্ট স্যার, উপস্থিত স্যার, হাজির স্যার, তোমাদের বলেছিলাম, ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে। সবটা ইংরেজিতে না পারলে বাংরেজি বলতে, মনে আছে?
ইয়েস স্যার, ইয়েস স্যার।
ঘণ্টা, তোমার স্কুলে আসতে আধঘণ্টা লেট। বাট হোয়াই। স্যার, রেইন ইস কম কম। পথের উপর কাদা। আই নট ফেলডাউন স্যার। পরে গেছে দাদা। হোয়াট ক্যান আই ডু স্যার। সো আই লেট স্যার।
ইউ মনা, ইউ আর ফিফটিন মিনিট লেট। হোয়াই? স্যার, ফাইভ টাকার কয়েন, ফেলডাউন ফরম ছিঁড়া পকেট। লুকিং লুকিং করতে করতে লেটিং। বাট নট ফাইন্ডিং। রইস্যা, ইউ আর অলসো সেম সেম লেট। কজ কী? মনার ফাইভ টাকার কয়েন ওয়াজ আন্ডার মাই ফুট। আই ওয়াজ খাড়ায়া ছিলাম ইউদাউট নড়াচড়া। সো সেম সেম লেট। ইউ ইডিয়েট। ইউ আর এ চোর। জাস্ট নাউ ফেরত দাও হিজ কয়েন। স্যান্ডিং পনের মিনিট অন ওয়ান লেগ, ক্যাচিং দুই কান। অ্যান্ড সাবধান ফর ফিউচার।
ইউ গদা, পিলার লিখতে কয়টা এল লাগে? একটা লাগালেই চলে স্যার। তবে দুইডা লাগাইলে হেভি পিলার অয়। নট ভাঙবো ধাক্কা অব বুলডোজার। কিপ সাইলেন্ট। ডন্ট বেশি টক। তোমরা কি ডিম পারো? আমরা কি গরু নাকি? ডিম পাড়ব কেন?
লেট মি কমপ্লিট সেনটেন্স। তোমরা কি ডিম পারো ভাজতে? ডিম ভাজা খুব ইজি। কিপিং দি তাওয়া, অন দি চুলা। গিভিং সয়াবিন তেল, ব্রেকিং ডিম, দেন দেন ছাইড়া ইন গরম ওয়েল। ইটিং ডিম পরোটা, এভ্রি ডে আই কাম স্কুল। দরজার কাছে এসে দাঁড়ায় ভ‚গোল স্যার আজব আলী। হ্যালো ইংরেজি টিচার। ঘণ্টা পড়ে গেছে। এখন আমার ক্লাস। ভূগোল স্যার আজব আলীর আজব প্রশ্ন :
বলতে পারো পৃথিবীর ওজন কত? যিনি
পৃথিবী বানাইছেন, তিনি ছাড়া কার বাবার ক্ষমতা আছে পৃথিবী মাইপা দেখার? এত বড় ওয়েট মেশিনই পাইবো কই?
ডন্ট টক রাবিশ। এক কথায় উত্তর দাও। এক কথায় বলা যায়, আল্লায় জানে। সবই আল্লায় জানবে, তোমরা কিছুই জানবে না, তা হবে না। ঠিক আছে, সহজ প্রশ্ন করছি এবার। পৃথিবীর কয় ভাগ মাটি, কয় ভাগ পানি?
কোন সিজনে স্যার?
কোন সিজন মানে?
শীতকালে তো পানি কম, মাটি বেশি। বর্ষাকালে তো খালি পানি আর পানি। মাটি খুইজাই পাই না। যত সব রাবিশ ছাত্র। ফিউচার ইজ ভেরি অন্ধকার। ভবিষ্যত ইজ ভেরি ডার্ক।

বিজয় দিবস

রুমি আজ স্কুলে গিয়ে শোনে বিজয় মাসের কথা। এটা নাকি বিজয় মাস। এই মাসে বাংলাদেশ বিজয় লাভ করে। কিন্তু রুমি জানে না বিজয় মাসের তাৎপর্য। তার বন্ধুদের কাছ থেকে জানতে চাইলেও সে উত্তর খুঁজে পেল না। তার অন্য কোনো কাজে আর মন বসে না। অন্যমনস্ক হয়ে ভাবছে বিজয় মাসের কথা। বইয়ের প্রতি তার কোনো ভ্রæক্ষেপই নেই। শফিক স্যার ক্লাস রুমে ঢুকেই দেখে রুমি অন্যমনস্ক হয়ে বসে আছে। শফিক স্যার ভাবে- রুমি তো এমন মেয়ে নয়! ও খুব ভালো ছাত্রী। পড়াশোনায় খুব মনোযোগী। রুমি এবার ক্লাস
তৃতীয় শ্রেণীতে পড়ে। ক্লাস রোল এক। পড়াশোনায় খুবই ভালো। ক্লাসে যে সবসময় বই নিয়ে বসে থাকে সে আজ অন্যমনস্ক কারণ কী? এসব ভাবছে শফিক স্যার।
হঠাৎ শফিক স্যার ডাক দিলো, এই রুমি। রুমি চমকে উঠে বলল, ইয়েস স্যার, ইয়েস স্যার।
সবাই খিলখিল করে হেসে দিলো রুমির এমন উত্তরে। রুমি খুব লজ্জা পেল। বলল, জি স্যার।
শফিক স্যার রুমিকে কাছে ডাকল। রুমি কাছে এলো। রুমির মাথায় হাত রেখে বলল, তোমার কী হয়েছে আজ?
রুমি স্যারের দিকে তাকিয়ে বলল, না স্যার, কিছু হয়নি।
এই উত্তর কিন্তু অন্য দিনের মতো নয়। ভীতু মুখ করে রুমি উত্তর দেয়। রুমি মনে মনে সাহসের সঙ্গে স্যারকে বলল, আচ্ছা স্যার এটা কি বিজয় মাস? শফিক স্যার মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। কেন?
না স্যার আমি আসলেই জানি না বিজয় মাস মানে কী?
শফিক স্যার তার অবস্থাটা বুঝে বলল, আচ্ছা বুঝছি। যাও টেবিলে বসো আমি বলছি তোমরা সবাই শোনো।
এবার শফিক স্যার বেত দিয়ে টেবিলে চাপড়াই বলল-
শুনো স্টুডেন্টস- তোমরা কি জানো এটি কী মাস চলে?
সবাই উচ্চস্বরে বলে- জি স্যার।
এটি ডিসেম্বর মাস। স্যার বলল- না, এই মাসের নাম ডিসেম্বর হলেও ইতিহাসের পাতায় এটা বিজয় মাস নামে বিশ্ব চিনে। বিজয় মাস মানে কি জানো তোমরা?
সবাই বললেন- না স্যার। তাহলে শুনো সবাই- ১৯৭১ সালে মার্চ মাসে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। শুরু হওয়ার পর থেকে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে বীর বাঙালিরা।
এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর লাগাতার ৯ মাস যুদ্ধ হয়। এই ৯ মাসে পাকিস্তানি শাসক বাঙালিদের ওপর জুলুম নির্যাতন ও রক্তক্ষয়ী অভিযান চালায়। লাখ লাখ মায়ের ইজ্জত কেড়ে নেয়। লাখ লাখ বাঙালির রক্তে সে দিন নদীর পানি লাল হয়ে যায়। বর্বর হামলায় বাঙালিদের বাড়িঘর সব কিছু তারা গুড়িয়ে দেয় সে দিন। বাঙালিরাও সে দিন কম সাহসী ছিলেন না। সবাই সে দিন জীবনবাজি রেখে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। অস্ত্র ছিল না বটে। কিন্তু সবার বুকে ছিল স্বাধীন হওয়ার আশা। চোখে ছিল মুক্তি পাওয়ার স্বপ্ন। হাতে ছিল লাল-সবুজের বিজয় পতাকা।
বীর বাঙালি- যুবক-যুবতী,
কৃষক-দিনমজুর যখন পাকিস্তানি শাসকের বিরুদ্ধে লড়াই করে তখন বাঙালি নারীরা ছিল বীর বাঙালিদের পক্ষে। পাকবাহিনী সে দিন শিশু-কিশোর কাউকে ছাড় দেননি; যাকে পেয়েছে তাকেই রক্তাক্ত করেছে। একাত্তরের যুদ্ধে ক্ষতবিক্ষত হয়েছে দেশ, মাটি, নদী, সাগর ও বাড়িঘর। ১৬ ডিসেম্বরে বাঙালিরা বিজয় লাভ করে। চার দিকে বিজয়ের পতাকা উড্ডীন হয়। মুক্তি পেল বাঙালি জনপদ। গঠন হলো নতুন স্বাধীন একটি ভ‚খন্ড। পূর্ব দিক হতে যে স্বাধীন দেশে সূর্য ওঠে। জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য রচিত হলো নতুন সংবিধান। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ালেন বাঙালি জাতি। আজকে আমরা স্বাধীন ও মুক্ত।
তোমরা কি জানো এই স্বাধীনতার জন্য কত মানুষ জীবন দিয়েছে?
সবাই উত্তর দিলেন না স্যার, বলুন। শফিক স্যার এবার দীর্ঘশ্বাস ফেলে বললেন- লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন এই ৯ মাসে। সে থেকে পালিত হচ্ছে ‘ষোলোই ডিসেম্বর’ ‘বাঙালির বিজয় দিবস’ হিসেবে। প্রতি বছর ষোলোই ডিসেম্বরে আমরা পালন করি এ দিনটাকে।
রুমি এতক্ষণ খুব মনোযোগ দিয়ে শফিক স্যারের সব কথা শুনলেন। কখন স্যারের গল্প শেষ হলো তা টেরও পেল না রুমি। হঠাৎ সবাই চেঁচিয়ে উঠতেই রুমি তাকিয়ে দেখে স্যারের গল্প শেষ। রুমি এবার বুঝতে পারে বিজয় দিবসের আসল গল্প। রুমি মনে মনে স্থির করে- যত দিন বাঁচবে তত দিন এই গল্প হৃদয়ে ধারণ করে দেশকে ভালোবাসবে। ৯ মাসের যুদ্ধকালে সব বীর শহীদের জন্য নামাজ পড়ে দুই হাত তুলে দোয়া করবে। আল্লাহ যেন সব শহীদের জীবনের সব গুনাহ মাফ করে দেন।

ইউরেকা!

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি বার্ষিক পরীক্ষা শেষ করে বেশ আরাম করে শীতে পিঠে পায়েস খাচ্ছো আর সাথে ডিসেম্বর মাসের ফুলকুঁড়ি পত্রিকা পড়ছো। তোমাদের আশেপাশে যারা একটু সুবিধাবঞ্চিত পিঠে খাওয়ার সময় তাদের কথা ভুলো না যেন। তাদের অনেকেরই শীতের পর্যাপ্ত কাপড় নেই। তোমার অতিরিক্ত গরম কাপড় থেকে কিছু দিয়ে তাদের কষ্ট একটু কমাতে পারো।

আচ্ছা এবার আমাদের মূল বিষয়ে আসা যাক। তোমরা নিশ্চয়ই নদীতে লঞ্চ চলতে দেখছো। কিংবা সমুদ্রে জাহাজ চলতে। মাথায় কখনো চিন্তা এসেছে কিভাবে এই লোহার তৈরি জাহাজ-লঞ্চ পানিতে ভাসে? কিন্তু লোহার পেরেক বা কয়েন পানিতে ছেড়ে দিলে টুপ করে ডুবে যায়।

এর উত্তর দিয়েছিলেন প্রাচীন গ্রিক গণিতবিদ আর্কিমিডিস। তার এই সূত্র আর্কিমিডিসের সূত্র নামে পরিচিত। এর আবিষ্কার নিয়েও মজার গল্প প্রচলিত আছে। তার সূত্র বলবো তার আগে একটা গøাসে কিছু পানি নাও। এবার তোমার একটা আঙুল পানিতে ডুবাও। কি দেখলে যে পানির উচ্চতা কিছু বৃদ্ধি পায়। এবার দুটো আঙুল পানিতে ডুবাও। পানির উচ্চতা দ্বিগুণ বেড়েছে তাই তো। যদি পুরো হাত ডুবিয়ে দাও তাহলে পানি হয়তো গøাস থেকে উপচে পড়বে। এর মানে হচ্ছে তোমার আঙুলের এর জন্য পানি জায়গা ছেড়ে দিচ্ছে। বলা হয়ে থাকে আর্কিমিডিস বাথটাবে গোসল করার সময় এমনটা খেয়াল করেন। তখনই তার মাথা এই সূত্র আসে। আর ইউরেকা! বলে বেরিয়ে যান। গল্পের বাকি অংশ আর না বলি!
এবার তোমরা যারা সাঁতার পারো খেয়াল করেছো কি পানিতে যে কোনো জিনিস হালকা মনে হয়। যে কোনো ভারী জিনিস সহজে নাড়ানো যায়। একারণে পানি ঐ বস্তুকে উপরের দিকে বল দেয়। একারণে বস্তুর ওজন পানিতে কম মনে হয়। আর আর্কিমিডিস বলেন এই বলের পরিমাণ ঐ বস্তুর দ্বারা অপসারিত পানির ওজনের সমান। মানে একটা লোহার বল পানিতে ডুবালে কতটুকু ওজন হালকা মনে হবে অর্থাৎ কী পরিমাণ ওজন হারাবে তা আমরা বলতে পারি ঐ লোহার বলের সমান আয়তনের একটা পানির বলের ওজনের সমান। যেহেতু নিরেট লোহার বলের ঘনত্ব পানির চেয়ে অনেক বেশি তাই এই অল্প পরিমাণ উর্ধ্বমুখী বল লোহার বক্সে ভাসিয়ে রাখতে পারে না। কিন্তু জাহাজকে এমন আকৃতি দেয়া হয় যাতে একে যখন পানিতে নামানো হয় তখন এই জাহাজ যে পরিমাণ পানি অপসারণ করে তার জাহাজের সম্পূর্ণ ওজনের চেয়ে বেশি হয়। তাই জাহাজ পানিতে ভেসে থাকে। জাহাজের আকৃতির কারণে এমনটা হয়ে থাকে। মানে জাহাজের যে অংশ পানির নিচে থাকে তার দ্বারা যে পরিমাণ পানি অপসারিত হয় তা জাহাজের সম্পূর্ণ জাহাজের ওজনের চেয়ে বেশি। আর্কিমিডিসের সূত্র সম্পর্কে তোমারা বড় ক্লাসে আরো ভালো ভাবে জানতে পারবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।