Home Blog Page 123

পরম উপকারী বন্ধু

“গাছ আমাদের পরম উপকারী বন্ধু। এই জগতে গাছ ব্যতীত এমন কোনো বন্ধু পাওয়া দুষ্কর হবে; যে নিঃস্বার্থভাবে বন্ধুর দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয়। বিপদে আপদে আমাদের ভরসার উৎস হয়। সেটা হোক আর্থিক, স্বাস্থ্য বা যেকোনো ক্ষেত্রে।”

কথাগুলো একনাগাড়ে বলে যাচ্ছিলেন সেলিম হায়দার। তার উদ্দেশ্য একটাই- একমাত্র নাতিকে গাছ বিষয়ে সচেতন করে গড়ে তোলা।
মীরন আগ্রহী হয়ে বলল,
: দাদু, থামলে কেন? আমার তো ভালোই লাগছিল।
মৃদু হেসে সেলিম হায়দার বললেন,
: সোনা দাদু আমার! তোমাকে শুধু পড়াশোনা করে বড় হলেই চলবে না। বরং একজন আদর্শ মানুষ হতে হবে।
: দাদু, আদর্শ মানুষ আবার কীভাবে হওয়া যায়?
: শোন জন্মিলেই মানুষ হওয়া যায়। কিন্তু আদর্শ মানুষ হতে হলে নিজের মধ্যে আদর্শের গুণাবলি চর্চা করতে হয়।
: আদর্শ গুণাবলি আবার কী, দাদু?
: আদর্শ গুণাবলি হলো এমন সব গুণাবলি যেখানে একজন মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে। কখনও অন্য কারো ক্ষতি হতে পারে এমন কোনো কাজ করে না। জীবনে চলার পথে সৃষ্টিকর্তার আদেশ-নিষেধ অক্ষরে অক্ষরে পালন করে।
: ধন্যবাদ দাদু, এবার বুঝেছি। কিন্তু একটু আগে তুমি একটা কথা বলেছ, গাছ আমাদের পরম বন্ধু। গাছ আবার মানুষের বন্ধু হয় কীভাবে? ওরা কী আমাদের সাথে কথা বলতে পারে?
নাতির কথা শুনে সেলিম হায়দার একটু ভেবে নিয়ে বললেন,
: আচ্ছা দাদু, তুমি না সেদিন বললে তোমাদের ক্লাসে একজন প্রতিবন্ধী শিক্ষার্থী আছে!
: জি। ও বোবা। কথা বলতে পারে না। কিন্তু খুবই মিশুক। ভালো ছাত্রও। ওকে স্যার-ম্যাডামরা পছন্দ করেন। আমরাও করি।
: কেন করো? ও তো তোমাদের মতো করে কথা বলতে পারে না। কথা বলতে না পারলে কী কেউ আমাদের বন্ধু হতে পারে?
: হ্যাঁ, অবশ্যই পারে। আমরা ওকে পড়াশোনার বিষয় থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সাহায্য করি। আবার সেও আমাদের প্রয়োজনে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করে। ওর বোবা বোবা কথাগুলো আমরা প্রথম প্রথম না বুঝলেও এখন ঠিকই বুঝতে পারি।
: তাহলে তোমার কথা শুনে বলতে পারি, বন্ধু হতে কথা বলতে পারাটাই মুখ্য না। পারস্পরিক সহযোগিতার মনোভাব এবং ভালো লাগার বিষয়ই আসল।
: জি, দাদু। কিন্তু গাছ কীভাবে আমাদের বন্ধু হতে পারে? আমার মাথায় তা ঢুকছে না।
: আচ্ছা দাদু, বলো তো, আমরা পরিবেশের বায়ুমণ্ডল থেকে প্রতি শ্বাসে কী গ্রহণ করি?
: কেন? অক্সিজেন।
: সেই অক্সিজেন কোথা থেকে আসে তা বলতে পারো?
: হ্যাঁ, পারি। বায়ুমণ্ডল থেকে।
: এবার বলো, বায়ুমণ্ডল তা কোথা থেকে পেয়ে থাকে?

মীরন ডান হাতের তর্জনী মুখ ও নাক বরাবর লম্বালম্বি করে রেখে নাড়তে নাড়তে বলল,
: আমাদের সায়েন্স ক্লাসে জেনেছি, আমরা অক্সিজেন পাই বৃক্ষ থেকে।
: ভেরি গুড! তুমি ঠিকই জেনেছো। আরেকটা বিষয় কী জানো?
: কী বিষয়, দাদু?
: আমরাও কিন্তু তাদের সাহায্য করি। অক্সিজেন গ্রহণের পরই আমরা যে নিঃশ্বাস ছাড়ি তাতে থাকে কার্বন ডাই-অক্সাইড। এই কার্বন ডাই-অক্সাইড আবার গাছের খাদ্য তৈরিতে কাজে লাগে। এখন নিশ্চয় বুঝতে পারছ, আমরা একে অন্যের সহায়তাকারী। ঘনিষ্ঠ বন্ধু।
: জি। আচ্ছা দাদু, তুমি আরেকটা কথা বললে, গাছের আর্থিকভাবে সাহায্যের কথা। এটা কী করে সম্ভব হতে পারে?

সেলিম হায়দার একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন,
: শোনো দাদু, তোমার মেজো ফুপুর বিয়ের সময় আমার হাতে তেমন টাকা ছিল না। তার উপর তখন তোমার বাবাও ছিল বেকার। ওদিকে বিয়ের দিনতারিখও ঠিক হয়ে গিয়েছিল। বিয়ের অনুষ্ঠানের জন্য অনেক টাকার দরকার ছিল। কার কাছে যাব? কী করব? এসব নিয়ে যখন ভেবে কোনো কূল পাচ্ছিলাম না। তখন হঠাৎ মনে হলো, আমার নিজের হাতে রোপণ করা বড় বড় গাছগুলোর কথা। তারপর বেছে বেছে সাতটা গাছ বিক্রি করে দিলাম। গাছ বেচে দিয়ে যে টাকা পেলাম তা দিয়ে ধুমধাম করে তোমার ফুপুর বিয়ে দিয়ে দিলাম। আমাদের বাড়ির পিছনের অংশে এখন বড় বড় যে চৌদ্দটি গাছ দেখতে পাও সেগুলো তোমার ফুপুর বিয়ের ঠিক দুইদিন আগে আমার হাতে রোপন করা। আমি সবসময় মনে করি, প্রয়োজনে গাছ কাটলে কমপক্ষে তার দ্বিগুণ গাছ রোপন করা উচিত।

মীরন আনন্দে লাফিয়ে উঠে বললো,
: ম্যাজিক! চমৎকার ম্যাজিক!
: ম্যাজিক মানে?
: এটা তো ম্যাজিকের মতো ঘটেছে। তোমার দুঃসময়ে কাউকে যখন পেলে না তখনই গাছগুলো তোমার বন্ধু হয়েছে।

সেলিম হায়দার এবার নাতিকে আদর করে বলতে লাগলেন,
: আরেকটা কথা বলি, শোনো। তোমার বাবা যখন ক্লাস টু তে পড়তো তখন ও খুব সর্দিজনিত রোগে আক্রান্ত হয়েছিল। অনেক ডাক্তার-কবিরাজ দেখিয়েছিলাম। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। শেষে তুলসী গাছের পাতা খাওয়ালাম। চায়ের সঙ্গে ভিজিয়েও খাওয়ালাম। পাশাপাশি লেবুর শরবতও চলল। মাত্র ক’দিনেই সুস্থ হয়ে গেল। সেই থেকে আমার পাশাপাশি তোমার বাবাও বৃক্ষপ্রেমী হয়ে গেল।

মীরন খুশি হয়ে বলল,
: দাদু, আজ থেকে আমিও তোমাদের দলে যোগ দিলাম।
: ধন্যবাদ, দাদু। একটি পরিবেশে পর্যাপ্ত গাছপালা থাকলে তা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমাদের বাঁচায়।
: সেটা আবার কেমন?
: এই যেমন ধরো, আমাদের পৃথিবীতে দিনদিন গাছপালা কমে যাচ্ছে। আমরা কারণে অকারণে তা বিনষ্ট করছি। এতে করে ক্রমশ বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছি। তুমি কি জানো আমাদের দেশের মানুষদের এসব দুর্যোগের ঘনঘটা থেকে বাঁচতে কোন জিনিসটা সাহায্য করছে?

মীরন উপরের দিকে তাকিয়ে একটু ভেবে নিয়ে বলল,
: না, দাদু, আমার মাথায় আসছে না। তবে সৃষ্টিকর্তার কথা বলতে পারি।

সেলিম হায়দার মীরনের মুখের দিকে সন্তুষ্টির ভঙ্গিতে তাকিয়ে বললেন,
: অবশ্যই সৃষ্টিকর্তা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন। কিন্তু এখানে একটা কথা তোমাকে না বললেই নয়। আমাদের দেশের বনাঞ্চল বিশেষ করে সুন্দরবন তার বুক পেতে দিয়ে এমন ভয়াবহ দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রতিনিয়ত রক্ষা করে চলেছে।

মীরন কৌতূহলী হয়ে বলে উঠলো,
: গাছ তো সত্যিই আমাদের পরম উপকারী বন্ধু!

ময়না ও শালিকের শিক্ষা

ময়না ও শালিক দুই বান্ধবী। দুইজন একই স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ে। দুইজনের বাসা মেইন রাস্তার দুই পাশে। প্রতিদিন সকালে শালিক ময়নার আম্মুর কাছে প্রাইভেট পড়তে আসে। পড়া শেষে দুই বান্ধবী একসাথে স্কুলে যায়। স্কুল ছুটির পরে তারা একসাথেই বাসায় আসে। মেইন রাস্তা দিয়ে আসার পরে দুইদিকের দুইটি সরু গলি দিয়ে যার যার বাসায় ফিরে যায়। দুই বান্ধবী স্কুলে যাওয়া বা আসার সময় কিছু খাবার কিনলে দুইজনে সমান ভাগে টাকা দেয় এবং খাবারও সমানভাবে ভাগ করে খায়। মাঝেমধ্যে টিফিনের টাকা বাঁচিয়ে স্কুল থেকে ফেরার সময় ওরা রিকশায় ওঠে। ৫০ টাকা রিকশাভাড়া; দুইজন ২৫ টাকা করে দিয়ে দেয়।

একদিন স্কুল থেকে ফেরার সময় দুইজনে একসাথে রিকশায় ওঠে। কথা ছিলো দুইজনেই ২৫ টাকা করে ভাড়া দেবে। গল্প করতে করতে আসার পরে ময়নার বাসা রাস্তার বামপাশে হওয়ায় আগে রিকশা থেকে নেমে বেখেয়ালি মনে ভাগের ২৫ টাকা না দিয়েই বাসার দিকে রওনা দেয়। কিছুদূর যাবার পরে হঠাৎ ওর মনে পড়ে রিকশাভাড়ার ২৫ টাকা তো দেয়া হয়নি। তবুও সে পেছনে না ফিরে বাসায় চলে আসে। এদিকে শালিক রাস্তার উল্টো দিকে রিকশা থেকে নেমে টাকা দেবার সময় খেয়াল করে ময়না টাকা না দিয়েই চলে গেছে। শালিকের কাছে মাত্র ২৫ টাকাই আছে। তাই সে রিকশা চালককে দাঁড়াতে বলে। শালিক দ্রুত রাস্তা পার হয়ে ময়নাকে ডাকতে ডাকতে দৌড় দিতে গিয়ে পড়ে যায়। ইটে আঘাত লেগে তার ডান পায়ের চামড়া ছিলে যায়। তবুও সে রিকশাচালককে টাকা দেবার জন্য আবারও উঠে দৌড়াতে থাকে এবং ময়নার বাসায় চলে আসে। শালিকের এভাবে দৌড়ে আসা এবং পড়ে গিয়ে পায়ে ব্যথা পাবার কথা জেনে ময়নার মা শালিককে ভালোভাবে সান্ত্বনা দেয় এবং রিকশা ভাড়ার ২৫ টাকা দিয়ে দেয়। এদিকে শালিক ফিরে এসে দেখে রিকশাচালক চলে গিয়েছে। তাই সে রিকশাভাড়ার ৫০ টাকা আর দিতে পারে না।

ময়নার বাবা বাসায় এসে ময়নার কাছে সব ঘটনা শোনে। এরপর ময়নাকে বলে,
“তুমি রিকশার ভাড়া না দেয়ায় তোমার বান্ধবী লজ্জা পেলো, রিকশাওয়ালা তোমাদের খারাপ ভাবলো। যখনি মনে এসেছে তুমি ২৫ টাকা না দিয়ে চলে এসেছো, তখনি পেছনে গিয়ে টাকাটা দিয়ে আসা উচিত ছিলো। মনে রেখো, তুমি যদি কাউকে ফাঁকি দিয়ে ৫০ টাকা নিয়ে আসো, তাহলে একদিন দেখবে তোমার ২০০ টাকা বা ৫০০ টাকা অথবা ১০০০ টাকা হারিয়ে গেছে। এভাবে তোমার অনেক টাকা লস হবে। তাছাড়া যাকে তুমি ফাঁকি দিচ্ছো উনি যদি তোমাকে ধরতে পারেন তাহলে তোমাকে চোর বলে পিটুনি দিতে পারেন। আর যদি উনি নাও ধরতে পারেন, আল্লাহ তো আমাদের সবকিছু দেখতে পারেন। তখন আল্লাহ অবশ্যই এইজন্য শাস্তি দেবেন।”

বাবার কথা শুনে ময়না তার ভুল বুঝতে পারলো এবং ওয়াদা করলো আর কখনো কাউকে ফাঁকি দেবে না। শালিক যেহেতু রিকশাচালককে টাকা দিতে পারেনি, এইজন্য দুই বান্ধবী প্রতিজ্ঞা করলো, যদি কখনো ওই রিকশাচালককে দেখতে পায় তাহলে তার পাওনা ৫০ টাকা ফেরত দিয়ে দেবে। সেদিন থেকে ময়না আর শালিক টাকা ফেরত দিতে সেই রিকশাচালককে খুঁজে ফিরছে।

মহাকিপটে ও ভিখিরি

বহুদিন আগেকার কথা। এক যে ছিল ভিখিরি। আর ছিল এক মহাকিপটে। অনেক সহায় সম্পত্তি তার। টাকা-পয়সার কোনো অভাব নেই। ভিখিরি লোকটা বেশ বুড়ো। হাড় জিরজিরে শরীর। ঠিকমতো খাওয়া দাওয়া জোটে না। অসুখ বিসুখ লেগেই আছে। যেদিন ভিক্ষে মেলে না, সেদিন উপোস থাকতে হয়।

অন্য দু’দশ দিনের মতোই লোকটি ভিক্ষে করতে বের হয়েছে। কপাল ভালো হলে কিছু না কিছু জুটবে। আর যদি মন্দ হয়, তাহলে তো কম্ম কাবার। স্রেফ না খেয়েই কাটাতে হবে। আজ কি মিলবে কিছু? নাকি খালি হাতেই ফিরতে হবে? কে জানে! আনমনে এসব কথাই সে ভাবছিল আর পথ চলছিল। দেখাই যাক, কী ঘটে শেষ পর্যন্ত।

হঠাৎই তার চোখ যায় ঝকমকে একটা বাড়ির দিকে। চমৎকার সুন্দর একটা বাড়ি। পাশেই গোলাঘর। দেখেই বোঝা যায় এ বাড়ির মানুষেরা খুবই সুখী। কোনো অভাব অনটন নেই তাদের। এত সুন্দর বাড়ি এই এলাকায় আর নেই। বাড়িটার গেটও ভারি সুন্দর দেখতে। সেখানে ঝুলছে লোহার তালা। ভিখিরি এখানে আগে আর কখনো আসেনি। সে কারণে এই বাড়ি, তার লোকজন সম্পর্কে কিছু জানা নেই। আসলে হয়েছে কী, এই বাড়িটার ভীষণ বদনাম আছে। বাড়ি তো নয়, বাড়ির মানুষ নিয়ে এই বদনাম। বাড়ির মালিক ভীষণ কঞ্জুস ধরনের লোক। হাড়কিপটে যাকে বলে। কিপটেমির জন্য কেউ তাকে পছন্দ করে না। এলাকার লোকজন তার সঙ্গে মেলামেশাও করতে চায় না। সব্বাই জানে, লোকটি ধনী হলে কী হবে, সে কারো কোনো উপকারে লাগে না। গরিব দুঃখী লোকজন কাউকে কখনো সে দুই পাঁচ টাকা দিয়ে সাহায্য করেছে, এমন নজির নেই। সবাই তাকে এড়িয়ে চলে তাই।

ভিখিরি লোকটা দরজায় কড়া নাড়ে। আজ হয়তো ভালো কিছু পাওয়া যাবে। এত বড় বাড়ি, তার মালিক নিশ্চয়ই বড় মনের মানুষ। তেমনটাই তো হওয়ার কথা। ভিখিরির মনে অনেক আশা। মিনতি করে সে বলে, ‘বাবাগো, মাগো। কে আছো এই বাড়িতে? দয়া করে আমাকে  কিছুমিছু খেতে দাও। ভীষণ খিদে পেয়েছে। খিদের চোটে আর টিকতে পারছি না। একটু দুধ বা মাংস থাকলে আমাকে দাও। তোমাদের কাছে মিনতি করি।’

কিপটে লোকটা বিরক্ত মুখে দরজা খোলে। ভাবে, সাত সকালে এই আপদ এলো কোত্থেকে? যত্তসব ঝামেলা! এরা কী একটু শান্তিতে থাকতে দেবে না?

ভিখিরির দিকে চোখ পাকিয়ে সে বলে, ‘জলদি ভাগো এখান থেকে। খাবার দাবার কিছু নেই।’

ভিখিরি এমন কিছু আশা করেনি। সে ভেবেছিল, আজ হয়তো আর কোথাও না গেলেও চলবে। সে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। হাল ছাড়লে তো চলবে না। কাতর কণ্ঠে বলে ওঠে, ‘বাবা গো। আপনার তো কোনো কিছুর কমতি নেই। দুধ বা মাংস না হলেও আমার চলবে। একটু ভাত কিংবা রুটি পেলেও চলবে। পেটের আগুন নেভানো বলে কথা। খিদের জ্বালা সহ্য করা যায় না বাবা। কিছু একটা এনে দাও না, গরিবের দিকে একটু মমতার চোখে তাকাও! দোহাই লাগে।’

কিপটে লোকটা শুরু থেকেই রেগে আছে। রাগ বেড়ে যাচ্ছে তার। ভিখিরির উল্টাপাল্টা কথা শুনে মেজাজ খিঁচড়ে যাচ্ছে। উটকো এই ঝামেলাটা কোত্থেকে যে উদয় হলো! যত তাড়াতাড়ি পারা যায়, একে বিদায় করতে হবে। নাহলে স্বস্তি-শান্তি নেই। ইশ, কীভাবে যে মুক্তি পাওয়া যাবে! গলা চড়িয়ে সে ভিখিরিকে বলে, ‘না না। কিচ্ছু হবে না বলছি। তোমাকে তো বোঝাতে পারছি না যে, এখানে কোনো সুবিধা হবে না। অন্য কোথাও যাও। সেখানে চেয়েচিন্তে নাও। সরে পড়ো বলছি। একই কথা কয়বার বলবো তোমাকে? আমার বাড়িতে কোনো ভাত বা রুটি নেই। সুতরাং তুমি আসতে পারো।’

শুনে ভিখিরি হতবাক। লোকটা কী বলছে? ওর বাড়িতে কোনো খাবারদাবার নেই? এটা কী কখনো হতে পারে? কেউ বিশ্বাস করবে এই কথা? সে আবারও করুণ কণ্ঠে আরজ করে, ‘একটু পানি হলেও দাও বাবা। খুব তেষ্টা পেয়েছে আমার। একেবারে খালি হাতে ফিরিয়ে দিয়ো না। ভিখিরিকে খালি হাতে ফিরিয়ে দিলে গেরস্তের অকল্যাণ হয় বাবা!’

মহাকিপটে লোকটি আরো বিরক্ত হয়। ভাবে, এ দেখছি রীতিমতো উপদেশ দিতে শুরু করেছে। ধমক দিয়ে বলে, ‘পানিও নেই এ বাড়িতে। বলি, কী পেয়েছো তুমি? ভালোয় ভালোয় কেটে পড়ো। নয় তো বিপদে পড়বে। কেন আমাকে এত বিরক্ত করছো বাপু?’

ভিখিরি লোকটা একথা শুনে আরো অবাক হয়। তারও মেজাজ খারাপ হয়। সেটা সামলে নেয় অবশ্য। একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির মালিককে বলে, ‘তাই বলো বাবা! তা, কেন তুমি এখানে বসে আছো? উঠে দাঁড়াও। আমার মতো ভিক্ষের ঝুলি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ো। যারা ভালো মনের মানুষ, তুমি চাইলে তারা তোমাকে দুধ-মাংস, ভাত-রুটি, পানি- সবই দেবে। তুমি দেখছি আমার চাইতেও বেশি গরিব, একেবারে সর্বহারা। তোমার জন্য তো করুণা হয় বাছা!’

প্রকাশকাল: আগস্ট ২০২৪

আল মাহমুদের শিশুসাহিত্য

আম্মা বলেন, পড়রে সোনা
আব্বা বলেন, মন দে;
পাঠে আমার মন বসে না
কাঁঠালচাঁপার গন্ধে।

আমার কেবল ইচ্ছে জাগে
নদীর কাছে থাকতে,
বকুল ডালে লুকিয়ে থেকে
পাখির মতো ডাকতে।

কি চমৎকার কথামালা! তাই না? একেবারে তোমাদের মনের কথাটিই কি বলে দেয়নি তোমাদের প্রিয় কবি আল মাহমুদ? এরকম কত শত কিশোর কবিতা, ছড়া, গল্প, রূপকথা যে তিনি তোমাদের জন্য লিখেছেন তার কোনো ইয়াত্তা নেই। আল মাহমুদ একজন কবি হিসেবে যেমন সফল, তেমনি সফল শিশুসাহিত্যিক হিসেবেও। কবি লিখেছেন-

গেø­াবের পেটে কান লাগিয়ে খোকন শোনে কান্না
বিশ্বগোলক ফুঁপিয়ে ওঠে আর পারি না, আর না।
মানুষ নামের বিজ্ঞানীরা আমায় নিয়ে খেলছে
আমার সাগর পাহাড় নদী রোলার দিয়ে বেলছে।
ক্লোরোফিলের সবুজ ভরা ছিল আমার গাত্র
সাগর ভরা ছিল আমার লবণ জলের পাত্র।
সব বিষিয়ে দিচ্ছে মানুষ ধোঁয়ায় আকাশ অন্ধ
কলের বিষে তলিয়ে গেছে গোলাপ ফুলের গন্ধ। (রসায়নের রান্না )

কিংবা তার কালজয়ী একুশের কবিতা পড়েনি এমন কাউকে বোধহয় খুঁজে পাওয়া যাবে না। এমন সাবলীল ব্যঞ্জনায় ছত্রে ছত্রে কে ফুটিয়ে তুলতে পারে বায়ান্নর ভাষা আন্দোলনের কথকতা।

ফেব্রæয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়?
বরকতের রক্ত।

হাজার যুগের সূর্যতাপে
জ্বলবে এমন লাল যে,
সেই লোহিতেই লাল হয়েছে
কৃষ্ণচ‚ড়ার ডাল যে!

প্রভাতফেরির মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা
বিষাদগীতি গাইছে পথে
তিতুমীরের কন্যা।

চিনতে না কি সোনার ছেলে
ক্ষুদিরামকে চিনতে?
রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে
মুক্ত বাতাস কিনতে?

পাহাড়তলীর মরণ চ‚ড়ায়
ঝাঁপ দিলো যে অগ্নি,
ফেব্রæয়ারির শোকের বসন
পরলো তারই ভগ্নী।

(একুশের কবিতা)

মানুষ ও প্রকৃতির এই কবি নিজস্ব সৃষ্টি সত্তায় বাংলা সাহিত্যে একটি স্বতন্ত্র গগন নির্মাণ করেছেন। তিনি যেমন লিখেছেন সোনালী কাবিন, পানকৌড়ির রক্ত, উপমহাদেশ, কাবিলের বোনের মতো কালোত্তীর্ণ ও পাঠকনন্দিত রচনা তেমনি শিশুদের জন্যে দেদারসে লিখে গেছেন আমৃত্যু। তাঁর শিশুতোষ লেখাজোখা অজ¯্র হলেও গ্রন্থ আকারে প্রকাশ পেয়েছে হাতে গোনা কয়েকটি। কারণ আল মাহমুদ শিশুকিশোরদের জন্য লেখা কবিতাকেও তার আধুনিক রচনা মনে করতেন। তাই আলাদা করে ছড়া ও কিশোর কবিতার বই বের করার তাগিদ অনুভব করেননি। শিশুসাহিত্য নিয়ে কাজ করা নিঃসন্দেহে কঠিন কাজ। কিন্তু এই কঠিন কাজটা অনায়াসে করে গেছেন এই শিশুপ্রিয় কবি। আল মাহমুদের শিশুতোষ রচনা যেমন তুমুল পাঠক প্রিয় তেমনি ভাব ভাষায় প্রাঞ্জল ও সাবলীল। শুধু শিশুদের জন্যে লিখেই তিনি পেয়েছেন শিশু একাডেমি (অগ্রণী ব্যাংক) পুরস্কার, ১৯৮৩ সালে পেয়েছেন আবুল মনসুর আহমদ স্মৃতি সাহিত্য পুরস্কার। শিশুসাহিত্য শিশুদের মানস গঠনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। শিশুদের কল্পরাজ্যের চাওয়া পাওয়া, আশা-আকাক্সক্ষা, আনন্দ-বিষাদের সুনিপুণ বয়ানই হলো শিশুসাহিত্য। শিশুসাহিত্যের বিষয়বৈচিত্র্য অফুরন্ত। সাহিত্যের আদি এবং অন্যতম জনপ্রিয় ধারা হলো ছড়া। আর ছড়ায় আল মাহমুদের রয়েছে নিজস্ব বলার ঢঙ, ভাব ও ভাষা। নোলক আল মাহমুদের অন্যতম একটি উল্লেখযোগ্য কিশোর কবিতা-

আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে
হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে।
নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে?
-হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে।
বললো কেঁদে তিতাস নদী হরিণবেড়ের বাঁকে
শাদা পালক বকরা যেথায় পাখ ছাড়িয়ে থাকে।
জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক
সবুজ বনের হরিৎ টিয়ে করে রে ঝিকমিক
বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই,
আমার মায়ের গয়না নিয়ে ঘরেক যেতে চাই।

(নোলক)

নোলক আল মাহমুদের বেশ আলোচিত একটি কবিতা। এখানে কবি নোলক বলতে আদতে কী বুঝিয়েছেন তা নিয়ে বোদ্ধা মহলে রয়েছে বেশ আলাপ আলোচনা এবং মতপার্থক্য। যাহোক আমরা সেদিকে যাচ্ছি না। আল মাহমুদের উল্লেখযোগ্য শিশুতোষ ছড়া-কবিতাগুলোর মধ্যে অন্যতম হলো– না ঘুমানোর দল, বাঁচার জন্য, পাখির মতো, নোলক, উনসত্তরের ছড়া-১/২, একটি পাখি লেজ ঝোলা, একুশের কবিতা, ঘড়ির অত্যাচার, হায়রে মানুষ ইত্যাদি। এগুলোর মধ্যে বেশ কয়েকটি স্কুল পর্যায়ে পাঠ্যভুক্তও। তোমরা যারা আল মাহমুদের শিশুসাহিত্য নিয়ে আরো বেশি পড়াশোনা করতে চাও তোমাদের জন্য আমি তার লেখা বইগুলোর একটা তালিকাও দিয়ে দিচ্ছি।

১) মোল্লাবাড়ির ছড়া (ছড়া)
২) পাখির কাছে ফুলের কাছে (ছড়া)
৩) নির্বাচিত কিশোর কবিতা (কবিতা)
৪) একটি পাখি লেজ ঝোলা (ছড়া)
৫) ময়নামতির নেকলেস (উপন্যাস)
৬) ছায়ায় ঢাকা মায়ার পাহাড় (রূপকথার গল্প)
৭) মরুমূষিকের উপত্যকা (উপন্যাস)
৮) ফড়িং ধরার গল্প (গল্প)
৯) বাতাসের নুপুর (ছড়া) ইত্যাদি।
তার শিশুতোষ লেখাগুলো রকমারি, বইবাজারসহ অফলাইনে পাওয়া যাবে। সংগ্রহ করে পড়ে নিও তোমাদের প্রিয় এই লেখকের লেখাগুলো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।

মিনি মাউস ও শিশুশিক্ষা

সেলফে সাজানো বড় বইগুলো বিরক্ত! পাশে রয়েছে শিশু শিক্ষা। কী সব (ক খ গ – অ আ ই) এই সব বুকে নিয়ে পার করছে বছরের পর বছর। আর সেই পুঁচকে শিশুশিক্ষা আমাদের মতন নামি দামি বইদের পাশে! ছি:! মান আর রইল না। এক সময় বলেই ফেলল, এই পুঁচকে, তুই কেন আমাদের মতো জ্ঞানীদের সামনে? এখানে তুই বড়ই বেমানান!
আরেকটি বই ঢ্যাংÑ ঢ্যাং করে এসে শিশুশিক্ষার কান দুটি ধরে বলল, এই পুঁচকে, তোর তো থাকার জায়গা খাটের চিপা আর টেবিলের তলায়। ছোট ছেলেমেয়েরা তোকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেখানে সেখানে ফেলে রাখে। তোর লজ্জা করে না? তোর তো মুখ দেখানো উচিত না। তুই কোন মুখ নিয়ে আমাদের সারিতে এসেছিস? দূর-হ। এই তল্লাটে তোকে যেন আর না দেখি। বাচ্চাদের অনাদর অবহেলায় ছেঁড়াফাটা হয়ে, যেখানে সেখানে মুখবুঁজে পড়ে থাকবি রাস্তায় ফুটপাতে।
একটি বয়স্ক বই! ইতিহাসের সাক্ষী হয়ে আছে, যুগ যুগ ধরে। গায়ের চামড়া জীর্ণ শীর্ণ। প্রতিদিন অনেক আদর করে, ধুলো ঝেড়ে মুছে, সেলফে সাজিয়ে রাখে। কারণ তার কপি পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। এই বইটিকে খুব সম্মান করে, শিশুশিক্ষা। শিশুশিক্ষার বিশ্বাস, এই বইটি, অন্য সকল বইয়ের চেয়ে অনেক জ্ঞানী এবং ন্যায়পরায়ণ।
সেই জীর্ণ বইটি শান্তভাবে বলল, শিশুশিক্ষা, কয়েকদিন ধরে দেখছি, তুমি আমাদের পাশের সারিতে। তা বাপু, তুমি তো এখানে থাকতে পার না। তুমি হলে যাযাবর! যেখানে সেখানে পড়ে থাকবে। স্থায়ী আবাস তোমার জন্য নয়। তোমার মতো তুচ্ছ যাযাবর, আমাদের পাশে থাকলে, বই সমাজের মান কি থাকে?
আরেকটি বই বলল, কী জামানায় আসলাম রে ভাই! এই জামানায় ছোট লোকেরা জ্ঞানীদের কদর বুঝে না।
আর সহ্য হয় না! আরে ভাই, এই পুঁচকে শিশুশিক্ষা! সে কি না, আমাদের মতো জ্ঞানীদের দেখায় বুড়ো আঙুল! বল, এগুলি কি মেনে নেওয়া সম্ভব?
বেচারা শিশুশিক্ষা, চুপটি মেরে পড়ে রইল। চোখ দিয়ে জল পড়ছে, টপটপ করে। সেলফের পাশেই থাকে টিকটিকি। বাল্বের আলোয়, ছোট ছোট পোকামাকড় শিকার করে খায়। টিকটিকি দেয়ালে মাথা রেখে, বড় বড় জ্ঞানী গুণী বইদের অপমানজনক কথাবার্তা শুনছিল, অনেকক্ষণ ধরে। আর চুপ থাকতে পারল না, সেলফের সামনে এসে দাঁড়াল, বলল, শোন ভাই গুণীজন, আমার স্বভাব মুখরা। এটা সবাই জানে। তাই আর সহ্য করতে পারলাম না। এখন বলতে হচ্ছে, আমি তো মূর্খ। আর তোমরা মহাজ্ঞানী। অথচ এত বড় জ্ঞানী হয়ে শিশুশিক্ষার সাথে মূর্খের মতো আচরণ করছ?
বইরা হেসে কুটিকুটি! টিকটিকি, তোমার জন্য দুঃখ হচ্ছে! তোমার মতো একজন মহাজ্ঞানীর জন্ম হলো মূর্খের ঘরে! ইস্! কেন এমন হলো! তোমার মধ্যে যে বিশাল জ্ঞানের ভাÐার লুকিয়ে আছে, তা রাখার জায়গা বাংলাদেশে নেই। বড় আফসোস! টিকটিকি, এক কাজ কর, মঙ্গল গ্রহে চলে যাও। তোমার অগাধ জ্ঞান ভাÐার দিয়ে মঙ্গল গ্রহকে আলোকিত করতে পারবে। সাথে বিশিষ্ট শিক্ষাবিদ, মি. শিশু শিক্ষাকেও নিও। বড় বইরা হি হি করে হেসে উঠল এক সঙ্গে।

শিয়াল পÐিত চুপটি করে, ওদের কথাবার্তা শুনছিল এতক্ষণ। চোখের চশমাটা খুলতে খুলতে বলল, টিকটিকি মূর্খ, কিন্তু ওর কথাগুলো যুক্তিযুক্ত। আর তোমরা তো মহাজ্ঞানী, অথচ আচরণ করছ মূর্খের মতো। বড় বইরা হেসে লুটোপুটি খাচ্ছে।
বিখ্যাত গুণীজনরা, তোমরা যত পার হাসো। কিন্তু সত্য কথা বললে, তোমাদের মুখ বন্ধ হয়ে যাবে। দাঁত বের করে আর হাসতে পারবে না।
বড় বইরা এক সাথে বলে উঠল, পÐিত মশাই, শুনি তোমার সত্য কথা, বল।
সত্যি কথা হলো, শিশুশিক্ষা তোমাদের চেয়ে অনেক বড় এবং মহৎ।
বড় বইরা নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করে, এক বই বলে, পÐিতকে তো দেখি না, কোথা থেকে কথা বলে?
পÐিত হাসতে হাসতে বলল, এই যে আমি এখানে।
বইরা দেয়ালের দিকে তাকাল। দেয়ালের পোস্টারে শিয়াল পÐিত। তার সামনে টেবিলের উপর শিশুশিক্ষা, চশমাটা হাতে ছাত্রদের পড়াচ্ছিল।
বড় বই ভেংচি কেটে বলল, অÑআচ্ছা! তুমি তো শিশুশিক্ষার কাছ থেকে, কর কর, গর গর, ওই টুকুন শিখেছ। আর ছাত্রদেরও তাই শেখাচ্ছো। তুমি তো ওই পুঁচকে শিশুশিক্ষার সাফাই গাইবেই! তোমার দৌড় তো ঐ শিশুশিক্ষা পর্যন্ত।
বড় বই, তোমরা কেন মানবে না? শিশুশিক্ষা না এলে তোমাদের প্রয়োজন হতো না। তোমাদের পূর্বপুরুষদের অস্বীকার করছ। তোমাদের মূল এই শিশুশিক্ষা। আজ এত বড় বড় কথা বলছ, ওর ওপর ভর করে। একটা প্রবাদ আছে,Ñ “কার কপালে খাওরে ভানু, ইন্দ্র চেন না”।
বড় বই রেগে গেল। কি যা তা বলছ? শিশুশিক্ষার ওপর আমরা ভর করে আছি! শিশুশিক্ষার কপালে আমরা খাচ্ছি! তুমি তো দেখছি, টিকটিকির মতোই মূর্খ। বলবেই তো। তুমিও একটা মূর্খ। কারণ তুমি তো মাস্টারি কর, একমাত্র শিশুশিক্ষা পড়েই। তুমি আর কী বুঝবে! ছোট ছেলেমেয়েরা কখনো শিশুশিক্ষাকে সহ্য করতে পারে না। তাই তুচ্ছ তাচ্ছিল্য করে যেখানে সেখানে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেয়।
আর আমাদের দিকে তাকাও! কত সুন্দর করে সেলফে সাজিয়ে রেখেছে! বইয়ের দোকান থেকে অনেক দাম দিয়ে আমাদেরকে কিনে এনেছে। তারপর কত আদর যতœ করে রেখেছে। মাঝে মাঝে গায়ের ধুলোবালি ঝেড়ে পরিষ্কার করে, ¯েপ্র করে দেয়। আমাদের ভাঁজে ভাঁজে ন্যাপথলিন রাখে, গায়ে যাতে তেলাপোকা বসতে না পারে।
বড় বই, তোমাদের খুব অহংকার! বিশ্ববিখ্যাত পÐিত মিনি মাউসের নাম শুনেছো? তাকে চেনো? তাকে দেখেছ কখনো?
কী যে বল, শিয়াল পÐিত! ছোট্ট ইঁদুরের কথা বলছ! যার বিচরণ সারা পৃথিবীতে। সেই বিশ্ব খ্যাত পÐিত, মিনি মাউসকে চেনে না, এমন কেউ নেই। বড় বই, তার উচ্চতা কতটুকু?
শিয়াল পÐিত, তুমিও তো জানো। তিন ইঞ্চি হবে। বড় বই, ওই টুকুন পুঁচকের মাথায় বিশ্বের সকল জ্ঞান। ঘরে বসে, এক সেকেন্ডেই, সবার সামনে বিশ্বকে তুলে ধরতে পারে। কত রকমের তথ্য, আমাদের জানাতে পারে মুহূর্তের মধ্যে। আরো কত কী! তার বুদ্ধি ধার নিয়ে, আমরা ঘরে বসেই পৃথিবীর বিভিন্ন দেশের চাল- চলন, আচার- আচরণ দেখতে পারি এবং কোথায় কী হচ্ছে তা সাথে সাথে জানতে পারি।

টিকটিকি কম্পিউটারের পাশে রাখা মিনি মাউসকে বলল, তুমি তো বিশ্ববিখ্যাত পÐিত, তুমিই পার বড় বইদের অহংকার ভেঙে দিতে। মিনি মাউস তো খুবই জ্ঞানী। জ্ঞানীরা কথা কম কম বলে আর কাজ করে বেশি।
মিনি মাউস মুচকি হেসে বলল, বড় বইরা, কম্পিউটার ¯্র‹িনে তাকাও! সকলেই মনোযোগ দিয়ে ¯্র‹িনের দিকে তাকাল। মিনি মাউস একটু নড়েচড়ে ক্লিক করল।

স্ক্রিনে ভেসে উঠল,
ছোট্ট আমি মন্দ নহি,
বড় আমার কাজ
আমার দ্বারা তাদের দেহ
বৃদ্ধি হলো আজ।
তারা আমায় পেলে পরে
ছিঁড়ে ফেলে অনাদরে,
তবুও আমি সোহাগ ভরে
তাদের পানে রই।
আমি একটি শিশুশিক্ষা
তোমরা বড় বই
ছেলেমেয়ের দুঃখজ¦ালা
আমি কিন্তু সই।

বড় বই খুবই লজ্জিত হলো, বলল, আমাদের ভুল ভেঙে গেছে। আসলেই শিশুশিক্ষার আলোয় আমরা আলোকিত। সরি! শিশুশিক্ষা আমাদের ক্ষমা কর। সত্যিই তুমি অনেক বড় এবং মহৎ।

গোলাপের কাঁটা

আজকে মিনুর খুব মন খারাপ। রিয়ুর সাথে খেলা করতে পারছে না সেই জন্যেই। রিয়ুকে সে বেস্ট ফ্রেন্ড মনে করে। যদিও স্কুলে তার অনেক বন্ধু রয়েছে তারপরেও সে রিয়ুকে বেশি মিস করে। আজকে রিয়ু নেই তার সাথে। থাকার কথাও না। কারণ, স্কুল থেকে আসার সময় সে তার ছোট মামার বাড়িতে এসেছে। তার আম্মু তাকে নিয়ে এসেছে। আসার সময় সে অনেক বার তার আম্মুকে বলেছে- ‘আম্মু আমি রিয়ুকে সাথে নিয়ে যাবো, চলো আগে বাড়িতে যাই।’ তার আম্মু নিষেধ করায় সে রিয়ুকে সাথে করে নিতে পারেনি। রিয়ুকে নিতে পারেনি সেই জন্যই তার মন খারাপ। বাড়িতে থাকলে এতক্ষণে রিয়ুর সাথে কত খেলা করা হয়ে যেতো। জামরুল গাছের নিচে বসে মিনু রিয়ুর কথাই চিন্তা করছে আর আজকের ক্লাসে ম্যামের গল্পটি বিড়বিড় করে বলতছে। আজকে ক্লাসে ম্যাম ফুল পরিচিতি পড়িয়েছেন। ম্যাম প্রথমেই পড়িয়েছেন ‘জড়ংব অর্থ গোলাপ’। গোলাপ বলতে গিয়ে ম্যাম পুরো একটি গল্প শুনিয়েছেন। মিনু একা একা সেই গল্পই মনে করতছে এমন সময় তার ছোট মামানি তার কাছে আসলো। কী হলো মিনু! তুমি যে এখানে একা একা বসে আছো? তোমার কি মন খারাপ? তার ছোট মামানি একটা প্রাইমারি স্কুলের টিচার। ছোটদের মন খারাপ হলে তিনি খুব সহজেই ধরতে পারেন। মিনু মাথা নাড়িয়ে উত্তর দিলো হুম। তো তোমার মন খারাপ কেন মিনু? কেউ কি বকা দিয়েছে? এবারও মাথা নাড়িয়ে উত্তর দিলো না। তাহলে মামানিকে বলো কেন তোমার মন খারাপ। জানো মামানি, আমি না তোমাদের বাড়িতে আসার সময় রিয়ুকে আনতে চেয়েছিলাম। কিন্তু, আম্মু আমাকে আনতে দেয়নি। আম্মু বললেন রিয়ুকে এখানে আনলে সে হারিয়ে যাবে। আমার কাছ থেকে নাকি সে দূরে চলে যাবে। আবার সবাই নাকি আমাকে খারাপ বলবে। রিয়ুকে ছাড়া আমার ভালো লাগে না। মামানি বললেন রিয়ুর বাবা-মায়ের কারো নাম্বার আছে কি না তাহলে মামাকে বললে সে অফিস থেকে ফেরার সময় নিয়ে আসতো। মিনুর আম্মু একটু মুচকি হেসে বললেন-রিয়ু হচ্ছে তার বিড়ালের নাম। সে বিড়ালের বাচ্চাকে রিয়ু বলেই ডাকে। মিনুর ছোট মামানি অট্ট হাসিতে মেতে উঠলেন। এরপর মিনুকে কোলে নিয়ে দুই গালে আদর দিয়ে বলেন ওরে আমার রিয়ুর পাগলী মিনু রে! আচ্ছা মামানিসহ দুুদিন পর তোমাদের বাড়িতে যাবো তখন তোমার রিয়ুর সাথে একসাথে খেলা করবো। এখন তার জন্য চিন্তা করতে হবে না তোমার। চলো এখন মামানি তোমার সাথে খেলা করবে। সত্যি, মামানি! তুমি আমার সাথে খেলা করবে? হ্যাঁ মামুনি! আমরা এখন একসাথে খেলবো। এখন একটি গল্প শোন। এক দেশে এক রাজা ছিলেন! তিনি বার বার যুদ্ধে হেরে যেতেন। একবার যুদ্ধে হেরে গিয়ে তিনি জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে আসছিলেন। আসার পথে এক বাগানে অনেক গোলাপ ফুল দেখতে পেলেন। ফুলগুলো এতো বেশি সুন্দর ছিল যে রাজা তাড়াহুড়ো করে ফুল নিতে গিয়ে গোলাপের কাঁটায় বিদ্ধ হলেন। কাঁটার আঘাত পেয়েও তিনি দুটি গোলাপ তুললেন। এরপর রাজপ্রাসাদে গিয়ে এই গোলাপ দুটি নিয়ে তিনি ধ্যানে হারিয়ে গেলেন। সর্বশেষ তিনি খুঁজে বের করলেন, গোলাপ ফুলে কাঁটা থাকার কারণেই গোলাপ এতো সুন্দর। কাঁটা থাকার কারণেই গোলাপের এতো দাম। যুদ্ধে জিততে হলে তার সেনাবাহিনীকেও এমন কাঁটাযুক্ত গোলাপ হতে হবে। তাহলে তিনি যুদ্ধে জয়ী হতে পারবেন। এরপর তিনি তার সৈন্যদের একটি করে গোলাপ ফুল উপহার দিলেন এবং গোলাপের ন্যায় হতে বললেন। পরের পদক্ষেপে তিনি তিনটি সীমান্ত এলাকা জয় করলেন। ম্যামও আমাদের বলছেন আমরা নাকি একেকটা গোলাপ। কাঁটায় বিদ্ধ হয়েও আমরা যেন এই গোলাপের যতœ করি। গোলাপের কাঁটা যেন কখনো গোলাপকে বিদ্ধ না করে।’