Home Blog Page 124

নীতিবান রাজা ও বুড়ির গল্প

অনেক দিন আগের কথা। এক রাজ্যে ছিল এক বুড়ি। জগতে আপন বলতে বুড়ির কেউ ছিল না। গরিব হলেও বুড়ি ছিল পরিশ্রমী। এটা ওটা করে তার দিন ভালোই কাটতো। একবার হলো কী! রাজ্যে টানা সাতদিন সাতরাত বৃষ্টি আর বৃষ্টি! ঘর থেকে পা ফেলার জো নেই। বুড়ির ঘরে দানাপানি যা ছিল, টেনেটুনে পাঁচদিন চলেছে। গত দু’দিন বুড়ি এক্কেবারে উপোস! ক্ষিধের জ্বালা কঠিন জ্বালা। ঘরে খাবার না থাকলে তো দ্বিগুণ জ্বালা। ক্ষুধার জ্বালা কি আর পানিতে মেটে? উপায় না পেয়ে বৃষ্টি মাথায় করে, বুড়ি ছুটল রাজদরবারে।

রাজা ছিলেন পরম দয়ালু। জীর্ণ-শীর্ণ বুড়িকে দেখে রাজার খুব মায়া হলো। মন্ত্রীর কাছে জানতে চাইলেন কী তার সমস্যা।
মন্ত্রী জানালেন, “মহারাজ! বুড়ি আপনার রাজ্যের প্রজা। খাবার বলতে যা ছিল বিগত পাঁচদিন চলেছে। দু’দিন ধরে পেটে কোনো দানা-পানি নাই। সে ভীষণ ক্ষুধার্ত।  রাজা আর সইতে পারলেন না। হৃদয় তার হাহাকার করে উঠল। একজন বয়োবৃদ্ধ মানুষ! দুই দিন না খেয়ে! তাও আমার রাজ্যে? শীঘ্রই বুড়িমার জন্য উত্তম খাবারের ব্যবস্থা করো।”
রাজার কথায় খুশি হলো বুড়ি। আবেগে ভরা মজলিসে কেঁদে ফেলল সে। কাঁপা কাঁপা গলায় বুড়ি বলতে লাগল, “আপনার কথায় অনেক খুশি হলাম মহারাজ। রাজভোগ চাই না আমার। দুই কেজি আটা হলে এই গরিবের চলে যায়।”

রাজা মন্ত্রীকে বললেন, তাই দাও। আটার ঝাঁপি কাঁখে নিয়ে বুড়ি হাঁটছে বাড়ির দিকে। পথিমধ্যে শুরু হলো ঘূর্ণি বাতাস। বাতাসে বুড়ি নিজেকেই সামলাতে পারছিল না। কখন যে আটার ঝাঁপি উদোম হয়েছে, বুঝতেই পারেনি বুড়ি। যা হবার তাই হলো! দুষ্ট ঘূর্ণি বাতাস সব আটা নিলো উড়িয়ে। আটা খুইয়ে বুড়ির তো মাথায় হাত। পথিমধ্যে বসে পড়ল বুড়ি। আর হাউমাউ কান্না জুড়ে দিলো।

সে পথ দিয়েই যাচ্ছিল এক ছোট্ট ছেলে। বুড়িকে কাঁদতে দেখে থমকে দাঁড়ালো সে। বুড়িকে জিজ্ঞেস করল, বুড়ি মা! কাঁদছো কেন? কী সমস্যা তোমার?”বুড়ি তার দুর্ভাগ্যের কথা খুলে বলল ছোট্ট ছেলেকে। সব শুনে ছেলেটি রেগে গেল বাতাসের উপর। সে উচ্চস্বরে বলতে লাগল, “পাজি বাতাস…! কাজটা তুমি ঠিক করোনি মোটেও। এটা ভারী অন্যায়। এর বিচার হওয়া চাই। বুড়ি বলল, সে কী করে হয় বাপু? বাতাস চলে ¯্রষ্টার ইচ্ছায়। তার কি বিচার করা চলে?”

ছেলেটি ধমকে ওঠে, নিশ্চয়ই চলে। রাজা এতো কিছুর বিচার করেন। বাতাসেরও করবেন। ঘটনা তো তার রাজ্যে ঘটেছে, তাই না! ছেলেটি আর কোনো কথা শুনতে চাইলো না। বুড়িকে নিয়ে সোজা রাজদরবারে হাজির। বুড়িকে দেখে অবাক হলেন রাজা। কিছুটা বিরক্তও। আবার কী মতলবে বুড়ির আগমন। মন্ত্রী, আবার কী সমস্যা বুড়ির? মন্ত্রী জানায়, বিচার চাইতে এসেছে মহারাজ।
রাজা বললেন, বিচার! কার বিরুদ্ধে? কীসের বিচার? মন্ত্রী পুরো ঘটনা খুলে বলে রাজাকে। সব শুনে রাজা বললেন, সবই তো বুঝলাম। কথা হচ্ছে- বাতাসের বিচার করা আমার সাধ্যে নাই। মন্ত্রী, বুড়িকে দুই কেজি নয়। দুই বস্তা আটা দিয়ে দাও। আর হ্যাঁ অবশ্যই বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। যেই না বুড়ি রাজি হতে যাবে…! ছেলেটি ইশারায় না করলো বুড়িকে। বুড়ি বলে উঠল, না মহারাজ! আমি বিচার চাই। বুড়ির কথা শুনে রাজা গেলেন ক্ষেপে, বাতাস কি আমার প্রজা? আমি কীভাবে বিচার করব? যাও যাকে দিয়ে পারো বাতাসের বিচার করাওগে। আমার পক্ষে একাজ সম্ভব নয়।

এই সুযোগের অপেক্ষায় ছিল ছেলেটি। মহারাজ! বেয়াদবি নেবেন না। যদি চান, এই বিচারকার্যে আমি আপনাকে সহযোগিতা করতে পারি”, আতœবিশ্বাসের সাথে বলল ছেলেটি।
রাজা মৃদু হাসলেন বটে, অনুমতিও দিলেন। শুধু বললেন, সহযোগিতা তোমার নিলাম। ন্যায় বিচারে কিন্তু কোনো ছাড় দিতে পারবো না বালক। ছেলেটিও জবাব দেয়, ঠিক আছে। তবে শর্ত আমারও একটা আছে হুজুর।
রাজা বলেন, কী তোমার শর্ত? ছেলেটি বলল, শর্ত তেমন কিছু না। আপনার শর্তই আমার শর্ত। যার যা ন্যায্য পাওনা নিশ্চয়ই তা ফিরিয়ে দেবেন।

রাজা বলেন, অবশ্যই। নীতির প্রশ্নে কোনো আপস নাই বালক।
সমুদ্র উপক‚ল থেকে বাতাসকে ডাকা হলো। শুরু হলো বিচার।
বুড়ি তার অভিযোগ তুলে ধরলো মজলিসে। ছেলেটি বাতাসের কাছে জানতে চাইলো, আচ্ছা বাতাস, বুড়ির অভিযোগ কি ঠিক? এক শব্দে জবাব দেয় বাতাস, ঠিক। ছেলেটি আবার জানতে চাইলো, একজনের আহার কেড়ে নেয়া কি অন্যায় নয়? বাতাসের চটজলদি জবাব, অন্যায়। তবে…!

পুরো রাজদরবার নড়েচড়ে বসে এমনকি ছেলেটিও, তবেটা কী জনাব বাতাস? একটু খুলে বলা যায়?

জ্বি যায়। আটা আমি নিয়েছি। একটু তাড়াহুড়ো ছিল। অনুমতি নেবার ফুসরত পাইনি। বাদশার খাদ্য জাহাজ হাঙরের কামড়ে ক্ষতিগ্রস্ত হয়। জাহাজের তলায় সামান্য ফাটল ধরে। নাবিক তা জানে না। জাহাজটি ডোবার ভয় ছিল। বুড়ির আটায় জাহাজের ফাটল মেরামত করেছি। জাহাজকে তীরে ভিড়তে সহায়তা করেছি। প্রজাদের খাদ্য রক্ষা করেছি। এতে যদি অন্যায় হয়ে থাকে… শাস্তি পেতে কোনো আপত্তি নাই। পুরো সভায় পিনপতন নিরবতা। অবাক হয়ে বাতাসের কথা শুনছিল সবাই।

এবার ছেলেটি রাজার দিকে তাকালো, মহারাজ! আমার কাজ শেষ। আমার মনে হয় না রায় দিতে হুজুরের আর কোনো সহযোগিতার দরকার আছে। রাজার খাদ্য জাহাজ বেঁচে গেছে শুনে রাজা তো মহাখুশি। সে সিংহাসন ছেড়ে দু’পা নিচে নেমে এলেন। দু’হাত উঁচু করে বাতাসকে ধন্যবাদ জানালেন। আর মজলিসের সবাইকে বলতে লাগলেন, ধন্যবাদই তো বাতাসের জন্য সেরা বিচার! কি বলেন সভাসদগণ? পুরো মজলিস কেঁপে ওঠে, মহারাজার জয় হোক!
রাজা হা হা হা করে হেসে ওঠেন, বুড়ি মা আটা তো তোমার। তোমার দুদিনের আহার রক্ষা করলো পুরো রাজ্যের দু’মাসের আহার! এ সম্পদ কেবল রাজ্যের নয়। এ যে তোমারও সম্পদ! বুড়ি খুশিতে কেঁদে ফেলে। শুনেছিলাম আমাদের মহারাজ দয়াবান। এখন দেখি নীতিবানও বটে! এমন রাজার প্রজা হতেই সুখ। এর চে বড় পুরস্কার আমার কী হতে পারে! সকল প্রজার সম্পদ কারো একার হয় না মহারাজ!

এ সম্পদ সবার। বুড়ির সাথে সুর মিলিয়ে রাজ দরবার কাঁপিয়ে আওয়াজ ওঠে-মহারাজার জয় হোক! মহারাজার জয় হোক।

এক্সোপ্ল্যানেট

গভীর রাত। রাস্তা জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। পুরো এলাকায় ভ‚তুড়ে পরিবেশ। দোকানপাট সব বন্ধ। এলাকায় বিদ্যুৎ নেই। গ্যাস নেই। পানি নেই। অথচ মানুষের চিৎকার চেঁচামেচি হইচইও নেই। কোনো বাড়ি থেকে বাচ্চার কান্নাও ভেসে আসছে না।
নেড়ি কুকুরগুলোকেও দেখা যাচ্ছে না। রাস্তার মোড়ে ভঁ‚ইয়া বাড়িতে আগুন জ্বলছে। ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে গেছে। পিনপতন নিরবতা। যাকী ও ইয়াদ পাশাপাশি হাঁটছে। তারও আগে।

সকালবেলা। প্রচÐ বিস্ফোরণ ঘটে। পুরো এলাকা কেঁপে ওঠে। লোকজনের চিৎকার চেঁচামেচি হইচই আহাজারিতে ভারী হয়ে ওঠে বাতাস। মানুষ বাড়ি, ঘর, স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস ছেড়ে পালাতে থাকে। মোড়ে বিশাল এলাকা জুড়ে ভঁ‚ইয়া বাড়ি। বাড়ির ভেতরে পুকুর। ছয়টা দশ তলা বিল্ডিং। সূর্য ওঠার আগ মুহূর্তে বিকট শব্দ করে ছয়টা বিল্ডিং ধ্বসে পড়ে। মুহূর্তে আগুন লেগে যায়। ছুটে আসে ফায়ার সার্ভিসের অসংখ্য গাড়ি। আগুন নেভানো যাচ্ছে না।

আশে পাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। হেলিকপ্টার দিয়েও পানি ছিটানো হচ্ছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এক বাড়ি থেকে আরেক বাড়িতে আগুন ছড়িয়ে পড়ছে। সময় গড়িয়ে যাচ্ছে। ধীরে ধীরে সমস্যা আরও বাড়ছে। বেশ কিছু দিন নানার বাড়িতে বেড়ানোর পর বাড়ি ফেরে যাকী। সকালে গলি দিয়ে ঢুকতে যাবে এমন সময় এ রকম পরিস্থিতির মুখে পড়ে। বাসায় ঢুকে দেখে কেউ নেই। সে এদিক সেদিক ছুটাছুটি করে। তাকে দেখে তার কিছু বন্ধু এগিয়ে আসে। ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতা করে। ফায়ার সার্ভিস প্রধান কর্নেল ফারদান চেঁচিয়ে বলল, গুড। এ বিপজ্জনক পরিস্থিতিতে তোমরা পালিয়ে যাওনি। আমি তোমাদের নিয়ে গর্ব করি।

আমরা শেষ পর্যন্ত আছি। সেও চেঁচিয়ে বলল। মাঝে মাঝে ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসে। সত্যি যদি দম বন্ধ হয়ে মারা যাই। তার চোখে মুখে আতঙ্ক। মৃত্যুকে ভয় পেলে চলবে না। দেখ আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা একটানা কাজ করে যাচ্ছে। ওদেরও পরিবার আছে। কর্নেল ফারদান সামনে এগিয়ে যায়। মাইকে চিৎকার করে সবাইকে উৎসাহ যোগাচ্ছে। সে মোবাইল বের করে দেখে নেটওয়ার্ক নেই। ইয়াদ এগিয়ে এসে তার পিঠ চাপড়ে বলল, ভাবিস না। সকালে বিস্ফোরণের পর তোর পরিবারকে পালাতে দেখেছি। আমার মনে হয় তারা নিরাপদেই আছে। তাদের জন্য শুভ কামনা রইল। তাবিশ দীর্ঘশ্বাস ফেলে বলল।

এ সময় বিকট শব্দ করে চৌদ্দ তলা চৌধুরী ভিলা গুড়িয়ে যেতে দেখা যায়। কী ভয়ানক দৃশ্য! ধোঁয়ায় কিছুই দেখা যাচ্ছে না। পুরো এলাকা কাঁপছে। অসংখ্য ইঁদুর, চিকা, তেলাপোকা, টিকটিকি রাস্তার উপর এসে জড়ো হয়। নেড়ি কুকুরগুলো দৌড়াতে থাকে। একটার পর একটা হেলিকপ্টার পানি ছিটিয়ে চলে যাচ্ছে। আশপাশের ডোবা নালার জল শুকিয়ে যাচ্ছে দ্রæত। ইকদাম জিহŸা দিয়ে চুকচুক করে বলল, শেষ পর্যন্ত কী হবে কে জানে? আমাকে একটু নিরাপদে পৌঁছে দিবে? হঠাৎ কোত্থেকে এক বুড়ি মা এসে হাজির হয়।

বুড়ি মা থরথর করে কাঁপছে।
আপনি এতক্ষণ কোথায় ছিলেন সে অবাক হয়ে বলল।
বাসায় ছিলাম। ভাবলাম মরার সময় হয়ে এসেছে। পালিয়ে কী লাভ? কিন্তু। বুড়ি মা পুরো কথা শেষ করতে পারলো না।
মিজি বাড়ি বিকট শব্দ করে ধ্বসে পড়ে।
শিট! নাহান ডান হাত দিয়ে বাঁ হাতে ঘুষি মেরে বলল।
প্লিজ তাড়াতাড়ি কর। আমি মরতে চাই না। যদিও তিন ক‚লে আমার কেউ নেই। বুড়ি মা সামনে এগুতে থাকে। তারা বুড়ি মাকে অনুসরণ করে। গলি পার হলে হাইওয়ে। কোনো যানবাহন নেই। হাইওয়ের ওপাশে মাঠ। বুড়ি মাকে মাঠে ছেড়ে দিয়ে আসে সবাই। ট্রান্সফার পুড়ে আগুন জ্বলছে। তারা প্রতিটা বাড়িতে ঢুকে মানুষ খোঁজে। সে চিৎকার করে বলল, কেউ আছেন? থাকলে আওয়াজ দেন। নিরাপদ স্থানে রেখে আসবো। ভয় পাবেন না। বাড়ি ছেড়ে বেরিয়ে আসুন। বেঁচে থাকলে আবার সব হবে।
ইয়াদ বলল। হঠাৎ মাঠের দিক থেকে হইচই চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসছে। তারা সেদিকে দৌড়াতে থাকে।
কর্নেল ফারদান ভ্রæ-কুঁচকে বলল, কী ব্যাপার যাকী?
কিছুই বুঝতে পারছি না। সেও অবাক।
আমরা একটু এগিয়ে গিয়ে দেখি ঘটনা কী? তাবিশ বলল।
ঠিক আছে যাও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমার ছেলেরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কর্নেল ফারদান খুব উদবিগ্ন।
মাঠে এসে সবাই থ! স্পেসশিপ করে একদল এলিয়েন এসেছে। একজন এলিয়েন সামনে এগিয়ে এসে তার সাথে হ্যান্ডশেক করে বলল, এতক্ষণ ধরে সব দেখলাম। মানুষের কষ্ট দেখে আর
থাকতে পারলাম না। সিদ্ধান্ত নিলাম কিছু একটা করতে হবে। আমি ওয়াহিব। তুমি…।
সে কী বলবে কিছু ভেবে পায় না। চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওয়াহিব বলল, খুব অবাক হচ্ছো না?
আ-স-লে…। ইকদাম কিছু একটা বলতে চেয়েছিল। কিন্তু তার গলা জড়িয়ে আসে। এ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও তোমরা আছো। আমি বাহাত। অন্য একজন এলিয়েন বলল। ছেলেরা কাজে লেগে যাও। একজন বুড়ো এলিয়েন চিৎকার করে বলল। এক মিনিট এক মিনিট। সে এলিয়েনদের দিকে এক নজর চেয়ে নিয়ে বলল। মানে! মানে কী? ওয়াহিব তার কথা শুনে খুব অবাক হয়। তার আগে চল। তোমাদেরকে কর্নেল ফারদানের সাথে পরিচয় করিয়ে দেই। উনি এই উদ্ধার অভিযানের প্রধান। সে বলল। ও আচ্ছা। ওয়াহিব মুচকি হেসে বলল। সে সবাইকে দ্রæত কর্নেল ফারদানের কাছে নিয়ে আসে। কর্নেল ফারদান বলল, এ মুহূর্তে এতো কিছু ভাবার সময় নেই। তোমরা কাজে লেগে যাও। আমরা পুরো এলাকা স্কেন করে দেখেছি। এখনও কিছু মানুষ বাড়িঘর ছেড়ে যায়নি। আমরা বরং সেদিকটা দেখছি। যাকী ও তার বন্ধুরা আমাদের সাথে থাকো। তোমাদের সাহায্য লাগবে। ওকে। বেস্ট অফ লাক। বিকট শব্দ হয়। হাজী বাড়ি ধ্বসে পড়ে। প্রচÐ ধুলো ওড়ে। সবাই মাস্ক পড়ে। চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে আছে তারা। ধীরে ধীরে ধুলো কমতে থাকে। একটু একটু করে সামনে এগুতে থাকে। একটা পুরনো জমিদার বাড়ি। ভেতরে স্যাঁতসেঁতে পরিবেশ। খানাখন্দে পানি জমে আছে। ইট বালুর স্তুপ। ওয়াহিব বলল, স্কেন মেশিন বলছে ছোট্ট একটা বাচ্চা আছে এ বাড়িতে। ঠিক কোন জায়গায় আছে? সে উদবিগ্ন হয়ে বলল। মা-বাবা বাচ্চা রেখে পালিয়েছেন! আশ্চর্য ব্যাপার! বাহাত খুব অবাক হয়। আশ্চর্য হওয়ার কিছু নেই। মানুষ আর এলিয়েন কি এক? মানুষ ভুল করবে সেটা খুব স্বাভাবিক। মনে হচ্ছে কোনো কাপড়ের স্তুপে। সে কাঁদছে। তবে কান্নার শব্দ শোনা যাচ্ছে না। ওয়াহিব বলল। সে কি নিঃশব্দে কাঁদছে?
হুঁ। তোমরা চারদিকে ছড়িয়ে পড়। রাজবাড়ি কিন্তু ছোট না। তিন তলা রাজবাড়ি। কাঠের সিঁড়ি। পলেস্তারা খসে পড়ছে। মনে হচ্ছে বাড়িটা কাঁপছে। তন্ন তন্ন খুঁজেও পাওয়া গেল না। সে বলল, ঘটনা কী?
খড়কুটো দিয়ে ঢাকা। চারপাশ জুড়ে পানি। পানিতে শাপলা ফুল। ওয়াহিব বলল। রাজবাড়ির পেছনে পদ্মপুকুর।
পুকুর ভর্তি শাপলা ফুল।
কিন্তু…। সময় নষ্ট করে লাভ নেই। এক্ষুণি চল।
পদ্মপুকুরের শান বাঁধানো ঘাটে নৌকা বাঁধা আছে। সে নৌকায় ওঠে। পুকুরের মাঝখানে একটা ঢিবি। ঢিবির উপর কিছু খড় দেখা যাচ্ছে। সে নৌকা থেকে নেমে ঢিবির উপর ওঠে। সত্যি সেখানে একটা বাচ্চা হাত পা ছুঁড়ে কাঁদছে। সে চেঁচিয়ে বলল, ধন্যবাদ ওয়াহিব।
তুমি না আসলে…

হঠাৎ পুকুরের পানিতে ঢেউ ওঠে। সে দ্রæত নৌকায় ওঠে। ঘাটে নৌকা ভিড়তেই রাজবাড়ি ধ্বসে পড়ে। ধীরে ধীরে ঢিবি পুকুরের পানিতে তলিয়ে যেতে থাকে। আকাশ মেঘলা। আবার প্রচÐ গরম। বাতাস নেই। মাঠে হতাশ হয়ে বসে আছে সবাই। সে বলল, এ মুহূর্তে বৃষ্টি হলে ভালো হতো। ব্যবস্থা করবো! বাহাত উঠে দাঁড়ায়। এবং স্পেসশিপ নিয়ে মুহূর্তে হাওয়া হয়ে যায়।

তাবিশ ভ্রæ-কুঁচকে বলল, ঠিক বুঝলাম না!
ক্লাউড সিডিং প্রযুক্তি প্রয়োগ করে কৃত্রিম বৃষ্টি ঝরানো যায়। পেপার পত্রিকা কিছুই তো পড়িস না। সে তাবিশের দিকে আড় চোখে চেয়ে নিয়ে বলল। এ সময় বৃষ্টি শুরু হয়। তারও পরে আরও কিছু ভবন ধ্বসে পড়ে। বাহাত ফিরে আসে। তারা আবারও উদ্ধার অভিযান শুরু করে। শুরু হয় হাঁকডাক। অবাক ব্যাপার হলো কিছু মানুষ নিশ্চিত মৃত্যু জেনেও বাড়ি ঘরে ঘাপটি মেরে আছে। ফায়ার সার্ভিসের লোকজন গলা ফাটিয়ে চিৎকার করে বলছে, প্লিজ বেরিয়ে এসো। তা না হলে তোমাদের বাঁচানো যাবে না।
একটানা বৃষ্টি হচ্ছে। একটু স্বস্তি ফিরে এসেছে। আগুন নেভানোর কাজ আর করছে না কেউ। ধ্বসে পড়া ভবনে কেউ আটকে আছে কি না সেটাই দেখার বিষয়। দুপুরবেলা। কারও আহার তৃষ্ণা নেই। ওয়াহিব বাহাতও কাজ করে যাচ্ছে। সে বলল, ওয়াহিব কারও সন্ধান পেলে?
চেষ্টা করে যাচ্ছি। ভেবো না। সবাইকে উদ্ধার করে তবেই ফিরবো। তোমরা কোন গ্রহ থেকে এসেছো?
এক্সোপ্ল্যানেট। অন্য সৌরজগতের গ্রহ। তোমাদের সৌরজগত থেকে ১৮০০ আলোকবর্ষ দূরে।

কি বল! সে খুব অবাক হয়। তার বন্ধুদেরও চোখ কপালে ওঠে। দেখতে অনেকটা আলুর মতো। স্ূের্য্যর খুব কাছে। প্রচÐ গরম। ঘর ছেড়ে বাইরে বের হওয়ার উপায় নেই।
কী বলছো কী? সর্বনাশ! তারপর। ইয়াদ এগিয়ে এসে বলল। অভ্যন্তরভাগ কঠিন ও নিরেট । তার ওপর রয়েছে তরল আচ্ছাদন এবং তারও ওপরে রয়েছে গ্যাসীয় বায়ুমÐল। তোমাদের গ্রহে যাওয়া যাবে? নাহান বলল।
না, যাওয়া যাবে না। চোখের পলক পড়ার আগেই পুড়ে ছাঁই হয়ে যাবে। তার মানে আমরা এখানে ভালো আছি। ইকদাম বলল। না ভালো নেই। এ রকম ভ‚মিকম্প হলে মানুষের বিলুপ্ত হতে বেশি দিন লাগবে না।
হুঁ ঠিক বলেছো। সে দীর্ঘশ্বাস ফেলে বলল। সবচেয়ে উঁচু বিল্ডিং টপ টেন নিমিষেই ভেঙে পড়ে। কর্নেল ফারদান ও তার দল দৌড়ে মাঠের দিকে যাচ্ছে। কী ব্যাপার স্যার? চলে যাচ্ছেন যে? ওয়াহিব আশ্চর্য হয়ে বলল। সবাই মাঠে চল। এখন আর এখানে থাকা নিরাপদ না। তোমরাও এসো। বেঁচে থাকলে আবারও উদ্ধার অভিযান শুরু করবো। সবাই কর্নেল ফারদান ও তার দলকে অনুসরণ করে। মাঠে প্রচুর মানুষ। এক সাংবাদিক দৌড়ে এসে তাকে প্রশ্ন করে, এলাকার ভেতরে কি ভয়াবহ অবস্থা?
তা আপনি গেলেই দেখতে পারবেন। দয়া করে একবার ঘুরে আসুন। তার রাগ ওঠে। সে দ্রæত সরে পড়ে। বৃষ্টি পড়ছে এখনও। আমাদের আর থাকার দরকার নেই। বাহাত বলল। হুঁ। চল স্পেসশিপ এ ওঠো। লোকজন আমাদেরকে ঘিরে ধরবে এক্ষুণি। ভিনগ্রহী দেখলে সব ভুলে যায়। ওয়াহিব চারদিকে চেয়ে নিয়ে বলল।
সত্যি সত্যি স্পেসশিপ করে ওরা চলে যায়। অনেক দূর থেকে আসরের আযান ভেসে আসে। এক দিকে লঙ্গরখানা খুলেছে। হুলস্থুল কাÐ। আসলে ক্ষুধাও লেগেছে। সে সকাল থেকে না খাওয়া। তার খাওয়ার কোনো ইচ্ছে নেই। সে ঘুরে ঘুরে পরিবারের সদস্যদের খোঁজে। কিন্তু কোথাও তাদের দেখতে পায় না।

উপসংহার : সে ও ইয়াদ পাশাপাশি হাঁটছে। বৃষ্টি থেমে গেছে সেই কখন। রাস্তায় পানি জমে আছে। ইয়াদ নিচু গলায় বলল, পরিবারের কোনো খবর পেলি? না। সে দীর্ঘশ্বাস ফেলে।
অনেক বছর পর আবার এলাকাটি আগের জায়গাতেই ফিরে আসবে, তাই না?
হয়তো। হয়তো না। ঠিক বলেছিস।
এ সময় তার মোবাইল বাজে। সে দেখে স্কিনে মার নম্বর। সে উৎফুল্ল হয়ে বলল, মা! তোমরা ঠিক আছো? হ বাপ। বেঁচে আছি। তোদের টিভিতে দেখলাম। গর্বে বুক ভরে গেল। তোর মেজো খালার বাসায় আছি। এক্ষুণি রওয়ানা দে। ঠিক আছে। লাইন কেঁটে যায়। যা বন্ধু যা। সে রওয়ানা দেয়। চাঁদ ওঠে। ফুরফুরে বাতাস বইছে। হাইওয়ে এসে দেখে দিব্যি গাড়ি চলছে। সে একটা গাড়ি থামিয়ে উঠে পড়ে।

শিশুর পিকারোগ

বন্ধুরা, তোমরা হয়তো খেয়াল করে থাকবে যে, শিশু তার হাতের নাগালে মাটি বা বালি পেলে খুব আগ্রহের সাথে তা মুখে পুরে নিয়ে খেতে থাকে। শুধু কি মাটি? অনেক শিশু কাগজ, প্লাস্টিক, লবণ, বরফ, কয়লা, ছাইকেও প্রিয় খাবার বানিয়ে নেয়। এ সমস্যাকে ডাক্তারি ভাষায় বলা হয় ‘পিকা’, অর্থাৎ রোগী দিনের পর দিন খাদ্য নয়, অথবা পুষ্টিমান নেই এমন বস্তু গ্রহণ করে। এ ছাড়া পিকা রোগীদের চক, ধুলো, পেনসিলের শিস, চুল, সাবান ইত্যাদির মতো কিছু জিনিস, যা মানুষের খাবার হিসেবে একেবারেই গ্রহণযোগ্য নয়, তেমন জিনিস খাওয়ার প্রবণতাও দেখা যায়। এমনিতে আপাতভাবে কোনো রোগ নেই। দেখলে বোঝাও যায় না যে সুস্থ অবস্থায় কোনও মানুষ খাবার নয়, এমন কোনো জিনিস খেতে পারে। চিকিৎসকদের মতে, এই রোগ বেশি দেখা যায় অন্তঃসত্ত¡া মহিলা এবং শিশুদের মধ্যে। এই রকম সমস্যা দেখা দিলে সাধারণত রক্তে আয়রনের মাত্রা পরীক্ষা করে দেখতে পরামর্শ দেন চিকিৎসকরা। চিকিৎসকদের মতে, এই রোগের জন্য বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় শরীরে আয়রনের ঘাটতি রয়েছে। তবে আয়রন ছাড়াও জিঙ্ক বা অন্যান্য খনিজের ঘাটতি থাকলেও এই সমস্যা হতে পারে। কারও মানসিক সমস্যা বা ‘স্কিৎজোফ্রেনিয়া’ বা ওসিডি’ থাকলেও এমন সব জিনিস খাওয়ার প্রবণতা দেখা যায়।

বন্ধুরা, পিকার সমস্যা যেহেতু মানসিক, তাই তা সারানোর নির্দিষ্ট কোনো ওষুধ নেই। তবে কারও যদি মাটি, চক, ধুলোবালি, সাবানের মতো কিছু খাওয়ার ইচ্ছা হয়, সে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পিকার মতো রোগ দীর্ঘদিন ধরে থাকলে তা পেটের নানা সমস্যার কারণ হতে পারে। ওষুধের পরিবর্তে আয়রন এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার খেলে এই সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে আসে। পিকা প্রবণতা শিশুদের ক্ষেত্রে বেশি পাওয়া যায়। তবে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরও ‘পিকা’ হতে দেখা গেছে। অবশ্য তাদের ক্ষেত্রে প্রায়ই মানসিক বৈকল্য রোগ থাকে। শিশুদের ‘পিকা’ দেখলে চিকিৎকরা প্রথমে খোঁজেন তার কোনো অপুষ্টি সমস্যা আছে কি না। বিশেষ করে ‘লৌহ ঘাটতিজনিত রক্তস্বল্পতা’ হলে এ সমস্যাটি বেশি হয়। এছাড়া জিংক ও ক্যালসিয়ামের অভাব হলেও ‘পিকা’ হতে পারে। যে শিশুরা বিষণœতা, পারিবারিক কলহ, বিচ্ছেদ, নির্যাতন, অবহেলা প্রত্যক্ষ করে, তাদের এ সমস্যা হতে পারে। এমনকি যাদের বাসস্থানের আশপাশে বিভিন্ন রাসায়নিক কারখানা, বর্জ্য-নিষ্কাশন হয়, তারা সেখান থেকে তাদের ‘প্রিয় অখাদ্য’টি বেছে নেয়। মানসিক বিভিন্ন রোগ, যেমন সিজোফ্রেনিয়া, শুচিবাই, বুদ্ধি প্রতিবন্ধকতা, বিষণœতা হলে যেকোনো বয়সে ‘পিকা’ হতে দেখা গেছে। বন্ধুরা, ‘পিকা’ হলে কয়েক ধরনের সমস্যা হতে পারে। প্রথমত; পুষ্টিমানহীন বস্তুগ্রহণ করে তারা পেট ভরিয়ে ফেলে। অন্য স্বাভাবিক খাবারে তাদের আর রুচি থাকে না। ফলে তাদের তীব্র অপুষ্টি হওয়ার ঝুঁকি তৈরি হয়। এসব রোগীর পেটে থাকে প্রচুর
কৃমি। এই কৃমিও রক্তস্বল্পতা সৃষ্টি করে। দ্বিতীয়ত; এসব বস্তু তাদের শরীরে মারাত্মক বিষক্রিয়া (যেমন, সিসা বিষক্রিয়া, অ¤ø বা ক্ষার বিষক্রিয়া) করতে পারে। তৃতীয়ত; ধারালো, শক্ত বস্তু মুখ থেকে শুরু করে খাদ্যনালীতে, এমনকি শ্বাসনালীতেও আঘাত বা রক্তক্ষরণ ঘটাতে পারে। চতুর্থত; এসব বস্তু খাদ্যনালীর প্যাঁচ বা নালী বন্ধ করে দিতে পারে। রোগী তখন আসে পেট ফোলা, ব্যথা, বমি নিয়ে। সময়মতো অস্ত্রোপচার না হলে মৃত্যুও হতে পারে।

পঞ্চমত; এই ‘পিকা’ শারীরিক বা মানসিক
অন্য বড় কোনো সমস্যার সাথেও যুক্ত হতে পারে। বন্ধুরা, পিকা সমস্যার চিকিৎসার ক্ষেত্রে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে কাউন্সেলিং বা রোগ নিয়ে কথা বলা। সাধারণত শিশু রোগীদের ক্ষেত্রে মা-বাবার সাথে কথা বলে, সমস্যাটি বুঝিয়ে বলে, তাদের আশ্বাস বা নির্ভরতার মাধ্যমে এই সমস্যাটি মোকাবেলা করা যায়। লৌহ, জিংক ও অন্যান্য পুষ্টিঘাটতি ওষুধ দিয়ে দূর করা যায়। এসব শিশুর নিয়মিত কৃমিনাশক ওষুধ লাগতে পারে। পরিবারে সঠিক পুষ্টিমানসম্পন্ন আদর্শ খাবারের ব্যাপারে জ্ঞান থাকতে হবে। এর পরের পর্যায়ে মানসিক রোগ চিকিৎসক, কাউন্সেলর এদের ভ‚মিকা আছে। যদি মানসিক কোনো সমস্যা থাকে, তাহলে তার চিকিৎসা খুব জরুরি। পরিবারের সবারই এতে ভ‚মিকা রাখা দরকার। আর যদি ‘পিকা’ থেকে খাদ্যনালী পেঁচিয়ে যাওয়া, ছিদ্র বা বন্ধ হয়ে যাওয়া সমস্যা দেখা দেয়, তখন হয়তো শল্যচিকিৎসার প্রয়োজন হতে পারে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ব্যাকআপ ওপেনার কে?

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ আসরের আয়োজক দেশ ভারত। কিছুদিন আগেই বেশ ঘটা করে এবারের ওয়ানডে বিশ্বকাপের লোগোর উন্মোচন করেছে। যদিও বিশ্বকাপের বছরে আইপিএলের ভাটা পড়ার অনিশ্চিতায় এখনো খেলার সূচি প্রকাশ করেনি বিসিসিআই। তবে আইপিএল শেষে সূচি প্রকাশিত হওয়ার আভাস মিলেছে। ভারত আনুষ্ঠানিকভাবে এখনো বিশ্বকাপের মঞ্চ প্রস্তুতে গড়িমসি করলেও বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের মনে উৎসবের ঘনঘটা বেজে গেছে অনেক আগেই। কাকে রেখে কাকে খেলাবে এসব ব্যস্ততা নিয়েই দিন পার করছে। সবচেয়ে মধুর প্রতিযোগিতা দেখা যাচ্ছে ব্যাকআপ ওপেনার কে হবেন সেই প্রশ্নে। সবকিছু ঠিক থাকলে তামিম-লিটন জুটি যে ভারত বিশ্বকাপে বাংলাদেশের সূচনাকে রাঙাবে তাতে কোনো সন্দেহ নেই। তবে প্রশ্ন হচ্ছে, এদের কেউ ইনজুরিতে পড়লে ব্যাকআপ ক্রিকেটার হিসেবে স্কোয়াডে কাকে রাখা হবে। সেই শূন্যস্থান পূরণে বিসিবির ভাবনায় আছেন চার ক্রিকেটার। বিশ্বকাপ স্কোয়াডে তাদের সম্ভাবনা নিয়েই ক্রীড়াজগতের এই আয়োজন।

এনামুল হক বিজয় : ধারাবাহিক পারফর্মার এনামুল হক বিজয়। বাংলাদেশের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের পরীক্ষিত ও অভিজ্ঞতায় ঠাসা পরিচিত মুখ এনামুল হক বিজয়। গত ডিপিএল আসরে রানের বন্যা বইয়ে দিয়ে করেছিলেন এক আসরে সর্বাধিক রানের রেকর্ড। ১৫ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ৯টা পঞ্চাশোর্ধ ইনিংসের মাধ্যমে ৮১ গড়ে ৯৮.০০ স্ট্রাইকরেটে করেছিলেন ১১৩৮ রান। এমন বিরল রেকর্ড গড়ে ২০২২ সালে জিম্বাবুয়ে সফরে ফিরেছিলেন জাতীয় দলে। প্রথম ওয়ানডে, দ্বিতীয় ওয়ানডে ও তৃতীয় ওয়ানডেতে করেছিলেন যথাক্রমে ৭৩, ২০ ও ৭৬ রান। তবে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি ওয়ানডেতে ১৪, ১১ ও ৮ রানের হতশ্রী ইনিংস খেলে বাদ পড়েছেন। তবে তিনি যে অদম্য, তিনি যে রানের ক্ষুধায় মত্ত তা আবারো প্রমাণ করেছেন এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। আবাহনীর হয়ে মাঠে নেমে ১৪ ম্যাচে প্রায় ৬০ গড়ে ৯৯ স্ট্রাইকরেটে করেছেন লিগের দ্বিতীয় সর্বোচ্চ ৭১৯ রান। পেয়েছেন ৩ টি সেঞ্চুরি ও ২ টি অর্ধশতের দেখা। এমন উজ্জ্বল পারফর্মেন্সকে নির্বাচকরা নিশ্চয়ই খাটো করে দেখছেন না। আবার কোচ হাথুরুসিংহে মারকুটে এ ব্যাটারকে দলে নিয়ে বিশ্বকাপ স্কোয়াড সাজাতে পারেন!

জাকির হাসান : ইনজুরিকে জয় করে বাজিমাত জাকির হাসানের চোটে আক্রান্ত না হলে হয়তো জাতীয় দলের সঙ্গে এখন ইংল্যান্ডে আয়ারল্যান্ড সিরিজে থাকতেন জাকির হাসান। কিন্তু দুর্ভাগ্য, আঙুলের ইনজুরির কারণে দেড় মাস তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। তবে জাকির তো থেমে থাকার পাত্র নয়। মাঠে ফিরেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নেমে হাঁকিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি। বিকেএসপিতে সুপার লিগের প্রথম দিনের ম্যাচে ১০৬ বলে ১৩ বাউন্ডারিতে ১০৬ রানের ইনিংস খেলেন জাকির। এটা ছিল লিস্টে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। গত ডিসেম্বরে ভারতের বাংলাদেশ সফরে অভিষেক ম্যাচে অনবদ্য এক সেঞ্চুরি করে এসেছিলেন আলোচনায়। গত ডিপিএলের আসরে ১৫ ম্যাচে ৬৩৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছিলেন চতুর্থ। অমিত সম্ভাবনাময় এ ক্রিকেটার আপাতত ইনজুরির কারণে দলের বাহিরে থাকলেও কোচের ভাবনায় আছেন বেশ ভালোভাবেই।

রনি তালুকদার : টি-টুয়েন্টির মাধ্যমে আলোচনায় আসেন রনি তালুকদার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আট বছর পর টি-টুয়েন্টি দলে ফিরেছিলেন রনি তালুকদার। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে রনি গাজী গ্রæপ ক্রিকেটার্সের বিপক্ষে ৬১ বলে ৮০ রানের ইনিংস খেলে এসেছিলেন আলোচনায়। আলোচিত ওপেনার জাকির হাসান চোটে পড়ায় এই ওপেনার ডাক পেয়েছিলেন ওয়ানডে দলেও। এই সুযোগে আয়ারল্যান্ডে সফরে অভিষেক হয়। তবে আসন্ন বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচে ভালো পারফর্ম করলে। বিশ্বকাপের ভাবনায় রনি এগিয়ে থাকবেন তাতে সন্দেহ নেই।

নাঈম শেখ : নাঈম শেখ নিজেকে চেনাচ্ছেন নতুনভাবে নি®প্রভ থেকে সপ্রতিভ। নাঈম শেখ সম্ভবত এই পথেই হাঁটছেন। গত বছরের এশিয়া কাপের পর থেকে কোনো দৃশ্যপটেই ছিলেন না। কিন্তু এবারের ঢাকা প্রিমিয়ার লিগে(ডিপিএল) শুরু থেকেই ঝলকানি দেখাচ্ছেন নিজের ব্যাটিং আগ্রাসনে। এখন পর্যন্ত ১৪ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৮ টি অর্ধশতকের মাধ্যমে ৭৩ গড়ে ৯২ স্ট্রাইকরেটে করেছেন ৮০৩ রান। জাতীয় দলে ওপেনিংয়ের জায়গাটা তামিম-লিটনের জন্য অনেকটাই পাকাপোক্ত। সাম্প্রতিক সময়ে টপ অর্ডারে ভালো করছেন নাজমুল হোসেন শান্তও। নির্বাচকদের করা ২৪ জনের পুলে হয়তো বা থাকবেন নাঈম শেখ; তবে চ‚ড়ান্ত দলে সুযোগ পাওয়াটা কঠিনই হবে আবাহনীর এই ওপেনারের জন্য। তবে এমন ফর্মে থাকা বিকল্প টপ অর্ডার ব্যাটার যে বড় টুর্নামেন্টে দলের বেঞ্চের শক্তিমত্তাকে বাড়িয়ে দেবে অনেকটাই, তা আর বলার অপেক্ষা রাখে না।

চলো, ফ্রিতে দুনিয়া ঘুরি

আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছো সবাই? বিভিন্ন জায়গা থেকে তোমরা যারা এই লেখা পড়ছ, তোমাদের সবাইকে নিয়ে আজ আমরা ফ্রিতে সারা দুনিয়া ঘুরে বেড়াতে শিখব ইনশাআল্লাহ। চলো, দেরি না করে শুরু করা যাক।
আমরা তো সবাই চাই সারা দুনিয়া ঘুরে বেড়াতে এবং সুন্দর সুন্দর সব জায়গা দেখতে। মনে করো কেউ তোমাকে টার্কিশ এয়ারলাইন্স বা ব্রিটিশ এয়ারওয়েজের একটা স্পেশাল কার্ড গিফট করলো, যে কার্ড দিয়ে তুমি তাদের যে কোনো ফ্লাইটের টিকিট কাটতে পারবে একদম ফ্রিতে, কেমন হবে ভাবো তো ব্যাপারটা! একইসাথে সব জায়গায় এন্ট্রি টিকিটও ফ্রি! ইশশ! ভাবতে গিয়েই আমার মনে হচ্ছে, এমন পেলে বুঝি খুশিতে শূণ্যে উড়ে বেড়াবার মজাটাই পেতাম! কিন্তু এটা তো আসলে কেবল ইচ্ছা বা স্বপ্নে কথা। বাস্তবে এমন কোনো কার্ডও নেই। আবার নিতে হবে এন্ট্রি টিকিটও। আহা! এত তাড়াতাড়ি কষ্ট পেয়ে মুষড়ে পড়ে শোকে বিহ্বল হয়ে যাওয়ার কিছু নেই। আজ আমরা জানবো এমন কিছু, যেটা ঐ দুই টিকিটের কাজ আমাদের অনেকটাই করে দিবে, এবং সেটা অবশ্যই একদম ফ্রিতে!
আবার আরেকটা ব্যাপার ভাবো। মনে করো, তোমার বাসা খুলনায়। ফুলকুঁড়ির লিডারশিপ ক্যাম্পে এসে তোমার অনেকগুলো নতুন বন্ধু হয়ে গেছে। তাদের মধ্যে দুইজনের সাথে আবার তোমার বেশ খাতির। একজনের বাড়ি সিলেট, আরেকজনের বাড়ি রংপুর। একদিন তোমরা তিনজন মিলে গ্রæপ কলে কথা বলার সময় আলাপ করছিলে, কার বাড়ি থেকে কার বাড়ি কতদূরে। তোমার বাড়ি থেকে কি রংপুর বেশি দূরে? নাকি সিলেট! এই প্রশ্নের উত্তর তো আন্দাজে পাওয়া যায় না।
-ওমা! এতে অবাক হওয়ার কি আছে? এখন তো গুগল করলেই হয়ে যায়। গুগল মামাকে একবার জিজ্ঞেস করবো খুলনা থেকে রংপুরের দূরত্ব, আরেকবার জিজ্ঞেস করবো খুলনা থেকে সিলেটের দূরত্ব। ব্যস, হয়ে গেলো।
এমনটাই ভাবছ কি? কিন্তু এতে একটু ঝামেলা আছে। তুমি এতে প্র্যাকটিক্যালি বুঝতে পারবে না, আসলে কিভাবে দূরত্ব কমবেশি হলো।
এখন তো মোবাইল হাতে নিয়ে আমরা বলতে পারি, আমার হাতে পুরো দুনিয়া আছে। কিন্তু মোবাইলের আগে? হ্যাঁ। মোবাইলের আগেও একটা জিনিস হাতে নিয়ে আমরা এটা বলতে পারতাম। সেটা হলো গেøাব। মানে ঐ যে স্ট্যান্ডের উপর রাখা পৃথিবীর গোলাকার যে ম্যাপ, সেটার কথাই বলছি। গেøাব হাতে নিয়ে আমরা আঙ্গুলের স্পর্শে ঘোরাতে ঘোরাতে পুরো দুনিয়া চষে বেড়াতাম। আজ আমরা ম্যাপ নিয়েই একটু জানাশোনার চেষ্টা করবো। এতে কাগজের ম্যাপের কথা যেমন
থাকবে, একইসাথে থাকবে আধুনিক গুগল ম্যাপ বা গুগল আর্থ সম্পর্কেও। চলো আর দেরি না করে শুরু করা যাক।
গুগল ম্যাপ আর গুগল আর্থ, গুগলের এই দুই সার্ভিস সত্যিকার অর্থেই দুনিয়াকে আমাদের চোখের সামনে এনে দিয়েছে যেন। একটা উদাহরণ দিয়ে বুঝার চেষ্টা করি চলো। কানাডার উত্তরাংশে একটি অসাধারণ দ্বীপ আছে, যেটিকে শুধু দ্বীপ বললে ভুল হবে। এটি আসলে দ্বীপের মধ্যে দ্বীপের মধ্যে দ্বীপ। বুঝতে পারো নি? যে দ্বীপের কথা বলছি, সেটি যে জলাশয়ের মধ্যে অবস্থিত, তা আবার একটি দ্বীপের মধ্যে; এই দ্বীপটিও আবার আরো একটি দ্বীপের একটি লেকের মধ্যে অবস্থিত। সবমিলে কয়েক লেয়ারের দ্বীপ বলতে পারো একে। প্রকৃতির কী আজব রহস্যসময় সৌন্দর্য্য, তাই না? কানাডার ভিক্টোরিয়া আইল্যান্ডের এই দ্বীপটির মতো আরেকটি ‘দ্বীপের মধ্যে দ্বীপের মধ্যে দ্বীপ’ আছে ফিলিপাইনের তাল লেকে। সে যাইহোক, কথা হলো, এই দ্বীপটির এই অস্বাভাবিক ব্যাপারটা দেখা এবং বুঝতে পারা অত্যন্ত সহজ হয়ে গেছে গুগল ম্যাপ বা আর্থের মাধ্যমে। তুমি চাইলের ম্যাপে গিয়ে ঐ নির্দিষ্ট জায়গাটা লিখে সার্চ করে জুম ইন বা জুম আউট করে এই ব্যাপারটা দেখতে পারো। অনেক মজার না ব্যাপারটা?
গুগল ম্যাপ আমাদের জন্য অনেক কিছু এত্ত সহজ করে দিয়েছে, যা বলার মত না। আমরা এর মধ্যে কিছু বেশ কার্যকরী ফিচার নিয়ে আজ জানবো। যেকোনো জায়গার রাস্তা এবং গুরুত্বপূর্ণ সকল জায়গার অবস্থান গুগল ম্যাপে দেখানোটা গুগল ম্যাপের সবচেয়ে বেশি ব্যবহৃর হয় এমন ফিচার। যে কোনো জায়গাতে গেলেই রাস্তা খুঁজে পেতে বা কোনো গুরুত্বপুর্ণ জায়াগায় কিভাবে যাবে, তা সহজে বুঝিয়ে দিতে গুগলের নেভিগেশন সিস্টেম সারাবিশ্বেই অনেক বেশি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত। এরপরে আসে যেকোনো জায়গার দুরত্ব মাপার সুযোগ। তুমি চাইলেই যেকোনো জায়গায় যাওয়ার জন্য এতে সার্চ করতে পারো। এই ফিচারের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, তুমি একসাথে ১০টি পর্যন্ত জায়গার দুরত্ব মাপতে পারবে। বুঝতে পারোনি? বুঝিয়ে দিচ্ছি। মনে করো তোমার বাসা ঢাকার মোহাম্মদপুরে। পরীক্ষায় রেজাল্ট ভালো করায় আব্বু আম্মু তোমাকে নিয়ে ঢাকায় অবস্থায় করা আত্মীয় স্বজনদের বাসায় ঘুরতে যাবেন। ৩ খালা আর ৩ ফুফুর বাসায় যাওয়ার প্ল্যান। খালাদের বাসা যাত্রাবাড়ি, শাহবাগ, আর উত্তরায়। আবার ফুফুদের বাসা ঝিগাতলা, বাড্ডা আর মিরপুরে। তুমি বুঝতে পারছ না, কিভাবে রুটপ্ল্যান করলে ঠিক হবে। আব্বু-আম্মুকে জিজ্ঞেস করলে উনারা তোমার ইচ্ছার উপর ছেড়ে দিলেন। তুমি এরপর গুগল ম্যাপ নিয়ে বসলে। এরপর একে একে সব ডেস্টিনেশন এড করে দেখলে কোনটা কোথায় বা একেকটি থেকে অন্যটির দূরত্ব কত। এড করার পর প্রয়োজনমত উপরে-নিচে বা আগে-পরে করে দেখে সিদ্ধান্ত ঠিক করে আব্বু আম্মুকে জানালে।
এরপরে তুমি যখন প্ল্যান করে সবার আগে ঝিগাতলা যাত্রা করলে, গুগল ম্যাপের লোকেশন শেয়ারিং থেকে তোমার ফুফাত ভাইকে তোমার রিয়েল টাইম লোকেশন শেয়ার করে দিলে, এতে সে সবসময় দেখতে পাবে, তোমরা কতদূর আছ। আবার ১ সপ্তাহ ধরে সবটুকু ঘুরে আসার পর বাসায় এসে আবার দেখতেও পারলে কোনদিন কতদুর গিয়েছ, যেতে কতক্ষণ সময় লেগেছে, কোথায় কতক্ষণ ছিলে ইত্যাদি।
আরেকভাবে গুগল ম্যাপে দূরত্ব মাপা যায়, যেটা অনেকেই জানে না। কোনো জায়গা সিলেক্ট করলে দেখবে গবধংঁৎব উরংঃধহপব একটি অপশন আসবে। এই অপশনটিতে ক্লিক করার পর তুমি যে যে জায়গা সিলেক্ট করবে, তার সোজাসুজি দুরত্ব সেখানে দেখাবে। যেমন, বাংলাদেশের সর্বউত্তরের বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে সর্বদক্ষিণের টেকনাফ জিরোপয়েন্টের সড়কপথে দূরত্ব ৯৩৯ কিলোমিটার। কিন্তু সোজাসুজি দূরত্ব প্রায় ৭৬৭ কিলোমিটার।
গুগল ম্যাপে তুমি ট্রেনের সময়সূচিও দেখতে পারবে। যেকোনো স্টেশন সিলেক্ট করলে সেই স্টেশনে কোন ট্রেন কখন আসে, সেই তথ্য তুমি সেখান থেকে দেখতে পারবে। আবার সেই ট্রেনের নামের উপর ক্লিক করলে সেই ট্রেনের পুরো যাত্রাপথটিও তোমার সামনে ভেসে উঠবে। উন্নত বিশ্বে, এমনকি আমাদের প্রতিবেশি দেশ ভারতেও ট্রেনের একেবারে রিয়েল টাইম আপডেট গুগল ম্যাপেই দেখা যায়। এছাড়া বড় শহরগুলোর মেট্রোরেল, বাস বা ট্রামের সময় বা তথ্যও দেখা যায় এতে। ঢাকার মতো বড় শহরগুলোর একটা বড় সমস্যা হলো ট্রাফিক জ্যাম। এজন্যেও গুগল ম্যাপ বেশ কার্যকরী। রাস্তায় বের হওয়ার আগেই তুমি দেখে নিতে পারো রাস্তায় জ্যাম কেমন। একাধিক রাস্তায় যাওয়ার সুযোগ থাকলে বেছে নিতে পারো কম জ্যামের রাস্তা। এভাবে সময় বাঁচানোর কাজেও গুগল ম্যাপ বেশ হেল্প করে থাকে। এছাড়া যেকোনো জায়গা, যেমন পার্ক, অফিস, শপিংমল, রেস্টুরেন্ট ইত্যাদি কতক্ষণ খোলা থাকে, কোনদিন বন্ধ থাকে, কী কী সুবিধা সেখানে পাওয়া যায়, তার প্রায় সব তথ্যও এখন গুগল ম্যাপে পাওয় যায়। ফোনে বসে বসে দেখা ছাড়াও তুমি চাইলে অশরীরে ঐ এলাকা ঘুরেও আসতে পারবে, সে সুবিধা দিবে গুগলের স্ট্রিট ভিউ। অশরীরে মানে
বুঝনি? শরীরসমেত গেলে হয় সশরীরে, তাই শরীর ছাড়াই ঘুরে আসাকে বললাম অশরীরে। মজার না? যাইহোক, স্ট্রিট ভিউ এর ব্যবহার তোমাকে যেকোনো এলাকায় সরাসরি গিয়ে হেটে হেটে দেখার মত অনুভ‚তি দিতে পারে। গুগল ম্যাপ থেকে এবার চলো গুগল আর্থে যাই। গুগল ম্যাপের সব পাওয়ারফুল ফিচার দেখে বেশ ইন্টারেস্টিং লাগছিল? তাহলে বলে রাখি, গুগল আর্থকে গুগল ম্যাপের বড় ভাই বলা যেতে পারে রীতিমতো। পার্থক্য হলো গুগল ম্যাপ আমাদের নিয়মিত জীবনের ব্যাপারগুলোর সাথেই বেশি জড়িত। অন্যদিকে গুগল আর্থ যেন একটা এক্সপ্লোর করার জন্য বিশেষভাবে বানানো কোনো জগত।
গুগল আর্থের অনেকগুলো পাওয়ারফুল আর ইন্টারেস্টিং ফিচারের মধ্যে সবার আগে বলতে হয় ‘ও’স ঋবষষরহম খঁপশু” নামের লুডু খেলার গুটির মত দেখতে অপশনটির
কথা। তুমি আর্থ ওপেন করে যখন এই অপশনে ক্লিক করবে, এই অ্যাপটি পৃথিবীর যে কোনো এক জায়গায় তোমাকে নিয়ে যাবে। আরো মজার হলো, এই যাওয়াটা হুট করে হবে না, তুমি দেখবে তোমার সামনে পুরো পৃথিবী ঘুরে ঐ জায়গাটা যেন তোমার সামনে হাজির হচ্ছে এসে। ভাবো ব্যাপারটা! কী ইন্টারেস্টিং। এখানেই শেষ তো না। ঐ জায়গা সামনে আসার পর ঐ অপশনে আবার ক্লিক করলে আবার হাজির করবে নতুন জায়গা। মনে হবে, তোমার সামনে যেন কেউ একটা ম্যাজিক ডোর এনে দিয়েছে, যেটি দিয়ে একেকবার প্রবেশ করলে নতুন একেকটা জায়গায় চলে যাওয়া যায়। এরপরে বলি ভয়েজারের কথা। এটিও বেশ জোশ একটা ব্যাপার। এই ভয়েজারটি দেখতে জাহাজের নাবিকের ব্যবহারের সেই হালের মতো। তোমরা জাহাজে ভ্রমণ করলে নাবিককে এটা দিয়ে জাহাজ নিয়ন্ত্রণ করতে দেখতে পাবে। এই ভয়েজার থেকে অনেক কিছু দেখার আছে, এমনকি সেখানে গেমসও আছে। আছে বিভিন্ন বিখ্যাত এলাকা কিভাবে ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেছে, তার টাইমল্যাপস স্যাটেলাইট ভিউ। আবার বিভিন্ন কালচার বা ট্যুরিস্ট প্লেস সম্পর্কে ব্যাপকভাবে জানা যাবে। এছাড়া এডুকেশন ট্যাবে গেলে সেখান থেকেও তোমার হয়তো বের হতে ইচ্ছে করবে না, আমাদের পরিচিত জায়গাগুলো নিয়েও এত সুন্দর সুন্দর তথ্য ও ছবি সেখানে দেখতে পাবে।
আর হ্যাঁ, গুগল আর্থেও স্ট্রিট ভিউ রয়েছে। এছাড়া আরো রয়েছে গুগল আন্ডারওয়াটার, যার মাধ্যমে সাগরের তলদেশে চলাফেরা করার অনুভ‚তিও নিতে পারবে। ভাবো তো ব্যাপারটা, কেমন লাগে!
উপরে যে গুগল ম্যাপ ও গুগল আর্থের কথা জানলাম, দুটোতেই কিন্তু তোমারও কন্ট্রিবিউশান করার সুযোগ আছে। সে ব্যাপারে নাহয় অন্য কোনোদিন আলাপ হবে। এই যে আধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি গুগল ম্যাপ বা আর্থের কথা, তার একটা বড় অংশ কাজ হচ্ছে স্যাটেলাইট দিয়ে। আমি যখন এই লেখাটি লিখছি, তখনও পৃথিবীর চারপাশে প্রায় ৭৭০০টি স্যাটেলাইট কাজ করে যাচ্ছে। কিন্তু এর আগে যখন এসব আধুনিক প্রযুক্তি ছিল না, তখন? তখন কি ম্যাপ ছিল না? ছিল, ম্যাপ তখনও বেশ কার্যকরী ও পাওয়ারফুল বিষয় ছিল। তখনো পৃথিবীতে যে দেশ বা সা¤্রাজ্যগুলো ছিল, তার তো সীমানা ছিল। তাছাড়া যুদ্ধ করতে গেলেও তখন ঐ এলাকার ম্যাপ নিয়ে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়া হতো। এখনকার মত অনেক ডিটেইল না হলেও, ম্যাপ নিয়েই কিন্তু মানুষ তখন সারা পৃথিবী ঘুরে বেড়াত।
এখন পর্যন্ত সবচেয়ে পুরনো যে ম্যাপসদৃশ জিনিসটি পাওয়া যায়, সেটি প্রায় ২৭০০০ বছরের পুরনো। ভাবতে পারো? সাতাশ হাজার বছর! হাতির দাঁতের উপর আঁকা সেই ম্যাপে কোনো এলাকার, পাহাড়, নদী, উপত্যকা, রাস্তা প্রভৃতির চিহ্ন পাওয়া যায়। আর প্রথম যে ওয়ার্ল্ড ম্যাপের সন্ধান পাওয়া যায়, তা আঁকা হয়েছিল ৫ম-৬ষ্ঠ খৃষ্টপূর্বে বা এখন থেকে ২৫০০-২৬০০ বছর আগে। তখন অবশ্য সবাই পৃথিবীকে ফ্ল্যাট বা সমতল মনে করতো, গোলাকার মনে করতো না।
তোমার বাড়ি কোথায়, তার একদম নিখুঁত লোকেশন কাউকে কিভাবে দিবে? তুমি হয়তো এলাকার নাম বলার কথা ভাবছ। কিন্তু আমরা আজকে অন্যকিছু জানবো। পুরো পৃথিবীতে কারো অবস্থান জানার সুবিধার্থে পূর্ব পশ্চিমে অক্ষরেখা ও উত্তর দক্ষিণে দ্রাঘিমারেখা কল্পনা করা হয়েছে। এই দুইটা রেখা থেকে কোনো জায়গা কতটুকু দূরত্বে অবস্থিত, এই হিসেব করে কোনো জায়গার অবস্থান চিহ্নিত করা যায়। যেমন বাংলাদেশ ২৬ক্ক ৩৮’ উত্তর অক্ষাংশ থেকে ২০ক্ক ৩৪’ উত্তর অক্ষাংশ এবং ৮৮ক্ক ০১’ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯২ক্ক ৪১’ পূর্ব দ্রাঘিমাংশ এলাকায় অবস্থিত। এভাবে পৃথিবীর যে কোনো জায়গার অবস্থান তুমি বের করতে পারবে। তুমি কি কখনো দেখেছ, তোমার বাড়ি পৃথিবীর ঠিক কোন জায়গায় অবস্থিত? গুগল ম্যাপ ব্যবহার করে তুমিও এটি বের করে নিতে পারবে।
তোমরা অনেকেই জানো, ম্যাপে সবসময় উত্তর দিক উপরে আর দক্ষিণ দিক নিচে হয়। এটা কেন হয় জানো? এটা নিয়ে অনেক কথা প্রচলিত আছে। কিন্তু দিনশেষে সহজ উত্তর হলো, শুরুর দিকে যারা ম্যাপ বানাতেন, তারা এটা শুরু করেছিলেন। এরপরে ধীরে ধীরে সবাই এতেই অভ্যস্ত হয়ে যান। ম্যাপ পৃথিবীর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়গুলোর একটা। বিশেষত আধুনিক গুগল আর্থের কথা বলতেই হয়। তোমরা এই ম্যাপ সম্পর্কে জানবে। একইসাথে জানবে এই ম্যাপের বিভিন্ন জায়গায় থাকা মানুষদের ব্যাপারে। এরপর ধীরে ধীরে অজ্ঞতা আর কলুষতায় ভরা মানুষদের মনের ম্যাপ পাল্টে দিয়ে সেখানে আলোর ফোয়ারা ছুটিয়ে দিবে, এই প্রত্যাশায় আজকের মত শেষ করছি। আল্লাহ হাফেজ।

ভূতছানা ও গোল

গভীর রাত। চৎিকার-চঁেচামচেরি শব্দে তঁেতুলগাছরে ওপর ঘুময়িে থাকা ভ‚তছানাটার ঘুম ভঙেে যায়। চারপাশে হইহুল্লোড়। দূরে মানুষজন আনন্দধ্বনি করছ,ে গোল… গোল… গোল…। ভ‚তছানা অবাক হয়ে যায়। কী হলো হঠাৎ? লোকজন এভাবে গোল গোল বলে শোরগোল করছে কনে?

তঁেতুলগাছে ভ‚তছানা থাকে তার বাবা-মার সঙ্গ।ে বাবা-মাকে না বলইে ভ‚তছানা গাছ থকেে নমেে পড়।ে একটু দূরে মানুষরে জটলা দখেে এগয়িে যায়। বশিাল বড় একটা টভিরি সামনে মানুষ গজিগজি করছ।ে আসলে তারা ফুটবল খলো দখেছে টভিতি।ে সবার মধ্যে তুমুল উত্তজেনা বরিাজ করায় তাদরে পছেনে যে ভ‚তছানা দাঁড়য়িে আছ,ে সটো কউে খয়োল করল না।

গোল…. গোল… গোল… আকাশ-বাতাস কাঁপয়িে হইচই করে উঠল সবাই। ভ‚তছানা বলে ফলেল, এতগুলো মানুষ একটা জাম্বুরায় এভাবে লাথি মারছে কনে? সামনে থকেে একটা ছলেে পছেনে না তাকয়িইে উত্তর দলিো, এটা জাম্বুরা নয়, হি হি হ।ি এটা ফুটবল। পা দয়িে খলেতে হয়। ছলেটো হয়তো ভবেছেে কোনো পচ্চিি ছোকরা প্রশ্নটা করছে।ে ভ‚তছানা বলল, তাহলে ফুটবল নয়িে ওরা এমন ছোটাছুটি করছে কনে? ছলেটো আবার বলল, গোল করত।ে ভ‚তছানা বলল, ফুটবলটা তো গোলই। আঁকাবাঁকা না তো। ছলেটো আর পাত্তা দলিো না। খলো দখোয় মনোযোগ দয়ে।

ভ‚তছানা তঁেতুলগাছে তার বাবা-মার কাছে ফরিে গলে। তার এখন ফুটবল খলেতে ইচ্ছা করছ।ে ফুটবলকে গোল করতে ইচ্ছা করছ।ে ফুটবলকে কীভাবে গোল করব,ে তা-ই ভাবতে লাগল ভ‚তছানা। এদকিে মানুষরে গোল গোল হইচই আবার ভসেে এলো। তখন ভ‚তছানা তার মাকে বলল, আমাকে একটা ফুটবল এনে দাও। আমি গোল করব। ভ‚তছানার বায়না শুনে তার মা অবশ্য ‘না’ করনেন।ি একমাত্র আদররে সন্তান যা চায়, তা-ই দতিে চষ্টো করনে। তাই জাদুমন্ত্র পাঠ করে মুর্হূতরে মধ্যে একটা চমৎকার ফুটবল হাজরি করে ফলেনে ভ‚তছানার মা। ভ‚তছানা ফুটবল দখেে খুশি হয়ে যায়। তারপর ফুটবলটা নয়িে মাতব্বরপুর মাঠে চলে যায় খলেত।ে সঙ্গে যান তার বাবা-মাও।

খোলা মাঠে এসে ফুটবল নয়িে ছোটাছুটি শুরু করে দয়ে ভ‚তছানা। ফুটবলরে পছেনে ছুটছে তো ছুটছইে। অবরিাম ছোটাছুট।ি ভ‚তছানা একসময় তার বাবাকে বলল, ফুটবলটা গোল করে দাও। আমি গোল চাই। ভ‚তছানার বাবা না-হসেে পারনে না। তনিি বলনে, ফুটবল তো গোলই। এটাকে আর গোল করব কীভাব?ে
ভ‚তছানা সঙ্গে সঙ্গে প্রতবিাদ করে উঠল, কীভাবে গোল করতে হয় তুমি হয়তো জানো না। কছিুক্ষণ আগে শুনোনি মানুষ গোল গোল বলে চৎিকার করে উঠছলি? ভ‚তছানার কথা শুনে ভারি ঝামলোয় পড়ে গলেনে বাবা। উনার মুখ লজ্জায় লাল হয়ে গলে। ভ‚তছানাকে এখন কী উত্তর দবিনে তা-ই নয়িে চন্তিতি। ভ‚তছানার মা ব্যাপারটা বুঝতে পারলনে। তনিি বললনে, আমার সোনা মানকি, ফুটবলটা তো গোলই দখো যাচ্ছ।ে এটা তো আর গোল হবে না। তুমি ভালো করে দখেো, এটা গোল। অন্য কোনো আকৃতরি নয়। ভ‚তছানা মন খারাপ করা কণ্ঠে বলল, আমওি দখেছি এটা গোল। কন্তিু এই গোল দখেে কউে আনন্দে চৎিকার কর?ে ওই বাড়রি ছলেটো বলছেলি, ফুটবল নয়িে ছোটাছুটি করলে গোল হয়। আমি তো ছোটাছুটি করছ,ি তাও গোল হচ্ছে না। এজন্যই তো বাবাকে বলছেি গোল করে দতি।ে

ভ‚তছানার বাবা-মা কউেই পারলনে না ফুটবলকে গোল করে দতি,ে যে গোলরে জন্য মানুষ হইচই করছলি। তাই ভ‚তছানা মাঠে বসে ভ্যা ভ্যা করে কাঁদতে লাগল। ভ‚তছানার কান্না দখেে তার বাবা-মাও মন খারাপ করলনে ভীষণ।
এদকিে ভ‚তছানার কান্নার খবর পয়েে আশপোশরে সব জাতরে ভ‚ত ছুটে এলো। গছেো ভ‚ত, মছেো ভ‚ত, স্কন্ধকাটা ভ‚ত, নশিি ভ‚ত, মামদো ভ‚ত, পটেমোটা ভ‚ত, রাক্ষসে ভ‚ত। এমনকি ডাইন,ি পতেন,ি শাঁকচুন্নী তারাও আসছে দলে দল।ে না এসে পার?ে এক ভ‚তরে দুঃখ-কষ্টরে সময় আরকে ভ‚তরে এগয়িে আসাই তো ভ‚তসমাজরে শক্ষিা।

তারপর ভ‚তরো মলিে ফুটবল নয়িে ছোটাছুটি শুরু করল। কউে পা দয়িে খলেছ,ে কউে হাত দয়ি,ে কউে পটে দয়ি,ে কউে মাথা দয়ি।ে যে যভোবে পারে ফুটবল নয়িে ছুটছ,ে তবুও গোল হচ্ছে না ফুটবল। একসময় ফুটবলটা গয়িে পড়ল মাঠরে পাশে ঝোপরে মধ্য।ে ঝোপরে আড়ালে ছলি অনকে লবেুগাছ। লবেুগাছরে কাঁটায় লগেে ফুটবলটা ফুটো হয়ে যায়। এতে করে ফুটবলরে ভতেররে বাতাস বরেয়িে পড়ল। একদম চুপসে গলে ফুটবলটা। চুপসে যাওয়া ফুটবলটা দখেে ভ‚তছানার খুশরি সীমা নইে। আগরে মতো নইে এখন ওটা। একদম ছোট হয়ে গছে।ে ভ‚তছানা ভাবল, এটাই হয়তো গোল। তারপর গোল গোল বলে চৎিকার করে উঠল ভ‚তছানা। ভ‚তছানার খুশি দখেে সবাই একসঙ্গে হাততালি দয়িে উঠল।