১০.
-রাইয়ানকে আবার ফোন দেই?
শাফী হালকা স্বরে বলে। অরূপ বলে, এতো আস্তে কথা বলছস ক্যান? এখানে কি এমন কেউ আছে, শুনলে তোকে মারবে?
-কেউ নাই বলে কি চিৎকার করে বলতে হবে নাকি? কানে বয়রা তুই?
-বয়রা না, চিৎকারও না। স্বাভাবিক কথা বলবি। কিন্তু যেভাবে বললি. . .!
-মানে আমি অস্বাভাবিক কথা বলেছি? এই তো?
-অনেকটা তা-ই। এত আস্তে বললে তো অস্বাভাবিকই মনে হবে।
-বাদ দে এসব, বল কল দেবো ওকে?
-দে!
শাফী আবার ফোন অন করে। রাইয়ানের জন্য ওর মায়ের ফোনে কল দেয়। এবার রাইয়ান ধরেই বলে, কিরে খালাম্মার উত্তম মধ্যম বুঝি পেয়েছিস? ওষুধ নিয়ে আসব নাকি?
-যা, ভীতু কোথাকার! আমরা যে কই আছি জানিসই না!
-অ. . .! কোয়ারেনটাইনে নিশ্চয়!
‘কোয়ারেনটাইন’- হাঁ এই করোনার সময় নতুন এ শব্দের সাথে দেশবাসী পরিচিত হলো। করোনা তো ভীষণ ছোঁয়াচে রোগ। তাই কারো করোনা হলে তাকে আলাদা ঘরে বা রুমে থাকতে হয়। কারো সাথে মেশা যায় না। তার কাপড়-চোপড় থালা-বাটি কোনো কিছুই স্পর্শ করা যায় না। দূর থেকে তার খাওয়ার ব্যবস্থা করা আর সেবা করতে হয়। কমপক্ষে ৭ দিন এভাবে
থাকতে হয়। এমন বন্দিজীবনই কোয়ারেনটাইন। রাইয়ান এই কোয়ারেনটাইনের কথাই বলছে। কোয়ারেনটাইন শেষেও কিন্তু স্বাভাবিক জীবনের মতো সবার সাথেই মেশা যাবে না। সবার সাথে সবসময় দুই থেকে তিন ফুট দূরত্ব বজায় রেখে চলতে হয়। এটার নাম সোস্যাল ডিসটেন্স বা সামাজিক দূরত্ব।
রাইয়ানের কথায় শাফী বলে, কোয়ারেনটাইনে থাকব কেন? তোর মতো ভীতু নাকি আমরা? ঢাকা শহরে ঘুরে ঘুরে কী মজাই না করতেছি। এমন মজা কয়েক জনমেও পাবি না, বুঝলি!
-আর ওদিকে খালাম্মারা মরতে যাচ্ছে।
-মরবে কেন? আমরা তো ঢাকাতেই আছি।
-ঢাকা না ছাই। এই করোনায় কই আছিস কে জানে! করোনায় তোরা হাসপাতালেই আছিস কী না কে জানে? শোন্, দুই খালাম্মাই তো তোদের দুইজনকে খুঁজতেছে। আচ্ছা কী হয়েছে বা কী করেছিস তোরা, বল তো?
-শোন। আমরা ঢাকা শহর ঘুরে ঘুরে এখন ধানমন্ডি লেকের পাড়ে হাঁটছি। ফাঁকা ঢাকায় দারুণ মজা করেছি আমরা। আসবি? আইসা পড়।
এবার কিছুটা চমকের ভাব নিয়ে রাইয়ান বলে, বুঝতেছি না ব্যাপারটা! তোরা কই? খালাম্মা তোদের খুঁজছে কেন? খোঁজ নিয়ে দেখ বাসায় খালাম্মাদের অবস্থা কী!
রাইয়ানের কথায় ওদের কোনো ভাবনা নেই। ওরা আজ মুক্তবিহঙ্গ। চার-পাঁচশ দিন পর বের হতে পেরেছে। তাই মায়েদের ওসব বকুনি সাজা নিয়ে ভাবতে ইচ্ছে নেই। রাইয়ানকে বরং ওদের সাথে ভেড়াতে চায়। তাই শাফী বলে আয়, রাইয়ান আইসা পড়।
-কোথায়? কী করতে?
-এই যে ধানমন্ডি রবীন্দ্র সরোবরের এখানে আমরা। আয়, খুব খুব মজা হবে।
-এই করোনায়! তোদের বুঝি ভয় নেই। তোদের বুঝি মরার ভয় নেই!
Ñভয় কেন রে? ফাঁকা ঢাকায় ঘুরার মজাই আলাদা। আমরা সকাল থেকে যা মজা করছি! ইস্ তুই থাকলে. . .
-কী!
ভীষণ চমকে যায় রাইয়ান। ভয়ও পায় খুব। তারপরই ভীতু কণ্ঠে বলে, দেখিস না মহল্লায় একজনের করোনা হলেই পুরো মহল্লা শাটডাউন দিয়ে দেয়। মহল্লার কেউ বের হতে পারে না। চলাচল করতে পারে না। আবার কোনো বিল্ডিংয়ে একজনের হলেই পুরো বিল্ডিংই বন্ধ করে দেয়। কাউকে বের হতে দেয় না। ফোনে খবর দিলে পুলিশের লোক খাবার বা অন্য কিছু কিনে এনে দেয়। জেলখানার মতো হয়ে যায় বিল্ডিং। এটা নাকি কোয়ারেনটাইন। এসব জেনেও তোরা এভাবে ঘুরছিস?
-ধ্যা-ৎ… ভীতুর ডিম! অত বুঝি না, আসবি তুই?
-আমার তো ভয় করেই। আম্মাও দিবে না।
-বুঝছি।
কথাটা বলেই ফোনের লাইন কেটে দেয়। অরূপ বলে, ও আসবে না, তাই না?
-হু।
-করোনার মজাই পেল না রাইয়ান। ইস ফাঁকা ঢাকায় কী যে মজা লাগছে! ও না আসুক, আমরা দুই জন তো আছি।
-হ।
-এই দেখ পুলিশ আসছে আমাদের এদিক।
একটু ভয় পেয়ে যায় ওরা। পুলিশ এসে ওদের কী করে কে জানে? শুনেছে লাঠিপেটা করে। আবার শুনেছে থানায় নিয়ে যায়। কী করবে এখন? ওষুধের প্রেসক্রিপশন দেখালে চলবে? কী জানি! তবু ভয় না পেয়ে ওরা দুজন নিজেরাও পুলিশের দিকে হাঁটছে। কাছাকাছি আসতেই পুলিশ বলে, এই দাঁড়াও, দাঁড়াও। সামনে এসো না। তোমরা কে? এখানে কী করো?
শাফী ঝটপট জবাব দেয়, আঙ্কেল, ওষুধ কিনতে বের হয়েছি।
একজন হেসে দিয়ে বলে, লেকে ওষুধ কোথায়?
-লেকে না আঙ্কেল। ধানমন্ডির ভেতর দিয়ে যাচ্ছিলাম তো। তাই লেকের পাড়ে নেমে একটু ঘুরলাম। কী দারুণ না আঙ্কেল! ওই দেখেন রিকশা আছে আমাদের।
-কোথা থেকে ওষুধ কিনবা?
-শাহবাগ থেকে। এই দেখেন প্রেসক্রিপশন।
দূর থেকেই দেখে। কাছে যায় না কেউ। তারপর বলে, তাড়াতাড়ি ওষুধ নিয়ে বাসায় যাও। এভাবে ঘুরাঘুরি করলে থানায় নিয়ে যাবো।
পুলিশরা গাড়িতে করে নিয়মিত টহল দিচ্ছিল। ওদের দেখে গাড়ি থেকে নেমে এসেছে। এখন আবার টহল গাড়ির দিকে চলে যাচ্ছে। ফিসফিস করে অরূপ বলে- যাক বাঁচা গেল। চল্ তাড়াতাড়ি এখান থেকে।
বেরিয়েই রিকশায় ওঠে।
রিকশা চলছে।
নীলক্ষেতের মোড়ে আসে। ইডেন কলেজের সামনের রাস্তায় যাবে। ডিভাইডারের ডানের রাস্তাটায় শুকনো পাতার স্তর জমে আছে। রাস্তার পাশে অনেক মেহগনি গাছ। সে সবের ঝরে পড়া শুকনো পাতা। অরূপ রিকশাওয়ালাকে বলে পশ্চিমের রাস্তা দিয়ে যেতে। শাফী বলে, উল্টো হলেও রাস্তা ফাঁকা কোনো সমস্যা হবে না, যান।
ঝরাপাতার মর্র্মরে রিকশা চলছে। এ যেন বনের মধ্য দিয়ে চলছে। শহুরে বন। দিনদুপুরেও জনমানব শূন্য শহুরে বন। শাফী মোবাইল অন করে ভিডিও করে। অল্প রাস্তা; তারপরও দারুণ আনন্দ পেল শুকনো পাতা মাড়িয়ে চলতে। সামনের মোড়ে গিয়েই ডাইনে যায়।
-এ-ই-ই… ! দেখ্ দেখ. . . !
সামনের দিকে হাতের ইশারায় দেখায় অরূপ। শাফীও তাকায়। আবার সেই স্পেচস্যুটওয়ালা মানুষ। কয়েকজন। সামনে একটা অ্যাম্বুলেন্স। আজিমপুর কবরস্থান গেটের সামনের রাস্তাটায় ওই লোকগুলো। ফাঁকা ফাঁকা হয়ে তিন সারিতে দাঁড়ানো। ৬ জন মানুষ। কী করছে ওরা?
রিকশাটা রাস্তার পাশে থামিয়ে দেখছে। অরূপ বলে, ভিডিও কর এটাও।
দুই জন অ্যাম্বুলেন্স থেকে একটা চাকাওয়ালা ট্রলি নামায়। তার উপর পুরো পলিথিন জাতীয় কিছু দিয়ে মোড়ানো একটা লাশ। ট্রলিটা রাস্তার উপর রাখে। এবার সবাই খুব সাবধানে কিছুুটা সরে এসে আবার তিন সারিতে দাঁড়ায়। এটা জানাজা। করোনায় মৃত মানুষ। এভাবে খুব সাবধানে অল্প কয়েকজনে জানাজা শেষ করে। জানাজা শেষে লাশ নিয়ে কবরস্থানে ঢোকে।
করোনায় মৃতদের লাশ দাফনের জন্য নির্দিষ্ট সংস্থার পক্ষ থেকে পিপিই প্রোটেকটেড হয়ে এভাবে জানাজা ও দাফনের কাজটি করা হচ্ছে। কোনো আত্মীয় সাথে থাকতে পারে না। সে এক অদ্ভুত আইন, অদ্ভুত দৃশ্য! ভিডিও তুলতে তুলতে শাফী বলে, দেখ কেমন সব কাÐ!
দাফনের লোকগুলো কবরস্থানের ভেতর চলে যাওয়ার পর ওরা সামনের দিকে আগায়। একটু সামনে আগানোর পরই দেখে ডানপাশের রোডটা বন্ধ। বাঁশ লাগিয়ে বন্ধ করা। দুজন পুলিশ দাঁড়িয়ে আছে। বাঁশে একটা নোটিশ টাঙানো- এ এলাকা শাটডাউন দেওয়া হয়েছে। কোভিড নিরাপত্তার জন্য সকলপ্রকার যাতায়াত বন্ধ।
শাফী এটারও ছবি তোলে। ভিডিও করে। তারপরই বলে, সত্যিরে আমরা জ্যান্ত রূপকথার রাজ্যে আছি! লোকালয় আছে, চলাচল করা যাবে না। বসবাসের জন্য দালান-কোঠা আছে, কিন্তু মানুষ তালাবদ্ধ, বাইরে বেরুতে পারবে না। বাড়ি-ঘর, রাস্তা আছে, মানুষ নেই। অদ্ভুত অদ্ভুত এসব দেখছি। করোনাই এই জ্যান্ত রূপকথার মহানায়ক। শক্তিশালী নায়ক। পুরো বিশ্বকে আজ নিশ্চল নিস্তব্ধ করে দিলো। শতবছরে কিংবা হাজার বছরেও আর এমন অবস্থা আসবে কি না মহান সৃষ্টিকর্তা ভালো জানেন; তবে এখন বলা যায় আর কখনো এমন নিশ্চল পৃথিবী কেউ দেখবে না। (সমাপ্ত)
বাসা থেকে পালিয়ে
নাপিত্তাছড়া ঝরনার অপার সৌন্দর্য
ভ্রমণপ্রিয় মানুষের জন্য ছুটির দিন মানেই আনন্দের দিন। একটু জলপ্রপাত, পাহাড়, সমুদ্রতে ঘুরে বেড়াতে তারা সবসময় অপেক্ষা করে ছুটির দিনের জন্য। ছুটির দিন মানে তাদের জন্য ভ্রমণের দিন। ঠিক তেমনি এক ছুটির দিনে আমরা ৫ বন্ধু মিলে চলে গেলাম চট্টগ্রামের মিরসরাইয়ের অতি পরিচিত একটি ঝরনাতে। ঝরনার নাম নাপিত্তাছড়া ঝরনা। নাম শুনলে হয়তো একটু অদ্ভুত মনে হতে পারে। তবে এই অদ্ভুত নামের ঝরনাটিতে পাবেন চমৎকার বন আর প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগ। নাপিত্তাছড়া ঝরনার সৌন্দর্য উপভোগ করার সিদ্ধান্ত নিলাম বন্ধুরা মিলে। এই ভ্রমণে শরিক হতে বোয়ালখালী থেকে ২ বন্ধু এবং একজন বড় ভাই এসেছেন। আর চট্টগ্রামে আমরা দুই বন্ধু তো আছিই। সর্বমোট ৫ জনের এই গ্রæপটি সকাল আটটায় চট্টগ্রামের একে খান থেকে রওনা দিলাম মিরসরায়ের নয়দুয়ারি হাটের উদ্দেশ্যে। চট্টগ্রাম নগরীর একে খান থেকে ঢাকা-কুমিল্লাগামী বাসে উঠে নয়দুয়ার বাজার/হাট বললেই নামিয়ে দিবে। জনপ্রতি ৫০/৬০ টাকা করে নেবে।
যাইহোক বাসে উঠলাম, প্রায় ঘণ্টা দুয়েকের মধে পৌঁছালাম নির্দিষ্ট স্থানে। অর্থাৎ নয়দুয়ারি হাটে। গাড়ি থেকে নেমে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে ঝরনা দেখতে যাওয়ার রাস্তা কোনটা। চাইলে ওই গ্রাম থেকে একজন গাইড নিয়ে নিতে পারেন, ৪০০-৫০০ টাকার মতো নিবে ৪-৫ ঘণ্টার জন্যে। আমরাও একজন গাইড নিলাম। ভদ্রলোকের নাম আব্দুল করিম। আমরা করিম ভাই বলেই ডাকছি তাকে। ৪০০ টাকায় তার সাথে দফারফা হলেও পরে তাকে আবার চা-নাশতা খাওয়াতে হয়েছে বলে ধরে নেওয়া যায় গাইডের পেছনে ৪৫০ টাকা ব্যয় হয়েছে।
এরপর পাহাড়ি অরণ্যে ঝিরিপথ বরাবর চলা শুরু করলাম করিম ভাইয়ের পেছন পেছন। করিম ভাই বলেন, এখানে মোট ৪টি ঝরনা আছে- টিপরাখুম ঝরনা, কুপিকাটাকুম ঝরনা, মিঠাছড়ি ঝরনা ও বান্দরকুম ঝরনা। পাহাড়ের আঁকাবাঁকা পথ এবং প্রচÐ গরম আমাদের কিছুটা ক্লান্ত করেছে। তবে যত যাচ্ছি প্রকৃতির অপার সৌন্দর্য দেখে মন জুড়িয়ে যাচ্ছে। বড় বড় পাথর আর পানি তো আছেই। সাথে আছে বিশাল বিশাল পাহাড়ের খাদ। ভয়ঙ্কর কিন্তু অসম্ভব সুন্দর। দুইপাশে পাহাড় আর মাঝখানে সরু রাস্তা। রাস্তা বলতে এটা সহজ রাস্তা নয়। কখনো বড় বড় পাথর পাড়ি দিতে হবে, কখনো ছোট ছোট পানির গর্ত পাড়ি দিতে হবে আবার কখনো উঠতে হবে পাহাড়ে। বিভিন্ন প্রজাতির পাখির দেখা মিলবে এই পথে যাওয়ার সময়। তবে ঝরনায় যাওয়ার এই রাস্তাটির প্রতিটি অংশই অদ্ভুত সুন্দর। এভাবেই আমাদের গাইড করিম ভাই আমাদের নিয়ে চলে আসলেন ঝরনার কাছে। ঝরনা ৪টি বেশি দূরে নয়। আমরা প্রথম ঝরনাটির সামনে চলে এলাম। তবে এই টিপরাখুম ঝরনার পানি ততটা স্বচ্ছ নয়। কিন্তু বাকি ঝরনাগুলোর চাইতে এই ঝরনাটি সবার আগে। তাই অনেকে ক্লান্ত হয়ে এখান থেকেই ফিরে যায়। এর প্রায় ১০/২০ মিনিট যাওয়ার পর ২য় ঝরনা কুপিকাটাকুম পেয়ে যাবেন। অনেক সুন্দর একটা ঝরনা। ঝরনাতে পানির পরিমাণও ভালো।
ঝরনাটির সামনের পানির অংশটি কিছুটা গভীর। তাই একেবারে ঝরনার সামনে যেতে হলে আপনাকে সাঁতার কেটে যেতে হবে। সেইসাথে ঝরনার পানি বেশ ঠান্ডা। সূর্যের এই তাপের মাঝেও একটুখানি প্রশান্তি পাওয়া যায় এই ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিলে। পানি পানও করা যায়।
যাইহোক ঝরনার পানি পান করলাম, ছবি তুললাম, নাস্তা করলাম এবং হালকা বিশ্রাম নিলাম। এরপর ৩য় ঝরনা মিঠাছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। মিঠাছড়ি ঝরনাতে যাওয়ার সময় ছোট একটি পাহাড়ের প্রায় খাড়া একটি ঢাল বেয়ে উপরে উঠতে হবে। এটা বেশ ভয়ঙ্কর। তাই যাদের ট্রেকিং করার অভিজ্ঞতা কম তাদের এসময় কিছুটা সতর্ক থাকতে হয়। ঝরনাটি বেশ কাছেই। ২০ মিনিটের মধ্যেই মিঠাছড়ি ঝরনাতে পৌঁছে যাবেন। ঝরনাটির উচ্চতা বেশ। উপর থেকে পানি পড়ার সময় অর্ধেকটা অংশ পার হবার পর দুই ভাগ হয়ে দুই দিকে পানি পড়ে। নিজের চোখে না দেখলে দৃশ্যটি সত্যি বলে বুঝানোর মতো নয়। বিশেষ করে বর্ষার সময় এই ঝরনাটি খুব সুন্দর দেখায়।
মিঠাছড়ি ঝরনাতে কিছুক্ষণ থাকার পর সর্বশেষ ঝরনা বান্দরকুম বা বান্দরিছড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু কললাম। প্রায় ৪০/৪৫ মিনিট ঝিরিপথ বরাবর হাঁটার পর ঝরনাটি পেয়ে যাই। এই ঝরনাটিও বেশ সুন্দর। বাকি ৩টি ঝরনার চাইতে এই ঝরনাটির উচ্চতা সবচেয়ে বেশি। ঝরনাতে যাওয়ার ঝিরিপথটা অনেক সুন্দর। তেমন কোনো ভয়ঙ্কর রাস্তাও ছিলো না। তবে এই ঝরনাগুলো দেখতে বর্ষার সময় আসাটাই সবচেয়ে ভালো তাহলে ঝরনার সর্বোচ্চ সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
দীর্ঘ সময় ঝরনার মনোরম দৃশ্য উপভোগ করলাম। এবার ফেরার পালা। রওনা দিলাম গাইড করিম ভাইয়ের পেছন পেছন। ৪/৫ ঘণ্টা বললেও আরও বেশি সময় লেগেছে আমাদের। প্রায় সন্ধ্যা নামতে শুরু করছে। আর বেশি সময় থাকা যাবে না।
গাইড নেওয়ার সুবিধাটা উপলব্ধি করলাম আমরা শেষ সময়ে। যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে সবাই যাচ্ছে। কিন্তু আমরা যখন ফিরে যাচ্ছি তখন ভিন্ন পথ দিয়ে যাচ্ছি। এই ভিন্ন পথে যাওয়ার কারণটা হচ্ছে সহজ রাস্তা। আর এই সহজ রাস্তাটা গাইড থাকার কারণেই চেনা। ঝরনার পাশেই পাহাড়ে বেয়ে উপরে উঠতে হবে। এরপর অল্প হেঁটেই পাহাড় দিয়ে শুধু নামলেই চলবে। অল্প সময়ের মধ্যে আমরা নেমে গেলাম। তখনই বুঝলাম গাইড কেন প্রয়োজন। গাইড না থাকলে এমন সহজ পথ আছে কেউ জানত না।
তবে পাহাড় বেয়ে উঠা যেমন কষ্ট নামাও তেমন কষ্ট। এটা নাপিত্তাছড়া ঝরনা ভ্রমণে না আসলে বুঝতে পারতাম না।
পুরো ভ্রমণের সার্থকতা খুঁজতে চাইলে প্রথমেই বলতে হবে ট্রেকিংয়ের কথা। বড় বড় পাথর আর পাহাড়ের গহীনে যাওয়াটা সহজ বিষয় নয়। এছাড়াও পরিবেশ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার স্ব^াদ তো পাবেনই। তবে ঝরনার কাছাকাছি চলে আসলে দূর হয়ে যাবে আপনার সকল ক্লান্তি। নিজের চোখে জলপ্রপাত দেখার এই অপূর্ব অনুভ‚তি একমাত্র যিনি দেখেন তিনিই জানেন।
কীভাবে যাবেন?
ঢাকা থেকে চট্টগ্রামগামী যেকোনো বাসে উঠে নয়াদুয়ারি বাজারে নেমে যেতে হবে। ট্রেনে করে আসলেও সীতাকুন্ড নেমে নয়াদুয়ারি বাজার আসা যায়। চট্টগ্রামের একে খান থেকে নয়াদুয়ারি বাজার আসতে পারবেন বাসযোগে।
কোথায় থাকবেন?
এই ভ্রমণ একদিনের তাই থাকার দরকার পড়বে না তবু নিতান্তই রাতে থাকতে চাইলে মীরসরাই বা সীতাকুন্ডে হোটেল পাবেন। ভালো হোটেলে থাকতে চাইলে চট্টগ্রাম চলে যেতে হবে।
খাবেন কোথায়?
ট্রেইলে যাবার পথে একটা ছোট হোটেল আছে, সেখানে যাওয়ার আগে কী খাবেন তার অর্ডার দিয়ে যেতে হবে। তাহলে রান্না করে রাখবে, ফিরে এসে খাওয়া দাওয়া করতে পারবেন। এছাড়াও ভালো মানের খাবার খেতে চাইলে মীরসরাই, সীতাকুন্ডে ভালো মানের রেস্তেরাঁ রয়েছে।
Everything
Everything শব্দের বাংলা অর্থ তো আমরা সবাই জানি। হ্যাঁ, এর বাংলা বা ইংরেজি যে অর্থই ধরি না কেনো শব্দটির অর্থের যুতসই ব্যবহার করা হয়েছে এমন একটি সফটওয়্যার নিয়েই কথা বলব আজ। আজকে আমরা কথা বলব কম্পিউটারের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহৃত খুবই ছোট কিন্ত অতীব প্রয়োজনীয় একটি সফটওয়্যার নিয়ে। যার নাম Everything. এটি আসলে একটি সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন সম্পর্কে তো আমরা সবাই জানি। এটি কোনো কিছু সার্চ করার কাজে ব্যবহৃত হয়। আমরা সচারচর ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহের জন্য যেসব সার্চ ইঞ্জিন ব্যবহার করি সেগুলো মূলত বিশে^র বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সার্ভারে থাকা তথ্যসমূহ আমাদের সামনে উপস্থাপন করে। অন্যদিকে এই Everything সফটওয়্যারটি পুরোপুরি অফলাইন ভিত্তিক একটি সার্চ ইঞ্জিন। এটি মূলত আমাদের কম্পিউটার ড্রাইভে যে ফাইলগুলো থাকে সেগুলো খুঁজে বের করার জন্য ব্যবহৃত হয়। এটি একবার ইন্সটল করে ফেলার পর কম্পিউটার যখনই স্টার্ট হয় তখনই এটি অটো স্টার্ট হয়।
কম্পিউটারে থাকা যে কোনো ফাইলের নাম দিয়েই খুঁজে বের করার জন্য এই সফটওয়্যারটির জুড়ি পাওয়া ভার।
সফটওয়্যারটি কি অনেক বড়ো? মোটেও না। বরং এর ইন্সটলারের সাইজ মাত্র ১.৭৯ মেগাবাইট। এটির যে সার্চ প্যানেল তুমি চাইলে সেটিকেও আবার নিজের মতো কাস্টমাইজ করেও ব্যবহার করতে পারবে। যেমন ধরো তোমার কম্পিউটারে Phulkuri Song.mp3 নামে একটি গান রাখা আছে। তুমি কোনোভাবেই মনে করতে পারছ না ফাইলটি কোথায় রেখেছ। সফটওয়্যারটি চালু করে তুমি যদি Phulkuri Song লিখে সার্চ দাও তাহলে তোমার কম্পিউটারে এই নামে থাকা ফাইলটি তোমার সামনে এসে হাজির হবে।
মনে করো তোমার কম্পিউটারে তোমার নামে বেশ কিছু ফাইল নামকরণ করা আছে। যেমন: তোমার ছবি, তোমার সার্টিফিকেটের সফটকপি, তোমার প্রয়োজনীয় অনেক ফাইল। তুমি এতোসবের মধ্যে একটি ফাইল খুঁজছো। তাহলে সফটওয়্যারটি চালু করে তোমার নাম দিয়ে সার্চ দিলে তোমার নামে থাকা ফাইলগুলো তোমার সামনে চলে আসবে। এখন ধরো বেশ কয়েকটি ফাইল আসছে। এই পয়েন্টে এসে আমাদের হেল্প করার জন্য এই সফটওয়্যারের রয়েছে ফিল্টার অপশন। ফিল্টার অপশন ব্যবহার করে তোমার সার্চের পরিধি আরো ছোট করে নিয়ে আসতে পারো। চাইলেই ফাইল এক্সটেনশন লিখেও সার্চ করতে পারো। তোমার ফাইল এর নাম যে ভাষায় লেখা থাকবে হোক সেটা বাংলা, ইংরেজি কিংবা আরবি, তুমি ঠিক সেই ভাষাতেই এই সার্চ ইঞ্জিন ব্যবহার করে সার্চ করতে পারো। তুমি চাইলেই সফটওয়্যারে থাকা প্রিভিউ প্যানেল ব্যবহার করে দেখে নিতে পারো তোমার সিলেক্ট করা ফাইলটির মধ্যে কী আছে।
In& ভালো কথা, সার্চ করার সময় ফাইলের নাম কি পুরোটাই লিখতে হবে? উত্তর হলো না। ফাইলের যে কোনো অংশের নাম, নামে থাকা অক্ষরগুলো লিখলেও দেখবে তোমার সামনে ফলাফল এসে হাজির। এইবার এই সফটওয়্যারটি ডাউনলোড করার জায়গা দেখিয়ে দেয়, www.voidtools.com ওয়েবসাইটটি ভিজিট করলেই ফাইলটির ডাউনলোড অপশন পেয়ে যাবে। তাহলে আর দেরি কেনো? এখনি তোমার কম্পিউটারে ডাউনলোড করে তোমার কাজের গতি বাড়িয়ে ফেলো কয়েকগুণ।
আজাদের জীবনযুদ্ধ
‘এই যাইবোনি যাইবোনি শনিরআখড়া, রায়েরবাগ, সাইনবোর্ড, সানাড়পার, চিটাগাংরোড, তাড়াতাড়ি ওঠেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি।’ বলেই লেগুনার হাতল ধরে ঝুলতে লাগলো আজাদ।
সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এভাবেই কাটে ওর প্রতিদিন। সারাদিন হেল্পারি করে মাস শেষে পাঁচ হাজার টাকা পায় ও। বস্তিতে মা আর ছোট বোনটি থাকে। বাবা মারা গিয়েছেন আজ তিন বছর হলো। ওর বাবা রিকশা চালাতো। সারাদিন কঠোর পরিশ্রম করে যা পেতো তা দিয়েই কোনোমতে কেটে যেতো। বাবা থাকতে ওদের তেমন কষ্ট ছিল না। ছোট বোনটার কোনো আবদারই অপূর্ণ থাকতো না। যেই না বাবা মারা গেলেন তারপর থেকেই যেন অন্ধকার নেমে এলো ঘরে। ওর মাকে বাসায় বাসায় বুয়ার কাজ নিতে হলো। ও নিলো লেগুনায় হেল্পারির কাজ। এভাবেই কষ্ট করে কোনোমতে কাটছে ওদের দিন। মাঝেমধ্যে ভাবে ও, কেন যে বাবা চলে গেলেন আমাদের ছেড়ে! তিনি কি জানতেন না, তাঁর অবর্তমানে আমাদের কত কষ্ট হবে। সব দোষ তো ওই ট্রাকওয়ালার। যে পেছন থেকে বাবাকে মেরে দিয়ে মুহূর্তে উধাও হয়ে গেছে। ওদিকে রিকশাসহ বাবা দুমড়ে মুচড়ে গিয়েছিল। অনেকদিন পর আজ বাবার কথা মনে পড়ল ওর। চোখের পাতা ভিজে উঠল। গলাটা ধরে এলো। হঠাৎ ড্রাইভারের ডাকে সম্বিত ফিরে পেল। ‘এই ব্যাটা! খাড়ায়া খাড়ায়া কী দেখোস, যাত্রী ওঠানোর কোনো খবর নাই, আরামসে দাঁড়ায়া আসে, নবাব সলিমুদ্দী আইসে কোত্থেক্কা’ বলেই হাঁক ছাড়ল ড্রাইভার। অগত্যা কোনো কথা না বলে কাজে মনোযোগ দিলো আজাদ।
‘এই যাইবোনি যাইবোনি শনির আখড়া, রায়েরবাগ, সাইনবোর্ড, সানাড়পার, চিটাগাংরোড, তাড়াতাড়ি ওঠেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি।’
ড্রাইভার সারাদিনই ওকে নানারকম গালিগালাজ করে। জবাবে ও কিচ্ছু বলে না। কোনোরকমে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করে। মনে আছে, একদিন ড্রাইভারের কড়া কথার জবাবে দুইটা কথা বলেছিল ও। তারপর কতগুলো চড় থাপ্পড় খেয়েছিল মনে করতে পারছে না। মাঝেমধ্যে মন চায়, হেল্পারগিরি ছেড়ে দিতে। কিন্তু মা আর ছোট বোনটার কথা ভেবে কষ্ট করে হলেও থেকে যায় ও।
মাত্র বারো বছর বয়স ওর। এই বয়সেই কঠোর পরিশ্রম করে দিনরাত। ওকে কেউ শিখিয়ে দেয়নি, মায়ের মুখে, ছোট বোনটার মুখে দু’বেলা আহারের ব্যবস্থা করতে হবে। সময়ই ওকে বুঝিয়েছে তা।
প্রতিদিন নানা কিসিমে’র যাত্রীর দেখা মেলে। ভালো-খারাপ মিলিয়েই। তবে মনে হয়, খারাপ আচরণ করে এমন সংখ্যাটাই বেশি। মানুষের আচার-আচরণ দিনদিন খারাপ থেকে খারাপ হচ্ছে। পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় অকথ্য গালিগালাজ। কখনো কখনো গায়ে হাত তুলতেও দ্বিধা করে না কেউ কেউ। এই তো সেদিনকার ঘটনা। মাঝবয়সী এক যাত্রীর কাছে ভাড়া চাইলো ও। লোকটা জানালো, নেমে দেবে ভাড়া। ও বলল, সবাইই দিয়ে দিয়েছে। আপনিও দিয়ে দিন। কেন এ কথা বলল, দিলো কষে এক থাপ্পড়। থাপ্পড় খেয়ে সাথে সাথে পড়ে গেল লেগুনার ভেতরে। একটুর জন্য বেঁচে গেল নিচে পড়ে যাওয়া থেকে। লোকটার এমন কাÐে ক্ষোভ প্রকাশ করলো অন্যান্য যাত্রীরা। কিন্তু ও কিছুই বলল না। কারণ, কিছু বললেই ওকে আরও বড় বিপদে পড়তে হবে। সেদিনকার এই ঘটনার পর থেকে ও আর কোনোদিন মুখের ওপর কারও সাথে কথা বলেনি। এমনিতেও খুব একটা বলে যে তাও না।
মানুষের নানা কথা শুনতে শুনতে, চড় থাপ্পড় খেতে খেতে অনেকটাই অভ্যস্ত হয়ে গেছে ও। এখন আর ওগুলো তেমন কিছু মনে করে না। ও শুধু জানে, কিছু বললেই ওর বড় ধরনের সমস্যা হবে। হেল্পারের কাজটা ছুটে যাবে। মা আর ছোট বোনটার মুখের দিকে চেয়ে হলেও যে ওকে কষ্ট করে ধরে রাখতে হবে হেল্পারির কাজটা…
বন্ধুত্বের চোরাবালি
রহমত মিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এমন দৃশ্য দেখার জন্য বুঝি বেঁচে ছিলেন? গত বছর স্ট্রোক করেছিলেন। এখন বেশ সুুস্থ আছেন। সুস্থতা ও সুস্বাস্থ্য আল্লাহ পাকের বড় নেয়ামত। রহমত মিয়া আল্লাহর দরবারে লাখো-কোটি শুকরিয়া জ্ঞাপন করেন। মধ্যবিত্তের জীবন। খুব হিসাব-নিকাশ করে চলতে হয়। সংসারে টানাপোড়েন থাকে, কিন্তু সন্তানদের সেটা বুঝতে দেন না। নিজের কাঁধেই সবার দায়িত্ব তুলে নিয়েছেন। রহমত মিয়ার দুই পুত্র ও এক কন্যা সন্তান। বড় ছেলে সাজিদ একাদশ শ্রেণিতে পড়ে। কলেজ জীবনে নতুন নতুন বন্ধুর আগমন ঘটল। ইমন, আরিফ ও রশিদ সবচেয়ে ঘনিষ্ট বন্ধু। এখন তাদের সাথেই সাজিদের চলাফেরা, উঠাবসা হয়। বিকেলে ওরা এসে তাকে বাইরে নিয়ে গেল। পড়ন্ত বিকেলে হয়তো খেলার মাঠে কিংবা টংদোকানে আড্ডা দেবে। সাজিদ ঘরকুনো ও বইপোকা ছিল। আড্ডাবাজিতে অহেতুক সময় নষ্ট করত না। ইদানীং বন্ধুদের পাল্লায় পড়ে হেলায়ফেলায় সময় নষ্ট করছে। সাজিদকে নিয়ে তার বাবা খুব চিন্তিত। দিন দিন ছেলেটা অন্য রকম হয়ে যাচ্ছে। এ সাজিদ কি আসলেই তাদের সাজিদ? আজকাল নিজের ছেলেকেও বড্ড অচেনা মনে হচ্ছে। এ দোষ কার? রহমত মিয়ার, না কি পরম আদরে বেড়ে ওঠা সাজিদের। আজ অফিস থেকে ফেরার পথে তিনি সাজিদকে টংদোকানে দেখতে পেলেন। বন্ধুদের সাথে হইহুল্লোড়ে মেতে আছে। সিগারেটের ধোঁয়া আকাশে উড়িয়ে দিচ্ছে। নিজের চোখকেই বিশ্বাস করাতে কষ্ট হচ্ছিল। প্রথমে ভেবেছিলেন দৃষ্টিভ্রম, কিন্তু চমশার ফ্রেমটা মুছে সাজিদকে স্পষ্ট দেখতে পেলেন। যদি এটা রহমত মিয়ার দুঃস্বপ্ন হতো, তবেই ভালো হতো। সাজিদকে নিয়ে রহমত মিয়ার কতো স্বপ্ন, কতো আশা। সাজিদ যেন আজ স্বপ্নগুলো ভেঙে দিলো, পিতাকে নিরাশ করল। তিনি চিন্তা করলেন বাসায় এলে ছেলের মুখোমুখি হবেন। তাই না দেখার ভান করে বুকভরা ব্যথা নিয়ে বাসায় ফিরলেন। স্বামীর বিষণœ মলিন মুখ দেখে হুমায়রা বেগম উদগ্রীব হয়ে পড়লেন। মিয়ার চোখে-মুখে কষ্টের নীল ছাপ। তিনি কি তবে ব্যর্থ পিতা? সন্তানকে সুশিক্ষা দিয়ে সঠিক পথে রাখতে পারেননি। মিয়ার চোখে অশ্রæ টলমল করছে। হুমায়রা বেগম স্বামীকে আশ্বস্ত করার চেষ্টা করলেন। ছোট মানুষ, ভুল করেছে, তাকে বোঝালে নিশ্চয় বুঝবে, নিজেকে শুধরে নেবে। মিয়া ও বেগম সাজিদের ফেরার অপেক্ষা করছিলেন। এক সময় সাজিদ বাসায় ফিরল।
সাজিদ তো এমন ছিল না। তার আচার-ব্যবহার খুব সুন্দর ছিল। ধর্মীয় অনুশাসন মেনে দ্বীনের পথে চলার চেষ্টা করত। মসজিদের নিয়মিত মুসল্লি ছিল। মুরুব্বিরাও তাকে নিয়ে আশাবাদী ছিলেন। কিন্তু এখন তাকে নিয়ে কানাঘুষা হয়। অনেককে বলতে শোনা যায় ছেলেটা গোল্লায় গেছে। হুমায়রা বেগম ছেলেকে ডেকে রুমে নিয়ে গেলেন। আজকের ঘটনা জানালেন। মিয়া যে খুব রেগে আছেন সেটাও বললেন। এটা শুনেই সাজিদের বুক ধড়ফড় করছে। সে খুব ভয় পাচ্ছে। না জানি আজ তার কপালে কী আছে। কেন যে বন্ধুদের কথায় সিগারেট মুখে নিলো! এখন আর আফসোস করে কী হবে? এজন্যই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মিয়া, বেগম ও সাজিদ মুখোমুখি বসে আছে। সাজিদের মাথা নিচু। হুমায়রা বেগম মুখ খুললেন। তিনি বললেন, এখন মাথা নিচু করে বসে আছোস কেন? তোকে কি এজন্য পেটে ধরেছিলাম? যে কাজ করলে মাথা নিচু করে থাকতে হয়, সে কাজ করতে একটুও লজ্জা করল না? সন্তানের কারণে পিতামাতা সম্মানিত হয়, আবার অপমানিত হয়। তোকে লেখাপড়া শিখিয়েছি সম্মান অর্জনের জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য, কিন্তু তুই আমাদের মান-সম্মান মাটিতে মিশিয়ে দেওয়ার ঠিকাদারী নিয়ে বসে আছোস। সাজিদ অস্ফুট স্বরে বলল, আর কখনো এমন কাজ করব না।
রহমত মিয়া সাজিদকে রাগ দেখালেন না। হিতে বিপরীত হতে পারে। রাগ দিয়ে যা জয় করা যায় না, ভালোবাসা দিয়ে তা জয় করা যায়। পুষতে জানলে হিং¯্র জন্তুও পোষ মানে। বয়সের তাড়নায় সাজিদ ভুল পথে চলে গেছে। তাকে পিতৃস্নেহ ও ভালোবাসা দিয়ে বুঝিয়ে শুনিয়ে সঠিক পথে ফেরাতে হবে। সাজিদের নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। আজ বাবা-মায়ের মনে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। সাজিদ মনে মনে প্রতিজ্ঞা করল কখনোই এসব করবে না। মিয়া সাজিদকে বললেন, ঐ ছেলেগুলো কে? সাজিদ ভীত কণ্ঠে বলল, বন্ধু। মিয়া বললেন, যারা খারাপ পথে নিয়ে যায় তারা কীভাবে বন্ধু হয়? বন্ধু হবে আয়নার মতোই। ভুলগুলো দেখিয়ে দেবে, শুধরে দেবে, সঠিক পথের সঙ্গী হবে। কথায় আছে না সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তাই ভালো ছেলেদের সাথে বন্ধুত্ব করবি। আজকের পর থেকে ওদের সাথে মিশবি না। সাজিদ বলল, জি বাবা, মনে থাকবে। তখন হুমায়রা বেগম বললেন, মনে
থাকলে তো ভালোই হয়। কিন্তু ভালো কথা, উপদেশ তো মনে থাকে না। এক কান দিয়ে ঢুকে, অন্য কান দিয়ে বের হয়ে যায়। কিছুক্ষণ পর সব ভুলে যাস। তখন সাজিদ বলল, ভুলব না, আর এমন ভুল হবে না। তোমরা মনঃক্ষুণœ হবে এমন কিছু করব না। মিয়া বললেন, কথা ও কাজে যেন মিল থাকে। আর যেন টংদোকানের আড্ডায় না দেখি। খারাপ সঙ্গ হচ্ছে চোরাবালির মতো। ধীরে ধীরে গ্রাস করে ফেলবে। নিজের অজান্তে চোরাবালিতে পা পড়তেই পারে। কিন্তু সময় থাকতে নিজেকে সরিয়ে নিতে হয়। নইলে চোরাবালি নিজের অতল গহŸরে টেনে নেবে। বেঁচে ফেরা হবে না আর। আমরা সতর্ক করলাম। ভালো-মন্দের পার্থক্য বুঝিয়ে দিলাম। বড় হয়েছো, ভালো-মন্দ বোঝো। আশা করি নিজেকে শুধরে নেবে।
মসজিদে আজান হচ্ছে। মুয়াজ্জিনের মধুর সুরে ভেসে আসছে ‘আল্লাহু আকবর’ ধ্বনি। রহমত মিয়া সাজিদকে অজু করে আসতে বললেন। সাজিদ মসজিদে যাওয়ার জন্য তৈরি হলো। মিয়া বললেন, অসৎ সঙ্গ ছেড়ে নামাজ কালাম ধর। লেখাপড়ায় মনোনিবেশ কর। সাজিদ চুপচাপ বাবার কথা শুনে যাচ্ছে। অতঃপর রহমত মিয়া সাজিদকে নিয়ে মসজিদের পথে পা বাড়ালেন। হুমায়রা বেগম ঐ পথের দিকে তাকিয়ে রইলেন।
বৈশাখী শালিক
বৈশাখ মাস। সূর্যের তাপ দিনদিন বেড়েই চলেছে। ঠিক দুপুরবেলায় রোজ মোহনদের বড় পুকুরটা ভরে যায় এলাকার ছেলেদের দিয়ে। সেখানে গোসলে মেতে ওঠে সবাই।
মোহন পঞ্চম শ্রেণির ছাত্র, বয়স ১২ বছর। মোহনের সমবয়সী প্রায় সকলেই পুকুরে নামে, ছোটরা তো আছেই। কেউ খেলা করে কেউবা সাঁতার শিখে। শুধু একজন পুকুরের ধারে বসে তাদের দেখে নীরবে। বেলা অবেলায় সবসময় তার মুখ আঁধারে ঢাকা। কী যেন কী ভেবে সমসময় দুঃখী হয়ে থাকে। ছেলেটির নাম শুভ্র। মোহনের খুব করে মনে আছে কয়েক বছর আগে যখন শুভ্রর বাবা-মা বেঁচে ছিল ওরা তখন খুব ভালো বন্ধু ছিল। হটাৎ একদিন সড়ক দুর্ঘটনায় শুভ্রর বাবা-মা মারা যায় এবং সেও গুরুতর আহত হয় পা দুটি হারিয়ে ফেলে। সেদিন থেকেই হাসিটা তার ফুরিয়ে গেছে। অথচ আগে কী সুন্দর করে হাসতো। সে হাসলে মনে হতো বিলের জলে ঢেউ খেলে যাচ্ছে। কষ্টে অভিমানে নীরব হয়ে গেছে এখন। বাবা-মাকে হারানোর পর থেকে দাদু-দাদীর সাথে থাকে শুভ্র। তারা শুভ্রকে খুব ভালোবাসে ও আদর যতœ করে। কিন্তু কিশোর বয়সের দুরন্তপনা মন কি আর বদ্ধ ঘরে আবদ্ধ থাকতে চায়? খেলতে ভীষণ ইচ্ছে করে। দূর থেকে দেখে বন্ধুদের খেলা। খেলতে ভীষণ ইচ্ছে করে ওর কিন্তু খেলা হয় না। মোহন প্রায় সবসময় ওর সাথে কথা বলার চেষ্টা করে জবাবে হ্যাঁ, হু ছাড়া আর কিছুই বলে না। ওর দিকে দেখলেই মনটা ভিজে ওঠে মোহনের। অনিক, অন্তু, জসীম, রহিম, মোহন সবাই মিলে বসে আলোচনা করে কিভাবে শুভ্রর মুখে হাসি ফোটানো যায়। জসীম বলে এটা আমাদের দায়িত্ব। তার মুখে হাসি আমাদের ফোটাতেই হবে।
পুকুর থেকে উঠে আসে ওরা। পুকুরের ধারে শুভ্র আর একটা শালিক পাখি, শুভ্র পাখিটার সাথে কথা বলছে, ওরা বুঝি খেলতে গেল? আমায় কেনো নিলো না? আমিও যাবো। একটানা কথাগুলো বলে কেঁদে ওঠে শুভ্র।
কান্নার আওয়াজে শালিকটা উড়ে যায়, ফিরে যায় নীড়ে। শুভ্র কাঁদতেই থাকে। অনিকরা আবার পুকুরে আসছে, তাদের দিকে লক্ষ নেই তার। মোহন এসে গায়ে হাত দিতেই হতচঁকিয়ে যায়, ভেজা চোখ নিয়ে তাকায় মোহনের দিকে চোখগুলো মোহন েেক প্রশ্ন করছিল অসংখ্য। মোহনের চোখ ভরে আসে ও বলতে গিয়ে থেমে যায়। নীরবে শুভ্রের চোখের জল মুছে দেয়। কিছু বুঝে ওঠার আগেই শুভ্রকে নিয়ে পুকুরে নেমে যায় সবাই তার জন্য বানানো ভেলায় উঠিয়ে দেয়। এই অল্পক্ষণে কলাগাছ দিয়ে ভেলা বানিয়েছে মোহনরা। সূর্যের রক্তিম আভায় শুভ্রের চোখ ঝলমল হয়ে ওঠে, ও আবার কেঁদে ফেলে তবে এই কান্না কষ্টের নয় ভীষণ আনন্দের। মোহন ওর হাতে পুকুরের পানি তুলে দেয় তা দিয়ে মুখ ধুয়ে ফেলে শুভ্র। তারপর চিৎকার করে হেসে ওঠে। কোথা থেকে শালিকটা এইবার তার গায়ে এসে বসে। পাখিটা একটা গান ধরে সুরের গান, বন্ধুত্বের সুর, যে সুর ভীষণ মধুর।
বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়, পঞ্চগড়