Home Blog Page 7

Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean

Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live in oceans around the world, from warm tropical waters to the cold seas surrounding the poles.

Life Beneath the Surface

Although whales spend their lives in water, they breathe air through blowholes located on top of their heads. They must regularly return to the surface to breathe before diving again in search of food or traveling through the ocean.

Whales are warm-blooded, give birth to live young, and nurse their calves with milk. A thick layer of fat called blubber helps protect them from cold water and stores energy during long migrations.

Two Main Groups

Whales are generally divided into baleen whales and toothed whales. Baleen whales filter small animals from the water using flexible plates inside their mouths. This group includes blue whales, humpback whales, and gray whales.

Toothed whales use teeth to catch fish, squid, and other prey. Many of them also use echolocation, producing sounds and listening for returning echoes to understand their surroundings. Sperm whales, belugas, and orcas belong to this group.

The Blue Whale

The blue whale is the largest known animal to have ever lived. An adult can grow longer than a city bus and weigh well over one hundred tonnes. Despite its enormous size, it feeds mainly on tiny crustaceans called krill.

Communication and Migration

Whales communicate using clicks, whistles, pulses, and complex songs. Some sounds can travel across great distances underwater. Humpback whales are especially famous for their long, patterned songs.

Many species migrate thousands of kilometres each year. They often feed in cold, nutrient-rich waters before traveling to warmer regions where they mate and give birth.

Protecting Whales

Commercial hunting once caused severe declines in many whale populations. Today, whales also face threats from fishing gear, ship collisions, underwater noise, pollution, and changes to ocean ecosystems.

Conservation programs, safer fishing practices, protected habitats, and international cooperation can help whale populations recover. Protecting whales also supports healthier oceans because these animals play an important role in marine food webs and nutrient cycles.

গ্রহের চোখে পানি

মানবে তুমি এই পৃথিবী
সকল গ্রহের রাণী?
তবুও এই গ্রহের চোখে
ঝরছে কেনো পানি?

দূষণ যেন মিশন হয়ে
ভীষণ রকম বাড়ছে,
নিতল-সাগর শীতল-আকাশ
সব পুড়িয়ে ছাড়ছে!

কত্ত প্রাণীর আবাস ছিল
শূন্য হলো সবটি,
পাখ-পাখালির সাঁঝ-সকালে
বন্ধ কলরবটি!

দৈত্য হয়ে কলের ধোঁয়া
কার্বনে সব ঢাকছে,
অবুজ-সবুজ বন-বনানী
আর কিছু কি থাকছে?

মুছতে তুমি চাও কি বলো
গ্রহের চোখের পানি?
দু’হাত বাড়াও, তোমার ডাকেই
ফিরবে গ্রহের রাণী!

প্রকাশকাল: আগস্ট ২০২৬

কদমের হাসি

​সবুজ পাতার আড়াল থেকে
হাসে কদম ফুল,
হলুদ-সাদা গোলক ধাঁধায়
মন হয় ব্যাকুল!

​বর্ষা এলো মেঘের রথে
নামলো রিনিঝিনি,
কদম কলি উঠলো হেসে
ফুল কলিদের মণি।

প্রকাশকাল: আগস্ট ২০২৬

বিশ্বকাপ ও সংখ্যাতত্ত্ব

দেখতে দেখতে তো বিশ্বকাপের ২৩তম আসর শেষ। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ দল ও ১০৪টি ম্যাচের আয়োজন ছিলো এবারের আসরে। যাই হোক। কাজের কথাতে আসি, নাকি?

আচ্ছা, তোমরা কি সংখ্যাতত্ত্বে একটু আধটু বিশ্বাস করো? মনের মধ্যে কি একটু উড়াউড়ি করে? হুম…?
করো না, করো না। নাহলে একটু আধটু করলেও কিন্তু রবার্তো মার্তিনেজের মতো ধরা খেতে হবে! কী? চিনছো না উনাকে?
আচ্ছা, চলো তাইলে আজকে এবারের বিশ্বকাপের অদ্ভুত কিছু সংখ্যা নিয়ে গল্প করি।

৮৬
এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত বিষয় ছিলো The 86th Minutes Curse! আমরা তো এর আগে Champions Curse নিয়ে জেনেছি। তো সেই কার্স এবারও ফিরতে দেয়নি আর্জেন্টিনা। কিন্তু ৮৬ মিনিটের অভিশাপে বিদায় নিতে হয়েছে কয়েকটি ছোট দলকে। চলো ম্যাচের ঘটনাগুলো স্মরণ করি!
গ্রুপ পর্ব শেষ করে রাউন্ড অব ৩২ শুরু হয়েছে। ৩০ জুনে ৫ নম্বর ম্যাচ খেলতে নেমেছে আইভরি কোস্ট এবং নরওয়ে।
ম্যাচের ৩৯তম মিনিটেই নরওয়ের ২০ নম্বর জার্সিধারী আন্তোনিও নুসার গোলে লিড নেয় নরওয়ে। তবে আইভরি কোস্ট খুব একটা আরাম দেয়নি। তারা ৭৪ মিনিটে আমাদ দিয়ালোর গোলে ম্যাচে সমতা ফেরায়। কিন্তু নরওয়েজিয়ান দানব আর্লিং হাল্যান্ড ৮৬তম মিনিটে গোল করে জয় তুলে নেন।

এবারে পরেরদিন মানে ১ জুলাইয়ে রাউন্ড অব ৩২ এর ৮ম ম্যাচ খেলতে নামে ইংল্যান্ড ও কঙ্গো প্রজাতন্ত্র।ম্যাচের ৭ মিনিটেই ব্রায়ান চিপেঙ্গার গোলে ইংল্যান্ডকে চমকে দিয়ে এগিয়ে যায় কঙ্গো। এদিকে ইংল্যান্ড কোনোভাবেই ম্যাচে ফিরতে পাচ্ছে না। তাদের মুহুর্মুহু আক্রমণ আটকে দিচ্ছে কঙ্গো। দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড আক্রমণ আরও বাড়িয়ে দেয়। হ্যারি কেনের দুর্দান্ত গোলে ম্যাচের ৭৫ মিনিটে সমতায় ফেরে ইংল্যান্ড। ম্যাচের ৮৬ তম মিনিটে হ্যারি কেইন কফিনের শেষ পেরেক ঠুকে দিয়ে কঙ্গোকে বিদায় করে দেয়।

The 86th Minutes Curse এর আরেকটা ম্যাচ হয় ১ জুলাইতেই। রাউন্ড অব ৩২ এর ৯ম ম্যাচ। যেটা হয় বেলজিয়াম বনাম সেনেগালের।
ম্যাচের ২৪ মিনিটেই হাবিব দিয়ারার গোলে লিড নেয় সেনেগাল। এতেই থেমে থাকেনি। ৫১তম মিনিটে ইসমাইলা সারের গোলে লিড দ্বিগুণ করে সেনেগাল।
কিন্তু এবারে ৮৬ মিনিটের অভিশাপটি শেষ হিসেবে আসেনি। বরং শেষের শুরু হিসেবে এসেছিলো। বুঝলে না?
মানে হলো বেলজিয়াম ৮৬ তম মিনিটে নিজেদের প্রথম গোল পায় রোমেলো লুকাকুর মাধ্যমে। এতেই শুরু হয় সেনেগালের শেষের শুরু।
মাত্র ৩ মিনিট পরেই অর্থাৎ ৮৯ তম মিনিটে তিয়েলেম্যানের গোলে ম্যাচে সমতা নিয়ে আসে বেলজিয়াম।
৯০ মিনিটের মধ্যে আর কোনো গোল না হওয়াতে ম্যাচ গড়ায় এক্সট্রা সময়ে। এখানেও সবাই সবার সেরাটা দিয়েই খেলতে থাকে।
কিন্তু কপাল খারাপ হলে যা হয়! অতিরিক্ত সময়ের পরেও ১২০+৫ মিনিটে তিয়েলেম্যান আবারও গোল করে ফেলে। তাতেই বিদায় ঘণ্টা বেজে যায় সাদিও মানের সেনেগালের।
৮৬ মিনিটের অভিশাপ যদিও আলোচনায় এসেছে। তবে ৮৬ বা তার পরের মাত্র কয়েক মিনিট সময়ের মধ্যে অনেকগুলো দলই এবার বিদায় নিয়েছে। তাতে বলাই যায় যে, ছোট দলগুলোর ভাগ্য আসলেই খারাপ ছিলো।

০৬
পর্তুগালের ডাগ আউটে ম্যানেজার হিসেবে ছিলেন রবার্তো মার্তিনেজ। দলেও ছিলো বিশ্বের সেরা মিডফিল্ডারদের সমারোহ। কিন্তু রবার্তো মার্তিনেজের ট্যাকটিক্যাল চিন্তা, প্লেয়ারদের মধ্যে বন্ডিং তৈরির চেয়ে সংখ্যাতত্ত্বের উপরে একটু বেশি বিশ্বাসই হয়তো পর্তুগালের জন্য কাল হয়ে গিয়েছিলো।
তো চলো আগে জেনে নিই যে রবার্তো মার্তিনেজের এমন সংখ্যাতত্ত্বে বিশ্বাসের কিছু কারণ।
তিনি নিজেই পর্তুগিজ টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেলেন, ‘আমি সংখ্যাতত্ত্বে বিশ্বাস করি। ৬ সংখ্যাটি আমাদের সৌভাগ্য বয়ে আনতে পারে। ২০১৬ সালে পর্তুগাল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতে। ১৯৬৬ সালে বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য পায়। ২০০৬ সালেও সেমিফাইনালে ওঠে। পর্তুগাল যা পাওয়ার যোগ্য, এখন তা অর্জনের সময় এসেছে।’ অর্থাৎ ২০২৬ সালের শেষের সংখ্যাটি ৬ হওয়াতে তার মনেও সাফল্য মানে বিশ্বকাপ জেতার আশা মনের মধ্যে লাড্ডু ফুটাতে থাকে!
এদিকে এ বিশ্বকাপে কিন্তু পর্তুগালের দুয়েকটা ঘটনা ৬ সংখ্যাকে লাকি বানানোর জন্য একটু উস্কানি দিয়েছিলো মনে হয়!
যেমন গ্রুপ পর্বে কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার ম্যাচে পর্তুগালের হয়ে প্রথম গোলটি আসে ৬ মিনিটে। গোলদাতা জোয়াও নেভেসের জার্সি নম্বর ১৫, যার অংকদ্বয় যোগ করলে (৫+১) যোগফল হয় ৬।
আবার উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয়ে ক্রিস্টিয়ানো রোনালদোও জালের দেখা পান ম্যাচের ঠিক ৬ মিনিটে। উল্লেখ্য, রোনালদো এবার নিজের ক্যারিয়ারের ৬ নম্বর বিশ্বকাপ খেলতে মাঠে নেমেছিলেন।
বুঝতেই পারছো যে, ঘটনা কেমন জটিল ও হাস্যকর!
কিন্তু সংখ্যাতত্ত্বে ধরাটা যে রাউন্ড অব ১৬-তেই খেতে হবে সেটা হয়তো ভাবেনি রবার্তো মার্তিনেজ।
রাউন্ড অফ ১৬ তে টিকিটাকা ফুটবলের কারিগর স্পেনের মুখোমুখি হয় পর্তুগাল। পুরো ম্যাচ গোলশূন্যভাবে চলছিলো। কিন্তু ম্যাচের ৯০+১ মিনিটে যখন মিকেল মেরিনো গোল করে পর্তুগালকে বিদায় করে দেন, তখনও হয়তো রবার্তো মার্তিনেজ ভাবেননি যে ৬ সংখ্যা তাকে কী ধরাটা খাইয়েছে!
পরে অবশ্য তোমাদের মতো ফুটবল ফ্যানেরাই বের করেছে এই ম্যাচে ৬ সংখ্যা কোথায় কোথায় আনলাকি হয়েছে! চলো আমরাও একটু খুঁজে দেখি কতভাবে আনলাকি করা যায় –
রাউন্ড অফ ১৬ এর শেষে ৬ সংখ্যা আছে!
ম্যাচটি খেলা হয়েছে Dallas স্টেডিয়ামে। ডালাসের অ্যালফাবেট সংখ্যাও ৬!
ম্যাচটি স্থানীয় তারিখ ৬ জুলাইয়ে হয়েছে!
গোলদাতা মেরিনোর জার্সি নাম্বার ৬!
মেরিনো গোল করেন বদলি হয়ে আসার ৬ মিনিটের মাথাতেই!
তাহলে আজকে এ পর্যন্তই। কথা হবে সামনের কোনো পর্বে। ভালো থেকো সবাই।

প্রকাশকাল: আগস্ট ২০২৬

দল বেঁধে উড়াই

খেলার ধরন : দলীয় (অ্যাক্টিভিটি + টিম বিল্ডিং)
বয়স : ৬-১২ বছর
সময় : ১০-১৫ মিনিট
খেলার উপকরণ : বড় রুমাল/গামছা, বেলুন (প্রতিটি দলের জন্য একটি)

খেলার নিয়ম :
বন্ধুরা, আজ তোমাদের জন্য রয়েছে দারুণ একটি দলীয় খেলা। এ খেলায় যেমন আনন্দ ও দৌড়ঝাঁপ আছে, তেমনি রয়েছে দলীয় সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার চমৎকার অনুশীলন। প্রথমে ৪-৫ জন করে কয়েকটি দল গঠন করতে হবে। প্রতিটি দলের সদস্যরা একটি বড় রুমাল বা গামছার চারপাশে দাঁড়িয়ে দুই হাতে সেটি ধরে রাখবে। প্রত্যেক দলের জন্য একটি করে ফোলানো বেলুন থাকবে।
পরিচালক খেলা শুরুর সংকেত দিলে প্রতিটি দল তাদের বেলুনটি রুমালের ওপর রেখে একসঙ্গে উপরের দিকে ছুঁড়ে দেবে। এরপর সবাই মিলে দ্রুত অবস্থান পরিবর্তন করে রুমালটি এমনভাবে ধরবে, যাতে নিচে নামার সময় বেলুনটি আবার রুমালের ওপরেই এসে পড়ে। বেলুনটি রুমালে পড়ামাত্র আবার সেটিকে উপরের দিকে ছুঁড়ে দিতে হবে। এভাবে ধারাবাহিকভাবে বেলুনটি মাটিতে না ফেলে যতক্ষণ সম্ভব বাতাসে ভাসিয়ে রাখতে হবে।
যদি কোনো দলের বেলুন মাটিতে পড়ে যায়, তাহলে সেই দলের রাউন্ড শেষ হবে। নির্ধারিত সময় শেষে যে দল সবচেয়ে বেশি সময় বেলুনটিকে মাটিতে না ফেলে খেলাটি চালিয়ে যেতে পারবে, তারাই হবে বিজয়ী।
এই খেলাটি দলীয় সমন্বয়, পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে। এছাড়া মনোযোগ, হাত-চোখের সমন্বয় এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গড়ে তোলে।

প্রকাশকাল: আগস্ট ২০২৬

সবজান্তার উত্তর (আগস্ট ২০২৬)

প্রশ্ন : ১
জ্ঞানের রাজা সবজান্তা
সালামখানি নিও
মজার খাবার খেতে চাইলে
উত্তরগুলো দিও।
গল্পের বই ভালো লাগে
ক্লাসের বই নয়
বলতে পারো আমার সাথে
এমন কেনো হয়?
ভাত না খেলে মায়ের বকার
কারণটা কী জানো?
এত সুন্দর ফুলগুলোকে
ছিঁড়তে মানা কেনো?
সবার শেষে এই প্রশ্নের
উত্তর আমি চাই
এত কিছুর খবর তুমি
কেমনে রাখো ভাই?
পারলে তুমি প্রশ্নগুলোর
সঠিক জবাব দাও,
মেইলে দেয়া ঠিকানাতে
দাওয়াত খেয়ে যাও।
-জুলেখা তাবাসসুম হুমায়রা
অষ্টম শ্রেণি, আপডেটেড নলেজ একাডেমি কলেজিয়েট
স্কুল, ঢাকা।

সবজান্তার উত্তর : ১
পরীক্ষাতে আসতো যদি
কী পড়েছো গল্পেতে?
আর কি ভালো লাগতো তখন
গল্প রূপ-কল্পেতে?
মা তো জানে-ভাত না খেলে
অসুখ হবে তোমার
ভাত না খেয়ে তুমিই বরং
কাজ করেছো বকার!
ফুলকে ছিঁড়ে পায়ের নিচে
পিষ্ট করে লোকে
ফুল ছিঁড়তে মানা করেই
সাইনবোর্ডটা ঠোকে।
খবর রাখাই কম্ম আমার
তাইতো খবর রাখি
এখন বলো কী খাওয়াবে
দিচ্ছো নাতো ফাঁকি?

প্রশ্ন : ২
প্রিয় সবজান্তা ভাইয়া,
আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছেন।
আপনি তো সবার প্রশ্নের উত্তর দিতে পারেন। পারলে
আমার প্রশ্নের উত্তরগুলো দেন তো।
১. আকাশে মোট কয়টি তারা আছে?
২. সমুদ্রের পানিতে মোট কয়টি ফোঁটা পানি আছে?
৩. আজ তুমি কয়বার চোখের পলক ফেলেছো?
৪. গত এক বছরে তুমি কয়টি ভাতের দানা খেয়েছো?
৫. তুমি আর হাবা মোহন কি বন্ধু?
উত্তর দিতে পারলে আমাদের ঠাকুরগাঁও এ তোমার
দাওয়াত থাকলো।
-মো. ইবনে মুনতাশির
দশম শ্রেণী, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

সবজান্তার উত্তর : ২
ওয়া আলাইকুমুস সালাম। আমি
বেশ ভালো আছি। প্রশ্ন পাঠানোর
জন্য তোমাকে ধন্যবাদ।
১. গানেই তো বলা আছে- আকাশেতে লক্ষ তারা….
২. একটি বৃহৎ ফোঁটা।
৩. আজকে পলক ফেলতে পারিনি। তোমাদের চিঠিগুলোর সুন্দর লেখা দেখে অপলক তাকিয়ে আছি।
৪. আমি ভাত খাই, দানা খাই না!
৫. খুব ভালো বন্ধু।

সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।

প্রকাশকাল: আগস্ট ২০২৬